পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই সবচেয়ে বেশি আমদানি করা খাদ্যশস্য কোনটি?
  1. ক) চাল
  2. খ) পেঁয়াজ
  3. গ) ভুট্টা
  4. ঘ) গম
সঠিক উত্তর:
ঘ) গম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গম
ব্যাখ্যা
খাদ্যশস্য সংগ্রহ ও আমদানি

- ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে - ১৯.৫০ লক্ষ মেট্রিক টন (চাল১৮.৫০ লক্ষ মেট্রিক টন এবং গম ১.০০ লক্ষ মেট্রিক টন)।
- খাদ্যশস্যের মধ্যে সরকারিভাবে সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় - ধান/চাল।
- ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারিভাবে ১৩.৩৩ লক্ষ মেট্রিক টন (চাল ৭.৩২ লক্ষ মেট্রিক টন ও গম ৬.০১ লক্ষ মেট্রিক টন) খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রার বিপরীতে (ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত) প্রকৃত খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১০.৫৯ লক্ষ মেট্রিক টন (চাল৬.৫১ লক্ষ মেট্রিক টন এবং গম ৪.০৮ লক্ষ মেট্রিক টন)।  
- বেসরকারি খাতে একই সময়ে আমদানির পরিমাণ ২৭.৬৯ লক্ষ মেট্রিক টন (চাল ৩.০৪ লক্ষ মেট্রিক টন এবং গম ২৪.৬৫ লক্ষ মেট্রিক টন)।   
- ফলে সার্বিকভাবে দেশে মোট খাদ্যশস্য আমদানির পরিমাণ ৩৮.২৮ লক্ষ মেট্রিক টন (চাল ৯.৫৫ লক্ষ মেট্রিক টন এবং গম ২৮.৭৩ লক্ষ মেট্রিক টন)।
- সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই সবচেয়ে বেশি আমদানি করা খাদ্যশস্য - গম

তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২২।
.
নিচের কোনটি মরিচের উন্নত জাত?
  1. ক) যমুনা
  2. খ) ঝিটকা
  3. গ) রূপালি
  4. ঘ) বিজয়
সঠিক উত্তর:
ক) যমুনা
উত্তর
সঠিক উত্তর:
ক) যমুনা
ব্যাখ্যা
- উন্নত জাতের মরিচ:- মেজর, চন্দ্রমুখী, সনিক, যমুনা
- উন্নত জাতের পেঁয়াজ:- তাহেরপুরী, ভাতি, ঝিটকা, কৈলাসনগর।
- উন্নত জাতের তুলা :- রূপালি ও ডেলফোজ।
- উন্নত জাতের গম:- অঘ্রানী, শতাব্দী, প্রদীপ, সুফী, বিজয়, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, সৌরভ, গৌরব, বরকত, জুপাটিকা-৭৩, ইনিয়া-৬৬ ইত্যাদি।

তথ্যসূত্র:- কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
.
ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র-
  1. ক) Agriculture Information and Communication Centre
  2. খ) Post Harvest Management
  3. গ) Agriculture Information and Communication Council
  4. ঘ) Post-Entry Quarantine Centre
সঠিক উত্তর:
ক) Agriculture Information and Communication Centre
উত্তর
সঠিক উত্তর:
ক) Agriculture Information and Communication Centre
ব্যাখ্যা
- ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র - Agriculture Information and Communication Centre (AICC)।
- আমদানিকৃত বীজের রোগ-বালাই পরীক্ষার জন্য Post-Entry Quarantine Centre স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
- শস্য সংগ্রহোত্তর ফসলের ক্ষতি কমানোর জন্য - ‘Post Harvest Management’ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২২।
.
কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়?
  1. ক) ফরিদপুর
  2. খ) পাবনা
  3. গ) দিনাজপুর
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
ব্যাখ্যা
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ঢাকা বিভাগে ((২৫,৯৫,৭৮১ মে.টন)। দ্বিতীয় – খুলনা (২৪,৪৩,৫২৩ মে.টন)।
- জেলা হিসাবে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ফরিদপুর জেলায় (৭,৩৮,৫৮০ মে.টন)। দ্বিতীয় – পাবনা (৫,১২,৬১৮ মে.টন)।
- পাটের মোট উৎপাদন ৭৭,২৫,০৮৩ মে.টন  যা ১৬,৮৫,৭১১ একর জমিতে চাষ হয়।

