পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পরীক্ষা - ৮ পার্ট-১) বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) আগরতলা ষড়যন্ত্র মামলা ও ৬৯-এর গণঅভ্যুত্থান ii) সত্তরের নির্বাচন iii) একাত্তরের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ iv) স্বাধীনতার বৈশ্বিক স্বীকৃতি v) স্বাধীনতা পরবর্তী সময়ের ইতিহাস, vi) ১৯৯০-এর গণ-অভ্যুত্থান, vii) ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহ। পার্ট-২) আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) জাতিসংঘ - History, মূল সংস্থা, জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণগুলো), জাতিসংঘ মিশন সমূহ; ii) Bretton Woods - সংস্থাসমূহ [বিশ্বব্যাংক ও বিশ্বব্যাংক গ্রুপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও GATT/WTO) পার্ট-৩) মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
বিশ্বব্যাংক কয়টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়েছে?
  1. ২টি
  2. ৫টি
  3. ৪টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Finance Corporation (IFC).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Development Association (IDA).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).

সূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট। 

.
১৫ অক্টোবর ১৯৪৫ সালে জাতিসংঘ সনদপত্রে স্বাক্ষরকারী দেশ কোনটি?
  1. ফ্রান্স
  2. পোল্যান্ড
  3. ইতালি
  4. জাপান
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা

জাতিসংঘের ইতিহাস: 
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে জাতিসংঘ সনদ রচনা এবং স্বাক্ষরিত হয়।
- যদিও পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল না, তবে পরে এটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৪৫ সালের ১৫ অক্টোবর পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সনদপত্রে স্বাক্ষর করে। 
- জাতিসংঘের সনদ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ অনুমোদন দেয়, ফলে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। সেই দিনটি পরবর্তীতে "জাতিসংঘ দিবস" হিসেবে পালিত হয়। 

উল্লেখ্য,  
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- "জাতিসংঘ" নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- সংস্থাটি প্রতিষ্ঠার সময় এর সদস্য সংখ্যা ছিল ৫১টি, বর্তমানে সদস্য ১৯৩টি।
- দক্ষিণ সুদান সর্বশেষ ১৯৩তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগ দেয়।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

.
MIGA কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Finance Corporation (IFC).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).
→ International Development Association (IDA).

MIGA:
- MIGA ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান এবং
- উন্নয়নশীল দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা।

সূত্র: World Bank ওয়েবসাইট।
.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কোনগুলো?
  1. কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, চীন, ভারত
  2. চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত
  3. ব্রাজিল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান
  4. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স
ব্যাখ্যা

জাতিসংঘ: 
- জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে গঠিত হয়।
- এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়, সেখানে ৫০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে এটি চূড়ান্ত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত এবং এর দাপ্তরিক ভাষা ছয়টি: ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ এবং আরবি।

এছাড়াও, 
- জাতিসংঘের প্রথম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি দেশ, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে ১৯৩টি হয়েছে [মে - ২০২৫]। 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য ৫টি দেশ রয়েছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি, এর মধ্যে ১০টি অস্থায়ী সদস্য দেশ থাকে।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

.
বিশ্বব্যাংক ও আইএমএফ গঠনের উদ্দেশ্যে ১৯৪৪ সালে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. কায়রো সম্মেলন
  2. ব্রেটন উডস সম্মেলন
  3. সান ফ্রান্সিস্কো সম্মেলন
  4. প্যারিস শান্তি সম্মেলন
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলন: 
- বিশ্বব্যাংক ও আইএমএফ গঠনের উদ্দেশ্যে ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বৈশ্বিক অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
- সম্মেলনের ফলে International Bank for Reconstruction and Development (IBRD) ও The International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয়।
- এজন্য এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়ে থাকে।

এছাড়াও, 
- ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি প্যারিসে স্বাক্ষরিত প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধের অবসান ঘটে।  

সূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
.
বাংলাদেশ জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশনে প্রথম অংশ নেয়?
  1. UNTSO
  2. UNIIMOG
  3. UNTST
  4. UNTSOAI
সঠিক উত্তর:
UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
UNIIMOG
ব্যাখ্যা

• জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
 - প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল।
-  জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations).
- এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয়।
- বাংলাদেশ প্রথমবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয় ১৯৮৮ সালে।
- তখন বাংলাদেশ ইউনাইটেড নেশনস ইরান-ইরাক মিলিটারি অবজার্ভার গ্রুপ (UNIIMOG) মিশনে সেনা পর্যবেক্ষক পাঠায়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ আর্মি ওয়েবসাইট। 

.
নিচের কোনটি ‘IMF’ এর সঠিক পূর্ণরূপ?
  1. International Money Fund
  2. International Mutual Fund
  3. International Monetary Fund
  4. International Monetary Forum
সঠিক উত্তর:
International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
International Monetary Fund
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ:  International Monetary Fund.
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।[মে - ২০২৫] 

উল্লেখ্য, 
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির সর্বশেষ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IMF ওয়েবসাইট।
.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) কতটি সদস্য দেশ নিয়ে গঠিত? [মে - ২০২৫] 
  1. ৫৯টি
  2. ৫৬টি
  3. ৫৪টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা। 
- এটি জাতিসংঘ সনদের দশম অধ্যায়ে (৬১-৭২নং অনুচ্ছেদ) বর্ণিত হয়েছে।
- ECOSOC জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশগুলোকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ তিন বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।  
- বর্তমান সদস্য: ৫৪টি।[মে - ২০২৫]  

এছাড়া,
- ECOSOC এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে:
→ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
→ পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
→ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
→ ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
→ আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
.
'Soft loan window' নামে পরিচিত বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন কোনটি?
  1. IMF
  2. ICSID
  3. IDA
  4. IFC
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ: 
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Development Association (IDA).
→ International Finance Corporation (IFC).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).

IDA:
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে, এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।[মে - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

সূত্র: World Bank ওয়েবসাইট।
১০.
নিচের কোন মুদ্রা Special Drawing Rights এর অন্তর্ভুক্ত নয়?
  1. ইউয়ান
  2. ইয়েন
  3. পাউন্ড
  4. রুপি
সঠিক উত্তর:
রুপি
উত্তর
সঠিক উত্তর:
রুপি
ব্যাখ্যা
- রুপি Special Drawing Rights এর অন্তর্ভুক্ত নয়। 

IMF:

- এর পূর্ণরূপ:  International Monetary Fund.
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। [মে - ২০২৫]    
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির সর্বশেষ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

• Special Drawing Rights (SDR):
- SDR একটি সংগৃহীত ও পরিপূরক বৈদেশিক বিনিময় মুদ্রা ব্যবস্থা যা IMF কর্তৃক প্রবর্তিত ও নিয়ন্ত্রিত।
- IMF ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।

IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে এটির মান নির্ধারিত হয়। 
→ মার্কিন ডলার,
ইউয়ান,
ইয়েন,
→ ইউরো,
পাউন্ড

সূত্র: IMF ওয়েবসাইট।
১১.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো অধিকার কোন সম্মেলনের ফলাফল?
  1. তেহরান সম্মেলন
  2. ইয়াল্টা সম্মেলন
  3. ডাম্বারটন ওকস সম্মেলন
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ইয়াল্টা সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ইয়াল্টা সম্মেলন
ব্যাখ্যা

ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি, সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টায় মিত্রপক্ষের তিন নেতা - রুজভেল্ট (মার্কিন যুক্তরাষ্ট্র), চার্চিল (যুক্তরাজ্য) ও স্ট্যালিন (সোভিয়েত ইউনিয়ন) এক বৈঠকে মিলিত হন।
- এই বৈঠক ইতিহাসে 'ইয়াল্টা সম্মেলন' নামে পরিচিত।
- এই সম্মেলনেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' নির্ধারণ করা হয়।
- ভেটো ক্ষমতার মাধ্যমে যে কোনো স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব বাতিল করতে পারে।
- ইয়াল্টা সম্মেলন 'ক্রিমিয়া সম্মেলন' নামেও পরিচিত।
- জাতিসংঘ সনদে (২৩ নম্বর অনুচ্ছেদে) নিরাপত্তা পরিষদের সদস্য ও ভেটো বিধানের উল্লেখ করা হয়।
- বর্তমানে রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এই ভেটো ক্ষমতার অধিকারী।

এছাড়াও, 
তেহরান সম্মেলন:
- ১৯৪৩ সালের ২৮ নভেম্বর ১ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের কোড নাম ‘ইউরেকা’।

ডাম্বারটন ওকস সম্মেলন:
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট ৭ অক্টোবর, ১৯৪৪ জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত।

সূত্র: History.com ও জাতিসংঘের ওয়েবসাইট। 

১২.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান নয়?
  1. IDA
  2. IBRD
  3. ICSID
  4. ISCID
সঠিক উত্তর:
ISCID
উত্তর
সঠিক উত্তর:
ISCID
ব্যাখ্যা

- ISCID নামে কোন সংস্থা নেই। 

বিশ্বব্যাংক গ্রুপ:

- আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Development Association (IDA).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Finance Corporation (IFC).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).

সূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট। 

১৩.
অপারেশন কিলোফাইট কী?
  1. মুক্তিযুদ্ধের দুঃসাহসী রেল অপারেশন
  2. মুক্তিযুদ্ধের দুঃসাহসী গেরিলা অপারেশন
  3. মুক্তিযুদ্ধের দুঃসাহসী নৌ অপারেশন
  4. মুক্তিযুদ্ধের দুঃসাহসী বিমান অপারেশন
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধের দুঃসাহসী বিমান অপারেশন
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধের দুঃসাহসী বিমান অপারেশন
ব্যাখ্যা
• অপারেশন কিলো ফ্লাইট:
- মুক্তিযুদ্ধের দুঃসাহসী বিমান অপারেশন। 

- এই নামের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম ও গোড়াপত্তনের ইতিহাস।
- ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত এক বিমানঘাঁটিতে জন্ম হয়েছিল যে ইতিহাসের, সেই ইতিহাস শত্রুর চোখে চোখ রেখে লড়াইয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।
- ২ ডিসেম্বর মধ্যরাতে (তখন ঘড়ির কাঁটা অনুসারে ৩ ডিসেম্বর) মুক্তিবাহিনীর বৈমানিক মুক্তিযোদ্ধারা বিমানের সাহায্যে প্রথম পাকিস্তানিদের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ শুরু করেন।
- অটারের সাহায্যে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির তেল ডিপোতে অভিযানটি ছিল শতভাগ সফল।
- অটার বিমানের সাহায্যে চট্টগ্রামের আক্রমণ পরিচালনা করেন শামসুল আলম ও আকরাম আহমেদ।
- আক্রমণ করার পর পাকিস্তানিদের তরফ থেকে পাল্টা আক্রমণ না আসায় তাঁরা আরও তিনবার আক্রমণ করে অটারে থাকা সব রকেট নিঃশেষ করেন।
- নির্বিঘ্নেই তাঁরা ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হন।

উৎস: সংগ্রামের নোটবুক।
১৪.
'জুলাই অভ্যুত্থান' - এ গেজেটভুক্ত শহীদ কত জন?
  1. ৮২৪ জন
  2. ৮৩৪ জন
  3. ৮৬৪ জন
  4. ৮৫৬ জন
সঠিক উত্তর:
৮৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৮৩৪ জন
ব্যাখ্যা
• জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে।
- সেখানে গেজেট প্রকাশের তারিখ লেখা হয়েছে ১৫ জানুয়ারি, ২০২৪।
- সরকারি গেজেট অনুযায়ী, গণ–অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪ জন।

উৎস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
১৫.
মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন-
  1. মেজর নাজমুল হক
  2. মেজর মীর শওকত আলী
  3. মেজর চিত্তরঞ্জন দত্ত
  4. মেজর আবু ওসমান চৌধুরী
সঠিক উত্তর:
মেজর নাজমুল হক
উত্তর
সঠিক উত্তর:
মেজর নাজমুল হক
ব্যাখ্যা
• সেক্টর ও সেক্টর কমান্ডারগণ:
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- প্রত্যেক সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।
- মুক্তিকালীন ১১টি সেক্টরের কমান্ডারগণ:

