পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা - ১৬: Part-1: English Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word A to H] পার্ট-২: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক। ২. অন্যান্য লেখকগণ: শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও সম-সাময়িক গুরুত্বপূর্ণ লেখক। পার্ট-৩: সাধারণ বিজ্ঞান টপিকসমূহ: আধুনিক বিজ্ঞান: ১. পৃথিবী সৃষ্টির ইতিহাস, মহাকর্ষ-অভিকর্ষ, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা, বিভিন্ন রশ্মি ও তার ব্যবহার, ইলেক্ট্রনিক্স, মহাকাশ ও জ্যাতির্বিজ্ঞান, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান ইত্যাদি। ২. বায়ুমণ্ডল, বারিমণ্ডল, টাইড, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, জোয়ার-ভাটা, জীব-বৈচিত্র, পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ও এর ব্যবহার, আধুনিক ভূগোল সম্পর্কিত অন্যান্য বিষয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,
হে স্বদেশ, ফের সেই কথা জানালাম।- পঙক্তিদ্বয় সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কবিতার?
  1. ক) বিক্ষোভ
  2. খ) পরিখা
  3. গ) বিদ্রোহের গান
  4. ঘ) সব্যসাচী
ব্যাখ্যা
‘বিক্ষোভ’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্য রচিত ‘ঘুম নেই’ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা।

বিক্ষোভ
 সুকান্ত ভট্টাচার্য 

দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,
হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।
জানে না তো কেউ পৃথিবী উঠেছে কেঁপে
ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে,
কখনো কেউ কি ভূমিকম্পের আগে
হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে?
যারা আজ এত মিথ্যার দায়ভাগী,
আজকে তাদের ঘৃণার কামান দাগি।
ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি,
আমরা চেয়েছি স্বাধীন স্বদেশভূমি,
অনেকে বিরূপ, কানে দেয় হাত চাপা,
তাতেই কি হয় আসল নকল মাপা?

------------------
• ভট্টাচার্য, সুকান্ত (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। 
• সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন।

তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য:
- ছাড়পত্র ,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- ঘুম নেই,
- হরতাল,
- গীতিগুচ্ছ প্রভৃতি।

- পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তাঁর রচনাবলি প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘের পক্ষে আকাল (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।

উৎস: ঘুম নেই কাব্যগ্রন্থ এবং বাংলাপিডিয়া।
.
বাপুরাম সাপুড়ে,
কোথা যাস্ বাপুরে?
আয় বাবা দেখে যা!
দুটোসাপ রেখে যা!- কবিতার পঙক্তিগুলোর রচয়িতা কে?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
বাবুরাম সাপুড়ে
সুকুমার রায়

বাপুরাম সাপুড়ে,
            কোথা যাস্ বাপুরে?
আয় বাবা দেখে যা!
            দুটো সাপ রেখে যা!
যে সাপের চোখ্ নেই,
           শিং নেই নোখ্ নেই!
ছোট না কি হাঁটে না,
           কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্ ফাঁস,
          মারে নাকো ঢুঁশ্ঢাঁশ,
নেই কোন উৎপাত,
          খায় শুধু দুধ ভাত-
সেই সাপ জ্যান্ত
          গোটা দুই আনত?
তেড়ে মেরে ডাণ্ডা
           ক‘রে দিই ঠাণ্ডা।

সুকুমার রায়:

- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁর পিতা এবং অস্কারপ্রাপ্ত  চলচ্চিত্রকার  সত্যজিৎ রায় তাঁর পুত্র।
- সুকুমার রায়ের প্রধান অবদান শিশু-কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম।
- কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুকরস সঞ্চার করতে পারতেন।
- তাঁর কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজচেতনাও প্রতিফলিত হয়েছে। 
- সুকুমার রায় সিটি স্কুল থেকে প্রবেশিকা পাস করে  প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে অনার্সসহ বিএসসি (১৯১১) পাস করেন।

• সুকুমার রায় প্রেসিডেন্সিতে ছাত্র থাকাকালে ‘ননসেন্স ক্লাব’ নামে একটি সংগঠন গড়ে তোলেন, যার মুখপত্র ছিল সাড়ে-বত্রিশ-ভাজা।
- বিলেত থেকে ফিরে তিনি গঠন করেন ‘মানডে ক্লাব’।
- এখানে আলোচনা ও পাঠের সঙ্গে থাকত ভূরিভোজের ব্যবস্থা।
- তাই ব্যঙ্গ করে কেউ কেউ একে বলত ‘মন্ডা ক্লাব’

উৎস: আবল তাবল ও বাংলাপিডিয়া।
.
'পদ্মিনী শঙ্খিনী' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) সত্যেন সেন
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) শহীদ কাদরী
  4. ঘ) সানাউল হক
ব্যাখ্যা
'পদ্মিনী শঙ্খিনী' কাব্যগ্রন্থের রচয়িতা সানাউল হক

সানাউল হক:
- হক, সানাউল (১৯২৪-১৯৯৩)  কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ। জন্ম ব্রাহ্মণবাড়ীয়া জেলার চাউরা গ্রামে, ১৯২৪ সালের ২৩ মে।
- সানাউল হক ছিলেন একজন কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ।
- তাঁর প্রকৃত নাম আল মামুন সানাউল হক।
- চলি­শের দশকের একজন খ্যাতিমান কবি হিসেবে সানাউল হক পরিচিতি লাভ করেন। কবিতার কতকগুলি বৈশিষ্ট্য—শব্দ-ব্যবহার, ছন্দ-বিন্যাস এবং উপমা-অলঙ্কার নির্মাণ ছাড়াও তাঁর কবিতায় প্রেমানুভূতি ও মানবতাবোধ ধ্বণিত হয়েছে।
• নদী ও মানুষের কবিতা,
• সম্ভবা অনন্য,
• সূর্য অন্যতর,
• বিচূর্ণ আর্শিতে,
• একটি ইচ্ছা সহস্র পালে,
• কাল সমকাল প্রভৃতি।
এসব কাব্যগ্রন্থে সানাউল হক মানবজীবন ও জগতের ছবি আকার চেষ্টা করেছেন, সমকালের কবিমহলে এবং পাঠকদের কাছে তা সমাদৃত হয়। বিশেষভাবে তাঁর স্বদেশপ্রেমের কবিতাগুলি পাঠককে আকৃষ্ট করে।