তথ্যসূত্র:- কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১।
.
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) তৃতীয়
সঠিক উত্তর:
ঘ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৃতীয়
ব্যাখ্যা
- ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত বছর ছিল চতুর্থ অবস্থানে।
- খাদ্যশস্যের মধ্যে সরকারিভাবে সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় - ধান/চাল।
- ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারিভাবে ১৩.৩৩ লক্ষ মেট্রিক টন (চাল ৭.৩২ লক্ষ মেট্রিক টন ও গম ৬.০১ লক্ষ মেট্রিক টন) খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রার বিপরীতে (ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত) প্রকৃত খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১০.৫৯ লক্ষ মেট্রিক টন (চাল৬.৫১ লক্ষ মেট্রিক টন এবং গম ৪.০৮ লক্ষ মেট্রিক টন)।  

তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২২।
.
'ড্রামহেড' কোন ফসলের একটি উন্নত জাত?
  1. ক) বেগুন
  2. খ) কলা
  3. গ) আলু
  4. ঘ) বাঁধাকপি
সঠিক উত্তর:
ঘ) বাঁধাকপি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঁধাকপি
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:-
- গ্রীন এক্সপ্রেস,
- ড্রামহেড,
- গোল্ডেন ক্রস,
- প্রভাতী,
- অগ্রদূত ইত্যাদি

উচ্চ ফলনশীল আলুর কয়েকটি জাত:-
- হীরা,
- আইলসা,
- ডায়মন্ড,
- কার্ডিনাল,
- চমক,
- সুন্দরী,
- কুফরী ইত্যাদি।

- কলার  জাত- অমৃতসাগর, মেহেরসাগর, অগ্নিশ্বর, কানাইবাশী, মােহনাশী, বীটজবা, সিঙ্গাপুরি , বসরাই, চম্পা, করবী।
- উন্নত জাতের বেগুন:- উত্তরা, তারাপুরি, কাজল, নয়নতারা।

তথ্যসূত্র:- কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
.
'Conference of Parties' (CoP) এর আয়োজন করে আসছে-
  1. ক) UNFCCC
  2. খ) UNEP
  3. গ) IPCC
  4. ঘ) IUCN
সঠিক উত্তর:
ক) UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
ক) UNFCCC
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে 'United Nations Framework Convention on Climate Change' (UNFCCC) গৃহিত হয়।
- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ।
- এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে 'Conference of Parties' (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।
- ১৯৯৫ সালের মার্চে প্রথম UNFCCC (CoP) বার্লিন, জার্মানিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
- CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
.
The Intergovernmental Panel on Climate Change (IPCC) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
  2. খ) বন, জার্মানি
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) নাইরোবি, কেনিয়া
সঠিক উত্তর:
গ) জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- IPCC এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র:- IPCC ওয়েবসাইট।
.
কার মধ্যস্থতায় 'তাসখন্দ চুক্তি' স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) এ্যালেক্সি কোসিজিন
  2. খ) জিমি কার্টার
  3. গ) বিল ক্লিনটন
  4. ঘ) নিকোলাই পদগর্নি
সঠিক উত্তর:
ক) এ্যালেক্সি কোসিজিন
উত্তর
সঠিক উত্তর:
ক) এ্যালেক্সি কোসিজিন
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি 
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

অন্যদিকে,
- 'ক্যাম্প ডেভিড চুক্তি' স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- 'ডেটন চুক্তি' স্বাক্ষরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মধ্যস্থতা করেন।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
১০.
'ক্যাম্প ডেভিড চুক্তি' ফলে কোন দেশকে আরবলীগ ও ওআইসি থেকে সাময়িক বহিস্কার করা হয়?
  1. ক) সিরিয়া
  2. খ) মিশর
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
খ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
খ) মিশর
ব্যাখ্যা
ক্যাম্প-ডেভিড চুক্তি
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ‍যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- চুক্তি স্বাক্ষরকারী - মিশরের সাবেক প্রেসিডেন্ট - আনোয়ার সাদাত ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী - মিনাচেম বেগিন
- এই চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে। বিনিময়ে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং সেখানে মিশরের অধিকার পুণঃপ্রতিষ্ঠিত হয়।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরবলীগ থেকে বহিস্কার করা হয়।

ক্যাম্প-ডেভিড চুক্তির আওতায় স্বাক্ষরিত পৃথক চুক্তি দুটি হচ্ছে -
1. A Framework for Peace in the Middle East ও
2. A Framework for the Conclusion of a Peace Treaty between Egypt and Israel

- এই চুক্তির ফলশ্রুতিতে মিশর ছাড়াও আরেকটি আরব দেশ—জর্ডানের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম হয়।
- পরবর্তীতে ১৯৯৪ সালে দ্বিতীয় আরবদেশ হিসেবে জর্ডান ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষর করে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
১১.
৪০ জন ছাত্র-ছাত্রীর একটি ক্লাসে রিফাত এবং রাফি যথাক্রমে ৭ম এবং ১১তম। শেষের দিক হতে রিফাতের অবস্থান কততম? 
  1. ক) ৩৩তম 
  2. খ) ৩৪তম
  3. গ) ৩৫তম
  4. ঘ) ৩৬তম
সঠিক উত্তর:
খ) ৩৪তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪তম
ব্যাখ্যা
রিফাতের পিছনে ছাত্র সংখ্যা = (৪০ - ৭) জন 
                                            = ৩৩ জন 

শেষের দিক হতে রিফাতের অবস্থান ৩৪তম
১২.
যদি ২ × ৩ = ৩৬, ৩ × ৪ = ১৪৪, ৪ × ৫ = ৪০০ , ৩ × ৫ = কত? 
  1. ক) ২২৫
  2. খ) ২৫৬
  3. গ) ১৬৯
  4. ঘ) ১৮৮
সঠিক উত্তর:
ক) ২২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২৫
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি সংখ্যা গুণফলের বর্গ করে লেখা হয়েছে। 
২ × ৩ = ৩৬
৩ × ৪ = ১৪৪
৪ × ৫ = ৪০০
৩ × ৫ = ২২৫
১৩.
কোন সংখ্যাটি 3 নম্বরের বিপরীতে অবস্থান করছে?

  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
 


এখানে 3 নম্বর সাধারণ একই অবস্থানে রয়েছে।
তাই 6 হল 2 এর বিপরীত এবং 5 হল 1 এর বিপরীত।
তাই 4 হল 3 এর বিপরীত।
১৪.
৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত? 
  1. ক) ১৩০
  2. খ) ১২৯
  3. গ) ১২৮
  4. ঘ) ১২৭
সঠিক উত্তর:
খ) ১২৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৯
ব্যাখ্যা
এখানে,
১ম পদ = ৫ 
২য় পদ = ৫ × ২ - ১ = ৯
৩য়  পদ = ৯ × ২ - ১ = ১৭ 
৪র্থ পদ = ১৭ × ২ - ১ = ৩৩
৫ম পদ = ৩৩ × ২ - ১ = ৬৫ 
৬ষ্ঠ পদ = ৬৫ × ২ - ১ = ১২৯
১৫.
আশিক 20 কিলোমিটার উত্তরে যায়, এরপর 30 কিলোমিটার পূর্বে যায়, এরপর আবার 20কিলোমিটার উত্তরে যায়। যাত্রা স্থান থেকে সে কত দূরে আছে?
  1. ক) 30 কিলোমিটার
  2. খ) 40 কিলোমিটার
  3. গ) 50 কিলোমিটার
  4. ঘ) 60 কিলোমিটার
সঠিক উত্তর:
গ) 50 কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 50 কিলোমিটার
ব্যাখ্যা
যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান D 
AD = √402 + 302
        =√(1600 + 900) 
         =√2500 
          =50
১৬.
√(3x) = 729 হলে, x  এর মান কত?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা
√(3x) = 729
√(3x) = 36
{√(3x)}2 = (36)2
3x = 312
x = 12
১৭.
প্রশ্ন বোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 118
  2. খ) 128
  3. গ) 108
  4. ঘ) 98
সঠিক উত্তর:
গ) 108
উত্তর
সঠিক উত্তর:
গ) 108
ব্যাখ্যা
13 + 15 = 28
36 + 54 = 90
45 + 63 = 108
১৮.
একটি শিশু তার বাবাকে খুঁজতে পূর্ব দিকে 90 মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং 20 মিটার গেল। এরপর সে ডানদিকে মোড় নিল এবং ৩০ মিটার যাওয়ার পর সে তার মামার বাড়িতে পৌঁছল। তার বাবা সেখানে ছিলেন না। সেখান থেকে 100 মিটার উত্তরে গিয়ে বাবার সঙ্গে দেখা করে। শুরুর দিক থেকে কত দূরে তার বাবার সাথে দেখা হয়েছিল?
  1. ক) 120 মিটার
  2. খ) 150 মিটার
  3. গ) 80 মিটার
  4. ঘ) 100 মিটার
সঠিক উত্তর:
ঘ) 100 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100 মিটার
ব্যাখ্যা
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
AE =√(AG2+ EG2)
AE = √(602+ 802)
AE = √(3600 + 6400)
AE = √10000
AE = 100

