পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- পরীক্ষা - ৭ বাংলাদেশ বিষয়াবলি টপিক: বাংলাদেশের সংবিধান (ইতিহাস, অনুচ্ছেদ, সংশোধনী ও তফসিল সমূহ)। উৎস: ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া, বাংলাদেশের সংবিধান ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] [নম্বর কাভার - ৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে?
  1. শেখ ‍মুজিবুর রহমান
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. ড. কামাল হোসেন
  4. তাজউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
• সংবিধান: 
- অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন - শেখ ‍মুজিবুর রহমান।
- অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় - ১১ জানুয়ারি, ১৯৭২ সালে।
- গণপরিষদ আদেশ জারি করা হয় - ২৩ মার্চ, ১৯৭২ সালে (আদেশটি গেজেট আকারে প্রকাশিত হয় ২৩ মার্চ, ১৯৭২)।
- সংবিধানে স্বাক্ষরের সময় গণপরিষদের মোট সদস্য - ৪০৩ জন।
- গণপরিষদের প্রথম বৈঠক বসে -১০ এপ্রিল, ১৯৭২ সালে।
- গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে - ১২ অক্টোবর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, মো: আরিফ খান।
.
ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
  1. ১২ নং অনুচ্ছেদে
  2. ১৫ নং অনুচ্ছেদে
  3. ১৭ নং অনুচ্ছেদে
  4. ২২ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
• সংবিধান:
- ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা কথা বলা আছে সংবিধানের ১২ নং অনুচ্ছেদে।
এত বলা হয়েছে, 
- ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য
 (ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,
 (খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,
 (গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার,
 (ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন, বিলোপ করা হবে।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
.
গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখ শুরু হয়?
  1. ১০ এপ্রিল, ১৯৭২ সালে
  2. ২৩ মার্চ, ১৯৭২
  3. ২৩ মে, ১৯৭২
  4. ২৩ অক্টোবর, ১৯৭২