তাঁর কবিতায় তাঁর ব্যক্তিত্বকে প্রত্যক্ষ করা যায়- যেখানে তিনি সমস্যা ও সম্ভাবনায় কখনও আশাহত, কখনও আনন্দিত। তাঁর অন্যান্য
কাব্যগ্রন্থ গুলো হলো:
পদ্মিনী শঙ্খিনী,
• প্রবাসে যখন, 
• বিরাশির কবিতা,
• উত্তীর্ণ পঞ্চাশ প্রভৃতি উল্লেখযোগ্য।
- তাঁর বন্দর থেকে বন্দরে (১৯৬৪) নামক অস্ট্রেলিয়া ভ্রমণ-কাহিনী বেশ খ্যাতি লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্য হলো-
  1. ক) হসন্তিকা
  2. খ) মাটির দেয়াল
  3. গ) সাঁঝের মায়া
  4. ঘ) পাখির কাছে ফুলের কাছে
ব্যাখ্যা
- সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্য হলো হসন্তিকা। 

- সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- ১৯২২ সালের ২৫ জুন তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত কাব্য: 
- সবিতা
- সন্ধিক্ষণ
- বেণু ও বীণা
- কুহু ও কেকা
- তুলির লিখন
- হোমশিখা
- অভ্র-আবীর
- হসন্তিকা
- বেলা শেষের গান
- বিদায় আরতি ইত্যাদি।

তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু
- মণি মঞ্জুষা
- অন্যদিকে 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনী কোনটি?
  1. ক) দেশে বিদেশে
  2. খ) পালামৌ
  3. গ) দেশান্তর
  4. ঘ) জলে ডাঙ্গায়
ব্যাখ্যা
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণামূলক ভ্রমণকাহিনী 'পালামৌ'।
- এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এটি ১২৮৭ থেকে ১২৮৯ বঙ্গাব্দের 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রথম এই ভ্রমণকাহিনী 'পালামৌ' প্রকাশিত হয়।

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়:
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৪ সালের ২৭শে জুন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি 'Bengal Ryots : Thier Rights and Liabilities' নামের গ্রন্থ লিখে প্রথম খ্যাতি অর্জন করেন।
- তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন ১২৮৪ থেকে ১২৮৯ বঙ্গাব্দ পর্যন্ত।
- আর তিনি সম্পাদনা করেন 'ভ্রমর' নামের মাসিক পত্রিকা।

পালামৌ:
'পালামৌ' সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা।
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণামূলক ভ্রমণকাহিনী হচ্ছে 'পালামৌ'।
- এটি ছোট নাগপুরের আদিম গিরিদরী অরণ্যানী ও আরণ্যক পশু এবং মানব লেখকের বর্ণনাগুণে উচ্চ সাহিত্যমূল্য লাভ করে।
- 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে'- এই গ্রন্থের যুগোত্তীর্ণ বাক্য।
- তিনি এই একটি বাক্য সৃষ্টি করেই স্মরণীয় হয়ে থাকবেন।

তাঁর রচিত উপন্যাসগ্রন্থ:
- কণ্ঠমালা
- মাধবীলতা
- জলপ্রতাপ চাঁদ ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- রামেশ্বরের অদৃষ্ট

প্রবন্ধগ্রন্থ:
- যাত্রা

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
'পদচিহ্ন' উপন্যাসটি কে লিখেছেন?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) সত্যেন সেন
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
- 'পদচিহ্ন' উপন্যাসটি সত্যেন সেন রচিত।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- ভোরের বিহঙ্গী,
- অভিশপ্ত নগরী,
- পাপের সন্তান,
- সাত নম্বর ওয়ার্ড,
- পদচিহ্ন,
- আলবেরুনী ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনিটির রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনির রচয়িতা- সৈয়দ মুজতবা আলী।
- এটি সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ।
- ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

সৈয়দ মুজতবা আলী 
১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য
- শবনম

তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী
- টুনি মেম

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
  1. ক) উজানের মৃত্যু
  2. খ) নীল ময়ূরের যৌবন
  3. গ) কীর্তন খোলা
  4. ঘ) বহিপীর
ব্যাখ্যা
- সেলিম আল দীন রচিত নাটক কীর্তন খোলা। 

তাঁর রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সেলিনা হোসেনের দেশবিভাগ ও ভাষা আন্দোলন নিয়ে রচিত উপন্যাস কোনটি?
  1. ক) যাপিত জীবন
  2. খ) হাঙর নদী গ্রেনেড
  3. গ) উৎস থেকে নিরন্তর
  4. ঘ) পোকামাকড়ের ঘরবসতি
ব্যাখ্যা
- সেলিনা হোসেনের দেশবিভাগ ও ভাষা আন্দোলন নিয়ে রচিত উপন্যাস- যাপিত জীবন

তাছাড়া,
- সেলিনা হোসেনের মাঝিদের সংগ্রামী জীবন নিয়ে রচিত উপন্যাস- পোকামাকড়ের ঘরবসতি।
- সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- হাঙর নদী গ্রেনেড।
- 'উৎস থেকে নিরন্তর' সেলিনা হোসেনের লেখা প্রথম গল্পগ্রন্থ।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া। 
১০.
'ঢাকাই রঙ্গরসিকতা' শামসুজ্জামান খান রচিত একটি-
  1. ক) প্রবন্ধ
  2. খ) রম্য-রচনা
  3. গ) গল্প
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা
'ঢাকাই রঙ্গরসিকতা' শামসুজ্জামান খান রচিত একটি রম্য-রচনা

- শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত প্রবন্ধ:
- নানা প্রসঙ্গ
- গণসঙ্গতি
- মাটি থেকে মাহীরুহ
- বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা
- ফোকলোরচর্চা

তাঁর রচিত রম্য-রচনা:
- গ্রামবাংলার রঙ্গ গল্প
- ঢাকাই রঙ্গরসিকতা
- গ্রামবাংলার রঙ্গরসিকতা

তাঁর রচিত শিশু-সাহিত্য:
- দুনিয়া মাতানো বিশ্বকাপ

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১১.
Look before you leap. Here underlined part is - 
  1. ক) A Principal clause
  2. খ) A noun clause
  3. গ) A adjective clause
  4. ঘ) A adverb clause
ব্যাখ্যা

“Look” এটি একটি principal clause. 