• ১ নং সেক্টর:
- মেজর জিয়াউর রহমান। 
- মেজর রফিকুল ইসলাম। 
• ২ নং সেক্টর:
- মেজর খালেদ মোশাররফ। 
- মেজর এ.টি.এম হায়দার। 
• ৩ নং সেক্টর:
- মেজর কে. এম শফিউল্লাহ। 
- মেজর এ.এন.এম নূরুজ্জামান। 
• ৪ নং সেক্টর:
- মেজর চিত্তরঞ্জন দত্ত। 
- ক্যাপ্টেন এ রব। 
• ৫ নং সেক্টর:
- মেজর মীর শওকত আলী। 
• ৬ নং সেক্টর:
- উইং কমান্ডার এম খাদেমুল বাশার। 
• ৭ নং সেক্টর:
- মেজর নাজমুল হক । 
- সুবেদার মেজর এ. রব। 
• মেজর কাজী নূরুজ্জামান
• ৮ নং সেক্টর:
- মেজর আবু ওসমান চৌধুরী। 
- মেজর এম.এ মঞ্জুর। 
• ৯ নং সেক্টর:
- মেজর এম.এ জলিল
- মেজর এম. এ মঞ্জুজুর ও মেজর জয়নাল আবেদীন
• ১০ নং সেক্টর: কোন নিয়মিত সেক্টর ছিলো না
• ১১ নং সেক্টর:
- মেজর এম. আবু তাহের
- স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১৬.
১৯৭০ সালের নির্বাচনের পর ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন-
  1. ১৮ ফেব্রুয়ারি, ১৯৭১ সালে
  2. ২৮ ফেব্রুয়ারি, ১৯৭১ সালে
  3. ১ মার্চ, ১৯৭১ সালে
  4. ৩ মার্চ, ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১ মার্চ, ১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১ মার্চ, ১৯৭১ সালে
ব্যাখ্যা
• সত্তরের নির্বাচন ও জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতকরণ:
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এটি ছিল অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন।
- সমগ্র পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩ টি, যার মধ্যে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল ১৬৯ টি (৭টি সংরক্ষিত মহিলা আসন সহ)।
- এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ জাতীয় পরিষদে ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টি আসন লাভকরে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে।
- তিনি ৩ মার্চ, ১৯৭১ এ অনুষ্ঠাতব্য জাতীয় পরিষদের অধিবেশন ১ মার্চ স্থগিত করেন।
- ৩ মার্চ (১৯৭১) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং পরদিন সারাদেশে হরতাল ডাকেন।
- তাঁর আহবানে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানবাসী বিক্ষোভে ফেটে পড়ে।
- ২ এবং ৩ মার্চ হরতালের ফলে সকল সরকারি কর্মকাণ্ড অচল হয়ে পড়ে।
- পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ৩ মার্চ ১৯৭১ ঢাকায় পল্টন ময়দানে আয়োজিত জনসভায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে।
- সভায় ছাত্রলীগের পক্ষ থেকে 'স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি' শীর্ষক একটি ইশতেহার প্রচার করা হয়। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭.
যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশকে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে-
  1. ৪ এপ্রিল, ১৯৭২
  2. ১৪ এপ্রিল, ১৯৭২
  3. ৪ এপ্রিল, ১৯৭৪
  4. ১৪ এপ্রিল, ১৯৭৪
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে স্বীকৃতি দেয়।

• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
- ৬ ডিসেম্বর ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান (পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে) এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল।
-আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ২৫ মে ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ১৫ মে, ১৯৭২।
- আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ইরাক।
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ৮ জুলাই ১৯৭২ সালে।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), প্রথম আলো।


১৮.
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী?
  1. অকুতোভয়
  2. উন্নত মমশির
  3. নির্ভীক
  4. কাণ্ডারী হুঁশিয়ার
সঠিক উত্তর:
উন্নত মমশির
উত্তর
সঠিক উত্তর:
উন্নত মমশির
ব্যাখ্যা
• ইতিহাসের অম্লান তরুণ শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের 'উন্নত মম শির'।
- এই চিত্রকলা অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির।

