পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৪১
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪১ প্রশ্ন

.
আবিষ্কারের কত বছর পর চর্যাপদ প্রকাশ করা হয়?
  1. ক) ৬ বছর
  2. খ) ৭ বছর
  3. গ) ৮ বছর
  4. ঘ) ৯ বছর
সঠিক উত্তর:
ঘ) ৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ বছর
ব্যাখ্যা
আবিষ্কারের ৯ বছর পর চর্যাপদ, সরহপাদ ও কাহ্নপাদের দোহা এবং ডাকার্ণব- এ চারটি পুঁথি একত্রে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা'(৪৭টি পদ বিশিষ্ট) নামে প্রকাশিত হয়।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
  1. ক) ব্রজবুলি
  2. খ) জগাখিচুড়ি
  3. গ) সন্ধ্যা ভাষা
  4. ঘ) বঙ্গ-কামরূপী
সঠিক উত্তর:
ঘ) বঙ্গ-কামরূপী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গ-কামরূপী
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা- বঙ্গ-কামরূপী।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
  1. ক) আলাওল
  2. খ) দৌলত কাজী
  3. গ) মাগন ঠাকুর
  4. ঘ) সৈয়দ সুলতান
সঠিক উত্তর:
খ) দৌলত কাজী
উত্তর
সঠিক উত্তর:
খ) দৌলত কাজী
ব্যাখ্যা
দৌলত কাজী 'লৌকিক ধারার প্রথম কবি'। তিনি আরাকান রাজা শ্রী সুধর্মার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে ও পৃষ্ঠপােষকতায় হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে ‘সতীময়না ও লাের চন্দ্রানী রচনা করেন। এ কাব্য রচনার মাধ্যমে তিনিই প্রথম মানুষকে সাহিত্যে স্থান দিয়েছেন। এর পূর্বে সাহিত্যে শুধু দেবদেবীরই প্রাধান্য ছিল।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট' গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
  1. ক) উনসত্তরের গণঅভ্যুত্থান
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) একাত্তরের মুক্তিযুদ্ধ
  4. ঘ) সিপাহী বিদ্রোহ
সঠিক উত্তর:
গ) একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) একাত্তরের মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াসের গল্প রেইনকোট' (১৯৯৫)। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। নূরুল হুদা এ গল্পের কথক।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'ষােল নয়, আমার মাতৃভাষার ষােলশত রূপ’- কে বলেছেন?
  1. ক) ড. নীলিমা ইব্রাহিম
  2. খ) ড. মুহম্মদ রফিকুল ইসলাম
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) ড. আহমদ শরীফ
সঠিক উত্তর:
গ) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
১৯৭০ সালে অধ্যাপক মুনীর চৌধুরী 'মাতৃভাষা' শীর্ষক একটি নাতিদীর্ঘ নিবন্ধে লিখেছিলেন- 'অভিধানে আছে ষােড়শ রমণী মাতৃ সম্বােধনীযােগ্য। শ্মশ্রু থেকে তনয়া, গর্ভধারিণী থেকে পিতৃরমণী। ষােল নয়, আমার মাতৃভাষার ষােলশত রূপ। তারা সব পদ্মিনীর সহচরী।'
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'কবিকঙ্কণ’ কার উপাধি?
  1. ক) বিজয় গুপ্ত
  2. খ) দ্বিজ মাধব।
  3. গ) মুকুন্দরাম চক্রবর্তী
  4. ঘ) মালাধর বসু
সঠিক উত্তর:
গ) মুকুন্দরাম চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
গ) মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা
মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ‘কবিকঙ্কণ'। কবিকঙ্কণ মানে যে কবি হাতে পায়ে ঘুঙুর পরে গান করেন। অর্থাৎ মঙ্গলকাব্যের পেশাদার গায়ক। জমিদার পুত্র রঘুনাথ রায় তাকে এ উপাধি দেন। মালাধর বসুর উপাধি 'গুণরাজ খান'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
‘মোদের গরব মােদের আশা আ-মরি বাংলা ভাষা' গানটির রচয়িতা কে?
  1. ক) দ্বিজেন্দ্রলাল
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) অতুলপ্রসাদ সেন
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। আদি নিবাস শরিয়তপুর জেলার মগর গ্রাম। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। তিনি বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তার রচিত গানে সংখ্যা প্রায় ২০৬টি। তার একটি বিখ্যাত গান- 'মােদের গরব, মােদের আশা আ মরি বাংলা ভাষা'। গানটি ষাটের দশকে পূর্ববাংলার বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের ব্যাপকভাবে উদ্দীপ্ত করেছিল। গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও বিশেষ অনুপ্রেরণা যুগিয়েছিল।
.
‘স্বপ্ন বেঁচে থাক' গ্রন্থের লেখকের নাম-
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) গােলাম সারওয়ার
  3. গ) সেলিনা হােসেন
  4. ঘ) আবদুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর:
খ) গােলাম সারওয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) গােলাম সারওয়ার
ব্যাখ্যা
গােলাম সারওয়ার (১৯৪৩-২০১৮) বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক ও কলাম লেখক। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তার প্রকাশিত ছড়াগ্রন্থ- ‘রঙিন বেলুন' এবং প্রবন্ধ সংকলন- ‘সম্পাদকের জবানবন্দি', 'অমিয় গরল', ‘আমার যত কথা', 'স্বপ্ন বেঁচে থাক'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
সুকুমার বড়ুয়ার শিশুতােষ গ্রন্থ কোনটি?
  1. ক) হিজিবিজি
  2. খ) পঞ্চসঙ্গী
  3. গ) চিচিংফাক
  4. ঘ) কানামামা
সঠিক উত্তর:
গ) চিচিংফাক
উত্তর
সঠিক উত্তর:
গ) চিচিংফাক
ব্যাখ্যা
শওকত ওসমানের শিশুতােষ গ্রন্থ- পঞ্চসঙ্গী। হুমায়ুন আহমেদের স্মৃতিকথা 'হিজিবিজি'। সুকুমার বড়ুয়ার শিশুতােষ গ্রন্থ ‘চিচিংফাঁক' শওকত ওসমানের বড় ছেলে বুলবন ওসমানের কিশাের উপন্যাস ‘কানামামা'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'ধূমকেতু' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) সঞ্চিতা
  2. খ) সর্বহারা
  3. গ) সাম্যবাদী
  4. ঘ) অগ্নি-বীণা
সঠিক উত্তর:
ঘ) অগ্নি-বীণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্নি-বীণা
ব্যাখ্যা
অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটির তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। এতে মোট বারোটি কবিতা রয়েছে। সেগুলো হলো- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী এবং মোহররম।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১১.
‘রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা-
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) গােলকনাথ শৰ্মা
  3. গ) রামরাম বসু
  4. ঘ) হরপ্রসাদ রায়
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) রামরাম বসু
ব্যাখ্যা
রামরাম বসু রচিত গ্রন্থ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’। এটি প্রকাশিত হয় ১৮০১ সালে। এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১২.
নিচের কোনটি কাব্যগ্রন্থ?
  1. ক) নতুন চাঁদ
  2. খ) কন্যা কুমারী
  3. গ) গড্ডলিকা
  4. ঘ) নেমেসিস
সঠিক উত্তর:
ক) নতুন চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ক) নতুন চাঁদ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ- নতুন চাঁদ। 'কন্যা কুমারী' আবদুর রাজ্জাক রচিত উপন্যাস। 'গড্ডলিকা’ রাজশেখর বসু রচিত গল্পগ্রন্থ। ‘নেমেসিস' নুরুল মােমেন রচিত নাটক।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
'যাপিত জীবন' উপন্যাসের রচয়িতা-
  1. ক) আহমদ ছফা
  2. খ) আহমদ শরীফ
  3. গ) সেলিনা হােসেন
  4. ঘ) বেগম রােকেয়া
সঠিক উত্তর:
গ) সেলিনা হােসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সেলিনা হােসেন
ব্যাখ্যা
‘যাপিত জীবন' (১৯৮১) উপন্যাসের রচয়িতা সেলিনা হােসেন। তার অন্যান্য উপন্যাস- নীল ময়ূরের যৌবন (১৯৮২), নিরন্তর ঘন্টাধ্বনি (১৯৮৭)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৪.
‘দত্তা' উপন্যাসটি কার লেখা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) রবীন্দ্রনাথ দত্ত
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) সুরেন্দ্র পাল
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের উপন্যাস 'দত্তা' (১৯১৮)। উল্লেখযােগ্য চরিত্র- বিজয়া, নরেন, বনমালীবাবু, বিলাস, রাসবিহারী। ১৯৩৪ সালে দত্তার নাট্যরূপ 'বিজয়া' প্রকাশিত হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৫.
‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।'- চরণের রচয়িতা-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হক রচিত কবিতা আমার পরিচয় (আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে?)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৬.
'খেয়াঘাট' কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয়
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ
ব্যাখ্যা
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন- বিপদকে আপন্ন = বিপদাপন্ন (২য় তৎপুরুষ সমাস)। আবার পূর্বপদের ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন- চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র= রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট। অনুরূপভাবে- ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর, শ্বশুরবাড়ি, বিড়ালছানা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
'Guide book' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) নোট বই
  2. খ) নোটবুক
  3. গ) নির্দেশিকা
  4. ঘ) সহায়িকা
সঠিক উত্তর:
গ) নির্দেশিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্দেশিকা
ব্যাখ্যা
'Guide book' শব্দের পারিভাষিক অর্থ- নির্দেশিকা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়নি?
  1. ক) কফণি
  2. খ) পিণাক
  3. গ) কণিকা
  4. ঘ) হরিণ
সঠিক উত্তর:
ঘ) হরিণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হরিণ
ব্যাখ্যা
হরিণ শব্দে স্বভাবতই 'ণ' হয়নি। ঋ, র, ষ- এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং, এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন- কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, ব্রাহ্মণ, রুক্মিণী ইত্যাদি। কফণি, কণিকা, পিণাক শব্দগুলোতে স্বভাবতই 'ণ' হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ নয়?
  1. ক) গিরীন্দ্র
  2. খ) নদ্যম্বু
  3. গ) পরিচ্ছদ
  4. ঘ) কুলটা
সঠিক উত্তর:
গ) পরিচ্ছদ
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিচ্ছদ
ব্যাখ্যা
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
যেমন- গিরীন্দ্র = গিরি + ইন্দ্র, নদ্যম্বু = নদী + অম্বু, কুলটা = কুল + অটা (নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি) ইত্যাদি। আর স্বরে-ব্যজ্ঞনে, ব্যজ্ঞনে-স্বরে ও ব্যজ্ঞনে-ব্যজ্ঞনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে। পরিচ্ছদ = পরি + ছদ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
'রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফারসি
  2. খ) পর্তুগিজ
  3. গ) তুর্কি
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
ঘ) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফরাসি
ব্যাখ্যা
ফরাসি শব্দ: ওলন্দাজ, কাফে, রেস্তোরাঁ, আঁতাত, ডিপাে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেনেসাঁস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ক) তুষারশুভ্র
  2. খ) অরুণরাঙা
  3. গ) চন্দ্রমুখ
  4. ঘ) যথাযোগ্য
সঠিক উত্তর:
গ) চন্দ্রমুখ
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্রমুখ
ব্যাখ্যা
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে।
যেমন- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
'পকেটমার' শব্দটি কোন কোন শব্দের মিশ্রণ?
  1. ক) ইংরেজি ও তৎসম
  2. খ) ইংরেজি ও আরবি
  3. গ) ইংরেজি ও বাংলা
  4. ঘ) ইংরেজি ও তদ্ভব
সঠিক উত্তর:
গ) ইংরেজি ও বাংলা
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংরেজি ও বাংলা
ব্যাখ্যা
'পকেটমার' শব্দটি ইংরেজি ও বাংলা শব্দের মিশ্রণে গঠিত হয়েছে। কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।
যেমন: রাজা-বাদশা (তৎসম+ফারসি), হাট-বাজার (বাংলা + ফারসি), হেড-মৌলভি (ইংরেজি+ফারসি), হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) খ্রিষ্টাব্দ (ইংরেজি+তৎসম), ডাক্তার-খানা (ইংরেজি+ফারসি), চৌহদ্দি (ফারসি+আরবি) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
'অদ্রি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) শৈল
  2. খ) অচল
  3. গ) ভূধর
  4. ঘ) চিকুর
সঠিক উত্তর:
ঘ) চিকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিকুর
ব্যাখ্যা
