পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী: [৭০ নাম্বার] (Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচার পিডিএফগুলো দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
জাপানের শততম প্রধানমন্ত্রী-
  1. ক) সানাই তাকাইচি
  2. খ) ফুমিও কিশিদা
  3. গ) ফ্রানজিসকা গিফে
  4. ঘ) ইউশিহিদে সুগা
ব্যাখ্যা

- জাপানের শততম প্রধানমন্ত্রীর নাম ফুমিও কিশিদা।
- জাপানে ক্ষমতাসীন দলের (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতি নির্বাচিত হন ফুমিও কিশিদা।
- ৪ অক্টোবর তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।

- জার্মানির বার্লিনে প্রথম নারী মেয়র ফ্রানজিসকা গিফে।
- অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর আলেকজান্ডার সলেনবার্গ।

উৎস: যুগান্তর রিপোর্ট।

.
বাংলাদেশ জাতিসংঘের কততম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে?
  1. ক) ১৩৫ তম
  2. খ) ১৩৬ তম
  3. গ) ১৩৮ তম
  4. ঘ) ১২৯ তম
ব্যাখ্যা

• বাংলাদেশ ও জাতিসংঘ:
- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯-তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে।
- ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু জাতিসংঘের ২৯-তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেন।

- নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ২ বার (প্রথম বার ১৯৭৯-৮০ এবং দ্বিতীয় বার ২০০০-০১) সদস্যপদলাভ করে বাংলাদেশ।
- ১৯৮৬ সালে ৪১ তম অধিবেশনে UNGA এর সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।
- ১৯৮৮ সালে UNIIMOG এ সেনা সদস্য অংশগ্রহণের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে পথচলা শুরু, এরপর থেকে অব্যহত রয়েছে।
- ২০১০ সালে বাংলাদেশই প্রথম মুসলিম দেশ হিসেবে শান্তিরক্ষা মিশনে পুলিশের নারী দল পাঠায়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

.
কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে-
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা

• বাংলাদেশ যে ১৩ খাতে শীর্ষ তালিকায়:
- আউটসোর্সিং এ বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ।
- সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- প্রবাসী আয় অর্জনে বিশ্বে অষ্টম ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সপ্তম।
- বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম।
- কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়।
- আম উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়।
- বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়।
- আলু উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পেয়ারা উৎপাদনে বিশ্বে অষ্টম।

উৎস: দৈনিক পত্রিকা অবলম্বনে ব্যাখ্যা প্রণীত।

.
মুজিববর্ষের থিম সং এর গীতিকার-
  1. ক) কামাল আব্দুল নাসের
  2. খ) শ্যাম বেনেগাল
  3. গ) সব্যসাচী হাজরা
  4. ঘ) নকীব খান
ব্যাখ্যা

- বঙ্গবন্ধুর জন্মের ১০০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২২ সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
- মুজিববর্ষের লোগো ডিজাইন করেন সব্যসাচী হাজরা এবং থিম সং এর গীতিকার ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
- মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আগমন করেন পাঁচটি দেশ- ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপ এর রাষ্ট্র ও সরকার প্রধান।
- শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা নির্মিতব্য ছবি “বঙ্গবন্ধু” যার পরিচালক শ্যাম বেনেগাল (ভারত)।
- মুজিব বর্ষ উপলক্ষে হালদা নদীকে “বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ” ঘোষণা করা হয়।
- মুজিববর্ষ স্মরণে Climate Vulnerable Forum (CVF) এর সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় এবং ভারত বঙ্গবন্ধুর ছবি সম্বলিত হাতঘড়ি উন্মোচন করে।

উৎস: ডেইলি স্টার রিপোর্ট।

.
লোহার পরিমাণে জাহাজভাঙা শিল্পে বিশ্বে প্রথম-
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) মিয়ানমার
  4. ঘ) লাওস
ব্যাখ্যা

- ২০২০ সালে লোহার পরিমাণে জাহাজভাঙা শিল্পে বিশ্বের প্রথম দেশ বাংলাদেশ।
- চট্টগ্রামের সীতাকুন্ডে প্রথম জাহাজভাঙা শিল্পে কার্যক্রম শুরু হয় ১৯৬৪ সালে।

উৎস: দৈনিক পত্রিকা 

.
বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে-
  1. ক) ২৫ অক্টোবর, ২০২১
  2. খ) ২৭ নভেম্বর, ২০২১
  3. গ) ২৫ ডিসেম্বর, ২০২১
  4. ঘ) ২৭ আগস্ট, ২০২১
ব্যাখ্যা