১৯.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ  
২০.
রবি বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 12 কি.মি. তারপর সে ডানদিকে ঘুরল এবং 5 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 12 কি.মি. সাইকেল চালাল। এরপর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
  1. ক) 15 কিলোমিটার
  2. খ) 17 কিলোমিটার
  3. গ) 20 কিলোমিটার
  4. ঘ) 24 কিলোমিটার
সঠিক উত্তর:
খ) 17 কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 17 কিলোমিটার
ব্যাখ্যা
যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান E .

সাইকেল চালিয়ে সোজা বাড়ি পৌঁছতে হবে AE  = (5 + 12) 
                                                               = 17 কিলোমিটার
২১.
বিপরীত শব্দ, প্রতিশব্দ ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) রূপতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) অর্থতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্থতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে ৪ টি ভাগে ভাগ করা হয়:
- ধ্বনিতত্ত্ব
- রূপতত্ত্ব 
- বাক্যতত্ত্ব
- অর্থতত্ত্ব

⇒ ধ্বনিতত্ত্ব - ধ্বনিতত্ত্বেরআলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভূক্ত।
ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

⇒ রূপতত্ত্ব- শব্দ ও পদনির্মানের বিভিন্ন দিক ব্যকরণের এই অংশে আলোচিত হয়।
যেমন - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।

⇒ বাক্যতত্ত্ব - বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

⇒ অর্থতত্ত্ব - ব্যকরণের এই অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থও বলে।
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
২২.
'সারমর্ম' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Synopsis
  2. খ) Gist
  3. গ) Summery
  4. ঘ) Sum
সঠিক উত্তর:
খ) Gist
উত্তর
সঠিক উত্তর:
খ) Gist
ব্যাখ্যা
Gist এর পারিভাষিক শব্দ = সারমর্ম।

Synopsis = সার, সার-বিবরণ।  
Sum = সমষ্টি।
Summery = সংক্ষিপ্ত; সার।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২৩.
'সূর্য' শব্দের সঠিক সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) তপন
  2. খ) ভানু
  3. গ) প্রত্যুষ
  4. ঘ) মিহির
সঠিক উত্তর:
গ) প্রত্যুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রত্যুষ
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ = রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন।
'প্রত্যুষ' শব্দটি 'ঊষা/প্রভাত' এর সমার্থক। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৪.
নিম্নের কোনটি সঠিক?
  1. ক) Dialect = প্রমিত ভাষা
  2. খ) Debit = জমা
  3. গ) Diagnose = নিদান দেওয়া
  4. ঘ) Dead loack = অচল ঘড়ি
সঠিক উত্তর:
গ) Diagnose = নিদান দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) Diagnose = নিদান দেওয়া
ব্যাখ্যা
Diagnose = নিদান দেওয়া, রোগ নির্ণয় করা
Dialect = উপভাষা 
Debit = খরচ, বিকলন।
Dead loack = অচলাবস্থা 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২৫.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) লুপ্ত - সৃষ্ট
  2. খ) রাজি - নিমরাজি
  3. গ) যাযাবর - সন্ন্যাসী
  4. ঘ) সংহত - নির্লিপ্ত
সঠিক উত্তর:
ক) লুপ্ত - সৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) লুপ্ত - সৃষ্ট
ব্যাখ্যা
কতিপয় সঠিক বিপরীতার্থক শব্দ - 
লুপ্ত - সৃষ্ট, অস্তিত্ব বাদ
শহিদ - গাজি 
লিপ্সা - বিরাগ
রাজি - নারাজ/গররাজি 
যাযাবর - গৃহী 
সংহত - বিভক্ত/অসংহত