Principal Clause or Independent Clause :
এটি প্রধান বাক্যাংশ যা নিজেই স্বাধীনভাবে বসতে পারে। অর্থাৎ যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে।

Principal clause কে main clause, independent clause ও বলে। 

প্রতিটি Principal Clause এক একটি Simple Sentence. এ ধরনের Clause সমূহকে Compound Sentence বা Complex Sentence থেকে আলাদা করা হলেও তারা নিজেই Simple Sentence গঠণ করতে পারে এবং নিজেই বাক্যের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।

যেমনঃ- I know the man who helped you. এখানে I know the man হচ্ছে Principal Clause একে আলাদা করলেও নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। 
১২.
What is the synonym of Craven?
  1. ক) Thicken
  2. খ) Spineless
  3. গ) Aggravate
  4. ঘ) Quieten
ব্যাখ্যা
English Meaning: Extremely cowardly (= not brave).
Bangla Meaning: কাপুরুষ; ভীর।
Other Forms: 
- Craven (noun); - Cravenly (adverb)
- Cravenness (noun)
Example Sentence: 
1. Please check your facts before you accuse us of being craven.
2. It is a craven proposal to raise the white flag. 

- Synonyms: Spineless (মেরুদণ্ডহীন; (লাক্ষণিক) কাপুরুষোচিত), Timid (ভীরু; লাজুক), Gutless, Fearful (ভীরু) Dreadful (ভীতিজনক)। 
- Antonyms: Brave (সাহসী; নির্ভীক), Unfearing (শঙ্কাহীন), Courageous (সাহসী), Dauntless (নির্ভীক), Fearless (শঙ্কাহীন)। 

অন্য অপশন গুলোর অর্থ:
Thicken (ঘন করা বা হওয়া)
Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো),
Quieten (শান্ত করা)

Source: Live MCQ lecture. 
১৩.
Which part of the sentence “Arif said that he was good” is a sub-ordinate clause?
  1. ক) Was good
  2. খ) Arif said
  3. গ) That he was good
  4. ঘ) He was good
ব্যাখ্যা

এখানে উত্তর হবে That he was good. 

অর্থ প্রকাশ করার জন্য যে Clause-কে Principal Clause-এর উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হয় তাকে Sub-ordinate Clause বলে।

এটি অপ্রধান বাক্যাংশ যা অন্য Clause এর উপর নির্ভরশীল। Complex Sentence গঠনের সময় যে এক বা একাধিক Clause, Principal Clause এর সাথে যুক্ত হয় সেটা Subordinate Clause. এসব Subordinate Clause তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য Principal Clause এর উপর নির্ভরশীল।

যেমনঃ- The boy came here when he was eight.

When he was eight হচ্ছে Subordinate Clause এটাকে Simple Sentence থেকে আলাদা করা হলেও Principal Clause এর সাহায্য ছাড়া বাক্য গঠণ করতে পারেনা এবং অর্থ প্রকাশ করতে পারেনা
১৪.
Choose the correct synonym of "Alacrity"-
  1. ক) Humdrum
  2. খ) Worldly
  3. গ) Indifference
  4. ঘ) Enthusiasm
ব্যাখ্যা
- English Meaning: Speed and interest.
- Bangla Meaning: উদ্যমপরতা; কর্মচাঞ্চল্য।
- Other Forms: Alacritous (adjective).

- Example Sentence: 
1. He invited us all to visit, and we agreed with alacrity.
2. He accepted the Job offer with alacrity.

- Synonyms: Enthusiasm (প্রবল উৎসাহ), Keenness (প্রখরা), Willingness (সম্মতি), Exuberance (উচ্ছাস), Eagerness (আকুলতা)। 
- Antonyms: Apathy (উদাসীনতা বা অনীহা). Callous (উদাসীনতা), Indifference (অনীহা), Numbness (অসাড়তা), Phlegm (কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য)। 


অন্যদিকে:
- Humdrum (একঘেয়ে),
- Worldly (দুনিয়াবী, পার্থিব),
- Indifference (অনীহা),

Source: Live MCQ lecture. 
১৫.
What would be the right synonym for "Digression"?
  1. ক) Straightness
  2. খ) Diversion
  3. গ) Agreement
  4. ঘ) Directness
ব্যাখ্যা
- English Meaning: The action of moving away from the main subject you are writing or talking about and writing or talking about something else.
- Bangla Meaning: মূল প্রসঙ্গ থেকে বিচ্যুতি; অপ্রাসঙ্গিকতা: In your speech, sometimes you have had a few digress.
- Other Forms: Digress [ডাইগ্রেস্‌] (verb intransitive) (from) লেখায় বা ভাষণে মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া; অপ্রাসঙ্গিক হওয়া।

-Synonyms: Diversion (ভিন্নমুখীকরণ), Aside (একধারে), Straying (পথভ্রষ্টতা), Deviation (বিচ্যুতি), Difference (পার্থক্য)।
- Antonyms: Agreement (ঐক্য; মতৈক্য), Directness (সরাসরিতা), Straightness (ঋজুতা), Accord (মিল, সঙ্গতি), Frankness  (অকপটতা)। 

- Example Sentence: 
1. Talking about money now would be a digression from the main purpose of this meeting.
2. His writing is marked by a digression into irrelevant details. 

Source: Live MCQ lecture. 
১৬.
Find the appropriate synonym of "Extent" -
  1. ক) Accumulate
  2. খ) Magnitude
  3. গ) Disperse
  4. ঘ) Diminish
ব্যাখ্যা
- English Meaning: Area or length; amount.
- Bangla Meaning: 
(১) সীমা; আয়তন; চৌহদ্দি; ব্যাপ্তি।
(২) মাত্রা; পরিমাণ: to a certain/to some extent, অংশত; কিছু পরিমাণে; কিছুটা।
-- Other Forms: - 
- Extend (Verb).
- Extensive (Adjective). 

- Synonyms: Amount (পরিমাণ), Degree (মাত্রা), Duration (সময়কাল), Magnitude (মাত্রা), Level (স্তর)। 
- Antonyms: Whole (পুরোপুরি), Extreme (চরম), All (সম্পূর্ণ), Together (একত্রে)।

অন্যদিকে:
- Accumulate (বৃদ্ধি পাওয়া, সঞ্চিত হওয়া, জমা),
- Disperse (ছত্রভঙ্গ হওয়া, বিকীর্ণ হওয়া),
- Diminish (হ্রাস করা),

Source: Live MCQ lecture. 
১৭.
You cannot guess what type of person he is. The underlined clause is a/an -
  1. ক) Adverbial clause
  2. খ) Adjective clause
  3. গ) Noun clause
  4. ঘ) prepositional clause
ব্যাখ্যা
উত্তরটি হবে Noun clasue. 

যেসব Subordinate Clause, complex sentence এর ভিতর Noun এর কাজ করে তাদেরকে Noun Clause বলে।
যেমনঃ- We do not know when he will arrive. 
- এখানে what type of person he is দ্বারা Noun এর কাজ করে তাই এটি Noun clause. 
কিছু Noun clause এর উদাহারণ: 
1. That he can speak Hindi was mistry to me.
2. I am not sure what he has done.
১৮.
I get up when it is 6 am. The underlined part is a/an -
  1. ক) Verb clause
  2. খ) Noun clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Adverbial clause
ব্যাখ্যা
সঠিক উত্তর Adverbial clause. 

- যে Clause adverb-এর কাজ করে তাকে Adverbial Clause বলে।
- একটি Adverbial Clause "When[কখন]?" " Where[কোথায়]?" "How [কিভাবে]?" কোন কাজ ঘটল এই প্রশ্নগুলোর উত্তর দেয়।
- এখানে  when it is 6 am দ্বারা সময় নির্দেশ করে তাই এটি Adverbial clause. 

Ex.. 

you can go where you like.

১৯.
Which one is correct spelled?
  1. ক) gyinecology
  2. খ) gynaiecology
  3. গ) gynaecology
  4. ঘ) gyniaecology
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে gynaecology. 

- gynaecologist (America(n) gynecologist) স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ।
- gynaecological (America(n) =  gynecological) [গাইনিকালজিক্‌ল্‌] (adjective)

Source: Accessible Dictionary. 
২০.
Which one is an antonym for 'Disabuse'?
  1. ক) Undeceive
  2. খ) Disenchant
  3. গ) Misinform
  4. ঘ) Disillusion
ব্যাখ্যা
- English Meaning: To cause someone no longer to have a wrong idea, deceive.
- Bangla Meaning: ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা; কাউকে সঠিক ধারণায় স্থিত করা: Proper education can disabuse a man of communal prejudices.
--Example Sentence:
1. Of course, once I started doing the job, I was quickly disabused of any romantic ideas I had about it.
2. Let me disabuse you of your foolish notions about married life.

- Synonyms: Disillusion (মোহমুক্ত করা), Undeceive (ছলানামুক্ত করা), Disenchant (জাদু বা মোহ থেকে মুক্ত করা), Debunk (প্রকট করা), Enlighten (আলোকিত করা)। 
- Antonyms: Misguide (ভুলপথে চালিত করা), Misinform (বিভ্রান্ত করা), Mislead (বিভ্রান্ত/বিভ্রষ্ট করা)।

Source: Live MCQ lecture. 
২১.
No spelling mistake occurs in -
  1. ক) Humerous
  2. খ) Humorous
  3. গ) Humorious
  4. ঘ) Humorius
ব্যাখ্যা
সঠিক উত্তর: Humorous

- humorous [হিঊমারাস্‌] (adjective) রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক:

Ex.. 
He gave a humorous account of their trip to Spain.
It's a humorous look at the world of fashion.
The show offers a humorous take on family life.
He had a wide mouth and humorous grey eyes.

Source: Oxford Dictionary, Accessible Dictionary. 
২২.
Tell me who who did it. The underlined part is a/an -
  1. ক) Adverbial clause
  2. খ) Adjective clause
  3. গ) Noun clause
  4. ঘ) Prepositional clause
ব্যাখ্যা
উত্তরটি হবে Noun clasue. 

যেসব Subordinate Clause, complex sentence এর ভিতর Noun এর কাজ করে তাদেরকে Noun Clause বলে।
যেমনঃ- We do not know when he will arrive. 
- এখানে who did it দ্বারা Noun এর কাজ করে তাই এটি Noun clause. 

কিছু Noun clause এর উদাহারণ: 
1. That he can speak Hindi was mistry to me.
2. I am not sure what he has done.
২৩.
Select the word having similar meaning with Euphoria.
  1. ক) Depression
  2. খ) Advance
  3. গ) Pleasure
  4. ঘ) Support
ব্যাখ্যা
- English Meaning: An extremely strong feeling of happiness and excitement that usually lasts only a short time
- Bangla Meaning: রমরমা; কুশল এবং আনন্দ-চঞ্চল অবস্থা। 

-- Other Forms: 
- Euphoric (Adjective).
- Euphorically (Adjective).

- Synonyms: Joy (আনন্দ), Ecstasy (তীব্র আনন্দ), Bliss (খুশি), Delight (পুলক), Pleasure (আনন্দ)। 
- Antonyms: Depression (বিষন্নতা), Sadness (দুঃখ), Sorrow (হতাশা, দু:খ), Grief (শোক), Regret (খেদ, অনুশোচনা)। 

- Example Sentence: 
1. The government’s current euphoria over the exchange rate is unlikely to last.
2. She had a feeling of euphoria on weekend. 

Source: Live MCQ lecture. 
২৪.
This is book I lost.The underlined part is a/an -
  1. ক) Adjective clause
  2. খ) Adverbial clause
  3. গ) Noun clause
  4. ঘ) No clause
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে Adjective clause


- যে Clause Adjective-এর কাজ করে তাকে Adjective Clause বলে।
- Subordinate Clause সাধারণত Complex sentence এর ভিতর Noun এর পরে বসে Noun সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে।
- অথবা, যেসব Subordinate clause কোন একটি Sentence কে কিংবা Principal Clause এর কোন Noun বা Pronoun কে qualify করে তাদেরকে Adjective Clause বলে।
- আমরা জানি adjective সাধারণত Noun বা pronoun কে Modify করে। সেই সূত্রে adjective clause ও Noun বা pronoun কে Modify করবে। 

এখানে "I lost" clause টি Book কে মডিফাই করছে তাই এটি Adjective clause. 

২৫.
Select a word having correct spelling?
  1. ক) fuilfilment
  2. খ) fullfillment
  3. গ) fulfilment
  4. ঘ) fulfillmeant
ব্যাখ্যা
সঠিক উত্তর fulfilment
 
fulfilment /noun/ সিদ্ধি; পূর্ণতা; সাধন; পূরণ; পূর; পরিপূরণ; সমাপ্তি; সম্পূরণ; 
Ex. 
The fulfilment of online orders remains a challenge for many retailers.

Source: Oxford Dictionary. 
২৬.
He keeps a distance from the bucolic seminomadic people. Here "Bucolic" means-
  1. ক) Demand
  2. খ) Grievance
  3. গ) Grumble
  4. ঘ) Agrarian
ব্যাখ্যা
- English Meaning: Connected with the countryside or country life. 
- Bangla Meaning: রাখালি; গ্রামিক; পশুপালন বিষয়ক।
- Other Forms: Bucolics (noun) (plural) রাখালি কবিতা; গোষ্ঠকাব্য।

- Synonyms: Agrarian (কৃষি সংক্রান্ত), Pastoral (মেষপালক সংক্রান্ত), Rural (গ্রামীন), Country (কৃষি সংক্রান্ত), Farming (কৃষিকাজ সংক্রান্ত)। 
- Antonyms: Urban (শহুরে), Industrial (শিল্প সংক্রান্ত), Civic (পৌর, নগরীয়), City (শহর) Metropolis (মহানগরী)। 

Source: Live MCQ lecture. 
২৭.
Select a word having correct spelling?
  1. ক) Aduletion
  2. খ) Adulation
  3. গ) Adilation
  4. ঘ) Adulataon
ব্যাখ্যা
সঠিক উত্তর Adulation
Adulation
- অতিপ্রশংসা; তোষামোদ; অতিভক্তি প্রদর্শন; স্তাবকতা।

Ex. 
The band enjoy the adulation of their fans wherever they go.

Source: Oxford Dictionary.
২৮.
Which one is correct spelled?
  1. ক) embellish
  2. খ) embellesh
  3. গ) embillish
  4. ঘ) embeillish
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তর embellish 

- embellish (with) সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।
- embellishment [noun] [Uncountable noun] অলংকরণ।

Example:
- The huge carved door was embellished with brass door knockers.
- embellished with gold lettering/golden embroidery/jewellery/precious metal/sweeping chintz curtains.

Source: Oxford Dictionary, Accessible Dictionary. 
২৯.
Find the appropriate antonym of 'Contumacious' -
  1. ক) Disobedient
  2. খ) Obedient
  3. গ) Unruly
  4. ঘ) Rebellious
ব্যাখ্যা
- English Meaning:  Refusing to obey or respect the law in a way that shows contempt.
- Bangla Meaning: অবাধ্য; একগুঁয়ে; বেপরোয়া। 

Example Sentence: 
1. These contumacious students were a burden for the school authority. 
2. The judge threatened to charge the contumacious witness with contempt of court

- Synonyms: Disobedient (অবাধ্য), Rebellious (উচ্ছৃংখল), Unruly (অসংযত), Balky (ঘাড়ত্যাড়া), Contrary (অসঙ্গত)।  
- Antonyms: Docile (সহজে শেখানো যায় এমন), Obedient (বাধ্য), Comfortable (নিরাপদ), Ruly (সংযত), Submissive (আজ্ঞাবহ)।

Source: Live MCQ lecture. 

 
৩০.
I will not go there unless you go with me. The underlined part is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverbial clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Verb clause
ব্যাখ্যা
"unless you go with me" দ্বারা শর্ত বুঝায় বলে উত্তর Adverbial clause. 

- যে Clause adverb-এর কাজ করে তাকে Adverbial Clause বলে।
- একটি Adverbial Clause "When[কখন]?" " Where[কোথায়]?" "How [কিভাবে]?" কোন কাজ ঘটল এই প্রশ্নগুলোর উত্তর দেয়।

Ex.. 
If you come, I will go.
৩১.
Which would be the acceptable antonym of the word "Brazen"?
  1. ক) Uncultivated
  2. খ) Unplowed
  3. গ) Modest
  4. ঘ) Shameless
ব্যাখ্যা
- English Meaning: Open and without shame, usually about something that shocks people.
- Bangla Meaning: নির্লজ্জ; উদ্ধত।

Other Forms: 
- Brazen (verb) Brazen it out. 
- Brazenness (Noun) লজ্জাহীনতা।
-Example Sentence: 
1. She had become brazen about the whole affair.
2. a brazen demand for special treatment just because she's rich.