২৭ নভেম্বর ২০২১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে।
- ১২তম নারীদের ওয়ানডে বিশ্বকাপ (৪ মার্চ - ৩ এপ্রিল ২০২২) অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে।
- বাংলাদেশ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের এই আসরে জায়গা করে নেয়।

উৎস: দৈনিক পত্রিকা 

.
সফলভাবে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায়-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

- ২৯ নভেম্বর ২০২১ তারিখে সফলভাবে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় রাশিয়া।
- শব্দের চেয়ে নয় গুণ দ্রুতগতিতে উড়ে গিয়ে ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই জিরকন। 
- ব্যারেন্টস সী-তে 'সেভারোদভিনস্ক' সাবমেরিন থেকে জিরকন মিসাইলের ওই পরীক্ষা চালানো হয়।

উৎস: দৈনিক পত্রিকা 

.
কোথায় বিশ্ব শান্তি সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিসে
  2. খ) ঢাকায়
  3. গ) ভিয়েনায়
  4. ঘ) লন্ডনে
ব্যাখ্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪-৫ ডিসেম্বর ২০২১ দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হয়।

উৎস: দৈনিক পত্রিকা

.
পরীক্ষামূলকভাবে দেশে ফাইভ-জি সেবা চালু হয়-
  1. ক) ১০ নভেম্বর
  2. খ) ১২ ডিসেম্বর
  3. গ) ১২ নভেম্বর
  4. ঘ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা

- ১২ ডিসেম্বর ২০২১ তারিখে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করে বাংলাদেশ।
- রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে।
- বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি সেবা চালু হয়েছে।

উৎস: দৈনিক পত্রিকা

১০.
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৫' সফল পরীক্ষা চালায়-
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- ২৭ অক্টোবর ২০২১ তারিখে চীনের সাথে দ্বন্দের মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালায় ভারত।
- যা ৫০০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।

উৎস: দৈনিক পত্রিকা

১১.
বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ-
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) ফিলিপাইন
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) আইসল্যান্ড
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক:
- ২০ সেপ্টেম্বর ২০২১, World Intellectual Property Organization (WIPO) বিশ্বের ১৩২ টি দেশকে অন্তর্ভুক্ত করে Global Innovation Index 2021 প্রকাশ করে। সূচক অনুসারে,
- শীর্ষ ৫ দেশ ১. সুইজারল্যান্ড, ২. সুইডেন, ৩. যুক্তরাষ্ট্র, ৩. যুক্তরাজ্য, ৫. দক্ষিণ কোরিয়া।
- সর্বনিম্ন ৫ দেশ ১৩২. অ্যাঙ্গোলা, ১৩১. ইয়েমেন, ১৩০. গিনি, ১২৯. নাইজার, ১২৮. বেনিন।
- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, ৪৬. ভারত, ৯৫. শ্রীলংকা, ৯৯. পাকিস্তান, ১১১. নেপাল, ১১৬. বাংলাদেশ।

১২.
অ্যাঞ্জেলা মার্কেল প্রথমবারের মতো জার্মানির প্রথম চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন-
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০০৯ সালে
ব্যাখ্যা

• জার্মানিতে অবসান অ্যাঞ্জেলা মার্কেল যুগের:
- তিনি ১৭ জুলাই, ১৯৫৪ পশ্চিম জার্মানির হামবুর্গ শহরে জন্মগ্রহণ করেন।
- দুই জার্মানি একত্র হওয়ার পর ২ ডিসেম্বর, ১৯৯০ প্রথমবার নির্বাচনে অংশ নেন। এমপি নির্বাচিত হয়ে বসেন সংসদে। এরপর বিভিন্ন সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
- ১৯৯৮ সালে ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (CDU) দলের সাধারণ সম্পাদক হন।
- ১০ এপ্রিল, ২০০০ সালে মার্কেল প্রথমবার CDU'র নেতা নির্বাচিত হন।
- ২২ নভেম্বর, ২০০৫ সালে প্রথমবারের মতো জার্মানির প্রথম চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন। প্রথম নারী চ্যান্সেলর হিসেবে ইতিহাসে নাম লেখান।
- ৭ ডিসেম্বর, ২০১৮ তিনি দল থেকে পদত্যাগ করেন।
- দীর্ঘ ১৬ বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ৮ ডিসেম্বর, ২০২১ নতুন চ্যান্সেলর ওলাফ শলৎজের দায়িত্ব গ্রহণের মাধ্যমে অ্যাঞ্জেলা মার্কেল যুগের অবসান ঘটে।

উৎস: দৈনিক পত্রিকা

১৩.
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক করেন-
  1. ক) কার্টিস ক্যাম্পার
  2. খ) মিচেল স্টার্ক
  3. গ) যাসপ্রিট বুমরা
  4. ঘ) টিম সাউদি
ব্যাখ্যা

- টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক করেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার।
- টানা চার বলে চার উইকেট নেওয়াকে ক্রিকেটের পরিভাষায় ডাবল হ্যাটট্রিক বলে।

উৎস: দৈনিক পত্রিকা

১৪.
জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন-
  1. ক) আনালিনা বেয়ারবক
  2. খ) ন্যান্সি ফেসার
  3. গ) ওলাফ শলৎজ
  4. ঘ) রবার্ট হ্যাবেক
ব্যাখ্যা

• জার্মানির নতুন চ্যান্সেলর ও লিঙ্গ-সমতাভিত্তিক মন্ত্রিসভা:
- ৮ ডিসেম্বর, ২০২১ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (SPD) নেতা ওলাফ শলৎজ (Olaf Scholz)। ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পান গ্রিন পার্টির নেতা রবার্ট হ্যাবেক।
- ইউরোপের বৃহত্তম গণতন্ত্রের দেশ জার্মানির নতুন মন্ত্রিসভার সদস্য ১৬। এবার মন্ত্রিসভায় নারী-পুরুষের সংখ্যা সমান।
- জার্মানির ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী গ্রিন পার্টির আনালিনা বেয়ারবক।
- স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করবেন SPD'র ন্যান্সি ফেসার।

উৎস: দৈনিক পত্রিকা

১৫.
সম্প্রতি NDB এর নতুন সদস্য পদ লাভ করে-
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা

• BRICS জোটের ব্যাংক NDB এর সদস্য বাংলাদেশ:
- BRICS (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) জোটের ব্যাংক New Development Bank (NDB) কার্যক্রম শুরু করে ২৭ ফেব্রুয়ারি ২০১৬।
- দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে BRICS এর পঞ্চম সম্মেলনে সদস্য দেশগুলো NDB প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়।
- ২০ আগস্ট ২০২১ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে NDB এর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ।
- বাংলাদেশ NDB এর ১৬০০ কোটি টাকা পরিশোধ করার পর সদস্য হিসেবে যোগদান করবে।

উৎস: www.ndb.int

১৬.
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হয়-
  1. ক) ১০ এপ্রিল
  2. খ) ৬ মার্চ
  3. গ) ৬ ডিসেম্বর
  4. ঘ) ৭ মার্চ
ব্যাখ্যা

• বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস:
- বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান ৬ ডিসেম্বর ১৯৭১। ঐ দিনই দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত।
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৬ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ ও ভারত যৌথভাবে ‘মৈত্রী দিবস’ পালন করে।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার। 

১৭.
বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে-
  1. ক) পটুয়াখালীতে
  2. খ) চট্টগ্রামে
  3. গ) ফরিদপুরে
  4. ঘ) খুলনায়
ব্যাখ্যা

• স্বপ্নের দিগন্তে বঙ্গবন্ধু টানেল:
- দেশের ফাস্ট ট্র্যাক মেগাপ্রকল্পের একটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ।
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল।
- জাপানি সংস্থা জাইকা প্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের সুপারিশ করে।
- ১৪ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং চীন সরকারের পক্ষ থেকে দ্য এক্সিম ব্যাংক অব চায়না এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ঐ দিনই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- মূল টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিমি এবং উভয় পাশের সংযোগ সড়ক ৫.৩৫ কিমি।
- টানেলটি চট্টগ্রাম নগরের সাথে আনোয়ারা উপজেলাকে যুক্ত করবে।
- টানেলের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।
- এর নির্মাণ কাজ শুরু হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ এবং এটি ২০২২ সালে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট 

১৮.
অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির চ্যান্সেলর ছিলেন-
  1. ক) ১২ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৮ বছর
ব্যাখ্যা