• শহীদ আবু সাঈদ:

- জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ।
- ১৬ই জুলাই, ২০২৪ আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।
-  তাকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ বলে আখ্যায়িত করে।

উৎস: প্রথম আলো।
১৯.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে রাশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. অ্যালেক্সি কেসিগিনি
  2. নিকোলাই পদগর্নি
  3. এনলাই কিসিন
  4. আন্দ্রে গোমিসিন
সঠিক উত্তর:
অ্যালেক্সি কেসিগিনি
উত্তর
সঠিক উত্তর:
অ্যালেক্সি কেসিগিনি
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন রিচার্ড নিক্সন,
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ,
- ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি।
- রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন  আলেক্সি কোসিগিন,
- রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি।

উৎস: বাংলাপিডিয়া ও সংগ্রামের নোটবুক।
২০.
১৯৭০ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
  1. বিচারপতি একেএম নুরুল ইসলাম
  2. বিচারপতি আব্দুস সাত্তার
  3. বিচারপতি এন এম হামিদুল্লাহ
  4. বিচারপতি আবু সায়েম চৌধুরী
সঠিক উত্তর:
বিচারপতি আব্দুস সাত্তার
উত্তর
সঠিক উত্তর:
বিচারপতি আব্দুস সাত্তার
ব্যাখ্যা
• সত্তরের নির্বাচন:
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এটি ছিল অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন।
- নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
- নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।
- ১৯৭০ সালের ১ জানুয়ারি সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
- ফলে সেদিন থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু হয়। 
- সমগ্র পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩টি, যার মধ্যে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল ১৬৯টি (৭টি সংরক্ষিত মহিলা আসন সহ)।
- এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ জাতীয় পরিষদে ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভকরে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- এছাড়া, এই নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করেতসঃ

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২১.
নিচের কোন বীরশ্রেষ্ঠ সেনাবাহিনীর সদস্য নন?
  1. নূর মোহাম্মদ শেখ
  2. মহিউদ্দিন জাহাঙ্গীর
  3. হামিদুর রহমান
  4. মোস্তফা কামাল
সঠিক উত্তর:
নূর মোহাম্মদ শেখ
উত্তর
সঠিক উত্তর:
নূর মোহাম্মদ শেখ
ব্যাখ্যা
• ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ইপিআর এ কর্মরত ছিলেন।

• বীরশ্রেষ্ঠ ও তাদের কর্মস্থল:

- ইপিআর এর ২ জন সদস্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন।
- তারা হলেন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
- সবথেকে বেশি বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছে সেনাবাহিনীর ৩ জন সদস্য।
- তারা হলেন সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- ইঞ্জিনিয়ার রুহুল আমিন নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ।

উৎস: বাংলাপিডিয়া
২২.
যদি EIGHT = 49 হয় তাহলে, NINE =?
  1. 41
  2. 37
  3. 42
  4. 39
সঠিক উত্তর:
42
উত্তর
সঠিক উত্তর:
42
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EIGHT = 49 হয় তাহলে, NINE =?

সমাধান:


 E + I + G + H + T
= 5 + 9 + 7 + 8 + 20 
= 49

∴ N + I + N + E
= 14 + 9 + 14 + 5
= 42
২৩.
একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
  1. ১২ মিনিট
  2. ৯ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ৮ মিনিট
সঠিক উত্তর:
৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৯ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?

সমাধান:
শেষ ১ মিনিটে বানরটি ৪ মিটার উঠবে কিন্তু নামবে না।
বাকি থাকে = (১৬ - ৪) মিটার = ১২ মিটার

বানরটি ২ মিনিটে উঠে = (৪ - ১) মিটার = ৩ মিটার

বানরটি ৩ মিটার উঠে = ২ মিনিটে
∴ বানরটি ১২ মিটার উঠে = (২ × ১২)/৩ = ৮ মিনিটে

∴ মোট সময় লাগে = (৮ + ১) = ৯ মিনিট
২৪.
"Occupation" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?
  1. Pout
  2. Count
  3. Auction
  4. Nation
সঠিক উত্তর:
Nation
উত্তর
সঠিক উত্তর:
Nation
ব্যাখ্যা
প্রশ্ন: "Occupation" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?