- Synonyms: Shameless (লজ্জাহীন), Bold (সাহসী, খোলামেলা), Unashamed (অশালীন), Audacious, (দু:সাহসী) Cocky (ধৃষ্ট)।  
- Antonyms: Shy (লাজুক), Modest (নম্র, ভদ্র, শালীন), Meek (নম্র), Timid (সতর্ক, ভীরু), Mousey (নীরব)।  

অন্যদিকে:
- Uncultivated (চাষ যোগ্য কিন্ত চাষ করা হয়নি এমন জমি),
- Unplowed, Dead (মৃত/পরিত্যাক্ত),

Source: Live MCQ lecture. 
৩২.
কোন বিজ্ঞানী সূর্যের চারপাশে গ্রহগুলির ঘূর্ণনগতির সূত্রাবলি নির্ধারণ করেন?
  1. ক) কেপলার
  2. খ) নিউটন
  3. গ) আইনস্টাইন
  4. ঘ) ম্যাক্স প্ল্যাঙ্ক
ব্যাখ্যা
১৬১৮ খ্রিস্টাব্দে জার্মান জ্যোতির্বিদ জোহানস কেপলার (Johannes Kepler) সিদ্ধান্তে উপনীত হন যে, গ্রহগুলো কোনো এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্ৰ করে অবিরাম ঘুরছে।
এই সম্পর্কে তিনি তিনটি সূত্র প্রদান করেন। তার নাম অনুসারে এই তিনটি সূত্রকে নামকরণ করা হয়েছে কেপলার এর গ্রহ সম্পৰ্কীয় গতিসূত্র

কেপলার এর গ্রহ সম্পৰ্কীয় গতিসূত্রসমূহ:
১. প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে । যাকে উপবৃত্তের সূত্র বলা হয় ।
২. সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখা গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। যাকে ক্ষেত্রফলের সূত্র বলা হয় ।
৩. একটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ তার কক্ষপথের পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। যাকে পর্যায়কালের সূত্র বলা হয় ।

গ্রহের গতি সংক্রান্ত কেপলার এর সূত্রাবলী থেকে অনুপ্রাণিত হয়ে নিউটন বল সম্পর্কে চিন্তাভাবনা করেন।

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি ও ব্রিটানিকা।
৩৩.
বৃহস্পতি ও শনি গ্রহের মধ্যে কোন আকর্ষণ কাজ করে?
  1. ক) গতি
  2. খ) মহাকর্ষ
  3. গ) অভিকর্ষ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মহাকর্ষ: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণকে মহাকর্ষ বলে।
যেমন: চন্দ্র ও সূর্যের মাঝে আকর্ষণ।

অভিকর্ষ: পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে।
মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণকে মহাকর্ষ বলে। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে যে আকর্ষণ হয় তাই অভিকর্ষ।

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি
৩৪.
বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তু সংক্রান্ত কয়টি সূত্র প্রদান করেন?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তু সংক্রান্ত ৩ টি সূত্র প্রদান করেন-

• প্রথম সূত্র: স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।
• দ্বিতীয় সুত্র:  স্থির অবস্থান থেকে  বিনা বাধায় পড়ন্ত নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক
• তৃতীয় সূত্র: স্থির অবস্থান থেকে  বিনা বাধায় পড়ন্ত নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক।

উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি
৩৫.
অভিকর্ষজ ত্বরণ কোনটির উপর নির্ভর করে?
  1. ক) পৃথিবীর ভর
  2. খ) পৃথিবীর ব্যাসার্ধ
  3. গ) বস্তুর উচ্চতা
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
অভিকর্ষজ ত্বরণ, g = GM/R2

G = মহাকর্ষীয় ধ্রুবক, এর মান হচ্ছে 6.673 × 10-11 Nm2kg-2
M = পৃথিবীর ভর
R = পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর উচ্চতা (বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে থাকলে দূরত্ব হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান)।

অতএব, অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে  পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ,  বস্তুর উচ্চতা সবগুলোর উপর।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৩৬.
পৃথিবী পৃষ্ঠে কোন ব্যক্তির ভর ৮০ কেজি, চাঁদের পৃষ্ঠে তার ভর কত হবে?
  1. ক) ৬ গুণ কমে যাবে
  2. খ) ৬ গুণ বেড়ে যাবে
  3. গ) অপরিবর্তিত থাকবে
  4. ঘ) অর্ধেক কমে যাবে
ব্যাখ্যা
ভর: প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। বস্তুর ধর্ম এর অবস্থান, আকৃতি  ও গতি পরিবর্তিনের জন্য পরিবর্তিত হয় না। যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত হয়, তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে।

অতএব, চাঁদের পৃষ্ঠে ব্যক্তির ভরের কোনো পরিবর্তন হবে না
৩৭.
আদর্শ ডায়োডের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
  1. ক) সম্মুখী ঝোঁকে নিখুঁত পরিবাহী হিসেবে কাজ করে
  2. খ) বিমুখী ঝোঁকে নিখুঁত পরিবাহী হিসেবে কাজ করে
  3. গ) সম্মুখী ঝোঁকে নিখুঁত অপরিবাহীর ন্যায় আচরণ করে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
একটি p-টাইপ সেমিকন্ডাক্টর ও n- টাইপ সেমিকন্ডাক্টর সমন্বয়ে p-n জাংশন তৈরি হয়।
দুটি সেমিকন্ডাক্টর এর সমন্বয়ে গঠিত বলে একে সেমিকন্ডাক্টর ডায়োড বলে।

 p-n জাংশন এ বহিস্থ ভোল্টেজ দুই ভাবে প্রয়োগ করা যায়। 
সম্মুখী ঝোঁক - ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ  করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত p  টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত n টাইপ বস্তুর সাথে যুক্ত থাকে। 
বিমুখী ঝোঁক - ভোল্টেজ যদি বিপরীত অভিমুখে প্রয়োগ করা হয় , কোষের ধনাত্মক প্রান্ত n টাইপ এবং ঋণাত্মক প্রান্ত p টাইপ বস্তুর সাথে সংযুক্ত থাকে। 

আদর্শ ডায়োডে সম্মুখী ঝোঁক থাকাকালে একটি নিখুঁত পরিবাহী ও বিমুখী ঝোঁকে এটি নিখুঁত অপরিবাহীর ন্যায় কাজ করে।
বাস্তবে কোনো ডায়োডই আদর্শ ডায়োডের ন্যায় আচরণ করে না।
৩৮.
আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি আপেক্ষিক?
  1. ক) স্থান
  2. খ) বস্তুর ভর
  3. গ) সময়
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
আপেক্ষিক তত্ত্ব:
- আপেক্ষিক তত্ত্ব পদার্থবিজ্ঞানে এক আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব। এই তত্ত্বের প্রবর্তক আলবার্ট আইনস্টাইন।
- আপেক্ষিক তত্ত্বের মতে স্থান, কাল ও জড় বা ভর পরম কিছু নয়, আপেক্ষিক।
- বিজ্ঞানী আইনস্টাইন এই তত্ত্বের সূচনা করেন ১৯০৫ সালে বিশেষ আপেক্ষিক তত্ত্ব (special theory of relativity) প্রবর্তনের মাধ্যমে।
- ভরের আপেক্ষিকতা ও ভরকে শক্তিতে রূপান্তর, এই দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের উপর ভিত্তি করে পারমাণবিক যুগের সূচনা হয়।

আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য:
- আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত।
- প্রথম স্বীকার্য: স্থির বা গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অপরিবর্তিত থাকে।
- দ্বিতীয় স্বীকার্য: শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষকের জন্য একই এবং তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, (ড. শাহজাহান তপন, মুহম্মদ আজিজ হাসান, ড. রানা চৌধুরী)।
৩৯.
নিম্নের কোন মৌলটি ডোপিং এর জন্য ব্যবহৃত হয় ?
  1. ক) ফ্লোরিন
  2. খ) লিথিয়াম
  3. গ) আর্সেনিক
  4. ঘ) ক্যালসিয়াম
ব্যাখ্যা
ডোপিং (Doping):
- বহির্জাত অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সুনিয়ন্ত্রিত ও উপযুক্ত উপায়ে সামান্য পরিমাণ অপদ্রব্য মিশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে ।
- ডোপিং এর ফলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি পায়।

ডোপিং এর জন্য দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয়। যথা-
১. পর্যায় সারণির গ্রুপ-১৩ এর মৌল, যেমন –বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি।
২. পর্যায় সারণির গ্রুপ-১৫ এর মৌল, যেমন – ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি ইত্যাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
কার্বনের আইসোটোপ কয়টি?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
ভিন্ন নিউট্রন সংখ্যায় নিউট্রনযুক্ত  নিউক্লিয়াসের  পরমাণুকে বলা হয় আইসোটোপ।
কার্বন এর নিউক্লিয়াসে ৬ টি প্রোটন এবং ৩ টি আইসোটোপঃ
C12: 6 টি প্রোটন এবং 6 টি নিউট্রন
C13: 6 টি প্রোটন এবং 7 টি নিউট্রন
C14: 6 টি প্রোটন এবং 8 টি নিউট্রন
কার্বনের এই তিনটি আইসোটোপের মাঝে C14 অস্থিতিশীল বা তেজস্ক্রিয়।

উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণী
৪১.
গামা রশ্মির ক্ষেত্রে কোনটি সত্য -
  1. ক) ধনাত্মক চার্জযুক্ত
  2. খ) ঋণাত্মক চার্জযুক্ত
  3. গ) এর ভর ইলেক্ট্রনের ভরের সমান
  4. ঘ) এর বেগ আলোর বেগের সমান
ব্যাখ্যা
গামা রশ্মির ধর্ম ও প্রকৃতি:

১। গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যরে তাড়িতচৌম্বক তরঙ্গ।
২। এই রশ্মি আলোর ন্যায় বেগে গতিশীল
৩। এর কোনো চার্জ ও ভর নাই।
৪। এই রশ্মি বিদ্যুৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।
৫। এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে।
৬। এর আয়নিত করার ক্ষমতা আছে তবে বিটা রশ্মি অপেক্ষা কম।
৭। জিংক সালফাইডে গামা রশ্মি প্রতিপ্রভ সৃষ্টি করে।
৮। গামা রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যাতিচার, অপবর্তন ইত্যাদি সব আলোকীয় ধর্ম আছে।

সূত্র: পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪২.
শতকরা সংযুক্তির দিক থেকে বায়ুতে কোনটির পরিমান সবচেয়ে কম?
  1. ক) ধূলিকণা
  2. খ) আর্গন
  3. গ) কার্বন ডাই অক্সাইড
  4. ঘ) জলীয় বাষ্প
ব্যাখ্যা
- বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি হলো- নাইট্রোজেন ও অক্সিজেন।
- বায়ুমণ্ডলে আয়তনের দিক থেকে এ দুটি গ্যাস একত্রে শতকরা ৯৮.৭৩ ভাগ এবং বাকিগুলো শতকরা ১.২৭ ভাগ।

বায়ুর উপাদানের শতকরা হার:
• নাইট্রোজেন- ৭৮.০২%
• অক্সিজেন- ২০.৭১%
• আর্গন- ০.৮০%
• কার্বন ডাই অক্সাইড- ০.০৩%
• জলীয় বাষ্প- ০.৪১%
• অন্যান্য গ্যাসসমূহ- ০.০২%
• ধূলিকণা ও কণিকা- ০.০১%

অর্থাৎ, শতকরা সংযুক্তির দিক থেকে বায়ুতে ধূলিকণার পরিমান সবচেয়ে কম।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৩.
নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রশেখর সীমা কোনটি?
  1. ক) ১ সৌরভর
  2. খ) ১.৪ সৌরভর
  3. গ) ৩.২ সৌরভর
  4. ঘ) ২ সৌরভর
ব্যাখ্যা
১৯৩০ সালে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী সুব্রাহহ্মনিয়াম চন্দ্রশেখর  মাত্র ১৯ বছর বয়সে কোয়ান্টাম পদার্থবিদ্যা ও আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে দেখান যে, কোনো নক্ষত্রের ভর যদি ১.৪ সৌরভর হের চেয়ে বেশী হয়, তাহলে সেটি শ্বেত বামন নক্ষত্র হিসেবে স্থায়িত্ব লাভ করতে পারবে না। নক্ষত্রের এই ভরকে চন্দ্রশেখর সীমা বলে। কোন নক্ষত্রের ভর চন্দ্রশেখর সীমার চেয়ে বেশী হলে সেটি হয় নিউট্রন নক্ষত্র বা কৃষ্ণ গহবরে রুপান্তরিত হয়। ১৯৮৩ সালে এই আবিষ্কারের জন্য চন্দ্রশেখর উইলিয়াম ফাউলারের সাথে যুগ্মভাবে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎসঃ পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী
৪৪.
হাবলের টেলিস্কোপ হল একটি-
  1. ক) এক্সরে টেলিস্কোপ
  2. খ) গামা-রে টেলিস্কোপ
  3. গ) অপটিক্যাল টেলিস্কোপ
  4. ঘ) রেডিও টেলিস্কোপ
ব্যাখ্যা
রেডিও টেলিস্কোপঃ যে যন্ত্রের সাহায্যে তারকা, গ্যালাক্সি, কোয়াসার এবং অন্যান্য নভোমন্ডলীয় বস্তু থেকে প্রাকৃতিকভাবে নির্গত তড়িৎ চৌম্বক তরঙ্গ (রেডিও তরঙ্গ) সনাক্ত ও পরিমাপ করে ঐ সব বস্তু সম্পর্কে অনুসন্ধান চালানো হয় , তাকে রেডিও টেলিস্কোপ বলে।

গামা রে টেলিস্কোপঃ গামা রে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ বেশী কম্পাঙ্ক বিশিষ্ট। গামা-রে টেলিস্কোপে  গামা রশ্মির ব্যবহার করা হয়। 

এক্সরে টেলিস্কোপঃ মহাকাশে সংঘটিত বিভিন্ন ধ্বংসাত্মক ঘটনা যেমন- নক্ষত্রের বিস্ফোরণ থেকে এক্সরে নির্গত হয়। এক্সরে র তরঙ্গ দৈর্ঘ্য অনেক ক্ষুদ্র বলে সাধারণ দর্পণ এক্ষেত্রে কাজ করে না । এক্সরে টেলিস্কোপ এসব রশ্মি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে মহাজাগতিক ঘটনা সম্পর্কে ধারণা প্রদান করে।

অপটিক্যাল টেলিস্কোপঃ এই টেলিস্কোপের সাহায্যে দৃশ্যমান আলোর সহায়তায় দৃশ্যমান আলো নিঃসরণকারী বা প্রতিফলনকারী বস্তু পর্যবেক্ষণ করা হয় । 

উৎসঃ পদার্থবিজ্ঞান ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৫.
ভুমিকম্পের উৎসস্থল কে কি বলা হয়?
  1. ক) ফাটল
  2. খ) ভুকম্পন তরঙ্গ
  3. গ) উপকেন্দ্র
  4. ঘ) কম্পকেন্দ্র
ব্যাখ্যা
ভূ-আলোড়নের সময়ে বা অন্যকোন কারণে ভূপৃষ্ঠের কিছু অংশ ক্ষণিকের জন্য কেঁপে উঠলে, তখন তাকে ভূ-কম্পন বলে।
ভূ-গর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পকেন্দ্র বলে। 
কম্পকেন্দ্র বরাবর লম্বভাবে ভূপৃষ্ঠের যে বিন্দুটি রয়েছে, তাকে উপকেন্দ্র বলে।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৬.
আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
আগ্নেয়গিরিকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায় । 
১) সক্রিয় আগ্নেয়গিরিঃ সক্রিয় আগ্নেয়গিরি হলো সেসব আগ্নেয়গিরি যেখান থেকে এখনো অগ্ন্যুৎপাত হয়। উদাহরণঃ ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি
২) সুপ্ত আগ্নেয়গিরিঃ সুপ্ত আগ্নেয়গিরি থেকে বহু বছর অগ্ন্যুৎপাত না হলেও যে কোনো সময় অগ্ন্যুৎপাত হবার সম্ভাবনা থাকে। উদাহরণঃ জাপানের ফুজিয়ামা
৩) মৃত আগ্নেয়গিরিঃ মৃত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হবার সম্ভাবনা নেই। উদাহরণঃ পোপো আগ্নেয়গিরি

উৎসঃ ভূগোল ও পরিবেশ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৭.
কোন প্রাণি পানিতে বসবাস করা সত্ত্বেও বাতাসে নিশ্বাস নেয়?
  1. ক) হাঙর
  2. খ) জেলি ফিস
  3. গ) তিমি
  4. ঘ) চিংড়ি
ব্যাখ্যা
ডলফিন (শুশুক) ও তিমি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণি। কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য এগুলো মানুষের মতই বাতাস ব্যবহার করে।
পানিতে এই প্রাণিগুলো নিঃশ্বাস নিতে পারে না, কারণ এগুলোর ফুলকা নেই।

Source: uk.whales.org
৪৮.
পৃথিবীতে কোনো বস্তুর ওজন ৯৮ নিউটন, মঙ্গল গ্রহে ঐ বস্তুর ভর কত হবে?
  1. ক) ৯৮ কেজি
  2. খ) ১০ কেজি
  3. গ) ১৮ কেজি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আমরা জানি, কোন বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ
ভর = ওজন / অভিকর্ষজ ত্বরণ
= ৯৮ / ৯.৮
= ১০ কেজি

সুতরাং, পৃথিবীতে বস্তুর ভর ১০ কেজি

যেহেতু বস্তুর ভর অপরিবর্তিত থাকে, তাই মঙ্গল গ্রহেও বস্তুর ভর ১০ কেজি হবে।