পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam - 2 Topics: A . Introduction to Political Science : Classification and forms of Govt Democratic, Dictatorial, Totalitarian, Presidential and Parliamentary, French model, Unitary, Federalism, Problems and new trends. Source: Class - 1 and Relavant Books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Who is the source of power in Democracy?  (গণতন্ত্রে ক্ষমতার উৎস কে?)
  1. King (রাজা)
  2. Prime Minister (প্রধানমন্ত্রী)
  3. President (রাষ্ট্রপতি)
  4. People  (জনগণ)
সঠিক উত্তর:
People  (জনগণ)
উত্তর
সঠিক উত্তর:
People  (জনগণ)
ব্যাখ্যা

Democracy, literally, ruled by the people, they are the source of power. The term is derived from the Greek dēmokratia, which was coined from dēmos (“people”) and kratos (“rule”).

 It emphasizes the ideas of rule by the majority and of law as conforming to general public opinion.
গণতন্ত্রে সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ Democracy, যা গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে উদ্ধৃত্ত। Demos অর্থ জনগণ এবং Kratos বা Kratia শব্দের অর্থ শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত্ত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা'। 

​Source:1) Introduction to Political Science by Gettell, Raymond Garfield
​2) পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মো:মোজাম্মেল হক
.
According to Aristotle, how many forms of government did he classify based on the purpose of ruling? (এরিস্টটলের  শাসনের উদ্দেশ্যের ভিত্তিতে সরকারব্যবস্থাকে কতভাগে ভাগ করেছিলেন?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

Aristotle’s classification of states is based on two principles:

(1) The number of persons who exercise supreme power; and it is 3 types-one, few and many

(2) The ends they seek to serve self-interest or benefit of the community and it is divided into two catagoeies- normal and pervert. 


Source: 1) Introduction to political science-, Raymond G. Gettell
2) রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড এমাজউদ্দীন আহমদ  
​3) পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মো:মোজাম্মেল হক

.
According to Aristotle, what is the best practicable form of government? (এরিস্টটলের মতে, সর্বাধিক কার্যকর সরকারব্যবস্থা কোনটি?)
  1. Monarchy (রাজতন্ত্র)
  2. Tyranny (স্বৈরতন্ত্র)
  3. Aristocracy (অভিজাততন্ত্র)
  4. Polity (পলিটি)
সঠিক উত্তর:
Polity (পলিটি)
উত্তর
সঠিক উত্তর:
Polity (পলিটি)
ব্যাখ্যা

⇒ Aristotle clearly discussed Polity while classifying government. He termed Polity as the best regime. If the rule is by MANY, it would be POLITY or a constitutional government as the ideal form of government, and interestingly, DEMOCRACY in a perverted form.
​ 
Source: The Politics- Aristotle, পৌরনীতি ও সুশাসন- মোজাম্মেল হক

.
Which country is described as a Limited constitutional monarchy but in actual practice, it is a Democratic Republic? (কোন দেশকে সাংবিধানিক রাজতন্ত্র বলা হলেও বাস্তবে এটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র?)
  1. Britain  
  2. France
  3. USA
  4. India
সঠিক উত্তর:
Britain  
উত্তর
সঠিক উত্তর:
Britain  
ব্যাখ্যা
⇒ In a constitutional monarchy, the king or queen assumes the position by hereditary succession. In contrast, a democratic republic is a system where the head of state is usually an elected president, and the power resides with the people and their elected representatives. A country can be a constitutional monarchy while also being a democratic republic. In this case, the monarch's role is primarily ceremonial and symbolic, with the real political power held by an elected government. Countries like Great Britain, Japan, and others follow this form of government.

⇒ নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানি সমতাপ্রাপ্ত হন উত্তরাধিকারসূত্রে।কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নির্বাচিত হন তখন তাকে প্রজাতন্ত্র বলে। কোনো কোনো দেশে দুটোই আছে যেখানে রাজা বা রানি নামমাত্র শাসক। প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে। গ্রেটরিটেন, জাপান প্রভৃতি রাষ্ট্রে এরূপ সরকার প্রচলিত রয়েছে।