সমাধান:
"Nation" শব্দটি তৈরি করা সম্ভব নয়।

"Nation" শব্দটিতে দুইটি n
আর "Occupation" শব্দটিতে একটি n

এজন্য "Nation" শব্দটি তৈরি করা যাবে না।
২৫.
একটি ট্রেন ২৫ সেকেন্ড ও ২০ সেকেন্ডে যথাক্রমে ২০০ মিটার ও ১৪০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৫ সেকেন্ড ও ২০ সেকেন্ডে যথাক্রমে ২০০ মিটার ও ১৪০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ২০০)/২৫ = (ক + ১৪০)/২০
⇒ ২০(ক + ২০০) = ২৫(ক + ১৪০)
⇒ ২০ক + ৪০০০ = ২৫ক + ৩৫০০
⇒ ২৫ক - ২০ক = ৪০০০ - ৩৫০০
⇒ ৫ক = ৫০০
⇒ ক = ৫০০/৫
∴ ক = ১০০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১০০ মিটার।
২৬.
ঝরাপালক : জীবনানন্দ দাশ :: রূপবতী : ?
  1. অতুল প্রসাদ সেন
  2. আল মাহমুদ
  3. সুকুমার রায়
  4. জসীমউদ্দীন
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
ব্যাখ্যা
প্রশ্ন: ঝরাপালক : জীবনানন্দ দাশ :: রূপবতী : ?

সমাধান:
কবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ 'রূপবতী'।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'ঝরাপালক'।
২৭.
৩০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি?
  1. ৪৫ মিনিট
  2. ৬০ মিনিট
  3. ৫৫ মিনিট
  4. ৪০ মিনিট
সঠিক উত্তর:
৪৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি?

সমাধান:
৩০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট
বর্তমানে সময় = ৪ টা বেজে ৪৫ মিনিট + ৩০ মিনিট = ৫ টা বেজে ১৫ মিনিট

∴ ৬টা বাজতে সময় বাকি = ৬ টা - ৫ টা বেজে ১৫ মিনিট
= ৪৫ মিনিট
২৮.
১০০ কেজি এবং ৫০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হল। কোন ব্যক্তির গতিবেগ সবচেয়ে বেশি?
  1. ১ম ব্যক্তির
  2. ২য় ব্যক্তির
  3. উভয়ের সমান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
উভয়ের সমান
উত্তর
সঠিক উত্তর:
উভয়ের সমান
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ কেজি এবং ৫০ কেজি ওজনের দুইজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু একই সময়ে একটি জায়গায় উপস্থিত হল। কোন ব্যক্তির গতিবেগ সবচেয়ে বেশি?

সমাধান:
ধরি,
উভয় ব্যক্তি t সময়ে d দূরত্ব অতিক্রম করে।
তাহলে তাদের উভয়ের গতিবেগ সমান।
২৯.
ঘ, ঝ, ঢ, ধ, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ঘ, ঝ, ঢ, ধ, ......... ধারাটির পরবর্তী অক্ষরটি কী হবে?

সমাধান:
গ, , ঙ, চ, ছ, জ, , ঞ, ট, ঠ, ড, , ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, .....
৩০.
তাপমাত্রা : থার্মোমিটার :: সমুদ্রের গভীরতা : ?
  1. ফ্যাদোমিটার
  2. ল্যাকটোমিটার
  3. স্পিডোমিটার
  4. থার্মোমিটার
সঠিক উত্তর:
ফ্যাদোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাদোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তাপমাত্রা : থার্মোমিটার :: সমুদ্রের গভীরতা : ?

সমাধান:
- থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র।
- ফ্যাদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।

এছাড়াও,
- বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার।
- ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
- স্পিডোমিটার, একটি যন্ত্র যা একটি গাড়ির গতি নির্দেশ করে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
ব্যাকটেরিয়া : ডিপথেরিয়া :: ভাইরাস : ?
  1. পোলিও
  2. কুষ্ঠ
  3. মেনিনজাইটিস
  4. ধনুষ্টংকার
সঠিক উত্তর:
পোলিও
উত্তর
সঠিক উত্তর:
পোলিও
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাকটেরিয়া : ডিপথেরিয়া :: ভাইরাস : ?