'অদ্রি' শব্দের সমার্থক শব্দ পর্বত, অচল, গিরি, পাহাড়, ভূধর, শৈল ইত্যাদি। অপরদিকে চিকুর শব্দের সমার্থক শব্দ চুল, অলক, কুন্তল, কেশ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৪.
নিচের কোন বানানটি ভুল?
  1. ক) প্রাণিবিদ্যা
  2. খ) প্রতিদ্বন্দ্বী
  3. গ) অধিকারী
  4. ঘ) মন্ত্রীসভা
সঠিক উত্তর:
ঘ) মন্ত্রীসভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মন্ত্রীসভা
ব্যাখ্যা
কোনো শব্দের শেষে যদি ঈ-কার থাকে, সেই শব্দের সঙ্গে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তবে পূর্ববর্তী শব্দের ঈ-কার নবগঠিত শব্দে সাধারণত ই-কারে পরিণত হয়।
যেমন- মন্ত্রী + সভা = মন্ত্রিসভা, প্রাণী + বিদ্যা = প্রাণিবিদ্যা, প্রাণী + বাচক = প্রাণিবাচক, মন্ত্রী + পরিষদ = মন্ত্রিপরিষদ, কৃতী + ত্ব = কৃতিত্ব, প্রতিদ্বন্দ্বী + তা = প্রতিদ্বন্দ্বিতা, অধিকারী + ণী = অধিকারিণী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. ক) বাহাদুরি
  2. খ) বুদ্ধিমান
  3. গ) চৌকিদার
  4. ঘ) সাপুড়ে
সঠিক উত্তর:
খ) বুদ্ধিমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বুদ্ধিমান
ব্যাখ্যা
বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান, এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 'মতুপ্' সংস্কৃত প্রত্যয়ে এটি গঠিত হয়েছে।
বাহাদুর + ই = বাহাদুরি, এটি বাংলা তদ্ধিত প্রত্যয়। ফারসি দার প্রত্যয়যোগে গঠিত শব্দ চৌকিদার এবং সাপুড়ে বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৬.
'যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব।' এটি একটি ____ বাক্য।
  1. ক) সরল
  2. খ) যৌগিক
  3. গ) জটিল
  4. ঘ) মৌলিক
সঠিক উত্তর:
গ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
গ) জটিল
ব্যাখ্যা
'যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব।' এটি একটি জটিল বাক্য। এর সরল রূপ হবে- আজীবন এ ঋণ স্বীকার করব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৭.
‘The Good Earth’ is written by -
  1. ক) Virginia Woolf
  2. খ) George Eliot
  3. গ) Charles Dickens
  4. ঘ) Pearl S. Buck
সঠিক উত্তর:
ঘ) Pearl S. Buck
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Pearl S. Buck
ব্যাখ্যা
Pearl S. Buck is an American novelist and writer. She was awarded the Nobel prize in 1938 for her rich and truly epic description of peasant life in China. Pearl S. Buck was the first American woman to win the Nobel prize for literature.
Source: Live MCQ lecture.
২৮.
Which one is correct from below?
  1. ক) Emma - Goethe
  2. খ) The Resurrection - G.B. Shaw
  3. গ) Areopagitica - John Milton
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) Areopagitica - John Milton
উত্তর
সঠিক উত্তর:
গ) Areopagitica - John Milton
ব্যাখ্যা
Areopagitica is written by John Milton. Emma- Jane Austen, The Resurrection- William Butler Yeats.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২৯.
‘Oh, East is East, and West is West, and never the twain shall meet’ - These lines were written by-
  1. ক) Rudyard Kipling
  2. খ) John Keats
  3. গ) Wordsworth
  4. ঘ) Lord Byron
সঠিক উত্তর:
ক) Rudyard Kipling
উত্তর
সঠিক উত্তর:
ক) Rudyard Kipling
ব্যাখ্যা
These lines are taken from ‘The Ballad of East and West’; a poem written by Rudyard Kipling.
Source: Encyclopedia Britannica.
৩০.
‘Lady Wishfort’ is a character in-
  1. ক) Wuthering Heights
  2. খ) The Vanity Fair
  3. গ) The Way of the World
  4. ঘ) Sons and Lovers
সঠিক উত্তর:
গ) The Way of the World
উত্তর
সঠিক উত্তর:
গ) The Way of the World
ব্যাখ্যা
‘The Way of the World’ is a play written by the English playwright William Congreve. The other characters of this play are Mirabell, Millamant, Fainall, Mrs. Fainall.
Source: Live MCQ lecture.
৩১.
Objectivity stands for -
  1. ক) personal expression
  2. খ) impersonal expression
  3. গ) immature communication
  4. ঘ) matured notion
সঠিক উত্তর:
খ) impersonal expression
উত্তর
সঠিক উত্তর:
খ) impersonal expression
ব্যাখ্যা
A mode of expression in which the writer’s personal life remains absent from his writing. Homer, Virgil, Shakespeare and T.S. Eliot are some of the famous objective writers. No information about their lives or about their likes and dislikes is found in their great works. It is opposite to subjectivity.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩২.
Synecdoche refers to the term -
  1. ক) a part stands for the whole
  2. খ) self-contradictory speech
  3. গ) arouse of pity and fear
  4. ঘ) long speech
সঠিক উত্তর:
ক) a part stands for the whole
উত্তর
সঠিক উত্তর:
ক) a part stands for the whole
ব্যাখ্যা
A figure of speech in which a part stands for the whole or a full stands for the part.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩৩.
The Neo-Classical Age refers to-
  1. ক) 1649 – 1660
  2. খ) 1660 – 1700
  3. গ) 1660 – 1798
  4. ঘ) 1700 – 1745
সঠিক উত্তর:
গ) 1660 – 1798
উত্তর
সঠিক উত্তর:
গ) 1660 – 1798
ব্যাখ্যা
The Neo-Classical Age refers to 1660 – 1798. এই Literary Age-কে ৩ ভাগে ভাগ করা হয়।
A. The Restoration Age – (1660 – 1700).
B. The Augustan Age – (1700 – 1745).
C. The Age of Sensibility – (1745 – 1798).
Source: Live MCQ lecture.
৩৪.
Who wrote the bitterest satire of the 18th century?
  1. ক) Charles Dickens
  2. খ) Matthew Arnold
  3. গ) Alexander Pope
  4. ঘ) Jonathan Swift
সঠিক উত্তর:
ঘ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jonathan Swift
ব্যাখ্যা
Jonathan Swift is known as a satirist or the bitterest satirist of the 18th century. He wrote Gulliver’s Travel, the bitterest satire of the 18th century.
Source: Live MCQ lecture.
৩৫.
Find the odd man out:
  1. ক) Ivanhoe
  2. খ) Jane Eyre
  3. গ) Don Juan
  4. ঘ) The Great Gatsby
সঠিক উত্তর:
গ) Don Juan
উত্তর
সঠিক উত্তর:
গ) Don Juan
ব্যাখ্যা
All of these are novels except Don Juan; a satiric poem by Lord Byron.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩৬.
He fell down from the stairs. What type of part of speech is down?
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
গ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb
ব্যাখ্যা
Fell - Verb কে Modify করার কারণে Adverb.
৩৭.
The man is generous. What type of part of speech is generous?
  1. ক) adjective
  2. খ) noun
  3. গ) adverb
  4. ঘ) preposition
সঠিক উত্তর:
ক) adjective
উত্তর
সঠিক উত্তর:
ক) adjective
ব্যাখ্যা
generous = উদার; ব্যক্তির গুণ বুঝানোর কারণে Adjective.
৩৮.
I know that. What type of pronoun is that?
  1. ক) relative
  2. খ) indefinite
  3. গ) demonstrative
  4. ঘ) distributive
সঠিক উত্তর:
গ) demonstrative
উত্তর
সঠিক উত্তর:
গ) demonstrative
ব্যাখ্যা
that = ওটা= demonstrative pronoun বা ইঙ্গিতসূচক সর্বনাম
৩৯.
Which of the following words has no masculine gender?
  1. ক) siren
  2. খ) queen
  3. গ) heroine
  4. ঘ) maid
সঠিক উত্তর:
ক) siren
উত্তর
সঠিক উত্তর:
ক) siren
ব্যাখ্যা
siren = কুহকিনী
queen= রাণী
heroine= নায়িকা
maid= কুমারী
৪০.
What is the plural form of thesis?
  1. ক) thesises
  2. খ) theseses
  3. গ) theses
  4. ঘ) these
সঠিক উত্তর:
গ) theses
উত্তর
সঠিক উত্তর:
গ) theses
ব্যাখ্যা
No explanation added.
৪১.
He was let ____ the work.
  1. ক) to do
  2. খ) do
  3. গ) doing
  4. ঘ) done
সঠিক উত্তর:
খ) do
উত্তর
সঠিক উত্তর:
খ) do
ব্যাখ্যা
let এর পরে Active/ Passive সর্বক্ষেত্রে Bare Infinitive (উহ্য to +Verb এর Base Form) বসে।
৪২.
He was acquitted ____ the charge.
  1. ক) from
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা
acquit of = অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া
৪৩.
We should reflect ____ the causes of our failure.
  1. ক) into
  2. খ) upon
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) upon
উত্তর
সঠিক উত্তর:
খ) upon
ব্যাখ্যা
reflect upon = ভেবে দেখা
৪৪.
‘Ask around’ means-
  1. ক) ask aimlessly
  2. খ) ask many people the same question
  3. গ) seek help
  4. ঘ) request to do something
সঠিক উত্তর:
খ) ask many people the same question
উত্তর
সঠিক উত্তর:
খ) ask many people the same question
ব্যাখ্যা
No explanation added.
৪৫.
The birds that come to our country in Winter are called migratory birds. (Make it simple)
  1. ক) The birds coming to our country in winter are called migratory birds.
  2. খ) The birds come to our country in winter called migratory birds.
  3. গ) The birds come to our country in winter calling migratory birds.
  4. ঘ) The birds come to our country in winter to be called migratory birds.
সঠিক উত্তর:
ক) The birds coming to our country in winter are called migratory birds.
উত্তর
সঠিক উত্তর:
ক) The birds coming to our country in winter are called migratory birds.
ব্যাখ্যা
Relative Pronoun:
Relative Pronoun= Who, whom, Whose, Which, What, That, But (যে না) ইত্যাদি।
Relative Pronoun যুক্ত Complex Sentence কে Simple করতে হলে-
Verb+ ing = Active Adjective অর্থাৎ Verb টি আগের Noun/Pronoun দ্বারা সম্পাদিত হয়।
Verb এর PP = Passive Adjective অর্থাৎ Verb টির কাজ তার পূর্বের Noun/Pronoun এর উপর পতিত হয়।
৪৬.
Why were they punished by the king? (Make it Active)
  1. ক) Why the king punished them?
  2. খ) Why did the king punish them?
  3. গ) By why did the king punish them?
  4. ঘ) For why the king punished them?
সঠিক উত্তর:
খ) Why did the king punish them?
উত্তর
সঠিক উত্তর:
খ) Why did the king punish them?
ব্যাখ্যা
Past Indefinite Tense এ প্রশ্নবোধক বাক্যে Active Voice এ was/were এর পরিবর্তে did- Subject এর আগে বসাতে হয়।
আর Why - Adverb হওয়ায় Passive করার ক্ষেত্রে এর কোন Function নেই।
৪৭.
Two-thirds of the mango ____.
  1. ক) is rotten
  2. খ) are rotten
  3. গ) are rotting
  4. ঘ) is rotted.
সঠিক উত্তর:
ক) is rotten
উত্তর
সঠিক উত্তর:
ক) is rotten
ব্যাখ্যা
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি one এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ যোগ হয় যেমন- two-thirds. কিন্তু প্রথমটি one হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ যোগ হয় না যেমন- one-third । আবার এই ভগ্নাংশের পরে singular noun হলে singular verb এবং plural noun হলে plural verb হয়।
৪৮.
What type of part of speech is “mention”?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Both noun and verb
সঠিক উত্তর:
ঘ) Both noun and verb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both noun and verb
ব্যাখ্যা
mention = উল্লেখ বা উল্লেখ করা
৪৯.
The synonym of hurt is-
  1. ক) an organ in the body
  2. খ) injure
  3. গ) an animal
  4. ঘ) divide
সঠিক উত্তর:
খ) injure
উত্তর
সঠিক উত্তর:
খ) injure
ব্যাখ্যা
hurt = আহত করা
heart =an organ in the body
injure= আহত করা
hart = an animal, পুংহরিণ
divide = ভাগ করা
৫০.
The correct spelling is-
  1. ক) Attittude
  2. খ) burial
  3. গ) psichology
  4. ঘ) hiterogeneous
সঠিক উত্তর:
খ) burial
উত্তর
সঠিক উত্তর:
খ) burial
ব্যাখ্যা
The correct spelling of the words:
Attitude
burial
psychology
heterogeneous
৫১.
কোন মূলধন ৬% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫৫০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
  1. ক) ৩০০০০
  2. খ) ২৫০০০
  3. গ) ২০০০০
  4. ঘ) ১৬০০০
সঠিক উত্তর:
খ) ২৫০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫০০০
ব্যাখ্যা