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৬.
বহুব্রীহি সমাস-
  1. ক) পূর্বপদ প্রধান
  2. খ) পরপদ প্রধান
  3. গ) উভয়
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস সংজ্ঞা:
- বহুব্রীহি শব্দটির ব্যুৎপত্তি হলাে বংহ (বুদ্ধি) +উ = বহু; বৃহ +ই = ব্রীহি।
- এর অর্থ বহু ধান আছে যার এমন লােককে বােঝানাে হয়।
- বাংলা ব্যাকরণে এটি সমাসরূপে পরিচিত।
- বহুব্রীহি সমাসের সংজ্ঞায় বলা হয়, যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কোনাে অর্থ প্রকাশ করে, তাই বহুব্রীহি সমাস।
যেমন- পােড়া কপাল যার = পােড়াকপাল।
এখানে কপাল আক্ষরিক অর্থে আগুনে পুড়ে গেছে এমন কাউকে না বুঝিয়ে মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
Sulpher এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) অম্লজান
  2. খ) গন্ধক
  3. গ) সীসা
  4. ঘ) পারদ
সঠিক উত্তর:
খ) গন্ধক
উত্তর
সঠিক উত্তর:
খ) গন্ধক
ব্যাখ্যা
Sulpher = গন্ধক 
Mercury = পারদ 
Lead = সীসা
Hydrogen = উদজান 
Oxygen = অম্লজান 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২৮.
সঠিক বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ভগ্ন - পূর্ণ
  2. খ) বিনীত - উদ্ধত
  3. গ) বৈরী - মিত্র
  4. ঘ) লেশ - মাত্র
সঠিক উত্তর:
ঘ) লেশ - মাত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লেশ - মাত্র
ব্যাখ্যা
'লেশ' এর সঠিক বিপরীতার্থক শব্দ 'যথেষ্ট'
অনুরূপভাবে 
মহাত্মা - নীচাত্মা/দুরাত্মা 
রোষ - প্রসাদ
রাহুগ্রস্ত - রাহুমুক্ত 
লিপ্ত - নির্লিপ্ত 
শীর্ণ - স্থূল 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৯.
সঠিক সমার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) ঋত্বিক - ঘটক
  2. খ) অলক - কপাল
  3. গ) লহরী - তীর
  4. ঘ) অম্বু - জল
সঠিক উত্তর:
ঘ) অম্বু - জল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অম্বু - জল
ব্যাখ্যা
জল এর সমার্থক শব্দ সমূহ = অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ্‌, তোয়। 
ঋত্বিক = 'যাজক' এর সমার্থক।
অলক = 'চুল' এর সমার্থক।
লহরী = 'ঢেউ' এর সমার্থক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩০.
পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) মনগড়া
  2. খ) দেশসেবা
  3. গ) আরামকেদারা
  4. ঘ) আগাগােড়া
সঠিক উত্তর:
ঘ) আগাগােড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগাগােড়া
ব্যাখ্যা
আগা থেকে গােড়া = আগাগােড়া,
এটি পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

পঞ্চমী তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।
- সাধারণত পুত, জাত, আগত, ভীত, গৃহীত, নিয়ত, মুক্ত, উত্তীর্ণ, চালানাে, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের ফলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়।
যেমন-
বিলাত থেকে ফেরত = বিলাতফেরত,
প্রাণের চেয়ে অধিক = প্রাণাধিক,
সত্য থেকে ভ্রষ্ট = সত্যভ্রষ্ট,
প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়,
জেল থেকে মুক্ত= জেলমুক্ত,
জেল থেকে খালাস = জেলখালাস,
পণ হতে মুক্তি = পণমুক্তি,
পদ থেকে চ্যুত = পদচ্যুত প্রভৃতি।
কোনাে কোনাে সময় পঞ্চমী তৎপুরুষের ব্যাসবাক্য এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়।
যেমন- প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়,
পরাণের চেয়ে প্রিয় = পরাণপ্রিয় ইত্যাদি

- আরামের জন্য কেদারা = আরামকেদারা - চতুর্থী তৎপুরুষ সমাস।
- মন দ্বারা গড়া = মনগড়া - তৃতীয়া তৎপুরুষ সমাস।
-  দেশের সেবা = দেশসেবা - ষষ্ঠী তৎপুরুষ সমাস।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
'প্রাসাদকুক্কুট' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) পায়রা
  2. খ) রাজা
  3. গ) ঘোড়া
  4. ঘ) হাতি
সঠিক উত্তর:
ক) পায়রা
উত্তর
সঠিক উত্তর:
ক) পায়রা
ব্যাখ্যা
'প্রাসাদকুক্কুট' শব্দের সমার্থক = পায়রা। 

পায়রা শব্দের সমার্থক শব্দ সমূহ = কপোত, কবুতর, পারাবত, রেবতক, নোটন, লোটন ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩২.
'ভক্তি' এর বিপরীত শব্দ -
  1. ক) বিতৃষ্ণা
  2. খ) শক্তি
  3. গ) শ্রদ্ধা
  4. ঘ) তোষণ
সঠিক উত্তর:
ক) বিতৃষ্ণা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিতৃষ্ণা
ব্যাখ্যা
'ভক্তি' এর বিপরীত শব্দ = অভক্তি/ঘৃণা/বিতৃষ্ণা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৩.
Identify the word below which contains a grammatical error. "She is better than him."
  1. ক) She
  2. খ) than
  3. গ) better
  4. ঘ) him
সঠিক উত্তর:
ঘ) him
উত্তর
সঠিক উত্তর:
ঘ) him
ব্যাখ্যা

- এই বাক্যে যে জায়গায় Grammatical Errors আছে, সেটা হলো him.

যখন দুটি Nominative Case এর মাঝে তুলনা হয় তখন প্রথমটি Subjective Pronoun হলে পরের টিও অনুরূপ হবে।  
যেমন:
- She is better than he.

Source
: Applied English Grammar 

৩৪.
Identify the pair of pronouns given in the sentence: "Nobody could answer these questions"
  1. ক) Possessive - Demonstrative
  2. খ) Indefinite - Demonstrative
  3. গ) Personal - Indefinite pronouns
  4. ঘ) Indefinite - Relative pronouns
সঠিক উত্তর:
খ) Indefinite - Demonstrative
উত্তর
সঠিক উত্তর:
খ) Indefinite - Demonstrative
ব্যাখ্যা

- There are two pronouns in this sentence: Nobody & These. 
- 'Nobody' 
is an indefinite pronoun. On the other hand, 'These' is a demonstrative pronoun.

Indefinite Pronoun:
We use indefinite pronouns to refer to people or things without saying exactly who or what they are. We use pronouns ending in -body or -one for people, and pronouns ending in -thing for things:
Example: Everybody enjoyed the concert.

Demonstrative Pronoun: 
These are used in place of nouns that are already mentioned. i.e. These, Those etc. 

Source: British council learning English 

৩৫.
The noun form of able is:
  1. ক) Ability
  2. খ) Ablehood
  3. গ) Abilityhood
  4. ঘ) Able
সঠিক উত্তর:
ক) Ability
উত্তর
সঠিক উত্তর:
ক) Ability
ব্যাখ্যা

- The correct answer is ability
- ablehood, and abilityhood , these two words are incorrect. 
- able is an adjective.

৩৬.
Our house is the ____________ one in the neighborhood.
  1. ক) Largest
  2. খ) Large
  3. গ) Short
  4. ঘ) Larger
সঠিক উত্তর:
ক) Largest
উত্তর
সঠিক উত্তর:
ক) Largest
ব্যাখ্যা

Superlative adjectives

- These are used to describe an object which is at the upper or lower limit of a quality (the tallest, the smallest, the fastest, the highest).
- They are used in sentences where a subject is compared to a group of objects. Noun (subject) + verb + the + superlative adjective + noun (object).

- In the given sentence, house is compared to a group of houses. 
- So, in the blanks, it should be a superlative adjective. 
- Here by the correct answer is Largest. 

Source: Cambridge Dictionary 

৩৭.
She is _____ weak to run.
  1. ক) very
  2. খ) quiet
  3. গ) quite
  4. ঘ) too
সঠিক উত্তর:
ঘ) too
উত্তর
সঠিক উত্তর:
ঘ) too
ব্যাখ্যা

- কিছু Adverb আছে যেগুলোর ব্যবহারে নির্দিষ্ট গঠন ব্যবহার করতে হয়। 
- যেমন, too এর ব্যবহার। 
- সাধারণত, too + adjective + to + v এই গঠনে ব্যবহৃত হয়। 
উদাহরণ: She is too weak to run. এই ধরনের বাক্যগুলি সাধারণত নেতিবাচক অর্থ প্রদান করে থাকে।

৩৮.
Fill in the blank with an appropriate adjective: I read a very ________ article in the newspaper today.
  1. ক) interested
  2. খ) interesting
  3. গ) interestful
  4. ঘ) interest
সঠিক উত্তর:
খ) interesting
উত্তর
সঠিক উত্তর:
খ) interesting
ব্যাখ্যা

- A lot of adjectives are made from verbs by adding -ing or -ed:

- If we say something is interesting, we mean it interests us. i.e. The lecture was very interesting. 
- If something bores us, you can say we feel bored. i.e. I was interested to hear the lecture. 

Difference between ed and ing adjectives: 

An adjective that ends in -ING is used to describe: the characteristic of a person, a thing or a situation. An adjective that ends in -ED is used to describe: a feeling (or how a person feels) or an emotion

Source: British council learning English 

৩৯.
The nurse sat watchfully, beside the mental patient. Here, "Watchfully" is:
  1. ক) a noun
  2. খ) an adverb
  3. গ) an adjective
  4. ঘ) none of the three
সঠিক উত্তর:
খ) an adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) an adverb
ব্যাখ্যা

- Watchfully= In a watchful manner
- In Bengali: জাগ্রতবস্থায়, সতর্কভাবে।

- যে word কোন verb কে modify করে তাকে, adverb বলে। 
- প্রদত্ত বাক্যে sat হচ্ছে verb আর কীভাবে বসেছিল সেটা বোঝাচ্ছে Watchfully ।
- সুতরাং শব্দটি adverb

৪০.
Fill in the blanks with appropriate pronoun: Priyanka _______ is 15 only, has just got married.
  1. ক) whom
  2. খ) which
  3. গ) She
  4. ঘ) who
সঠিক উত্তর:
ঘ) who
উত্তর
সঠিক উত্তর:
ঘ) who
ব্যাখ্যা

- বাক্যর গঠন অনুযায়ী, প্রদত্ত শূন্যস্থানটিতে একটি relative pronoun বসবে। 
- সঠিক উত্তরটি হবে who, কেননা , এর দ্বারা একটি ব্যক্তিকে নির্দেশ করা হয়। 

We use relative pronouns to introduce relative clauses. Relative clauses tell us more about people and things:

Lord Thompson, who is 76, has just retired.
This is the house which Jack built.
Marie Curie is the woman that discovered radium.

We use:

who and whom for people
which for things
that for people or things.

Source: British council  learning English website 

৪১.
which meaning implies by the sentence: "The food was quite bad."
  1. ক) The food was bad but not very bad.
  2. খ) The food was not bad at all.
  3. গ) The food was completely bad.
  4. ঘ) The food was everything but bad.
সঠিক উত্তর:
ক) The food was bad but not very bad.
উত্তর
সঠিক উত্তর:
ক) The food was bad but not very bad.
ব্যাখ্যা

** The correct answer is : The food was bad but not very bad.

quite

When we use quite with a normal adjective, it makes the adjective less strong:

The food was quite bad.
(= The food was bad but not very bad.)

My nephew is quite clever.
(= My nephew is clever but not very clever.)

But when we use quite with a strong adjective, it means the same as absolutely:

The food was quite awful.
(= The food was absolutely awful.)

As a child he was quite brilliant.
(= As a child he was absolutely brilliant.)

Source: British Council Learning English & tinyteflteacher.co.uk