সমাধান:
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
৩২.
An _________ will not change his skin.
  1. Ethiopian
  2. American
  3. Egyptian
  4. Australian
সঠিক উত্তর:
Ethiopian
উত্তর
সঠিক উত্তর:
Ethiopian
ব্যাখ্যা
প্রশ্ন: An _________ will not change his skin.

সমাধান:
An Ethiopian will not change his skin.
এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
''কয়লা ধুইলে ময়লা যায় না।''
৩৩.
N, M, D, B ও J এর মধ্যে N, M থেকে লম্বা। D, J থেকে খাটো। N, B থেকে খাটো। M, J থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?
  1. J
  2. M
  3. N
  4. D
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা
প্রশ্ন: N, M, D, B ও J এর মধ্যে N, M থেকে লম্বা। D, J থেকে খাটো। N, B থেকে খাটো। M, J থেকে লম্বা। সবচেয়ে খাটো কে?

সমাধান:
সম্পর্কগুলো:
N > M
j > D
B > N
M > J

∴ B > N > M > J > D
অতএব, সবচেয়ে খাটো D.
৩৪.
২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে, ডিসেম্বর মাসের ৩০ তারিখ কী বার হবে?
  1. বৃহস্পতিবার
  2. শুক্রবার
  3. রবিবার
  4. সোমবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে, ডিসেম্বর মাসের ৩০ তারিখ কী বার হবে?

সমাধান:
লিপইয়ার ছাড়া অন্য বছরগুলোর বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
যেহেতু, ২০২১ লিপইয়ার নয় এবং বছরের প্রথম দিন শুক্রবার তাই, শেষ দিন বা ৩১ ডিসেম্বর হবে শুক্রবার।

∴ ৩১ ডিসেম্বর এর আগেরদিন বা ৩০ ডিসেম্বর হবে বৃহস্পতিবার।
৩৫.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. Malawi
  2. Huron
  3. Sargasso
  4. Erie
সঠিক উত্তর:
Sargasso
উত্তর
সঠিক উত্তর:
Sargasso
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান: 
অপশন আলোচনা:
ক) Malawi
এটি একটি লেক। Lake Malawi আফ্রিকার অন্যতম বড় এবং গভীর লেক। এটি আফ্রিকার তৃতীয় বৃহত্তম লেক এবং বিশ্বের অন্যতম গভীর লেক।

খ) Huron
এটি একটি লেক। Lake Huron উত্তর আমেরিকার একটি বিশাল লেক, যা Great Lakes এর অংশ। এটি উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম লেক।

গ) Sargasso
এটি একটি সাগর (Sea)। Sargasso Sea একটি বিশেষ সমুদ্র, যা মূলত North Atlantic Ocean এর মধ্যে অবস্থিত। এটি বিশেষত তার বিশিষ্ট সাগরের শৈবাল (Sargassum) দ্বারা পরিচিত, এবং এটি অন্য সাগর বা সমুদ্রের মতো সীমাবদ্ধ নয়, বরং তার চারপাশে অন্যান্য সাগরের জল প্রবাহিত হয়।

ঘ) Erie
এটি একটি লেক। Lake Erie উত্তর আমেরিকার Great Lakes এর একটি অংশ এবং এটি বিশ্বের অষ্টম বৃহত্তম লেক। এটি খ্রিষ্টানীয় গ্রেট লেকগুলির মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে।

বিশ্লেষণ:
Malawi, Huron, এবং Erie তিনটি লেক।

কিন্তু Sargasso একটি সাগর, যা অন্যান্য তিনটির থেকে সম্পূর্ণ আলাদা।
৩৬.
ঘড়িতে ২টা বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?
  1. 75°
  2. 90°
  3. 45°
  4. 60°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ২টা বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?

সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2। [এখানে, M = 00 মিনিট, H = 2 ঘণ্টা ]
= ।(11 × 00) - (60 × 2)/2।
= ।-120/2।
= 60°