পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি টপিকসমূহ: ১. ভূ-রাজনীতি: i) সরকার ও রাজনীতি, জাতি ও ধর্ম, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা সম্পর্কিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
'ব্ল্যাক শার্ট আন্দোলন' কোন শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত?
  1. গণতান্ত্রিক
  2. উদারতাবাদ
  3. ফ্যাসিবাদী
  4. সমাজতান্ত্রিক
সঠিক উত্তর:
ফ্যাসিবাদী
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাসিবাদী
ব্যাখ্যা
ব্ল্যাক শার্ট আন্দোলন:
- ব্ল্যাক শার্ট আন্দোলন যুক্ত ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সঙ্গে।
- ফ্যাসিবাদের প্রথম রাষ্ট্রীয় রূপদাতা বেনিতো মুসোলিনি ১৯১৯ সালে প্রতিষ্ঠা করেন উগ্র জাতীয়তাবাদী ও সশস্ত্র রাজনৈতিক সংগঠন ‘ফ্যাসিও দি কমবাত্তিমেন্তো’।
- পরে জাতীয় ফ্যাসিবাদী দলে (ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি বা পিএনএফ) পরিণত হয় এটি।
- দলের সদস্যদের পরনে ছিল কালো শার্ট, হাতে লাঠি আর মুখে জাতীয় শৃঙ্খলার কথা।
- এই ব্ল্যাক শার্টধারীরা বামপন্থী আন্দোলন ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সরাসরি সহিংসতা চালাতেন।
- তাঁদের মূল কৌশল ছিল—ভয় দেখানো, মারধর ও হত্যা। একরকম সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তাঁরা ইতালির রাজনীতিতে ফ্যাসিজমের জন্ম দেন।

উল্লেখ্য
- ১৯২২ সালের অক্টোবরে মুসোলিনি প্রায় ৩০ হাজার ব্ল্যাক শার্টধারী নিয়ে ‘মার্চ অন রোম’ নামের এক বিক্ষোভ শুরু করেন।
- রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ইতালির রাজা ভিক্টর ইমানুয়েল তৃতীয় সামরিক হস্তক্ষেপ না করে মুসোলিনিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
- এ সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হয় ইতালির গণতন্ত্রের অধ্যায়। শুরু হয় একনায়কত্বের যাত্রা।
- প্রধানমন্ত্রী হওয়ার পর মুসোলিনি দ্রুত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা, পত্রিকা প্রতিবেদন।
.
কম্বোডিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. ব্রিটেন
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

কম্বোডিয়া: 
- আইনগত নাম: কিংডম অফ কম্বোডিয়া।
- ভৌগলিক সীমানা: দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত।
- দেশটি তিনটি দেশের সীমানা ভাগ করে: পূর্ব ও দক্ষিণ-পূর্ব: ভিয়েতনাম; উত্তর-পূর্ব: লাওস; উত্তর-পশ্চিম: থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিম: থাইল্যান্ড উপসাগর।
- মোট আয়তন ১,৮১,০৩৫ বর্গ কিমি।
- জনসংখ্যা (২০২৪): প্রায় ১৭.৬ মিলিয়ন।
- রাজধানী: নমপেন।

উল্লেখ্য,
- দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের দেশ কম্বোডিয়া।
- ১৯ শতকের শেষ দিকে কম্বোডিয়া ফরাসি উপনিবেশে পরিণত হয়।
- ১৯৫৩ সালে কম্বোডিয়া স্বাধীনতা অর্জন করে ।
- ভিয়েতনাম-সমর্থিত কাম্পুচিয়া গণপ্রজাতন্ত্রী শাসনামলে (১৯৭৯-৮৯) কম্বোডিয়া পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
- ১৯৯০-এর দশকে এটি রাজনৈতিক স্বায়ত্তশাসন ফিরে পায় এবং একটি সাংবিধানিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
নেলসন ম্যান্ডেলা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
  1. ঘানা
  2. কেনিয়া
  3. নাইজেরিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা: 
- নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা এবং প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি (১৯৯৪-৯৯)।
- দশকের পর দশক বর্ণবাদ আইনের বিরুদ্ধে লড়াই–সংগ্রামে সোচ্চার ছিল ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।
- দলটির সংগ্রামের মূল আদর্শ ছিল ‘সাদা-কালো ভেদাভেদ নেই, সব মানুষের সমান অধিকার’।
- ১৯৯৪ সালের ২৭ এপ্রিলের সাধারণ নির্বাচনে এএনসি দুর্দান্তভাবে বিজয়ী হয়।
- এটা ছিল দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন। 
- পার্লামেন্টের ৪০০ আসনের মধ্যে এএনসি জয় পায় ২৫২টি আসনে।
- ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যান্ডেলা।

উল্লেখ্য,
- ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কুনু গ্রামে নেলসন ম্যান্ডেলার জন্ম। 
- দেশবাসী তাঁকে ভালোবেসে ‘মাদিবা’ নামে ডাকে। এর অর্থ ‘জাতির জনক’।
- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই ও সংগ্রাম করেছেন তিনি।
- নাশকতার অভিযোগে মামলায় ১৯৬৪ সালের ১ জুন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
- নিপীড়িত মানুষের পক্ষ নেওয়ায় রোবেন দ্বীপে  কারাগারে থেকেছেন টানা ২৭ বছর।
- অবশেষে ১৯৯০ সালের ২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে দাঁড়িয়ে বর্ণবাদী শাসন অবসানের কথা ঘোষণা করেন।
- এরপর ১১ ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি দেওয়া হয় ম্যান্ডেলাকে।
- ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান এবং ১৯৯৪ সালে প্রকাশিত হয় ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘লং ওয়াক টু ফ্রিডম’।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
.
"আয়রন কার্টেন (Iron Curtain)" শব্দগুচ্ছ প্রথম ব্যবহার করেন কে?
  1. চার্চিল
  2. হিটলার
  3. স্টালিন
  4. রুজভেল্ট
সঠিক উত্তর:
চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
চার্চিল
ব্যাখ্যা
আয়রন কার্টেন (Iron Curtain):
- "আয়রন কার্টেন" (Iron Curtain) শব্দটি সর্বপ্রথম জনপ্রিয়ভাবে ব্যবহার করেন উইনস্টন চার্চিল।
- 'আয়রন কার্টেন' শব্দটি মূলত সোভিয়েত ইউনিয়ন এবং তার প্রভাবাধীন রাষ্ট্রগুলোকে পশ্চিমা বিশ্ব ও অ-সোভিয়েত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বিচ্ছিন্ন রাখার প্রতীক ছিল।
- এই সীমানার পূর্ব পাশে ছিল সোভিয়েত-প্রভাবিত দেশসমূহ, আর পশ্চিম পাশে ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলো।
- ঊনবিংশ শতাব্দী থেকে "আয়রন কার্টেন" শব্দটি বিভিন্নভাবে রূপক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটি ব্যবহার করার পরেই এটি জনপ্রিয়তা লাভ করে।
- উইনস্টন চার্চিল ১৯৪৬ সালের ৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ফুলটনে দেওয়া ভাষণে বলেন, "বাল্টিকের স্টেটিন থেকে অ্যাড্রিয়াটিকের ট্রিয়েস্ট পর্যন্ত , মহাদেশ জুড়ে একটি লোহার পর্দা নেমে এসেছে । "
- ১৯৫৩ সালে জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পরের বছরগুলিতে লৌহ পর্দার বিধিনিষেধ এবং অনমনীয়তা কিছুটা হ্রাস পেয়েছিল।
- ১৯৮৯-৯০ সালে পূর্ব ইউরোপে কমিউনিস্টদের একদলীয় শাসন ত্যাগের সাথে সাথে লৌহ পর্দার অস্তিত্ব মূলত বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র - Britannica.
.
‘পোপ’ কোন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু?
  1. ইসলাম
  2. খ্রিস্টান
  3. হিন্দু
  4. বৌদ্ধ
সঠিক উত্তর:
খ্রিস্টান
উত্তর
সঠিক উত্তর:
খ্রিস্টান
ব্যাখ্যা

• পোপ:
- ‘পোপ’ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।

- তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
- তাকে খ্রিস্টান ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
- পোপ হিসাবে যিনি নির্বাচিত হন, তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও হন।

উল্লেখ্য,
- বর্তমান পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ। [আগস্ট, ২০২৫]
- তিনি পরিচিত পোপ চতুর্দশ লিও নামে।
- ৮ মে, ২০২৫ ভোটে নতুন পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।

তথ্যসূত্র: বিবিসি।

.
'ম্যাকাও' কোন দেশের বিশেষ প্রশাসনিক অঞ্চল?
  1. স্পেন
  2. চীন
  3. ফ্রান্স
  4. তিব্বত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
• ম্যাকাও:
- ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত।
- এটি চীনের গুয়াংডং প্রদেশের দক্ষিণ-পশ্চিম কোণে, পার্ল (ঝু) নদীর মোহনায় অবস্থিত।
- এটি একটি পর্তুগীজ উপনিবেশ ছিল।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল চীনের নিকট ম্যাকাও হস্তান্তর করে।
- ম্যাকাওয়ের বিপরীত দিকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে রয়েছে হংকং।
- ম্যাকাও মূলত একটি সরু উপদ্বীপ, যা মূল ভূখণ্ড থেকে প্রসারিত হয়েছে এবং এর অন্তর্ভুক্ত রয়েছে দুটি দ্বীপ—টাইপা ও কোলওয়ান। 

তথ্যসূত্র: Britannica.
.
নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় কত সালে?
  1. ২০০৪ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০১০ সালে
  4. ২০১২ সালে
সঠিক উত্তর:
২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৮ সালে
ব্যাখ্যা
নেপাল:
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ।
- ২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে সংবিধান স্থগিত করে তৎকালীন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছিলেন জ্ঞানেন্দ্র।
- এ সময় মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে বড় ধরনের বিক্ষোভ শুরু করেন।
- ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালের পার্লামেন্টে ২০০৮ সালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
.
নিচের কোন দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. সুইডেন
  4. উল্লিখিত সকল দেশে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল দেশে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল দেশে
ব্যাখ্যা
আইন ও শাসনবিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ:
- আইন ও শাসনবিভাগ দুটি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে।
- যথা- সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার।

সংসদীয় সরকার:
- যে সরকার ব্যবস্থায় শাসনবিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইনবিভাগের উপর নির্ভরশীল, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলে।
- এতে মন্ত্রিসভার হাতে দেশের শাসন ক্ষমতা থাকে।
- সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করেন।
- বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে।

উল্লেখ্য,
- এ ধরনের সরকারে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন।
- তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা হয় প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী।
- সংসদীয় সরকারে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে।

তথ্যসূত্র: একাদশ ও দ্বাদশ শ্রেনীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা।
.
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন' - এটি কার উক্তি?
  1. অ্যাডলফ হিটলার
  2. বেনিতো মুসোলিনী
  3. ভ্লাদিমির পুতিন
  4. জর্জ ডব্লিউ বুশ
সঠিক উত্তর:
অ্যাডলফ হিটলার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডলফ হিটলার
ব্যাখ্যা
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন'- অ্যাডলফ হিটলার।

অ্যাডলফ হিটলার:
- অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে ১৮৮৯ শহরে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার। 
- ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন তিনি। 
- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আসে ‘জার্মান ওয়ার্কার্স পার্টি’।
- ১৯২০ সালে দলের নাম পরিবর্তন করে ‘ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি’ করা হয়, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিতি পায়।
- ১৯২১ সালে নাৎসি পার্টির নেতৃত্ব নেন হিটলার এবং ২৫ দফা ঘোষণা করেন। 
- ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি চ্যান্সেলর হন হিটলার।

উল্লেখ্য
- ১৯৩৪ সালে চ্যান্সেলর ও প্রেসিডেন্টের দায়িত্ব একাই পালন করতে শুরু করেন হিটলার।
- নিজেকে জার্মানির ‘ফুয়েরার বা সর্বোচ্চ নেতা’ ঘোষণা করেন। এভাবে চ্যান্সেলর থেকে একনায়ক হয়ে ওঠেন হিটলার।
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে জার্মান বাহিনী।
- এরপর ৩ সেপ্টেম্বর নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটেন ও ফ্রান্স।
- এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
- ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বাংকারে নিজের কপালের ডান পাশে গুলি করে আত্মহত্যা করেন তিনি।

তথ্যসূত্র: Britannica, পত্রিকা রিপোর্ট।
১০.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ কোনটি?
  1. সিনেট
  2. অ্যাসেম্বলি
  3. হাউস অব লর্ডস
  4. হাউস অব কাউন্সিলর
সঠিক উত্তর:
সিনেট
উত্তর
সঠিক উত্তর:
সিনেট
ব্যাখ্যা
কংগ্রেস:
-মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস (Congress)।
- এটি দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।

কংগ্রেসের দুটি কক্ষ:
১. নিম্নকক্ষ – প্রতিনিধি সভা (The House of Representatives)।
২. উচ্চকক্ষ – সিনেট (The Senate)।

প্রতিনিধি সভা (The House of Representatives):
- এটি কংগ্রেসের নিম্নকক্ষ।
- আসন সংখ্যা: ৪৩৫।
- মেয়াদ: ২ বছর।

সিনেট (The Senate):
- এটি কংগ্রেসের উচ্চকক্ষ।
- আসন সংখ্যা: ১০০।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১১.
'সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ' (War on Terror) ধারণাটি কে প্রবর্তন করেন?
  1. বিল ক্লিনটন
  2. টনি ব্লেয়ার
  3. বারাক ওবামা
  4. জর্জ ডব্লিউ বুশ
সঠিক উত্তর:
জর্জ ডব্লিউ বুশ
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ডব্লিউ বুশ
ব্যাখ্যা
'সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ' (War on Terror):
- ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ’ ধারণাটি মূলত জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ।
- যা সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনার প্রতীক হয়ে দাঁড়ায়।
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই ধারণা প্রবর্তন করেন।
- এই হামলার প্রতিক্রিয়ায় তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী লড়াই শুরু করেন, যার নাম দেওয়া হয় War on Terror। এই লড়াইয়ের আওতায়:
• আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত করা হয়।
• ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
• গুয়ান্তানামো বে-তে সন্ত্রাসী সন্দেহভাজনদের আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়।
• USA PATRIOT Act ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

- এই নীতির ব্যাপক আন্তর্জাতিক ও সমালোচিত প্রভাব ছিল, এবং পরবর্তীকালে বারাক ওবামা এ ধারণাটি থেকে ধীরে ধীরে সরে আসেন।

তথ্যসূত্র: Britannica
১২.
পূর্বে থাইল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ব্রিটেন
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
⇒ থাইল্যান্ড অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি।

থাইল্যান্ড:
- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা