পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

পরীক্ষাPSCতারিখ২৮ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৪১তম বিসিএস মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

PSC · ২৮ ডিসেম্বর, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
  1. মিথ্যাচার
  2. অস্বীকার
  3. প্রলাপ
  4. সংলাপ
সঠিক উত্তর:
অস্বীকার
উত্তর
সঠিক উত্তর:
অস্বীকার
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অন্নুসারে,
'অপলাপ' শব্দের অর্থ - অস্বীকার।
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: অপ+√লপ্+অ

অপলাপ (বিশেষ্য): 
অর্থ:
গোপন।
মিথ্যা উক্তি (সত্যের অপলাপ)।
অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
স্বাধীন : নির্ভয় : সংশয় : ?
  1. বিস্ময়
  2. ভয়
  3. দ্বিধা
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
দ্বিধা
উত্তর
সঠিক উত্তর:
দ্বিধা
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাধীন : নির্ভয় : সংশয় : ?

সমাধান:
স্বাধীনতা থাকলে যেমন নির্ভয়ে কাজ করা যায়
তেমনি সংশয়ে থাকলে দ্বিধা কাজ করে।
 
.
কোনটি শুদ্ধ বানান?
  1. স্বায়ত্বশাসন
  2. স্মায়ত্বশাসন
  3. শ্বায়ত্তশাসন
  4. স্বায়ত্তশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
- শুদ্ধ বানান = স্বায়ত্তশাসন। 

• স্বায়ত্তশাসন (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ, 
- প্রকৃতি প্রত্যয় = স্বায়ত্ত + শাসন, 
অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 

- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়। 

উৎস: প্রমিত বাংলা বানান রীতি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
 
.
Cardiology : Heart :: Psychology : ?
  1. Drug
  2. Apology
  3. Patient
  4. Behaviour
সঠিক উত্তর:
Behaviour
উত্তর
সঠিক উত্তর:
Behaviour
ব্যাখ্যা
প্রশ্ন: Cardiology : Heart :: Psychology : ?

সমাধান:
Heart - হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়
Cardiology - হৃদ্‌বিজ্ঞান।

Psychology - মনোবিদ্যা; মনোবিজ্ঞান।
Behaviour - আচরণ; স্বভাব।
Psychology is to behaviour as cardiology is to the heart.

অপরদিকে,
Drug - ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান।
Apology - দুঃখ প্রকাশ।
Patient - ধৈর্যশীল
.
‘সীমানা ছড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. জহির রায়হান
  2. আনিস চৌধুরী
  3. সৈয়দ শামসুল হক
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।
- সীমানা ছাড়িয়ে (১৯৬৪) উপন্যাসের রচিয়তা তিনি। 

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হকের কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
ভিন্ন ধরণের জোড়া কোনটি?
  1. Accept, Reject
  2. Happy, Pleased
  3. Short, Long
  4. Straight, Curved
সঠিক উত্তর:
Happy, Pleased
উত্তর
সঠিক উত্তর:
Happy, Pleased
ব্যাখ্যা
প্রশ্ন: ভিন্ন ধরণের জোড়া কোনটি?

সমাধান:
Accept -  নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া।
Reject - পরিত্যক্ত বস্তু।

Happy - ভাগ্যবান, খুশি।
Pleased - খুশি; প্রসন্ন।

Short - হ্রস্ব; খাটো
Long - লম্বা; দীর্ঘ।

Straight - সরস; ঋজু; সিধা।
Curved - বাঁকানো

এখানে, Happy, Pleased পরস্পর সমার্থক, বাকি অপশনগুলো বিপরীতার্থক।

∴ সঠিক উত্তর Happy, Pleased
.
Candle : Wax : : ?
  1. Metal : Corrosion
  2. Leather : Vinyl
  3. Curtain : Pleat
  4. Tire : Rubber
সঠিক উত্তর:
Tire : Rubber
উত্তর
সঠিক উত্তর:
Tire : Rubber
ব্যাখ্যা
প্রশ্ন: Candle : Wax : : ?

সমাধান:
- Wax : মোম; পেট্রোলিয়াম প্রভৃতি খনিজ তেল থেকে প্রাপ্ত মোমজাতীয় পদার্থ।
- Candle : মোমবাতি; দীপ।

মোমবাতি যেমন মোমের সাথে সম্পর্কিত, ঠিক তেমনি টায়ার রাবারের সাথে সম্পর্কিত।
.
যা ভবিষ্যতে ঘটবে-
  1. ভবিষ্যৎ
  2. ভবিতব্য
  3. ভবিষ্য
  4. অভব্য
সঠিক উত্তর:
ভবিতব্য
উত্তর
সঠিক উত্তর:
ভবিতব্য
ব্যাখ্যা
• যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য। 

গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
- 'কী করতে হবে ভেবে পায় না' এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।
- যে বন হিংস্র জন্তুতে পরিপুর্ণ এক কথায় প্রকাশ - শ্বাপদসংকুল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
'Genus' শব্দের বহুবচন হল-
  1. Geniuses
  2. Genera
  3. Genesis
  4. Generous
সঠিক উত্তর:
Genera
উত্তর
সঠিক উত্তর:
Genera
ব্যাখ্যা
প্রশ্ন: 'Genus' শব্দের বহুবচন হল-

সমাধান:
'Genus' এর বহুবচন হল 'Genera'
Genus - প্রাণী বা উদ্ভিদের গণ।

অপরদিকে,
Genius এর বহুবচন হল Genii/ Geniuses.
Genius - প্রতিভা; সৃজনী ক্ষমতা।
Genesis - সূচনা; প্রারম্ভিক বিন্দু।
Generous - উদার; সহৃদয়
 
১০.
'A Golden Age' উপন্যাসটির রচিয়তা কে?
  1. Thomas Kyd
  2. Christopher Marlowe
  3. Tahmina Anam
  4. Virginia Wolf
সঠিক উত্তর:
Tahmina Anam
উত্তর
সঠিক উত্তর:
Tahmina Anam
ব্যাখ্যা
Tahmima Anam:
-    Born in 1975 into the Bangladesh cultural elite and educated internationally.
-    Tahmima Anam is the author of the Bengal Trilogy, which chronicles three generations of the Haque family from the Bangladesh war of independence to the present day.
-    She lives in Hackney, east London.
-    Trained at Harvard as a professional anthropologist.
-    Her historical novels about Bangladesh are works of intensive research and inspired ventriloquism.

Best Works: 
•    A Golden Age
-    This is her debut novel and was awarded the Commonwealth Writers’ Prize for Best First Book.
•    The Good Muslim
•    The Startup Wife
•    The Bones of Grace

[বি. দ্র: বিসিএস লিখিত পরীক্ষার মূল প্রশ্নে Tahmina Anam নামটির বানানে ভুল ছিল, যার শুদ্ধ বানান হবে Tahmima Anam]
১১.
'Witty'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. Clever
  2. Dull
  3. Boring
  4. Tedious
সঠিক উত্তর:
Clever
উত্তর
সঠিক উত্তর:
Clever
ব্যাখ্যা
প্রশ্ন: 'Witty'-এর সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
Witty (adjective) রসিক; রসালো, মজার। 
Clever - চালাক; চতুর; দক্ষ।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Dull - একঘেয়ে; নীরস; নিরানন্দ।
Boring - বিরক্তিকর বা ক্লান্তিকর।
Tedious - ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর।

সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে একমাত্র clever ব্যতীত বাকি শব্দগুলো একই রকম অর্থ প্রকাশ করছে। 
তাই অর্থানুযায়ী - 'Witty'-এর সমার্থক শব্দ clever.
 
১২.
নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. ২১
  2. ২০
  3. ১৯
  4. ১৭
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?


সমাধান:

চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ADF, △BDE, △CEF, △DEF, △DEO, △FEO, △BDO, △BEO, △BDP, △ODP, △BEP, △OEP, △CFO, △CEO, △OFQ, △CFQ, △OEQ, △CEQ এবং △BOC। 

সুতরাং, মোট ত্রিভুজ ২০টি।
১৩.
প্রশ্নবোধক স্থানে কোন চরিত্রটি যথার্থ
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চরিত্রটি যথার্থ

    সমাধান:
    প্রদত্ত চিত্রে কালো বৃত্তযুক্ত ১ম চিত্রটি ৩য় চিত্রে ঘড়ির কাঁটার বিপরীত পাশে ৯০° ঘুরেছে।
    আবার সাদা বৃত্তযুক্ত অংশটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরেছে। ‍ু
    এখন, ৫ম চিত্রটি হবে ৩য় চিত্রটি ঘড়ির কাঁটার বিপরীত পাশে ৯০° ঘুরে 'ক' চিত্রের মত।
     
    ১৪.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?


      সমাধান:
      প্রদত্ত প্রশ্নের ২য় চিত্রে, ত্রিভুজের অভ্যন্তরে ১টি দাগ আছে,
      ৪র্থ চিত্রে, ত্রিভুজের অভ্যন্তরে ৫টি দাগ আছে
      ∴ ৩য় চিত্রে, ত্রিভুজের অভ্যন্তরে দাগ থাকবে ৩টি। এরুপ চিত্র
      অর্থাৎ, সিরিজটিতে দাগের সংখ্যা ১, ৩, ৫ করে বৃদ্ধি পাচ্ছে।
      ১৫.
      নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
      1. ১০
      2. ১২
      3. ১৪
      সঠিক উত্তর:
      ১৪
      উত্তর
      সঠিক উত্তর:
      ১৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?


      সমাধান:

      এখানে ১, ২, ৩, ৪, ৫ এবং ৬ আলাদা করে এক একটি করে ত্রিভুজ আছে ৬টি।
      ২টি করে নিয়ে ত্রিভুজ আছে, (২ + ৩), (৪ + ৫) (a + ৪), (৩ + b) = ৪টি।
      ৩টি করে নিয়ে ত্রিভুজ আছে, (২ + a + ৪), (৩ + ৫ + ২), (৪ + ৫ + ৬) = ৩টি এবং সর্বশেষে (১ + ২ + a + ৪) = ১ টি

      ∴ মোট ত্রিভুজের সংখ্যা = ৬ + ৪ + ৩ + ১ = ১৪টি।
       
      ১৬.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

      সমাধান:
      এখানে,
      (৬৪ ÷ ৮) - (৪৯ ÷ ৭) = ৮ - ৭ = ১
      (৫৬ ÷ ৭) - (৩৬ ÷ ৬) = ৮ - ৬ = ২
      (৩৬ ÷ ৬) - (২৫ ÷ ৫) = ৬ - ৫ = ১
      ১৭.
      প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সঠিক বর্ণ বসান।
      DF, GJ, KM, NQ, RT   ?
      1. UW
      2. YZ
      3. XZ
      4. UX
      সঠিক উত্তর:
      UX
      উত্তর
      সঠিক উত্তর:
      UX
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সঠিক বর্ণ বসান।
      DF, GJ, KM, NQ, RT ?

      সমাধান:
      DF, GJ, KM, NQ, RT ?

      আমরা পাই,
      D E F,  G H I J,  K L M,  N O P Q,  R S T,  U V W X

      এখানে, 
      বিজোড় তম পদে মাঝের ১টি বর্ণ বাদ দিয়ে আগের ও পরের বর্ণ বসে, 
      জোড় তম পদে মাঝের ২টি বর্ণ বাদ দিয়ে আগের ও পরের বর্ণ বসে, 

      তাছাড়া, প্রতিটি পদের শেষে যে বর্ণ থাকে, পরবর্তী পদ সেই বর্ণটির পরের বর্ণ দ্বারা শুরু হয়।
      সঠিক উত্তর UX
      ১৮.
      আয়নায় ‘INFORMATION' - এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন: আয়নায় ‘INFORMATION' - এর সঠিক প্রতিবিম্ব কোনটি?

        সমাধান:
        ‘INFORMATION' - এর সঠিক প্রতিবিম্ব -

         
        ১৯.
        প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি উপযুক্ত?
        1. ১১
        2. ২৩
        3. ৬৯
        4. ৪৩
        সঠিক উত্তর:
        ২৩
        উত্তর
        সঠিক উত্তর:
        ২৩
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি উপযুক্ত?

        সমাধান:
        এখানে, 
        (২৫ + ২৩)/৩ = ৪৮/৩ = ১৬
        (১৮ + ৬৩)/৩ = ৮১/৩ = ২৭
        (৩৩ + ৩৬)/৩ = ৬৯/৩ = ২৩
        ২০.
        প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি উপযুক্ত?
        1. ৩৬
        2. ৩২
        3. ৩১
        4. ৪০
        অনির্ধারিত
        ব্যাখ্যা
        [মূল প্রশ্নের শেষ চিত্রে ১১ এর স্থলে ২১ হলে উত্তর ৩১ হতো।]

        প্রশ্ন: 
        প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি উপযুক্ত?

         

        সমাধান:
        নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
        ১ম চিত্রে, ৩০ + (৩০ - ১৫) = ৪৫
        তৃতীয় চিত্রে, ২৮ + (২৮ - ২১) = ৩৫

        ∴ দ্বিতীয় চিত্রে, ২৫ + (২৫ - ১৯) = ৩১
        ২১.
        ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন: ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?

        সমাধান:
        ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৪৭
        ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

        ∴ মৌলিক সংখ্যা দুটির ব্যবধান = ৪৭ - ৪১ = ৬
         
        ২২.
        নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
        1. ২/৫
        2. ৩/১০
        3. ৪/১৫
        4. ৭/২০
        সঠিক উত্তর:
        ২/৫
        উত্তর
        সঠিক উত্তর:
        ২/৫
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

        সমাধান:
        এখানে,
        ২/৫ = ০.৪
        ৩/১০ = ০.৩
        ৪/১৫ = ০.২৬৭
        ৭/২০ = ০.৩৫

        ∴ ভগ্নাংশগুলোর মধ্যে ২/৫ ভগ্নাংশটি সবচেয়ে বড়।
        ২৩.
        লাবিবা একটি শ্রেণীতে উপর থেকে ৯ম এবং নিচ থেকে ৩৬তম হলে শ্রেণীটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?
        1. ৫০
        2. ৪৮
        3. ৪৬
        4. ৪৪
        সঠিক উত্তর:
        ৪৪
        উত্তর
        সঠিক উত্তর:
        ৪৪
        ব্যাখ্যা
        প্রশ্ন: লাবিবা একটি শ্রেণীতে উপর থেকে ৯ম এবং নিচ থেকে ৩৬তম হলে শ্রেণীটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?

        সমাধান:
        আমরা জানি, 
        মোট সংখ্যা = (উপর থেকে তম + নিচ থেকে তম) - ১ জন
        = (৯ + ৩৬) - ১ জন 
        = (৪৫ - ১) জন
        = ৪৪ জন
        ২৪.
        মালিহা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর সে ১৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে মালিহা কত কি.মি. দূরত্বে আছে?
        1. ১৫ কি.মি.
        2. ২০ কি.মি.
        3. ২৫ কি.মি.
        4. ৩০ কি.মি.
        সঠিক উত্তর:
        ২৫ কি.মি.
        উত্তর
        সঠিক উত্তর:
        ২৫ কি.মি.
        ব্যাখ্যা
        প্রশ্ন: মালিহা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর সে ১৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে মালিহা কত কি.মি. দূরত্বে আছে?

        সমাধান:
        প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

        এখানে, DE = DC + CE
        = 10 + 10
        = 20 কি.মি.

        এখন, 
        যাত্রাস্থান থেকে মালিহার দূরত্ব, AD = √(AE2 + DE2)
        = √(152 + 202)
        = √625
        = 25 কি.মি.
        ২৫.
        সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
        ৫, ৮, ১৪, ২৬, ৫০   ?
        1. ৭৪
        2. ৯৮
        3. ১০২
        4. ১২২
        সঠিক উত্তর:
        ৯৮
        উত্তর
        সঠিক উত্তর:
        ৯৮
        ব্যাখ্যা
        প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
        ৫, ৮, ১৪, ২৬, ৫০,  ?

        সমাধান:
        এখানে,
        ৫ + ৩ = ৮
        ৮ + ৬ = ১৪
        ১৪ + ১২ = ২৬
        ২৬ + ২৪ = ৫০
        ৫০ + ৪৮ = ৯৮
        ২৬.
        (1/a) + (1/b) = 1/c এবং ab = c হলে, a এবং b এর গড় কত?
        1. 1
        2. 2
        3. 1/2
        4. 3
        সঠিক উত্তর:
        1/2
        উত্তর
        সঠিক উত্তর:
        1/2
        ব্যাখ্যা
        প্রশ্ন: (1/a) + (1/b) = 1/c এবং ab = c হলে, a এবং b এর গড় কত?

        সমাধান:
        দেওয়া আছে,
        1/a + 1/b = 1/c
        বা, (b + a)/ab = 1/c
        বা, (a + b)/c = 1/c
        বা, a + b = 1
        ∴ (a + b)/2 = 1/2
         
        ২৭.
        প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
        ৫/৯ = ৫৫/ ?
        1. ৫৫/৯৯
        2. ৪৫
        3. ১১
        4. ৯৯
        সঠিক উত্তর:
        ৯৯
        উত্তর
        সঠিক উত্তর:
        ৯৯
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
        ৫/৯ = ৫৫/ ?

        সমাধান:
        ধরি,
        প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি হবে ক

        ৫/৯ = ৫৫/ক
        বা, ৫ক = ৯ × ৫৫
        বা, ক = (৯ × ৫৫)/৫
        ∴ ক = ৯৯
        ২৮.
        কোন বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৩ : ২। ছাত্রদের মধ্য থেকে ২০% এবং ছাত্রীদের মধ্য থেকে ২৫% বৃত্তি পেয়ে থাকলে ঐ বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্র-ছাত্রী বৃত্তি পায়নি?
        1. ৫৬
        2. ৭০
        3. ৭৮
        4. ৮০
        সঠিক উত্তর:
        ৭৮
        উত্তর
        সঠিক উত্তর:
        ৭৮
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৩ : ২। ছাত্রদের মধ্য থেকে ২০% এবং ছাত্রীদের মধ্য থেকে ২৫% বৃত্তি পেয়ে থাকলে ঐ বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্র-ছাত্রী বৃত্তি পায়নি? 

        সমাধান:
        ধরি,
        মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৩০০ ও ২০০।
        বৃত্তি প্রাপ্ত ছাত্র = ৩০০ এর ২০% = ৬০ জন।
        বৃত্তি প্রাপ্ত  ছাত্রী = ২০০ এর ২৫% = ৫০ জন।

        বৃত্তি প্রাপ্ত ছাত্র ও ছাত্রীর সংখ্যা = ৬০ + ৫০ = ১১০ জন
        বৃত্তি পায়নি এমন ছাত্র-ছাত্রীর সংখ্যা = (৫০০ - ১১০) জন।
        = ৩৯০ জন।

        ৫০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি পায়নি = ৩৯০ জন
        ১০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি পায়নি = (৩৯০ × ১০০)/৫০০ জন
        = ৭৮ জন
         
        ২৯.
        ০.৫ ÷ .৫ = ?
        1. ১.৫
        2. ০.১
        3. ১.০
        4. ০.০৫
        সঠিক উত্তর:
        ১.০
        উত্তর
        সঠিক উত্তর:
        ১.০
        ব্যাখ্যা
        প্রশ্ন: ০.৫ ÷ .৫ = ?

        সমাধান:
        এখানে,
        ০.৫ ÷ .৫
        = (৫ × ১০)/(৫ × ১০)
        = ১
        ৩০.
        কোন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে, এর চেয়ে দ্বিগুণ আকারের অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
        1. ৮ সে.মি.
        2. ৮√২ সে.মি.
        3. ৪√২ সে.মি.
        4. ১৬ সে.মি.
        সঠিক উত্তর:
        ৮ সে.মি.
        উত্তর
        সঠিক উত্তর:
        ৮ সে.মি.
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে, এর চেয়ে দ্বিগুণ আকারের অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

        সমাধান:
        ধরি,
        ছোট বর্গটির এক বাহুর দৈর্ঘ্য = a

        প্রশ্নমতে,
        বর্গের কর্ণ, a√2 = 4√2
         ∴ a = 4
        বর্গটির ক্ষেত্রফল a2 = 42 = 16

        সুতরাং দ্বিগুণ আকারের বর্গটির ক্ষেত্রফল = 2 × 16 = 32
        বা, a2 = 32
        বা, a = √32
        ∴ a = 4√2

        ∴ বড় বর্গের এক বাহু, a = 4√2
        ∴ বড় বর্গটির কর্ণ = a√2
        = 4√2 × √2
        = 4 × 2
        = 8 সে.মি.
        ৩১.
        যদি TOUR দিয়ে ১২৩৪, CLEAR দিয়ে ৫৬৭৮৪ এবং SPARE দিয়ে ৯০৮৪৭ বোঝায় তবে CARE দিয়ে কোনটি বোঝায়?
        1. ১২৪৭
        2. ৪৮৪৭
        3. ৩২৪৭
        4. ৫৮৪৭
        সঠিক উত্তর:
        ৫৮৪৭
        উত্তর
        সঠিক উত্তর:
        ৫৮৪৭
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি TOUR দিয়ে ১২৩৪, CLEAR দিয়ে ৫৬৭৮৪ এবং SPARE দিয়ে ৯০৮৪৭ বোঝায় তবে CARE দিয়ে কোনটি বোঝায়?

        সমাধান:
        TOUR দিয়ে ১২৩৪
        CLEAR দিয়ে ৫৬৭৮৪
        SPARE দিয়ে ৯০৮৪৭

        এখানে,
        T → ১
        O → ২
        U → ৩
        R → ৪
        C → ৫
        L → ৬
        E → ৭
        A → ৮
        S → ৯
        P → ০

        অতএব, CARE দিয়ে ৫৮৪৭
         
        ৩২.
        কোন জোড়াটি ভিন্ন?
        1. ১৫, ১২
        2. ৪৫, ২৭
        3. ২০, ১০
        4. ৩৯, ১৮
        সঠিক উত্তর:
        ২০, ১০
        উত্তর
        সঠিক উত্তর:
        ২০, ১০
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন জোড়াটি ভিন্ন?

        সমাধান:
        এখানে,
        অপশন গ বাদে অন্য জোড়াগুলো ৩ দ্বারা বিভাজ্য।
        কিন্তু, অপশন গ তে প্রদত্ত ২০ ও ১০ জোড়াটি ২ দিয়ে বিভাজ্য।
        তাই ২০, ১০ ভিন্ন।
        ৩৩.
        একটি দলে A, B, C, D এবং E নামে ৫ জন শিক্ষার্থী আছে। A, B- এর চেয়ে লম্বা; C, E- এর চেয়ে খাটো; A, D- এর চেয়ে খাটো; B, E- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
        1. A
        2. B
        3. C
        4. D
        সঠিক উত্তর:
        C
        উত্তর
        সঠিক উত্তর:
        C
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি দলে A, B, C, D এবং E নামে ৫ জন শিক্ষার্থী আছে। A, B- এর চেয়ে লম্বা; C, E- এর চেয়ে খাটো; A, D- এর চেয়ে খাটো; B, E- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?

        সমাধান:
        প্রশ্নমতে,
        A, B- এর চেয়ে লম্বা; A > B,
        C, E- এর চেয়ে খাটো; E > C,
        A, D- এর চেয়ে খাটো; D > A,
        এবং B, E- এর চেয়ে লম্বা; B > E,

        এই সবগুলোকে একসাথে লিখলে সবার অবস্থান দাঁড়াবে D > A > B > E > C
        সুতরাং সব থেকে ছোট হলো C
         
        ৩৪.
        একটি পণ্যের মূল্য ১০% বৃদ্ধি করার পর পুনরায় ১০% হ্রাস করা হলে ঐ পণ্যের মূল্যের উপর নীট প্রভাব কত হবে?
        1. ৯৯% বৃদ্ধি পাবে
        2. ১% বৃদ্ধি পাবে
        3. কোন পরিবর্তন হবে না
        4. ১% হ্রাস পাবে
        সঠিক উত্তর:
        ১% হ্রাস পাবে
        উত্তর
        সঠিক উত্তর:
        ১% হ্রাস পাবে
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি পণ্যের মূল্য ১০% বৃদ্ধি করার পর পুনরায় ১০% হ্রাস করা হলে ঐ পণ্যের মূল্যের উপর নীট প্রভাব কত হবে?

        সমাধান:
        ধরি,
        পণ্যের মূল্য ১০০ টাকা হলে,
        ১০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ১০) টাকা
        = ১১০ টাকা

        আবার, পণ্যের মূল্য ১১০ টাকা হলে,
        ১০% হ্রাসে মূল্য = ১১০ - ১১০ এর ১০%
        = (১১০ - ১১০ এর ১০/১০০) টাকা
        = (১১০ - ১১) টাকা
        = ৯৯ টাকা

        পুর্বের মূল্য ১০০ টাকা ও বর্তমান মূল্য ৯৯ টাকা 
        ∴ মূল্য হ্রাস = (১০০ - ৯৯) টাকা = ১ টাকা 
        ১০০ টাকায় মূল্য হ্রাস = ১ টাকা

        ∴ মূল্য হ্রাস ১%
         
        ৩৫.
        যদি x = 8y হয়, তবে (x - y), x এর কত শতাংশ?
        1. 12.5%
        2. 87.5%
        3. 80%
        4. 8%
        সঠিক উত্তর:
        87.5%
        উত্তর
        সঠিক উত্তর:
        87.5%
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি x = 8y হয়, তবে (x - y), x এর কত শতাংশ?

        সমাধান:
        দেওয়া আছে,
        x = 8y

        এখন, 
        x - y = 8y - y
        = 7y

        (x - y), x এর = {(x - y)/x} × 100%
        = (7y/8y) × 100%
        = 87.5%
         
        ৩৬.
        দুপুর আড়াইটার ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?
        1. ১০৫°
        2. ৯৫°
        3. ১১৫°
        4. ১১০°
        সঠিক উত্তর:
        ১০৫°
        উত্তর
        সঠিক উত্তর:
        ১০৫°
        ব্যাখ্যা
        প্রশ্ন: দুপুর আড়াইটার ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?

        সমাধান:
        আমরা জানি,
        দুপুর আড়াইটায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার ব্যবধান
        = ।(১১M - ৬০H)/২।°
        = ।{(১১ × ৩০) - (৬০ × ২)}/২।°
        = ।(৩৩০ - ১২০)/২।°
        = ১০৫°
        ৩৭.
        একটি ছবিকে দেখিয়ে হারুন নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে হারুন ঐ ছেলের কী হয়?
        1. দাদা
        2. বাবা
        3. চাচা
        4. ভাই
        সঠিক উত্তর:
        বাবা
        উত্তর
        সঠিক উত্তর:
        বাবা
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে হারুন নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে হারুন ঐ ছেলের কী হয়?

        সমাধান:
        হারুণের মায়ের একমাত্র ছেলে হারুণ নিজে। তাহলে হারুণের মায়ের একমাত্র ছেলের ছেলে হলো হারুণের ছেলে।
        তাহলে তাদের মধ্যে সম্পর্ক হলো বাবা ও ছেলে।
         
        ৩৮.
        নিচের কোন বাক্যটি শুদ্ধ?
        1. তার সাংস্কৃতি নেই
        2. তার সংস্কৃতি নেই
        3. তার সাংস্কৃত নাই
        4. তার সাংস্কিৃতি নাই
        সঠিক উত্তর:
        তার সংস্কৃতি নেই
        উত্তর
        সঠিক উত্তর:
        তার সংস্কৃতি নেই
        ব্যাখ্যা
        • সংস্কৃতি (বিশেষ্য): 

        অর্থ: 
        - শিল্প-সাহিত্য আচার-আচরণ বেশভূষা প্রভৃতির দ্বারা কোনো জাতি বা গোষ্ঠীর যে পরিচয় ফুটে ওঠে (বাঙালি সংস্কৃতি),
        - কৃষ্টি।
        - অনুশীলন বা চর্চার দ্বারা লব্ধ শিক্ষা শিল্প রুচি প্রভৃতিবিষয়ক উৎকর্ষ।

        এখানে, 'তার সংস্কৃতি নেই' বাক্যটি শুদ্ধ। বাকী অপশন গুলোতে 'সংস্কৃতি' বানান ভুল দেওয়া আছে। 

        সূত্র: আধুনিক বাংলা একাডেমি অভিধান। 
        ৩৯.
        A- এর অবস্থান B- এর পশ্চিম দিকে, B-এর অবস্থান C থেকে উত্তরে এবং D-এর অবস্থান A থেকে দক্ষিণে হলে, D-এর অবস্থান C-এর কোন দিকে হবে?
        1. উত্তর
        2. পশ্চিম
        3. দক্ষিণ
        4. পূর্ব
        সঠিক উত্তর:
        পশ্চিম
        উত্তর
        সঠিক উত্তর:
        পশ্চিম
        ব্যাখ্যা
        প্রশ্ন: A- এর অবস্থান B- এর পশ্চিম দিকে, B-এর অবস্থান C থেকে উত্তরে এবং D-এর অবস্থান A থেকে দক্ষিণে হলে, D-এর অবস্থান C-এর কোন দিকে হবে?

        সমাধান:

        A- এর অবস্থান B- এর পশ্চিম দিকে
        B-এর অবস্থান C থেকে উত্তরে এবং 
        D-এর অবস্থান A থেকে দক্ষিণে

        ∴ D-এর অবস্থান C-এর পশ্চিম দিকে।
         
        ৪০.
        'Wall Street' কোথায় অবস্থিত?
        1. নিউ ইয়র্ক
        2. ওয়াশিংটন ডিসি
        3. লণ্ডন
        4. ক্যালিফোর্নিয়া
        সঠিক উত্তর:
        নিউ ইয়র্ক
        উত্তর
        সঠিক উত্তর:
        নিউ ইয়র্ক
        ব্যাখ্যা
        প্রশ্ন: 'Wall Street' কোথায় অবস্থিত?

        সমাধান:
        Wall Street
        - ওয়াল স্ট্রিট হলো নিউইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক।
        - হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান প্রশাসনিক দপ্তরের নাম।
        - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিস ওভাল অফিস নামে পরিচিত।
        - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম এয়ারফোর্স ওয়ান।
        - পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত।

        তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
         
        ৪১.
        যদি n কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়?
        1. n + 3
        2. n - 3
        3. 3n + 1
        4. 5n + 2
        সঠিক উত্তর:
        5n + 2
        উত্তর
        সঠিক উত্তর:
        5n + 2
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি n কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়?

        সমাধান:
        8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয় তাই, 8 + 5 = 13

        ধরি,
        n = 13
        অপশন ক হতে, n + 3 = 13 + 3 = 16
        অপশন খ হতে, n - 3 = 13 - 3 = 10
        অপশন গ হতে, 3n + 1 = (3 × 13) + 1 = 40
        অপশন ঘ হতে, 5n + 2 = (5 × 13) + 2 = 67

        ∴ 5n + 2 জোড় সংখ্যা নয়।
        ৪২.
        কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে গুণফল ৬/৭ হবে?
        1. ২/৭
        2. ৩/২
        3. ২৪/৭
        4. ৭/২
        সঠিক উত্তর:
        ৩/২
        উত্তর
        সঠিক উত্তর:
        ৩/২
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে গুণফল ৬/৭ হবে?

        সমাধান:
        ধরি,
        সংখ্যাটি ক

        প্রশ্নমতে,
        ক এর ৪/৭ = ৬/৭
        বা, ক = (৬/৭) × (৭/৪)
        ∴ ক = ৩/২

        ∴ সংখ্যাটি ৩/২
         
        ৪৩.
        আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে 9:30 বাজে। আসল সময় কত?
        1. 3 : 30
        2. 4 : 30
        3. 6 : 30
        4. 2 : 30
        সঠিক উত্তর:
        2 : 30
        উত্তর
        সঠিক উত্তর:
        2 : 30
        ব্যাখ্যা
        প্রশ্ন: আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে 9:30 বাজে। আসল সময় কত?

        সমাধান:
        আয়নায়  দেখানো সময় 9 : 30

        আমরা জানি,
        প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময়
        = 11 : 60 - 9 : 30
        = 2 : 30
         
        ৪৪.
        প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        1. ৪২
        2. ৪৪
        3. ৩৮
        4. ৫৪
        সঠিক উত্তর:
        ৪৪
        উত্তর
        সঠিক উত্তর:
        ৪৪
        ব্যাখ্যা
        প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

        সমাধান:
        এখানে,
        ৮ + ৬ = ১৪
        ১৪ + ৮ = ২২
        ২২ + ১০ = ৩২
        ৩২ + ১২ = ৪৪

        ∴ প্রশ্নবোধক স্থানে ৪৪ বসবে।
        ৪৫.
        বাংলা ভাষায় যতিচিহ্ন কয়টি?
        1. ৯টি
        2. ১০টি
        3. ১১টি
        4. ১২টি
        সঠিক উত্তর:
        ১২টি
        উত্তর
        সঠিক উত্তর:
        ১২টি
        ব্যাখ্যা
        • বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
        - বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্ন ১৩ টি।  

        ⇒ সেগুলো হলো:
        - দাঁড়ি (।),
        - কমা (,),
        - সেমিকোলন (i),
        - প্রশ্নচিহ্ন (?),
        - বিস্ময় চিহ্ন (!),
        - হাইফেন (-),
        - ড্যাশ (—),
        - কোলন (:),
        - বিন্দু (.),
        - ত্রিবিন্দু (...),
        - উদ্ধারচিহ্ন ('- -"),
        - বন্ধনীচিহ্ন ((-)), ({-}), ([-]),
        - বিকল্পচিহ্ন (/)।

        তবে, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)- এ ত্রিবিন্দু (...) কে যতিচিহ্নের অন্তর্ভুক্ত করা হয়নি।
        - তাই এতে যতিচিহ্ন ১২ টি উল্লেখ আছে।

        ⇒ কিন্তু বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে, 
        বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন হল: 

        ক, অন্ত্যযতি, 
        ১. দাড়ি (।)
        ২. প্রশ্নচিহ্ন (?)
        ৩. বিস্ময়চিহ্ন (!)
        ৪. দুই দাঁড়ি (।।) 

        খ. অভ্যন্তর যতি, 
        ৫. কমা (,)
        ৬. সেমিকোলন (;) 
        ৭. হাইফেন (-) 
        ৮. ড্যাশ (-)
        ৯. কোলন (:) 
        ১০. কোলন-ড্যাশ (:-)
        ১১. বিন্দু (.)

        গ. অন্যান্য যতি, 
        ১২. ঊর্ধ্বকমা (')
        ১৩. ত্রিবিন্দু (...) 
        ১৪. উদ্ধৃতিচিহ্ন ('...'/”...”)
        ১৫. বন্ধনীচিহ্ন (({{-]})) 
        ১৬. বিকল্পচিহ্ন (/)। 

        [উল্লিখিত অপশনে ১৬, ১৩ কোনটিই নেই বিধায় বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) অনুসারে ১২টি উত্তর হিসেবে গ্রহণ করা হলো যদিও বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে  ১৬টি অধিক গ্রহণযোগ্য  এবং রিয়েল চাকরির পরীক্ষায় অপশনে ১৬টি থাকলে এটিই  উত্তর করতে হবে ]। 
        ৪৬.
        নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
        1. অ্যালুমিনিয়াম
        2. লোহা
        3. তামা
        4. পারদ
        সঠিক উত্তর:
        পারদ
        উত্তর
        সঠিক উত্তর:
        পারদ
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

        সমাধান:
        প্রদত্ত অপশনগুলোর মধ্যে পারদ তরল পদার্থ।
        অ্যালুমিনিয়াম, লোহা, তামা সবগুলো কঠিন পদার্থ।

        তাই, চারটির মধ্যে পারদ ভিন্ন।
        ৪৭.
        সঠিক বানানটি বেছে নিন:
        1. Accomodation
        2. Government
        3. Recive
        4. Advertisment
        সঠিক উত্তর:
        Government
        উত্তর
        সঠিক উত্তর:
        Government
        ব্যাখ্যা
        প্রশ্ন: সঠিক বানানটি বেছে নিন:

        সমাধান:
        সঠিক বানান Government.

        অন্যান্য সঠিক বানানগুলো হলো-
        Accommodation
        Receive
        Advertisement
        ৪৮.
        কোন বানানটি অশুদ্ধ?
        1. সমিতি
        2. জ্যামিতি
        3. প্রতিতি
        4. প্রকৃতি
        সঠিক উত্তর:
        প্রতিতি
        উত্তর
        সঠিক উত্তর:
        প্রতিতি
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

        সমাধান:
        ‘প্রতিতি’ বানানটি অশুদ্ধ।
        যার শুদ্ধ বানান হলো ‘প্রতীতি’

        প্রতীতি (বিশেষ্য) 
        অর্থ: 
        - উপলব্ধ, জ্ঞান
        - বিশ্বাস, প্রত্যয়।

        অপরদিকে, সমিতি, জ্যামিতি, প্রকৃতি সবগুলো বানানই শুদ্ধ।
        ৪৯.
        Fragile : Break : : ?
        1. Noxious : Scape
        2. Erratic : Control
        3. Invisible : See
        4. Flammable : Burn
        সঠিক উত্তর:
        Flammable : Burn
        উত্তর
        সঠিক উত্তর:
        Flammable : Burn
        ব্যাখ্যা
        প্রশ্ন: Fragile : Break : : ?

        সমাধান:
        Fragile - ভঙ্গুর; ঠুনকো।
        Break -  ভেঙে ফেলা; ভেঙে যাওয়া।
        Flammable - দাহ্য; আশুদাহ্য।
        Burn - পোড়ানো; দগ্ধ করা।

        Fragile - ভঙ্গুর এর সমার্থক যেমনি Break -  ভেঙে ফেলা
        তেমনি, Flammable - দাহ্য এর সমার্থক Burn - পোড়ানো।

        অপরদিকে,
        Noxious - অনিষ্টকর; ক্ষতিকর।
        Erratic - স্থূল; কথাবার্তায় অসাবধানী।, Control - নিয়ন্ত্রণ; কর্তৃত্ব।
        Invisible - অদৃশ্য; অলক্ষ্য।, See - দেখা; দেখতে পাওয়া; দর্শন করা।
        ৫০.
        নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?
        1. Seat
        2. Rung
        3. Cushion
        4. Leg
        সঠিক উত্তর:
        Cushion
        উত্তর
        সঠিক উত্তর:
        Cushion
        ব্যাখ্যা

        প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?

        সমাধান:
        • Seat
        English Meaning: a thing made or used for sitting on, such as a chair or stool.
        Bangla Meaning: চেয়ার, টুল, বেঞ্চ ইত্যাদির যে অংশে বসা হয় (পিঠ, পায়া ইত্যাদির সঙ্গে বৈপরীত্যক্রমে), আসন:

        • Rung 
        English Meaning: a strengthening crosspiece in the structure of a chair/ a horizontal support on a ladder for a person's foot.
        Bangla Meaning: চেয়ারের পায়াগুলোকে জোরদার করার জন্য যে কাষ্ঠখণ্ড দিয়ে পরস্পর যুক্ত করা হয়।/ মইয়ের ধাপ।

        • Cushion
        English Meaning: a bag of cloth stuffed with a mass of soft material, used as a comfortable support for sitting or leaning on chair/sofa. / a soft pillow or pad to rest on or against
        Bangla Meaning: গদি; চেয়ার বা সোফার উপরের আরামদায়ক বস্তু বিশেষ।

        • Leg
        English Meaning: each of the supports of a chair, table, or other structure.
        Bangla Meaning: পা; (চেয়ার বা সোফা) পদ।

        • সুতরাং, বোঝা যাচ্ছে যে,  শব্দগুলির মধ্যে "Cushion" শব্দটি অন্যান্য শব্দ থেকে ভিন্ন।
        - "Seat," "Rung," এবং "Leg" এই তিনটি শব্দ আসবাবপত্রের (বিশেষত চেয়ার) অংশ।
        - অন্যদিকে,  "Cushion" শব্দটি আসবাবপত্রের উপর ব্যবহার করা একটি আনুষঙ্গিক জিনিস বোঝায়।

        Source: Oxford learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.