পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ১৭ টপিক: অর্থনীতি ও বাণিজ্য, অর্থনীতি (অর্থনীতিবিদ, অর্থনৈতিক ব্যবস্থা, কমিউনিজম, কমিউনিস্ট রাষ্ট্র), জাতীয় আয়, দেশ ভিত্তিক অর্থনীতি অর্থ বছর, ব্যাংক -কেন্দ্রীয় ব্যাংক • মুদ্রা-দেশভিত্তিক মুদ্রা, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক হিসাব বিনিয়োগ ও পুঁজিবাজার, মহামন্দা, World Economic Forum + Blue Economy + Washington Consensus এবং বাণিজ্য বাণিজ্যিক জোট - NAFTA, AFTA, EFTA, APTA, COMESA, MERCOSUR, SAPTA, SAFTA সম্পদ - কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শিল্প সম্পদ, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা, যোগাযোগ ও অবকাঠামো - বিমান বন্দর, বিমান সংস্থা, সমুদ্র বন্দর, টানেল, সেতু, সিল্ক, রোড ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা [Live Class – 23 & 24]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
  1. The Bank of Russia
  2. Central Bank of Russia
  3. Central Bank of Russia Federation
  4. Russian Monetary Authority
অনির্ধারিত
ব্যাখ্যা

• রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম The Central Bank of the Russian Federation. 
প্রশ্নের অপশনে ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
----------------------------------- 

কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক- Sveriges Riksbank.
ভারতের কেন্দ্রীয় ব্যাংক- The Reserve Bank of India (RBI).
ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক - Bank of England.
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক - The Federal Reserve.
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক - Central Bank of Russia Federation.
ইতালির কেন্দ্রীয় ব্যাংক - The Bank of Italy.
মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক - Central Bank of Myanmar.
চিলির কেন্দ্রীয় ব্যাংক - Banco Central de Chile.
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক - State Bank of Pakistan.

উল্লেখ্য,
- বিশ্বের প্রথম ব্যাংক চীনের ‘শান্সি ব্যাংক’ (Shansi Bank) - খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংক ইতালির ‘ব্যাংক অফ ভেনিস’ (Bank of Venice) - ১১৫৭ খ্রিষ্টাব্দ।
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সুইডেনের Sveriges Riksbank - ১৬৬৮ খ্রিষ্টাব্দ।
- ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক Reserve Bank of India - ১৯৩৫ সালে।

উৎস: respective bank website.

.
অর্থনীতিকে গৃহ পরিচালনার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
  1. অ্যারিস্টটল
  2. অ্যাডাম স্মিথ
  3. অধ্যাপক মার্শাল
  4. এল রবিন্স
সঠিক উত্তর:
অ্যারিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
অ্যারিস্টটল
ব্যাখ্যা
অর্থনীতি:
- Economics শব্দটি গ্রিক শব্দ ' ওইকোনোমিয়া (oikonomia)' থেকে উদ্ভূত হয়েছে।
- oikonomia এর অর্থ হছে গৃহ পরিচালনা।
- গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে 'গৃহ পরিচালনার' বিজ্ঞান বলে অভিহিত করেছে।

অর্থনীতিকে বর্তমানে তিন শ্রেণীতে সংজ্ঞাইত করা যায়।
১। সম্পদের বিজ্ঞান
২। কল্যাণের বিজ্ঞান
৩। অপ্রাচুর্যের বিজ্ঞান

- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন। তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন। তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- এল রবিন্স অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছে।

উৎস: অর্থনীতি- একাদশ দ্বাদশ শ্রেণি।
.
NAFTA চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎস- মার্কিন সরকারি ওয়েবসাইট, britannica।
.
WEF কী নামে যাত্রা শুরু করেছিলো?
  1. European Management Forum
  2. European Management Committee
  3. European Economic Forum
  4. Eastern Economic Forum
সঠিক উত্তর:
European Management Forum
উত্তর
সঠিক উত্তর:
European Management Forum
ব্যাখ্যা
WEF:
- WEF Stands for World Economic Forum.
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। 
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৯ জানুয়ারি। 

উৎস- WEF এর ওয়েবসাইট।
.
COMESA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রুনাই
  2. দক্ষিণ আফ্রিকা
  3. জাম্বিয়া
  4. জিবুতি
সঠিক উত্তর:
জাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাম্বিয়া
ব্যাখ্যা
COMESA:
- COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa’.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা: ২১টি।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া।   

