পরীক্ষা আর্কাইভ

United Commercial Bank (UCBL) - Probationary Officer

পরীক্ষাUnlistedতারিখ১৯ নভেম্বর, ২০২১সময়45 minutes৪০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
United Commercial Bank (UCBL) Post Name: Probationary Officer Exam Date: 19.11.2021
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

United Commercial Bank (UCBL) - Probationary Officer

Unlisted · ১৯ নভেম্বর, ২০২১ · ৪১ প্রশ্ন

.
Unlike some serious walkers, she said she ______ isotonic sports drinks and energy bars to refuel her body during walks, _________ instead to drink water and munch nuts.
  1. ক) brushes off, ignoring
  2. খ) shuns, preferring
  3. গ) surrenders to, accommodating
  4. ঘ) swallows, adopting
  5. ঙ) None of these
ব্যাখ্যা
• বাক্যে unlike বিপরীত অর্থে ব্যবহার হয়।
- serious walkers যে  sports drinks গ্রহণ করে she (তিনি) তা shun (পরিহার করেন) এবং to drink water and munch nuts গ্রহণ করা preferring (পছন্দ করেন)।
- তাই, সঠিক উত্তর: shuns, preferring

অন্যদিকে, 
- Brush somebody/something off (প্রত্যাখ্যান/নাকচ করা) ।
- Ignore (উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা)।
- Surrender (oneself) to অভ্যাস, আবেগ, প্রভাব ইত্যাদির বশবর্তী হওয়া; হার মানা।
- Accommodating (adjective) অন্যদের মনোরঞ্জনে উৎসাহী; সুনম্য; অমায়িক।
- Swallow (up) গিলে/খেয়ে ফেলা; নিঃশেষিত করা; দৃষ্টির অগোচর করা।
- Adopt (১) পোষ্যগ্রহণ করা; দত্তক নেওয়া। (২) (ভাব বা প্রথা) নিজের বলে গ্রহণ ও ব্যবহার করা; পরিগ্রহণ/ অবলম্বন করা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
.
It will be hard to ______ Leonid now that you have so _____ him.
  1. ক) pacify, soothed
  2. খ) anger, ruffled
  3. গ) antagonize, irritated
  4. ঘ) mollify, incensed
  5. ঙ) None of these
ব্যাখ্যা
• It will be hard to mollify Leonid now that you have so incensed him.
- Leonid শান্ত করা (mollify) খুব কঠিন। কেননা, তুমি তাকে অনেক বিরক্ত (incensed) করেছ

Meaning of Other words:
- Pacify (verb transitive) শান্ত করা; প্রশমিত করা; হিংসা বা সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটানো।
- Soothe (verb transitive) (১) (কাউকে, কারো ক্রোধ, অস্থিরতা ইত্যাদিকে) শান্ত বা প্রশমিত করা।
- Anger (verb transitive) ক্রুদ্ধ করানো; রাগানো।
- Ruffle (up) শান্তি, প্রশান্তি বা মসৃণতা বিনষ্ট করা; উষ্কখুষ্ক/এলোমেলো করা; আলোড়িত করা।
- Antagonize (verb transitive) (কাউকে) শত্রুভাবাপন্ন করা; দ্বন্দ্বে বা সংঘাতে ঠেলে দেওয়া।
- Irritate (verb transitive) (১) বিরক্ত/রুষ্ট/কুপিত/উত্ত্যক্ত করা; রাগানো।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
.
We can coax physical nature into ______ many of our wishes but we cannot ____ authority over it or make it change its ways one jot.
  1. ক) satisfying, exercise
  2. খ) stimulating, exercise
  3. গ) granting, empower
  4. ঘ) satiating, display
  5. ঙ) None
ব্যাখ্যা
• We can coax physical nature into satisfying many of our wishes but we cannot exercise authority over it or make it change its ways one jot. 
- আমরা আমাদের অনেক ইচ্ছাকে সন্তুষ্ট (satisfying ) করার জন্য physical nature কে প্রলুব্ধ করতে বা প্রশয় দিতে পারি কিন্তু আমরা এর উপর কর্তৃত্ব প্রয়োগ (exercise authority over) করতে পারি না বা এটিকে তার পথ পরিবর্তন করতে পারি না।

Meaning of Other words:
- Stimulating (adjective) উদ্দীপক; উত্তেজক।
- Grant (verb transitive) (প্রার্থিত বস্তু) প্রদান করতে সম্মত হওয়া:।
- Empower (verb transitive) empower somebody to do something কাউকে ক্ষমতা অর্পণ করা; ক্ষমতা প্রদান করা।
- Satiate (verb transitive) (আনুষ্ঠানিক) সম্পূর্ণরূপে তৃপ্ত করা; পরিতৃপ্ত/পরিতর্পিত করা।
- Display (verb transitive প্রদর্শন করা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
.
Corruption is _______ in our society; the integrity of even senior officials is ____.
  1. ক) pervasive, intact
  2. খ) rife, suspect
  3. গ) endangered, disputed
  4. ঘ) growing, unquestioned
  5. ঙ) None of these
ব্যাখ্যা
• Corruption is rife in our society; the integrity of even senior officials is suspect.
- আমাদের সমাজে দুর্নীতি বহুল প্রচলিত (rife); এমনকি সিনিয়র কর্মকর্তাদের সততাও সন্দিহান।   

Meaning of Other words:
- Pervasive (adjective) পরিব্যাপক।
- Intact (adjective) অক্ষত; অখণ্ড; অস্পষ্ট; অক্ষুণ্ণ।
- Endangered (adjective) সঙ্কটাপন্ন।
- Dispute (with/against somebody) তর্ক করা; বাক্যের কলহ।
- Grow (verb transitive) জন্মানো; বড় হওয়া; বৃদ্ধি পাওয়া।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
.
Biological clocks are of such ____ adaptive value to living organisms, that we would expect most organisms to _____ them.
  1. ক) significant, eschew
  2. খ) obvious, possess
  3. গ) meager, evolve
  4. ঘ) primitive, unique
  5. ঙ) None of these
ব্যাখ্যা
• Biological clocks are of such obvious adaptive value to living organisms, that we would expect most organisms to possess them.
-  জীব (living organisms) এর ক্ষেত্রে জৈব ঘড়ি (Biological clocks) একটি সুস্পষ্ট অভিযোজিত (obvious) মান যা প্রতিটি জীব (living organisms) এ বিদ্যমান (possess)।

Meaning of Other words:
- Pervasive (adjective) পরিব্যাপক।
- Intact (adjective) অক্ষত; অখণ্ড; অস্পষ্ট; অক্ষুণ্ণ।
- Endangered (adjective) সঙ্কটাপন্ন।
- Dispute (with/against somebody) তর্ক করা; বাক্যের কলহ।
- Grow (verb transitive) জন্মানো; বড় হওয়া; বৃদ্ধি পাওয়া।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
.
The quality of _______ between individuals and the organization for which they work can be_____ to the benefit of both parties.
  1. ক) service, evaluated
  2. খ) sophistication, developed
  3. গ) life, conceptualized
  4. ঘ) interaction, improved
  5. ঙ) None of these
ব্যাখ্যা
• The quality of interaction between individuals and the organization for which they work can be improved to the benefit of both parties.
- কর্মী ও সংগঠনের মাঝে quality of interaction হলে উভয় পক্ষ কাজে উন্নতি (improved) করতে পারবে।

Meaning of Other words:
- Pervasive (adjective) পরিব্যাপক।
- Intact (adjective) অক্ষত; অখণ্ড; অস্পষ্ট; অক্ষুণ্ণ।
- Endangered (adjective) সঙ্কটাপন্ন।
- Dispute (with/against somebody) তর্ক করা; বাক্যের কলহ।
- Grow (verb transitive) জন্মানো; বড় হওয়া; বৃদ্ধি পাওয়া।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
.
Although Joe was once a _______ and reserved young man, he has now _______ into quite an extrovert.
  1. ক) cheerful, transformed
  2. খ) different, metamorphosed
  3. গ) unassuming, vanquished
  4. ঘ) gregarious, evolved
  5. ঙ) haughty, traversed
ব্যাখ্যা
• Although Joe was once a different and reserved young man, he has now metamorphosed into quite an extrovert.
- যদিও জয় একদা রক্ষণশীল ও ভিন্ন (different) ছিল; এখন সে সম্পূর্ণ প্রাণবন্ত ব্যক্তিতে পরিণত হয়েছে (metamorphosed)। 

Meaning of Other words:
- Cheerful (adjective) (১) আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম
- Transform পরিবর্তন করা। 
- Unassuming (adjective) নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; আত্মাভিমানশূন্য; বিনয়ী; অমায়িক।
- Vanquish (verb transitive) (সাহিত্যিক) পরাস্ত/হারানো।
- Gregarious (adjective) দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু।
- Evolve (verb intransitive), (verb transitive) স্বাভাবিকভাবে বিকশিত বা বিকশিত করা।
- Haughty (adjective)  উদ্ধত; অহংকারী।
- Traverse (verb transitive) মাঝ দিয়ে অতিক্রম করে যাওয়া।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
.
08 to 12: Identify the sentence (s) in which the underlined word is used incorrectly.
i) The redolent inmates may be denied privileges.
ii) The redolent aroma of the pie tempted everyone.
iii) The redolent lecture of the professor repeated the lesson in the text.
  1. ক) i only
  2. খ) iii only
  3. গ) i and iii
  4. ঘ) i and ii
  5. ঙ) No error
ব্যাখ্যা
From Accessible Dictionary -
Redolent
(adjective) 
Meaning: redolent of (আনুষ্ঠানিক) বিশেষত কোনো কিছুর স্মৃতিবাহী তীব্র গন্ধ; স্মৃতিসুরভিত: 

---------------------------
From Merriam-Webster Dictionary -

Redolent (adjective)
1. exuding fragrance : AROMATIC

2. a: full of a specified fragrance : SCENTED
- air redolent of seaweed
b: EVOCATIVE, SUGGESTIVE
a city redolent of antiquity

---------------------------
Redolent traces back to the Latin verb olēre ("to smell") and is a relative of olfactory ("of, relating to, or connected with the sense of smell"). In its earliest English uses in the 15th century, redolent simply meant "having an aroma." Today, it usually applies to a place or thing permeated with odors. Scent and memory are famously linked, and an extended use of redolent to mean “evocative” (স্মৃতিজাগানিয়া) or “suggestive” (ব্যঞ্জনাপূর্ণ) links them again, as in “lollipops redolent of childhood.”
---------------------------

অর্থাৎ, ii) ও iii) এ যথাক্রমে aroma এবং lecture শব্দটির সাথে Redolent শব্দের ব্যবহার সঠিক হলেও i) নং এ inmates (নিবাসী; বাসিন্দা) শব্দের সাথে এর ব্যবহার সঠিক নয়।
.
i) The teacher's public reprimand abased the girl.
ii) The insecure supervisor, after failing to achieve his own life-long goals, abased his employees whenever they failed.
iii) His vacation to Japan was abased when he acquired an illness treatable only in the United States.
  1. ক) i only
  2. খ) ii only
  3. গ) iii only
  4. ঘ) ii and iii
  5. ঙ) No error
ব্যাখ্যা
Abase (verb transitive)
- হীন করা ; অপমাণিত করা ; হেয় করা
- to lower in rank, office, prestige, or esteem

i) নং বাক্যে জন সম্মুখে শিক্ষকের তিরস্কার মেয়েটিকে অপমাণিত করেছিল বুঝাতে abased এর ব্যবহার সঠিক।
ii) নং বাক্যে কর্মচারীরা ব্যর্থ হলে তাদের হেয় করা হতো, এমন অর্থ বুঝাতে abased এর ব্যবহার সঠিক।
iii) নং বাক্যে তার জাপানের ছুটি অপমাণিত হয়েছিল - যা কোন অর্থবোধক ভাব প্রকাশ করে না। তাই এই বাক্যে abased এর ব্যবহার ভুল।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary
১০.
13 to 17 : Choose the best answer that replaces the underlined part of the sentence correctly.
My hair stood off ends when I saw the horrible sight. 
  1. ক) stood and ends
  2. খ) stood on ends
  3. গ) stood to ends
  4. ঘ) stands on ends
  5. ঙ) No correction required
ব্যাখ্যা
Make one's hair stand on end (idiom)
- to cause fright or terror in someone

এখানে, preposition হিসেবে on বসবে।
আর পরের অংশে Past form ব্যবহৃত হয়েছে বিধায় আগের অংশেও past form ব্যবহার করতে হবে।
সুতরাং, সঠিক উত্তর - stood on ends
১১.
Although the country is self-sufficient in defense equipment, it is want of peace and security. 
  1. ক) It wants to have peace and security
  2. খ) it possesses peace and security
  3. গ) it is lacking in peace and security
  4. ঘ) it wants to be in peace and security
  5. ঙ) No correction required
ব্যাখ্যা
Although শব্দের অর্থ যদিও।
Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে।

এখানে want - অভাব অর্থে ব্যবহৃত হয়েছে।
it is want of peace and security দ্বারা এখানে বুঝানো হয়েছে শান্তি ও নিরাপত্তার অভাব, যা আগের clause এর অর্থের সাথে বৈপরীত্য প্রকাশ করছে।
তাই এখানে কোন সংশোধনের প্রয়োজন নেই।
১২.
After witnessing the declining sales trend, the company decided in favor for a revised sales strategy.
  1. ক) in favor for
  2. খ) favouring
  3. গ) in favor of
  4. ঘ) to favor
  5. ঙ) on the favor of
ব্যাখ্যা

in favor for - phrase টি ভুল। এর সঠিক ব্যবহার হবে - In favor of.

In favor of 
Meaning:
1. to be replaced by.
"He stepped down as leader in favour of his rival"

2. in support or to the advantage of.
"Members have voted in favour of strike action"

Source: Oxford Language

১৩.
Athletes who suffer from asthma need to work in the conjunction of a doctor who understands the disease and can design a proper training regimen.
  1. ক) in the conjunction of a doctor who
  2. খ) in conjunction with a doctor that
  3. গ) in conjunction with a doctor who
  4. ঘ) in conjunction of a doctor that
  5. ঙ) at conjunction of a doctor who
ব্যাখ্যা
in the conjunction of - এর ব্যবহার ভুল। এর সঠিক রূপ হবে - in conjunction with.

In conjunction with (idiom)
Meaning: in combination with, together with
Ex:
- The concert will be held in conjunction with the festival.
- The medicine is typically used in conjunction with other treatments.

তাছাড়া, Doctor ব্যক্তি বাচক হওয়ায় এর পরে that না হয়ে who বসবে।

Source: Merriam-Webster Dictionary
১৪.
Hamed's average on 4 tests is 80. Assuming he can earn no more than 100 on any test, what is the least he can earn on his 5th test and still have a chance for an 85 average after seven tests?
  1. ক) 60
  2. খ) 70
  3. গ) 75
  4. ঘ) 85
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: Hamed's average on 4 tests is 80. Assuming he can earn no more than 100 on any test, what is the least he can earn on his 5th test and still have a chance for an 85 average after seven tests?

Solution: 
হামিদ 4টি পরীক্ষায় মোট পায় = 4 × 80 = 320 নম্বর 
হামিদ 7টি পরীক্ষায় মোট পায় = 7 × 85 = 595 নম্বর 

হামিদ 3টি পরীক্ষায় মোট পায় = 595 - 320 = 275 নম্বর 

হামিদ ৬ষ্ঠ ও ৭ম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায় = 100 + 100 = 200
হামিদ ৫ম পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পায় = 275 - 200 = 75
১৫.
A dice is rolled twice. What is the probability of getting a sum equal to 9?
  1. ক) 2/3
  2. খ) 2/9
  3. গ) 1/6
  4. ঘ) 1/9
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: A dice is rolled twice. What is the probability of getting a sum equal to 9?

Solution: 
When a die is thrown the outcome can be any of the numbers from 1 to 6.
If two dice are thrown the set of outcomes that ensure the sum is 9 is {(3, 6), (6,3), (4, 5), (5, 4)}.
The total number of possible outcomes is 62 = 36
The required probability as 4/36 = 1/9

The probability of getting 9 as the sum when 2 dice are thrown is 1/9.
১৬.
Mr. Sihab sold two pipes at Tk. 120 each. Based on the cost, his profit on one of the pipes was 20% and his loss on the other was 20%. On the sale of the pipes, he_____.
  1. ক) Did not incur any net profit or loss
  2. খ) Lost 4 cents
  3. গ) Gained 4 cents
  4. ঘ) Lost 10 taka
  5. ঙ) None
ব্যাখ্যা
Question: Mr. Sihab sold two pipes at Tk. 120 each. Based on the cost, his profit on one of the pipes was 20% and his loss on the other was 20%. On the sale of the pipes, he_____.

Solution:
মনে করি, ক্রয়মূল্য = ১০০ টাকা
১ম ক্ষেত্রে, ২০% লাভে, বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা

২য় ক্ষেত্রে, ২০% ক্ষতিতে,

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০)/৮০ টাকা
= ১৫০ টাকা

মোট ক্রয়মূল্য = ১০০ + ১৫০ = ২৫০ টাকা
দুটি পাইপের বিক্রয়মূল্য = ১২০ × ২ = ২৪০ টাকা

ক্ষতি = ২৫০ - ২৪০ = ১০ টাকা
১৭.
At 11 am in the morning a 5 feet tall boy's shadow is found to be 8 feet long. A nearby building shadow is 28 feet long at that time. What is the height of the building?
  1. ক) 25 feet
  2. খ) 21 feet
  3. গ) 17.5 feet
  4. ঘ) 12.5 feet
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: At 11 am in the morning, a 5 feet tall boy's shadow is found to be 8 feet long. A nearby building shadow is 28 feet long at that time. What is the height of the building?

Solution:
Given,
The height of boy = 5 ft,
His shadow's length = 8 ft,
The length of the shadow of the building = 28 ft,

Let x be the height of the building,

ATQ,
5/8 = x/28
⇒ 8x = 140
⇒ x = 17.5

Hence, the height of the building is 17.5 ft
১৮.
If 3 men or 4 women can construct a wall in 44 days, then the number of days that 8 men and 4 women take to construct it is____?
  1. ক) 12 days
  2. খ) 14 days
  3. গ) 16 days
  4. ঘ) 18 days
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: If 3 men or 4 women can construct a wall in 44 days, then the number of days that 8 men and 4 women take to construct it is____?

Solution:
৩ জন পুরুষ = ৪ জন মহিলা
১ জন পুরুষ = ৪/৩ জন মহিলা
৮ জন পুরুষ = (৪ × ৮)/৩ জন মহিলা
= ৩২/৩ জন মহিলা

এখন, 
৮ জন পুরুষ + ৪ জন মহিলা = (৩২/৩) জন মহিলা + ৪ জন মহিলা = ৪৪/৩ জন মহিলা

৪ জন মহিলা কাজ করে ৪৪ দিনে
১ জন মহিলা কাজ করে ৪৪ × ৪ দিনে
৪৪/৩ জন মহিলা কাজ করে (৪৪ × ৪ × ৩)/৪৪  দিনে
= ১২ দিন


১৯.
A fraction become 1/3 when 1 is subtracted from the numerator and it becomes 1/4 when 8 is added to its denominator. The fraction obtained is-
  1. ক) 3/12
  2. খ) 4/12
  3. গ) 5/12
  4. ঘ) 7/12
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: A fraction become 1/3 when 1 is subtracted from the numerator and it becomes 1/4 when 8 is added to its denominator. The fraction obtained is-

Solution:
Let the fraction be x/y. 

Given that, the fraction becomes 1/3 when 1 is subtracted from the numerator.
⇒ (x - 1)/y = 1/3
⇒ 3(x - 1) = y
⇒ 3x - 3 = y
⇒ 3x - y = 3 -------------(1)

Given that, the fraction becomes 1/4 when 8 is added to its denominator.
⇒ x / (y + 8) = 1/4
⇒ 4x = y + 8 
⇒ 4x - y = 8 ------------ (2)

By solving equations (1) & (2) by the method of elimination, we get:
⇒ 4x - y - 3x + y = 8 - 3
⇒ x = 5

From equation (1):
⇒ 3x - y = 3
⇒ 3 × (5) - y = 3
⇒ 15 - y = 3
⇒ -y = 3 - 15
⇒ - y = -12
⇒ y = 12

Thus, the fraction, x/y = 5/12
২০.
The father's age is five times his son's age. Five years after, the age of the father will be three times his son's age. The present ages, in years, of the son and the father are respectively
  1. ক) 10 and 30
  2. খ) 5 and 25
  3. গ) 15 and 75
  4. ঘ) 18 and 54
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: The father's age is five times his son's age. Five years after, the age of the father will be three times his son's age. The present ages, in years, of the son and the father are respectively-

Solution:
মনে করি,
পুত্রের বর্তমান  বয়স = x বছর
এবং পিতার বর্তমান  বয়স = 5x বছর

প্রশ্নমতে,
5x + 5 = 3(x + 5)
⇒ 5x + 5 = 3x + 15 
⇒ 2x = 10
⇒  x = 5

পুত্রের বর্তমান  বয়স = 5 বছর
পিতার বর্তমান  বয়স = 5 × 5 = 25 বছর
২১.
If a/b> c/d = 15 and none of a, b, c and d is equal to 0, which of the following must be true?
  1. ক) -a/b < c/d
  2. খ)
  3. গ) b/a < d/c
  4. ঘ) -a/b < -c/d
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: If a/b> c/d = 15 and none of a, b, c and d is equal to 0, which of the following must be true?

Solution:
এখানে, a/b এবং c/d কে সংখ্যা ধরে করলে অপশন গুলো যাচাই করা যাবে।

তাই, a/b> c/d শর্তে a/b এবং c/d কে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ধরে অপশন যাচাই করি।

a/b = 5 বা - 3
c/d = 2, -1 বা - 5, [যেখানে 5 > 2, 5 > - 1]

অপশন যাচাই:
অপশন (ক): -a/b< c/d এটি সঠিক নয়, কারণ a/b = 5 এবং c/d = -1 শর্ত পূরণ করে না।
অপশন (খ): এটি সঠিক নয়, কারণ a/b = - 3 এবং c/d = - 5 শর্ত পূরণ করে না।
অপশন (গ): b/a < d/c টি সঠিক নয়, কারণ a/b = 5 এবং c/d = - 1 শর্ত পূরণ করে না।
অপশন (ঘ): b/a < d/c টি সঠিক, সকল মান শর্ত পূরণ করে।

তাই সঠিক উত্তর, অপশন (ঘ)
২২.
if a + b + c = 15 and a2 + b2 + c2 = 83, what is the value of ab + bc + ac?
  1. ক) 71
  2. খ) 67
  3. গ) 89
  4. ঘ) 91
  5. ঙ) 88
ব্যাখ্যা
Question: if a + b + c = 15 and a2 + b2 + c2 = 83, what is the value of ab + bc + ac?

Solution: 
=> (a + b + c)² = ( 15 )²
=> a² + b² + c² + 2(ab + bc + ca) = 225
=> 83 + 2(ab + bc + ca) = 225
=> 2(ab + bc + ca) = 225 - 83
=> 2(ab + bc + ca) = 142
=> ab + bc + ca = 71
২৩.
A pipe can fill up an empty tank in 14 minutes. Another pipe flows out 12 liters of water per minute. If the two pipes are opened together and the empty tank is filled up in 98 minutes, how much water does the tank contain?
  1. ক) 178 liter
  2. খ) 184 liter
  3. গ) 192 liter
  4. ঘ) 196 liter
  5. ঙ) 216 liter
ব্যাখ্যা
Question: A pipe can fill up an empty tank in 14 minutes. Another pipe flows out 12 liters of water per minute. If the two pipes are opened together and the empty tank is filled up in 98 minutes, how much water does the tank contain?

Solution:
মনে করি, ট্যাংকটি খালি হয় x মিনিটে।
প্রশ্নমতে,
(1/14) - (1/x) = 1/98
⇒ (1/14) - (1/98) = 1/x
⇒ 6/98 = 1/x
⇒ 3/49 = 1/x
⇒ x = 49/3

অপর নল দ্বারা ট্যাংকটি 49/3 মিনিটে পুরো খালি হয়।

∴ ট্যাংকটির ধারণক্ষমতা = (49/3) × 12 = 196 লিটার
২৪.
(Each of the following questions consists of two statements given below it. You have to decide which (if any) statement (s) is (are) sufficient to answer the given question)

What is the area of the triangle ABC?
i) ABC is a right-angle triangle
ii) The lengths of the longest and the shortest sides of ABC are 13 meters and 5 meters respectively-
  1. ক) Only i
  2. খ) Only ii
  3. গ) Both i and ii
  4. ঘ) Either i or ii
  5. ঙ) Cannot be determined
ব্যাখ্যা
(Each of the following questions consists of two statements given below it. You have to decide which (if any) statement (s) is (are) sufficient to answer the given question)

What is the area of the triangle ABC?
i) ABC is a right-angle triangle
ii) The lengths of the longest and the shortest sides of ABC are 13 meters and 5 meters respectively-

(i) নং স্টেটমেন্ট বলা আছে, ABC একটি সমকোণী ত্রিভুজ।
(ii) নং স্টেটমেন্ট বলা আছে, ABC ত্রিভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু যথাক্রমে ১৩ মিটার এবং ৫ মিটার।

ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য -
(i) নং স্টেটমেন্ট দিয়ে ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব নয়।
(ii) নং স্টেটমেন্ট এ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য আছে। একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে  ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।

তাই এখানে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য (i)  এবং (ii) নং স্টেটমেন্ট এর প্রয়োজন।

সঠিক উত্তর: অপশন (গ)
২৫.
What is the value of 'm'?
i) The number m yields a remainder p when divided by 14 and a remainder q when divided by 7
ii) p - q = 7
  1. ক) Only i
  2. খ) Only ii
  3. গ) Both i and ii
  4. ঘ) Either i or ii
  5. ঙ) Cannot be determined
ব্যাখ্যা
What is the value of 'm'?
i) The number m yields a remainder p when divided by 14 and a remainder q when divided by 7
ii) p - q = 7

প্রশ্নে বলা হচ্ছে, m কে 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে p এবং 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে q। এখন p = q + 7 হলে m এর মান নিচের কোনটি হতে পারে?

এখানে, m এর মান বের করতে হলে শুধু p = 7 + q তথ্য দ্বারা বের করা যাবে না।
এক্ষেত্রে m = 53 হলে 53/14 = 3 অর্থাৎ ভাগশেষ থাকে 11, আবার 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 4.
অর্থাৎ 4 + 7 = 11 যা p এর মান।
এভাবে m এর মান বের করতে (i) এবং (ii) উভয়ই লাগবে।

তাই সঠিক উত্তর: অপশন (গ)
২৬.
Which one of the following countries is a member of the group P5+1?
  1. ক) Australia
  2. খ) Switzerland
  3. গ) Germany
  4. ঘ) Japan
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- ২০১৫ সালের ১৪ জুলাই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে Joint Comprehensive Plan Of Action (JCPOA) চুক্তি স্বাক্ষরিত হয়।
- ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
-  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশ (যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন) ও জার্মানি এই চুক্তিতে স্বাক্ষর করায়, ইরানের সাথে স্বাক্ষরকারী পক্ষ হিসেবে P5 +1 নামে পরিচিত। 
- চুক্তিটি ২০১৬ সালের ১৬ জানুয়ারী কার্যকর হয়। পরবর্তীতে নিরাপত্তা পরিষদ এটি অনুমোদন করে।
- ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।

(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
২৭.
Which country uses Gross National Happiness (GNH) as a wellbeing index?
  1. ক) Nepal
  2. খ) Maldives
  3. গ) Bhutan
  4. ঘ) Sri Lanka
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- Gross National Happiness (GNH) হলো ভুটানের প্রবর্তিত একটি সূচক। 
- ভুটানের ১৭২৯ লিগ্যাল কোড অনুসারে জিএনএইচের মূল বিষয় হলো—  ‘যদি সরকার তার জনগণের জন্য সুখের ব্যবস্থা করতে না পারে, তাহলে সরকারের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই’।
- জিএনএইচ এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, যেহেতু সুখ প্রতিটি নাগরিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা, তাই সুখের পরিবেশ তৈরি করা উন্নয়নের উদ্দেশ্য হতে হবে। 
- ভুটানের সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্র সেই শর্তগুলোকে উন্নীত করার জন্য সচেষ্ট হবে, যেগুলো সামগ্রিক জাতীয় সুখের ব্যবস্থা করতে সক্ষম হবে’।
 
উৎস : প্রথম আলো 
২৮.
Which of the following is the regulatory body of insurance in Bangladesh?
  1. ক) IRAB
  2. খ) IRDA
  3. গ) IBRA
  4. ঘ) IDRA
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- IDRA এর পূর্ণরূপ Insurance Development and Regulatory Authority.
- IDRA এর মানে হলো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করে। 
- আইডিআরএ বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
 
উৎস: idra.org.bd
২৯.
Which country will host the 2023 ICC Men's One-day International Cricket World Cup?
  1. ক) South Africa
  2. খ) India
  3. গ) UAE
  4. ঘ) Australia
  5. ঙ) Non of these
ব্যাখ্যা
২০১৯ সালের আইসিসি ১২তম ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হয়।
- এতে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে ইংল্যান্ড। রানার্স-আপ হয় নিউজিল্যান্ড।
উল্লেখ্য,
- ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে সপ্তম আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
- ২০২২ সালে অষ্টম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
- ২০২৩ সালে ১৩-তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হবে।

সূ্ত্র: আইসিসি ওয়েবসাইট।
৩০.
What is the capital city of Belarus?
  1. ক) Minsk
  2. খ) Riga
  3. গ) Kiev
  4. ঘ) Prag
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
 
কয়েকটি দেশের রাজধানী:
- ইউক্রেনের রাজধানী কিয়েভ। 
- চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। 
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্‌শ। 
- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।

 
উৎস: ব্রিটানিকা 
৩১.
Which of the following countries is considered to be a part of the Pacific Rim?
  1. ক) Ukraine
  2. খ) Nauru
  3. গ) Australia
  4. ঘ) Oman
  5. ঙ) None of these
অনির্ধারিত
ব্যাখ্যা
প্যাসিফিক রিমের অন্তর্ভুক্ত দেশগুলো হলো :
- Australia, 
- Fiji, Kiribati, 
- Marshall Islands, 
- Micronesia, 
- Nauru, 
- New Zealand, 
- Palau, 
- Papua New Guinea, 
- Samoa, 
- Solomon Islands, 
- Tonga, 
- Tuvalu, 
-  Vanuatu.
 
উৎস : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট
৩২.
Nicolas Maduro is the President of which of the following countries?
  1. ক) Colombia
  2. খ) Mexico
  3. গ) Chili
  4. ঘ) Venezuela
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- নিকোলাস মাদুরো (Nicolas Maduro) হলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। 
- হুগু সেভেচের মৃত্যুর পর তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
উৎস : ব্রিটানিকা 
৩৩.
'The Belt and Road Initiative' strategy adopted by the Chinese government is formerly known as -
  1. ক) One Belt One Road
  2. খ) New Silk Route
  3. গ) New Silk Road
  4. ঘ) One Silk Road
  5. ঙ) None of these
ব্যাখ্যা
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ পরিকল্পনা হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
এটি নিউসিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড নামেও পরিচিত।
এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো বিশ্বের ৬৮টি দেশ, ৬০ শতাংশ জনগোষ্ঠী এবং ৪০ শতাংশ উৎপাদনের মধ্যে স্থল, নৌ, রেল ও প্রযুক্তিগত দিক থেকে কানেকটিভিটি গড়ে তোলা।
এর ফলে এশিয়া বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠবে। ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান চীনের এই পরিকল্পনার সাথে একাত্ম নয়।

(সূত্রঃ দৈনিক প্রথম আলো)
৩৪.
How many targets are there for SDG?
  1. ক) 17
  2. খ) 39
  3. গ) 40
  4. ঘ) 169
  5. ঙ) None of these
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
৩৫.
'Mobarokpur Gas Field' is located in -
  1. ক) Netrokona
  2. খ) Hobigonj
  3. গ) Moulivibazar
  4. ঘ) Pabna
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- মোবারকপুর গ্যাস ক্ষেত্র পাবনায়  অবস্থিত। 
- ২০১৭ এই গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 
 
উৎস : সমকাল 
৩৬.
In which year DACCA was rename as DHAKA?
  1. ক) 1980
  2. খ) 1981
  3. গ) 1982
  4. ঘ) 1983
  5. ঙ) None of these
ব্যাখ্যা
ঢাকা প্রথম দিকের ইংরেজি নামের বানান ছিলো - Dacca.
- ১৯৮২ সালে Dacca বানান পরিবর্তন করে Dhaka করা হয়।
- ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে Dhaka বানানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করে।

উৎস: বাংলাপিডিয়া, ঢাকা জেলা ওয়েবসাইট ও বাংলাদেশের সংবিধান।
৩৭.
'Whitman Cup' is related to which of the following sports?
  1. ক) Badminton
  2. খ) Tennis
  3. গ) Horse race
  4. ঘ) Golf
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- 'Whitman Cup' টেনিস খেলার সাথে সম্পর্কিত। 
- ১৯২৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ব্রিটিশ এবং আমেরিকান দলগুলোর মাঝে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 
 
উৎস : ব্রিটানিকা 
৩৮.
Where is 'The Port of East London' situated?
  1. ক) England
  2. খ) South Africa
  3. গ) USA
  4. ঘ) Australia
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- 'East London' দক্ষিণ আফ্রিকার একটি শহর। 
- এটি তার সমুদ্র সৈকতের জন্য পরিচিত । 

উৎস: ব্রিটানিকা 
৩৯.
East Timor was a colony of which country?
  1. ক) England
  2. খ) Netherlands
  3. গ) France
  4. ঘ) Portugal
  5. ঙ) None of these
ব্যাখ্যা
পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- আয়তন - ১৪,৮৭৪ বর্গকিলোমিটার।
- রাজধানী - দিলি।

ইতিহাসঃ
- ১৫২০ সালে সর্বপ্রথম পর্তুগীজরা এই দ্বীপ বসতি স্থাপন করে। পরে ১৬১৩ সালে ডাচরা দ্বীপের পশ্চিমাংশ দখল করে।
- এই দুই উপনিবেশিক শক্তি দ্বীপের দখল বা নিজেদের আধিপত্যের জন্য বিবাদে জড়ায়। ১৮১২-১৫ সাল পর্যন্ত দ্বীপটি ব্রিটিশরা শাসন করে।
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা। চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

উৎসঃ ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৪০.
Which of the following is a Literature Award by the government of Bangladesh?
  1. ক) Ekushey Padak
  2. খ) Shilpakala Padak
  3. গ) Shishu Academy Award
  4. ঘ) Independence Day Award
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। 
- ১৯৭৬ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একুশে পদক প্রদান করে আসছে।
- ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য যেকোন ক্ষেত্রে জীবিত/মৃত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে এই পদক প্রদান করা হয়।

তথ্যসূত্র:  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৪১.
The only Women Teachers Training College of Bangladesh is situated in-
  1. ক) Feni
  2. খ) Mymensingh
  3. গ) Gazipur
  4. ঘ) Dhaka
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- সরকারি নারী টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহে অবস্থিত। 
- নারী শিক্ষার অগ্রগতিতে এবং শিক্ষকতা পেশায় নারীদের প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) । 
- প্রতিষ্ঠার পূর্বে উনবিংশ শতকের মাঝামাঝি সময় মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য নিজপুত্র (ভ্রাতৃপুত্র ও দত্তকপুত্র) শশীকান্ত আচার্যের নামে ‘শশীলজ’ নামে বাসভবনটি নির্মাণ করেন।
- ১৯৫২  থেকে ২০১৫ পর্যন্ত  শশীলজ ভবনে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হতো।
- বর্তমানে শশীলজ ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হওয়ায় কলেজের মূল একাডেমিক ভবনে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়।


উৎস: সরকারি নারী টিচার্স ট্রেনিং কলেজ ওয়েবসাইট।