পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৫
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট - ৪ দুর্নীতি দমন কমিশনের 'উপসহকারী পরিচালক' ও 'কোর্ট পরিদর্শক' পদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রযোজ্য। [সকলের জন্য ফ্রি]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৯৫ প্রশ্ন

.
'স্বাধীন' শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. স্বীয়-এর অধীন
  2. স্ব-এর অধীন
  3. সত্ত্বার অধীন
  4. স্ব অধীন যার 
ব্যাখ্যা

• 'স্বাধীন' শব্দটির সঠিক ব্যাসবাক্য  - স্ব-এর অধীন। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।

ষষ্ঠী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে যষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।

যথা:
- চায়ের বাগান = চাবাগান,
- রাজার পুত্র = রাজপুত্র,
- খেয়ার ঘাট = খেয়াঘাট।
- স্ব-এর অধীন = স্বাধীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ) এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

.
"গ্রাম্যতা" শব্দটি- 
  1. বিশেষ্য 
  2. বিশেষণ 
  3. ক্রিয়া বিশেষণ 
  4. প্রত্যয়ান্ত 
ব্যাখ্যা

বিশেষ্য পদ:
- কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গ্রাম্যতা' - বিশেষ্য শব্দ।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
নিচের কোনটি আরবি ভাষার শব্দ?
  1. আসমান
  2. খোয়াব
  3. কিতাব
  4. চশমা
ব্যাখ্যা

• ‘কিতাব’ — আরবি ভাষার শব্দ।
অর্থ: বই, পুস্তক, গ্রন্থ।

• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
- আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

অন্যদিকে,
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
- গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
"কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।।" - কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম 
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সুফিয়া কামাল 
  4. শামসুর রাহমান 
ব্যাখ্যা

"কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।।" - কবিতাংশটুকুর রচয়িতা— রবীন্দ্রনাথ ঠাকুর।

ছুটি- কবিতা,
– রবীন্দ্রনাথ ঠাকুর।

মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।।
কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।।
কেয়াপাতায় নৌকো গড়ে’
সাজিয়ে দেব ফুলে,
তালদিঘিতে ভাসিয়ে দেবো,
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি।
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।।

উৎস: ছুটি- কবিতা– রবীন্দ্রনাথ ঠাকুর।

.
"তারা আমাকে কেউকেটা ভেবে ভুল করেছিল।" - এখানে, 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. চাটুকার 
  2. আগন্তুক
  3. তুচ্ছ ব্যক্তি
  4. শৃঙ্খলাহীন
ব্যাখ্যা

• "তারা আমাকে কেউকেটা ভেবে ভুল করেছিল।" - এখানে, 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ কী - তুচ্ছ ব্যক্তি। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
​- ​ধামাধরা = তোষামুদে; 
- ​হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ;
- বিষবৃক্ষ = অনিষ্টকারী; 
- জগদ্দল পাথর = গুরুভার; 
- ​গৌরচন্দ্রিকা = ভূমিকা।

​উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
"________ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।" 
  1. মূমূর্ষু
  2. মুমুর্ষু
  3. মুমূর্ষু
  4. মূমুর্ষু
ব্যাখ্যা

সঠিক বানান - গ) মুমূর্ষু।
সুতরাং সঠিক বাক্যটি হবে - মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুমূর্ষু (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ -
- মৃত্যুকাল আসন্ন এমন।
- মরণাপন্ন
- মৃতপ্রায়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
"লাফ > ফাল" - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. সমীভবন 
  2. ধ্বনি বিপর্যয়
  3. বিষমীভবন 
  4. অন্তর্হতি
ব্যাখ্যা

• ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন:
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. প্রমথ চৌধুরী
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ঘ) মাইকেল মধুসূদন দত্ত।

অমিত্রাক্ষর ছন্দ:
— অমিত্রাক্ষর ছন্দ হলো বাংলা কাব্যের একটি ছন্দ, যা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ। এর প্রধান বৈশিষ্ট্য হলো — এতে অন্ত্যমিল বা অন্ত্যানুপ্রাস থাকে না, যা ইংরেজি কাব্যের — ব্ল্যাঙ্ক ভার্স (Blank Verse)-এর সঙ্গে তুলনীয়।

মাইকেল মধুসূদন দত্তের অবদান:
মাইকেল মধুসূদন দত্ত — উনিশ শতকে বাংলা সাহিত্যে — অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। তিনি প্রথম এই ছন্দের ব্যবহার করেন তাঁর নাটক — ‘পদ্মাবতী’ (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে) এবং পরবর্তীতে তাঁর কাব্য ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ -এ এই ছন্দের পূর্ণাঙ্গ প্রয়োগ করেন।

এই ছন্দের মাধ্যমে তিনি বাংলা কাব্যে একটি নতুন মাত্রা যোগ করেন, যা ঐতিহ্যবাহী পায়ার ছন্দ থেকে ভিন্ন এবং ইংরেজি সাহিত্যের ব্ল্যাঙ্ক ভার্সের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি বাংলা কাব্যে সুরমুক্তির একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।

.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. কল্লোল
  2. যুগবাণী
  3. অগ্নিবীণা
  4. দৈনিক নবযুগ
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা: 
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন ।
--------------
• 'দৈনিক নবযুগ': 
- পত্রিকাটি কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন। 
- দৈনিক নবযুগ পত্রিকা ১৯২০ সালের ১২ জুলাই প্রথম প্রকাশিত হয়।
- এটির মালিক ও পরিচালক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ ছিলেন যুগ্ম সম্পাদক।
- পরে ১৯৪০ সালের অক্টোবর মাসে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হলে নজরুল এককভাবে এর সম্পাদক হন। 

কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা -
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 

অন্যদিকে,
- দীনেশরঞ্জন দাশ সম্পাদিত পত্রিকা- 'কল্লোল'।
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- যুগবাণী - তাঁর রচিত প্রথম প্রবন্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

১০.
'দাশরথি রায়' বাংলা সাহিত্যে কী হিসেবে খ্যাতি লাভ করেন?
  1. নাথ সাহিত্য রচনায় 
  2. পাঁচালিকার হিসেবে
  3. পুঁথি সাহিত্যর প্রথম কবি হিসেবে
  4. বৈষ্ণব পদের লেখক হিসেবে
ব্যাখ্যা

• পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি অর্জন করেন দাশরথি রায়।

• দাশরথি রায়:
- দাশরথি রায় ১৮০৬ সালে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বাঁধমুড়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
- তিনি ছিলেন স্বভাবকবি ও পাঁচালিকার। 'দাশু রায়' নামেও তিনি পরিচিত ছিলেন।
- ১৮৩৬ সালে আখড়া গঠন করে ছড়া ও পাঁচালি রচনায় মনোনিবেশ করেন।
- অল্পদিনের মধ্যেই দাশরথি খ্যাতনামা পাঁচালিকার হিসেবে নবদ্বীপের পন্ডিতসমাজে উচ্চ প্রশংসিত হন।
- তাঁর গানগুলি রাগসুরে রচিত এবং তাতে টপ্পা অঙ্গের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। পাঁচালিকে বিভিন্ন শ্রেণির শ্রোতাদের উপভোগ্য করে তোলেন, যা 'দাশুরায়ের পাঁচালি' নামে খ্যাত।

--------------
• পাঁচালি:
- পাঁচালি লোকগীতির একটি ধারা। এতে গানের মাধ্যমে কোনো আখ্যান বর্ণিত হয়।
- পঞ্চাল বা পঞ্চালিকা শব্দ থেকে পাঁচালি শব্দের উৎপত্তি। আবার এতে গান, বাজনা, ছড়া কাটা, গানের লড়াই ও নাচ এই পঞ্চাঙ্গের সমাবেশে ঘটে বলেও কেউ কেউ একে পাঁচালি বলেন।
- পাঁচালি রচয়িতাদের মধ্যে বিশেষ প্রসিদ্ধ দাশরথি রায়। 'দাশু রায়ের পাঁচালি' সারা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করে।

অন্যদিকে,
• বাংলা টপ্পা সঙ্গীতের প্রবর্তক হিসেবে বিখ্যাত রামনিধি গুপ্ত।
• পুঁথি সাহিত্যর প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরীবুল্লাহ।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১১.
পল্লীকবি জসীম উদ্‌দীন কোন তারিখে জন্মগ্রহণ করেন?
  1. ১৯০৩ সালের ৩ জানুয়ারি
  2. ১৯০৩ সালের ১ জানুয়ারি
  3. ১৯০৩ সালের ১৪ মার্চ
  4. ১৯০৩ সালের ২৯ জানুয়ারি
ব্যাখ্যা

• জসীম উদ্‌দীন:
- জসীম উদ্‌দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি — ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসীম উদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।
- তাঁর উপাধি ছিল- পল্লিকবি।
- জসীম উদ্‌দীনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ নক্সীকাঁথার মাঠ।
- জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ - রাখালী ।

তাঁর রচিত কাব্যগ্রন্থ :
- রাখালী,
- নক্সীকাঁথার মাঠ,
- সুচয়নী ,
- সোজন বাদিয়ার ঘাট,
- এক পয়সার বাঁশি,
- বালুচর,
- ধানক্ষেত,
- রূপবতী,
- মা যে জননী কান্দে,
- মাটির কান্না।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

১২.
নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে কী বলে?
  1. বাক্য 
  2. ভাষা
  3. অক্ষর
  4. পদ
ব্যাখ্যা

অক্ষর:
বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে-অক্ষর।
- এর ইংরেজি নাম - syllable.

অক্ষর মূলত দুই প্রকার।
যথা-
- মুক্তাক্ষর: টানা যাবে (যেমন- ক/লা), 
- বদ্ধাক্ষর: টানা যাবে না (যেমন- দিন, রাত)। 
যেমন- 
- 'বাংলাদেশ' শব্দে ৩ টি অক্ষর রয়েছে (বাং + লা + দেশ)।

• অক্ষর নির্ধারণ করার ক্ষেত্রে দুটো বিষয় লক্ষণীয় - যতগুলো কার আছে এবং যতগুলো এক প্রয়াসে উচ্চারিত শব্দাবলী তার সমষ্টি হবে অক্ষর সংখ্যা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩.
'মনঃকষ্ট' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মন + কষ্ট
  2. মনস+কষ্ট
  3. মনোঃ + কষ্ট
  4. মনঃ + কষ্ট
ব্যাখ্যা

• 'মনঃকষ্ট' এর সন্ধি বিচ্ছেদ - মনঃ + কষ্ট।

বিসর্গসন্ধি: 
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
• বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি;
• বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন;
• বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ;
• বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার;
• কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
"সুরজিত নন্দী" - কোন সাহিত্যের কেন্দ্রীয় চরিত্র?
  1. পদ্মার পলিদ্বীপ
  2. নেমেসিস
  3. কুহেলিকা
  4. পুতুল নাচের ইতিকথা
ব্যাখ্যা

• 'নেমেসিস' নাটক: 
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম- সুরজিত নন্দী। 

অন্যদিকে,
• আবু ইসহাক রচিত 'পদ্মার পলিদ্বীপ' উপন্যাসের চরিত্র: ফজল, এরফান মাতব্বর, আরশেদ মোল্লা, জরিবা, রূপজান ইত্যাদি।
• কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘কুহেলিকা’ (প্রকাশকাল: ১৯৩১ খ্রি.)-এর কেন্দ্রীয় চরিত্র হলো — জাহাঙ্গীর।
• 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস: শশী, কুসুম, গোপাল, সেনদিদি, যাদব পণ্ডিত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
কোন যুগকে 'তামস যুগ' বলে অভিহিত করা হয়েছে?
  1. প্রাচীন যুগ
  2. আধুনিক যুগ
  3. অন্ধকার যুগ
  4. মধ্য যুগ
ব্যাখ্যা

• অন্ধকার যুগ:
 বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়’শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন। 
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়। 

• অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন:
- প্রাকৃতপৈঙ্গল।
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর অংশবিশেষ 'নিরঞ্জনের রুষ্মা'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৬.
‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ - বাক্যে 'ঝিনুকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. কর্মে ২য়া
  3. অপাদানে ৭মী
  4. করণে ৭মী
ব্যাখ্যা

• ‘সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না’ - বাক্যে নিম্নরেখ শব্দটি অপাদান কারকে ৭মী বিভক্তি।

---------------------
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক। 
যেমন -
→ বিচ্যুত: মেঘ থেকে বৃষ্টি পড়ে।
→ গৃহীত: দুধ থেকে দই হয়।
→ জাত: খেজুর রসে গুড় হয়।
→ বিরত: পাপে বিরত হও।
- অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
(ক) প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তি:
- বোঁটা-আলগা ফল গাছে থাকে না। 
- 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।'

(খ) দ্বিতীয়া বা 'কে' বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।

(গ) ষষ্ঠী বা 'এর' বিভক্তি: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।

(ঘ) সপ্তমী বা 'এ' বিভক্তি:
→ লোকমুখে শুনেছি।
→ তিলে তৈল হয়।
→ বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
→ সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না।
- য় বিভক্তি: টাকায় টাকা হয়।

• ‘সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না’ - বাক্যের ক্রিয়াপদকে 'কি থেকে মুক্তা পাওয়া যায় না' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'ঝিনুকে' (ঝিনুক থেকে)। তাই, 'ঝিনুকে' অপাদানে ৭মী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭.
"ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।" - বাক্যটি কী কারণে অশুদ্ধ?
  1. প্রত্যয়জনিত
  2. পদক্রম জনিত
  3. বহুবচনজনিত
  4. যোগ্যতার অভাব 
ব্যাখ্যা

বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
- বহুত্ব বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা, এরা ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়।
- স্মরণ রাখতে হবে যে বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়।
- তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক যদি আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।

যেমন:
অশুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
‘আনকোরা’ শব্দের অর্থ - 
  1. আচমকা
  2. দৈবাৎ
  3. উদ্ভট
  4. কাঁচা
ব্যাখ্যা

• ‘আনকোরা’ - বাংলা শব্দ।
অর্থ:
- নতুন, টাটকা, কাঁচা

• ‘নতুন’ শব্দের সমার্থক শব্দ: নবীন, সদ্য, আনকোরা, আধুনিক, অধুনা, অর্বাচীন।

অন্যদিকে,
• ‘অকস্মাৎ’ শব্দের সমার্থক শব্দ: আকস্মিক, আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ।
• ‘অদ্ভুত’ শব্দের সমার্থক শব্দ: উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অস্বাভাবিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংল অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

১৯.
Which of the following nouns is always used in the plural form?
  1. News
  2. Athletics
  3. Alms
  4. Public
ব্যাখ্যা

• The required answer is - Alms.

Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।
- Number দুই প্রকার। যথা:
01. Singular Number
02. Plural Number

• কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। Example:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- News,
- Athletics, etc.

• আবার, কিছু কিছু শব্দ আছে যা সব সময় Plural হিসেবে ব্যবহার করা হয়। Example:
- Cattle,
- People,
- Police,
- Folk,
- Alms,
- Vermin, etc.

• Other option,
- Public (singular) - Publics (plural).

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

২০.
Which of the following is the correct verb form of the word "Number"?
  1. Numerous
  2. Enumerate
  3. Numeral
  4. Numberer
ব্যাখ্যা

• The correct verb form of the word "Number" is - Enumerate.

• Enumerate (Verb):
- English meaning: Enumerate something to name things on a list one by one.
- Bangla meaning: গণনা করা; এক এক করে নামোল্লেখ করা।

• উল্লিখিত অপশনগুলো,
- Numerous (Adjective) - বিপুলসংখ্যক; অনেক; বহু;
- Enumerate (Verb) - গণনা করা; এক এক করে নামোল্লেখ করা;
- Numeral (Adjective) - সংখ্যাবিষয়ক;- Numberer (Noun) - সংখ্যাকারক।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

২১.
Which "But" is an adverb?
  1. He studied all night but didn't pass the exam.
  2. None but the wise can solve such a problem.
  3. You are but a child.
  4. But me no buts.
ব্যাখ্যা

• Correct answer: You are but a child.

• But (Adverb):
- English meaning: Only.
- Bangla meaning: শুধু; কেবল; মাত্র।
- এখানে but শব্দটি Only অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটি Adverb.
- তাছাড়া, কোন কিছুর উপর জোড় প্রদানের জন্য but ব্যবহৃত হলে সেটা Adverb হয়।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) He studied all night but didn't pass the exam.
- But (Conjunction): কিন্তু; তবে।
- Used to indicate the impossibility of anything other than what is being stated.
- Used to introduce a response expressing a feeling such as surprise or anger.
- Used to introduce a phrase or clause contrasting with what has already been mentioned.
- এখানে But Conjuntion হিসেবে ব্যবহার হয়েছে।
- কারণ, 'but' Conjunction হিসেবে দুটি বাক্যাংশকে যুক্ত করেছে।

খ) None but the wise can solve such a problem.
- But (Preposition): ব্যতিরেকে, ছাড়া।
- এখানে But দ্বারা except = ব্যতীত বা 'other than' হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই But word টি Preposition হিসেবে ব্যবহার করা হয়েছে।
- এখানে 'but' "the wise" ব্যতীত অন্য কেউকে বোঝাছে না, শুধুমাত্র the wise এর কাজ করাকে বুঝানো হয়েছে।

ঘ) But me no buts.
- এই Sentence টি একটি Imperative Sentence.
- Sentence টি Verb দিয়ে শুরু হয়েছে।
- তাই Sentence এর শুরুতে যে But ব্যবহার করা হয়েছে সেটি Sentence এ Verb হিসেবে বসেছে।
- প্রদত্ত Sentence এর শেষে আরও একটি But রয়েছে।
- যেটি No এরপর বসেছে।
- যা একটি Determiner বা Adjective হিসেবে ব্যবহার করা হয়েছে।
- Determiner বা Adjective এর পর একটি মাত্র word থাকলে সেটি সর্বদা Noun হিসেবে ব্যবহার করা হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

২২.
We should focus on gaining more _____, experience, and wisdom in the field of science.
  1. knowledge
  2. knowledges 
  3. a knowledge
  4. the knowledges
ব্যাখ্যা

• Correct Sentence: We should focus on gaining more knowledge, experience, and wisdom in the field of science.

• Knowledge (Noun):
- English Meaning: The information, understanding and skills that you gain through education or experience.
- Bangla Meaning: জ্ঞান; অবগতি; অভিজ্ঞতা।

• Knowledge শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a/ an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে The ব্যবহার করা হয়।
- এর Countable Form হিসেবে a piece of knowledge ব্যবহার করা হয়।
- তাই সঠিক শব্দ হিসেবে Knowledge শব্দটি ব্যবহার হবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২৩.
Complete the proverb: Too many cooks _____________.
  1. ruin the broth
  2. complicate the dish
  3. spoil the broth
  4. interfere unnecessarily
ব্যাখ্যা

• Complete the proverb: Too many cooks spoil the broth.
- Bangla meaning: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

২৪.
She is eager _______ her English so that she can compete successfully in international examinations.
  1. to improving
  2. to improve
  3. improve
  4. improved
ব্যাখ্যা

• Correct answer: She is eager to improve her English so that she can compete successfully in international examinations.

• Adjectives followed by the infinitive:
- Anxious,
- boring,
- dangerous,
- hard,
- enger,
- easy,
- strange,
- good,
- ready,
- able,
- common,
- difficult.

- এদের পর সব সময় verb এর Infinitive form বসে। কখনো verb এর gerund form বসে না।
- তাই, এখানে eager এরপর Infinitive form (to improve) ব্যবহার হবে।

Source: CLIFFS TOEFL.

২৫.
She is so brave ____ girl that everyone admires her.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Adjective এর পূর্বে so, too ইত্যাদি থাকলে ইহাদের পরে a/ an বসে।

-Structure: Sub + so/ too + Adjective + a/ an + singular countable noun.
- এটি ইংরেজিতে একটি সঠিক এবং গৃহীত কাঠামো, যেখানে "so" কোনো বিশেষণ (Adjective) কে modify করে এবং তাদের "a/ an" + Singular Countable Noun থাকে। 

• Correct Sentence: She is so brave a girl that everyone admires her.
- বাংলা অর্থ: "সে এত সাহসী এক মেয়ে যে সবাই তাকে প্রশংসা করে।"
- এখানে "so brave a girl" বলতে বোঝানো হচ্ছে যে এত সাহসী একজন মেয়ে যে সবাই তার প্রশংসা করে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৬.
Identify the part of speech of the underlined word in the sentence:
I find it very surprising
  1. Adjective
  2. Noun
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা

• I find it very surprising. The underlined word does the function of - Adjective.

-  I find it very surprising. - আমি এটা খুবই আশ্চর্যজনক মনে করি।
- "surprising" describes the pronoun "it", explaining what kind of state "it" is in.

• Surprising (Adjective):
- English Meaning: Causing surprise.
- Bangla Meaning: বিস্ময়কর; আশ্চর্যজনক; চমৎকারিক; অদ্ভুত।

• More examples:
- It is surprising that he finished the work so quickly.
- The magician’s tricks were really surprising.

 Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

২৭.
She was off her guard for a moment, and someone stole her purse.
Here, the phrase "Be off one's guard" means -
  1. Nag or grumble at someone.
  2. Unprepared for a surprise or difficulty.
  3. To have a good relationship with someone.
  4. To no longer be in danger or difficulty
ব্যাখ্যা

• She was off her guard for a moment, and someone stole her purse. Here, the phrase "Be off one's guard" means - Unprepared for a surprise or difficulty.

• Be off one's guard:
- English Meaning: Unprepared for a surprise or difficulty.
- Bangla Meaning: অপ্রস্তুত অবস্থায় ঝামেলায় পড়া/ আক্রমণের মুখোমুখি হওয়া।

Example sentence: He was off his guard during the meeting and didn’t notice the subtle criticism from his colleagues.
- Bangla meaning: তিনি বৈঠকের সময় সতর্ক ছিলেন না এবং সহকর্মীদের সূক্ষ্ম সমালোচনা লক্ষ্য করতে পারলেন না।
 
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Be on at somebody:
- English Meaning: Nag or grumble at someone.
- Bangla Meaning: কোনোকিছু নিয়ে ক্রমাগত কথা শুনানো/ (কোনোকিছু নিয়ে) কাউকে ক্রমাগত জ্বালাতন করা।

• Be on good terms (with someone):
- English Meaning: To have a good, friendly, etc. relationship with someone.
- Bangla Meaning: সুসম্পর্ক বজায় রাখা।

• Be out of the woods:
- English Meaning: To no longer be in danger or difficulty.
- Bangla Meaning: বিপদ বা ঝামেলামুক্ত হওয়া।

Source: Live MCQ Lecture.

২৮.
She waved at me as I _______ the street.
  1. had crossed
  2. cross
  3. was crossing
  4. crossed
ব্যাখ্যা

• Complete sentence: She waved at me as I was crossing the street.

• As (conjunction) [during the time that]
- We can use 'as' to introduce two events happening at the same time.
- After 'as', we can use a simple or continuous form of the verb.
- The continuous form emphasises an action that interrupts or occurs during the progress of another action.
- অর্থাৎ, অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- অপরটিতে Past indefinite tense হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে 'was crossing' বসবে।

২৯.
Choose the correct sentence.
  1. So beautifully she sing did that everyone applauded her.
  2. So beautifully did she sing that everyone applauded her.
  3. So she did sing beautifully that everyone applauded her.
  4. None of these
ব্যাখ্যা

Inversion:
- Hardly, Scarcely, Rarely, Barely, Never, So, No sooner, By no means of, At no time, Not one, Not once, Not until, etc. Negative Adverb দিয়ে যদি কোন Sentence শুরু হয় তাহলে সেখানে Inversion হয়।
- অর্থাৎ, ঐ Sentence টি Interrogative structure ধারন করে।

• বাক্যেটি যেহেতু So দিয়ে শুরু হয়েছে তাহলে বুঝতে হবে এখানে Inversion ব্যবহার হয়েছে।
- So যুক্ত Sentence এ adverb এবং Adjective দুটোরই ব্যবহার হয়ে থাকে।

• Structure: So + adjective/ adverb + verb (auxiliary/ main) + subject + ext.

• Correct Sentence: So beautifully did she sing that everyone applauded her.

- এখানে "beautifully" হলো Adverb, এবং "so" দিয়ে এটি শুরু করা হয়েছে, যার ফলে subject ("she") এর আগে verb ("did") বসেছে।
- উল্লিখিত sentence টি inversion এর structure মেনে গঠিত হয়েছে।
- তাই প্রদত্ত sentence টি সঠিক।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৩০.
Choose the correct sentence
  1. He bought a present for she and me.
  2. He bought a present for her and I.
  3. He bought a present for I and her.
  4. He bought a present for her and me.
ব্যাখ্যা

• Correct sentence: He bought a present for her and me.

• Preposition এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো- her and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).

- কিন্তু দোষ/ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- He bought tickets for you and me.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

৩১.
Neither the teacher nor the students ______ ready for the surprise inspection.
  1. is
  2. are
  3. has
  4. have
ব্যাখ্যা

• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.

• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Example: Neither he nor his friends are present in the class.

Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Example: Neither John nor his friends are going to the beach today.

• Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে Are অথবা Have বসেবে। 
- এখানে ready হলো adjective, তাই "be "verb (is/ are) ব্যবহার করতে হবে।
- "Have" ব্যবহার করলে বাক্যটি হয়ে যাবে "Neither he nor his friends have ready", যা grammatical ভুল।
- সঠিক উত্তর হবে are কারণ nearest subject "the students" plural.

• Correct Sentence: Neither the teacher nor the students are ready for the surprise inspection.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩২.
I saw him cross the road. (make it passive)
  1. He was seen to be crossed the road by me.
  2. He was seen to be cross the road by me.
  3. He was seen cross the road by me.
  4. He was seen to cross the road by me.
ব্যাখ্যা

• Make, See, Feel, Let, Know, heed, Bid, Dare, Watch ইত্যাদি Verb থাকলে Active Voice কে Passive Voice রূপান্তরের নিয়ম:
- Active voice এর Object টি Passive voice এর Subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
- মূল verb এর Past participle form বসে।
- Make, See, Feel, Let, Know, heed, Bid, Dare, Watch ইত্যাদি Verb থাকলে Active Voice এ to উহ্য থাকে।
- কিন্তু Passive করার সময় তাদের পর to বসে এবং ২য় verb টির Present form বসে।
- তবে, Let Verb টির পরে Active ও Passive Voice এ To বসে না। 
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে। 

• Active Voice: I saw him cross the road. 
• Passive Voice: He was seen to cross the road by me.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৩.
The principal suggested that the class ________ silent during the test.
  1. remains
  2. remained
  3. remain
  4. to remain
ব্যাখ্যা

• Complete sentence: The principal suggested that the class remain silent during the test.

• Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

৩৪.
Though she was nervous, she gave an excellent presentation.
Here, the underlined clause is a/ an -
  1. Adverb Clause of Concession
  2. Adverb Clause of Reason
  3. Adverb Clause of Condition
  4. Adverb Clause of Purpose
ব্যাখ্যা

Though she was nervous, she gave an excellent presentation. Here, the underlined clause is a/ an - Adverb clause of concession.

• Though she was nervous, she gave an excellent presentation.
- 'যদিও; যদ্যপি সত্ত্বেও she gave an excellent presentation' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Though she was nervous'.
- তাই, এটি Adverb clause of concession.

•  Adverb clause of supposition/ concession/ contrast একই।

Adverb clause of supposition/ concession/ contrast:
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• Other options,
• Adverb clause of reason: 
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
Example: He could not go to school because he was ill.

• Adverb Clause of Condition:
- এ Clause দ্বারা শর্ত আরোপ করা হয়।
- তাই এ clause If, whether, unless, but, for, otherwise, provided, suppose ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: If you come I shall go.

• Adverb Clause of Purpose:
- এ Clause, Principal Clause এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: Walk fast lest you should miss the train.

Note:
- Adverbial clause সাধারণত "where" - (কোথায়), "when" -(কখন), "how" - (কীভাবে), "why' - (কেন) ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।

Source:
1. A passage to the English Language by S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.

৩৫.
"A short period of time between two events" is called -
  1. Momentary
  2. Interlude
  3. Temporary
  4. Enviable
ব্যাখ্যা

• "A short period of time between two events" is called - Interlude.

• Interlude (Noun):
- English meaning: Interval between two events.
- Bangla meaning:
(১) দুটি ঘটনা বা দুটি কালপরিমাণের মধ্যবর্তী ভিন্ন প্রকৃতির কালান্তর অবকাশ: a brief interlude of peace.
(২) নাটকের দুই অঙ্ক, গীতিনাট্যের দুই দৃশ্য কিংবা স্তোত্র, স্তুতিগত ইত্যাদির বিভিন্ন অংশের মধ্যবর্তী বিরতি; এ রকম সময়ে পরিবেশিত সংগীত; মধ্যরঙ্গ।

• Other options:
- Momentary: Lasting only for a moment.
- Bangla meaning: ক্ষণস্থায়ী; ক্ষণিক; ক্ষণিকের।

- Temporary: Lasting only for a short while.
- Bangla meaning: দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।

- Enviable: Likely to arouse envy (jealousy). 
- Bangla meaning: ঈর্ষণীয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৬.
Choose the correct spelling.
  1. Ambivelent
  2. Ambivalant
  3. Ambivelant
  4. Ambivalent
ব্যাখ্যা

• The correct spelling is 'Ambivalent' (Adjective).

Ambivalent:
- English meaning: Ambivalent (about/towards somebody/ something) having or showing both positive and negative feelings about somebody/ something.
- Bangla meaning: পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন।

Example sentence: His response to the job offer was ambivalent, showing both interest and hesitation.
- Bangla meaning: চাকরির প্রস্তাবের প্রতি তার প্রতিক্রিয়া ছিল দ্বিমুখী, আগ্রহ ও হঠাৎ সংকোচ দুটোই প্রকাশ করছে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৭.
The synonym of the word "Sycophant" is -
  1. Bootlicker
  2. Leader
  3. Rebel
  4. Stranger
ব্যাখ্যা

• Sycophant (Noun & Adjective):
- English meaning: A person who praises important or powerful people too much and in a way that is not sincere, especially in order to get something from them.
- Bangla meaning: যে ব্যক্তি ক্ষমতাবান বা ধনী লোকদের তোষামোদ করে অনুগ্রহ পেতে তৎপর; মোসাহেব।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Bootlicker - পা-চাটা লোক; হীন মোসাহেব।

খ) Leader - নায়ক; নেতা; দলপতি; সর্দার।

গ) Rebel - বিদ্রোহী।

ঘ) Stranger - অপরিচিত ব্যক্তি; বিদেশি, ভিনদেশি।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Sycophant" is - Bootlicker.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৮.
The antonym of the word "Inexplicable" is -
  1. Unexplainable
  2. Understandable
  3. Unfathomable
  4. Appall 
ব্যাখ্যা

• Inexplicable (Adjective).
- English meaning: That cannot be understood or explained.
- Bangla meaning: ব্যাখ্যার অতীত; অব্যাখ্যেয়।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Unexplainable - ব্যাখ্যাতীত; অব্যাখ্যেয়; দুর্জ্ঞেয়।

খ) Understandable - বোধগম্য; অধিগম্য; বোঝবার পক্ষে উপযুক্ত; বোধগম্য; বোধসাধ্য; সহজবোধ্য।

গ) Unfathomable - অতল; অগাধ; অতলস্পর্শ; অনবগাহ্য।

ঘ) Appall - আতঙ্কিত করা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Inexplicable" is - Understandable.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৯.
তিনটি ধারাবাহিক ৩-এর গুণিতকের যোগফল ১১৭। সবচেয়ে বড় সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৮
  3. ২৭
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক ৩-এর গুণিতকের যোগফল ১১৭। সবচেয়ে বড় সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
প্রথম গুণিতক = ৩ক
দ্বিতীয় গুণিতক = ৩(ক + ১) = ৩ক + ৩
তৃতীয় গুণিতক = ৩(ক + ২) = ৩ক + ৬

প্রশ্নানুসারে,
৩ক + (৩ক + ৩) + (৩ক + ৬) = ১১৭
⇒ ৯ক + ৯ = ১১৭
⇒ ৯ক = ১০৮
⇒ ক = ১০৮/৯
∴ ক = ১২

∴ সবচেয়ে বড় সংখ্যা = ৩ক + ৬
= (৩ × ১২) + ৬
= ৩৬ + ৬
= ৪২

৪০.
একজন বিক্রেতা ৬০০ টাকায় ১২০টি কলম কিনেছে। ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে?
  1. ৮০টি
  2. ১০০টি
  3. ৭৫টি
  4. ৯০টি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা ৬০০ টাকায় ১২০টি কলম কিনেছে। ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে?

সমাধান:
১২০টি কলমের ক্রয়মূল্য = ৬০০ টাকা
প্রতি কলমের ক্রয়মূল্য = ৬০০/১২০ টাকা
= ৫ টাকা

∴ ২০% লাভে প্রতি কলমের বিক্রয়মূল্য = ৫ × (১২০/১০০)
= (৫ × ১.২) টাকা
= ৬ টাকা

∴ ৬০০ টাকায় বিক্রি করতে হবে কলমের সংখ্যা = ৬০০/৬ = ১০০টি কলম

সুতরাং, ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় ১০০টি কলম বিক্রি করতে হবে। 

৪১.
যদি m4 = 25 হয়, তবে m2 - 1 = ?
  1. 1
  2. 2
  3. 8
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি m4 = 25 হয়, তবে m2 - 1 = ? 

