পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: টপিকসমূহ: তথ্য-প্রযুক্তি: ১. ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং সেবা। ২. সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। ৩. আধুনিক প্রযুক্তির ব্যবহার, ৪. রোবটিক্স, ৫. ডিজাইন ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা ইত্যাদি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
আইপি এড্রেসের অংশগুলোকে ডট দ্বারা ভাগ করা প্রতিটি অংশকে কী বলে?
  1. ক) সেল
  2. খ) অকটেট
  3. গ) সেক্টর
  4. ঘ) হোল
ব্যাখ্যা
ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি আইডিন্টিটি থাকে, যা আইপি এড্রেস নামে পরিচিত।
আইপি হল একধরনের প্রটোকল। বিশ্বে যেমন মানুষকে আলাদা করার জন্য নাম আছে, তেমনি প্রতিটি কম্পিউটার কে শনাক্ত করার জন্য থাকে আইপি এড্রেস।
আইপি এড্রেস ৪ টি অংশে ভাগ থাকে, যা ডট দিয়ে ভাগ করা থাকে, প্রতিটি অংশকে বলা হয় অকটেট। 

আইপি এড্রেসকে তিনভাবে প্রকাশ করা যায়।
১. ডটেড ডেসিমল নোটেশন -  যেমন: 192.165.68.5
২. হেক্সাডেসিমল নোটেশন-যেমন: C0.A8.0F.05
৩. বাইনারি নোটেশন - যেমন: 11000000.10101000.00001111.00000101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে কয়টি অংশ থাকে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে ৩টি অংশ  থাকে-
১. হোমপেজ: হোমপেইজকে বলা হয় ওয়েবসাইট এ প্রবেশের প্লাটফর্ম। এটি সুন্দর ও আকর্ষণীয় হওয়া উচিত । ওয়েব ব্রাউজার এর শুরুতে এটি লোড হবে। 

২. প্রধান অংশ: হোমপেজের পরের পেজগুলোকে প্রধান অংশ বলা হয়। এই অংশটি কয়েকটি ওয়েবপেজ নিয়ে গঠিত। সাধারণত হোমপেজগুলোর ওপর বিস্তারিত তথ্য এখানে সন্নিবেশিত থাকে।

৩. উপশাখা: প্রধান অংশের পেজ আবার বিভিন্ন পেজের সাথে যুক্ত থাকে, একে উপশাখা বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
নিম্নের কোনটি ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়?
  1. ক) ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয়
  2. খ) কন্টেন্ট যুক্ত, ডিলিট বা আপডেট করা যায়
  3. গ) নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে
  4. ঘ) কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত করা যায়
ব্যাখ্যা
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়-

স্ট্যাটিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ পূর্ব থেকে তৈরিকৃত তথ্যপ্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।
• HTML , CSS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয়।

ডায়নামিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ আপডেটকৃত তথ্য প্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায়  তাকে ডায়নামিক  ওয়েবসাইট বলা হয়।
• PHP, ASP, JSP  ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডায়নামিক  ওয়েবসাইট তৈরি হয়।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
টুইটারে সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টর ব্যবহার করা যায়?
  1. ক) ১৩০
  2. খ) ১৪০
  3. গ) ২০০
  4. ঘ) ২৮০
ব্যাখ্যা
• টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যাবস্থা।
• তবে মেটার সাথে এর মৌলিক পার্থক্য রয়েছে।  টুইটারে সর্বোচ্চ ২৮০ টি ক্যারেক্টর ব্যবহার করা যায়।
• ২৮০ অক্ষরের এই বার্তাকে টুইট বলে।
• একে মাইক্রোব্লগিং এর ওয়েবসাইট ও বলা হয়। 
• টুইটারের বর্তমান সিইও ইলন মাস্ক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী এবং টুইটার ওয়েবসাইট
.
HTML এর পূর্ণরূপ কী?
  1. ক) HyperTask Markup language
  2. খ) HyperTask Made up language
  3. গ) HyperText Markup language
  4. ঘ) HyperText Made up language
ব্যাখ্যা
• ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রক্ষিত ফাইলকে ওয়েবপেজ বলে।
• এটি সাধারণত HTML (HyperText Markup language) দিয়ে লেখা হলেও , বর্তমানে XML, DHTML, STML ইত্যাদি ব্যবহার হচ্ছে ।
• প্রতিটি পেজে ওয়েব অ্যাড্রেস থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
'উচ্চতর ভাষা' কোন প্রজন্মের ভাষা?
  1. ক) দ্বিতীয় প্রজন্ম
  2. খ) তৃতীয় প্রজন্ম
  3. গ) চতুর্থ প্রজন্ম
  4. ঘ) পঞ্চম প্রজন্ম
ব্যাখ্যা
১৯৪৫ সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত অনেক প্রোগ্রামিং ভাষা উদ্ভব  হয়েছে। 
১. প্রথম প্রজন্মের ভাষাঃ মেশিন ভাষা
২. দ্বিতীয় প্রজন্মের ভাষাঃ অ্যাসেম্বলি ভাষা
৩. তৃতীয় প্রজন্মের ভাষাঃউচ্চতর ভাষা
৪. চতুর্থ প্রজন্মের ভাষাঃ অতি উচ্চতর  ভাষা 
৫. পঞ্চম প্রজন্মের ভাষাঃস্বাভাবিক বা ন্যাচারাল ভাষা