উৎস: COMESA ওয়েবসাইট।
.
MERCOSUR এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. ব্রাজিল
  4. প্যারাগুয়ে
সঠিক উত্তর:
উরুগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে
ব্যাখ্যা
MERCOSUR:
- দক্ষিণ বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর বাণিজ্যিক জোট।MERCOSUR.
- প্রতিষ্ঠা - ২৬ মার্চ, ১৯৯১ সাল।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - 'Treaty of Asuncion'
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রতিষ্ঠাকালীন - আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- সদস্য সংখ্যা - ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)।
- সহযোগী সদস্য – ৭টি।
- সদরদপ্তর - মন্টেভিডিও, উরুগুয়ে
- অফিসিয়াল ভাষা ২টি (স্প্যানিশ ও পর্তুগিজ)।
উল্লেখ্য,
২০১৬ সাল থেকে ভেনেজুয়েলার সদস্য হিসাবে কার্যক্রম স্থগিত রয়েছে। 

উৎস: MERCOSUR এর ওয়েবসাইট
.
বিখ্যাত মোটরযান প্রস্তুতকারক কোম্পানি 'VOLVO' কোন দেশের প্রতিষ্ঠান?
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. সুইডেন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ও অবস্থান:
যুক্তরাষ্ট্র : Ford, General Motors
জার্মানি : BMW, Mercedes-Benz, Volkswagon.
জাপান : Toyota, Suzuki
সুইডেন : VOLVO
কোরিয়া : Hyundai

উৎস: Company's Site.
.
ইউরো টানেল কোন দুইটি দেশকে যুক্ত করেছে?
  1. যুক্তরাজ্য ও ফ্রান্সকে
  2. যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে
  3. ফ্রান্স ও নরওয়ে
  4. ইতালি ও ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও ফ্রান্সকে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও ফ্রান্সকে
ব্যাখ্যা
ইউরো টানেল:
 - ইংলিশ চ্যানেলের তলদেশের যুক্তরাজ্য ও ফ্রান্সকে সংযুক্তকারী রেলপথ ইউরো টানেল নামে পরিচিত।
- যুক্তরাজ্য ও ফ্রান্সের সীমান্তে ইংলিশ চ্যানেলের অবস্থান।
- এই চ্যানেল দেশ দুটিকে বিভক্ত করেছে। আবার বলা যায়, ইংলিশ চ্যানেল যুক্তরাজ্য ও ফ্রান্সকে যুক্ত করেছে।
- এই চ্যানেলের জলরাশির নিচ দিয়ে দুই দেশের মধ্যে চলে ট্রেন। ১৯৯৪ সালে ৫০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ চালু হয়। যা ইউরো টানেল নামেও পরিচিত।
- এই টানেল নির্মাণের জন্য খননকাজ শুরু হয় ১৯৮৭–৮৮ সালে। যা শেষ হয় ১৯৯১ সালে।

উৎস: Britannica.
.
আধুনিক অর্থনীতির জনক -
  1. অধ্যাপক মার্শাল
  2. অ্যাডাম স্মিথ
  3. পল স্যামুয়েলসন
  4. এল রবিন্স
সঠিক উত্তর:
পল স্যামুয়েলসন
উত্তর
সঠিক উত্তর:
পল স্যামুয়েলসন
ব্যাখ্যা
 আধুনিক অর্থনীতির জনক- 'Paul Samuelson' ('পল স্যামুয়েলসন')।
 তিনি একজন আমেরিকান অর্থনীতিবিদ।
 ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
 তিনি গণিতের মাধ্যমে অর্থনীতির অসংখ্য তত্ব ব্যাখ্যা করেন যা অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে।

উল্লেখ্য,
 আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ।
 তিনি অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন।
 অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations’
 তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

উৎস: অর্থনীতি, একাদশ দ্বাদশ শ্রেণী।
১০.
Blue Economy সম্পর্কে সর্বপ্রথম ধারনা দেয় কে?
  1. রবার্ট নিক্সন
  2. গুন্টার পাউলি
  3. আন্দ্রে ইস্তেমা
  4. ওয়াংগ্রু হিমাস
সঠিক উত্তর:
গুন্টার পাউলি
উত্তর
সঠিক উত্তর:
গুন্টার পাউলি
ব্যাখ্যা
Blue Economy:
- Blue Economy হলো সমুদ্রনির্ভর অর্থনীতি।
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি।
- ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।
- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।

উৎস: UN website. Blue Economy- Gunter Pauli.
১১.
কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
অর্থনৈতিক ব্যবস্থা ৪ ধরনের. যথা:
ক. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী,
খ. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক,
গ. মিশ্র,
ঘ. ইসলামি।

ধনতান্ত্রিক বা পুঁজিবাদী: সম্পদের ব্যক্তি মালিকানা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা এবং ভোক্তার স্বাধীনতা।
সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক: সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি এবং কেন্দ্রীয় পরিকল্পনা।
মিশ্র: সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানা।
ইসলামি: ইসলামি শরীয়া মোতাবেক পরিচালিত অর্থব্যবস্থা।

- বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।
- ১৯৯১ সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়।

উৎস: অর্থনীতি-রণজিত কুমার নাথ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
১২.
ISO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
ব্যাখ্যা
ISO:
- International Organization for Standardization: 
- ১৯৪৬ সালে লন্ডনে ২৫টি দেশের ৬৫ জন প্রতিনিধি আন্তর্জাতিক মান নির্ধারণের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং
- ISO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। 

- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- দাপ্তরিক ভাষা- ইংরেজি ও ফ্রেঞ্চ। 

উৎস: ISO website.
১৩.
গ্রাফাইট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?(অক্টোবর, ২০২৪)
  1. ব্রাজিল
  2. মোজাম্বিক
  3. মাদাগাস্কার
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
গ্রাফাইট উৎপাদনে শীর্ষ দেশ:
১ম দেশ: চীন।
২য় দেশ: মাদাগাস্কার। 
৩য় দেশ: মোজাম্বিকা।
৪র্থ দেশ: ব্রাজিল।
৫ম দেশ: দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য,
- চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ গ্রাফাইট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ।
- বিশ্ববাজারে খনিজ গ্রাফাইটের ৬৫ শতাংশ সরবরাহ আসে চীন থেকে।
- চীনের গ্রাফাইটের শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া।

উৎস: Statstica.
১৪.
নিচের কোনটি ইসরাইলের সমুদ্রবন্দর?
  1. হাইফা
  2. এডেন
  3. বন্দর আব্বাস
  4. আকাবা
সঠিক উত্তর:
হাইফা
উত্তর
সঠিক উত্তর:
হাইফা
ব্যাখ্যা
ভ্যানকুভার সমুদ্র বন্দর অবস্থিত - কানাডার।
এডেন সমুদ্র বন্দর অবস্থিত - ইয়েমেন।
বন্দর আব্বাস সমুদ্র বন্দর অবস্থিত - ইরান।
হাইফা সমুদ্র বন্দর অবস্থিত - ইসরায়েল।
পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর অবস্থিত - মিশর।
আকাবা সমুদ্র বন্দর অবস্থিত - জর্ডান।

উৎস: ব্রিটানিকা।
১৫.
'The Poverty of Philosoph' গ্রন্থের লেখক কে?
  1. পল সেমুয়েলসন
  2. কার্ল মার্ক্স
  3. ফ্রিড্রিখ এঙ্গেলে
  4. অ্যাডাম স্মিথ
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
ব্যাখ্যা
কার্ল মার্ক্স:
- কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তার রচিত গ্রন্থের মধ্যে 'দ্য কমিউনিস্ট মেনিফ্যাস্টো', 'দাস ক্যাপিটাল' সর্বাধিক প্রসিদ্ধ
- ফ্রিড্রিখ এঙ্গেলের সাথে যৌথভাবে তিনি কমিউনিস্ট মেনিফ্যাস্টো গ্রন্থটি রচনা করেন যা সমাজতন্ত্রের বাইবেল নামে পরিচিত।
- তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো ' The Poverty of Philosophy '.
- মার্ক্স তার লেখনির মাধ্যমে যে মতবাদকে তুলে ধরেন তা মার্ক্সবাদ নামে পরিচিত।
- ১৮৮৩ সালের ১৪ই মার্চ তিনি লন্ডনে মারা যান।
- মার্ক্সের ইতিহাস দর্শন ঐতিহাসিক বস্তুবাদ বলে পরিচিত।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।