ব্যাখ্যা
- সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসমূহ বাস্তবায়নে যে সকল মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করে থাকে তার মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর অন্যতম।
- সামাজিক নিরাপত্তা কৌশল (NSSS) -২০১৫ এ সমাজসেবা অধিদপ্তরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ক্লাস্টারে লিডিং অধিদপ্তর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
- সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত নগদ অর্থ সহায়তার কর্মসূচিসমূহের সকল উপকারভোগীকে G2P পদ্ধতিতে অর্থ পরিশোধ করা হচ্ছে।
- প্রত্যেক উপকারভোগী ৩ মাস অন্তর ৪ বারে তার প্রাপ্য অর্থ স্বীয় মোবাইল হিসাব নম্বর (নগদ/বিকাশ) এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে পেয়ে থাকেন।
উৎস: সমাজসেবা অধিদপ্তর