৮ ডিসেম্বর ২০২১ তারিখে জার্মানিতে ১৬ বছরের অ্যাঞ্জেলা মার্কেল যুগের অবসান হয়। সাধারণ নির্বাচনে তার দল Christian Democratic Union of Germany হেরে যায়।

উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট 

১৯.
‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন জাতিসংঘ সাধরণ পরিষদে উত্থাপন করে-
  1. ক) পাকিস্তান
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা

- ৯ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন জাতিসংঘ সাধরণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
- বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি সাধারণ পরিষদে উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

উৎস: দৈনিক যুগান্তর 

২০.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-
  1. ক) ২৪৩৮ মার্কিন ডলার
  2. খ) ২৫৫৪ মার্কিন ডলার
  3. গ) ২৩২৬ মার্কিন ডলার
  4. ঘ) ২৪৭৮ মার্কিন ডলার
ব্যাখ্যা

• নতুন ভিত্তি বছর (২০১৫-২০১৬) অনুযায়ী GDP'র সাময়িক হিসাবে ২০২০-২০২১ অর্থবছরের,
- মাথাপিছু GDP ২,৪২৬ মার্কিন ডলার;
- মাথাপিছু আয় ২,৫৫৪ মার্কিন ডলার;
- GDP'র প্রবৃদ্ধির হার ৫.৪৩%।

সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

২১.
প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন-
  1. ক) নিশাত মজুমদার
  2. খ) মুসা ইব্রাহিম
  3. গ) খালেদ হোসাইন
  4. ঘ) এম এ মুহিত
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২), দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম এবং এভারেস্টের দুই দিক থেকে দুইবার জয় করেন এম এ মুহিত।

উৎসঃ বিবিসি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে তৈরি করোনা ভাইরাসের কোন টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়?
  1. ক) Covalent
  2. খ) Corovax
  3. গ) Covirulent
  4. ঘ) Covovax
ব্যাখ্যা

১৭ ডিসেম্বর ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতে তৈরি করোনাভাইরাসের টিকা Covovax কে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদিত নবম টিকা Covovax।

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট 

২৩.
আফগানিস্তান ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) ইসলামাবাদে
  2. খ) রিয়াদে
  3. গ) কায়রোতে
  4. ঘ) দোহায়
ব্যাখ্যা

১৯ ডিসেম্বর ২০২১ তারিখে আফগানিস্তান ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট 

২৪.
বর্তমানে চাল আমদানিতে বাংলাদেশের অবস্থান-
  1. ক) দ্বিতীয়
  2. খ) পঞ্চম
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
- চাল আমদানিতে এখন বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ।
- বাংলাদেশের ওপরে আছে চীন। এরপরে রয়েছে ফিলিপাইন, নাইজেরিয়া ও সৌদি আরব।
- যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) চলতি মাসের ‘খাদ্যশস্য: বিশ্ববাজার ও বাণিজ্য’ শীর্ষক প্রতিবেদনে এ হিসাব তুলে ধরা হয়েছে।
- এতে বলা হয়, ২০২০-২০২১ বাণিজ্য বছরে বাংলাদেশ ২৬ লাখ ৫০ হাজার টন চাল আমদানি করেছে।

উৎস: দৈনিক প্রথম আলো 
২৫.
জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন করে-
  1. ক) ২৪ আগস্ট, ২০২১
  2. খ) ২৪ অক্টোবর, ২০২১
  3. গ) ২৪ নভেম্বর, ২০২১
  4. ঘ) ২৪ ডিসেম্বর, ২০২১
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন করে - ২৪ নভেম্বর, ২০২১।

২৬.
'নেতা মোদের শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আসাদুজ্জামান খান
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) ড. আতিউর রহমান
  4. ঘ) আবদুল মোমেন
ব্যাখ্যা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘নেতা মোদের শেখ মুজিব’। মোড়ক উন্মোচন হয় ৭ ডিসেম্বর, ২০২১।

২৭.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকন্ঠ' কোথায় অবস্থিত?
  1. ক) যশোর সেনানিবাসে
  2. খ) সিলেট সেনানিবাসে
  3. গ) কুমিল্লা সেনানিবাসে
  4. ঘ) বগুড়া সেনানিবাসে
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকন্ঠ’ উদ্বোধন করা হয় ৫ ডিসেম্বর, ২০২১ তারিখে সিলেট সেনানিবাসে।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫ ফুট এবং বেদির উচ্চতা ৬ ফুট।

