পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৩
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।] ----------------- এক নজরে বিসিএসের সিলেবাস: ১. বাংলা ভাষা ও সাহিত্য - ৩৫ নম্বর ২. English Language and Literature - ৩৫ নম্বর ৩. বাংলাদেশ বিষয়াবলি - ৩০ নম্বর ৪. আন্তর্জাতিক বিষয়াবলি - ২০ নম্বর ৫. ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা - ১০ নম্বর ৬. বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তি - ৩০ নম্বর ৭. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা - ৩০ নম্বর ৮. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন - ১০ নম্বর
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০৩ প্রশ্ন

.
‘নীলপদ্ম’ কোনধরনের সমাসের উদাহরণ?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা
• “নীলপদ্ম” কর্মধারয় সমাসের উদাহরণ।

⇒ বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানরূপে প্রাধান্য পায় তাকে ‘কর্মধারয়’ সমাস বলে। কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে।
যেমন:
ফুলের মতো কুমারী = ফুলকুমারী
নীল যে পদ্ম = নীলপদ্ম
যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা
যা মিঠা তা-ই কড়া = মিঠাকড়া

[ যে, সে, যেই, সেই, যিনি, তিনি, যা, তা, ইত্যাদি ব্যাসবাক্য কর্মধারয় সমাসে ব্যবহৃত হয়]


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ভিখু' ও 'পাচি' চরিত্রের স্রষ্টা কে?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) আবুল মনসুর আহমদ
  4. ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
• তিনি মূলত কথাসাহিত্যিক ছিলেন।
• তাঁর প্রথম প্রকাশিত গল্পের নাম ‘অতসী মামী’ বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।
• তাঁর রচিত বিখ্যাত গল্পগ্রন্থ ‘প্রাগৈতিহাসিক’। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র ভিখু ও পাচি।,

• এছাড়াও তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থঃ
- অতসী মামা ও অন্যান্য গল্প, 
- মিহি ও মোটা কাহিনী, ]
- বৌ,
- সরীসৃপ, 
- সমুদ্রের স্বাদ,
- আজ কাল পরশুর গল্প, 
- ছোট বকুলপুরের যাত্রী, 
- আত্মহত্যার অধিকার ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘চাঁদের পাহাড়’ উপন্যাসে কোন মহাদেশের কাহিনী বর্ণিত আছে?
  1. ক) আফ্রিকা
  2. খ) এশিয়া
  3. গ) আমেরিকা
  4. ঘ) ইউরোপ
ব্যাখ্যা
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'চাঁদের পাহাড়'।
- এই উপন্যাসে আফ্রিকা মহাদেশের কাহিনী বর্ণিত আছে।
- এটি বাংলা রোমাঞ্চকর একটি উপন্যাস। 
- 'শঙ্কর' নামক ভারতবর্ষের সাধারণ এক তরুণের আফ্রিকা মহাদেশ জয় করার কাহিনী এতে বর্ণিত আছে। 

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- পথের পাঁচালী, 
- অপরাজিত, 
- দৃষ্টিপ্রদীপ, 
- আরণ্যক, 
- বিপিনের সংসার, 
- অশনিসংকেত,
- অনুবর্তন ইত্যাদি।

• তাঁর রচিত ভ্রমণকাহিনীঃ
- অভিযাত্রিক, 
- বনে পাহাড়ে, 
- হে অরণ্য কথা কও ইত্যাদি।

• তাঁর রচিত ছোটগল্প:
- মেঘমল্লার, 
- মৌরিফুল, 
- যাত্রাবদল, 
- কিন্নরদল, 
- পুঁইমাচা ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।
.
মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ-
  1. ক) মঙ্গলকাব্য
  2. খ) পদ্মাবতী
  3. গ) লায়লী মজনু
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
• শ্রী বসন্তরঞ্জন রায় ১৩১৬ বঙ্গাব্দে (১৯০৯ খ্রিস্টাব্দ) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখ্যোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তন পুঁথি আবিষ্কার করেন।
- এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ যেখানে রাধা কৃষ্ণ কাব্যের আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা প্রকাশিত।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চন্ডীদাস।
- এই কাব্যের প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ এবং বড়ায়ি।
- এটি ১৩ খন্ডের কাব্য।
- মোট ১৩ খন্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।

খন্ডগুলি হচ্ছে -
- জন্মখন্ড, তাম্বূল খন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও বিরহখন্ড।


উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
আহসান হাবীব কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
  1. ক) ১৯৬১
  2. খ) ১৯৭৮
  3. গ) ১৯৪৭
  4. ঘ) ১৯৬২
ব্যাখ্যা
• আহসান হাবীব মূলত ছিলেন কবি ও সাংবাদিক।
• আহসান হাবীব রচিত প্রথম কাব্যগ্রন্থ- রাত্রিশেষ (১৯৪৭)।
১৯৬২ সালে তাঁর রচিত ‘ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়।
তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ১৯৭৮ সালে একুশে পদক পুরস্কার লাভ করেন।

• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ:
- ছায়াহরিণ,
- সারা দুপুর, 
- আশায় বসতি, 
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুই হাতে দুই আদিম পাথর,
- প্রেমের কবিতা, 
- বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- অরণ্য নীলিমা ও 
- রানী খালের সাঁকো। 

উৎস: বাংরা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
‘বৃষ্টি হতে পারে’- বাক্যে ‘হতে পারে’ কোন পদ?
  1. ক) বিশেষণ
  2. খ) বিশেষ্য
  3. গ) ক্রিয়া
  4. ঘ) ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা
• ক্রিয়াপদ: বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়া পদ বলে।
যেমন:
রাজীব খেলছে
বৃষ্টি হতে পারে

• ক্রিয়াবিশেষণ: যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলো ক্রিয়াবিশেষণের উদাহরণ:
ছেলেটি দ্রুত দৌড়ায়।
লোকটি ধীরে হাঁটে।
মেয়েটি গুনগুনিয়ে গান করছে।

• বিশেষ্য: যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন- নজরূল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি।

• বিশেষণ: যে শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে।
যেমন-
সুন্দর ফুল
বাজে কথা
পঞ্চাশ টাকা
হাজার সমস্যা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
'Margin' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) উপান্ত
  2. খ) রেখা
  3. গ) বন্ধক
  4. ঘ) পৃষ্ঠাঙ্কন
ব্যাখ্যা
• `Margin' শব্দের সঠিক পারিভাষিক শব্দ হচ্ছে - উপান্ত।

কয়েকটি গুরুত্বপূর্ণ  পারিভাষিক শব্দ:
Pledge - বন্ধক।
Plaint - পেআতাশ্রপ্য।
Harbour - আর্জি।
Endorsement - পৃষ্ঠঙ্কন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) রাজা উপাখ্যান
  3. গ) ক্রীতদাসের হাসি 
  4. ঘ) পতঙ্গ পিঞ্জর
ব্যাখ্যা
• কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (প্রথম প্রকাশিত),
- ক্রীতদাসের হাসি,
- চৌরসন্ধি, 
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর, 
- রাজসাক্ষী, 
- পুরাতন খঞ্জর, 
- বনি আদম ইত্যাদি।

• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- দুই সৈনিক 
- নেকড়ে অরণ্য 
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

• তাঁর রচিত নাটক:
- তস্কর লস্কর
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, 
- আমলার মামলা 
- কাঁকর মণি 
- বাগদাদের কবি ইত্যাদি।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।
.
জসীমউদ্দিনরে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ নিচের কোনটি?
  1. ক) স্মৃতিপট
  2. খ) রাখালী
  3. গ) ডালিমকুমার
  4. ঘ) হাসু
ব্যাখ্যা
• পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) একজন প্রখ্যাত বাঙালি কবি।
• তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
• ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
• পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।
'রাখালী' তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
• এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
• বইটিতে মোট ১৯টি কবিতা আছে। 
• তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নকশী কাঁথার মাঠ, 
- সোজন বাদিয়ার ঘাট, 
- বালুচর, 
- ধানখেত, 
- রূপবতী, 
- মাটির কান্না,
- সুচয়িনী, 
- মা যে জননী কান্দে ইত্যাদি।

• তাঁর রচিত আত্মকথাঃ
- জীবনকথা, 
- স্মৃতিপট, 
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়।

• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থঃ
- ডালিমকুমার, 
- এক পয়সার বাঁশি, 
- হাসু।

• 'বোবা কাহিনী' তাঁর একমাত্র উপন্যাস।

• তাঁর রচিত নাটক- 
- পদ্মাপার, 
- বেদের মেয়ে, 
- মধুমালা, 
- পল্লীবধূ, 
- গ্রামের মেয়ে ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ‌লাইভ এমসিকিউ লেকচার।
১০.
‘বাসন্তী’ ও ‘কিশোর’ চরিত্রের রচয়িতা কে?
  1. ক) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  2. খ) অতুলপ্রসাদ সেন
  3. গ) অদ্বৈত মল্লবর্মণ
  4. ঘ) অতুলচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
অদ্বৈত মল্লবর্মণ রচিত ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি বাংলা ১৩৫২ (ইং ১৯৪৫) সালে প্রথম মোহাম্মদী নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হয়।
- অদ্বৈত মল্লবর্মণ রচিত এই উপন্যাস ৪ খন্ডে বিভক্ত।
- এই উপ্যনাসের প্রধান নারী চরীত্র বাসন্তী এবং প্রধান পুরুষ চরিত্র কিশোর
- ১৯৫৬ সালে এই উপন্যাসটি গ্রন্থ আকারে প্রকাশ পায়।
- অদ্বৈত মল্লবর্মণ নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন এবং ত্রিপুরা কবিতায় সাংবাদিকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

• লেখকের অন্য উপন্যাস সমূহ:
- নয়া বসত
- সাদা হাওয়া,
- রামধনু।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১১.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) অন্তঃ+গত
  2. খ) তদ্+কর
  3. গ) গো+পদ
  4. ঘ) পতৎ+অঞ্জলি
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের  শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়।
যেমন:
র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি।
স্-জাত বিসর্গ: সরস্ >সরঃ; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

কয়েকটি র্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ হলো:
নিঃ+চয় = নিশ্চয়
দুঃ+উহ = দুরূহ
অন্তঃ+গত = অন্তর্গত

কয়েকটি স্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ হলো:
সরঃ+বর + সরোবর
মনঃ+যোগ = মনোযোগ
পুরঃ+হিত = পুরোহিত

অন্যদিকে,
তদ্+কর = তস্কর
গো+পদ = গোষ্পদ
পতৎ+অঞ্জলি = পতঞ্জলি  ইত্যাদি নিপাতনে সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জনসন্ধি।


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
নিচের কোন বানান টি শুদ্ধ?
  1. ক) ক্ষয়িষ্ণু
  2. খ) অঋণি
  3. গ) কন্ঠহানী
  4. ঘ) গুণান্বীত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ক্ষয়িষ্ণু

কয়েকটি শুদ্ধ বানান হলো:
• অশুদ্ধ - অঋণি
• শুদ্ধ - অঋণী
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- অঋণ ইন্‌
অর্থ: ঋণমুক্ত, ঋণশূণ্য।

• অশুদ্ধ- কণ্ঠহানী
• শুদ্ধ- কন্ঠহানি
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- কন্ঠ+√হা-তি অর্থ: গলার কন্ঠস্বরভঙ্গ।

• অশুদ্ধ - গুণান্বীত
• শুদ্ধ – গুণান্বিত
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- গুণ+অন্বিত অর্থ: গুণযুক্ত, গুণসম্পন্ন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
  1. ক) বেগম সুফিয়া কামাল
  2. খ)  রোকেয়া সাখাওয়াত হোসেন
  3. গ) শামসুন্নাহার মাহমুদ
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
- রোকেয়া সাখাওয়াত হোসেন কে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন।
- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন।
- সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আনজুমান -ই- খাওয়াতীন -ই- ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন।
- পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ।
- ৯ই ডিসেম্বর ১৯৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন।


উৎস:- বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি বোর্ড বই।
১৪.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বোশেষ কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) বনফুল
  2. খ) শেষ লেখা
  3. গ) সোনার তরী
  4. ঘ) বলাকা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ কাব্যগ্রন্থের নাম 'শেষলেখা'
• 'শেষলেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ।
• এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেননি।
• এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় জীবনের শেষ কয়েক দিনের রচনা ।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎ প্রীতি প্রকাশিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত কাব্যগ্রন্থ মোট ৫৬টি।

তিনি লিখেছেন:

"রূপ-নারানের কূলে, জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
Having the habit of talking a lot, especially about unimportant things refers to -
  1. ক) Garrulous
  2. খ) Reticent
  3. গ) Concise
  4. ঘ) Taciturn
ব্যাখ্যা
Garrulous (adjective)

English Meaning: Having the habit of talking a lot, especially about unimportant things.
Bangla Meaning: বাচাল; বাক্যবাগীশ।
Other Forms: Garrulity [গারূলাটি] (noun) [uncountable noun] বাচালতা।

Synonyms: Talkative (বাচাল), Chattering (বক বক), Babbling (অস্ফুটবাক্), loquacious
(বাকপটু), Chatty (বাক্যবাগীশ)।
Antonyms: Concise (সংক্ষিপ্ত), Taciturn (অল্পবাদী; মিতবাক), Reticent (স্বল্পভাষী;
গুরুগম্ভীর), Self-effacing (আত্মকেন্দ্রীক), Brief (সংক্ষিপ্ত)।

Example Sentence: 
1. I had talked too much about myself and felt like a garrulous old fool.
2. Her garrulous neighbors kept her from concentrating.

Source: Live MCQ Lecture.
১৬.
Who is not a contemporary literary figure of William Wordsworth?
  1. ক) Chrales Lamb
  2. খ) Thomas Hardy
  3. গ) Jane Austen
  4. ঘ) William Hazlitt
ব্যাখ্যা
•  William Wordsworth, ইংরেজি সাহিত্যের Romantic Period এর অন্যতম কবি।
- William Wordsworth is regarded as one of the the central figures in the initiation of English Romanticism.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা A Preface To Lyrical Ballads এর প্রথম মুদ্রনের মাধ্যমে ইংরেজি সাহিত্যের Romantic যুগ তথা Romanticism এর সূচনা হয়।

Romantic Period এর তথা William Wordsworth এর সমসাময়িক অন্যান্য কবিরা হলেন -
- Chrales Lamb
- William Hazlitt
- Jane Austen
- Samuel Taylor Coleridge
- Lord Byron
- P.B. Shelley
- John Keats

Thomas Hardy হচ্ছেন Victorian Period এর সাহিত্যিক।
- তিনি regional novelist and poet হিসাবে বিশেষভাবে পরিচিত।
- the Return of the native এবং Tess of the D'Urbervilles তা৬র বিখতায় novel সমূহ।

Source: Britannica, An ABC of English Literature by Dr. m Mofizar Rahman
১৭.
'Great Expectation' was written by the author of -
  1. ক) Heart of Darkness
  2. খ) Gulliver's Travels
  3. গ) Oliver Twist
  4. ঘ) Arms and The Man
ব্যাখ্যা
• প্রশ্নে জানতে চাওয়া হয়েছে - নিচে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক 'Great Expectation' এরও লেখক।
- অর্থাৎ, নিচের অপশনগুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং 'Great Expectation' এর লেখক একই ব্যক্তি।

• Great Expectation-এর লেখক হলেন Charles Dickens.
- Heart of darkness -এর লেখক Joseph Conrad
- Gulliver's Travels এর লেখক Jonathon Swift
- Oliver Twist এর লেখক Charles Dickens
- Arms and The Man এর লেখক G.B Shaw

সুতরাং, দেখা যাচ্ছে -'Great Expectation' এবং 'Oliver Twist' হল দুটো উপন্যাসের নাম এবং দুটোরই লেখক Charles Dickens.
তাই, সঠিক উত্তর - Oliver Twist.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman
১৮.
Who wrote the prose fiction 'Oroonoko'?
  1. ক) William Wycherley
  2. খ) John Dryden
  3. গ) William Congreve
  4. ঘ) Aphra Ben
ব্যাখ্যা
• Aphra Ben, wrote the prose fiction 'Oroonoko'.
- Oroonoko, in full Oroonoko; or, The Royal Slave, এই novel টি ১৬৮৮ সালে প্রথম প্রকাশিত হয়।
- এই উপন্যাসে একজন আফ্রিকান রাজকুমারের কৃতদাস জীবনের দুঃখ দুর্দশার চিত্র সুনিপুণ দক্ষতায় তুলে ধরা হয়েছে।
- Oroonoko হচ্ছে সেই আফ্রিকান প্রিন্স যার নামে novel টির নামকরণ করা হয়েছে এবং  who was enslaved and cruelly treated by “civilized” white Christians.
- Behn’s experiences in the Dutch colony of Surinam in South America provided the plot and the locale for this acclaimed novel
-  Still her best-known work, the book is one of the earliest examples of the philosophical novel in English, and it influenced the development of the novel in general.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
১৯.
Which of the following is in Plural?
  1. ক) Hypothesis
  2. খ) Curricula
  3. গ) Medium
  4. ঘ) Datum
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Curricula শব্দটি plural form এ আছে, যার singular হচ্ছে - curriculum.
অন্যদিকে,
- Medium এর plural হচ্ছে Media.
- Datum এর Plural হচ্ছে Data.
- Hypothesis এর plural হচ্ছে Hypotheses. 
২০.
The characters 'Mrs. Ramsay and Lily Briscoe' are from the novel -
  1. ক) A Tale of Two Cities
  2. খ) To the Lighthouse
  3. গ) Amerika
  4. ঘ) Lady Chatterley's Love
ব্যাখ্যা
• The characters 'Mrs. Ramsay and Lily Briscoe' are from the novel - 'To the Lighthouse'
- 'To the Lighthouse', novel by Virginia Woolf, published in 1927.
- The work is one of her most successful and accessible experiments in the stream-of-consciousness style.
- এই novel টি তিনটি section এ বিভক্ত।

Characters of this novel -
- Mrs. Ramsay
- Mr. Ramsay
- Lily Briscoe
- Charles Tansley
- James Ramsay

Notable works of Virginia Woolf - 
- The Vouge Out
- Mrs. Dalloway
- The Waves
- Flush
- The Years

Source: An ABC of English Literature and Britannica.
২১.
'Green Hills of Africa' is written by -
  1. ক) Chinua Achebe
  2. খ) Ernest Hemingway
  3. গ) Joseph Conrad
  4. ঘ) James Joyce
ব্যাখ্যা
• 'Green Hills of Africa ' is written by - Ernest Hemingway.
- Ernest Hemingway, in full Ernest Miller Hemingway is an American novelist and short-story writer.
- He was noted both for the intense masculinity of his writing and for his adventurous and widely publicized life.
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী ২0 শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।

তাঁর বিখ্যাত novel সমূহ - 
- The Sun Also Rises,
- The old man and The Sea
- A Farewell to Arms,
- Green Hills of Africa ইত্যাদি
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২২.
Which one of the following is a play by W.B. Yeats?
  1. ক) At the Hawk’s Well
  2. খ) The Tower
  3. গ) The Second Coming
  4. ঘ) Byzantium
ব্যাখ্যা
• 'At the Hawk’s Well' is a play written by W.B Yeats.
- At the Hawk’s Well, was first performed in 1899.
- W.B Yeats কে Ireland এর National poet  বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।

W.B Yeats রচিত আরো কিছু play হচ্ছে - 
- The Resurrection
- The Hour Glass 
-  The Countess Cathleen
- The Only Jealousy of Emer
- The Dreaming of the Bones
- Calvary

Source: Britannica.
২৩.
Reading became my favorite hobby. Here 'reading' is a/an -
  1. ক) gerund
  2. খ) participle
  3. গ) verbal noun
  4. ঘ) adjective
ব্যাখ্যা
•  Reading became my favorite hobby. Here 'reading' is a/an - gerund
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

সুতরাং নিয়মানুযায়ী, Reading became my favorite hobby. হচ্ছে gerund এর উদাহরন।
২৪.
Choose correct indirect speech:
He said 'How charming the sight is!’
  1. ক) He exclaimed that the sight is charming.
  2. খ) He exclaimed that the sight was charming.
  3. গ) He exclaimed that the sight was very charming.
  4. ঘ) He exclaimed that the sight is very charming.
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী, 
- প্রথমত, Direct speech এ reporting verb (said) past tense এ থাকায়, Indirect speech এ reported speech এর verb ও past tense এ থাকবে।
- exclamatory sentence এ how থাকলে assertive sentence এ very বসে।
তাই,নিয়মানুযায়ী সঠিক Indirect speech হচ্ছে- He exclaimed that the sight was very charming.
২৫.
In personal letter, “Yours affectionately” is called -
  1. ক) Salutation
  2. খ) Subscription
  3. গ) Superscription
  4. ঘ) Complementary
ব্যাখ্যা
• In personal letter, “Yours affectionately” is called Subscription.

অন্যদিকে,
- In personal letters, the Envelope” is called Superscription.
- In a business letter, “Yours faithfully” is called Complementary close.
- In an application, “Dear Sir” is called - Salutation.

source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
২৬.
Identify the correct tense. My friend arrived while I _____ a movie.
  1. ক) was watching
  2. খ) were watching
  3. গ) watched
  4. ঘ) had watched
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - was watching.
- সম্পূর্ণ বাক্যটি হবে :- My friend arrived while I was watching a movie.
২৭.
Sakib is the best player in Bangladesh. (Make it positive)
  1. ক) Very few players in Bangladesh are as good as Sakib.
  2. খ) No other players in Bangladesh is as good as Sakib.
  3. গ) No other player in Bangladesh is as good as Sakib.
  4. ঘ) Very few player in Bangladesh is as good as Sakib.
ব্যাখ্যা
The + superlative যুক্ত বাক্যকে positive করার নিয়ম:
No other + object + verb + as + adjective/adverb এর positive form + as + subject.
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - No other player in Bangladesh is as good as Sakib.
২৮.
She speaks very ____ Spanish.
  1. ক) little
  2. খ) the little
  3. গ) few
  4. ঘ) a few
ব্যাখ্যা
• little, the little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
• the little - অল্প পরিমাণ তবে সবটাই।

She speaks very ____ Spanish - এই বাক্যের শূন্যস্থানে determiner টি হবে little.
এখানে Spanish একটি uncountable noun এবং সে অল্প পরিমানে Spanish জানে বুঝিয়েছে বলে negative অর্থে little বসেছে.
২৯.
The man who is following me may be a thief. The underlined clause is a/an -
  1. ক) noun clause
  2. খ) adverbial clause
  3. গ) adjective clause
  4. ঘ) prepositional clause
ব্যাখ্যা
• The man <u>who is following me</u> may be a thief. The underlined clause is an - adjective clause.
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

প্রশ্নে উল্লেখিত - The man who is following me may be a thief. এই বাক্যে ho is following me এই  clause টি noun এর পরে বসে তাকে modify করেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
৩০.
2x2 - 3x - 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (x + 2)(2x - 1) 
  2. খ) (2x - 1)(2x + 2) 
  3. গ) (x - 2)(2x + 1) 
  4. ঘ) (x + 3)(2x + 1) 
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 3x - 2  এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
2x2 - 3x - 2 
2x2 - 4x + x - 2 
2x(x - 2) + 1(x - 2) 
(x - 2)(2x + 1) 
৩১.
৫০ টাকায় ৬টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান:
৬টি আমের ক্রয়মূল্য ৫০ টাকা 
১টি আমের ক্রয়মূল্য ৫০/৬ টাকা 
= ২৫/৩ টাকা 

৫টি আমের বিক্রয়মূল্য ৫০ টাকা 
১টি আমের ক্রয়মূল্য ৫০/৫ টাকা 
= ১০ টাকা 

লাভ = ১০ - (২৫/৩)
= (৩০ - ২৫)/৩
= ৫/৩

২৫/৩ টাকায় লাভ হয় ৫/৩ টাকা 
১ টাকায় লাভ হয় (৫/৩)×(৩/২৫) টাকা 
১০০ টাকায় লাভ হয় (৫/৩) × (৩/২৫) × ১০০ টাকা 
= ২০ টাকা 
৩২.
1/।1 - 2x। ≥ 3  এর সমাধান হলো-
  1. ক) 2/3 ≤ x ≤ 7/3
  2. খ) 1 ≤ x ≤ 5/3
  3. গ) 1/3 ≤ x ≤ 2/3
  4. ঘ) 2/3 ≤ x ≤ 4/3
ব্যাখ্যা
প্রশ্ন: 1/।1 - 2x। ≥ 3  এর সমাধান হলো-

সমাধান: 
1/।1 - 2x। ≥ 3
।1 - 2x। ≤ 1/3 
- 1/3 ≤ 1 - 2x ≤ 1/3
(- 1/3) - 1 ≤ 1 - 2x  - 1 ≤ (1/3) - 1
(- 1 - 3)/3 ≤ - 2x ≤ (1 - 3)/3
- 4/3 ≤ - 2x ≤- 2/3
- 4/(3 × 2) ≤ - 2x/2 ≤- 2/(3 × 2)
- 2/3 ≤ - x ≤ - 1/3
(- 2/3)( - 1) ≥ ( - x)( - 1) ≥ (- 1/3)( - 1)
2/3 ≥ x ≥ 1/3
1/3 ≤ x ≤ 2/3
৩৩.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত? 
  1. ক) ৫ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৭ সমকোণ
  4. ঘ) ৮ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত? 

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি  = (2 × 5 - 4) সমকোণ
                                                                = (10 - 4) × 90°
                                                                = 6 × 90°
                                                                = 540°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ছয় সমকোণ
৩৪.
log3(log2x) = 1 হলে, x এর মান কত?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 6
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: log3(log2x) = 1 হলে, x এর মান কত হবে? 

সমাধান: 
log3(log2x) = 1
log2x = 31
log2x = 3
x = 23
x = 8
৩৫.
128 + 64 + 32 +  ............ ধারাটির কোন পদ 1/4 ? 
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: 128 + 64 + 32 +  ............ ধারাটির কোন পদ 1/4 ? 

সমাধান: 
এখানে
a = 128
r = 64/128 = 1/2

ধরি,
n তম পদ = 1/4

প্রশ্নমতে,
arn-1 = 1/4
বা, 128 × (1/2)n - 1 = 1/4
বা, (1/2)n -1 = 1/512
বা, (1/2)n -1 = (1/2)9
বা, n - 1 = 9
 বা, n = 9 + 1
∴ n = 10
৩৬.
একটি বাক্সে ৫টি হলুদ বল, ৭টি লাল ও ৩টি সবুজ বল আছে। এলোমেলোভাবে ১টি বল তুলে নেওয়া হলো। বলটি হলুদ বা লাল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/১৫
  2. খ) ৪/৫
  3. গ) ১/৩
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৫টি হলুদ বল, ৭টি লাল ও ৩টি সবুজ বল আছে। এলোমেলোভাবে ১টি বল তুলে নেওয়া হলো। বলটি হলুদ বা লাল হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
হলুদ বল = ৫টি 
লাল বল = ৭টি 
সবুজ বল =৩টি 

মোট বল = (৫ + ৭ + ৩) টি = ১৫টি 

বলটি হলুদ হওয়ার সম্ভাবনা = ৫/১৫ = ১/৩
বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৭/১৫

বলটি হলুদ বা লাল হওয়ার সম্ভাবনা = (১/৩) + (৭/১৫)
                                                    = (৫ + ৭)/১৫
                                                     = ১২/১৫
                                                     = ৪/৫
৩৭.
x2 - 2x + 1 = 0 হলে (x8 + 2x4 + 1)/x3 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x + 1 = 0 হলে (x8 + 2x4 + 1)/x3 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x2 - 2x + 1 = 0
x2 - 2.x. 1 + 12 = 0
(x - 1)2 = 0
x - 1 = 0
x = 1

প্রদত্ত রাশি = (x8 + 2x4 + 1)/x3 
                 = ((x4)2 + 2.x4.1 + 12)/x3
                 = (x4 + 1)2/x3
                 = (14 + 1)2/13
                 = (1 + 1)2/1
                 = 22
                 = 4
৩৮.
A ={x : x ∈ R এবং x2 - 9x + 20 = 0} এবং B = {3, 4 , 5} হলে, n(A ∪ B) এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: A ={x : x ∈ R এবং x2 - 9x + 20 = 0} এবং B = {3, 4 , 5} হলে, n(A ∪ B) এর মান কত?

সমাধান: 
A ={x : x ∈ R এবং x2 - 9x + 20 = 0} 
B = {3, 4 , 5}

x2 - 9x + 20 = 0
x2 - 4x - 5x + 20 = 0
x(x - 4) - 5(x - 4) = 0
(x - 4)(x - 5) = 0
x = 4, 5

A ={4, 5}
B = {3, 4 , 5}

(A ∪ B)  = {4, 5} ∪ {3, 4 , 5} = {3, 4 , 5}

 n(A ∪ B) = 3
৩৯.
কোনো আসল ৬ বছরে দ্বিগুণ হয়, ঐ মূলধন তিনগুণ হবে কত বছরে? 
  1. ক) ১০ বছরে
  2. খ) ১২ বছরে
  3. গ) ১৪ বছরে
  4. ঘ) ১৮ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৬ বছরে দ্বিগুণ হয়, ঐ মূলধন তিনগুণ হবে কত বছরে? 

সমাধান: 
মনেকরি,
আসল = ১০০ টাকা
৬ বছরে সুদাসল = ২ × ১০০ = ২০০ টাকা।
           সুদ = (২০০ - ১০০) টাকা 
আবার 
 সুদাসল = ৩ × ১০০ = ৩০০ টাকা।
সুতরাং সুদ = ৩০০ - ১০০ = ২০০ টাকা।

১০০ টাকা সুদ হয় = ৬ বছরে 
১ টাকা সুদ হয় = ৬/১০০ বছরে 
২০০ টাকা সুদ হয় = (৬ × ২০০)/১০০ বছরে 
                             = ১২ বছরে
৪০.
১৫ জন বালক বা ১০ জন পুরুষ একটি কাজ করে ২৮ দিনে করতে পারে। ১২ জন বালক এবং ৬ জন পুরুষ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে ?
  1. ক) ১৪ দিনে 
  2. খ) ১৫ দিনে 
  3. গ) ২০ দিনে 
  4. ঘ) ২৪ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন বালক বা ১০ জন পুরুষ একটি কাজ করে ২৮ দিনে করতে পারে। ১২ জন বালক এবং ৬ জন পুরুষ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে ?

সমাধান: 
১৫ জন বালক = ১০ জন পুরুষ 
১ জন বালক = ১০/১৫ জন পুরুষ 
 ১২ জন বালক = (১০ × ১২)/১৫
                       = ৮ জন পুরুষ 

১২ জন বালক এবং ৬ জন পুরুষ = (৮ + ৬) জন পুরুষ 
                                                  = ১৪ জন পুরুষ 

১০ জন পুরুষ একটি কাজ করে ২৮ দিনে 
১ জন পুরুষ একটি কাজ করে ২৮ × ১০ দিনে
১৪ জন পুরুষ একটি কাজ করে (২৮ × ১০)/১৪ দিনে
                                                 = ২০ দিনে 
৪১.
একটি বর্গের ক্ষেত্রফল এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান। এদের পরিসীমার অনুপাত কত? 
  1. ক) 4 : √π
  2. খ) 3 : √π
  3. গ) 1 : √π
  4. ঘ) 2 : √π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান। এদের পরিসীমার অনুপাত কত? 

সমাধান: 
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
প্রশ্নমতে,
πr2 = a2
বা, a = r√π

সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা : বৃত্তের পরিসীমা  = 4a : 2πr 
                                                                     = 4 × r√π : 2πr 
                                                                    = 2√π : π 
                                                                    = 2 : √π
৪২.
'ACCURATE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর R ও শেষ অক্ষর T থাকে?
  1. ক) 120
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: 'ACCURATE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর R ও শেষ অক্ষর T থাকে?

সমাধান: 
'ACCURATE' শব্দে 8টি বর্ণ আছে। যেখানে 
A = 2টি
C = 2টি

১ম অক্ষর R ও শেষ অক্ষর T থাকলে বাকী থাকে 6টি অক্ষর

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
                         = 180 উপায়ে
৪৩.
ক্যাথোড রশ্মি মূলত প্রবাহ কীসের প্রবাহ?
  1. ক) পজিট্রন
  2. খ) প্রোটন
  3. গ) নিউট্রন
  4. ঘ) ইলেকট্রন
ব্যাখ্যা
- ক্যাথোড থেকে নির্গত এক প্রকার অতিক্ষুদ্র কণিকা নলের দেয়ালের গায়ে ধাক্কা খাওয়ার ফলে প্রতিপ্রভার সৃষ্টি হয়।
- ক্যাথোড থেকে নির্গত হয় বলেই এই অতিক্ষুদ্র কণিকার স্রোতকে ক্যাথোড রশ্মি বলে। 
- ক্যাথোড রশ্মি “ইলেকট্রন”- এর প্রবাহ ছাড়া অন্য কিছু নয় ।
- জার্মানীর বিজ্ঞানী প্রফেসর উইলিয়াম রঞ্জন (Wilhelm Roentgen) ক্ষরণ নলে ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় ১৮৯৫ খ্রিস্টাব্দে আকস্মিক ভাবে এক্সরে আবিষ্কার করেন।

সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৪.
সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল কী?
  1. ক) মাইকা
  2. খ) ম্যাগনেটাইট
  3. গ) জিপসাম
  4. ঘ) কোয়ার্টজ
ব্যাখ্যা
সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরিতে ব্যবহৃত হয় জিপসাম (CaSO4.2H2O)। এছাড়া-

• মাইকা - বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহৃত হয়। 
• ম্যাগনেটাইট - লোহা তৈরিতে ব্যবহৃত হয়। 
• কোয়ার্টজ - কাচ, সিরিচ কাগজ, রেডিও বা ঘড়িতে ব্যবহৃত হয়। 

সূত্র: ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
৪৫.
উদ্ভিদের সালোকসংশ্লেষণ এক ধরনের -
  1. ক) জারণ বিক্রিয়া
  2. খ) বিজারণ বিক্রিয়া
  3. গ) জারণ বিজারণ বিক্রিয়া
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণ
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোকসংশ্লেষণ।
- এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। 
- সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল সূর্যের আলোকশক্তিকে ATP এবং NADPH+H' নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ঐ রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে CO2 বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে ও উপজাত হিসেবে O2 নির্গত করে।
- এ প্রক্রিয়ায় দরকার হয় কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। উৎপন্ন হয় শর্করা (গ্লুকোজ)। এ বিক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন ও পানি উৎপন্ন হয়।
- সূর্যালোকের দরকার হয় মূল শক্তির জন্য এবং ক্লোরোফিল দরকার হয় সূর্য শক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরের জন্য। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদে তৈরিকৃত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল, মূল, কান্ড অথবা পাতায় সঞ্চিত হয়।
- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কাবন ডাইঅক্সাইড বিজারিত হয়। তাই একে একটি জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। 

সূত্র: জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৬.
মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখতে সহায়তা করে?
  1. ক) সেরেব্রাম
  2. খ) থ্যালামাস
  3. গ) হাইপোথ্যালামাস
  4. ঘ) সেরেবেলাম
ব্যাখ্যা
সেরেব্রাম (অগ্রমস্তিষ্ক)
-  সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে।
- চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে।
- বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
- বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে।
- দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।

থ্যালামাস (অগ্রমস্তিষ্ক)
- এটি সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে।
- চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ কর
- মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়।
- ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে। 

হাইপোথ্যালামাস (অগ্রমস্তিষ্ক)
- স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে।
- দেহতাপ নিয়ন্ত্রণ করে।
- ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোলাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে

মেসেনসেফানল (মধ্যমস্তিষ্ক)
- অগ্র ও পশ্চাৎমস্তিষ্কের যোগসূত্র রচনা করে।
- দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে।

সেরেবেলাম (পশ্চাৎমস্তিষ্ক)
- ঐচ্ছিক চলাফেরাকে নিয়ণ করে।
- ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে।
- দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখে।
- চলাফেরার দিক নির্ধারণ করে।

সূত্র: জীববিজ্ঞান ২য়  পত্র(একাদশ - দ্বাদশ শ্রেণি) - গাজী আজমল ও গাজী আসমত।
৪৭.
ধান গাছের টুংগ্রো রোগ কোনটির সংক্রমণে?
  1. ক) ভাইরাস
  2. খ) ব্যাকটেরিয়া
  3. গ) ছত্রাক
  4. ঘ) শৈবাল
ব্যাখ্যা
ভাইরাস ঘটিত উদ্ভিদের আরো কিছু রোগের নাম:


সূত্র: জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৮.
ভিটামিন B5 কমপ্লেক্স এর অপর নাম কী?
  1. প্যানটোথেনিক এসিড
  2. নিয়াসিন
  3. ফলিক এসিড
  4. কোবালামিন
ব্যাখ্যা
নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে প্রদত্ত তথ্য অনুসারে -
* পানিতে দ্রবণীয় ১২টি ভিটামিন B রয়েছে। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়।

বিভিন্ন ধরণের ভিটামিন B কমপ্লেক্স এর নাম-
B1 - থায়ামিন
B2 - রাইবোফ্ল্যাভিন
B5 - নিয়াসিন বা নিকোটিনিক এসিড
B6 - পিরিডক্সিন 
B9 - ফলিক এসিড
B12 - কোবালামিন বা সায়ানোকোবালামিন

* কিন্তু Harvard University এবং  National Institute of Health (US) এর তথ্য অনুসারে ভিটামিন B এর সংখ্যা ৮টি।

B1 - Thiamin (থায়ামিন)
B2 - Riboflavin (রিবোফ্লাভিন)
B3 - Niacin (নিয়াসিন)
B5 - Pantothenic acid (প্যানটোথেনিক এসিড)
B6 - Pyridoxine (পাইরিডক্সিন)
B7 - Biotin (বায়োটিন)
B9 - Folate [folic acid] (ফোলেট, ফলিক এসিড)
B12 - Cobalamin (কোবালামিন)

** Britannica তে Niacin এর alternative names হিসেবে Nicotinic acid বা Nicotinamide. 

** প্রথমত,
নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে ১২টি ভিটামিন B এর কথা বলা হয়েছে, যা ভুল। তাছাড়া বইয়ে কেবল ৬টি ভিটামিন B এর নাম উল্লেখ করা হয়েছে।
প্রকৃতপক্ষে ভিটামিন B - ৮টি; এই ৮টি ভিটামিনকে একত্রে ভিটামিন B complex বলা হয়।

** দ্বিতীয়ত,
নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে B5 এর নাম - নিয়াসিন বা নিকোটিনিক এসিড হিসেবে উল্লেখ করা হয়েছে। এটিও ভুল।
নিয়াসিন হচ্ছে ভিটামিন B3 এর নাম।
ভিটামিন B5 এর নাম হচ্ছে -  Pantothenic acid.
৪৯.
রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে কোনটি?
  1. ক) অনুচক্রিকা
  2. খ) শ্বেত রক্তকণিকা
  3. গ) লোহিত রক্তকণিকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
লোহিত রক্তকণিকা
- মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি- অবতল এবং চাকতি আকৃতির।
- হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। এজন্য এদেরকে Red Blood Cell বা RBC বলে।
- লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে।
- লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না।
- কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে।
- মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। 
- লোহিত কণিকা প্লীহা (Spleen) তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।

লোহিত রক্তকণিকার কাজ
- দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা।
- নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা।
- হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা।

উৎস: নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই
৫০.
মানব অক্ষি-গোলকের ব্যাসার্ধ কমে গেলে যে রোগ হয় তার নাম কী?
  1. ক) দীর্ঘদৃষ্টি
  2. খ) হ্রসদৃষ্টি
  3. গ) গ্লোকোমা
  4. ঘ) পুঞ্জাক্ষি
ব্যাখ্যা
- যখন কোন চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে।
- সাধারণত বয়স্ক ব্যক্তিদের এই ত্রুটি দেখা যায়।
- দুটি কারণে এই ত্রুটি ঘটে-
(i) চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে।
(ii) কোন কারণে অক্ষি-গোলকের ব্যাসার্ধের কমে গেলে। 

- এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে না হয়ে পিছনে মিলিত হয়। ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না। 

সূত্র: ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
৫১.
ভরা কটাল কখন হয়?
  1. ক) সপ্তমী তিথিতে
  2. খ) অষ্টমী তিথিতে
  3. গ) অমাবস্যা তিথিতে
  4. ঘ) ক + খ
ব্যাখ্যা
তেজ কটাল বা ভরা কটাল (Spring Tide)
- চন্দ্রের মত সূর্যও জোয়ার ভাঁটা সৃষ্টিতে সাহায্য করে।
- যখন অমাবস্যার সৃষ্টি হয় তখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
- অন্যদিকে পূর্ণিমার সময় পৃথিবীর একপাশে সূর্য ও অন্যপাশে চন্দ্র অবস্থান করে। এই সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। 
- মূলত পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ারের পানি ফুলে উঠে। এই জোয়ারকেই বলা হয় ভরা কটাল বা তেজ কটাল।
- পূর্ণিমা তিথিতে পৃথিবী পৃষ্ঠের যে স্থানে চন্দ্রের প্রভাবে মুখ্য জোয়ার হয়, সে স্থানে সূর্যের প্রভাবে গৌণ জোয়ার হয়।
- আবার চন্দ্রের প্রভাবে যে স্থানে গৌণ জোয়ার হয় ঐ স্থানে সূর্যের আকষর্ণে মুখ্য জোয়ার হয়।

মরা কটাল (Neap Tide)
- সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে না।
- এ সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে।
- এই সময় তারা পৃথিবীকে আড়াআড়ি আকর্ষণ করে এবং এই আকর্ষণ বেগ কম হয়।
- এ সময় চন্দ্রের আকর্ষণে চন্দ্র ও তার বিপরীত দিকে জোয়ার হয়।
- কিন্তু চন্দ্রের আকর্ষণ সূর্য হতে বেশি বলে সূর্য ও তার বিপরীত দিকে ভাঁটা হয়।
- সপ্তমী ও অষ্টমী তিথিতে জোয়ারের তীব্রতা সবচেয়ে কম থাকায় এইরূপ জোয়ারকে বলা হয় মরা কটাল।

সূত্র: ভূগোল প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
৫২.
MROM এর পূর্ণরূপ -
  1. ক) Main Programmable Read Only Memory
  2. খ) Machine Programmable Read Only Memory
  3. গ) Mask Programmable Read Only Memory
  4. ঘ) Mapped Programmable Read Only Memory
ব্যাখ্যা
• ROM - Read Only Memory
• MROM - Mask Programmable Read Only Memory
• PROM - Programmable Read Only Memory
• EPROM - Erasable Programmable Read Only Memory
• EEPROM - Electrically Erasable Programmable Read Only Memory
• EAPROM - Electrically Alterable Programmable Read Only Memory

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৩.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাসের নাম?
  1. ক) Boot Sector
  2. খ) Bitdefender
  3. গ) Norton
  4. ঘ) Avira
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাসের তালিকা
- Boot Sector Virus
- Multipurpose Virus
- 12. F1 Key Virus
- Macro Virus
- Companion Virus 
- Partition Virus
- Overwriting Virus
- Trojan Horse Virus
- Stealth Virus 
- Command Purpose Virus 
- Memory Resident Virus 
- A.I.D.S Virus
- BUDDY LST.ZIP 
- De-My Valentine 
- Perrin.Exe
- FLFBOWL.EXE 1
- Irina Virus
- FULFNBX.Exe

এন্টি ভাইরাস সফটওয়্যারের তালিকা
- McAfee Antivirus
- Norton Antivirus (NAV)
- Dr. Solomon Antivirus 
- IBM Antivirus 
- Norman Antivirus
- Thunder Byte Antivirus
- Virusafe Antivirus 
- AVG Antivirus 
- PC Cillin Antivirus
- Central Point Antivirus 
- Red Alert Antivirus 
- VX2000 Antivirus
- Vigillant Antivirus 
- F-Macro Antivirus 
- Iris Antivirus
- Reg Clean Antivirus 
- Avira Antivirus 
- Panda Antivirus
- Kaspersky Antivirus
- Cleancih Antivirus 
- Avast Antivirus
- NetQin Antivirus
- Bitdefender Antivirus

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৪.
একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম -
  1. ক) Array
  2. খ) Linked list
  3. গ) Stack
  4. ঘ) Queue
ব্যাখ্যা
- Queue এর বাংলা লাইনে দাঁড়ানো।
- Queue এ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে।
- একে বলা হয় First In First Out (FIFO)।
- Queue এর একপ্রান্ত দিয়ে Insert /Enqueue হলে অন্যপ্রান্ত দিয়ে Delete/Dequeue হয়।

অন্যদিকে, Stack এ ডাটা ইন্সার্ট এবং ডিলিটের জন্য একটি প্রান্ত থাকে।
৫৫.
নিচের কোনটিকে ইন্টারনেটের এসএমএস বলা হয়?
  1. ক) ইনস্টাগ্রাম
  2. খ) ফেসবুক
  3. গ) টুইটার
  4. ঘ) স্ন্যাপচ্যাট
ব্যাখ্যা
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- এর অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে Tweet বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।
- টুইটারের আদলে তৈরি ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম Koo
- টুইটারের আদলে তৈরি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম Weibo
৫৬.
(10110)2 কে দশমিক সংখ্যায় রুপান্তর করুন -
  1. ক) 21
  2. খ) 22
  3. গ) 27
  4. ঘ) 31
ব্যাখ্যা
(10110)2
= (1 × 24) + (0 × 23) + (1 × 22) + (1 × 21) + (0 × 20)
= 16 + 0 + 4 + 2 + 0
= (22)10
৫৭.
যদি 5x = 1/2 হয়, তাহলে 5- 4x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5x = 1/2 হয়, তাহলে 5- 4x এর মান কত? 

সমাধান: 
5x = 1/2

5- 4x = (5x)- 4
        = (1/2)- 4
        =1/(1/2)4
        = 1/(1/16)
        = 16
৫৮.
সিলেট : জালালাবাদ : : ময়নামতি : ?
  1. ক) রোহিতগিরি
  2. খ) ইসলামাবাদ
  3. গ) শ্রীহট্ট
  4. ঘ) সুবর্ণগ্রাম
ব্যাখ্যা
প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র :  বাংলাপিডিয়া।
৫৯.
প্রদত্ত চিত্রে 4 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি অবস্থান করছে? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে 4 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি অবস্থান করছে? 
 

সমাধান: 
4 এর পাশাপাশি অবস্থান করছে =1,2,5,6
4 এর বিপরীত পাশে অবস্থান করছে = 3
৬০.
আয়নায় দেখা গেলো ৯ : ৩০ মিনিট তাহলে প্রকৃত সময় কত? 
  1. ক) ৯ : ৩০
  2. খ) ২ : ৩০
  3. গ) ৩ : ৩০
  4. ঘ) ৪ : ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেলো ৯ : ৩০ মিনিট তাহলে প্রকৃত সময় কত? 

সমাধান: 
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময় 
= ১১ : ৬০ - ৯ : ৩০
= ২ : ৩০
৬১.
যদি ২০২১ সালের মার্চ মাসের ১ তারিখ সোমবার হয়, তাহলে এপ্রিল মাসের ৩ তারিখ কী বার হবে?
  1. ক) সোমবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০২১ সালের মার্চ মাসের ১ তারিখ সোমবার হয়, তাহলে এপ্রিল মাসের ৩ তারিখ কী বার হবে?

সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই মার্চ মাসের ১ম দিন সোমবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন সোমবার হবে।
 
মার্চ মাসের ৩০ তারিখ হবে মঙ্গলবার।
মার্চ মাসের ৩১ তারিখ হবে বুধবার।
এপ্রিল মাসের ১ তারিখ হবে বৃহস্পতিবার।
এপ্রিল মাসের ২ তারিখ হবে শুক্রবার।
এপ্রিল মাসের ৩ তারিখ হবে শনিবার।
৬২.
A একদিনে কাজ করে B এর অর্ধেক। B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি C একা কাজটি ৬ দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে?
  1. ক) ২৩/৭ দিনে 
  2. খ) ২২/৭ দিনে 
  3. গ) ২৫/৭ দিনে 
  4. ঘ) ২৪/৭ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: A একদিনে কাজ করে B এর অর্ধেক। B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি C একা কাজটি ৬ দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে? 

সমাধান: 
C ১ দিনে করে কাজটির ১/৬ অংশ 
B ১ দিনে করে কাজটির (১/৬) এর (১/২) অংশ 
                                     = ১/১২ অংশ 
A ১ দিনে করে কাজটির (১/১২) এর (১/২) অংশ 
                                     = ১/২৪ অংশ 

A,B ও C ১ দিনে করে কাজটির = (১/৬) + (১/১২) + (১/২৪) অংশ
= (৪ + ২ + ১)/২৪  অংশ
= ৭/২৪  অংশ


A,B ও C  ৭/২৪ অংশ কাজ করে ১ দিনে 
A,B ও C  ১ অংশ বা সম্পূর্ণ কাজ করে (১ × ২৪)/৭ দিনে 
= ২৪/৭ দিনে 
৬৩.
যদি C = 10 এবং F = 37 হয়, তাহলে H = ?
  1. ক) 8
  2. খ) 28
  3. গ) 65
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি C = 10 এবং F = 37 হয়, তাহলে H = ?

সমাধান: 
 C এর অবস্থানগত মান = 3
 F এর অবস্থানগত মান = 6
 H এর অবস্থানগত মান = 8

C = 32 + 1 = 9 + 1 = 10
F = 62 + 1 = 36 + 1 = 37

অনুরূপভাবে, 
H = 82 + 1 = 64 + 1 = 65
৬৪.
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে 12 ফুট, অত:পর বামদিকে 25 ফুট, তারপর বামদিকে 30 ফুট এবং সবশেষে বামদিকে 25 ফুট গিয়ে E অবস্থানে পৌঁছাল। A ও E এর মধ্যকার দূরত্ব কত ফুট?
  1. ক) 12 ফুট
  2. খ) 18 ফুট
  3. গ) 20 ফুট
  4. ঘ) 30 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে 12 ফুট, অত:পর বামদিকে 25 ফুট, তারপর বামদিকে 30 ফুট এবং সবশেষে বামদিকে 25 ফুট গিয়ে E অবস্থানে পৌঁছাল। A ও E এর মধ্যকার দূরত্ব কত ফুট?


 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (30 - 12)ফুট = 18 ফুট
৬৫.
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির আওয়ামী লীগ দলীয় সদস্য নয় -
  1. ক) রাজিয়া বানু
  2. খ) ড. কামাল হোসেন
  3. গ) আমীর-উল ইসলাম
  4. ঘ) সুরঞ্জিন সেনগুপ্ত
ব্যাখ্যা
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি
• সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
• ৩৪ জন সদস্যের মধ্যে ২৪ জন আইনজীবী, ৪ জন প্রফেসর, ৩ জন সমাজকর্মী ও ১ জন করে ডাক্তার, সাংবাদিক, কৃষিবিদ ছিলেন।
• এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপ (মোজাফফর) থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য সুরঞ্জিন সেনগুপ্ত। 
• কমিটিতে ৭ জন গণপরিষদ মহিলা সদস্য থেকে ১ (রাজিয়া বানু) অন্তর্ভুক্ত করা হয়।
সুরঞ্জিন সেনগুপ্ত ছাড়া বাকি সবাই ছিল আওয়ামী লীগের।
• কমিটিকে পরবর্তী ১০ জুনের মধ্যে গণপরিষদে সংবিধানের খসড়া উপস্থাপন করতে বলা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান। 
৬৬.
ওরাওঁ নৃগোষ্ঠীর বসবাস রয়েছে কোন জেলায়?
  1. ক) লালমণিরহাট
  2. খ) ময়মনসিংহ
  3. গ) নেত্রকোনা
  4. ঘ) রাঙামাটি
ব্যাখ্যা
• ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে।
• তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে। 
• নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়। এ কারণে অধিকাংশ গবেষক মনে করেন যে, ওরাওঁরা দ্রাবিড়ভাষী কুড়ুখ জাতির উত্তর পুরুষ।
• ওরাঁও জনগোষ্ঠী কুঁড়ুখ ভাষায় কথা বলে। এটি দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত একটি আদি ও কথ্য ভাষা।
• এ ভাষার নিজস্ব বর্ণমালা নেই। ওরাঁও জনগোষ্ঠীর মধ্যে কুঁড়ুখ ব্যতীত সাদরি ভাষাও প্রচলিত রয়েছে।     

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 
৬৭.
মন্ত্রিপরিষদের কমপক্ষে কত শতাংশ সদস্য জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হবেন?
  1. ক) ১০%
  2. খ) ৯৫%
  3. গ) ১০০%
  4. ঘ) ৯০%
ব্যাখ্যা
• সর্বোচ্চ ১০ শতাংশ সদস্য এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যাবে যাঁরা সংসদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।
• এরা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পরিচিত।
• সংবিধানের ৫৬ ধারা অনুযায়ী মন্ত্রিপরিষদের কমপক্ষে ৯০ শতাংশ সদস্য জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হবেন।
• প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পদেও নিয়োগ দিতে পারেন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৬৮.
আইনের শাসন সূচক-২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১২৮তম
  2. খ) ১২৯তম
  3. গ) ১২৭তম
  4. ঘ) ১২৫তম
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
• আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
• শীর্ষ দেশ – ডেনমার্ক।
• সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
বাংলাদেশ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভাতর – ৭৭তম।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৬৯.
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ছিল কতটি?
  1. ক) ১৫টি
  2. খ) ২৫টি
  3. গ) ২০টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
• ১৯৭৩ সালের সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। ১৯৭৩ সালের ৭ই মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
• বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১৯৭৩ সালের ৭ই মার্চ তারিখেই বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
• এই নির্বাচনে ৩০০টি আসনে মোট ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
• স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচনে ১০৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল অজেয়।
• ৩০০টি আসনের মধ্যে ২৯৩ টিতেই আওয়ামী লীগ জয় লাভ করে। বিরোধী দলীয় প্রায় সকল প্রার্থীই পরাজিত হয়।  
• সংরক্ষিত ১৫টি নারী আসনেরও সবকটিতে আওয়ামী লীগ জয়লাভ করে। 
• কেবল প্রবীণ নেতা আতাউর রহমান খান বাংলাদেশ জাতীয় লীগের প্রার্থী হিসেবে জয় লাভ করেন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে উইথ নেক রিবন ২০২২’-এ ভূষিত হয়েছেন কে?
  1. ক) ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
  2. খ) ডা. জাফর উল্লাহ
  3. গ) ড. দিপু মনি
  4. ঘ) ড. আবুল বারকাত
ব্যাখ্যা
জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাত জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে উইথ নেক রিবন ২০২২’-এ ভূষিত হয়েছেন।
• বাংলাদেশের শিক্ষাজগতে জাপান-বিষয়ক বহুমুখী অধ্যয়নের ভিত্তি স্থাপনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক বারকাতকে এই পুরস্কার প্রদান করা হয়।
• ১৮৭৫ সালে জাপানের সম্রাট মেইজি দ্য গ্রেট-এর রাজকীয় এক ফরমানবলে দ্য অর্ডার অব দ্য রাইজিং সান খেতাব প্রবর্তন করা হয়, যা দেশটির ইতিহাসে প্রবর্তিত প্রথম কোনও খেতাব।
• এছাড়া বাংলাদেশের জাপান দূতাবাসে অবদান রাখায় দূতাবাসের সাবেক স্থানীয় কর্মী খান জাহাঙ্গীর আলম অর্ডার অব দ্য স্যাকরেড ট্রেজার, গোল্ড অ্যান্ড সিলভার রে সম্মাননা পাবেন।
• এছাড়া সমর ক্রুজ, আব্দুল গফুর, সুজিত কুমার বড়ুয়া ও পরিমল বড়ুয়া পাচ্ছেন ‘অর্ডার অব দ্য স্যাকরেড ট্রেজার, সিলভার রে’ সম্মাননা।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৭১.
রাষ্ট্রপতি নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে কার নিকট তা জানাতে হবে?
  1. ক) স্পিকার
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) চিপ হুইপ
  4. ঘ) মন্ত্রী পরিষদ সচিব
ব্যাখ্যা
• মেয়াদ শেষ হওয়ার কারণে রাষ্ট্রপতির পদ শূণ্য হলে মেয়াদ শেষ হওয়ার ৬০-৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
• কিন্তু মৃত্যু, পদত্যাগ বা অপাসরণ জনিত কারণে রাষ্ট্রপতির পদ শূণ্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
• বাংলাদেশ সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা আছে যে, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের দিন থেকে ৫ বছর মেয়াদে স্বপদে আসীন থাকবেন এবং
• মেয়াদ পূর্ণ হওয়ার পরও পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন।
• কিন্তু রাষ্ট্রপতি দুটি মেয়াদের অধিককাল এই পদে থাকতে পারবেন না, তা ধারাবাহিক হোক বা নাই হোক।
• রাষ্ট্রপতি নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে তাকে সংসদের স্পিকার বরাবর লিখিতভাবে তা জানাতে হবে।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৭২.
ফরিদপুর জেলায় কোন ফসলটির উৎপাদন সবচেয়ে বেশি হয়?
  1. ক) আনারস
  2. খ) তুলা
  3. গ) পাট
  4. ঘ) লিচু
ব্যাখ্যা
• জেলা হিসাবে সবচেয়ে বেশি পাট  উৎপাদন - ফরিদপুর জেলা (৭,৩৮,৫৮০ মে.টন)।
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (২৫,৯৫,৭৮১ মে.টন)।

অন্যদিকে, 
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় - খুলনা বিভাগে (৬২,৩৭৩.৬৫ মে.টন)। জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঝিনাইদহ জেলা (২৮,৩৯৭.৬১ মে.টন)।

আনারস
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (১,৩৯,৭৯১ মে.টন)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - টাঙ্গাইল জেলা (১,২৭,৭৯৫ মে.টন)।

লিচু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৩,৬০০.৮২ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর (১০,৬০৪ মে.টন)

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১
৭৩.
বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন কোনটি?
  1. ক) সুন্দরবন
  2. খ) গজারি বন
  3. গ) শালবন
  4. ঘ) রাতারগুল জলাবন
ব্যাখ্যা
রাতারগুল সোয়াম ফরেস্ট
• রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
• বনের আয়তন ৩,৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
• সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি। ভারতীয় উপমহাদেশে আছে দুটি। একটি শ্রীলংকায়, আরেকটি বাংলাদেশের রাতারগুল।
• সুন্দর বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে। আমাজনের মতো এখানকার গাছ বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে।
• এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তিতে বাংলাদেশ বন বিভাগ, বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটি জাম, আছে বট গাছও

তথ্যসূত্র: সিলেট বিভাগের ওয়েবসাইট। 
৭৪.
সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান -
  1. ক) ক্রমহ্রাসমান
  2. খ) ক্রমবর্ধমান
  3. গ) বর্ধনশীল
  4. ঘ) দ্রুত বর্ধনশীল
ব্যাখ্যা
• জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত - কৃষিখাত। 
• আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত - শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
• অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার ১০.৪৪%। 
• অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%।
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান। 
• যদিও সাময়িক হিসাবে ২০২০-২১ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ০.৫৮ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশে।
 
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৭৫.
'গ্র্যান্ড ট্রাঙ্ক রোড' কোন নামে পরিচিত ছিল?
  1. ক) সড়ক-ই-আজম
  2. খ) সড়ক-ই-শেরশাহ
  3. গ) সড়ক-ই-সালতানাত
  4. ঘ) সড়ক-ই-সিল্ক
ব্যাখ্যা
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড  
• ষোল শতকে সুলতান শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। এ দীর্ঘ সড়ক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজে গতি সৃষ্টি করা।
• এর মাধ্যমে রাজধানী আগ্রার সঙ্গে সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলকে যুক্ত করা হয়েছিল। মূল পরিকল্পনায় রাজধানী আগ্রাকে পূর্বে সোনারগাঁও, পশ্চিমে দিল্লি ও লাহোর হয়ে মূলতান, দক্ষিণে বোরহানপুর এবং দক্ষিণপশ্চিমে যোধপুরের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল।
• ‘সড়ক-ই-আজম’ নামে পরিচিত এ সড়ককে ঘিরে আরও কিছু কর্মতৎপরতার প্রমাণ মেলে।
• ব্রিটিশ আমলে সৈন্য চলাচলের সুবিধা এবং ডাক বিভাগের উন্নতির উদ্দেশ্যে সড়কটির সংস্কার করে কলকাতা থেকে পেশওয়ার পর্যন্ত সম্প্রসারিত করা হয়। এ সময়ই সড়কটির নাম দেওয়া হয় ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৭৬.
মুক্তিযুদ্ধকালীন সময়ে গঠিত “সর্বদলীয় উপদেষ্টা কমিটি” এর সদস্য ছিলেন না -
  1. ক) অধ্যাপক মোজাফফর আহমদ
  2. খ) মনোরঞ্জন ধর
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
• মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটি গঠন মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেশ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধে সমর্থনদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় (৯ সেপ্টেম্বর ১৯৭১)।
• মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা।
• এর আহবায়ক ছিলেন - তাজউদ্দীন আহমেদ। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন:
- অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি)
- মনিসিংহ (কমিউনিস্ট পার্টির প্রতিনিধি)
- মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা)
- ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)
• সৈয়দ নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি বা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। 

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্ব বাজারে কী নামে পরিচিত?
  1. ক) বেঙ্গল গ্রেড
  2. খ) কুষ্টিয়া গ্রেড
  3. গ) ঝিনাইদহ গ্রেড
  4. ঘ) রংপুর গ্রেড
ব্যাখ্যা
কুষ্টিয়া গ্রেড - বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার নাম।
• বাংলাদেশের প্রথম গবাদি পশুর ভ্রুণ বদল করা হয় - ৫ মে, ১৯৯৫।
• বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত - ঢাকার সাভারে।
• দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীমোহন হাট অবস্থিত - পাবনায়।
• বন্য প্রাণী প্রজনন কেন্দ্র (সরকারি) অবস্থিত - করমজল, সুন্দরবন।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং কৃষি শিক্ষা-একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৮.
সংবিধান সংশোধন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
  1. ক) ১৪১ক
  2. খ) ১৪২
  3. গ) ১৪১খ
  4. ঘ) ১৪১গ
ব্যাখ্যা
• বাংলাদেশ সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান সংশোধনী সংক্রান্ত কোন বিল পাসের জন্যে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন।
• বিল পাসের পর এতে রাষ্ট্রপতিকে ৭ দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়। এই সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হয়।

অন্যদিকে,
• অনুচ্ছেদ ১৪১ক : জরুরী-অবস্থা ঘোষণা।
• অনুচ্ছেদ ১৪১খ : জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ।
• অনুচ্ছেদ ১৪১গ : জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৭৯.
ছয় দফার কত নং দফাটি পররাষ্ট্র সংক্রান্ত?
  1. ক) চতুর্থ
  2. খ) দ্বিতীয়
  3. গ) পঞ্চম
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা
• ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে '৬ দফা দাবি' পেশ করেন।
• আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।
• ছয় দফা কর্মসূচি বাঙালিদের অধিকারের সনদ যার মধ্যে বাঙালিদের জীবনের দাবি নিহিত ছিল। নিম্নে ছয় দফা কর্মসূচি উল্লেখ করা হল।

১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি: ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচিত হবে। 

২। পররাষ্ট্র সংক্রান্ত: বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় অঙ্গরাষ্ট্র বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে।

৩। অর্থ ও মুদ্রা: দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করার ব্যবস্থা থাকবে। এ রকম ব্যবস্থা চালু সম্ভব না হলে দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার না হতে পারে।

৪। শুল্ক সম্বন্ধীয়: সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নিবার্হের জন্য আদায়কৃত অর্থের একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে।

৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: বৈদেশিক মুদ্রার ওপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। 

৬। আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা: আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো আধা-সামরিক বাহিনী বা মিলিশিয়া বাহিনী গঠন করতে পারবে। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
বাংলাদেশ সরকার গৃহীত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের মেয়াদ কোনটি?
  1. ক) ২০০৫-২০০৮
  2. খ) ২০০৯-২০১১
  3. গ) ২০০৮-২০১১
  4. ঘ) ২০০৬-২০০৯
ব্যাখ্যা
• 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Poverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র)।
• আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহীত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP।
• বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
• এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
• উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

তথ্যসূত্র: IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৮১.
৩৬৫ দিনে বছর কোন সভ্যতার অবদান?
  1. ক) গ্রিক
  2. খ) মিশরীয়
  3. গ) রোমান
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
»
মিশরীয় সভ্যতা ছিল কৃষিনির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে। তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতের ও প্রচলন করে।

» মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত। খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।

» চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা’ বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে
  1. ক) ১৯১৯ সালের ১১ নভেম্বর
  2. খ) ১৯১৮ সালের ১১ অক্টোবর
  3. গ) ১৯১৮ সালের ১১ নভেম্বর
  4. ঘ) ১৯১৯ সালের ১১ অক্টোবর
ব্যাখ্যা
• প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড, বসনিয়ার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- এর আগে অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার শত্রুতা চরম আকার ধারণ করেছিল।
- ধারণা করা হয়েছিল সার্বিয়ার নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া কিছু শর্তসহ চরমপত্র দেয়।
- কিন্তু সার্বিয়া ওইসব শর্ত (অস্ট্রিয়া বিরোধী সকল প্রচারণা বন্ধ, হত্যাকাণ্ডের তদন্তে রাজকর্মচারীদের সুযোগ দেওয়া, অস্ট্রিয়াবিরোধী সকল সার্বীয় কর্মচারী ও স্কুল শিক্ষকদের চাকরিচ্যুতি) না মানলে অস্ট্রিয়া ও জার্মান সেনাবাহিনী সারায়েভোতে অভিযান চালায়।
- রাশিয়া, ফ্রান্স সার্বিয়ার পাশে এসে দাঁড়ায়। ফলে জার্মানি ফ্রান্স ও রাশিয়া আক্রমণ করে। আর এভাবেই যুদ্ধ শুরু হয়ে যায়।
- যুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় কেন্দ্রীয় শক্তিজোট (জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক) ও মিত্রশক্তি জোটের (রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, সার্বিয়া, বেলজিয়াম)। 
- ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৮৩.
ভূমি মাইন ব্যবহার, গুদামজাত, উৎপাদন ও সরবরাহ নিষিদ্ধ সংক্রান্ত চুক্তিটির নাম -
  1. ক) অসলো চুক্তি
  2. খ) মন্ট্রিল চুক্তি
  3. গ) ভিয়েনা চুক্তি
  4. ঘ) অটোয়া চুক্তি
ব্যাখ্যা
• Anti-Personnel Mine Ban Convention (Ottowa Treaty):
- ভূমি মাইন ব্যবহার, গুদামজাত করা, উৎপাদন করা ও সরবরাহ করা নিষিদ্ধ সংক্রান্ত চুক্তিটির নাম হচ্ছে 'এন্টি পারসোনাল মাইন ব্যান কনভেনশন' যা অটোয়া চুক্তি নামেও অভিহিত করা হয়।
- ১৯৯৭ সালের ডিসেম্বরে অটোয়ায় ১২২টি দেশ ভূমি-মাইন চুক্তি স্বাক্ষর করে।
- যুক্তরাষ্ট্র সহ রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, ভিয়েতনাম ও তুরস্ক এ চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানায় ।
- ১৯৯৯ সালের ১ মার্চ থেকে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৮৪.
START কী?
  1. ক) সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি চুক্তি
  2. খ) অর্থনীতি সংক্রান্ত একটি চুক্তি
  3. গ) কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি
  4. ঘ) বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
ব্যাখ্যা
স্ট্র্যাট চুক্তি (START):
- স্ট্র্যাট বা Strategic Arms Reduction Treaty স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে।
- কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি ছিল এটি।
- ১৯৮২ সালের ২৯ জুন থেকে ১৯৯১ সালের জুন পর্যন্ত এ নিয়ে আলোচনা চলে ।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯১ সালের ৩১ জুলাই এবং কার্যকরী হয় ১৯৯৪ সালের ৫ ডিসেম্বর থেকে।
- ২০০৯ সালের ৫ ডিসেম্বর ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
- ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন জর্জ বুশ ও মিখাইল গরবাচেভ। স্ট্র্যাট চুক্তিতে কৌশলগত অস্ত্র সীমিতকরণ একটা সমঝোতা হয়েছিল।

• স্ট্র্যার্ট-১ এ সিদ্ধান্ত হয়েছিল যুক্তরাষ্ট্রের হাতে থাকবে ৮৫৫৬টি অস্ত্র, আর কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট ষ্টেটস (রাশিয়ার নেতৃত্বে) এর হাতে থাকবে ৬১৬৩টি ।
• স্ট্র্যাট-২ চুক্তিতে (১৯৯৩-২০০২) এই অস্ত্রের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল ৪২৫০টি (যুক্তরাষ্ট্র) ও ৪২৫০টিতে (সিআই এস)। ২০০৩ সাল পরবর্তীতে এ সংখ্যা ৩৫০০টিতে নামিয়ে আনার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৮৫.
'পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি ২০১৭' আইন হিসাবে কার্যকর করতে পঞ্চাশতম দেশ হিসাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে -
  1. ক) পোল্যান্ড
  2. খ) হন্ডুরাস
  3. গ) পানামা
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
• পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি ২০১৭:
- জাতিসংঘ সাধারণ পরিষদে এই চুক্তি ২০১৭ সালে অনুমোদন করেছিল ১২২টি দেশ।
- কিন্তু এটি আইন হিসাবে কার্যকর করতে অন্তত ৫০টি দেশের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল।
- পঞ্চাশতম দেশ হিসাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে হন্ডুরাস
- এর ফলে আগামী নব্বই দিন পর এই চুক্তি কার্যকর হবে।
- তবে এ চুক্তি বয়কট করেছে পরমাণু শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।
- নতুন পরমাণু চুক্তির পরিবর্তে এ দেশ তিনটি কয়েক দশকের পুরনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে।
- পরমাণু যুদ্ধ এড়াতে সাত দশকের প্রচেষ্টার পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তি হয়। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে দুই-তৃতীয়াংশ দেশের আলোচকরা ১০ পাতার চুক্তি চূড়ান্ত করেন।

সূত্র: বিবিসি বাংলা ও আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৮৬.
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করার লক্ষ্যে গঠিত হয় -
  1. ক) Green Climate Fund
  2. খ) Green Belt Movement
  3. গ) Green Belt Fund
  4. ঘ) Green Climate Movement
ব্যাখ্যা
• গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) - কর্তৃক গঠিত একটি তহবিল। শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।

• এক নজরে গ্রিন ক্লাইমেট ফান্ড:
প্রতিষ্ঠাকাল : ২০১০ সাল
প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: COP-16
সদরদপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া (২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)
তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার

⇒ গ্রিন ক্লাইমেট ফান্ড – গঠনের উদ্দেশ্য হচ্ছে - অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।

তথ্যসূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৮৭.
বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় -
  1. ক) IUCN
  2. খ) WMO
  3. গ) UNEP
  4. ঘ) IPCC
ব্যাখ্যা
• জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment.
- সম্মেলনটি অনুষ্ঠিত হয়১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে।
- এই সম্মেলনের মাধ্যমেই প্রথম পরিবেশ ইস্যুটি বৈশ্বিক গুরুত্ব লাভ করে।
- স্টকহোম সম্মেলনের সূত্র ধরেই United Nations Environment Programme (UNEP) প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৮৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন রাজ্য কতটি ছিল?
  1. ক) ১১টি
  2. খ) ৫০টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ৩৭টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র: 
- উত্তর আমেরিকা মহাদেশের বৃহৎ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৭৭৬ সালের ৪ জুলাই ১৩টি ব্রিটিশ উপনিবেশ বা রাজ্য স্বাধীনতা ঘোষণা করে এবং একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নামে একটি প্রজাতন্ত্র গঠন করে।
- স্বাধীনতা ঘোষণার পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ৩৭টি রাজ্য এদেশের সাথে যুক্ত হয়।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্য এবং একটি স্বাধীন জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে গঠিত।
- এছাড়া শাসনাধীন অঞ্চলগুলো হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের নিকটবর্তী পোর্টোরিকো দ্বীপ, প্রশান্ত মহাসাগরের ভার্জিন দ্বীপপুঞ্জ, পানামা খাল অঞ্চল, সামোয়া ও গুয়াম টেরিটরি।
- এদেশের পতাকায় ৫০টি তারকা রয়েছে যা ৫০টি রাজ্যের প্রতিনিধিত্ব করছে এবং ১৩টি সমান্তরাল রেখা (লাল ও সাদা রংয়ের) রয়েছে যা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি উপনিবেশকে নির্দেশ করে। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
- প্রসিদ্ধ স্থানসমূহের মধ্যে অন্যতম ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, লস এন্সেলস, সানফ্রান্সিসকো প্রভৃতি।

সূত্র: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯.
'Hard Power' কোন ধরনের কূটনীতির সাথে সম্পর্কিত?
  1. ক) সামরিক কূটনীতি
  2. খ) সাংস্কৃতিক কূটনীতি
  3. গ) রাজনৈতিক কূটনীতি
  4. ঘ) জনকূটনীতি
ব্যাখ্যা
হার্ড পাওয়ার (Hard Power):
- হার্ড পাওয়ার বলতে সামরিক শক্তিতে শক্তিমান একটি দেশকে বোঝায়।
- অর্থনীতির দিক থেকে শক্তিমান একটি দেশকেও থার্ড পাওয়ার হিসেবে গণ্য করা যেতে পারে।
- এ ধরনের শক্তিরা তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তির কারণে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে।
- জোসেফ নাঈ (Joseph Nye) হার্ড পাওয়ার এর ধারণা ব্যাপকভাবে পরিচিত করেন।
- জোসেফ নাঈ-এর মতে "The ability to use the carrots and sticks of economic and military might to make others follow your will'। অর্থাৎ সামরিক ও অর্থনৈতিক শক্তি কীভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র তথা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। যুক্তরাষ্ট্রকে এখন অন্যতম হার্ড পাওয়ার হিসেবে গণ্য করা হয়।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৯০.
পারদের বিপজ্জনক ব্যবহার রোধ করার জন্য UNEP - এর তত্ত্ববধানে স্বাক্ষরিত হয় -
  1. ক) মিনামাতা কনভেনশন
  2. খ) বামাকো কনভেনশন
  3. গ) রটারড্যাম কনভেনশন
  4. ঘ) লন্ডন কনভেনশন
ব্যাখ্যা
মিনামাতা কনভেনশন: পারদের বিপজ্জনক ব্যবহার রোধ করার জন্য UNEP - এর তত্ত্ববধানে মিনামাতা কনভেনশন স্বাক্ষরিত হয়।

অন্যদিকে,
• রটারড্যাম কনভেনশন: মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কয়েকটি রাসায়নিক দ্রব্যের বাণিজ্য (কেনাকাটা ও আমদানি-রপ্তানি) নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি।
• বামাকো কনভেনশন: আফ্রিকায় বিপদজনক ও তেজস্ক্রিয় রাসায়নিক - আমদানি নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি হচ্ছে - বামাকো কনভেনশন। 
• লন্ডন কনভেনশন: নৌযান থেকে ক্ষতিকর ও বিপদজনক পদার্থ সমুদ্র ও নদীতে নিক্ষেপ করা থেকে বিরত রাখার জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি করা হয়।

তথ্যসূত্র:- IMO Website ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯১.
জাতিসংঘের কাঠামোগত সংস্কারের সুপারিশ করে কোন কমিশন?
  1. ক) Commission on Unalienable Rights
  2. খ) Commission on UN Governance
  3. গ) Commission on Human Rights
  4. ঘ) Commission on Global Governance
ব্যাখ্যা
• জাতিসংঘের কাঠামোগত সংস্কার কিভাবে সাধন করা যায়, তা বিবেচনা করে দেখার জন্য জাতিসংঘ একটি কমিশন গঠন করেছিল।
- ওই কমিশনের নাম Commission on Global Governance
- সিদ্ধার্থ রামপাল ও ইনগভার কার্লসন যৌথভাবে ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
- কমিশন ১৯৯৫ সালের জানুয়ারি মাসে তাদের রিপোর্ট জমা দেয়।
- তাদের রিপোর্টে কিছু প্রস্তাবও ছিল। কমিশন নিরাপত্তা পরিষদে নতুন এক ধরনের ‘স্ট্যান্ডিং' সদস্য রাখার প্রস্তাব করেছিল যার সদস্য সংখ্যা হবে পাঁচ।
- এখানে সদস্যপদ পরিবর্তিত হবে না। তবে তাদের কোনো 'ভেটো' ক্ষমতা থাকবে না।
- পাঁচ সদস্যবিশিষ্ট এই স্ট্যান্ডিং কমিটিতে ২টি দেশ আসবে উন্নত- শিল্পোন্নত দেশগুলো থেকে আর বাকি ৩টি দেশ আসবে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার অনুন্নত দেশগুলো থেকে।
- একই সাথে অস্থায়ী সদস্যপদ বাড়িয়ে ১৩টিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল।
- সব মিলিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যপদ তখন গিয়ে দাঁড়াবে ১৫-এর বদলে ২৩টিতে।
- কিন্তু এই প্রস্তাবের ব্যাপারে খুব একটা সাড়া পাওয়া যায়নি। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৯২.
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোটের নাম -
  1. ক) SAARC
  2. খ) ESCAP
  3. গ) ASEAN
  4. ঘ) BIMSTEC
ব্যাখ্যা
• ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- নভেম্বর ২০২২ সালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে সর্বশেষ ASEAN Summit অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- আসিয়ানের ওয়েবসাইট।
৯৩.
দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয় -
  1. ক) ১৯৯০ সালের ১৬ মে
  2. খ) ১৯৮৯ সালের ৯ নভেম্বর
  3. গ) ১৯৯০ সালের ৩ অক্টোবর
  4. ঘ) ১৯৯১ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা
জার্মান একত্রীকরণ:
- ১৯৪৯ সালের ৭ অক্টোবর জন্ম পূর্ব জার্মানির।
- আর ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল তৈরি করে কৃত্রিমভাবে জার্মা-নিকে বিভক্ত করে রাখা হয়েছিল।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন হয়। জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়। 
- দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের ১৬ মে
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় এবং দুই জার্মানি একত্রিত হয়।

• আর ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- দুই জার্মানির একত্রীকরণ ছিল বিংশ শতাব্দীর একটি উল্লেখযোগ্য ঘটনা।
- স্নায়ুযুদ্ধকালীন সময় বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছিল।
- একভাগে ছিল মুক্ত ও গণতান্ত্রিক বিশ্ব, অন্যদিকে ছিল সমাজতান্ত্রিক দেশসমূহ।
- এই বিভক্তিই জার্মানিকে বিভক্ত করে রেখেছিল।
- পশ্চিম জার্মানিতে গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হয়েছিল।
- আর পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৯৪.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম -
  1. ক) ইয়ার লাপিদ
  2. খ) নাফতালি বেনেট
  3. গ) আইজ্যাক হারজোগ
  4. ঘ) বেনিয়ামিন নেতানিহু
ব্যাখ্যা
• ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম বেনিয়ামিন নেতানিহু

• নভেম্বরে ২০২২ অনুষ্ঠিত হওয়া ইসরাইলের নির্বাচনে নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২টি, তার মিত্র কট্টরপন্থি দলগুল ১৮টি এবং একটি উগ্র ডান জোট ১৪টি আসনসহ মোট ৬৪টি আসন জিতেছে।

• বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের মধ্যপন্থি বিরোধী দল ৫১টি আসনে জয়ী হয়েছে। 

সূত্র: বিবিসি ও যুগান্তর। 
 
৯৫.
জৈব অস্ত্র কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল -
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭১ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
ব্যাখ্যা
জৈব অস্ত্র কনভেনশন:
- সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে জৈব অস্ত্র।
- বিশেষ করে করোনা ভাইরাসের (কোভিড-১৯) ঘটনাটি যখন বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিল, তখন জৈব অস্ত্রের বিষয়টি সামনে চলে আসে। অর্থাৎ একটা অভিযোগে ছিল করোনা ভাইরাস একটি জৈব মারণাস্ত্র! জৈব অস্ত্রের মাধ্যমে মানব শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাংগাস ইত্যাদি প্রবেশ করিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।
- এর ভয়াবহতা উপলব্ধি করেই ১৯৭২ সালে Biological Weapons Convention (BWC) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৯৬.
আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপ কোনটি?
  1. ক) সাইপ্রাস
  2. খ) সেন্ট হেলেনা
  3. গ) মাল্টা
  4. ঘ) সিসিলি
ব্যাখ্যা
• আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপসমূহ:
- ফকল্যান্ড (যুক্তরাজ্য),
- গ্রেট ব্রিটেন,
- রোবেন দ্বীপ (দ. আফ্রিকা),
- সেন্ট হেলেনা (যুক্তরাজ্য)।

• ভূমধ্যসাগরে অবস্থিত দ্বীপসমূহ:
- সিসিলি (ইতালি),
- সাইপ্রাস,
- মাল্টা।

উৎস: World Atlas
৯৭.
বায়ুমন্ডলের ট্রপোমণ্ডল স্তরে সংঘটিত হয় -
  1. ক) বৃষ্টিপাত
  2. খ) বায়ুপ্রবাহ
  3. গ) তুষারপাত
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই ট্রপোমণ্ডলে সংঘটিত হয়।

অন্যদিকে,
• স্ট্রাটোমন্ডলে ঝড়-বৃষ্টি থাকে না বলে এ স্তরের মধ্য দিয়েই সাধারণত বিমান চলাচল করে থাকে। স্ট্রাটোমন্ডলের উপরের দিকে ওজোন গ্যাসের স্তর রয়েছে যা ওজোন মন্ডল নামে পরিচিত। এ স্তরটির গভীরতা ১২-১৬ কিলোমিটার।
• ওজোন স্তর সূর্যরশ্মির অতি বেগুনি রশ্মি শোষণ করে। জীবজগতের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি খুবই ক্ষতিকর। তবে এটি ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে পৌছাতে পারে না।
• আয়নমন্ডল মূলত মেসোমন্ডলের ঊর্ধ্বাংশ থেকে তাপমন্ডলের নিম্নাংশ (৫০* থেকে ১০০ কিলোমিটার) পর্যন্ত সম্প্রসারিত।
• আয়নমন্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে।

সূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায় নয় কোনটি?
  1. ক) সাড়া প্রদান
  2. খ) পুনরুদ্ধার
  3. গ) উন্নয়ন
  4. ঘ) প্রশমন
ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র: 
- দুর্যোগ ব্যবস্থাপনা চক্র বলতে দুর্যোগ মোকাবেলার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত পর্যায়গুলোকে বুঝানো হয়ে থাকে।
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রকে দুইটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-

ক. দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়:- দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো- পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ এবং প্রশমন
খ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়:- দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো- সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।

তথ্যসূত্র: ভূগোল দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
'প্রেইরি তৃণভূমি'র অবস্থান কোথায়?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) আফ্রিকা
  4. ঘ) পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া
ব্যাখ্যা
• তৃণভূমি হলো ঘাস দ্বারা আচ্ছাদিত সুবিস্তৃত ভূমি।
- সাধারণত স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।

• পৃথিবীর বিখ্যাত কিছু তৃণভূমি:
- প্রেইরি (উত্তর আমেরিকা)
- প্যাম্পাস ও ল্যানোস (দক্ষিণ আমেরিকা)
- সাভানা (আফ্রিকা)
- স্তেপ (পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া) প্রভৃতি।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা।
১০০.
খুবই গুরুতর ভূমিকম্প প্রবন জেলা -
  1. ক) যশোর
  2. খ) সিলেট
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) নোয়াখালী
ব্যাখ্যা
• ২০২০ সালে 'Bangladesh National Building Code' (BNBC) প্রকাশিত রির্পোটে সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন অঞ্চলে বা
Seismic Zone এ বিভক্ত করা হয়েছে। অঞ্চলগুলো হলো -
১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল।) এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.36
২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ- পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)। এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.28
৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল -- নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি) এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.2
৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল -- দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি) এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.12

সূত্র:- BNBC প্রকাশিত Seismic Design সমীক্ষার রিপোর্ট।
 
১০১.
১৯৯২ সালে 'শাসন প্রক্রিয়া ও উন্নয়ন' নামক রিপোর্টটি প্রকাশ করে -
  1. ক) আইএমএফ
  2. খ) জাইকা
  3. গ) জাতিসংঘ
  4. ঘ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
• বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
• সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
বিশ্বব্যাংক ১৯৮৯ সালে তাদের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
• পরবর্তীতে ১৯৯২ সালে বিশ্বব্যাংক প্রকাশিত 'শাসন প্রক্রিয়া ও উন্নয়ন (Governance and Development)' নামের রিপোর্টে সুশাসন ধারণাটি সুম্পষ্টভাবে ব্যাখ্যা করে।
• বিশ্বব্যাংকের মতে অনুন্নত ও উন্নয়নীল দেশগুলোতে উন্নয়ন না হওয়ার পেছনে সুশাসনের অনুপস্থিতি প্রধানত দায়ী।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট এবং পৌরনীতি ও সুশাসন, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০২.
মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে বিকাশ ঘটে -
  1. ক) মূল্যবোধের
  2. খ) নীতিবোধের
  3. গ) আইনের শাসনের
  4. ঘ) স্বাধীতার
ব্যাখ্যা
• নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়।
- এটি হলো মানবমনের উচ্চ গুণাবলি ।
- নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত ।
- নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১০৩.
নিচের কোন গুণের চর্চার মাধ্যমে 'উদারতাবাদ' প্রকাশ পায়?
  1. ক) ব্যক্তিস্বাধীনতা
  2. খ) সহজাত যুক্তিবোধ ও গুণ
  3. গ) পারস্পরিক সম্মতি
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
গণতান্ত্রিক মূল্যবোধ:  
• বিভিন্ন ধরনের মূল্যবোধের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ অন্যতম।
• নৈতিকতা, সহমর্মিতা, আত্নসংযম, পরমত সহিষ্ণুতা এর মতো গুনাবলিগুলো মানুষকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়। একটি রাষ্ট্র কেবল গণতন্ত্র ঘোষণা করলেই হবে না, তা প্রতিষ্ঠা করার জন্য জনগণের মাঝে গণতান্ত্রিক চেতনা, সংকল্প ও উদ্দেশ্য তথা গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে।
• সমাজের কথা, প্রতিবেশীর সুবিধা-অসুবিধা, অন্যের অধিকার সম্পর্কে চিন্তা করা মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ যা আবার গণতান্ত্রিক মূল্যবোধেরই প্রতিফলন।
• মূলত উদারতাবাদ নামক মতবাদ থেকেই এর উৎপত্তি।
• মানুষের মানবিক ব্যক্তিত্ব, ব্যক্তিস্বাধীনতা, সহজাত যুক্তিবোধ ও গুণ, এবং পারস্পরিক সম্মতিসহ এমন আরো কয়েকটি গুণের চচার্ই হল উদারতাবাদ, যার সবকটিই গণতান্ত্রিক মূল্যবোধ।
• গণতন্ত্র ব্যর্থ হবার পেছনে গণতান্ত্রিক মূল্যবোধের অভাবকেই দায়ী করা হয়।        

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।