সমাধান: 
দেওয়া আছে,
m4 = 25
⇒ (m2)2 = 52
⇒ m2 = ± 5
∴ m2 = 5, - 5

এখন দুটি ক্ষেত্রে m2 - 1 এর মান নির্ণয় করে পাই,
যদি m2 = 5 হয়, তাহলে m2 - 1 = 5 - 1 = 4

এবং যদি m2 = - 5 হয়, তাহলে m2 - 1 = - 5 - 1 = - 6 [কারণ m2 ঋণাত্মক হতে পারে না। কারণ তা কাল্পনিক সংখ্যা আসে]
 
∴ m2 - 1 = 4

৪২.
২৫% হার মুনাফায় ১২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?
  1. ৭৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৮০ টাকা
  4. ৯২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫% হার মুনাফায় ১২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন P = ১২০০০ টাকা
মুনাফার হার r = ২৫% = ২৫/১০০ = ১/৪
সময়, n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n - P
= ১২০০০ (১ + ১/৪) - ১২০০০
= ১২০০০ × (৫/৪)- ১২০০০
= ১২০০০ × (২৫/১৬) - ১২০০০
= ১৮৭৫০ - ১২০০০
= ৬৭৫০ টাকা

এবং
সরল মুনাফা I = P × r × n
= ১২০০০ × (১/৪) × ২
= ৬০০০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৬৭৫০ - ৬০০০) টাকা
= ৭৫০ টাকা

সুতরাং, ২৫% হার মুনাফায় ১২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য ৭৫০ টাকা। 

৪৩.
যদি একটি বৃত্তের ব্যাস 8π হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও পরিধির অনুপাত কত?
  1. 1 : 2
  2. π : 4
  3. 1 : 2π
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বৃত্তের ব্যাস 8π হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও পরিধির অনুপাত কত?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাস d = 8π
অতএব, বৃত্তের ব্যাসার্ধ r = 8π/2 = 4π
∴ বৃত্তের পরিধি = 2πr
= 2π × 4π
= 8π2

অতএব, বৃত্তের ব্যাসার্ধ ও পরিধির অনুপাত = 4π : 8π2
= 4π/8π2
= 1 : 2π

৪৪.
একটি পাইপ খালি ট্যাঙ্ক ১৫ মিনিটে ভর্তি করতে পারে। অন্য একটি পাইপ প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে দেয়। দুটি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি ৩০ মিনিটে ভর্তি হয়। ট্যাঙ্কটিতে কত লিটার পানি ধরে?
  1. ৩০০ লিটার
  2. ২৭৫ লিটার
  3. ২৫০ লিটার
  4. ৩২০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপ খালি ট্যাঙ্ক ১৫ মিনিটে ভর্তি করতে পারে। অন্য একটি পাইপ প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে দেয়। দুটি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি ৩০ মিনিটে ভর্তি হয়। ট্যাঙ্কটিতে কত লিটার পানি ধরে?

সমাধান:
ধরি,
অন্য পাইপটি ট্যাঙ্কটি খালি করতে 'ক' মিনিট সময় নেয়।

প্রশ্নানুসারে,
(১/১৫) - (১/ক) = ১/৩০
⇒ (১/১৫) - (১/৩০) = ১/ক
⇒ ১/৩০ = ১/ক
∴ ক = ৩০

অতএব, অন্য পাইপটি ট্যাঙ্কটি ৩০ মিনিটে খালি করে।
∴ ট্যাঙ্কের ধারণক্ষমতা = ৩০ × ১০ = ৩০০ লিটার

সুতরাং, ট্যাঙ্কের ধারণক্ষমতা = ৩০০ লিটার। 

৪৫.
যদি 3x = (3/x) + 4 হয়, তবে 27x3 - (27/x3) কত?
  1. 108
  2. 192
  3. 64
  4. 172
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3x = (3/x) + 4 হয়, তবে 27x3 - (27/x3) কত?

সমাধান:
দেয়া আছে,
3x = (3/x) + 4
⇒ 3x - 3/x = 4
⇒ 3(x - 1/x) = 4
⇒ x - (1/x) = 4/3

∴ 27x3 - (27/x3)
= 27(x3 - 1/x3)
= 27{(x - 1/x)3 + 3. x. (1/x)(x - 1/x)}
= 27{(4/3)3 + 3 × (4/3)}
= 27{(64/27) + 4)}
= 64 + 108
= 172

৪৬.
একটি ২৮০ মিটার দীর্ঘ ট্রেন তার নিজের দৈর্ঘ্যের তিন গুণ দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ৫০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতি কিলোমিটার প্রতি ঘণ্টায় কত?
  1. ৮০.৬৪ কিমি./ঘণ্টা
  2.  ৭৫ কিমি./ঘণ্টা
  3. ৯০ কিমি./ঘণ্টা
  4. ৮৫.৭৫ কিমি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ২৮০ মিটার দীর্ঘ ট্রেন তার নিজের দৈর্ঘ্যের তিন গুণ দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ৫০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতি কিলোমিটার প্রতি ঘণ্টায় কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ২৮০ মি.
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৩ × ২৮০ = ৮৪০ মি.

∴ অতিক্রম করতে হবে মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= (২৮০ + ৮৪০)  মি.
= ১১২০ মি.
এবং, সময় = ৫০ সেকেন্ড

আমরা জানি, 
গতি = দূরত্ব/সময়
= ১১২০/৫০
= ২২.৪ মি./সে.
= ২২.৪ × ৩.৬   ; [১ মি./সে. = ৩.৬ কিমি./ঘণ্টা] 
= ৮০.৬৪ কিমি./ঘণ্টা

∴ ট্রেনের গতি ৮০.৬৪ কিমি./ঘণ্টা।

৪৭.
একটি মিশ্রণে 'P' এবং 'Q' নামক দুটি তরল 4 : 1 অনুপাতে আছে। যদি মিশ্রণ থেকে 10 লিটার বের করে নেওয়া হয় এবং তার পরিবর্তে 10 লিটার 'Q' যোগ করা হয়, তাহলে অনুপাত হয় 2 : 3। প্রাথমিকভাবে 'P' এর পরিমাণ কত ছিল?
  1. 8 লিটার
  2. 32 লিটার
  3. 20 লিটার
  4. 16 লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে 'P' এবং 'Q' নামক দুটি তরল 4 : 1 অনুপাতে আছে। যদি মিশ্রণ থেকে 10 লিটার বের করে নেওয়া হয় এবং তার পরিবর্তে 10 লিটার 'Q' যোগ করা হয়, তাহলে অনুপাত হয় 2 : 3। প্রাথমিকভাবে 'P' এর পরিমাণ কত ছিল?

সমাধান:
ধরি, মিশ্রণের প্রাথমিক পরিমাণ = 5x লিটার

P এর পরিমাণ = 4x লিটার
Q এর পরিমাণ = x লিটার

∴ 10 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর,
P এর পরিমাণ = 4x - (4/5) × 10 = 4x - 8 লিটার
Q এর পরিমাণ = x - (1/5) × 10 = x - 2 লিটার

আবার,
Q তে 10 লিটার যোগ করার পর,
Q এর পরিমাণ = x - 2 + 10 = x + 8 লিটার

∴ প্রদত্ত অনুপাত,
⇒ (4x - 8)/(x + 8) = 2/3
⇒ 12x - 24 = 2x + 16
⇒ 10x = 16 + 24
⇒ x = 40/10
⇒ x = 4

∴ P এর পরিমাণ = 4 × 4 = 16 লিটার

৪৮.
একটি বেলনের ব্যাস 8 সে. মি. এবং উচ্চতা 21 সে. মি. হলে এর আয়তন কত?
  1. 972 ঘন সে. মি.
  2. 1056 ঘন সে. মি.
  3. 1220 ঘন সে. মি.
  4. 896 ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বেলনের ব্যাস 8 সে. মি. এবং উচ্চতা 21 সে. মি. হলে এর আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা = 21 সে. মি.
ব্যাস = 8 সে. মি.
∴ ব্যাসার্ধ = 8/2 = 4 সে. মি.

আমরা জানি,
বেলনের আয়তন = πr2h
= (22/7) × 42 × 21
= 22 × 16 × 3
= 22 × 48
= 1056 ঘন সে. মি.

সুতরাং, বেলনের আয়তন 1056 ঘন সে. মি.। 

৪৯.
কোন সেটের উপাদান সংখ্যা 6 হলে ঐ সেটের প্রকৃত উপসেট কতটি হবে?
  1. 64টি
  2. 33টি
  3. 16টি
  4. 63টি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সেটের উপাদান সংখ্যা 6 হলে ঐ সেটের প্রকৃত উপসেট কতটি হবে?

সমাধান:
একটি সেটে উপাদান সংখ্যা = 6
মোট উপসেটের সংখ্যা = 2n = 26 = 64
সুতরাং, প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 = 64 - 1 = 63টি 

৫০.
A, B এবং C মিলে একটি ব্যবসায় ৫৩০০০ টাকা বিনিয়োগ করেন। A, B-এর চেয়ে ৫০০০ টাকা বেশি এবং B, C-এর চেয়ে ৬০০০ টাকা বেশি বিনিয়োগ করেন। মোট ৩১৮০০ টাকা লাভ হলে B-এর লাভের পরিমাণ কত?
  1. ১০৮০০ টাকা
  2. ১২০০০  টাকা
  3. ৯৮০০ টাকা
  4. ১২৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এবং C মিলে একটি ব্যবসায় ৫৩০০০ টাকা বিনিয়োগ করেন। A, B-এর চেয়ে ৫০০০ টাকা বেশি এবং B, C-এর চেয়ে ৬০০০ টাকা বেশি বিনিয়োগ করেন। মোট ৩১৮০০ টাকা লাভ হলে B-এর লাভের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
C-এর বিনিয়োগ = x টাকা
তাহলে,
B, C-এর চেয়ে ৬,০০০ টাকা বেশি বিনিয়োগ করেন
∴ B = x + ৬০০০
A, B-এর চেয়ে ৫,০০০ টাকা বেশি বিনিয়োগ করেন
∴ A = (x + ৬০০০) + ৫০০০ = x + ১১০০০

মোট বিনিয়োগ,
A + B + C = ৫৩০০০
⇒ (x + ১১০০০) + (x + ৬০০০) + x = ৫৩০০০
⇒ ৩x + ১৭০০০ = ৫৩০০০
⇒ ৩x = ৩৬০০০
∴ x = ১২০০০

এখন,
C = x = ১২০০০ টাকা
B = ১২০০০ + ৬০০০ = ১৮০০০ টাকা
A = ১২০০০ + ১১০০০ = ২৩০০০ টাকা

∴ লাভের অনুপাত A : B : C = ২৩০০০ : ১৮০০০ : ১২০০০ = ২৩ : ১৮ : ১২

∴ B-এর অংশ = ৩১৮০০ × (১৮/৫৩) = ১০৮০০ টাকা

সুতরাং, B-এর লাভের পরিমাণ ১০৮০০ টাকা।

৫১.
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো এবং প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10। 5 সংখ্যাটি অন্তত একবার পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/5
  2. 1/2
  3. 1/3
  4. 2/3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো এবং প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10। 5 সংখ্যাটি অন্তত একবার পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো
প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল = 10
এখন,
সমষ্টি 10 হওয়ার সম্ভাব্য জোড়াসমূহ (প্রথম ছক্কা, দ্বিতীয় ছক্কা), (4, 6), (5, 5), (6, 4)
∴ মোট ফলাফল = 3টি
এবং, অন্তত একবার 5 প্রকাশ পাওয়ার ফলাফল, 
উপরের জোড়াসমূহ থেকে শুধুমাত্র (5, 5) জোড়ায় অন্তত একটি 5 আছে।
∴ অনুকূল ফলাফল = 1টি
∴ সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল = 1/3

৫২.
একজন পুরুষ ও তার মেয়ের বয়সের গড় ৩৪ বছর। চার বছর পর তাদের বয়সের অনুপাত ১৪ : ৫ হবে। মেয়েটির বর্তমান বয়স কত?
  1. ১৬ বছর
  2. ২৪ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পুরুষ ও তার মেয়ের বয়সের গড় ৩৪ বছর। চার বছর পর তাদের বয়সের অনুপাত ১৪ : ৫ হবে। মেয়েটির বর্তমান বয়স কত?

সমাধান:
পুরুষ ও তার মেয়ের বয়সের গড় = ৩৪ বছর
∴ মোট বয়স = ৩৪ × ২ = ৬৮ বছর

ধরি, পুরুষের বয়স = ক বছর
∴ মেয়ের বয়স = (৬৮ - ক) বছর

চার বছর পর, পুরুষের বয়স = ক + ৪ বছর
এবং মেয়ের বয়স = (৬৮ - ক) + ৪ = (৭২ - ক) বছর

প্রশ্নানুসারে,
(ক + ৪)/(৭২ - ক) = ১৪/৫
⇒ ৫(ক + ৪) = ১৪(৭২ - x)
⇒ ৫ক + ২০ = ১০০৮ - ১৪ক
⇒ ৫ক + ১৪ক = ১০০৮ - ২০
⇒ ১৯ক = ৯৮৮
∴ ক = ৯৮৮/১৯ = ৫২

∴ পুরুষের বর্তমান বয়স = ৫২ বছর
∴ মেয়ের বর্তমান বয়স = ৬৮ - ৫২ = ১৬ বছর

সুতরাং, মেয়েটির বর্তমান বয়স ১৬ বছর।

৫৩.
একটি রম্বসের একটি কর্ণ অন্য কর্ণের চার গুণ। যদি এর ক্ষেত্রফল 72 বর্গ সে. মি. হয়, তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি কত?
  1. 60 সে. মি.
  2. 45 সে. মি.
  3. 20 সে. মি.
  4. 30 সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণ অন্য কর্ণের চার গুণ। যদি এর ক্ষেত্রফল 72 বর্গ সে. মি. হয়, তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:
ধরি, একটি কর্ণ = x সে. মি.
তাহলে অন্য কর্ণ = 4x সে. মি.

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × d1 × d2

প্রশ্নানুসারে,
(1/2) × x × 4x = 72
⇒ 2x2 = 72
⇒ x2 = 72/2
⇒ x2 = 36 = 62
∴ x = 6 সে. মি.

∴ কর্ণদ্বয়ের যোগফল = x + 4x = 5x
= 5 × 6
= 30 সে. মি.

৫৪.
নিম্নলিখিত ধারাটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩৫০, ৫২০, ৭৩৮, ?, ১৩৪২
  1. ৯২২ 
  2. ১০১০
  3. ১১৪৪ 
  4. ৯৯০ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নলিখিত ধারাটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৩৫০, ৫২০, ৭৩৮, ?, ১৩৪২

সমাধান:
৩৫০ = ৭ + ৭
৫২০ = ৮ + ৮
৭৩৮ = ৯ + ৯
১৩৪২ = ১১ + ১১
অতএব, ধারার নিয়ম হলো n + n

∴ অনুপস্থিত সংখ্যা = ১০ + ১০
= ১০০০ + ১০
= ১০১০

৫৫.
একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1/√2 এবং সাধারণ অনুপাত√2 হলে, ধারাটির কোন পদটি 16√2?
  1. 10তম
  2. 13তম
  3. 9তম
  4. 11তম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1/√2 এবং সাধারণ অনুপাত√2 হলে, ধারাটির কোন পদটি 16√2?

সমাধান:
প্রথম পদ, a = 1/√2
সাধারণ অনুপাত, r = √2

আমরা জানি, 
n-তম পদ = arn - 1

প্রশ্নমতে, 
arn - 1 = 16√2
⇒ (1/√2) (√2)n - 1 = 16√2
⇒ (√2)n - 1 = 16√2 × √2 = 32
⇒ (√2)n - 1 = (√2)10
⇒ n - 1 = 10
⇒ n = 10 + 1
∴ n = 11

অতএব, 11-তম পদটি 16√2

৫৬.
|2x + 3| ≤ 11 হলে, x এর সর্বোচ্চ মান কত? 
  1. 6
  2. 8
  3. 4
  4. - 6
ব্যাখ্যা

প্রশ্ন: |2x + 3| ≤ 11 হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|2x + 3| ≤ 11
= - 11 ≤ 2x + 3 ≤ 11
= - 11 - 3 ≤ 2x + 3 - 3 ≤ 11 - 3
= - 14 ≤ 2x ≤ 8
= - 7 ≤ x ≤ 4

∴ x এর সর্বোচ্চ মান 4

৫৭.
x(x + 1)(x + 2)(x + 3) + 1 -কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (x2 + 3x + 1)2
  2. (x + 1)4
  3. (x2 + 2x + 1)2
  4. (x2 + 3x)2
ব্যাখ্যা

প্রশ্ন: x(x + 1)(x + 2)(x + 3) + 1 -কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান: 
দেওয়া আছে, 
x(x + 1)(x + 2)(x + 3) + 1
= x(x + 3){(x + 1)(x + 2)} + 1
= (x2 + 3x)(x2 + 3x + 2) + 1

ধরি, 
x2 + 3x = P

প্রদত্ত রাশি, 
P(P + 2) + 1
= P2 + 2P + 1
= (P + 1)2
= (x2 + 3x + 1)2 ; [P এর মান বসিয়ে]

৫৮.
একটি আয়তক্ষেত্রের কর্ণ √20 cm এবং এর ক্ষেত্রফল 8cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. 24cm
  2. 36cm
  3. 12cm
  4. 18cm
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ √20 cm এবং এর ক্ষেত্রফল 8cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি.
এবং প্রন্থ y সে.মি.

প্রশ্নমতে, 
√(x2 + y2) = √20 
∴ x2 + y2 = 20 ......... (i) [উভয় পক্ষে বর্গ করে]
এবং xy = 8 .........(ii)

এখন,
আমরা জানি, 
(x + y)2 = x2 + y2 + 2xy = 20 + (2 × 8) = 20 + 16 = 36
⇒ (x + y)2 = 36
⇒ x + y = √36
∴ x + y = 6

অতএব, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(x + y) = 2 × 6 = 12cm.

৫৯.
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মেয়াদ কত বছর নির্ধারণ করা হয়েছে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫:
- ২৩ ডিসেম্বর, ২০২৫ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
- অধ্যাদেশে কমিশনের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা এবং কমিশনের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর নির্ধারণ করা হয়েছে।
- অধ্যাদেশে বলা হয়েছে, কমিশনে অন্তত একজন নারী কমিশনার এবং অন্তত একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ কমিশনার থাকতে হবে।
- অধ্যাদেশে আরও বলা হয়েছে, প্রতি ছয় মাস অন্তর দুদককে তাদের কার্যক্রমের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে।
- পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষমতাও দুদককে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র- দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।

৬০.
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. লিয়াকত আলী খান
  2. মোহাম্মদ আলী জিন্নাহ
  3. খাজা নাজিমউদ্দীন
  4. ইস্কান্দার মির্জা
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

৬১.
কোন দেশের নারীরা বিশ্বে সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা

নারীর ভোটাধিকার লাভ:
- বিশ্বে সর্বপ্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোট দেওয়ার অধিকার পান। সেটাই ছিল পৃথিবীর ইতিহাসে নারীদের ভোটের অধিকার পাওয়ার প্রথম ঘটনা।

উল্লেখ্য:
- ১৯০২ সালে অস্ট্রেলিয়া নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০৬ সালে ফিনল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।

অন্যদিকে:
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

তথ্যসূত্র - Ministry for Women New Zealand ওয়েবসাইট।

৬২.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রহ করেন কে?
  1. এনামুল হক মণি
  2. নাইমুর রহমান
  3. আকরাম খান
  4. হাবিবুল বাশার
ব্যাখ্যা

⇒ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রহ করেন হাবিবুল বাশার।

টেস্টে প্রথম:

- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান।
- প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।
- প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
- প্রথম ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান।
- প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের।
- একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।

৬৩.
'গোল্ডেন ডোম' কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. রাশিয়া
  2. ইসরাইল
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা

'গোল্ডেন ডোম':
- যুক্তরাষ্ট্র 'গোল্ডেন ডোম' নামের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে।
- এটি মূলত একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা,
- যা ইসরায়েলের 'আয়রন ডোম' এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন।
- যা চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সাহায্য করবে।
- প্রেসিডেন্ট হিসাবে তার মেয়াদের শেষের দিকেই এটি কার্যকর হবে।

উল্লেখ্য,
- আয়রন ডোম ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা।
- 'প্যাট্রিয়ট' হল মার্কিন সেনাবাহিনীর প্রাথমিক টার্মিনাল-ফেজ অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (ABM) সিস্টেম।

তথ্যসূত্র - US Government.

৬৪.
কোন শাসকের মৃত্যুর পর বাংলায় 'মাৎস্যন্যায়' সৃষ্টি হয়?
  1. অশোক
  2. ধর্মপাল
  3. মদন পাল
  4. শশাঙ্ক
ব্যাখ্যা

মাৎস্যন্যায় ও গোপালের উত্থান:
- শশাঙ্কের পর সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতক পর্যন্ত বাংলায় বিরাজ করছিল এক অন্ধকার যুগ। বাংলার ইতিহাসে এই সময়টি ‘মাৎস্যন্যায়' নামে খ্যাত।
- মাৎস্যন্যায় একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল অরাজক পরিস্থিতি।
- অরাজকতা এবং রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল শত বছরের হানাহানির অবসান ঘটে যখন গোপাল রাজা হলেন। 
- শশাঙ্কের মৃত্যুর পর বাংলা যেন পরিণত হয়েছিল মাছের রাজ্যে।
- শাসকের অভাবে সবল অত্যাচার করে দুর্বলের ওপর।
- মানুষের সাথে মানুষের সম্পর্কে মায়া, মমতা, সৌহার্দ্যের যে স্থান তা দখল করে নেয় হিংসা ও দ্বেষ। লামা তারানাথ লিখেছেন, সমগ্র দেশের কোনো রাজা ছিল না।
- এক চরম অরাজক পরিস্থিতিতে বাংলার ইতিহাসে অনেকটা ধূমকেতুর মতো গোপালের আবির্ভাব হয়।
- মাৎস্যন্যায়ের অবসান ঘটান গোপাল।
- খালিমপুর তাম্রশাসনের বলা হয়েছে যে, মাৎস্যন্যায় দূর করার অভিপ্রায়ে প্রকৃতিগণ গোপালকে রাজা নির্বাচন করেছিলেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৫.
দুর্নীতি দমন কমিশন আইনের অধীনে মামলা গ্রহণের আগে বাধ্যতামূলক কর্তব্য কোনটি?
  1. কমিশনের চেয়ারম্যানের লিখিত অভিযোগ
  2. সাক্ষীর জবানবন্দি
  3. কমিশনের অনুমোদন
  4. আদালতের পূর্বানুমতি
ব্যাখ্যা

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ৩২: মামলা দায়েরের ক্ষেত্রে
অনুমোদন:
১. ফৌজদারী কার্যবিধি বা অন্য কোনো আইনে কিছুই থাকুক না কেন,
কমিশনের অনুমোদন (Sanction) ছাড়া কোনো আদালত দুর্নীতি আইনের অধীনে কোনো অপরাধের বিচার গ্রহণ (Cognizance) করতে পারবে না।
২. যখন এই আইনের অধীনে মামলা দায়ের করা হবে, তখন কমিশনের (এবং প্রয়োজনে সরকারের) অনুমোদনের কপি মামলার সঙ্গে আদালতে দাখিল করতে হবে।

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট।

৬৬.
অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব কাকে দেওয়া হয়?
  1. জেনারেল খাদিম হোসেন রাজা
  2. জেনারেল রাও ফরমান আলী
  3. জেনারেল টিক্কা খান
  4. লে. জেনারেল নিয়াজী
ব্যাখ্যা

অপারেশন সার্চলাইটের পরিকল্পনা:
- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল ‘অপারেশন সার্চ লাইট’।
- পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।
- ১৭ মার্চ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইট পরিকল্পনা চূড়ান্ত করেন।
- এই অপারেশন সার্চ লাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলীকে।
- ঢাকার বাহিরে এ অপারেশনের দায়িত্ব পান জেনারেল খাদিম হোসেন রাজা।
- এ পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধান অর্থাৎ মূল দায়িত্বে ছিলেন জেনারেল টিক্কা খান।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বিবিসি।

৬৭.
মার্কিন কংগ্রেসের 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
  1. ১৮ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' এবং উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৬৮.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে, রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত কোনো খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়?
  1. ৭ম সংশোধনী
  2. ৮ম সংশোধনী
  3. ৯ম সংশোধনী
  4. ১০ম সংশোধনী
ব্যাখ্যা

৮ম সংশোধনী:
- ১৯৮৮ সালে এই সংশোধনী পাশ হয়।
- ১৯৮৯ আপীল বিভাগ হাইকোর্টের বেঞ্চ স্থাপন সংক্রান্ত ধারাটি অসাংবিধানিক উল্লেখ করে তা অবৈধ বলে রায় প্রদান করে।
- অষ্টম সংবিধান সংশোধন আইন দ্বারা সংবিধানের ২ক, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে-
১. ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়। 
২. ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
৩. সংবিধানের ৫ অনুচ্ছেদে Bengali শব্দটি পরিবর্তন করে Bangla করা হয় এবং Dacca পরিবর্তন করে Dhaka করা হয়। 
৪. সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত কোনো খেতাব, সম্মাননা, পুরস্কার গ্রহণ নিষিদ্ধ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

৬৯.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১২ জন
  2. ১৩ জন
  3. ১৪ জন
  4. ১৫ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৭০.
দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের দায়িত্ব কার?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. সচিবালয়
  4. কমিশনের চেয়ারম্যান
ব্যাখ্যা

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এ ২০০৪ সনের ৫ নং আইনের ধারা ২৯ এর প্রতিস্থাপন:
- বার্ষিক ও অন্যান্য প্রতিবেদন-
১) প্রতি পঞ্জিকা বৎসরের মার্চ মাসের মধ্যে কমিশন পূর্ববর্তী বৎসরের সম্পাদিত উহার কার্যাবলী সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট পেশ করিবে এবং রাষ্ট্রপতির নিকট পেশ করিবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করিবে।

২) এই ধারার অধীন প্রতিবেদন প্রাপ্তির পর রাষ্ট্রপতি উহা জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করিবেন।

৩) জাতীয় সংসদ প্রতিবেদনটি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির নিকট প্রেরণ করিবেন এবং কমিটি উহা পর্যালোচনা করিয়া প্রয়োজনীয় সুপারিশ প্রদান করিতে পারিবে, যাহা জাতীয় সংসদে আলোচিত হইবে।

৪) কমিশন ষান্মাসিক ভিত্তিতে সর্বসাধারণের জন্য কমিশনের ওয়েবসাইটে কমিশনের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করিবে যাহাতে নিম্নরূপ বিষয় অন্তর্ভুক্ত হইবে

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

৭১.
World Trade Organization এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. ভিয়েনা
  4. প্যারিস
ব্যাখ্যা

WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- WTO বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৬৬টি।
- সর্বশেষ সদস্য দেশ: আফগানিস্তান।
- দেশটি ২০১৬ সালের ২৯ জুলাই সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে: ১৯৯৫ সালে।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।

৭২.
বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা কত?
  1. ৩,৫০,০০০ টাকা
  2. ৪,০০,০০০ টাকা
  3. ৪,৭৫,০০০ টাকা
  4. ৫,০০,০০০ টাকা
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩,৫০,০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫,০০,০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,৭৫,০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৭৩.
গ্রিন বেল্ট মুভমেন্টের শুরুর স্থান কোনটি?
  1. নাইকোসিয়া
  2. নাইরোবি
  3. আদ্দিস আবাবা
  4. কাম্পালা
ব্যাখ্যা

গ্রিন বেল্ট মুভমেন্ট:
- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন। এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
- শুরুর সময় ১৯৭৭ সাল।
- শুরুর স্থান নাইরোবি, কেনিয়া।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র - গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।

৭৪.
ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. যশোর
  2. সাতক্ষীরা
  3. শেরপুর
  4. দিনাজপুর
ব্যাখ্যা

ভোমরা স্থলবন্দর:
- ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত।
- ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত।
- এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চেকপয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর।
- স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এটি যথাক্রমে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দর ঘোষণা এবং ১৯-০৫-২০১৩ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।
- রাজধানী হতে ভোমরা স্থলবন্দরের দূরত্ব প্রায় ২৮৫ কিঃমিঃ এবং কোলকাতার দূরত্ব প্রায় ৬০ কিঃমিঃ।

স্থলবন্দরের নাম ও অবস্থান:
- হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

৭৫.
হামাসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. আবদেল আজিজ
  2. ইয়াসির আরাফাত
  3. মাহমুদ আব্বাস
  4. শেখ আহমাদ ইয়াসিন
ব্যাখ্যা

হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- এর সামরিক শাখার নাম ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)।
- এর নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের এক ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম-এর নামে।
- এই শাখাটি হামাসের সশস্ত্র কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করে, যেমন রকেট হামলা, অপহরণ, এবং অন্যান্য সামরিক কার্যক্রম।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com

৭৬.
দুর্নীতি দমন কমিশনের প্রধান নির্বাহী কে?
  1. চেয়ারম্যান
  2. মহাপরিচালক
  3. পরিচালক
  4. সচিব
ব্যাখ্যা

- দুর্নীতি দমন কমিশনের প্রধান নির্বাহী চেয়ারম্যান।
- মহামান্য রাষ্ট্রপতি তিনজন কমিশনারের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ করে থাকেন।
- ২৩ ডিসেম্বর, ২০২৫ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
- অধ্যাদেশে কমিশনের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা এবং কমিশনের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর নির্ধারণ করা হয়েছে।
- দুদকের চেয়ারম্যান ও কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।

৭৭.
নিচের কোন দেশটি 'হর্ন অফ আফ্রিকা' এর অংশ নয়?
  1. জিবুতি
  2. কেনিয়া
  3. সোমালিয়া
  4. ইরিত্রিয়া
ব্যাখ্যা

হর্ন অফ আফ্রিকা:
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- এর অংশগুলো হলো জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে।

তথ্যসূত্র - ব্রিটেনিকা ওয়েবসাইট।

৭৮.
নিচের কোন বিষয়টি সংসদ সদস্য হবার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে?
  1. বয়স নূন্যতম ১৮ বছর
  2. বিদেশী নাগরিকত্ব
  3. নূন্যতম ২ বছরের জন্য সাজাপ্রাপ্ত
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

সংসদ সদস্য হবার যোগ্যতা:
- সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ বছর বয়স্ক বাংলাদেশী যেকোন নাগরিক সংসদ সদস্য হবার যোগ্যতা রাখে।
- অপ্রকৃতিস্থ, দেউলিয়া, বিদেশী নাগরিকত্ব অর্জন, কোন অপরাধে ২ বছরের জন্য সাজাপ্রাপ্ত নাগরিক সংসদ সদস্য হতে পারবেন না।
- সংসদের মেয়াদ ৫ বছর। তবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- অধিবেশন আরম্ভ করার জন্য ৬০ সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হতে হয়।
- সংসদীয় সরকার ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকারি দলের এবং দ্বিতীয় সর্বোচ্চ আসনে বিজয়ী দল বিরোধী দলের ভূমিকা পালন করে। সংসদ সদস্যগণ অনেকে একই সাথে হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
- কোন সংসদ সদস্য নিজের ইচ্ছায় পদত্যাগ দাখিল করলে অথবা একাধারে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল হবে।
- তাছাড়া তিনি যে দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে সে দলের বিপক্ষে ভোট দান করলেও তাঁর সদস্যপদ বাতিল হবে।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৯.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol) এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৫)
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা

Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা।
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।

৮০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত?
  1. ৩.৯৭%
  2. ৪.৫১%
  3. ৫.১৭%
  4. ৬.৮২%
ব্যাখ্যা

জিডিপি:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৪,৭৯,০০১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,৩৯,২১১ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮১.
দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী মহাপরিচালক কে ছিলেন?
  1. ফাতেমা খাতুন
  2. শিরীন পারভীন
  3. আমেনা বেগম
  4. নীলুফার ইয়াসমিন
ব্যাখ্যা

দুর্নীতি দমন কমিশন:
- দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- এর কার্যালয়: ঢাকার সেগুনবাগিচা।

- দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত।
- মহামান্য রাষ্ট্রপতি তিনজন কমিশনারের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ করে থাকেন।
- দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম ড. আবদুল মোমেন।
- প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন।

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।

৮২.
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা

বাংলাদেশের সীমান্ত:
- বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে। যথা:
• ভারত ও
• মিয়ানমার।
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা: ৩২টি।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩০টি।
- বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩টি।
- বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৮৩.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক ২০২৪ অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা

দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

⇒ কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

⇒ সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

⇒ দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ১৮।
• ভারত - ৯৬।
• মালদ্বীপ - ৯৬।
• নেপাল - ১০৭।
• শ্রীলংকা - ১২১।
• পাকিস্তান - ১৩৫।
• বাংলাদেশ - ১৫১।
• আফগানিস্তান - ১৬৫।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

৮৪.
কোন তত্ত্বের সাহায্যে আলোকতড়িৎ ক্রিয়া (Photoelectric Effect) সফলভাবে ব্যাখ্যা করা সম্ভব?
  1. কোয়ান্টাম তত্ত্ব
  2. কণা তত্ত্ব
  3. তরঙ্গ তত্ত্ব
  4. তাড়িতচৌম্বক তত্ত্ব
ব্যাখ্যা

১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে আলোকতড়িৎ ক্রিয়া বা Photoelectric Effect ব্যাখ্যা করেন।
- তরঙ্গ তত্ত্ব দ্বারা এই ঘটনাটি পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব ছিল না, কারণ আলোর তীব্রতা বাড়ালে নির্গত ইলেকট্রনের শক্তি বাড়ার কথা থাকলেও বাস্তবে তা ঘটে না। আইনস্টাইন প্রস্তাব করেন যে, আলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট বা ফোটন (Photon) হিসেবে কাজ করে। প্রতিটি ফোটনের শক্তি E = hf ।

• কোয়ান্টাম তত্ত্ব: 
- ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রস্তাবনা করেন। 
- এই তত্ত্ব অনুসারে শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। 
- প্রত্যেক প্রকার কম্পাঙ্কের (রঙের আলোর) জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্ব নিম্ন মান আছে। 
- এই সর্ব নিম্ন শক্তি সম্পন্ন কণিকার নাম কোয়ান্টাম বা ফোটন। 
- প্লাঙ্কের মতে কৃষ্ণ বস্তুর বিকিরণ আলাদা আলাদা বা গুচ্ছ গুচ্ছ বান্ডিল বা প্যাকেট আকারে সংঘটিত হয়। 
- কোয়ান্টম তত্ত্ব ব্যবহার করে ১৯০৫ সালে আইনস্টাইন দীর্ঘ দিনের রহস্যময় আলোক তড়িৎ ক্রিয়ার (Photoelectric Effect) ব্যাখ্যা দেন। 
- এতে আলোর কণা তত্ত্ব পুনর্জীবিত হয়। 

• কণা তত্ত্ব: 
- এই তত্ত্বানুসারে আলো বস্তু কণা দ্বারা গঠিত, উৎস থেকে যা সব দিকে নিঃসৃত হয় এবং সরলরেখায় চলে। 
- এই তত্ত্ব আলোর বিচ্ছুরণ, ব্যতিচার, অপবর্তন ইত্যাদি বৈশিষ্টের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। 

• তরঙ্গ তত্ত্ব: 
- আলো তরঙ্গাকারে ইথার নামের একটি কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে সব দিকে নির্গত হয়। 
- তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্নতার জন্য আলোর বর্ণ বিভিন্ন হয়। 
- এই তত্ত্ব আলোর বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা দিতে সমর্থ হলেও মাইকেলসন-মর্লির পরীক্ষায় ইথারের অস্তিত্ব নাই প্রমাণিত হওয়ায় এই তত্ত্ব বিতর্কিত হয়। 

• তাড়িতচৌম্বক তত্ত্ব: 
- এই তত্ত্ব অনুসারে গতিশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দ্রুত পর্যাবৃত্ত পরিবর্তনের ফলে দৃশ্য অদৃশ্য শক্তির বিকিরণ হয় এবং অনুপ্রস্থ তরঙ্গাকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। - এর দৃশ্য তরঙ্গই আলো। 
- এর জন্য কোন মাধ্যম প্রয়োজন হয় না। 
- এই তত্ত্ব ফটো তড়িৎ প্রতিক্রিয়া, কৃষ্ণ বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশনের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫.
জনন কোষে ক্রোমোসোম সংখ্যা কেমন হয়? 
  1. দেহ কোষের অর্ধেক (n)
  2. দেহ কোষের দ্বিগুণ (2n)
  3. দেহ কোষের তিনগুণ (3n)
  4. নির্দিষ্ট নয়
ব্যাখ্যা

জনন কোষে (শুক্রাণু বা ডিম্বাণু) ক্রোমোসোম সংখ্যা হ্যাপ্লয়েড (n) বলা হয়। হ্যাপ্লয়েড বলতে বোঝায় দেহ কোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক।
- জীবের দেহকোষে ক্রোমোসোম সংখ্যা সাধারণত ডিপ্লয়েড বা 2n থাকে। কিন্তু জনন কোষ (শুক্রাণু ও ডিম্বাণু) তৈরির সময় মিয়োসিস (Meiosis) নামক বিশেষ কোষ বিভাজন ঘটে। এই বিভাজনে মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়। একে হ্যাপ্লয়েড (n) অবস্থা বলে। এর ফলে নিষেকের পর যখন দুটি জনন কোষ মিলিত হয়, তখন জাইগোটে ক্রোমোসোম সংখ্যা পুনরায় নির্দিষ্ট (n + n = 2n) থাকে।

• কোষ: 
- প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। 
- একটি মাত্র কোষ দ্বারা গঠিত জীবকে বলা হয় এককোষী জীব এবং একাধিক কোষ দ্বারা গঠিত জীবকে বলা হয় বহুকোষী জীব। 
- কোষ জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। 
- কোষের অভ্যন্তরেই জীবের জীবন ধারণের প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। 
- ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ খ্রিস্টাব্দে বোতলের কর্ক পরীক্ষাকালে মৌচাকের ন্যায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এবং পরস্পর সংযুক্ত প্রকোষ্ঠ দেখতে পান। তিনি প্রকোষ্ঠগুলোর নাম দেন "Cell"। 
- Cell এর বাংলা অর্থ কুঠুরী বা কোষ। 

• কোষের প্রকারভেদ: 
(ক) অবস্থান এবং কাজের উপর নির্ভর করে কোষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- (i) দেহ কোষ এবং (ii) জনন কোষ। 
(i) দেহ কোষ: 
- যে সকল কোষ দেহের বিভিন্ন অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে তাদেরকে বলা হয় দেহ কোষ। 
যেমন- পেশি কোষ, জাইলেম কোষ ইত্যাদি। 
- দেহ কোষে ক্রোমোসোম সংখ্যা জনন কোষের ক্রোমোসোম সংখ্যার দ্বিগুণ থাকে। তাই দেহ কোষকে ডিপ্লয়েড (2n) কোষ বলা হয়। 

(ii) জনন কোষ: 
- জীব দেহের যে সকল কোষ জনন কার্যে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ। 
- জনন কোষ কেবল মাত্র যৌন জননক্ষম জীবে সৃষ্টি হয়। 
যেমন- শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু ইত্যাদি। 
- জনন কোষে ক্রোমোসোম সংখ্যা দেহ কোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক। তাই জনন কোষকে হ্যাপ্লয়েড (n) কোষ বলা হয়। 

(খ) নিউক্লিয়াসের গঠনের উপর নির্ভর করে কোষকে দু'ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- (i) আদি কোষ এবং (ii) প্রকৃত কোষ। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
ইমেইল পাঠানোর প্রোটোকল কোনটি?
  1. IMAP 
  2. SMTP
  3. POP3
  4. HTTP
ব্যাখ্যা

• ইমেইল পাঠানোর প্রোটোকল হচ্ছে SMTP। 
- যখন একজন ব্যবহারকারী মেইল পাঠান, তখন এই প্রোটোকলটি মেইলটিকে প্রেরকের কম্পিউটার থেকে মেইল সার্ভারে পৌঁছে দেয়।
- অন্যদিকে, মেইল সার্ভার থেকে মেইল গ্রহণের (Receiving) জন্য IMAP বা POP3 প্রোটোকল ব্যবহৃত হয়।
- HTTP (Hypertext Transfer Protocol): এটি মূলত ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ব্যবহৃত প্রোটোকল।

• Simple Mail Transfer Protocol (SMTP):
- ই-মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
- প্রোটোকল হলো একটি নিয়মাবলী যা ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রেরণ নিশ্চিত করে, তথ্য কীভাবে সংগঠিত হবে এবং প্রতিটি পক্ষ কীভাবে ডেটা পাঠাবে ও গ্রহণ করবে তা নিয়ন্ত্রণ করে।

• ই-মেইল (E-mail):
- ই-মেইল (Electronic Mail) হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এর সাহায্যে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি খুব দ্রুত একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়।
- প্রত্যেক ই-মেইল অ্যাকাউন্ট গোপন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে।

• ই-মেইল অ্যাড্রেসের গঠন:
- একটি ই-মেইল ঠিকানার দুইটি অংশ থাকে –
  1. প্রথম অংশ → ব্যবহারকারীর পরিচিতি (Username),
  2. শেষ অংশ → ডোমেইন নেম (Domain name),
- এ দুটি অংশকে @ চিহ্ন দ্বারা আলাদা করা হয়।

 উদাহরণ: maria123@gmail.com
- maria123 → ব্যবহারকারীর নাম (Username),
- gmail.com → ডোমেইন নেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৮৭.
মূল্যবান ধাতুর বিশুদ্ধতা নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়? 
  1. আলফা রশ্মি
  2. গামা রশ্মি 
  3. বিটা রশ্মি
  4. রঞ্জন রশ্মি
ব্যাখ্যা

• মূল্যবান ধাতুর (যেমন: সোনা, রূপা, প্ল্যাটিনাম) বিশুদ্ধতা এবং ভেতরের উপাদানের অনুপাত নির্ণয় করার জন্য রঞ্জন রশ্মি বা এক্স-রে (X-ray) ব্যবহার করা হয়।
- বিশেষ করে XRF (X-ray Fluorescence) নামক পদ্ধতিতে ধাতুর কোনো ক্ষতি না করেই তার রাসায়নিক গঠন বিশ্লেষণ করা সম্ভব।
- আলফা, বিটা বা গামা রশ্মি এই কাজে ব্যবহৃত হয় না কারণ এদের ভেদন ক্ষমতা এবং আয়নন ক্ষমতা হয় খুব বেশি নতুবা খুব কম, যা নিখুঁত ও নিরাপদ বিশ্লেষণের জন্য উপযোগী নয়।

এক্স-রে বা রঞ্জন রশ্মির ব্যবহার: 
- বর্তমান সভ্যতায় এক্সরের বহুবিধ ব্যবহার রয়েছে। 
- নীচে কিছু প্রচলিত ব্যবহার নিয়ে আলোচনা করা হলো- 
১। চিকিৎসা ক্ষেত্রে: 
- রোগ নির্ণয় এবং নিরাময়ের ক্ষেত্রে এক্সরের বহুবিধ ব্যবহার রয়েছে। 
- চিকিৎসা বিজ্ঞানে সর্বাধিক ব্যবহারের কারণেই এক্সরে জনসাধারণের কাছে বহুল পরিচিত। 
- এক্সরের ভেদন ক্ষমতাকে কাজে লাগিয়ে রেডিওগ্রাফি গ্রহণ করা হয়। 
- কোমল এক্সরে মাংসপেশী ভেদ করতে পারে কিন্তু হাড় বা ধাতু ভেদ করে যেতে পারে না। 
- কোমল এক্সরে ব্যবহার করে দেহের হাড় ভাঙলে, কোনো অবাঞ্ছিত বস্তু যেমন বন্দুকের গুলি, দুর্ঘটনায় কোনো ধাতব বস্তু দেহে প্রবেশ করলে, পাকস্থলি বা মুত্রথলিতে পাথর সৃষ্টি হয়েছে কিনা তা সনাক্ত ও অবস্থান চিহ্নিত করা যায়। 
- এছাড়াও ফুসফুসের কোনো ক্ষত, পরিপাক নালীতে ক্ষত বা টিউমার, দাঁতের গোড়ায় আলসার ইত্যাদি নির্ণয়ে এক্সরে সর্বদাই ব্যবহার হচ্ছে। 
- বর্তমানে ক্যান্সার চিকিৎসায় এবং কোনো কোনো চর্মরোগ নিরাময়ে এক্সরে ব্যবহার করা হয়। 

২। শিল্প ক্ষেত্রে: 
- শিল্প ক্ষেত্রে এক্সরের বহুবিধ ব্যবহার রয়েছে। 
- আসল ও নকল রত্নের মধ্যে পার্থক্য নির্ণয়, ঢালাই করা ধাতুর ভিতরের ত্রুটি নির্ণয়, আকরিকের মধ্যে অপদ্রব্যের উপস্থিতি নির্ণয়, ঝিনুকের মধ্যে মুক্তার সন্ধান করা, ঝালাই-এর ত্রুটি নির্ণয়, মূল্যবান ধাতুর বিশুদ্ধতা নির্ণয় ইত্যাদি কাজে রঞ্জন রশ্মি বা এক্স-রে ব্যবহৃত হয়। 
- টফি, লজেন্সে কোনো ক্ষতিকর বস্তু আছে কিনা তা সনাক্ত করার জন্য এবং টফি, লজেন্স, সিগারেট ইত্যাদির গুণগত মান নিয়ন্ত্রণের জন্যও এক্সরে ব্যবহার করা হয়। 

৩. গোয়েন্দা বিভাগে: 
- চোরাচালান ধরার জন্য কাঠের, ধাতব বাক্সে বা চামড়ার থলিতে বিস্ফোরক, নিষিদ্ধ বস্তু লুকানো থাকলে কিংবা কেউ গহনা বা মুদ্রা গলাধকরণ করলে তা সন্ধানের জন্য এক্সরে ব্যবহার করা হয়। 
- এমনকি হত্যাকান্ড অনুসন্ধানেও এক্সরে প্রয়োগ করা হয়। 

৪। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে: 
- কেলাসের গঠণ সংক্রান্ত পরীক্ষায়, অণু-পরমাণুর গঠন বিষয়ক গবেষণায় এক্সরের ব্যবহার করা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৮.
Bluetooth Frequency রেঞ্জ কত? 
  1. 800 MHz
  2. 2.4 GHz
  3. 3.5 GHz
  4. 5.1 GHz
ব্যাখ্যা

• Bluetooth Frequency রেঞ্জ হচ্ছে 2.4 GHz। 

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে
বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- Bluetooth এ Radio Frequency (RF) প্রযুক্তি ব্যবহার করা হয়।
- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ব্রিটানিকা। 

৮৯.
উদ্ভিদ কোন পুষ্টি উপাদান বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে?
  1. পটাশিয়াম
  2. কার্বন 
  3. হাইড্রোজেন 
  4. সালফার 
ব্যাখ্যা

• উদ্ভিদ তার বৃদ্ধির জন্য মোট ১৬টি অত্যাবশ্যকীয় উপাদান গ্রহণ করে। এর মধ্যে কার্বন (C) এবং অক্সিজেন (O) উদ্ভিদ প্রধানত বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। উদ্ভিদ তার শ্বসন প্রক্রিয়ার জন্য বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে।
- অন্যদিকে, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস হলো খনিজ উপাদান যা উদ্ভিদ মাটি থেকে মূলরোমের সাহায্যে পানির সাথে শোষণ করে।

• পুষ্টি উপাদানের উৎস: 

- উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বন (C) ও অক্সিজেন (O) বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। 
- হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O) পানি থেকে গ্রহণ করে। 
- অন্য সব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে। 
- এ উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে কিন্তু এগুলোকে উদ্ভিদ সরাসরি শোষণ করতে পারে না। 
- এরা বিভিন্ন আয়ন হিসেবে শোষিত হয়। 
যেমন- Ca++, Mg++, NH4+, NO3-, K+ ইত্যাদি। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯০.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. Webcam
  2. Monitor
  3. Plotter
  4. Multimedia Projector
ব্যাখ্যা

• Webcam এক ধরনের Input Device.
- ওয়েবক্যাম হলো একটি ইনপুট পেরিফেরাল ডিভাইস। এটি কম্পিউটারে তথ্য প্রবেশ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়। ওয়েবক্যাম মূলত ছবি এবং ভিডিও ধারণ করে সেগুলোকে কম্পিউটারে ইনপুট হিসেবে পাঠায়।

• ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস। এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
​উদাহরণ:
- কি-বোর্ড (Keyboard),
- মাউস (Mouse),
- ডিজিটাইজার (Digitizer),
- ওয়েবক্যাম (Webcam),
- ওএমআর (OMR),
- লাইটপেন (Light pen),
- বার কোড রিডার (Bar Code Reader),
- গ্রাফিক্স প্যাড (Graphics Pad),
- ওসিআর (OCR),
- ট্র্যাকবল (Trackball),
- স্ক্যানার (Scanner),
- জয়স্টিক (Joystick),
- পয়েন্ট অফ সেল (Point-of-Sale),
- ডিজিটাল ক্যামেরা (Digital Camera), ইত্যাদি।

• ​আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
​উদাহরণ:
- মনিটর (Monitor),
- প্রিন্টার (Printer),
- প্লটার (Plotter),
- স্পিকার (Speaker),
- মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector),
- ইমেজ সেটার (Image Setter),
- ফিল্ম রেকর্ডার (Film Recorder),
- হেডফোন (Headphone), ইত্যাদি।

• ​ইনপুট-আউটপুট ডিভাইস:
কম্পিউটারের ব্যবহারের জন্য এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ে ব্যবহার করা যায়।
​উদাহরণ:
- হার্ডডিস্ক,
- সিডি বা ডিভিডি,
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন, ইত্যাদি।

সোর্স:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল),
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
৩। ব্রিটানিকা। 

৯১.
GUI বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
  1. Mac OS
  2. MS-DOS
  3. UNIX (Original)
  4. CP/M
ব্যাখ্যা

• GUI (Graphical User Interface) বা চিত্রভিত্তিক অপারেটিং হচ্ছে Mac OS। 
- GUI (Graphical User Interface) বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যেখানে ব্যবহারকারীকে কমান্ড লিখে কাজ করতে হয় না; বরং ছবি বা আইকন এবং মাউস ক্লিকের মাধ্যমে কম্পিউটার পরিচালনা করা যায়।
- অপশনগুলোর মধ্যে Mac OS হলো একটি পূর্ণাঙ্গ চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। অন্যদিকে MS-DOS, আদি UNIX এবং CP/M হলো টেক্সট বা কমান্ড ভিত্তিক (CUI) অপারেটিং সিস্টেম, যেখানে কীবোর্ড দিয়ে নির্দিষ্ট কমান্ড লিখে সব কাজ সম্পন্ন করতে হতো।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ -
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস:
১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৩। ব্রিটানিকা।

৯২.
কোন GPU ব্র্যান্ডটি LLM (Large Language Model) মডেল ট্রেনিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. Intel
  2. NVIDIA
  3. ARM
  4. Apple 
ব্যাখ্যা

• বর্তমানে LLM (Large Language Model) যেমন: GPT-4 বা Llama প্রশিক্ষণের জন্য NVIDIA ব্র্যান্ডের GPU সর্বাধিক ব্যবহৃত হয়।
-এর প্রধান কারণ হলো NVIDIA-এর উন্নত CUDA (Compute Unified Device Architecture) প্ল্যাটফর্ম এবং Tensor Cores, যা কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল গাণিতিক হিসাবগুলো অত্যন্ত দ্রুত সম্পন্ন করতে পারে।
- বর্তমানে এআই হার্ডওয়্যার বাজারের প্রায় ৮০% এর বেশি NVIDIA-এর দখলে।

• LLM মডেল প্রশিক্ষণে GPU ব্র্যান্ড:
- LLM মডেল ট্রেনিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত GPU ব্র্যান্ড হলো NVIDIA.
- NVIDIA এর CUDA এবং Tensor Core প্রযুক্তি deep learning কাজের জন্য অত্যন্ত অপ্টিমাইজড।  
- এই প্রযুক্তি মডেল ট্রেনিংয়ের সময় দ্রুত ম্যাট্রিক্স ও টেনসর অপারেশন সম্পাদন করতে সাহায্য করে।  
- AMD ও Intel GPU কিছু ক্ষেত্রে ব্যবহারযোগ্য হলেও NVIDIA এর ecosystem এবং সফটওয়্যার সাপোর্ট সবচেয়ে বড়।  
- Apple এর GPU মূলত মোবাইল বা ডেস্কটপ গ্রাফিক্সের জন্য, বড় LLM ট্রেনিংয়ে ব্যবহার সীমিত।  
- তাই LLM মডেল প্রশিক্ষণে NVIDIA GPU এর ব্যবহার সর্বাধিক।  

সূত্র: 
- IBM [link]
- OpenAI [link]
- Reuters [link]

৯৩.
কোন যন্ত্রটি ভোল্টেজ পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়?
  1. জেনারেটর
  2. ট্রান্সফরমার
  3. অ্যামিটার
  4. ভোল্টমিটার
ব্যাখ্যা

• ভোল্টেজ পরিবর্তনের জন্য অর্থাৎ উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করতে ট্রান্সফরমার ব্যবহৃত হয়।
- এটি তড়িৎচৌম্বকীয় আবেশ (Electromagnetic Induction) নীতির ওপর ভিত্তি করে কাজ করে।

• ট্রান্সফরমার: 
- যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলে। 
- ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র। 
- এটি পরিবর্তি প্রবাহে কাজ করে। 
- ট্রান্সফরমার যন্ত্রটি তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে। 
- এখানে মূলত দুটি কুণ্ডলী থাকে। 
- ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়। 
যথা- ১। স্টেপ আপ ট্রান্সফরমার ও ২। স্টেপ ডাউন ট্রান্সফরমার। 

অন্যান্য অপশন:
- জেনারেটর: এটি যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে বা বিদ্যুৎ উৎপন্ন করে, কিন্তু বিদ্যমান ভোল্টেজ পরিবর্তন করে না।
- অ্যামিটার: এটি বর্তনীতে তড়িৎ প্রবাহের (Current) মান পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
- ভোল্টমিটার: এটি বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বা ভোল্টেজ পরিমাপ করে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৪.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. পান্ডা
  2. ট্রোজান হর্স
  3. ভিয়েনা
  4. সিআইএইচ
ব্যাখ্যা

• পান্ডা (Panda) হলো একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম, যা কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে।
- অন্যদিকে, ট্রোজান হর্স (Trojan Horse), ভিয়েনা (Vienna) এবং সিআইএইচ (CIH) হলো ক্ষতিকারক কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার যা কম্পিউটারের ফাইল ও সিস্টেমের ক্ষতিসাধন করে।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
​উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৯৫.
HCl (aq) + NaOH (aq) → NaCl (aq) + H2O (l) কোন ধরণের বিক্রিয়া?
  1. সংযোজন বিক্রিয়া
  2. পানি যোজন বিক্রিয়া 
  3. প্রশমন বিক্রিয়া
  4. বিয়োজন বিক্রিয়া
ব্যাখ্যা

• এই বিক্রিয়ায় একটি অ্যাসিড (HCl) এবং একটি ক্ষার (NaOH) পরস্পর বিক্রিয়া করে লবণ (NaCl) ও পানি (H2O) উৎপন্ন করেছে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়।

• প্রশমন বিক্রিয়া: 
- এসিড দ্রবণ ও ক্ষার দ্রবণ যোগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। 
- বিক্রিয়ার সময় এসিড তার এসিড ধর্ম এবং ক্ষার তার ক্ষার ধর্মকে হারিয়ে ফেলে লবণ ও পানি উৎপন্ন করে থাকে। 
- এসিড জলীয় দ্রবনে হাইড্রোজেন আয়ন (H+) ও ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন (OH-) দান করে থাকে। এসিডের হাইড্রোজেন আয়ন (H+) ও ক্ষারের হাইড্রোক্সিল আয়ন (OH-) যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। 
উদাহরণ: HCl (aq) + NaOH (aq) → NaCl (aq) + H2O (l) 

• পানি যোজন বিক্রিয়া: 
- আয়নিক যৌগ দ্রবণ থেকে কেলাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যা পানির অণুকে সংযুক্ত করার প্রক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া বলে। 
- আয়নিক যৌগের কেলাসের সাথে সংযুক্ত পানিকে কেলাস পানি বলে। 

• বিয়োজন বিক্রিয়া: 
- বিয়োজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার ঠিক বিপরীত ক্রিয়া।
- এ প্রক্রিয়ায় যৌগের অণু ভেঙ্গে একাধিক মৌল বা যৌগে পরিণত হয়।
- প্রকৃতপক্ষে যৌগের অণু উহার উপাদানসমূহে বিভক্ত হয়।
উদাহরণ: মারকারী (II) অক্সাইড উচ্চ তাপে বিয়োজিত হয়ে উহার সরলতম উপাদান মারকারী ও অক্সিজেনে পরিণত হয়। 

• সংযোজন বিক্রিয়া: 
- যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র নতুন যৌগ উৎপন্ন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে।
- উদাহরণ: Fe + S → FeS.
- এখানে আয়রন (Fe) এবং সালফার (S) দুটি ভিন্ন মৌল যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ ফেরাস সালফাইড (FeS) তৈরি করেছে।

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।