২৮.
ইন্টারপোলের বর্তমান সদস্য-
  1. ক) ১৯৩টি
  2. খ) ১৯৪টি
  3. গ) ১৯৫টি
  4. ঘ) ১৯৬টি
ব্যাখ্যা

- ইন্টারপোলের বর্তমান সদস্য ১৯৫টি।
- ২৩ নভেম্বর ২০২১ তারিখে ইন্টারপোলের ১৯৫তম সদস্যপদ লাভ করে মাইক্রোনেশিয়া।
- ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন ২৫ নভেম্বর ২০২১ তারিখে।

২৯.
আন্তর্জাতিক উন্নয়ন সমিতির (IDA) বর্তমান সদস্য-
  1. ক) ১৭০টি
  2. খ) ১৯২টি
  3. গ) ১৭৪টি
  4. ঘ) ১৭৯টি
ব্যাখ্যা

- আন্তর্জাতিক উন্নয়ন সমিতির (IDA) বর্তমান সদস্য দেশ ১৭৪টি।
- ৩ নভেম্বর, ২০২১ বুলগেরিয়া IDA'র ১৭৪তম সদস্যপদ লাভ করে।

৩০.
আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র-
  1. ক) ১৫ আগস্ট ২০২১
  2. খ) ১৫ সেপ্টেম্বর ২০২১
  3. গ) ৩০ আগস্ট ২০২১
  4. ঘ) ৩০ সেপ্টেম্বর ২০২১
ব্যাখ্যা

- ৩০ আগস্ট ২০২১ তারিখ আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।
- ৭ সেপ্টেম্বর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে নির্ধারিত করা হয়।

৩১.
'অকাস' (AUKUS) কী ধরনের জোট?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) সামরিক
  3. গ) বাণিজ্যিক
  4. ঘ) আঞ্চলিক
ব্যাখ্যা

গতবছর অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ও যুক্তরাষ্ট্র মিলে ‘অকাস’ (AUKUS) নামক সামরিক জোট গঠন করে।
• নতুন সামরিক জোট অকাস (AUKUS):
- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এর নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ নতুন এই সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

৩২.
বাংলাদেশ হাউজ কোথায় অবস্থিত?
  1. ক) কানাডা
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

২৯ সেপ্টেম্বর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত ‘বাংলাদেশ হাউজ’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩৩.
কোয়াড জোটের সদস্য দেশ-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

• কোয়াড (Quad):
- কোয়াড্রাল্যাটেরাল সিকিউিরিটি ডায়ালগ যা সংক্ষেপে কোয়াড।
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- ২৪ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোয়াডের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত ‘ভারত মহাসাগর’ ও ‘প্রশান্ত মহাসাগরে’ নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।

৩৪.
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর কোথায় প্রথম মুখোমুখি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও তালেবান?
  1. ক) হেলসিঙ্কি
  2. খ) দোহা
  3. গ) স্টকহোম
  4. ঘ) অসলো
ব্যাখ্যা

৯ অক্টোবর ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর কাতারের দোহায় প্রথম মুখোমুখি দু'দিনব্যাপী বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও তালেবান।

৩৫.
পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের অধিকারী-
  1. ক) ম্যারাডোনা
  2. খ) পেলে
  3. গ) রোনালদো
  4. ঘ) মেসি
ব্যাখ্যা

- পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের অধিকারী ক্রিস্টিয়ানো রোনালদো।
- প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে ১০৯৫ ম্যাচে ৮০০ গোলের রেকর্ড গড়েন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

৩৬.
চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়-
  1. ক) ২০১০ সালে
  2. খ) ২০১৩ সালে
  3. গ) ২০১৫ সাল
  4. ঘ) ২০১৬ সালে
ব্যাখ্যা

- চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় ১ এপ্রিল, ২০১৩ সালে জার্মানিতে।
- চতুর্থ শিল্প বিপ্লব পরিচিত - Industry 4.0 নামে।

৩৭.
অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ-
  1. ক) জার্মানি
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা

- অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- অভিবাসী পাঠানোয় শীর্ষ দেশ ভারত।
- অভিবাসী পাঠানোয় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

৩৮.
অভিবাসী পাঠানোয় বাংলাদেশের অবস্থান-
  1. ক) পঞ্চম
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
ব্যাখ্যা

• বিশ্ব অভিবাসন প্রতিবেদন-২০২২ঃ
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ১ ডিসেম্বর, ২০২১ ‘World Migration Report 2022’ প্রকাশ করে।
• প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশঃ
১ ভারত (৮৩.১৫ বিলিয়ন মার্কিন ডলার)
২ চীন (৫৯.৫১ বিলিয়ন মার্কিন ডলার)
৩ মেক্সিকো (৪২.৮৮ বিলিয়ন মার্কিন ডলার)
৪ ফিলিপাইন (৩৪.৯১ বিলিয়ন মার্কিন ডলার)
৫ মিসর (২৯.৬০ বিলিয়ন মার্কিন ডলার)
- অভিবাসীদের গন্তব্যে শীর্ষ ৩ দেশ: ১. যুক্তরাষ্ট্র, ২. জার্মানি, ৩. সৌদি আরব।
- অভিবাসী পাঠানোয় শীর্ষ ৩ দেশ: ১. ভারত, ২. মেক্সিকো, ৩. রাশিয়া।
- অভিবাসী পাঠানোয় বাংলাদেশ: ৬ষ্ঠ।
- রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ: ৮ম (২১.৭৫ বি.মা.ড)।

৩৯.
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত?
  1. ক) নোয়াখালী
  2. খ) মিরসরাই
  3. গ) সাতক্ষীরা
  4. ঘ) বরগুনা
ব্যাখ্যা

• বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর:
- উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মাধ্যমে বিভিন্ন স্থানে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে ১৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের মহাপরিকল্পনা নেয় সরকার।
- এই মহাপরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সবচেয়ে বড়।
- চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলায় এ শিল্পনগরের অবস্থান।
- দেশের বৃহত্তম এ অর্থনৈতিক অঞ্চল প্রায় ৩৩,৮০৫ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে।

৪০.
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছিল-
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৫৩ সালে
  3. গ) ১৯৫৯ সালে
  4. ঘ) ১৯৬৫ সালে
ব্যাখ্যা

- কোরীয় যুদ্ধ অবসানের নীতিগত সিদ্ধান্ত:
আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ অবসানের ঘোষণা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন।
- ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে দুই দেশ হিসেবে ভাগ হয়ে যায় উত্তর ও দক্ষিণ কোরিয়া।
- ২৭ জুলাই, ১৯৫৩ একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মুখ যুদ্ধ শেষ হলেও যুদ্ধ অবসানে স্থায়ী কোনো শান্তিচুক্তি হয়নি দেশ দুইটির মধ্যে।

৪১.
স্পিরিট অফ ইনোভেশন কী?
  1. ক) বৈদ্যুতিক জাহাজ
  2. খ) বৈদ্যুতিক রকেট
  3. গ) বৈদ্যুতিক বিমান
  4. ঘ) বৈদ্যুতিক ট্রেন
ব্যাখ্যা

• বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজ:
১৯ নভেম্বর, ২০২১ বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজ ‘ইয়ারা বার্কল্যান্ড’ উন্মোচন করে নরওয়ে।
- এটি চালকবিহীন বা স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম।
• বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান:
- ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি রোলস-রয়েস উদ্ভাবিত বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বৈদ্যুতিক বিমান ‘স্পিরিট অফ ইনোভেশন’।
- স্পিরিট অব ইনোভেশন মূলত সরকারি অর্থায়নেচালিত এক্সেলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অব ফ্লাইট (ACCEL) কর্মসূচির অংশ।

৪২.
বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন-
  1. ক) তামিম ইকবাল
  2. খ) মুশফিকুর রহিম
  3. গ) মুমিনুল হক
  4. ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা

- ২০২১ সালে সবচেয়ে বেশি (৪৬) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে বাংলাদেশে।
- বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।
- সাকিবের বিশ্ব রেকর্ড: টেস্টে ৪০০০ রানের সঙ্গে ২০০ উইকেট শিকার করায় ইতিহাসে তিনিই দ্রুততম ক্রিকেটার।

৪৩.
বাংলাদেশে করোনা ভাইরাস টীকার বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়-
  1. ক) ১৯ ডিসেম্বর, ২০২১
  2. খ) ১৯ নভেম্বর, ২০২১
  3. গ) ১৯ সেপ্টেম্বর, ২০২১
  4. ঘ) ১৯ অক্টোবর, ২০২১
ব্যাখ্যা

• করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন তথ্য:
- ১৯ ডিসেম্বর, ২০২১ তারিখে বাংলাদেশে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।

উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট