পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি: টপিকসমূহ: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি: [গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান প্রভৃতি) [ইত্যাদি সম্পর্কিত সাধারণ তথ্য ও ইতিহাস] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
দক্ষিণ আফ্রিকার সংসদীয় রাজধানী (legislative capital) হিসেবে পরিচিত -
  1. ক) কেপ টাউন
  2. খ) জোহানেসবার্গ
  3. গ) প্রিটোরিয়া
  4. ঘ) ব্লুমফন্টেইন
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা (South Africa)
• আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র দক্ষিণ আফ্রিকা।
• এটি আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ ও একমাত্র শিল্পোন্নত এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। উত্তর আটলান্টিক ও ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত দেশটির রয়েছে দীর্ঘ উপনিবেশিক ইতিহাস।
• দক্ষিণ আফ্রিকার আদি নৃগোষ্ঠী - বান্তু; এছাড়াও, জুলু, জোসা (Xhosa), সোয়াজি, বেন্দা ইত্যাদি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।
• ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র গঠিত হয়; যদিও ১৯৩১ সাল থেকে স্বায়ত্বশাসন ভোগ করে আসছিলো।
• দেশটির নয়টি প্রদেশ রয়েছে।

• সংসদীয় রাজধানী - কেপ টাউন
• বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফন্টেইন।
• নির্বাহী রাজধানী - প্রিটোরিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
.
গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ক) ১৯৪৯
  2. খ) ১৯১১
  3. গ) ১৯৫২
  4. ঘ) ১৯১২
ব্যাখ্যা
• ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
• এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
• এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
• সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
• ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং (Mao Zedong) এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
• মাও-সেতুং - কে গণচীনের জনক বলা হয়

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
.
'Statue of Peace' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইর্য়ক
  2. খ) প্যারিস
  3. গ) লন্ডন
  4. ঘ) সিউল
ব্যাখ্যা
• 'স্ট্যাচু অব পিস' ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত।
• এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
• অন্যদিকে, জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।

তথ্যসূত্র: জাপান এবং দক্ষিণ কোরিয়ার নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট।
.
পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম -
  1. ক) প্যানথালাসা
  2. খ) প্যানাজিয়া
  3. গ) ইউরেশিয়া
  4. ঘ) ইউরো-আফ্রিকা
ব্যাখ্যা
• পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম প্যানাজিয়া
- প্যানজিয়া প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি এককমহাদেশ।
- প্যানজিয়া মহাদেশ প্যানথালাসা  (Panthalassa) নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল।

সূত্র: Britannica
.
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' পাশ করা হয়?
  1. ক) ভিয়েতনাম সংকট
  2. খ) সাইপাস সংকট
  3. গ) কোরিয়া সংকট
  4. ঘ) প্যালেস্টাইন সংকট
ব্যাখ্যা
• ৩ নভেম্বর ১৯৫০ সালে কোরিয়া সংকট মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি প্রস্তাব 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' বা The Uniting for Peace Resolution.
- এই প্রস্তাবে বলা হয়েছে 'জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতবিরোধের কারণে যদি নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে তা অতি সত্বর সাধারণ পরিষদকে অবহিত করতে  হবে।' 

সূত্র: United Nations
.
'চিকেন'স নেক' বলা হয় কোন করিডরকে?
  1. ক) বেনাপোল
  2. খ) শিলিগুড়ি
  3. গ) জলপাইগুড়ি
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা
• মানচিত্রে, পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ির অবস্থান লক্ষ্য করলে দেখা যাবে, জায়গাটি অনেকটাই, মুরগির ঘাড়, গলার ধরণের সাথে সাদৃশ্য আছে। এজন্য একে চিকেন'স নেক বা মুরগির গলার সাথে তুলনা করা হয়।
-  উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগসূত্র হিসেবে অবস্থান করছে এই এলাকা।
- তাই, জায়গাটিকে শিলিগুড়ি করিডর বলে। 

সূত্র: Britannica 
.
'মেমোগেট কেলেঙ্কারি'র সাথে যুক্ত কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
মেমোগেট কেলেঙ্কারি:
- পাকিস্তানের এক ব্যবসায়ী মানসুর ইজাজ ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় লেখা এক কলামে লিখেন যে, গত বছরের শুরুর দিকে পাকিস্তানি এক কূটনীতিককে মার্কিন প্রতিরক্ষা বিভাগে একটি ‘মেমো' পৌঁছে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছিল৷ ঐ মেমোতে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে মার্কিন সহায়তা চাওয়া হয়েছিল৷
- তথ্যটি সামরিক বাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব বাড়িয়ে দেয়৷ যদিও সরকারের পক্ষ থেকে এ ধরণের মেমোর কথা অস্বীকার করা হয়েছে৷ পরবর্তীতে ঐ কূটনীতিকের নামও প্রকাশ করেন কলামিস্ট ইজাজ৷
- সেসময়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হাক্কানিকে এই দায়িত্ব দেয়া হয়েছিল বলে জানান ইজাজ৷ হাক্কানি অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন৷
- তবে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়ান৷ সেই থেকে মেমোগেট কেলেঙ্কারি পাকিস্তানে আলোচিত বিষয় হয়ে উঠেছে৷ এর ফলশ্রুতিতে কেলেঙ্কারির আসল ঘটনা বের করতে সুপ্রিম কোর্টে একটি কমিশন গঠন করা হয়েছে৷

সূত্র: ডয়চে ভেলে
.
কানাডা'র রাষ্ট্রপ্রধান হলো -
  1. ক) জাস্টিন টোডো
  2. খ) লিজ ট্রাস
  3. গ) ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
  4. ঘ) ঋষি সুনাক
ব্যাখ্যা
এক নজরে কানাডা
• ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
• কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে। বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
• কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
• এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
• কানাডার রাজধানীর নাম অটোয়া।
• কানাডা'র রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। 
• কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
• কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম।

তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট।
.
আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান কোনটি?
  1. ক) মারিয়ানা ট্রেঞ্চ
  2. খ) পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
  3. গ) দিয়ামান্টিনা (জাভা) ট্রেঞ্চ
  4. ঘ) সাউথ স্যান্ডোইচ ট্রেঞ্চ
ব্যাখ্যা
মহাসাগরগুলোর গভীরতম স্থান
• প্রশান্ত মহাসাগর - মারিয়ানা ট্রেঞ্চ  এর গভীরতা ১০,৯২০ মিটার বা ৩৫,৮২৭ ফুট।
আটলান্টিক মহাসাগর - পুয়ের্তো রিকো ট্রেঞ্চ এর গভীরতা ৯,২১৮ মিটার বা ৩০,২৪৬ ফুট।
• ভারত মহাসাগর - দিয়ামান্টিনা (জাভা) ট্রেঞ্চ এর গভীরতা ৭,৪৫৫ মিটার বা ২৪,৪৬০ ফুট।
• দক্ষিণ মহাসাগর - সাউথ স্যান্ডোইচ ট্রেঞ্চ এর গভীরতা ৭,২৩৫ মিটার বা ২৩,৭৩৭ ফুট।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১০.
বৃহত্তম স্থলবেষ্টিত ((Landlocked Country) দেশ কোনটি?
  1. ক) আজারবাইজান
  2. খ) কাজাখস্থান
  3. গ) ভ্যাটিকান সিটি
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
স্থলবেষ্টিত দেশ (Landlocked Countries)
• যেসকল দেশের সাথে কোন সাগর/মহাসাগরের সীমান্ত নেই এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
• সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই।
স্থলবেষ্টিত বৃহত্তম দেশ - কাজাখস্থান এবং ক্ষুদ্রতম দেশ - ভ্যাটিকান সিটি ও নবীনতম দেশ - দক্ষিণ সুদান।
• দুটি দেশ “ডাবল স্থলবেষ্টিত দেশ” (অন্য স্থলবেষ্টিত দেশ দ্বারা বেষ্টিত)। যথা - উজবেকিস্তান ও লিচেনস্টেইন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১১.
আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) ভ্যাটিকান সিটি
  2. খ) নাউরু
  3. গ) মোনাকো
  4. ঘ) টুভালু 
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি তালিকা দেওয়া হল 
• প্রথম - ভ্যাটিকান সিটি (০.৪৪ বর্গ কি.মি.)।
দ্বিতীয় - মোনাকো (২.০২ বর্গ কি.মি.)।
• তৃতীয় - নাউরু (২১ বর্গ কি.মি.)।
• চতুর্থ - টুভালু  (২৬ বর্গ কি.মি.)।
• পঞ্চম - সান মারিনো (৬১ বর্গ কি.মি.)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১২.
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার প্রক্রিয়া কী নামে পরিচিত?
  1. ক) এক্সিট
  2. খ) ব্রিকুইট
  3. গ) ইইউ এক্সিট
  4. ঘ) ব্রেক্সিট
ব্যাখ্যা
ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
• ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
• ২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
• এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
• এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।

তথ্যসূত্র: বিবিসি বাংলা। 
১৩.
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্রের জন্ম হয়েছিল?
  1. ক) ১৭টি
  2. খ) ১৫টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা
• ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক ফেডারেশন-রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং বৃহৎ রাষ্ট্রটির ভূমি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে।
• ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়। এগুলো হলো: রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ,আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, ইস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া। 

তথ্যসূত্র: History.com.
১৪.
বর্তমান কোন দেশকে কেন্দ্র করে 'পারস্য সভ্যতা' গড়ে উঠেছিল?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) লেবানন
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
ইরান (Iran)
• ইরান মধ্যপ্রাচ্যের একটি শিয়া প্রধান মুসলিম দেশ। এটি বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকান জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ।
• আয়তনে ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বড় দেশ (প্রথম - সৌদি আরব)।
• তেলসম্পদ সমৃদ্ধ এই দেশটি সামরিক দিক থেকেও অন্যতম শক্তিশালী দেশ। সুন্নি মুসলিম অধ্যুষিত সৌদি আরব ও ইহুদী রাষ্ট্র ইসরায়েল ইরানকে এই অঞ্চলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ মনে করে।
• ১৯৩৫ সালের আগে পর্যন্ত দেশটি‘পার্সিয়া’ নামে পরিচিত ছিলো।
ইরানেপারস্য সভ্যতা” গড়ে উঠেছিল।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
১৫.
হিন্দু উগ্রপন্থীদের দ্বারা ভারতের 'বাবরি মসজিদ' ধ্বংসপ্রাপ্ত হয় কত সালে?
  1. ক) ১৯৯৩
  2. খ) ১৯৯২
  3. গ) ১৯৯৭
  4. ঘ) ১৯৯৬
ব্যাখ্যা
১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রপন্থীদের দ্বারা বাবরি মসজিদ ধ্বংস প্রাপ্ত হয়।
• বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত মুঘল আমলের একটি স্থাপত্য।
• এটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকী ১৫২৮ সালে নির্মাণ করেন।
• বিতর্কিত এই স্থান নিয়ে ‘রাম জন্মভূমি ট্রাস্ট’ ও ‘সুন্নি ওয়াকফ বোর্ড’ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের।
• অবশেষে গত ৯ নভেম্বর ২০১৯ বিতর্কিত এই জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
• সেই সাথে মসজিদ তৈরি করার জন্য মুসলিম পক্ষকে অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
• অতঃপর ১০ জুন, ২০২০ শুরু হয় বিতর্কিত রাম মন্দির নির্মাণ।

তথ্যসূত্র: ডয়েচভেলে।