পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পরীক্ষা - ২ পার্ট-১) English Grammar Topics: 1. Verb [The Finite Verb - Transitive & Intransitive, The Non-Finite Verb - Participle, Infinitives, Gerund, The Linking Verb, The Phrasal Verb, Modals] 2. Conjunction and Interjection. পার্ট-২) বাংলাদেশের জাতীয় বিষয়াবলি টপিকসমূহ: [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) প্রাচীন যুগ - প্রাচীন জনপদ বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি ও সংস্কৃতি; ii) মধ্যযুগ - মুসলিম শাসন, মুঘল, সুলতানি ও নবাবী আমলে বাংলা ও উপমহাদেশ; iii) উপমহাদেশ ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও ইংরেজ শাসনামলে আন্দোলন সংগ্রাম ও উপমহাদেশের ইতিহাস। পার্ট-৩) সাধারণ বিজ্ঞান টপিকসমূহ: আধুনিক বিজ্ঞান ও অন্যান্য: ১. মানবদেহ ও এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, আধুনিক চিকিৎসা পদ্ধতি, ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োলজি, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, আধুনিক চাষাবাদ পদ্ধতি - এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার ইত্যাদি। ২. ইলেকট্রনিক্স, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শক্তির উৎস ও প্রয়োগ, শক্তির রূপান্তর, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস ও জীবাশ্ম ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
_______ she arrives, we will start the meeting.
  1. When
  2. Lest
  3. Otherwise
  4. And
ব্যাখ্যা
• When- কখন,
Lest- পাছে ,
Otherwise - অন্যভাবে; ভিন্নভাবে।
And- এবং।

When she arrives, we will start the meeting.
যখন সে পৌঁছাবে, আমরা মিটিং শুরু করব।

Conjunction: যে  parts of speech দুই বা ততোধিক word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে conjunction বলে।

There are three basic types of conjunctions: 
1. Coordinating Conjunctions
2. Subordinating Conjunctions
3. Correlative Conjunctions

নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো

1.Coordinating Conjunctions
যা সমমানের দুইটি word,phrase বা clause এর সংযোগ স্থাপন করে।
যেমন: And, But, Or, nor, etc.

2. Subordinating Conjunctions
যে conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরন, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে। 
যেমন: When, lest, if, how, etc.

3. Correlative Conjunctions
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction কে Correlative Conjunctions বলে
যেমন: as..…as, either…...or, not only….but also, etc.

Source: A passage to the English  Language S.M. Zakir Hussain
.
He arrived early in the morning.
Here ‘arrived’ is-
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Linking verb
  4. Group verb
ব্যাখ্যা
He arrived early in the morning.
Here ‘arrived’ is- একটি Intransitive verb কারন এখানে কোনো object নেই।


The phrase "early in the morning" just tells when he arrived — it's an adverbial phrase, not an object.

• Intransitive verb- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- What বা  whom দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায় তবে তা হচ্ছে Intransitive verb
- When বা where দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তা হচ্ছে Intransitive verb।
- সাধারনত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
.
Learn your lesson ____ leave the class.
  1. though
  2. but
  3. or
  4. nor
ব্যাখ্যা
• Though - যদিও; যদ্যপি,
- But- কিন্তু,
- Or- অথবা,
- Nor- না/নয়।

Learn your lesson or leave the class
তোমার পাঠ শিখো, নয়তো ক্লাস ছেড়ে চলে যাও।

Learn your lesson or leave the class বাক্যে or  একটি সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়েছে। or দুইটি বিষয় বা অবস্থার মধ্যে একটি বিকল্প বা পছন্দ বোঝায়।

Conjunction: যে  parts of speech দুই বা ততোধিক word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে conjunction বলে। যেমন: but, or, nor, and, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das
.
She is fond of playing football
‘Playing’ is a/an-
  1. Participle
  2. Infinitive
  3. Gerund
  4. Main verb
ব্যাখ্যা
উল্লেখিত বাক্যে ‘playing’ হচ্ছে Gerund

- Verb এর  present form এর সাথে ing যুক্ত হয়ে যদি noun ও verb এর কাজ করে তাকে gerund বলে। বাক্যে Gerund noun এর মতো ব্যবহৃত হয়।
- Verb+ ing যুক্ত word যদি বাক্যের preposition এরপরে  object হিসেবে বসে, তাহলে তা gerund  হবে।
- এখানে ‘playing’ gerund টির আগে preposition ‘of’ এবং পরে football ‘object’ হিসাবে হসেছে

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain
.
Fill in the gap with an appropriate phrasal verb.
She finished her cake and _______ her fork.
  1. laid down
  2. laid off
  3. laid on
  4. laid in
ব্যাখ্যা
Complete sentence: She finished her cake and laid down her fork.