Source: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ 
পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মো: মোজাম্মেল হক
.
The term ‘Plutocracy’ is used for: (‘প্লুটোক্রেসি’ বলতে কী বোঝায়?)
  1. A government controlled by the wealthy elite (ধনী এলিটদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার)
  2. A government ruled by a dictator (একনায়কতন্ত্র)
  3. A government based on religious authority (ধর্মীয় কর্তৃত্বভিত্তিক সরকার)
  4. A government run by intellectual class of people (বুদ্ধিজীবী শ্রেণীর দ্বারা পরিচালিত সরকার)
সঠিক উত্তর:
A government controlled by the wealthy elite (ধনী এলিটদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার)
উত্তর
সঠিক উত্তর:
A government controlled by the wealthy elite (ধনী এলিটদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার)
ব্যাখ্যা

⇒ Plutocracy (ধনিকতন্ত্র) is a system of government in which the richest people in a country rule or have power.

.
Who said "Democracy is the government of the people, by the people and for the people."?
​("গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।" – এটি কে বলেছেন?)
  1. Abraham Lincoln
  2. Mahatma Gandhi 
  3. Henry Maine
  4. None of these
সঠিক উত্তর:
Abraham Lincoln
উত্তর
সঠিক উত্তর:
Abraham Lincoln
ব্যাখ্যা
⇒ গণতন্ত্র সম্পর্কে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের (Abraham Lincoln) সংজ্ঞা খুবই জনপ্রিয়। তার মতে, "গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।" (Democracy is a government of the people, by the people and for the people.)

সূত্র: পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মো: মোজাম্মেল হক.
.
A form of government in which citizens rule and make laws directly rather than through representatives- (যে শাসন ব্যবস্থায় জনগণ প্রতিনিধি ছাড়াই সরাসরি আইন প্রণয়ন করে তা হলো–)
  1. Monarchy  (রাজতন্ত্র)
  2. Aristocracy  (অভিজাততন্ত্র)
  3. Direct democracy  (প্রত্যক্ষ গণতন্ত্র)
  4. Republic  (প্রজাতন্ত্র)
সঠিক উত্তর:
Direct democracy  (প্রত্যক্ষ গণতন্ত্র)
উত্তর
সঠিক উত্তর:
Direct democracy  (প্রত্যক্ষ গণতন্ত্র)
ব্যাখ্যা

⇒ Direct democracy is a form of government where citizens have the power to make laws and govern directly, without the need for representatives. In this system, all eligible citizens have the right to participate in decision-making processes, such as voting on laws and policies. This allows for a more direct and immediate involvement of the people in the governance of their country.

⇒ প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সে শাসন ব্যবস্থাকে বুঝায়, যেখানে নাগরিকগণ সরাসরিভাবে নীতি নির্ধারণ করে, প্রত্যক্ষভাবে আইন প্রণয়ন করে ও শাসন সংক্রান্ত ব্যাপারে অংশগ্রহণ করে শাসকদিগকে নিয়ন্ত্রণ করে। নাগরিকগণ সরাসরিভাবে রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করে। তাদের দ্বারাই শাসন বিভাগের কর্মচারিগণ নির্বাচিত হন এবং তারা শাসন সংক্রান্ত সকল বিষয়ে প্রত্যক্ষভাবে নির্দেশ দেয়। প্রাচীন গ্রীসে এবং রোমের শাসন ব্যবস্থায় তা প্রচলিত ছিল।

Source: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ 
পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মো: মোজাম্মেল হক 
.
Which country practices direct democracy and holds frequent referendums? (কোন দেশ প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করে এবং নিয়মিত গণভোট আয়োজন করে?)
  1. Malta
  2. Greece 
  3. India
  4. Switzerland
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা
⇒ Direct democracy is a form of government where citizens have the power to make laws and govern directly, without the need for representatives. Switzerland practices direct democracy and holds frequent referendums. 

​- প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সে শাসন ব্যবস্থাকে বুঝায়, যেখানে নাগরিকগণ সরাসরিভাবে নীতি নির্ধারণ করে, প্রত্যক্ষভাবে আইন প্রণয়ন করে ও শাসন সংক্রান্ত ব্যাপারে অংশগ্রহণ করে শাসকদিগকে নিয়ন্ত্রণ করে। প্রাচীন গ্রীসে এবং রোমের শাসন ব্যবস্থায় তা প্রচলিত ছিল। আধুনিক যুগে  সুইজারল্যান্ডের ৫টি ক্যান্টনে এখনো এই পদ্ধতি চালু আছে। তাছাড়া গণভোট পদ্ধতি এখনো সুইজারল্যান্ডে প্রচলিত আছে। 

উৎস: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ 
.
Which one of the following is not the method of direct democracy? (নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ গণতন্ত্রের পদ্ধতি নয়?)
  1. Plebiscites (জনগণের ভোট)
  2. Referendum (গণভোট)
  3. Initiatives (উদ্যোগ)
  4. Political parties (রাজনৈতিক দল)
সঠিক উত্তর:
Political parties (রাজনৈতিক দল)
উত্তর
সঠিক উত্তর:
Political parties (রাজনৈতিক দল)
ব্যাখ্যা

⇒ Direct democracy broadly refers to the unmediated engagement of citizens in government or in governing themselves. Direct democratic instruments in modern democracies include referendums, plebiscites, recall and citizens' initiatives.

- আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে দায়িত্বশীল শাসনব্যবস্থা। নির্বাচিত গণপ্রতিনিধি ও সরকার যেন সবসময়ই জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে এজন্য পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রেও প্রভাস্ক গণতান্ত্রিক পদ্ধতি কার্যকর হতে দেখা যায়। এ পদ্ধতিগুলো হচ্ছে- (১) গণনির্দেশ, (২) গণউদ্যোগ, (৩) পদচ্যুতি এবং (৪) গণভোট।

​Source: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ 
পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মো: মোজাম্মেল হক 

১০.
What is another name for indirect democracy? (পরোক্ষ গণতন্ত্রের আরেক নাম কী?)
  1. Pure democracy  (বিশুদ্ধ গণতন্ত্র)
  2. Direct democracy  (প্রত্যক্ষ গণতন্ত্র)
  3. Authoritarian regime (স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা)
  4. Representative democracy (প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র)
সঠিক উত্তর:
Representative democracy (প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র)
উত্তর
সঠিক উত্তর:
Representative democracy (প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র)
ব্যাখ্যা

Indirect democracy is also known as Representative Democracy. It is when citizens elect representatives to make laws for them. This is what most modern countries have today.

পরোক্ষ গণতন্ত্র প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্র নামেও পরিচিত। কারণ সমগ্র জনগণ বা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতা ব্যবহার করে।

​Source: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ 

১১.
Presidential form of government is prevalent in: (রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে?)
  1. USSR 
  2. India 
  3. USA 
  4. England 
সঠিক উত্তর:
USA 
উত্তর
সঠিক উত্তর:
USA 
ব্যাখ্যা
A presidential system is a form of democratic governance where the populace elects a president who serves as both the head of state and the head of government. Countries such as the United States, Mexico, and Honduras are examples of nations employing this system, alongside numerous others worldwide.

রাষ্ট্রপতি শাসিত সরকারে চূড়ান্ত শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। রাষ্ট্রপতি তাঁর কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না। এ ধরণের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক, তাঁকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিপরিষদ থাকে। এ মন্ত্রিপরিষদের দায়-দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্রপতির নিকট। শাসনতন্ত্র কর্তৃক রাষ্ট্রপতির ক্ষমতা ও মর্যদা সংরক্ষিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র,  ম্যাক্সিকো রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃষ্ট উদাহরণ। 

Source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিএসএস প্রোগ্রাম।
১২.
Which one of the following is not true about the Parliamentary form of Government? (সংসদীয় সরকারব্যবস্থা সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়?)
  1. There is the system of joint responsibility (যৌথ দায়িত্বের নীতি বিদ্যমান)
  2. Prime Minister is the leader of the team (প্রধানমন্ত্রী দলনেতা)
  3. The Ministers are the colleagues of the Prime Minister (মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর সহকর্মী)
  4. There is complete separation of power (ক্ষমতার পূর্ণ বিভাজন রয়েছে)
সঠিক উত্তর:
There is complete separation of power (ক্ষমতার পূর্ণ বিভাজন রয়েছে)
উত্তর
সঠিক উত্তর:
There is complete separation of power (ক্ষমতার পূর্ণ বিভাজন রয়েছে)
ব্যাখ্যা
The principle of separation of powers is ignored in the concentration of administrative powers and legislative leadership in the same persons. On the other hand, in the presidential form of government the principle of separation of powers is applied in the establishment of an independent executive.

সংসদীয় সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগ সংযুক্ত হয়ে শাসন কার্যপরিচালনা করে। এর ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণনীতি লঙ্ঘিত হয় এবং শাসন বিভাগের ক্ষমতা অপব্যবহারের সুযোগ ঘটে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতার মূলত: স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। আইন বিভাগ ও শাসন বিভাগ তাদের পৃথক পৃথক অস্তিত্ব বজায় রাখে।

Source : Introduction to political science- Raymond Garfield Getell
১৩.
A system of government in which power is divided between the states and the federal government. (ক্ষমতার পূর্ণ বিভাজন রয়েছে)
  1. Representative Government (প্রতিনিধিত্বমূলক সরকার)
  2. Federal System  (যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থা)
  3. Autocratic Government  (স্বৈরাচারী সরকার)
  4. None (কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Federal System  (যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Federal System  (যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থা)
ব্যাখ্যা
Federalism divides power between a central authority or federal government and constituent political units (states or provinces). 

যুক্তরাষ্ট্রী সরকার নীতি অনুসারে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারসমূহের মধ্যে শাসনক্ষমতা এমনভাবে বন্টিত হয় যে উভয়েই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ পরিচালনা করে এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে।

Source: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড এমাজউদ্দীন আহমদ 
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিএসএস প্রোগ্রাম
পৌরনীতি ও নাগরিকতা- নবম দশম শ্রেণি। 
১৪.
Whether a Government is Parliamentary or not is decided on the basis of relationship of the executive with: (একটি সরকার সংসদীয় কি না তা নির্ধারণ করা যায় ______ ভিত্তিতে)
  1. Legislature (আইনবিভাগের)
  2. Judiciary (বিচার বিভাগের)
  3. Local self-governing body (স্থানীয় স্বশাসনের)
  4. Civil servants ( বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা)
সঠিক উত্তর:
Legislature (আইনবিভাগের)
উত্তর
সঠিক উত্তর:
Legislature (আইনবিভাগের)
ব্যাখ্যা
The classification of the government as Parliamentary and Presidential form is based on the relationship of the executive with the legislature. 

আইনবিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক সরকারগুলোকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার এ দু'শ্রেণিতে বিভক্ত করা হয়।

Source: Bangladesh Open University, BSS Program.
১৫.
Which of the following countries does not have a Parliamentary system of government? (নিম্নলিখিত কোন দেশে সংসদীয় সরকারব্যবস্থা নেই?)
  1. Britain  
  2. Japan 
  3. Brazil 
  4. Canada
সঠিক উত্তর:
Brazil 
উত্তর
সঠিক উত্তর:
Brazil 
ব্যাখ্যা
⇒ Brazil is a democracy with a presidential and federal system of government. Its current constitution provides strong protections for civil liberties. Britain, Japan and Canada operate under Parliamentary government. 

​ব্রাজিল একটি ফেডারেল রাষ্ট্রপতি শাসিত সাংবিধানিক প্রজাতন্ত্র। এখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিদ্যমান। অন্যদিকে জাপান, বৃটেন এবং কানাডাতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে। 

Source: Britannica, Encyclopedia
১৬.
Which of the following is not a feature of the Presidential system of government? (রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়?)
  1. The president is both the head of the state and the head of the government. (রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকারের প্রধান)
  2. The President governs with the help of a smaller body called the “Kitchen Cabinet”. (রাষ্ট্রপতি ছোট মন্ত্রিসভা বা “কিচেন ক্যাবিনেট” দ্বারা সহায়তা পান)
  3. The president is elected directly by the people or by an electoral collage. (রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে বা ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন)
  4. The presidents tenure depends on  the Legislature. (রাষ্ট্রপতির মেয়াদ আইনসভার ওপর নির্ভরশীল)
সঠিক উত্তর:
The presidents tenure depends on  the Legislature. (রাষ্ট্রপতির মেয়াদ আইনসভার ওপর নির্ভরশীল)
উত্তর
সঠিক উত্তর:
The presidents tenure depends on  the Legislature. (রাষ্ট্রপতির মেয়াদ আইনসভার ওপর নির্ভরশীল)
ব্যাখ্যা
The President has a fixed tenure and cannot be removed by a vote of no-confidence in the legislature.
রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে বা ইলেক্টোরাল কলেজ কর্তৃক সুনির্দিষ্ট কার্যকালের জন্য নির্বাচিত হন। তার কার্যকাল শেষ না হওয়া পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করা যায় না। তবে শারীরিক কারণে তিনি পদত্যাগ করতে পারেন। 
১৭.
Which of the following characteristics is not related to the federal government? (যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার সাথে সম্পর্কিত নয় কোনটি?)
  1. Written constitution  (লিখিত সংবিধান)
  2. Flexible constitution  (অনমনীয় সংবিধান)
  3. Supremacy of the constitution  (সংবিধানের সর্বোচ্চতা)
  4. Independent judiciary (স্বাধীন বিচার বিভাগ)
সঠিক উত্তর:
Flexible constitution  (অনমনীয় সংবিধান)
উত্তর
সঠিক উত্তর:
Flexible constitution  (অনমনীয় সংবিধান)
ব্যাখ্যা
The constitution of a federation should be rigid so that it could be regarded as sacred agreement, the spirit of which should not be easily violated. A flexible constitution allows the scope of the central government to curtail the autonomy of the federating states.

​যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধান সংশোধনের পদ্ধতি সুপরিবর্তনীয় হলে এবং ঐ ক্ষমতা এককভাবে কেন্দ্রের হাতে ন্যস্ত থাকলে, কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের ক্ষমতা সংকুচিত করতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্রীয় সংবিধানের সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয় হতে বাধ্য।

Source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইচ এস সি প্রোগ্রাম, Britannica.
১৮.
Totalitarianism involves - (সর্বাত্মকবাদ  সাথে জড়িত –)
  1. individual freedom  (ব্যক্তিস্বাধীনতা)
  2. ideology and terror and argument of force (ভাবাদর্শ, সন্ত্রাস এবং বলপ্রয়োগ)
  3. force of argument (যুক্তির শক্তি)
  4. systematic espionage (সংগঠিত গুপ্তচরবৃত্তি)
সঠিক উত্তর:
ideology and terror and argument of force (ভাবাদর্শ, সন্ত্রাস এবং বলপ্রয়োগ)
উত্তর
সঠিক উত্তর:
ideology and terror and argument of force (ভাবাদর্শ, সন্ত্রাস এবং বলপ্রয়োগ)
ব্যাখ্যা
Totalitarianism is a form of government that attempts to assert total control over the lives of its citizens. It is characterized by strong central rule that attempts to control and direct all aspects of individual life through coercion and repression. It does not permit individual freedom. Totalitarianism emphasises on argument of force.
যে শাসনব্যবস্থায় নাগরিকের সামগ্রিক জীবন রাষ্ট্রীয় কর্তৃত্ব দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় তাই সর্বাত্মক ব্যবস্থা (Totalitarian System)। এ ব্যবস্থায় রাষ্ট্র সর্বশক্তিমান এবং অবাধ নিয়ন্ত্রণের অধিকারী। এ ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার বিরোধী ও বিকল্প। গণতন্ত্রে যুক্তির জোরের উপর (force of argument) গুরুত্ব আরোপ করা হয়, কিন্তু সর্বাত্মকবাদে জোরের যুক্তিকে (argument of force) প্রাধান্য দেয়া হয়। এখানে ব্যক্তি স্বাধীনতার স্থান নেই। হিটলারের জার্মানী, মুসোলিনীর ইতালি এবং স্ট্যালিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাশিয়া সর্বাত্মকবাদের প্রকৃষ্ট উদাহরণ।

Source: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড এমাজউদ্দীন আহমদ, Britannica.
১৯.
Revolution is- (বিপ্লব হলো - )
  1. backward induction. (পশ্চাদপদ চিন্তাধারা)
  2. maxi-min strategy. (ম্যাক্সি-মিন কৌশল)
  3. money for people with minds that hate. (অসন্তুষ্ট জনগণের জন্য টাকা)
  4. regime change by violent means. (সহিংস উপায়ে শাসনব্যবস্থার পরিবর্তন)
সঠিক উত্তর:
regime change by violent means. (সহিংস উপায়ে শাসনব্যবস্থার পরিবর্তন)
উত্তর
সঠিক উত্তর:
regime change by violent means. (সহিংস উপায়ে শাসনব্যবস্থার পরিবর্তন)
ব্যাখ্যা

Revolution, in social and political science, a major, sudden, and hence typically violent alteration in government and in related associations and structures.

বিপ্লব কথার অর্থ হল কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। কোনো দেশ বা সমাজে জনগণ প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আইনানুগ পরিবর্তন ঘটালে তাকে “বিপ্লব’ বলে অভিহিত করা হয়।

Source: ইতিহাস, নবম ও দশম শ্রেণি। 

২০.
Which one is more necessary for Democracy? (গণতন্ত্রের জন্য কোনটি বেশি প্রয়োজনীয়?)
  1. Bureaucracy  (আমলাতন্ত্র)
  2. Rule of law (আইনের শাসন)
  3. Decentralization  (বিকেন্দ্রীকরণ)
  4. Fundamentalism  (মৌলবাদ)
সঠিক উত্তর:
Decentralization  (বিকেন্দ্রীকরণ)
উত্তর
সঠিক উত্তর:
Decentralization  (বিকেন্দ্রীকরণ)
ব্যাখ্যা
Decentralization is considered as a necessary perquisition for ensuring Democracy. Decentralization is the process of shifting power from a central authority to local or regional governments, can significantly enhance democracy by fostering greater citizen participation and accountability.

ক্ষমতা বিকেন্দ্রীকরণকে অনেকে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত বলে মনে করেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে জনগণ স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলো পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। ফলে তাদের রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পায় এবং ক্ষমতা সম্পর্কে অংশীদারিত্বের বোধ জন্ম নেয়।
২১.
Which of the following has unitary form of government? (নিম্নলিখিত কোন দেশের একক শাসন ব্যবস্থা রয়েছে?)
  1. India
  2. Russia 
  3. USA
  4. Bangladesh 
সঠিক উত্তর:
Bangladesh 
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh 
ব্যাখ্যা
The People’s Republic of Bangladesh is a unitary country. A unitary state, or unitary government, is a political system where ultimate governing power is concentrated in a single national authority. 

যে রাষ্ট্রে শাসন ক্ষমতা একটিমাত্র কেন্দ্রে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক রাষ্ট্র বলে। এককেন্দ্রিক সরকারের শ্রেষ্ঠ উদাহরণ ইংল্যান্ড ও ফ্রান্সের সরকার। বাংলাদেশ সরকারও এককেন্দ্রিক।

Source: রাষ্ট্রবিজ্ঞানের কথা- ড. এমাজউদ্দীন আহমদ 
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিএসএস প্রোগ্রাম
২২.
In which system can the constitution be easily amended? (কোন ব্যবস্থায় সংবিধান সহজে সংশোধন করা যায়?)
  1. Unitary system (একক ব্যবস্থা)
  2. Federal system  (ফেডারেল ব্যবস্থা)
  3. Non partisan (দলনিরপেক্ষ ব্যবস্থা)
  4. None (কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Unitary system (একক ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Unitary system (একক ব্যবস্থা)
ব্যাখ্যা
Unitary systems, where power is centralized, typically have simpler amendment processes, often involving a simple majority in the legislature. Federal systems, with divided power between national and regional governments, have more complex and rigid amendment processes to protect the interests of both levels of government. 

এককেন্দ্রিক সরকার নিজের প্রয়োজন অনুসারে অপেক্ষাকৃত সহজে আইন ও ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধান সংশোধনের পদ্ধতি সুপরিবর্তনীয় হলে এবং ঐ ক্ষমতা এককভাবে কেন্দ্রের হাতে ন্যস্ত থাকলে, কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের ক্ষমতা সংকুচিত করতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্রীয় সংবিধানের সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয় হতে বাধ্য।

​Source: Bangladesh Open University, HSC Program.
২৩.
Which of the following statements are true about the federalism system of government? 
​(ফেডারেল সরকারব্যবস্থা সম্পর্কে সঠিক উক্তিটি হলো – )
  1. Federalism is a system of government in which the power is divided between a central authority and various constituent units of the country. 
    ​(ফেডারেল ব্যবস্থা হলো কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বিভাজন)
  2. In federalism, there is usually more than one level of government for the entire country. 
    ​(এখানে সাধারণত একাধিক স্তরের সরকার থাকে) 
  3. In federalism, there will be a government at the level of provinces or states that look after much of the day-to-day administering of their state. 
    ​(প্রাদেশিক সরকার তাদের দৈনন্দিন প্রশাসন পরিচালনা করে)
  4. All of the above  (উপরের সবগুলো)
সঠিক উত্তর:
All of the above  (উপরের সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
All of the above  (উপরের সবগুলো)
ব্যাখ্যা
All the statements are true. 
Federal system of government is one that divides the powers of government between the national (federal) government and state and local governments. Under federalism, each level of government has sovereignty in some areas and shares powers in other areas. For example: both the federal and state governments have the power to tax. Under federalism, power is shared and divided between national and state governments. Both levels have their own agencies and officials and directly affect the people. 
২৪.
Which of the following statements is true about the unitary system of government? 
​(একক সরকারব্যবস্থা সম্পর্কে সঠিক উক্তিটি হলো–)
  1. Under the unitary system, either there is only one level of government, or the sub-units are subordinate to the central government. 
    ​(এখানে এক স্তরের সরকার থাকে অথবা উপ-এককগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হয়)
  2. The central government can pass on orders to the provincial or local government. 
    ​(কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা স্থানীয় সরকারকে আদেশ দিতে পারে)
  3. The State government has powers of its own for which it is not answerable to the central government. 
    ​(প্রাদেশিক সরকার নিজস্ব ক্ষমতা ভোগ করে এবং কেন্দ্রকে জবাবদিহি নয়)
  4. All of the above (উপরের সবগুলো)
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ও খ)
​অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
​-----------------
A unitary government is one in which all the powers of administration are vested in a single centre. The centre is omnipotent. 
​A unitary state may be divided into small units for the sake of administrative convenience but the units do not have any constitutional status of their own.
২৫.
The French model of executive can be called ______ parliamentary or presidential.
​(ফরাসি শাসনব্যবস্থাকে বলা হয় _____ সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা।)
  1. Kasi
  2. Quota
  3. Quasi
  4. None
সঠিক উত্তর:
Quasi
উত্তর
সঠিক উত্তর:
Quasi
ব্যাখ্যা
The government of France is a semi-presidential or quasi parliamentary or presidential system based on the French Constitution of the fifth Republic, in which the nation declares itself to be "an indivisible, secular, democratic, and social Republic". The constitution provides for a separation of powers.

ফ্রান্সের বর্তমান সংবিধান হচ্ছে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান। চতুর্থ প্রজাতন্ত্রের পতনের পর এ সংকটকালীন সময়ে দ্য গলকে ছ'মাসের জন্য যাবতীয় ক্ষমতা নাস্ত করা হয়। তার নেতৃত্বে নতুন সংবিধান প্রণীত হয়। এতে সংসদীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার এক বিরল সংমিশ্রণ ঘটেছে।
Source: বাউবি বিএসএস প্রোগ্রাম, বিভিন্ন জার্নাল
২৬.
A semi-presidential regime is- (আধা-রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা হলো–)
  1. dual executive between president and prime minister. (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বৈত নির্বাহী)
  2. power sharing between president and vice president. (রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভাগাভাগি)
  3. semi-democratic regime with elected parliament. (আংশিক গণতান্ত্রিক ব্যবস্থা)
  4. vice president as president of the senate (উপরাষ্ট্রপতি সিনেটের প্রধান)
সঠিক উত্তর:
dual executive between president and prime minister. (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বৈত নির্বাহী)
উত্তর
সঠিক উত্তর:
dual executive between president and prime minister. (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বৈত নির্বাহী)
ব্যাখ্যা
A semi-presidentialism, also known as a ‘mixed’ or ‘hybrid’ form of government with a dual executive, is a distinct political system that combines the features of the two pure forms of government, presidentialism and parliamentarianism. It offers, therefore, a middle ground between the two marginal forms of constitutional design. 

​অর্ধ-রাষ্ট্রপতিশাসিত সরকার বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই সরকার পরিচালনায় অংশ নেন। এই ব্যবস্থায়, রাষ্ট্রপতি সাধারণত রাষ্ট্রের প্রধান হন এবং কিছু নির্বাহী ক্ষমতা রাখেন, যখন প্রধানমন্ত্রী আইনসভার নেতা হন এবং সরকার প্রধান হিসেবে কাজ করেন। এই দুইজনের মধ্যে ক্ষমতা সাধারণত ভাগ করা থাকে। এই ব্যবস্থায় রাষ্ট্রপতি সাধারণত জনগণের ভোটে নির্বাচিত হন, যা রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। অন্যদিকে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা আইনসভার কাছে দায়বদ্ধ থাকেন, যা সংসদীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। ফ্রান্সে এই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত আছে।
২৭.
Cohabitation is- (কোহ্যাবিটেশন বলতে বোঝায়–)
  1. coalition cabinet of major parties. (প্রধান দলগুলোর জোট সরকার)
  2. national unity  (জাতীয় ঐক্য)
  3. peaceful coexistence (শান্তিপূর্ণ সহাবস্থান)
  4. president and prime minister from different parties. (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিন্ন দলের হওয়া)
সঠিক উত্তর:
president and prime minister from different parties. (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিন্ন দলের হওয়া)
উত্তর
সঠিক উত্তর:
president and prime minister from different parties. (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিন্ন দলের হওয়া)
ব্যাখ্যা
Cohabitation refers to a situation where the president and the legislature are from opposing political parties, leading to a divided government.

কোহ্যাবিটেশন (Cohabitation') শব্দটি ফরাসি শব্দ "cohabitation" থেকে এসেছে, যার অর্থ "একসঙ্গে বসবাস করা"। রাজনৈতিক ব্যবস্থায়, এটি একটি বিশেষ পরিস্থিতি যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সাথে কাজ করেন, কিন্তু তারা দুটি ভিন্ন রাজনৈতিক দলের সদস্য।

২৮.
Deadlock is- (ডেডলক বলতে বোঝায়–)
  1. arcana imperii (রহস্যময় নীতি)
  2. Classified information  (শ্রেণীবদ্ধ তথ্য)
  3. Extreme multi-partism (অতিরিক্ত বহুদলীয় ব্যবস্থা)
  4. Legislative paralysis  (আইন প্রণয়নে অচলাবস্থা)
সঠিক উত্তর:
Legislative paralysis  (আইন প্রণয়নে অচলাবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Legislative paralysis  (আইন প্রণয়নে অচলাবস্থা)
ব্যাখ্যা
Deadlock or Gridlock is the political stalemate that occurs when the government is unable to act or pass laws because rival parties control different parts of the executive branch and the legislature. Deadlock paralyses the Legislative.

রাজনীতিতে "ডেডলক" বা অচলাবস্থা বলতে বোঝায় যখন রাজনৈতিক প্রক্রিয়া বা কার্যক্রম এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে আর কোনো অগ্রগতি বা সমাধান সম্ভব হয় না। রাজনৈতিক দলগুলোর চরম মতবিরোধ এই অবস্থার অন্যতম কারণ। 

​Source: Investopedia, বিভিন্ন পত্রপত্রিকা।
২৯.
Who is the head of the government in the Parliamentary form of government?  (সংসদীয় সরকারব্যবস্থায় সরকারের প্রধান কে?)
  1. President (রাষ্ট্রপতি)
  2. Prime minister (প্রধানমন্ত্রী)
  3. Speaker (স্পিকার)
  4. Chief Justice  (প্রধান বিচারপতি)
সঠিক উত্তর:
Prime minister (প্রধানমন্ত্রী)
উত্তর
সঠিক উত্তর:
Prime minister (প্রধানমন্ত্রী)
ব্যাখ্যা
Parliamentary government is a form of government in which the majority party in parliament constitutes governmental power. The executive powers and legislative powers are merged because the legislative branch (parliament) elects the prime minister who serves as the executive branch of government, or the "head of government."

যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। এ ব্যবস্থায় সরকার হলো রাষ্ট্রের প্রভু বা শাসক এবং প্রধানমন্ত্রী হলেন ঐ সরকারের প্রভু বা প্রধান।

​Source: পৌরনীতি ও সুশাসন- প্রফেসর মো: মোজাম্মেল হক।
৩০.
Fiscal Federalism attempts to define the financial relationship between federal or central governments and _____. (রাজস্ব ফেডারেলিজমে কোন দুই স্তরের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করা হয়?)
  1. State or local government  (কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার)
  2. Individual  (ব্যক্তি)
  3. Financial institutions  (আর্থিক প্রতিষ্ঠান)
  4. Military  (সেনাবাহিনী)
সঠিক উত্তর:
State or local government  (কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার)
উত্তর
সঠিক উত্তর:
State or local government  (কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার)
ব্যাখ্যা
A new trend in federalism is Fiscal federalism. 

Fiscal federalism is an economic framework for understanding the relationship among federal, state, and local governments that focuses on the division of spending and taxing powers among these governments.Fiscal federalism is primarily an economic, rather than political, theory of relationships among central and noncentral governments.