১০০ টাকায় ১ বছরের সুদ ৬ টাকা
১০০ টাকায় ২০ বছরের সুদ( ৬×২০) = ১২০টাকা
∴ সুদাসল=২২০ টাকা
সুদাসল ২২০ টাকা হয় ১০০ টাকা আসলে
সুদাসল ৫৫০০০ টাকা হয় (১০০×৫৫০০০)÷২২০ = ২৫০০০ টাকা আসলে

৫২.
একটি সংখ্যার ২৫% যদি ১৩০ হয় তাহলে ঐ সংখ্যাটির ১২০% কত হবে?
  1. ক) ৭২০
  2. খ) ৪৮০
  3. গ) ৬২৪
  4. ঘ) ৫৯০
সঠিক উত্তর:
গ) ৬২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২৪
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক 
∴ ক এর ২৫%=১৩০
⇒ ক = ৫২০
এখন ৫২০ এর ১২০% হল=(৫২০×১২০)÷১০০= ৬২৪

৫৩.
নিচের চিত্রে AD=DB=CD। যদি ∠DCB=30° এবং ∠ABD=50° তাহলে ∠DCA কোণের মান কত? [চিত্রটি যদিও প্রদত্ত পরিমাপ অনুসারে আঁকা হয়নি তবে প্রশ্নানুসারে আপনি সমাধান বের করতে পারবেন]
  1. ক) 10°
  2. খ) 50°
  3. গ) 30°
  4. ঘ) 55°
সঠিক উত্তর:
ক) 10°
উত্তর
সঠিক উত্তর:
ক) 10°
ব্যাখ্যা

∠ABC=∠BAD =50° [AD=BD]
∠DCB=∠DBC =30° [BD=CD]
∠DCA=∠DAC =x° [AD=CD]
X+X+30+30+50+50=180
x=(180-160)÷2 = 10°

৫৪.
tan(nΠ/2) অনুক্রমটির ৪র্থ পদ কোনটি?
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1/2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) 0
উত্তর
সঠিক উত্তর:
খ) 0
ব্যাখ্যা
অনুক্রমটির ৪র্থ পদ = tan(4Π/2) = tan360° = 0 [∴ n = 4]
৫৫.
নিচের চিত্রের NM বাহুর মান কত?
  1. ক) x
  2. খ) x√3
  3. গ) x√2
  4. ঘ) 3x
সঠিক উত্তর:
খ) x√3
উত্তর
সঠিক উত্তর:
খ) x√3
ব্যাখ্যা

sin60° = MN/2X
⇒√3/2 = MN/2x
⇒MN = x√3

৫৬.
(x-y)/xy + (y-z)/yz + (z-x)/zx এর মান কত?
  1. ক) 2
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) xyz
সঠিক উত্তর:
খ) 0
উত্তর
সঠিক উত্তর:
খ) 0
ব্যাখ্যা

(x-y)/xy + (y-z)/yz + (z-x)/zx
=(zx - yz + xy - zx + yz - xy)/xyz
=0/xyz
=0

৫৭.
TRIANGLE শব্দটির স্বরবর্ণ গুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ক) ৪৩২০
  2. খ) ৩৪২০
  3. গ) ২০৩৪
  4. ঘ) ২৩৪৫
সঠিক উত্তর:
ক) ৪৩২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৩২০
ব্যাখ্যা

TRIANGLE শব্দটিতে মোট বর্ণ ৮ টি
স্বরবর্ণ তিনটিকে একত্রে করে মোট ভিন্ন বর্ণ ৬ টি
৬ টি বর্ণকে সাজানো যায় = ৬!
স্বরবর্ণ তিনটিকে সাজানো যায় = ৩!
একত্রে বিন্যাস সংখ্যা = ৩!× ৬! =৪৩২০

৫৮.
xy=yx, x=2y (x≠0, y≠0) হলে (x,y) এর মান কত?
  1. ক) 2,4
  2. খ) 2,1
  3. গ) 1,2
  4. ঘ) 4,2
সঠিক উত্তর:
ঘ) 4,2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4,2
ব্যাখ্যা

xy=yx  .........1
x=2y ............2
1 নং x=2y বসিয়ে
(2y)y=y2y
⇒ 2y=y2y/yy
⇒2y= yy
⇒y= 2
∴ x= 2.2=4

৫৯.
x+y=√7 এবং y=x-√3 হলে xy এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 5
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

x+y = √7
x-y = √3
xy= [(x+y)2-(x-y)2]/4
xy= (7-3)/4
xy= 1

৬০.
অপ্রকৃত ভগ্নাংশ কোনটি?
  1. ক) ২৩৮/৫৪৬
  2. খ) ৩/৫
  3. গ) ২৩৫/৩৫
  4. ঘ) ১০/২৩
সঠিক উত্তর:
গ) ২৩৫/৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩৫/৩৫
ব্যাখ্যা
যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৬১.
চিত্রের বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত?
  1. ক) ৩৬০
  2. খ) ১৮০
  3. গ) ৫৪০
  4. ঘ) ৯০০
সঠিক উত্তর:
ঘ) ৯০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০০
ব্যাখ্যা

বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = ১৮০°( বাহুর সংখ্যা -২ )
বাহুর সংখ্যা = ৭
বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি = ১৮০°×৫ = ৯০০°

৬২.
U={1,2,3,4,5,6} এবং A={2,4,6} হলে Ac কত হবে?
  1. ক) {2,4,5}
  2. খ) {1,3,5}
  3. গ) {1,2,3,4,5}
  4. ঘ) {1,2,3,4,5,6}
সঠিক উত্তর:
খ) {1,3,5}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1,3,5}
ব্যাখ্যা
Ac = A এর বহির্ভতূ উপাদান গুলোর সেট= {1,3,5}
৬৩.
নিচের কোনটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) ম্যাগনেসিয়াম
  3. গ) ফসফরাস
  4. ঘ) ম্যাংগানিজ
সঠিক উত্তর:
ঘ) ম্যাংগানিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ম্যাংগানিজ
ব্যাখ্যা
উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট হল ৬ টি।
যথা: জিংক, ম্যাংগানিজ, মোলিবডেনাম, বোরন, তামা এবং ক্লোরিন। অন্যদিকে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লৌহ এই ১০ টি হল উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট।
৬৪.
কোন খাদ্য উপাদানটি দেহে তাপ এবং শক্তি উৎপাদন করে?
  1. ক) আমিষ
  2. খ) পানি
  3. গ) চর্বি
  4. ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর:
গ) চর্বি
উত্তর
সঠিক উত্তর:
গ) চর্বি
ব্যাখ্যা
আমিষ জাতীয় খাদ্য উপাদান দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে। পানি দেহে তাপের সমতা রক্ষা করে। স্নেহ ও চর্বিজাতীয় খাদ্য দেহে তাপ এবং শক্তি উৎপাদন করে। খনিজ লবণ বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৫.
কোনটি দ্বিগুচ্ছ পুংস্তবক বিশিষ্ট ফুল?
  1. ক) জবা
  2. খ) শিমুল
  3. গ) মটর
  4. ঘ) ধুতুরা
সঠিক উত্তর:
গ) মটর
উত্তর
সঠিক উত্তর:
গ) মটর
ব্যাখ্যা
জবা, শিমুল, মটর এবং ধুতুরা যথাক্রমে একগুচ্ছ, বহুগুচ্ছ, দ্বিগুচ্ছ এবং দললগ্ন পুংস্তবক বিশিষ্ট ফুল।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৬.
নিচের কোন ক্ষেত্রে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু পাওয়া যায়?
  1. ক) হাইড্রার এন্ডোডার্মে
  2. খ) মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালির প্রাচীরে
  3. গ) মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে
  4. ঘ) অন্তঃক্ষরা গ্রন্থিতে
সঠিক উত্তর:
খ) মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালির প্রাচীরে
উত্তর
সঠিক উত্তর:
খ) মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালির প্রাচীরে
ব্যাখ্যা
হাইড্রার এন্ডোডার্মে ফ্লাজেলা ও ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু, মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালির প্রাচীরে সিলিয়াযুক্ত আবারণী টিস্যু, মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে গ্রন্থি আবরণী টিস্যু পাওয়া যায়।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৭.
তেজস্ক্রিয়তা ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি নির্গত হয় তা আসলে কী?
  1. ক) ঋণাত্মক ইলেকট্রনের স্রোত
  2. খ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
  3. গ) একটি ধনাত্মক নিউক্লিয়াস
  4. ঘ) ধনাত্মক প্রোটনের স্রোত
সঠিক উত্তর:
ক) ঋণাত্মক ইলেকট্রনের স্রোত
উত্তর
সঠিক উত্তর:
ক) ঋণাত্মক ইলেকট্রনের স্রোত
ব্যাখ্যা
তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি নির্গত হয় তা আসলে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত। অন্যদিকে তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে আলফা রশ্মি নির্গত হয় তা আসলে দ্বি-ধনাত্মক আধানবিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস এবং নির্গত গামা রশ্মি আসলে তড়িৎ নিরপেক্ষ কণা।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৮.
কোনটি এক্স-রে এর ব্যবহার নয়?
  1. ক) স্থানচ্যুত হাড় শনাক্তকরণ
  2. খ) জরায়ুর টিউমারের উপস্থিতি নির্ণয়
  3. গ) রেডিওথেরাপি চিকিৎসা
  4. ঘ) কিডনিতে পাথরের অস্তিত্ব নির্ণয়
সঠিক উত্তর:
খ) জরায়ুর টিউমারের উপস্থিতি নির্ণয়
উত্তর
সঠিক উত্তর:
খ) জরায়ুর টিউমারের উপস্থিতি নির্ণয়
ব্যাখ্যা
স্থানচ্যুত হাড় শনাক্তকরণ, হাড়ে ফাটল নির্ণয়, দাঁতের ক্যাভিটি নির্ণয়, অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত, পিত্তথলি ও কিডনিতে পাথরের অস্তিত্ব নির্ণয়, ফুসফুসের রোগ নির্ণয় এবং রেডিওথেরাপিতে চিকিৎসার জন্য এক্স-রে ব্যবহৃত হয়। জরায়ুর টিউমার এবং অন্যান্য পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণের জন্য আলট্রাসনোগ্রাফি ব্যবহৃত হয়।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৯.
লেন্সের ক্ষমতার এসঅাই একক কোনটি?
  1. ক) ডায়প্টার
  2. খ) রেডিয়ান/মিটার
  3. গ) মিটার
  4. ঘ) অ্যাম্পিয়ার
সঠিক উত্তর:
খ) রেডিয়ান/মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) রেডিয়ান/মিটার
ব্যাখ্যা
লেন্সের ক্ষমতার প্রচলিত একক হল ডায়প্টার এবং এসঅাই একক হল রেডিয়ান/মিটার। দূরত্বের একক মিটার এবং বিদ্যুৎ প্রবাহের একক হল অ্যাম্পিয়ার।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭০.
নিচের কোনটি ক্ষার?
  1. ক) ক্যালসিয়াম অক্সাইড
  2. খ) পটাশিয়াম অক্সাইড
  3. গ) ফেরাস হাইড্রোক্সাইড
  4. ঘ) সোডিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর:
ঘ) সোডিয়াম হাইড্রোক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোডিয়াম হাইড্রোক্সাইড
ব্যাখ্যা
ধাতু বা ধাতুর মত ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। ক্যালসিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইড হল ধাতুর অক্সাইড। ফেরাস অক্সাইড ধাতুর হাইড্রোক্সাইড যৌগ হলেও তা পানিতে দ্রবণীয় নয়। সোডিয়াম হাইড্রোক্সাইড হল ধাতব হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবীভূত হয়। উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭১.
কোনটি ঊর্ধ্বপাতিত হয়?
  1. ক) আয়োডিন
  2. খ) তুঁতে
  3. গ) খাদ্য লবণ
  4. ঘ) সোডা অ্যাস
সঠিক উত্তর:
ক) আয়োডিন
উত্তর
সঠিক উত্তর:
ক) আয়োডিন
ব্যাখ্যা
নিশাদল, কর্পুর, ন্যাপথলিন, কঠিন কার্বন-ডাই-অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এদের ঊর্ধ্বপাতিত পদার্থ বলে।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭২.
'Big Bang Throry' এর প্রবক্তা কোন বিজ্ঞানী?
  1. ক) আলবার্ট আইনস্টাইন
  2. খ) নিউটন
  3. গ) জর্জ লেমেটার
  4. ঘ) স্টিফেন হকিং
সঠিক উত্তর:
গ) জর্জ লেমেটার
উত্তর
সঠিক উত্তর:
গ) জর্জ লেমেটার
ব্যাখ্যা
বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি লেমেটার 'Big Bang Theory' এর প্রবক্তা। বিজ্ঞানী স্টিফেন হকিং প্রথম 'Big Bang Theory' এর ব্যাখ্যা প্রদান করেন।
৭৩.
অয়নবায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত কোনদিকে প্রবাহিত হয়?
  1. ক) পশ্চিম থেকে পূর্ব দিকে
  2. খ) পূর্ব থেকে পশ্চিম দিকে
  3. গ) উত্তর থেকে দক্ষিণ দিকে
  4. ঘ) দক্ষিণ থেকে উত্তর দিকে
সঠিক উত্তর:
খ) পূর্ব থেকে পশ্চিম দিকে
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্ব থেকে পশ্চিম দিকে
ব্যাখ্যা
অয়নবায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
৭৪.
জোয়ারের প্রায় কত ঘন্টা পর ভাটা হয়?
  1. ক) ৫ ঘন্টা
  2. খ) ৪ ঘন্টা
  3. গ) ৬ ঘন্টা
  4. ঘ) ৭ ঘন্টা
সঠিক উত্তর:
গ) ৬ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ ঘন্টা
ব্যাখ্যা
সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। জোয়ার ও ভাটার মধ্যে প্রায় ৬ ঘন্টা ব্যবধান থাকে।
৭৫.
ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তর কোনটি?
  1. ক) ট্রপোমণ্ডল
  2. খ) ট্রপোবিরতি
  3. গ) মেসোমণ্ডল
  4. ঘ) স্ট্রাটোমণ্ডল
সঠিক উত্তর:
ক) ট্রপোমণ্ডল
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রপোমণ্ডল
ব্যাখ্যা
ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডলকে ৪ টি স্তরে ভাগ করা যায়।
যথা- ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল এবং তাপমণ্ডল। ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তর হল ট্রপোমণ্ডল।
৭৬.
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) PYTHON
  2. খ) HTML
  3. গ) COBOL
  4. ঘ) PROLOG
সঠিক উত্তর:
ঘ) PROLOG
উত্তর
সঠিক উত্তর:
ঘ) PROLOG
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৭.
বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?
  1. ক) ন্যানোটেকনোলজি
  2. খ) বায়োমেট্রিক্স
  3. গ) বায়োইনফরমেটিক্স
  4. ঘ) ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
গ) বায়োইনফরমেটিক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়োইনফরমেটিক্স
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফটওয়্যার বা টুলস উন্নয়ন করে। এর উদ্দেশ্য হলো জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা, রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৮.
নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) SQL
  2. খ) LISP
  3. গ) CLISP
  4. ঘ) PROLOG
সঠিক উত্তর:
ক) SQL
উত্তর
সঠিক উত্তর:
ক) SQL
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে SQL, Java, C+, Python, CUDA, MATHLAB ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়ে থাকে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৯.
‘ইন্টারনেট’ কোন টপোলজির উদাহরণ?
  1. ক) মেশ
  2. খ) রিং
  3. গ) স্টার
  4. ঘ) হাইব্রিড
সঠিক উত্তর:
ঘ) হাইব্রিড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাইব্রিড
ব্যাখ্যা
ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সব ধরনের টপোলজির মিশ্রণ দেখা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮০.
দশমিক সংখ্যা ৯১-এর বাইনারি রূপ কোনটি?
  1. ক) ১০১১০১১
  2. খ) ১১০১০১০
  3. গ) ১১১০০১১
  4. ঘ) ১১০১১০১
সঠিক উত্তর:
ক) ১০১১০১১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০১১০১১
ব্যাখ্যা
ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮১.
নিচের কোন পরিপূরক পদ্ধতিটি আধুনিক কম্পিউটারে ব্যবহৃত হয়?
  1. ক) ১ এর পরিপূরক
  2. খ) ২ এর পরিপূরক
  3. গ) ১০ এর পরিপূরক
  4. ঘ) ৯ এর পরিপূরক
সঠিক উত্তর:
খ) ২ এর পরিপূরক
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ এর পরিপূরক
ব্যাখ্যা
২ এর পরিপূরক গঠন পদ্ধতিতে সরল বর্তনী প্রয়োজন যা দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। এতে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। ২ এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তাই, এই প্রক্রিয়ার বিভিন্ন সুবিধার কারণে আধুনিক কম্পিউটারে ২ এর পরিপূরক গঠন পদ্ধতি ব্যবহৃত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮২.
কোনটি মৌলিক উপপাদ্য?
  1. ক) A + 1 = A
  2. খ) A + 0 = A
  3. গ) A + A = 1
  4. ঘ) A . 1 = 1
সঠিক উত্তর:
খ) A + 0 = A
উত্তর
সঠিক উত্তর:
খ) A + 0 = A
ব্যাখ্যা
মৌলিক উপপাদ্য (Basic Theorem):
A + 1 = 1
A + 0 = A
A + A = A
A . 1 = A.
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৩.
স্ট্যাটিক ওয়েব সাইটের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) ওয়েভ পেইজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে
  2. খ) ডেটাবেজ ব্যবহার করা যায়
  3. গ) ব্রাউজারে দ্রুত লোড হয়
  4. ঘ) ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে
সঠিক উত্তর:
গ) ব্রাউজারে দ্রুত লোড হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রাউজারে দ্রুত লোড হয়
ব্যাখ্যা
স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহঃ
১। ওয়েভ পেইজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে।
২। কোন ডেটাবেজ থাকে না।
৩। খুব দ্রুত লোড হয়।
৪। ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৪.
HTML -এর উদ্ভাবক-
  1. ক) টিম বার্নার্স-লী
  2. খ) স্টিভ জবস
  3. গ) জন ব্রেইল
  4. ঘ) মাইকেল হার্ট
সঠিক উত্তর:
ক) টিম বার্নার্স-লী
উত্তর
সঠিক উত্তর:
ক) টিম বার্নার্স-লী
ব্যাখ্যা
HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৫.
দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকুলে ১৫ মিনিটে ৩ কিমি এবং স্রোতের প্রতিকূলে ১৫ মিনিটে ১ কিমি পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ক) ৬ কিমি/ঘন্টা
  2. খ) ৯ কিমি/ঘন্টা
  3. গ) ৮ কিমি/ঘন্টা
  4. ঘ) ১০ কিমি/ঘন্টা
সঠিক উত্তর:
গ) ৮ কিমি/ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ কিমি/ঘন্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে নৌকার কার্যকারি বেগ = ১৮০/১৫ = ১২ কিমি/ঘন্টা
স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারি বেগ= ৬০/১৫ = ৪ কিমি/ঘন্টা
আমরা জানি, স্রোতের অনুকূলে নৌকার কার্যকারি বেগ= নৌকার প্রকৃত বেগ + স্রোতের বেগ ..........(১)
স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারি বেগ= নৌকার প্রকৃত বেগ - স্রোতের বেগ...........(২)
(১) + (২) করে পাই, নৌকার প্রকৃত বেগ= (১২+৪)/২ = ৮ কিমি/ঘন্টা

৮৬.
আশা করি নিম্নলিখিত প্রস্তাবনা আপনার ____ লাভ করবে।
  1. ক) সুনজর
  2. খ) অনুমোদন
  3. গ) দয়া
  4. ঘ) মমত্ব
সঠিক উত্তর:
খ) অনুমোদন
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুমোদন
ব্যাখ্যা

লিখিত প্রস্তাবনা অনুমোদন পায়। সুনজর, দয়া বা মমত্ব পায় না।

৮৭.
ক, খ কে একটি ছবি দেখিয়ে বলল,“এই মহিলাটি আমার স্ত্রীর নানীর একমাত্র মেয়ে।” তাহলে ছবির মহিলার সাথে ক এর কি সম্পর্ক?
  1. ক) শাশুড়ি
  2. খ) ভাই
  3. গ) ছেলে
  4. ঘ) জামাতা
সঠিক উত্তর:
ঘ) জামাতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জামাতা
ব্যাখ্যা
ক এর স্ত্রীর নানীর একমাত্র মেয়ে হল ক এর শাশুড়ি। তাই ক ছবির মহিলার জামাতা হন।
৮৮.
Alleviate : Aggravate :: Elastic : ?
  1. ক) Worry
  2. খ) Movable
  3. গ) Rigid
  4. ঘ) Level
সঠিক উত্তর:
গ) Rigid
উত্তর
সঠিক উত্তর:
গ) Rigid
ব্যাখ্যা

alleviate(উপশম করা) : aggravate (গুরুতর করা) এখানে শব্দ দুইটি বিপরীত অর্থ প্রকাশ পাই, তাই elastic(নমনীয়) : rigid(অনমনীয়)।
অন্য শব্দের অর্থ হল যথাক্রমে movable (চলনশীল), worry (উদ্বিগ্ন), level (সমতল) যা elastic এর সাথে অসংগতি পূর্ণ।

৮৯.
২০১৬ সালের ১ লা ফেব্রুয়ারি যদি বুধবার হয়, তবে ৪ ঠা মার্চ কি বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) সোমবার
  3. গ) বুধবার
  4. ঘ) রবিবার
সঠিক উত্তর:
ঘ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবিবার
ব্যাখ্যা

মাসের ১ম দিন, ৮ম দিন, ১৫তম দিন, ২২ তম দিন ও ২৯ তম দিন একই বার হয়।
যেহেতু ২০১৬ লিপ ইয়ার তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনের, তাই মাসের ১ম দিন বুধবার হলে ২৯ তম দিনও বুধবার হবে। ২৯ শে ফেব্রুয়ারি আর ৪ ঠা মার্চের ভিতরে আছে ৪ দিন, তাই ২৯শে ফেব্রুয়ারি বুধবার হলে ৪ঠা মার্চ রবিবার হবে।

৯০.
র তা ঘ সে র এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ নিচের কোনটি?
  1. ক) সেতার ঘর
  2. খ) ঘসের তার
  3. গ) তাসের ঘর
  4. ঘ) ঘর তাসের
সঠিক উত্তর:
গ) তাসের ঘর
উত্তর
সঠিক উত্তর:
গ) তাসের ঘর
ব্যাখ্যা

এখানে তাসের ঘর শব্দটির অর্থ হল সল্পস্থায়ি কোন বস্তু বা ঘটনা।
সেতার ঘর, ঘসের তার বা ঘর তাসের শব্দগুলোতে কোন পূর্ণ অর্থ নেই

৯১.
ণ, ন, ম, __ ধারার পরবর্তী অক্ষর কি হবে?
  1. ক) স
  2. খ) শ
  3. গ) হ
  4. ঘ) ষ
সঠিক উত্তর:
ঘ) ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ষ
ব্যাখ্যা

ণ এর ৪টি বর্ণ পরে ন,
ন এর ৪টি বর্ণ পরে ম,
ম এর ৪টি বর্ণ পরে ষ

৯২.
আয়নায় প্রতিফলিত কোন শব্দটি বাস্তবে অবিকৃত?
  1. ক) MUMMY
  2. খ) WOW
  3. গ) MU
  4. ঘ) TO
সঠিক উত্তর:
খ) WOW
উত্তর
সঠিক উত্তর:
খ) WOW
ব্যাখ্যা

wow শব্দটি বাস্তবে অবিকৃত থাকে।
কিন্তু TO, MU, MUMMY শব্দগুলোকে আয়নায় যথাক্রমে OT, UM, YMMUM দেখা এক যায়

৯৩.
সুমন, কমল থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রহিম, সুমন থেকে ৬ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে। কমল ও রহিমের মধ্যে দূরত্ব কত মিটার?
  1. ক) ৭ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ৮ মিটার
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
ব্যাখ্যা

পিথাগোরাসের সূত্রমতে,
AB² = AO² + BO²
= √(৮² + ৬²)
= √১০০
AB = ১০ মিটার।
৯৪.
কোন ভগ্নাংশের লব ও হর এর সাথে ১ যোগ করলে ভগ্নাংশটি দাঁড়ায় ৪ এবং লব ও হরের সাথে ১ বিযোগ করলে ভাগ্নাংশটি হয় ৭। ভাগ্নাংশটির লব কত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৭
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

ধরি, লব=X এবংহর=Y
প্রশ্নমতে,
(X+1)÷(Y+1)=4
X-4Y=3.....(1)
এবং
(X-1)÷(Y-1)=7
X-7Y=-6......(2)
1ও 2 থেকে পাই,
X=15; Y=3
∴লব=১৫

৯৫.
নিচের কোন চিত্রটি ব্যতিক্রম?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
শুধু ৪ নং ছবি তে সব পাশের বাহু গুলা পুরোপুরি লেগেছে
৯৬.
০.৪×০.০২×০.০০৮ = কত?
  1. ক) ০.৬৪
  2. খ) ০.০৬৪
  3. গ) ০.০০০০৬৪
  4. ঘ) ৬.৪০
সঠিক উত্তর:
গ) ০.০০০০৬৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০০০৬৪
ব্যাখ্যা
০.৪×০.০২×০.০০৮ = ০.০০০০৬৪
৯৭.
কার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে প্রাচীন বাংলায় মাৎস্যন্যায়ের অবসান ঘটে?
  1. ক) শশাঙ্ক
  2. খ) হেমন্ত সেন
  3. গ) গোপাল
  4. ঘ) সমুদ্রগুপ্ত
সঠিক উত্তর:
গ) গোপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) গোপাল
ব্যাখ্যা
৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে বাংলায় অরাজকতা দেখা দেয়। সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, লুটতরাজ প্রভৃতিতে ছেয়ে যায়। ঐতিহাসিকরা এ অবস্থাকে মাৎস্যন্যায় হিসেবে অভিহিত করেন।
পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এ সময়ে বাংলার অবস্থাও তেমনটিই ছিলো। যার কারণে এ সময়কে মাৎস্যন্যায় বলা হয়। ৭ম শতকের মাঝামাঝি থেকে ৮ম শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১০০ বছর এ অবস্থা বিরাজমান ছিলো।
৭৫০ সালে গোপাল কর্তৃক শাসনভার গ্রহণের মাধ্যমে মাৎস্যন্যায় অবস্থার অবসান ঘটে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ পালবংশের সূত্রপাত ঘটে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, পৃ: ৩৪-৩৫)
৯৮.
ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকাল কোনটি?
  1. ক) ১৩২৮-১৩৪২ খ্রিস্টাব্দ
  2. খ) ১৩৩৮-১৩৫৫ খ্রিস্টাব্দ
  3. গ) ১৩৩৬-১৩৫৮ খ্রিস্টাব্দ
  4. ঘ) ১৩৩৮-১৩৪৯ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
ঘ) ১৩৩৮-১৩৪৯ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৩৮-১৩৪৯ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনাকারী ফখরুদ্দিন মুবারক শাহ ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল পর্যন্ত সোনারগাঁও শাসন করেন।
ফখরুদ্দিন মুবারক শাহের ‍মৃত্যুর পর তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহ ১৩৫২ সাল পর্যন্ত সোনারগাঁও শাসন করেন। ১৩৫২ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও দখল করেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৯.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ১০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৭ টি
সঠিক উত্তর:
খ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে নৌ সেক্টর ছিলো ১০নং সেক্টর। ঢাকা শহর ২নং সেক্টর এবং মুজিবনগর ৮নং সেক্টরের অধীন ছিলো। সেক্টর প্রধানরা সেক্টর কমান্ডার নামে পরিচিত।
(সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০০.
ভাওয়াইয়া কোন অঞ্চলের বিখ্যাত লোকসংগীত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রংপুর
  3. গ) খুলনা
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
খ) রংপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রংপুর
ব্যাখ্যা
বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত হলো ভাওয়াইয়া। রংপুর ও কুচবিহার জেলা এই গানের জন্মস্থান। ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ। ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত গান।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১০১.
রাখাইন সম্প্রদায় নিচের কোন জেলায় বসবাস করে?
  1. ক) পটুয়াখালী
  2. খ) হবিগঞ্জ
  3. গ) রাজশাহী
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
ক) পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
ক) পটুয়াখালী
ব্যাখ্যা
বাংলাদেশের পটুয়াখালী, কক্সবাজার এবং বরগুনা জেলায় রাখাইনরা বসবাস করে। এদের আদি নিবাস মিয়ানমারের আরাকান প্রদেশ। এরা পিতৃতান্ত্রিক এবং মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্গত। এরা নিজেদের রাক্ষাইন নামে পরিচয় দিতে পছন্দ করে। এরা বৌদ্ধ ধর্মের অনুসারি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১০২.
প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিলো?
  1. ক) যুদ্ধাপরাধীদের বিচার
  2. খ) জরুরি অবস্থা ঘোষণা
  3. গ) বেরুবাড়ী হস্তান্তর
  4. ঘ) বাকশাল গঠন
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধীদের বিচার
উত্তর
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধীদের বিচার
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর। এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন।
এতে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়)
১০৩.
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
  1. ক) গৌমতী নদী
  2. খ) শনির হাওর
  3. গ) হালদা নদী
  4. ঘ) আন্ধারমানিক নদী
সঠিক উত্তর:
গ) হালদা নদী
উত্তর
সঠিক উত্তর:
গ) হালদা নদী
ব্যাখ্যা
বাংলাদেশ এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। হালদা নদীকে বাংলাদেশ সরকার মৎস্য অভয়াশ্রম ঘোষণার পাশাপাশি গতবছর বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে।
(সূত্রঃ চট্টগ্রাম জেলা এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
১০৪.
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) গাজীপুর
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে গড়ে তোলা হচ্ছে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'। এটির আয়তন প্রায় ৩০ হাজার একর।
এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।
(সূত্রঃ বেজা ওয়েবসাইট এবং বনিকবার্তা)
১০৫.
ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) আলমগীর কবির
  2. খ) নাসির উদ্দীন ইউসুফ
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ক) আলমগীর কবির
উত্তর
সঠিক উত্তর:
ক) আলমগীর কবির
ব্যাখ্যা
ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির। এটি মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত একটি চলচ্চিত্র হলো যা ১৯৭৩ সালে মুক্তি পায়। ছবিটির পরিকল্পনা করেন জহির রায়হান।
আলমগীর কবির পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, মোহনা, রূপালি সৈকতে, মহানায়ক ইত্যাদি।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং দৈনিক প্রথম আলো)
১০৬.
বাংলাদেশ সিভিল সার্ভিসে মোট কতটি ক্যাডার রয়েছে?
  1. ক) ২৬ টি
  2. খ) ২৭ টি
  3. গ) ২৮ টি
  4. ঘ) ২৯ টি
সঠিক উত্তর:
ক) ২৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬ টি
ব্যাখ্যা
বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমানে মোট ক্যাডার সংখ্যা ২৬টি। সর্বশেষ ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ সরকারি কর্মকমিশন ওয়েবসাইট)
১০৭.
মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
  1. ক) মন্ত্রী
  2. খ) সচিব
  3. গ) প্রতিমন্ত্রী
  4. ঘ) অতিরিক্ত সচিব
সঠিক উত্তর:
খ) সচিব
উত্তর
সঠিক উত্তর:
খ) সচিব
ব্যাখ্যা
যেকোন মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন সচিব। তবে মন্ত্রণালয়ের প্রধান হলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী। সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তিনি সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বা আমলা।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০৮.
বাংলাদেশে উপজেলার সংখ্যা কতটি?
  1. ক) ৪৮৩ টি
  2. খ) ৪৯০ টি
  3. গ) ৪৯২ টি
  4. ঘ) ৪৯৪ টি
সঠিক উত্তর:
গ) ৪৯২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯২ টি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশে উপজেলার সংখ্যা ৪৯২টি। সর্বশেষ ৪৯২ তম উপজেলা হলো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। দেশে প্রশাসনিক বিভাগ ৮টি, জেলা ৬৪টি এবং ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪৫৫৪টি।
(সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
১০৯.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) মইনুল হোসেন
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) শামীম শিকদার
সঠিক উত্তর:
খ) মইনুল হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) মইনুল হোসেন
ব্যাখ্যা
সাভারে অবস্থিত সম্মিলিত প্রয়াস বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। এর স্থপতি মইনুল হোসেন।
১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। এতে মোট সাতটি স্তম্ভ রয়েছে যা আমাদের স্বাধীনতা সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটকে তুলে ধরে।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১০.
সংবিধানের পঞ্চম তফসিলের বিষয়বস্তু কী?
  1. ক) শপথ ও ঘোষণা
  2. খ) ৭ই মার্চের ভাষণ
  3. গ) স্বাধীনতার ঘোষণা
  4. ঘ) স্বাধীনতার ঘোষণাপত্র
সঠিক উত্তর:
খ) ৭ই মার্চের ভাষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ই মার্চের ভাষণ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল রযেছে। এর মধ্যে পঞ্চম তফসিলের বিষয়বস্তু হলো ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ।
২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল যুক্ত করা হয়।
ষষ্ঠ তফসিল হলো ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম তফসিল হলো ১৯৭১ সালের ১০ এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ ও ঘোষণা তৃতীয় তফসিল।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১১.
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) জেনারেল এমএজি ওসমানী
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন।
অন্যদিকে মুক্তিবাহিনীর প্রধান বা প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এমএজি ওসমানী। তাজউদ্দীন আহমদ ছিলেন অস্থায়ী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এবং সৈয়দ নজরুল ইসলাম ছিলেন ‍উপরাষ্ট্রপতি ও ভারপ্র্রাপ্ত রাষ্ট্রপতি।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১১২.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
  1. ক) ২০১৮-২০২৪ সাল
  2. খ) ২০১৬-২০২১ সাল
  3. গ) ২০২০-২০২৫ সাল
  4. ঘ) ২০২১-২০২৬ সাল
সঠিক উত্তর:
গ) ২০২০-২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২০-২০২৫ সাল
ব্যাখ্যা
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ২০১৬-২০২০। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ছিলো ১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত।
(সূত্রঃ পরিকল্পনা কমিশন ওয়েবসাইট)
১১৩.
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ধানমন্ডি
  2. খ) জয়দেবপুর
  3. গ) সাভার
  4. ঘ) আগারগাঁও
সঠিক উত্তর:
গ) সাভার
উত্তর
সঠিক উত্তর:
গ) সাভার
ব্যাখ্যা
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারে অবস্থিত। চারটি প্রতিষ্ঠানকে সমন্বিত করে ১৯৮৪ সালে বিপিএটিসি গঠিত হয়। এর প্রধানের পদবী রেক্টর। বর্তমান রেক্টর মো. রাকিব হোসাইন।
বিপিএটিসিতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।
(সূত্রঃ বিপিএটিসি ওয়েবসাইট)
১১৪.
হায়া সোফিয়া স্থাপত্যের নির্মাতা কে?
  1. ক) সুলতান তৃতীয় মেহমুদ
  2. খ) সম্রাট জাস্টিনিয়ান
  3. গ) সম্রাট জুলিয়াস সিজার
  4. ঘ) সম্রাট ফার্দিনান্ড
সঠিক উত্তর:
খ) সম্রাট জাস্টিনিয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট জাস্টিনিয়ান
ব্যাখ্যা
তুরস্কের ইস্তাম্বুল নগরে অবস্থিত হায়া সোফিয়া বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক স্থাপত্য নির্দশন। ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজাইন্টাইন সম্রাট জাস্টিনিয়ান তৎকালীন সময়ের সবচেয়ে বড় গির্জা হিসেবে হায়া সোফিয়া নির্মাণ করেন।
পরবর্তীতে ১৪৫৩ সালে অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান তৃতীয় মেহমুদ বা ফাতিহ মুহাম্মদ ইস্তাম্বুল অধিকার করেন এবং হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন।
১৯৩৫ সালে তুরস্কের কামাল আতাতুর্ক হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর করেন। সম্প্রতি তুরস্কের আদালত হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর অবৈধ ঘোষণা করে রায় দিলে তুরস্ক সরকার হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করে যা পশ্চিমা বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১১৫.
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল কোনটি?
  1. ক) কিয়োটো প্রটোকল
  2. খ) মন্ট্রিয়াল প্রটোকল
  3. গ) কার্টাগেনা প্রটোকল
  4. ঘ) জেনেভা প্রটোকল
সঠিক উত্তর:
গ) কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল হলো কার্টাগেনা প্রটোকল। এটি ২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহিত হয়। এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে।
এতে ১০৩টি দেশ স্বাক্ষর করলেও চুক্তিটি অনুমোদন ও গ্রহণ করেছে ১৭৩টি দেশ। বাংলাদেশ ২৪ মে ২০০০ এতে স্বাক্ষর এবং ৫ ফেব্রুয়ারি ২০০৪ এটি অনুমোদন করে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১১৬.
সর্বপ্রথম Climate Refugee সম্পর্কে ধারণা দেন কে?
  1. ক) সুভনটে আরহেনিয়াস
  2. খ) লেস্টার ব্রাউন
  3. গ) আর্নেস্ট হেকেল
  4. ঘ) জিম ও’নিল
সঠিক উত্তর:
খ) লেস্টার ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
খ) লেস্টার ব্রাউন
ব্যাখ্যা
Climate Refugee বা Environmental Refugee সম্পর্কে প্রথম ধারণা দেন মার্কিন পরিবেশবাদী বিজ্ঞানী লেস্টার ব্রাউন। তিনি ১৯৭৬ সালে প্রথম এটি ব্যবহার করেন।
(সূত্রঃ অ্যাকাডেমিয়া)
১১৭.
আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস পালিত হয়-
  1. ক) ২২ এপ্রিল
  2. খ) ৫ জুন
  3. গ) ১৬ সেপ্টেম্বর
  4. ঘ) ১৩ অক্টোবর
সঠিক উত্তর:
গ) ১৬ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
১৬ সেপ্টেম্বর হলো আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস। ১৯৯৫ সাল থেকে দিবসটি হিসেবে পালিত হয়ে আসছে।
অন্যদিকে ২২ এপ্রিল হলো বিশ্ব ধরিত্রী দিবস। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস এবং ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
(সূত্র: জাতিসংঘ ওরয়েবসাইট)
১১৮.
কোনটি Soft Loan Window নামে পরিচিত?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) IDB
সঠিক উত্তর:
খ) IDA
উত্তর
সঠিক উত্তর:
খ) IDA
ব্যাখ্যা
IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে বিধায় এটি Soft Loan Window নামে পরিচিত। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে।
IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
(সূত্রঃ IDA ওয়েবসাইট)
১১৯.
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) অটোয়া
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৭৯টি। এছাড়া সহযোগী সদস্য ১৩টি।
বর্তমান সভাপতি মেক্সিকান সাংসদ গ্যাব্রিয়েল ক্যুভাস ব্যারন। বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ২০১৪-২০১৭ মেয়াদে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
(সূত্র: আইপিইউ ওয়েবসাইট)
১২০.
কুর্দি জাতিগোষ্ঠী কোথায় বসবাস করে?
  1. ক) উত্তর আফ্রিকা
  2. খ) মধ্যপ্রাচ্য
  3. গ) ইন্দোচীন
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
খ) মধ্যপ্রাচ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) মধ্যপ্রাচ্য
ব্যাখ্যা
কুর্দি জাতিগোষ্ঠী মধ্যপ্রাচ্যে বসবাস করে। এরা জনসংখ্যায় প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন।
তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া ও আর্মেনিয়ায় কুর্দিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের নিজস্ব কোন দেশ নেই। কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
(সূত্র: ব্রিটানিকা ডটকম)
১২১.
নিচের কোন দেশটির মুদ্রা ইউরো?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ডেনমার্ক
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
গ) সাইপ্রাস
উত্তর
সঠিক উত্তর:
গ) সাইপ্রাস
ব্যাখ্যা
অপশনসমূহের মধ্যে সাইপ্রাসের ‍মুদ্রা ইউরো। যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং, ডেনমার্কের মুদ্রা ডেনিশ ক্রোনা এবং নরওয়ের ‍মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোনা।
বর্তমানে সাইপ্রাস সহ ইইউভুক্ত ১৯টি দেশ এবং কসোভো, মন্টিনিগ্রো, মোনাকো, ভ্যাটিকান সিটি, সানমারিনো এবং অ্যান্ডোরায় ইউরো মুদ্রা চালু আছে।
(সূত্র: ইইউ ওয়েবসাইট)
১২২.
ফিনিশীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ইরান
  3. গ) মিসর
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
ঘ) লেবানন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লেবানন
ব্যাখ্যা
ভূমধ্যসাগরের তীরে প্রাচীন লেবানন এবং সিরিয়া ও ফিলিস্তিন-ইসরাইলের কিছু অংশ জুড়ে খ্রিস্টপূর্ব প্রায় ২৫০০ বছর পূর্বে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল।
ফিনিশীয় সভ্যতা বর্ণমালা আবিষ্কারের জন্যে বিখ্যাত। তারা ২২টি ব্যাঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালার উদ্ভাবন করেছিল। এছাড়া জাহাজ নির্মাণ এবং নাবিকের জন্যেও ফিনিশীয়রা বিখ্যাত।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৩.
আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিলো?
  1. ক) ইতালি
  2. খ) স্পেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ব্রিটেন
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৮৩০ সালে ফ্রান্স আলজেরিয়ায় উপনিবেশ স্থাপন করে।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১২৪.
ওয়ার্ল্ড ওয়াচ কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা সংস্থা। এটি ১৯৭৪ সালে লেস্টার ব্রাউন নামের একজন মার্কিন বিজ্ঞানী ও অর্থনীতিবিদ প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
ওয়ার্ল্ড ওয়াচ বিশ্বের প্রথম বেসরকারি স্বাধীন গবেষণা সংস্থা যা কেবল জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণায় নিয়োজিত।
(সূত্রঃ ওয়ার্ল্ড ওয়াচ ওয়েবসাইট)
১২৫.
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইরাক আক্রমণ কী নামে পরিচিত?
  1. ক) অপারেশমন এনডিউরিং ফ্রিডম
  2. খ) অপারেশন ডেজার্ট স্টর্ম
  3. গ) অপারেশন ইরাকি ফ্রিডম
  4. ঘ) অপারেশন ওডিসি ডন
সঠিক উত্তর:
গ) অপারেশন ইরাকি ফ্রিডম
উত্তর
সঠিক উত্তর:
গ) অপারেশন ইরাকি ফ্রিডম
ব্যাখ্যা
২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের ইরাক আক্রমণ অপারেশন ইরাকি ফ্রিডম নামে পরিচিত। এটি দ্বিতীয় উপসাগরীয় ‍যুদ্ধ নামেও পরিচিত।
অন্যদিকে ১৯৯০ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধ অপারেশন ডেজার্ট স্টর্ম, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের আফগানিস্তান আক্রমণ অপারেশন এনডিউরিং ফ্রিডম এবং ২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের লিবিয়া আক্রমণ অপারেশন ওডিসি ডন নামে পরিচিত।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং হিস্টোরি ডটকম)
১২৬.
ইউরোপের প্রথম কোভিড-১৯ মুক্ত দেশ কোনটি?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) মন্টিনিগ্রো
  4. ঘ) আইসল্যান্ড
সঠিক উত্তর:
গ) মন্টিনিগ্রো
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্টিনিগ্রো
ব্যাখ্যা
২৪ মে ২০২০ ইউরোপের প্রথম দেশ হিসেবে মন্টিনিগ্রো নিজেকে করোনামুক্ত ঘোষণা করে। দেশটিতে ১৭ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এরপর দেশটি মোট ৩২৪ জন রোগী শনাক্ত হয় যার মধ্যে ৯ জন মারা যায়।
মন্টিনিগ্রো ব্যতীত ভ্যাটিকান সিটি, স্লোভেনিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনিসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে নিজেকে করোনামুক্ত ঘোষণা করেছে।
(সূত্র: রয়টার্স এবং বাংলাদেশ প্রতিদিন)
১২৭.
কোন সংস্থা বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
  1. ক) WB
  2. খ) IMF
  3. গ) UNCTAD
  4. ঘ) WEF
সঠিক উত্তর:
গ) UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
গ) UNCTAD
ব্যাখ্যা
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে থাকে। ১৯৯১ সাল থেকে সংস্থাটি এই রিপোর্ট প্রকাশ করে আসছে। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০২০ অনুসারে বাংলাদেশে ২০১৯ সালে বিনিয়োগ এসেছে ১৫৯.৭০ কোটি মার্কিন ডলার। ২০১৮ সালে এসেছিল ৩৬১.৩ কোটি মার্কিন ডলার।
ডুয়িং বিজনেস রিপোর্ট, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন এবং গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন এবং WEF বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করে থাকে।
(সূত্র: WB, IMF, UNCTAD এবং WEF ওয়েবসাইট)
১২৮.
৯২তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে কোন চলচ্চিত্রটি পুরস্কার লাভ করে?
  1. ক) প্যারাসাইট
  2. খ) দ্য নেইবারস উইন্ডো
  3. গ) জোকার
  4. ঘ) লিটল উইমেন
সঠিক উত্তর:
ক) প্যারাসাইট
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারাসাইট
ব্যাখ্যা
৯২তম অস্কারে কোরীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘প্যারাসাইট’ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
অস্কারের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ইংরেজি ব্যতীত অন্য ভাষায় নির্মিত চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘প্যারাসাইট’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কারও লাভ করে। এছাড়া এর পরিচালক বং জুন হো সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য নির্মাতার পুরস্কার লাভ করে। সব মিলিয়ে মোট ৪টি পুরস্কার লাভ করে প্যারাসাইট।
(সূত্রঃ ওস্কার ওয়েবসাইট এবং বিবিসি বাংলা)
১২৯.
বাংলাদেশে খরার জন্যে অধিক ঝুঁকিপূর্ণ?
  1. ক) নেত্রকোনা ও জামালপুর
  2. খ) ফরিদপুর ও মাদারীপুর
  3. গ) কুমিল্লা ও নোয়াখালী
  4. ঘ) রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর প্রভৃতি জেলা খরার জন্যে খুবই ঝুঁকিপূর্ণ।
অনাবৃষ্টি, দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন ও প্রস্বেদনের হার অধিক হলে সাধারণত খরা দেখা দেয়।
(সূত্রঃ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান - পৃষ্ঠা : ১৯৫)
১৩০.
বাংলাদেশে কত সালে সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আঘাত হানে?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৭০ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭০ সালে
ব্যাখ্যা
১৯৬০ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে ৫০টির অধিক সাইক্লোন আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ছিলো ১৯৭০ সালে আঘাত হানা সাইক্লোন। এতে প্রায় ৫ লক্ষাধিক মানুষ মারা যায়।
এছাড়াও ১৯৬১, ১৯৬৩, ১৯৬৫, ১৯৮৫, ১৯৯১, ২০০৭ ও ২০০৯ সালের ঘূর্ণিঝড়ও ব্যাপক মাত্রার ছিলো।
নিম্নচাপের কারণে বাতাস যখন প্রচণ্ডবেগে ঘুরতে থাকে তখন তাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। সাধারণত বাতাসের গতিবেগ ৬৩ কিলোমিটারের অধিক হলে একে সাইক্লোন বিবেচনা করা হয়।
(সূত্রঃ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান : পৃষ্ঠা-১৯৬)
১৩১.
চাবাহার সমুদ্রবন্দর কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ক) পারস্য উপসাগর
  2. খ) ওমান উপসাগর
  3. গ) এডেন উপসাগর
  4. ঘ) আকাবা উপসাগর
সঠিক উত্তর:
খ) ওমান উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) ওমান উপসাগর
ব্যাখ্যা
চাবাহার হলো ইরানের একটি সমুদ্রবন্দর যা ওমান উপসাগরের তীরে অবস্থিত। ভারত এ বন্দরকে ব্যবহার করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পণ্য পরিবহণ করে থাকে।
সম্প্রতি ইরান সরকার চাবাহার সমুদ্রবন্দর থেকে ইরান-আফগানিস্তান সীমান্ত পর্যন্ত রেললাইন নির্মাণের একটি প্রকল্প থেকে ভারতকে বাদ দেয়।
(সূত্রঃ চাবাহার বন্দর ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো)
১৩২.
আতাকামা মরুভূমি কোথায় অবস্থিত?
  1. ক) ভারত
  2. খ) তুরস্ক
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) চিলি
সঠিক উত্তর:
ঘ) চিলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিলি
ব্যাখ্যা
আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত একটি শীতল মরুভূমি। এটি পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি। এটি উত্তর-দক্ষিণে প্রায় ৬০০ মাইল লম্বা।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩৩.
বায়ুমন্ডলে কোন উপাদানের পরিমাণ সর্বাধিক?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) কার্বন ডাই-অক্সাইড
  4. ঘ) জলীয়বাষ্প
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
ব্যাখ্যা
বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক (৭৮.০২ ভাগ)।
অক্সিজেনের পরিমাণ ২০.৭১ ভাগ।
কার্বন ডাই-অক্সাইড ০.০৩ ভাগ।
জলীয়বাষ্প ০.৪১ ভাগ।
আরগন ০.৮০ ভাগ।
ধূলিকণা ও কণিকা ০.০১ ভাগ এবং
অন্যান্য গ্যাসের পরিমাণ ০.০২ ভাগ।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১৩৪.
কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয়?
  1. ক) পূর্বপ্রস্তুতি
  2. খ) প্রশমন
  3. গ) প্রতিরোধ
  4. ঘ) পুনরুদ্ধার
সঠিক উত্তর:
ঘ) পুনরুদ্ধার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুনরুদ্ধার
ব্যাখ্যা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি, দূর্যোগ প্রশমন এবং দুর্যোগ প্রতিরোধ হলো দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান। দুর্যোগ ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সাড়াদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল : নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা-২২০)
১৩৫.
রিবন রেটিং পদ্ধতি কোন ফসলের সাথে সম্পর্কিত?
  1. ক) আখ
  2. খ) চা
  3. গ) পাট
  4. ঘ) সরিষা
সঠিক উত্তর:
গ) পাট
উত্তর
সঠিক উত্তর:
গ) পাট
ব্যাখ্যা
রিবন রেটিং হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পাট পঁচানোর একটি পদ্ধতি। এই পদ্ধিতে কাঁচা পাট থেকে ছাল ছাড়িয়ে অল্প পানিতে পঁচানো যায়।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
১৩৬.
মূল্যবোধ শিক্ষার অন্যতম উদ্দেশ্য কী?
  1. ক) দুর্নীতি রোধ করা
  2. খ) সামাজিক অবক্ষয় রোধ করা
  3. গ) ধর্মীয় শাসন চালু
  4. ঘ) রাজনৈতিক অবক্ষয় রোধ করা
সঠিক উত্তর:
খ) সামাজিক অবক্ষয় রোধ করা
উত্তর
সঠিক উত্তর:
খ) সামাজিক অবক্ষয় রোধ করা
ব্যাখ্যা
সামাজিক মূল্যবোধের অনুপস্থিতি বা নেতিবাচক পরিবর্তনই হলো সামাজিক অবক্ষয় বা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এই সামাজিক অবক্ষয় রোধ করা।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৩৭.
কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন?
  1. ক) সামাজিক স্বাধীনতা
  2. খ) আইনগত স্বাধীনতা
  3. গ) সাংস্কৃতিক স্বাধীনতা
  4. ঘ) অর্থনৈতিক স্বাধীনতা
সঠিক উত্তর:
ঘ) অর্থনৈতিক স্বাধীনতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্থনৈতিক স্বাধীনতা
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা মানে হলো যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ব্যবস্থা এবং দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্তি। এই স্বাধীনতা ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : মো. মোজাম্মেল হক)
১৩৮.
নিচের কোনটি মূল্যবোধের উপাদান?
  1. ক) সামাজিক মাপকাঠি
  2. খ) নৈতিক প্রাধান্য
  3. গ) সামাজিক ন্যায়বিচার
  4. ঘ) বিভিন্নতা
সঠিক উত্তর:
গ) সামাজিক ন্যায়বিচার
উত্তর
সঠিক উত্তর:
গ) সামাজিক ন্যায়বিচার
ব্যাখ্যা
যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই মূল্যবোধ।
সামাজিক ন্যায়বিচার, নীতি ও ঔচিত্যবোধ, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক চেতনা ও কর্তব্যবোধ ইত্যাদি হলো মূল্যবোধের উপাদান।
অন্যদিকে, সামাজিক মাপকাঠি, বিভিন্নতা, নৈতিক প্রাধান্য, আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ইত্যাদি হলো মূল্যবোধের বৈশিষ্ট্য।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : মো. মোজাম্মেল হক)
১৩৯.
নৈতিক চেতনা কোন ধরনের ক্রিয়া?
  1. ক) সামাজিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) সাংস্কৃতিক
  4. ঘ) মানসিক
সঠিক উত্তর:
ঘ) মানসিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানসিক
ব্যাখ্যা
নৈতিক চেতনা হলো এমন এক ধরনের মানসিক চেতনা যা আমাদের ইচ্ছাপ্রসূত কার্যাবলির ন্যায-অন্যায় বা উচিত-অনুচিত বিষয়গুলো সম্পর্কে সচেতন করে তোলে।
এই চেতনার দ্বারাই আমরা আমাদের আচরণের নৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন হতে পারি।
(সূত্র: সিভিক এডুকেশন-১ : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৪০.
সমাজ ভেদে ভিন্নতর হতে পারে-
  1. ক) মানবাধিকার
  2. খ) নৈতিক অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর:
খ) নৈতিক অধিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) নৈতিক অধিকার
ব্যাখ্যা
নৈতিক অধিকার সমাজ ভেদে ভিন্ন হতে পারে। এই অধিকার আইন দ্বারা স্বীকৃত নয়। এটি ব্যক্তির বিবেক এবং ন্যায়বোধ থেকে উদ্ভূত।
অধিকার হলো সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
মানবাধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, নৈতিক অধিকার ইত্যাদি বিভিন্ন প্রকার অধিকার।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৪১.
ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক-
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) ইতালি
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক। তাকে বিংশ শতকের অন্যতম প্রধান দার্শনিক ধরা হয়।
তার বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে- Critique of Pure Reason, Critique of Practical Reason, Critique of Judgement ইত্যাদি৷
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)