Options,
Lay down- put something down (কিছু নিচে রাখা)
Lay off- a period of inactivity or idleness (নিষ্ক্রিয় বা অলস সময়)     
Lay on- to apply by or as if by spreading on a surface (প্রলেপ দেওয়া)         
Lay in- to store or stock up something for future use  (সঞ্চয় করা)
.
I want to learn English.
Here ‘to learn’ is a/an-
  1. Participle
  2. Infinitive
  3. Gerund
  4. Verbal noun
ব্যাখ্যা
Verb এর present form এর সাথে to বসিয়ে Infinitive গঠিত হয়।
Infinitive: to+ base form of Verb
I want to learn English. Here ‘to learn’ is an Infinitive

Infinitive দুইভাবে হতে পারে
১। to যুক্ত Infinitive 
Example: He promised to help me.
২। to বিহীন Infinitive 
Example: They made him cry.
.
The broken chair was thrown away.
Here ‘broken’ is used as a/an
  1. Transitive verb
  2. Verbal noun
  3. Participle
  4. Gerund
ব্যাখ্যা
Past participle সাধারনত মূল  verb সাথে -d, -ed, -t, -n বা -en যুক্ত হয়ে গঠিত হয় এবং এটি একসাথে verb ও adjective হিসেবে ব্যবহৃত হয়।

উল্লেখিত বাক্যে ‘broken’ হচ্ছে Past Participle

Participle: যে word একই সাথে verb এবং  adjective এর কাজ করে তাকে Participle বলে।

Participle ৩ প্রকার। যেমন: 
Present Participle
Past Participle
Perfect Participle

Present Participle: Verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে  verb এবং adjective  এর কাজ করে তাকে Present Participle বলে। 
Example: The scenery is charming.

Past Participle: সাধারনত মূল  verb সাথে -d, -ed, -t, -n বা -en যুক্ত হয়ে একসাথে verb ও adjective এর কাজ সম্পন্ন করে তাকে Past Participle বলে। 
Example: The pen was stolen.

Perfect Participle: verb Past Participle এর পূর্বে having  যুক্ত হয়ে একসাথে verb ও adjective এর কাজ সম্পন্ন করে তাকে Perfect Participle বলে।
Example:  Having finished his homework, he went out to play.

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain
.
He wrote a letter.
The verb in the sentence is
  1. Transitive
  2. Intransitive
  3. Both
  4. None of the above
ব্যাখ্যা
Transitive verb হলো এমন একটি ক্রিয়া, যার কাজের প্রভাব সরাসরি কোনো object এর উপর পড়ে।
উল্লেখিত বাক্যে ‘wrote’ (লিখেছিল) ক্রিয়ার কাজটি ‘a letter এর উপর পড়েছে।
‘a letter’ হচ্ছে object।
সুতরাং, ‘wrote’ একটি transitive verb।
.
Which of the following sentences contains a gerund?
  1. The sleeping baby is cute.
  2. I am sleeping now.
  3. Sleeping is necessary.
  4. She was sleep.
ব্যাখ্যা
উল্লেখিত অপশনগুলোর মধ্যে Sleeping is necessary বাক্যটি সঠিক।

‘Sleeping’ subject হিসেবে কাজ করছে  verb + ing = noun । তাই এটি একটি gerund
Gerund হলো verb+ing  যার মধ্যে একই সঙ্গে noun এবং  verb এর  force  আছে। Gerund হচ্ছে double part of speech।

-The sleeping baby is cute.
এখানে ‘sleeping’ adjective হিসেবে ব্যবহৃত, baby কে বর্ণনা করছে তাই Present participle।

- I am sleeping now.
এখানে ‘am sleeping’ Present continuous tense হিসেবে ব্যবহৃত।

-She was sleep.
বাক্যটি Grammatically incorrect 
She was sleeping হচ্ছে সঠিক বাক্য।
১০.
Our annual sports ___________ yesterday.
  1. came of
  2. came off
  3. comes of
  4. comes off
ব্যাখ্যা
Our annual sports came off yesterday.
আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি গতকাল সম্পন্ন হয়েছে।

Come off- take place, সম্পন্ন হওয়া

যেহেতু কাজটি গতকাল হয়েছে, অর্থাৎ অতীতে, তাই verb (come off)-এর past form = came off ব্যবহার হয়েছে।
১১.
Swimming is good for health.
Here ‘Swimming’ is a/an-
  1. Participle
  2. Transitive verb
  3. Linking verb
  4. Gerund
ব্যাখ্যা
Swimming is good for health
Here ‘Swimming’ is a/an- Gerund.

Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।

‘Swimming’ এটি একটি verb-এর ing ফর্ম, কিন্তু এখানে noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, বরং কাজটার নাম (noun) বোঝাচ্ছে।
১২.
You are my best friend.
Here ‘are’ is a/an___
  1. Auxiliary verb
  2. Linking verb
  3. Transitive verb
  4. None of these
ব্যাখ্যা
Auxiliaries Verb- am, is, are, was, were, have, has, have, has ইত্যাদি
মূল verb এর আগে বসে verb কে সাহায্য করে।

Linking verb- be verb, have verb, turn, be, get, grow, become, fall, feel, remain, seem, lie, make, keep, appear, smell, sound, ইত্যাদি।
-Verb এর পরে adjective/noun থাকে।
-You are my best friend বাক্যে ‘are’ এখানে কোনো কাজ (action) কে  বোঝায় না, বরং subject (you) এবং তার পরিচয় my best friend কে link করছে।
১৩.
Choose the correct correlation conjunction pair:
_____ my brother ______ my sister will go there.
  1. Either…...or
  2. As..… and
  3. Neither…or
  4. Not only….. but
ব্যাখ্যা
Correlative Conjunctions
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction কে Correlative Conjunctions বলে।
যেমন: as..…as, either…...or, not only….but also, etc.

The sentence will be-
Either my brother or my sister will go there
১৪.
Identify the modal auxiliary in the sentence:
We should help the poor.
  1. We 
  2. should
  3. help
  4. poor
ব্যাখ্যা
Auxiliaries Verb- am, is, are, was, were, have, has, have, has ইত্যাদি
Modal auxiliaries- can, could, may, might, shall, should, used to, need ইত্যাদি

‘should’ হলো একটি modal auxiliary verb
যা দিয়ে পরামর্শ (advice), দায়িত্ব (duty) বোঝানো হয়।

উল্লেখিত  বাক্যে:
"We should help the poor." → "আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত।"
এখানে "should" → একটি Modal Auxiliary, এবং "help" → main verb।
১৫.
Wait______the train stops
  1. and
  2. until
  3. unless
  4. lest
ব্যাখ্যা
until - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।
unless- যদি না
lest- পাছে 
and- এবং

Wait until the train stops.
অপেক্ষা করো যতক্ষণ না ট্রেনটা থামে।

‘until’ এখানে conjunction, যা দুটি clause (Wait + the train stops) কে যুক্ত করছে।
১৬.
_______ is he talented, _______ very polite.
  1. Not only….. but also
  2. As..… as
  3. Either…… or
  4. None of these
ব্যাখ্যা
Not only... but also- শুধু তাই নয়... বরং এটাও। 
As..… as- যেমন... তেমন। 
Either…… or- একটি না একটি। 

উল্লিখিত অপশনগুলো বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Not only….. but also
বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: Not only is he talented, but also very polite. 

Correlative Conjunctions
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction কে Correlative Conjunctions বলে
যেমন: as..…as, either…...or, not only….but also, etc.
১৭.
কোন মুঘল সম্রাট বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন 'জান্নাতাবাদ'?
  1. হুমায়ুন
  2. বাবর
  3. আকবর
  4. শাহজাহান
ব্যাখ্যা
হুমায়ুন:
- হুমায়ুন (১৫৩০-১৫৫৬) মুঘল সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- হুমায়ুনের শাসনামলে বাংলার রাজধানী ছিল গৌড়।
- সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন 'জান্নাতাবাদ'।
- হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৮.
১৯২০ সালের খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন -
  1. মাওলানা আবুল কালাম আজাদ
  2. মাওলানা মোহাম্মদ আলী
  3. মাওলানা শওকত আলী
  4. উপরের সবাই
ব্যাখ্যা
খিলাফত আন্দোলন:
- ১৯২০ সালে সেভার্স চুক্তির অধীনে ব্রিটিশ সরকার মুসলমানদের খেলাফত তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগ করে নিলে এর বিরুদ্ধে ভারতীয়রা যে আন্দোলন গড়ে তোলে তা খিলাফত আন্দোলন নামে পরিচিত।
- ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান-ইসলামি আন্দোলন।
- কারণ ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা বলে শ্রদ্ধা করতেন।
- প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সুলতান ব্রিটিশ বিরোধী শক্তি জার্মানির পক্ষ অবলম্বন করলে ভারতে মুসলমান সম্প্রদায় বিব্রত হন। কারণ ধর্মীয় কারণে তাঁরা খলিফার অনুগত, আবার অন্যদিকে রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকারের অনুগত থাকতে বাধ্য।
- কিন্তু এই যুদ্ধে জার্মানি হেরে গেলে জার্মানির পক্ষে যোগদানের কারণে শাস্তি স্বরূপ তুরস্ককে খণ্ড-বিখণ্ডিত করার পরিকল্পনা করা হয়।
- এই আন্দোলনে নেতৃত্ব দেন মাওলানা আবুল কালাম আজাদ ও দুই ভাই মাওলানা শওকত আলী এবং মাওলানা মোহাম্মদ আলী।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
১৯.
সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
  1. শিখ
  2. বৌদ্ধ
  3. জৈন
  4. হিন্দু
ব্যাখ্যা
অশোক:
- চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন।
- পিতার রাজত্বকালে অশোক প্রথম জীবনে উজ্জয়িনীর শাসনকর্তার দায়িত্ব পালন করেন।
- পরে তক্ষশীলায় বিদ্রোহ দেখা দিলে বিন্দুসার তাঁকে সেখানে পাঠান। বিদ্রোহ দমনের পর তিনি তক্ষশীলার শাসনভার গ্রহণ করেন।
- পিতার মৃত্যুর পর ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে তিনি পাটলিপুত্রের সিংহাসনে আরোহণ করেন।
- সিংহাসনে আরোহণের চার বছর পর তাঁর অভিষেক অনুষ্ঠিত হয়।
- সিংহাসনে আরোহণ করে অশোক তাঁর পূর্বসুরীদের মতই 'দেবনম পিয়' উপাধি গ্রহণ করেন।
- তিনি নিজেকে 'দেবনম পিয় পিয় দসী' রূপে পরিচয় দিতেন।
- তিনি তাঁর পূর্বসুরীদের সাম্রাজ্য সম্প্রসারণনীতি অনুসরণ করেন এবং রাজত্বের ত্রয়োদশ বছরে কলিঙ্গ আক্রমণ করে জয় করেন।
- কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষ হতাহত হয়। যুদ্ধের ভয়াবহতা অশোকের মন ও শাসননীতির ওপর গভীর প্রভাব ফেলে। এ যুদ্ধের পর তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
- সামরিক বিজয়ের পরিবর্তে ধর্ম বিজয় অর্থাৎ সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে অপরের প্রীতি অর্জনকেই প্রকৃত বিজয় বলে তিনি মনেপ্রাণে গ্রহণ করেন।
- তিনি ঘোষণা করেন সব মানুষই তাঁর সন্তান। তাদের জাগতিক ও পারলৌকিক সুখ নিশ্চিত করাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য।
- প্রায় ৪০ বছর রাজত্বের পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোক মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
মুঘল সম্রাট শাহজাহানের সময়ের স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন কোনটি?
  1. দিওয়ান-ই-খাস
  2. দিওয়ান-ই-আম
  3. মতি মসজিদ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
সম্রাট শাহজাহান:
- ১৬২৮ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি 'আবুল মুজাফফর শিহাব উদ্দিন মুহাম্মদ শাহজাহান বাদশাহ গাজী' উপাধি ধারণ করে সিংহাসনে অধিষ্ঠিত হন।
- তাঁর ত্রিশ বছরের রাজত্বকালে মোগল সাম্রাজ্য গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল।
- সমরকুশলী হিসেবে সম্রাট শাহজাহান দক্ষতার পরিচয় দেন।
- মোগল আধিপত্য বিস্তারেও তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দেন।
- তাঁর আমলে আহমদনগর, বিজাপুর, গোলকুণ্ডায় মোগল আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
- তিনি পর্তুগিজদের দমন করে হুগলী দখল করেন।
- সম্রাট শাহজাহানের রাজত্বকালে সর্বপ্রথম পশ্চিম এশিয়ার এবং ইউরোপের সাথে ভারতবর্ষের বহির্বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়।
- সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্য পিপাসু শিল্পমনা মানুষ।
- The Prince of Builder নামে খ্যাত সম্রাট শাহজাহানের আমলে মোগল শিল্প ও স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয়।
- সম্রাটের স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর নির্মিত স্মৃতিসৌধ তাজমহল বিশ্বের স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন।
- তাজমহলকে ঐতিহাসিক হ্যাভেল ভারতের 'ভেনাস দ্যা মিলো' নামে আখ্যায়িত করেছেন।
- এছাড়া মতি মসজিদ, দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস, জামে মসজিদ তাঁর আমলের স্থাপত্য শিল্পের অন্যতম কীর্তি।
- শাহজাহানের ময়ূর সিংহাসন তাঁর শিল্পানুরাগের এক অপূর্ব নিদর্শন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?
  1. ১৭৯০ সালে
  2. ১৭৯১ সালে
  3. ১৭৯৩ সালে
  4. ১৭৯৭ সালে
ব্যাখ্যা
চিরস্থায়ী বন্দোবস্ত:
- নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে ভূমি বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।
- ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জমির স্থায়ী মালিকে পরিণত করে এবং জমিদাররা জমির মালিকানা স্বত্ব লাভ করে।
- রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেয়ার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমিদারী ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করে।
- এ প্রথা চালু হওয়ার ফলে জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয়। সরকার স্বয়ং শান্তি রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে।
- নজরানা ও বিক্রয় ফি সমূহ বাতিল করা হয়।
- খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
নিচের কোন জনপদের রাজধানী শহর ছিল কর্ণসুবর্ণ?
  1. গৌড়
  2. পুণ্ড্র
  3. বঙ্গ
  4. হরিকেল
ব্যাখ্যা
গৌড়:
- বাংলার প্রাচীন জনপদগুলো যে যুগে যুগে সীমানা সম্প্রসারণ করেছে তার বড় উদাহরণ হলো গৌড়।
- এই জনপদের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে, সমগ্র বাংলাকেই সময়ে সময়ে গৌড়দেশ বিবেচনা করা হতো।
- পূর্ব ভারতীয় দেশসমূহের সামগ্রিক নাম হিসেবে এমনকি উত্তর ভারতের আর্যাবর্তের নাম হিসেবেও কখনো কখনো গৌড়ের ব্যবহার দেখা যায়।
- সর্বপ্রথম পাণিনির গ্রন্থে গৌড়ের উল্লেখ পাওয়া যায়।
- সেনবংশীয় রাজারা ‘গৌড়েশ্বর' উপাধি গ্রহণ করে গৌরববোধ করতেন।
- ব্যাপক অর্থে ‘গৌড়' বলতে অনেক সময় বাংলা ভাষাভাষী সমগ্র অঞ্চলকে বুঝাত।
- আদিকালে গৌড় বলতে বর্তমানের মুর্শিদাবাদ জেলা ও মালদা জেলার দক্ষিণাংশকে বুঝাত।
- হিউয়েন সাঙ শশাঙ্ককে কর্ণসুবর্ণ দেশের সম্রাট বলেছেন এবং হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে ‘গৌড়াধিপতি' বলে উল্লেখ করা হয়েছে।
- গৌড়ের রাজধানী শহর ছিল কর্ণসুবর্ণ।
- মুসলিম যুগে অঞ্চলটি কখনো ‘গৌড়' আবার কখনো লক্ষ্মণাবতী নামে পরিচিত ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
কোন মুঘল সুবেদার চট্টগ্রাম থেকে মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের বিতাড়িত করেন?
  1. ইসলাম খাঁ
  2. শায়েস্তা খান
  3. শাহবাজ খান
  4. হোসেন কুলি বেগ
ব্যাখ্যা
সুবেদার শায়েস্তা খান:
- শায়েস্তা খানের সুবাদারি আমল দুঅধ্যায়ে বিভক্ত ছিল।
- তিনি প্রথম অধ্যায়ে ১৬৬৪ খ্রিঃ থেকে ১৬৭৮ খ্রিঃ পর্যন্ত এবং দ্বিতীয় অধ্যায়ে ১৬৮০ খ্রিঃ থেকে ১৬৮৮ খ্রিঃ পর্যন্ত বাংলাদেশের সুবাদার ছিলেন।
- তিনি একজন দক্ষ সেনাপতি ও জনপ্রিয় সুবেদার ছিলেন।
- চট্টগ্রাম থেকে মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের বিতাড়িত করেন শায়েস্তা খান।
- মোগল সম্রাট আওরঙ্গজেবের ইচ্ছানুযায়ী চট্টগ্রামের নাম রাখা হয় ইসলামাবাদ।
- শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করলে ইংরেজ কোম্পানির সঙ্গে শায়েস্তা খানের প্রথম সংঘর্ষ ঘটে এবং ইংরেজরা বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। এভাবে তিনি ইংরেজ বণিকদের ঔদ্ধত্যের সমুচিত জবাব দেন।
- শায়েস্তা খান রাজস্ব সংস্কারে বড় ধরনের অবদান রাখেন।
-তাঁর সময়ে বাংলাদেশ কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে যথেষ্ট উন্নতি লাভ করেছিল। তখন বাংলাদেশে জিনিসপত্রের দাম খুব কম ছিল।
- শায়েস্তা খান ঢাকায় ছোট কাটরা, হুসায়েনী দালান, লালবাগ দুর্গের একাংশ এবং আরও বহু অট্টালিকা ও মসজিদ নির্মাণ করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
দশসালা বন্দোবস্ত চালু করেন কে?
  1. কর্নওয়ালিস
  2. কার্জন
  3. হেস্টিংস
  4. কার্টিয়ার
ব্যাখ্যা
পাঁচসালা বন্দোবস্ত:
- ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
- পাঁচসালা বন্দোবস্তের মূল লক্ষ্য ছিল রাজস্ব আদায় করা।
- জমি বন্দোবস্তের নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা অর্থ আদায়ের জন্য কৃষকদের প্রতি চরম নির্যাতন মূলক ব্যবস্থা নিতো।
- অথচ কৃষকের বা জমির উন্নয়নের প্রতি তাদের কোনো লক্ষ ছিল না।
- এ অবস্থায় হেস্টিংস জমিদারদের সঙ্গে এক সালা বন্দোবস্ত চালু করেন।
- ১৭৮৯ খ্রিস্টাব্দে কর্নওয়ালিস দশসালা বন্দোবস্ত চালু করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলে?
  1. নিউরন
  2. মেনিনজিস
  3. প্লুরা
  4. অ্যালভিওলাস
ব্যাখ্যা
• ফুসফুস (Lung):
- ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভিতর হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত।
- এটি স্পঞ্জের মতো নরম এবং কোমল, হালকা লালচে রঙের।
- ডান ফুসফুস তিন খণ্ডে এবং বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত।
- ফুসফুস দুই ভাঁজবিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত।
- দুই ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়।
- ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রের কোনো ঘর্ষণ হয় না।
- ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালি ও রক্তনালি থাকে। বায়ুথলিগুলোকে বলে অ্যালভিওলাস (Alveolus) I
- অ্যালভিওলাস ফুসফুসের গঠনগত ও কার্যগত একক।
- অ্যালভিওলাসগুলো ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ।
- ডান ফুসফুসে ১০টি ও বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে।
- প্রতিটি লোবিউলে ৫০-৮০টি অ্যালভিওলি থাকে।

অন্যদিকে,
- প্লুরা - ফুসফুসের আবরণ।
- নিউরন - স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক।
- মেনিনজিস - মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।।
২৬.
মানবশিশুর দুধদাঁত কয়টি? 
  1. ১২টি
  2. ১৬টি
  3. ১৮টি 
  4. ২০টি
ব্যাখ্যা
• দাঁত:
- শিশুর দাঁত, দুধ-দাঁত বা প্রাথমিক দাঁতগুলিকে ক্ষণস্থায়ী দাঁত বলা হয়।
- মানুষের দুধ দাঁতের সংখ্যা ২০টি।
- পরিণত মানুষের চোয়ালে মোট দাঁতের সংখ্যা ৩২টি।
- মানুষের চোয়ালে চার ধরনের দাঁত উপস্থিত থাকে।

উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি ও ব্রিটানিকা।
২৭.
সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন কে?
  1. আইভানোভস্কি
  2. লুই পাস্তুর
  3. লিউয়েন হুক
  4. রবার্ট হুক
ব্যাখ্যা
• ভাইরাস:
- ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো বিষ।
- ভাইরাস অকোষীয়।
- ভাইরাসের দেহ বাইরের প্রোটিন আবরণ এবং অভ্যন্তরস্থ নিউক্লিক অ্যাসিড (DNA অথবা RNA) এই দুটি অংশ নিয়ে গঠিত।
- ভাইরাস জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে থাকে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
- ১৮৯২ সালে দিমিত্রি আইভানোভস্কি ভাইরাস আবিষ্কার করেন।
- F. C. Bawden এবং N. W. Pirie ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৮.
পাটের আঁশ ছাড়াতে কোন ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
  1. Clostridium
  2. Rhizobium
  3. Escherichia coli
  4. Corynebacterium
ব্যাখ্যা
• পাট শিল্পে ব্যাকটেরিয়া:
- ব্যাকটেরিয়াজনিত পঁচন ক্রিয়ার ফলেই পাটের কান্ড থেকে আঁশগুলো পৃথক হয়।
- ফলে আমরা পাটের আঁশ পেয়ে থাকি।
- এক্ষেত্রে Clostridium ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও, 
- মানুষের অস্ত্রে বসবাসকারী Escherichia coli, Aerobacter aerogenes এবং অন্যান্য ব্যাকটেরিয়াগুলো ভিটামিন 'বি', থায়ামিন, রিবোফ্লাভিন, নিকোটিনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড, বায়োটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন-কে ইত্যাদি প্রস্তুত ও সরবরাহ করে থাকে।
- Azotobacter, Pseudomonas, Clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
Rhizobium ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে।
- ব্যাকটেরিয়া হতে কলেরা, টাইফয়েড, যক্ষ্মা প্রভৃতি রোগের প্রতিষেধক টিকা প্রস্তুত করা হয়। ডি.পি.টি. রোগের প্রতিষেধকও ব্যাকটেরিয়া হতে প্রস্তুত করা হয়। যেমন- Corynebacterium diptheriae (D), Bordetalla pertussis (P) এবং Clostridium tetani (T) এ তিনটি শব্দের সমন্বয়ে DPT নামকরণ করা হয়েছে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
GAVI এর পূর্ণরূপ কী?
  1. Global Access to Vaccine Innovation
  2. General Agency for Vaccine Initiative
  3. Global Alliance for Vaccines and Immunization
  4. Global Association for Vaccine and Immunization
ব্যাখ্যা
• GAVI:
- পূর্ণরূপ: Global Alliance for Vaccines and Immunizasion।
- বৈশ্বিক টিকা বা ভ্যাকসিন বিষয়ক জোট।
- এটি ২০০০ সালে যাত্রা শুরু করে। GAVI বিশ্বব্যাপী বিশেষত অনুন্নত বিশ্বে মরণব্যাধি ও সংক্রামক রোগের ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউনিসেফ, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রভৃতি সহযোগীদের মাধ্যমে GAVI এর কর্মকাণ্ড বাস্তবায়ন করে।

উৎস: GAVI ওয়েবসাইট।
৩০.
কোনটি পারমানবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
  1. রেডিয়াম
  2. গ্রাফাইট
  3. সোডিয়াম
  4. সীসা
ব্যাখ্যা
• মডারেটর:
- নিউক্লিয় বিক্রিয়ার জন্য তাপীয় নিউট্রন অর্থাৎ ধীর গতির নিউট্রন প্রয়োজন।
- অথচ এই বিক্রিয়ায় নির্গত নিউট্রনের শক্তি প্রায় 181MeV অর্থাৎ দ্রতগতি সম্পন্ন নিউট্রন, সেইজন্য এর গতি কমিয়ে তাপীয় নিউট্রন তৈরি করা প্রয়োজন।
- মডারেটরের কাজ হলো দ্রতগতি সম্পন্ন নিউট্রনগুলিকে আবার পরবর্তী বিভাজনে কাজে লাগাতে হলে পর্যাপ্ত পরিমাণ মন্দন ঘটিয়ে তাপীয় নিউট্রনে পরিণত করে নিতে হয়।
- যেসব পদার্থের মধ্য দিয়ে পাঠালে উচ্চ গতির নিউট্রন মন্দীভূত হয়ে তাপীয় নিউট্রনে পরিণত হতে পারে, তাদের বলা হয় মডারেটর।
- বহুল প্রচলিত দুটি মডারেটর হলো:
১। ভারী জল বা ডিউটেরিয়াম অক্সাইড (D₂O) এবং
২। গ্রাফাইট।
- পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট।
- পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৩১.
'প্লেগ' সৃষ্টিকারী অনুজীব কোনটি?
  1. ব্যাকটেরিয়া
  2. ভাইরাস
  3. ছত্রাক
  4. অ্যামিবা
ব্যাখ্যা
• প্লেগ (Plague) :
- এটি একটি মারাত্মক সংক্রামক ব্যাধি, যা Yersinia pestis নামক একটি ব্যাকটেরিয়ার কারণে হয়।
- এটি প্রধানত ইঁদুরের মত প্রাণীর দেহে থাকা ফ্লি (প্যারাসাইট) মাধ্যমে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। ইতিহাসে এটি মহামারির রূপ নিয়েছিল এবং লাখ লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছিল

• ব্যাকটেরিয়াজনিত রোগ:

- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩২.
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
  1. লালা
  2. পিত্তরস
  3. পেপসিন
  4. হরমোন
ব্যাখ্যা
• অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন।

• 'গ্রন্থি':

- যে সমস্ত অঙ্গসমূহ এক বা একাধিক রাসায়নিক যৌগ উৎপাদন এবং ক্ষরণের কাজে নিয়োজিত থাকে তাকে 'গ্রন্থি' বলে।
- মানবদেহে দুই ধরনের গ্রন্থি রয়েছে-

- অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি।
১. অন্তঃক্ষরা গ্রন্থি - হাইপোথ্যালামাস, পিটুইটারী, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, টেস্টিস, ওভারী, প্লাসেন্টা।
২. বহিঃক্ষরা গ্রন্থি- ঘর্মগ্রন্থি, ল্যাক্রিমাল গ্রন্থি, স্তন গ্রন্থি, সেরোমিনাস গ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি, মেবোমিয়ান গ্রন্থি, যকৃত এবং মিউকাস।

- অন্তঃক্ষরা গ্রন্থি: প্রাণীদেহের নালীবিহীন গ্রন্থিসমূহ হতে নিঃসৃত রস সরাসরি রক্তে মিশ্রিত হয়ে রক্ত দ্বারাই দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। এ সকল গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে।
- এই রস নির্দিষ্ট পরিমাণে নিঃসৃত হয়ে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে।
- উদাহরণস্বরূপ-থাইরয়েড নামক অন্তঃক্ষরা গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোন 'থাইরক্সিন' প্রাণীর বৃদ্ধি নিয়ন্ত্রিত করে।

• অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য:
- কোন নালীপথ নেই। রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে ক্রিয়াশীল অঙ্গে পৌঁছায়।
• ক্ষরিত পদার্থ হরমোন বা প্রাণরস নামে পরিচিত।
• এ সব গ্রন্থি হতে নিঃসৃত রস দূরবর্তী নির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়।

 উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে দেয়?
  1. লোহিত কণিকা
  2. শ্বেত কণিকা
  3. অনুচক্রিকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• এইডস:
- এইডস (Acquired Immune Deficiency Syndrome) রোগটি HIV (Human Immunodeficiency Virus) নামক ভাইরাসের কারণে হয়।
- এই ভাইরাসটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
- HIV প্রধানত CD4 + T lymphocyte নামক একটি বিশেষ ধরনের শ্বেত কণিকা আক্রমণ করে এবং ধীরে ধীরে এগুলিকে ধ্বংস করে।
- এই কোষগুলো শরীরের ইমিউন সিস্টেমের মূল সেনা, যারা বিভিন্ন রোগজীবাণুর বিরুদ্ধে কাজ করে।
- যখন এই কোষের সংখ্যা খুব কমে যায়, তখন শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই নানা ধরনের সংক্রমণ ও কিছু ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়  এ অবস্থাকেই বলা হয় এইডস।

উৎস: National Institutes of Health (NIH)।
৩৪.
নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
  1. ফিশন
  2. ফিউশন
  3. মেসন
  4. সেপারেশন
ব্যাখ্যা
• নিউক্লিয়াসের বিভাজনকে ফিশন বলা হয়।

পরমাণুর নিউক্লিয়াস হতে দুটি প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। যথা:
১. নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন।
২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন।
• নিউক্লিয়ার ফিশন:
- যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে।

• নিউক্লিয়ার ফিউশন:
- যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
ট্রানজিস্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটরের সমন্বয়ে গঠিত সার্কিটকে কী বলে? 
  1. RAM
  2. ROM
  3. IC
  4. Motherboard
ব্যাখ্যা
• ইন্টিগ্রেটেড সার্কিট(IC):
- আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট।
- ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী ট্রানজিস্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা আইসি(IC) নামে পরিচিত লাভ করে।
- আইসি ব্যবহারের ফলে কম্পিউটার আকার ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।
- যার ফলে সাথে সাথে কমে আসে কম্পিউটার মূল্য এবং হিসাব নিকাশের সময়।
- আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার আইবিএম সিস্টেম ৩৬০।

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও ব্রিটানিকা।
৩৬.
নিচের কোনটি Viral Disease?
  1. Tuberculosis
  2. Whooping cough
  3. Diphtheria
  4. Influenza
ব্যাখ্যা
• Influenza ভাইরাসঘটিত রোগ।

• ভাইরাস ঘটিত রোগ:

- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু সোয়াইন ফ্লু ইত্যাদি।

অন্যদিকে,
Tuberculosis বা যক্ষ্মা, Whooping cough ও Diphtheria ব্যাকটেরিয়াঘটিত রোগ।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।