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি
.
ফ্লোচার্ট কয় ধরণের হয়ে থাকে -
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
ফ্লোচার্ট ২ ধরণের হয়ে থাকে। যথা
i) সিস্টেম ফ্লোচার্ট
ii) প্রোগ্রাম ফ্লোচার্ট

• সিস্টেম ফ্লোচার্ট: যে ফ্লোচার্টে ডাটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের  মধ্যে  প্রক্রিয়াকরণের মধ্যে প্রবাহ দেখানো হয়।  এখানে ডাটা গ্রহণ, সংরক্ষণ , প্রক্রিয়াকরণ ও ফলাফল প্রদর্শনের চিত্র দেখানো হয়। কোনো সিস্টেমের কার্যপ্রণালী বুঝতে কতগুলো সিস্টেমের মাধ্যমে ফ্লোচার্ট তৈরী হয়।

• প্রোগ্রাম ফ্লোচার্ট: কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য এই ফ্লোচার্ট ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রক্রিয়াকরণের ধাপসমূহ বিস্তরভাবে ব্যাখ্যা করা হয়। মূলত সিস্টেম ফ্লোচার্টের চেয়ে প্রোগ্রাম ফ্লোচার্ট ই বেশী ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে
  2. খ) কম্পাইলার দ্রুত প্রোগ্রাম নির্বাহ করে
  3. গ) ইন্টারপ্রেটার এর প্রধান মেমোরিতে বেশী জায়গার প্রয়োজন হয়
  4. ঘ) ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে অনুবাদ করে
ব্যাখ্যা
কম্পাইলার: 
এটি সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণ্রুপে মেশিন ভাষায় রুপান্তর করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে। এতে এক্সিকিউশন ফাইল তৈরি হয়। এই ফাইল দ্রুততার সাথে এক্সিকিউট হয় । ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে হয় । ভিন্ন ভিন্ন উচ্চতর ভাষার জন্য ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করা হয়। একটি নির্দিষ্ট কম্পাইলার একটি নির্দিষ্ট উচ্চতর ভাষাকে কম্পাইল করতে পারে। কাজ করতে মেমোরিতে বেশী জায়গার প্রয়োজন হয়। 


ইন্টারপ্রেটার: 
ইন্টারপ্রেটার কম্পাইলার এর মত উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রুপান্তর করে। তবে ইন্টারপ্রেটার কম্পাইলার এর মত একসাথে এক্সিকিউট করে না। ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে। এতে ভুল শনাক্ত ও সংশোধন এ কম সময় লাগে। তবে এক লাইন করে কাজ করায় এর অনুবাদ ধীরগতিসম্পন্ন। মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
সি ল্যাংগুয়েজ কয় ধরণের ডেটা টাইপ সমর্থন করে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
সি ল্যাংগুয়েজ ৪  ধরণের ডেটা টাইপ সমর্থন করে
১। মৌলিক বা প্রাথমিক বা বিল্ট ইন ডেটা টাইপ: মৌলিক ডেটা টাইপ আবার ৩ ধরণের।
যথা: ক্যারেক্টার , পূর্ণসংখ্যা, ভগ্নাংশযুক্ত সংখ্যা 
২। ব্যবহার কর্তৃক সংজ্ঞায়িত বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ
৩। ডিরাইভড ডেটা টাইপ
৪। ফাঁকা বা এম্পটি ডেটা সেট 

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদ্বশ- দ্বাদশ শ্রেণি