শব্দ একপ্রকার শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায়। উৎসঃ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
২.
গ্রাফাইট মূলত ____ এর একটি রুপ।
ক
ক) কার্বন
খ
খ) আর্গন
গ
গ) হ্যালোজেন
ঘ
ঘ) জার্মেনিয়াম
ব্যাখ্যা
কার্বন একটি অধাতু। কিন্তু কার্বন এরই অন্য একটি রুপ গ্রাফাইট যা বিদ্যুৎ পরিবাহী। উৎসঃ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৩.
ফার্ণের দেহ ____ বিভক্ত
ক
ক) মূল
খ
খ) কান্ড
গ
গ) পাতা
ঘ
ঘ) উপরের সবগুলোতেই
ব্যাখ্যা
ফার্ণের দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত। যেমনঃ ঢেঁকিশাক। উৎসঃ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৪.
নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণী?
ক
ক) মাছ
খ
খ) সাপ
গ
গ) টিকটিকি
ঘ
ঘ) চিংড়ি
ব্যাখ্যা
মশা, মাছি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এরা অমেরুদণ্ডী প্রানী৷ উৎসঃ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৫.
মধ্যকর্ণে আছে-
ক
ক) ম্যালিয়াস
খ
খ) ইনকাস
গ
গ) স্টেপিস
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
পিনা, কর্ণকুহর আর কর্ণপটহ আছে বহিঃকর্ণে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস নিয়ে মধ্যকর্ণ গঠিত। ইউট্রিকুলাস এবং স্যাকুলাস অন্তঃকর্ণের অংশ। উৎসঃ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৬.
ত্বকের স্তর-
ক
ক) ১ টি
খ
খ) ২ টি
গ
গ) ৪ টি
ঘ
ঘ) ৭ টি
ব্যাখ্যা
ত্বকের দুইটি স্তর। অন্তঃত্বক এবং বহিঃত্বক। উৎসঃ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৭.
ওজোন গ্যাস রয়েছে-
ক
ক) ট্রপোস্ফিয়ার
খ
খ) মেসোস্ফিয়ারে
গ
গ) স্ট্রাটোস্ফিয়ারে
ঘ
ঘ) আয়নোস্ফিয়ারে
ব্যাখ্যা
ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ারের উপরের স্তর স্ট্রাটোস্ফিয়ারে রয়েছে ওজোন গ্যাস যা আমাদেরকে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে৷ উৎসঃ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৮.
সাইটোকাইনেসিস মূলত শুরু হয় ক্যারিওকাইনেসিসের কোন দশাতে?
ক
ক) প্রোফেজ
খ
খ) মেটাফেজ
গ
গ) এনাফেজ
ঘ
ঘ) টেলোফেজ
ব্যাখ্যা
ক্যারিওকাইনেসিসকে নিউক্লিয়াসের বিভাজন বলে, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় সাইটোকাইনেসিস যা মূলত টেলোফেজ দশাতেই শুরু হয়। উৎসঃ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৯.
নিম্নের কোন কম্পাঙ্কের শব্দকে ইনফ্রাসাউন্ড বলা যায়?
ক
ক) 10 Hz
খ
খ) 20 Hz
গ
গ) 100 Hz
ঘ
ঘ) 20000 Hz
ব্যাখ্যা
20 Hz থেকে 20000 Hz বিশিষ্ট শব্দকে মানুষ শুনতে পারে। 20 Hz এর কম হলে তাকে ইনফ্রাসাউন্ড এবং 20000 Hz এর বেশি হলে তাকে আলট্রাসাউন্ড বলে৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
১০.
কোনটি কলয়েডধর্মী না?”
ক
ক) পানি
খ
খ) স্টার্চ
গ
গ) সেলুলোজ
ঘ
ঘ) জিলেটিন
ব্যাখ্যা
উদ্ভিদদেহের কলয়েডধর্মী পদার্থের (স্টার্চ, সেলুলোজ, জিলেটিন) পানি শোষণের প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। উৎসঃ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
১১.
আধান বা চার্জের একককে কী দিয়ে প্রকাশ করে?
ক
ক) C
খ
খ) A
গ
গ) V
ঘ
ঘ) Hz
ব্যাখ্যা
আধানের একককে কুলম্ব C এবং বিদ্যুৎ প্রবাহের একককে এম্পিয়ার A দ্বারা প্রকাশ করা হয়৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
১২.
কোন উদ্ভিদের দেহ খন্ডিত হলে সেই খন্ডিত অংশ স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে?
ক
ক) স্পাইরোগাইরা
খ
খ) বৈমাল
গ
গ) আপেল
ঘ
ঘ) ধান
ব্যাখ্যা
স্পাইরোগাইরা, মিউকর ইত্যাদি উদ্ভিদের কোনো কারণ দেহ খন্ডিত হলে সেই খন্ডিত অংশ স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে৷ উৎসঃ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
১৩.
থিওরি অব রিলেটিভিটি দেন কে?
ক
ক) নিউটন
খ
খ) আইনস্টাইন
গ
গ) ম্যাক্সওয়েল
ঘ
ঘ) স্টিফেন হকিং
ব্যাখ্যা
আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটির প্রবক্তা৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বোর্ড বই
১৪.
বহিঃকর্ণে আছে-
ক
ক) ইউট্রিকুলাস
খ
খ) স্যাকুলাস
গ
গ) কোনোটিই না
ঘ
ঘ) পিনা
ব্যাখ্যা
পিনা, কর্ণকুহর আর কর্ণপটহ আছে বহিঃকর্ণে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস নিয়ে মধ্যকর্ণ গঠিত। ইউট্রিকুলাস এবং স্যাকুলাস অন্তঃকর্ণের অংশ। উৎসঃ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
১৫.
রেডিয়াম আবিষ্কার করেন-
ক
ক) পিয়ারে কুরি
খ
খ) মেরি কুরি
গ
গ) উভয়েই
ঘ
ঘ) রাদারফোর্ড
ব্যাখ্যা
১৮৯৯ সালে পিয়ারে কুরি এবং মেরি কুরি সর্বপ্রথম রেডিয়াম আবিষ্কার করেন৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বোর্ড বই
১৬.
আল-কিমিয়া কোন ভাষার শব্দ?
ক
ক) আরবি
খ
খ) স্প্যানিশ
গ
গ) উর্দু
ঘ
ঘ) ইংরেজি
ব্যাখ্যা
আল-কেমি শব্দটি আরবি 'আল-কেমিয়া' থেকে উদ্ভুত, যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হয়। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
১৭.
সার তৈরিতে কোনটি ব্যাবহৃত হয় না?
ক
ক) অক্সিজেন
খ
খ) নাইট্রোজেন
গ
গ) কার্বন
ঘ
ঘ) কপার
ব্যাখ্যা
অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস ইত্যাদি এবং বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে সার তৈরি হয়। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
১৮.
প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কী ব্যাবহৃত হয়?
ক
ক) ভিনেগার
খ
খ) প্রিজারভেটিভস
গ
গ) সোডা
ঘ
ঘ) ইথিলিন
ব্যাখ্যা
প্রক্রিয়াজাত খাদ্য বিশেষ করে ফলের জুস, সস, কেক, বিস্কুট প্রভৃতিতে বেশি সময় ধিরে সংরক্ষণের জন্য প্রিজারভেটিভস দেওয়া হয়। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
১৯.
পদার্থ সাধারণত কয়টি অবস্থায় থাকে?
ক
ক) ১
খ
খ) ২
গ
গ) ৩
ঘ
ঘ) ৪
ব্যাখ্যা
পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে।কঠিন, তরল এবং বায়বীয়। এর চতুর্থ অবস্থার নাম প্লাজমা। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন এবং পদার্থ বিজ্ঞান বোর্ড বই
২০.
কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় নিচের কোন পদার্থটি?
ক
ক) ন্যাপথালিন
খ
খ) বরফ
গ
গ) পিভিসি
ঘ
ঘ) স্বর্ণ
ব্যাখ্যা
কিছু পদার্থ আছে যারা কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। যেমন: ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, কঠিন কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
২১.
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী?
ক
ক) পরমাণু
খ
খ) অণু
গ
গ) প্রোটন
ঘ
ঘ) ইলেক্ট্রন
ব্যাখ্যা
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু । উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
২২.
প্রোটনের আপেক্ষিক ভর কত?
ক
ক) ০.১
খ
খ) ১
গ
গ) ০.০১
ঘ
ঘ) ০.১১
ব্যাখ্যা
নিউট্রন এবং প্রোটনের আপেক্ষিক ভর হলো ১, ইলেকট্রনের ০। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
২৩.
যদি Al এর প্রোটন সংখ্যা ১৩ এবং নিউক্লিয়ন সংখ্যা ২৭ হয় তাহলে নিউট্রন সংখ্যা কত?
ক
ক) ১৩
খ
খ) ২৭
গ
গ) ৪০
ঘ
ঘ) ১৪
ব্যাখ্যা
যদি Al প্রোটন সংখ্যা ১৩ এবং নিউক্লিয়ন সংখ্যা ২৭ হয় তাহলে নিউট্রন সংখ্যা (২৭-১৩) = ১৪৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
২৪.
হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক
ক) ৯৯.৯৮
খ
খ) ৯৯.৯৯
গ
গ) ১
ঘ
ঘ) ১.০০৮
ব্যাখ্যা
হাইড্রোজেনের তিন ধরনের আইসোটোপের শতকরা পর্যাপ্ততার পরিমাণকে গড় করলে এর ভর পাওয়া যায় ১.০০৮। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
স্ফুটনের জন্য তাপ দিতে হয় এবং ঘনীভবনের জন্য সরিয়ে নিতে হয়৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
২৭.
পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম কণার নাম এটম দিয়েছিলেন-
ক
ক) ডেমোক্রিটাস
খ
খ) জন ডাল্টন
গ
গ) নীলস বোর
ঘ
ঘ) মেন্ডেলিফ
ব্যাখ্যা
পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম কণার নাম এটম দিয়েছিলেন গ্রীক দার্শনিক ডেমোক্রিটাস৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
২৮.
নিউক্লিয়াসের বিভাজনকে বলে-
ক
ক) সাইটোকাইনেসিস
খ
খ) ক্যারিওকাইনেসিস
গ
গ) সেন্ট্রোকাইনেসিস
ঘ
ঘ) নিউক্লিয়কাইনেসিস
ব্যাখ্যা
সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস এবং নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে৷ উৎসঃ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
২৯.
মাইটোসিস ঘটে কোনটিতে?
ক
ক) স্নায়ুকোষ
খ
খ) লোহিত রক্তকণিকা
গ
গ) অনুচক্রিকা
ঘ
ঘ) দেহকোষ
ব্যাখ্যা
মাইটোসিস ঘটে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু এবং প্রাণীর দেহকোষে৷ প্রাণীর স্নায়ুকোষ, পরিণত স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না৷ উৎসঃ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৩০.
শব্দের প্রতিধ্বনি তৈরী হতে সর্বনিম্ন ____ লাগে।
ক
ক) ০.১ সেকেন্ড
খ
খ) ১ সেকেন্ড
গ
গ) ১০ সেকেন্ড
ঘ
ঘ) ১ মিনিট
ব্যাখ্যা
শব্দের প্রতিধ্বনি তৈরী হতে সর্বনিম্ন ০.১ সেকেন্ড লাগে। এই সময়ে শব্দ অতিক্রম করে ৩৩ মিটার৷ শব্দের যাওয়া আসা মিলিয়ে ৩৩ মিটার অতিক্রম করতে হলে বড় দেয়ালের কমপক্ষে ১৬.৫ মিটার দুরত্বে দাড়াতে হবে৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৩১.
সবুজ আলোতে গোলাপ ফুলকে কেমন দেখাবে?
ক
ক) কালো
খ
খ) লাল
গ
গ) সবুজ
ঘ
ঘ) গোলাপী
ব্যাখ্যা
সবুজ আলোতে গোলাপ ফুল থেকে কোনো রঙই প্রতিফলিত হয় না বলে গোলাপ ফুলকে কালো দেখায়। উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৩২.
মানুষের শরীরে মোট কতধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে?
ক
ক) ২৬
খ
খ) ৩৬
গ
গ) ৫৬
ঘ
ঘ) ৬৬
ব্যাখ্যা
মানুষের শরীরে মোট ২৬ ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৩৩.
একটি অণু ভাঙলে কী পাওয়া যায়?
ক
ক) প্রোটন
খ
খ) ইলেকট্রন
গ
গ) নিউট্রন
ঘ
ঘ) পরমাণু
ব্যাখ্যা
একটি অণু ভাঙলে পরমাণু পাওয়া যায় এবং পরমাণু ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৩৪.
একটি অণু বা পরমানুর সম্মিলিত চার্জ-
ক
ক) ধণাত্মক
খ
খ) ঋণাত্মক
গ
গ) শূন্য
ঘ
ঘ) অশূন্য
ব্যাখ্যা
নিউক্লিয়াসের ভেতরে ধণাত্মক চার্জ যুক্ত প্রোটন এবং এর বাইরে ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে বলে একটি অণু বা পরমানুর সম্মিলিত চার্জ শূন্য হয়৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৩৫.
মারকারির সংকেত কী?
ক
ক) Au
খ
খ) Pb
গ
গ) Fe
ঘ
ঘ) Hg
ব্যাখ্যা
Au হলো গোল্ডের প্রতীক, Pb হলো লেড, Fe হলো আয়রন এবং Hg হলো মারকারির প্রতীক৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৩৬.
কোনটি নিষ্ক্রিয় মৌল না?
ক
ক) He
খ
খ) Fe
গ
গ) Ne
ঘ
ঘ) Xe
ব্যাখ্যা
He, Ne, Ar, Kr, Xe, Rn, Og এই সাতটি মৌল নিষ্ক্রিয় গ্রুপভুক্ত। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৩৭.
নিচের কোন মৌলটির প্রতীক এদের ল্যাটিন নাম থেকে নেয়া হয় নি?
ক
ক) I
খ
খ) Au
গ
গ) Pb
ঘ
ঘ) Fe
ব্যাখ্যা
গোল্ডের প্রতীক Au নেয়া হয়েছে ল্যাটিন Aurum থেকে, লেড এর প্রতীক Pb নেয়া হয়েছে ল্যাটিন Plumbum থেকে। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৩৮.
কোনটি অনৈচ্ছিক পেশি?
ক
ক) হাতের পেশি
খ
খ) পায়ের পেশি
গ
গ) বুকের পেশি
ঘ
ঘ) হৃৎপিন্ডের পেশি
ব্যাখ্যা
হৃৎপিন্ডের পেশি দেখতে ঐচ্ছিক পেশির মত হলেও কাজ করে অনৈচ্ছিক পেশির মত৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
৩৯.
Na এর যোজনী কত?
ক
ক) ০
খ
খ) ১
গ
গ) ১১
ঘ
ঘ) ২৩
ব্যাখ্যা
সোডিয়াম বা Na এর যোজনী ১৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪০.
বংশধারা বহনকারী জিন অবস্থান করে-
ক
ক) ক্রোমোজোমে
খ
খ) লাইসোজোমে
গ
গ) রাইবোজোমে
ঘ
ঘ) এন্ডোপ্লাজমে
ব্যাখ্যা
ক্রোমোজোমের কাজ হলো বংশপরম্পরায় বৈশিষ্ট্য বহন করা যা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনের কারণে হয়৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
৪১.
সবুজ দূর্বাঘাস কিছুদিন ইট দিয়ে ঢাকা রাখলে কী রঙ ধারণ করবে?
ক
ক) সাদা
খ
খ) কালো
গ
গ) নীল
ঘ
ঘ) বেগুনী
ব্যাখ্যা
সবুজ দূর্বাঘাস কিছুদিন ইট দিয়ে ঢাকা রাখলে ক্লোরোপ্লাস্ট লিকোপ্লাস্টে পরিণত হয়ে যায় বলে ঘাসের রঙও সাদা হয় তখন। উৎসঃ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৪২.
ক্রোমোপ্লাস্টে কোন রঙের রঞ্জক পদার্থ থাকে না?
ক
ক) লাল
খ
খ) কমলা
গ
গ) হলুদ
ঘ
ঘ) নীল
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনের সবগুলোই ক্রোমোপ্লাস্টে থাকে। নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বই থেকে - এগুলো রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়।এসব প্লাস্টিডে জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনটিকে হলুদ, কোনটিকে নীল আবার কোনটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারনে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে।
৪৩.
____ পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।
ক
ক) এক মোল
খ
খ) এক লিটার
গ
গ) এক গ্রাম
ঘ
ঘ) এক মৌল
ব্যাখ্যা
এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার৷ এক মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪৪.
মোম বাতি জ্বালালে কোন ধরণের বিক্রিয়া সংগঠিত হয়?
ক
ক) ভৌত
খ
খ) রাসায়নিক
গ
গ) উভয়
ঘ
ঘ) কোনোটিই না
ব্যাখ্যা
মোম বাতি জ্বালালে ভৌত ও রাসায়ানিক উভয় ধরণের বিক্রিয়া সংগঠিত হয়৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪৫.
কিসের সংস্পর্শে এলে লোহায় মরিচা ধরে?
ক
ক) বাতাস
খ
খ) পানি
গ
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ
ঘ) আয়রন
ব্যাখ্যা
লোহার পৃষ্ঠ বায়ুর সংস্পর্শে এলে বিক্রিয়ায় আয়রন অক্সাইড বা মরিচা উৎপন্ন হয়৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪৬.
শ্বসন ঘটে-
ক
ক) সকালে
খ
খ) দুপুরে
গ
গ) রাতে
ঘ
ঘ) সবসময়
ব্যাখ্যা
উদ্ভিদ এবং প্রানীর প্রতিটি সজীব কোষে শ্বসন দিন রাত সবসময় ঘটতে থাকে৷ উৎসঃ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৪৭.
তাপহারী বিক্রিয়ায় তাপ-
ক
ক) বেড়ে যায়
খ
খ) দ্বিগুণ হয়
গ
গ) উৎপন্ন হয়
ঘ
ঘ) শোষণ হয়
ব্যাখ্যা
তাপহারী বিক্রিয়ায় তাপের শোষণ এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের উৎপাদন ঘটে৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪৮.
কোনটি গ্যালভানিক কোষ?
ক
ক) ল্যাকলেন্স কোষ
খ
খ) ড্রাই সেল
গ
গ) ডেনিয়েল সেল
ঘ
ঘ) লেড স্টোরেজ ব্যাটারি
ব্যাখ্যা
ডেনিয়েল সেল একটি গ্যালভানিক কোষ কারণ এখানে বাহির থেকে শক্তির দরকার হয় না এবং রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়৷ উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪৯.
প্রকৃত ফলের বৈশিষ্ট্য হলো-
ক
ক) গর্ভাশয় ফলে পরিণত হয়
খ
খ) গর্ভমুন্ড ফলে পরিণত হয়
গ
গ) পরাগধানী ফলে পরিণত হয়
ঘ
ঘ) গর্ভদন্ড ফলে পরিণত হয়
ব্যাখ্যা
শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। যেমন- আম, জাম। উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৫০.
বিশুদ্ধ সালফিউরিক এসিড কোন রঙের হয়?
ক
ক) লাল
খ
খ) বর্ণহীন তরল
গ
গ) নীল
ঘ
ঘ) বেগুনী
ব্যাখ্যা
বিশুদ্ধ সালফিউরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিড বর্ণহীন তরল পদার্থ। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৫১.
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-
ক
ক) ১০ কিমি
খ
খ) ২৭ কিমি
গ
গ) ৫ কিমি
ঘ
ঘ) ১০ নিউটন
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্টে বায়ু চাপ ১০ নিউটন বা 10m/atm(m=meter, atm=atmosphere)। এবং যেহেতু পানির ঘনত্ব সমান তাই তলদেশের দিকে যেতে থাকলে চাপ একই হারে বাড়তে থাকে। উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৫২.
কোন ধরনের রক্ত কণিকায় নিউক্লিয়াস পাওয়া যায়?
ক
ক) লোহিত রক্তকণিকায়
খ
খ) অনুচক্রিকায়
গ
গ) প্লাটিলেটে
ঘ
ঘ) শ্বেত রক্তকণিকায়
ব্যাখ্যা
নির্দিষ্ট আকারহীন শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। উৎসঃ নবম-দশম শ্রেণী বিজ্ঞান বোর্ড বই
৫৩.
মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করেন বিজ্ঞানী-
ক
ক) আইজাক নিউটন
খ
খ) কার্ল ল্যান্ড স্টেইনার
গ
গ) টমাস আলভা এডিসন
ঘ
ঘ) আলবার্ট আইনস্টাইন
ব্যাখ্যা
১৯০১ সালে বিজ্ঞানী কার্ল লেন্ড স্টেইনার মানুষের রক্তের শ্রেনিবিন্যাস করে তা 'A', 'B', 'O', এবং 'AB' এ চারটি গ্রুপের নামকরণ করেন। উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৫৪.
ক্রিস্টি পাওয়া যায়-
ক
ক) সাইটোপ্লাজমে
খ
খ) কোষগহ্বরে
গ
গ) নিউক্লিয়াসে
ঘ
ঘ) মাইটোকনড্রিয়ায়
ব্যাখ্যা
মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকের স্তর ভেতরের দিকে ভাজ হয়ে থাকে যাকে ক্রিস্টি বলে। উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
৫৫.
Entomology হলো-
ক
ক) বাস্তুবিদ্যা
খ
খ) ভ্রূনবিদ্যা
গ
গ) শারীরবিদ্যা
ঘ
ঘ) কীটতত্ত্ব
ব্যাখ্যা
কিটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি এবং দমন সম্পর্কিত বিজ্ঞানকে Entomolgy বলে। উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
৫৬.
Panthera Leo কিসের নাম?
ক
ক) বাঘ
খ
খ) ভাল্লুক
গ
গ) কুমির
ঘ
ঘ) সিংহ
ব্যাখ্যা
সিংহের বৈজ্ঞানিক নাম Panthera Leo. উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৫৭.
স্ফিগমোম্যানোমিটার কিসের সাথে সম্পর্কিত?
ক
ক) রাসায়নিক বিক্রিয়া
খ
খ) নবায়নযোগ্য শক্তি
গ
গ) রক্তচাপ
ঘ
ঘ) স্নায়ুচাপ
ব্যাখ্যা
স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা যায়। উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৫৮.
কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপে প্রোটন কতটি?
ক
ক) ৬
খ
খ) ৭
গ
গ) ৮
ঘ
ঘ) কোনটাই না
ব্যাখ্যা
৬ টি প্রোটন এবং ৮ টি নিউট্রন সমৃদ্ধ কার্বনের C14 আইসোটোপটি তেজস্ক্রিয়।উল্লেখ্য যে প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে আইসোটোপে। উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৫৯.
____ বেড়ে গেলে এনজিনা হয়।
ক
ক) লোহিত রক্তকণিকা
খ
খ) রক্তরস
গ
গ) চর্বি
ঘ
ঘ) পটাশিয়াম
ব্যাখ্যা
হৃৎপিণ্ডের করোনারি ধমনি গাত্রে চর্বি জমা হলে রক্তের সাহায্যে হৃৎপিণ্ডে অক্সিজেন ও খাদ্যসার পরিবহন ব্যাহত হওয়ায় বুকে ব্যাথা অনুভূত হয়। এ অবস্থাকে এনজিনা বলে। উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৬০.
নিচের কোন রশ্মিটি আসলে ইলেকট্রন-
ক
ক) আলফা
খ
খ) বিটা
গ
গ) গামা
ঘ
ঘ) কোনোটিই না
ব্যাখ্যা
তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয় যা আসলে ইলেকট্রন, কিন্তু আমরা জানি নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। সেজন্য নিউক্লিয়াসের ভেতরের একটি নিউট্রনকে প্রোটনে পরিবর্তিত হতে হয়। উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৬১.
ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে তৈরী করা হয়-
ক
ক) ENIAC
খ
খ) IBM
গ
গ) ORPANET
ঘ
ঘ) INTRANET
ব্যাখ্যা
1946 সালে 1800 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে ENIAC নামে প্রথম কম্পিউটার তৈরী হয়। উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৬২.
অর্ধপরিবাহীতে কি মেশালে পরিবাহীর ন্যায় আচরণ করে?
ক
ক) আয়োডিন
খ
খ) সোডিয়াম
গ
গ) ফসফরাস
ঘ
ঘ) ইউরেনিয়াম
ব্যাখ্যা
সেমিকন্ডাক্টরের সাথে ফসফরাস মেশালে ফসফরাসের মুক্ত ইলেকট্রন থাকার কারণে সেটার সহযোগীতায় সেমিকন্ডাক্টর কন্ডাক্টর বা পরিবাহীর ন্যায় আচরণ করে। উৎসঃ নবম-দশম
৬৩.
শ্বসন প্রক্রিয়ায় খাদ্য ____ হয়।
ক
ক) জারিত
খ
খ) বিজারিত
গ
গ) হজম
ঘ
ঘ) প্রশমিত
ব্যাখ্যা
শ্বসন প্রক্রিয়ায় খাদ্য অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি নির্গত হয়৷ শ্বসন এক ধরনের দহন প্রক্রিয়া৷ এই প্রক্রিয়ায় শক্তি, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। উৎসঃ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৬৪.
ট্রিপসিন এনজাইম কাজ করে কীসের উপর?
ক
ক) লিপিড
খ
খ) চর্বি
গ
গ) কার্বোহাইড্রেট
ঘ
ঘ) আমিষ
ব্যাখ্যা
ট্রিপসিন এনজাইম সবসময় শুধু আমিষের উপর কাজ করে৷ উৎসঃ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই