পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ২ মার্চ, ২০২৪সময়48 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
৯ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৩ (কলেজ পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ২ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
চলিত ভাষায় নিচের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
  1. ক) অনুসর্গ
  2. খ) বিশেষ্য
  3. গ) অব্যয়
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
ক) অনুসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) অনুসর্গ
ব্যাখ্যা
• চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। এবং অনুসর্গ অব্য়য় হলেও বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া থেকেসৃষ্টি হওয়ায় চলিত ভাষায় অনুসর্গের রূপ সংক্ষিপ্ত হয়।

চলিত ভাষার বৈশিষ্ট্য:
- চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়মের অনুসারী নয়।
- এ ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অধিক।
- চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়।
- এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপের উপযোগী।
- চলিত ভাষা পরিবর্তনশীল
- চলিত ভাসার গতি লঘু, চঞ্চল ও সাবলীল।
- চলিত ভাষায় অপনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হায়াৎ মামুদ)।
.
অব্যয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ?
  1. ক) পরিবর্তিত হয়
  2. খ) প্রধান থাকে
  3. গ) সংকুচিত হয়
  4. ঘ) বৃদ্ধি ঘটে
সঠিক উত্তর:
খ) প্রধান থাকে
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধান থাকে
ব্যাখ্যা
• ‘অব্যয়ীভাব’ অর্থ অব্যয়ের ভাব বর্তমান। অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং যেখানে অব্যয় পদের বা পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে।
যেমন:
- কূলের সমীপে = উপকূল,
- দিন দিন = প্রতিদিন ইত্যাদি।   

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সমার্থক শব্দ ব্যবহার করলে-
  1. ক) শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
  2. খ) শব্দার্থ পরিবর্তিত হয়
  3. গ) শব্দার্থের অবনতি ঘটে
  4. ঘ) শব্দ ভাণ্ডার হ্রাস পায়
সঠিক উত্তর:
ক) শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
উত্তর
সঠিক উত্তর:
ক) শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
ব্যাখ্যা
সমার্থক শব্দ ব্যবহার করলে- শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়

⇒ সমজাতীয় অর্থ প্রকাশক শব্দকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে। বাংলা ভাষায় শব্দভান্ডারে এমন অনেক শব্দ আছে যা অন্য একটি শব্দের প্রতিশব্দ অর্থাৎ অন্য একটি শব্দের অনুরূপ বা একই অর্থ বা নম-অর্থ প্রকাশ করে। এরূপ সমান অর্থজ্ঞাপক ভিন্ন শব্দই সমার্থক শব্দ।

• বাংলা ব্যাকরণবিদদের পরিভাষায় সমার্থবোধক শব্দ বা প্রতিশব্দের অর্থ হলো বহু অর্থপ্রদানকারী শব্দ, যা স্থান ও কালভেদে শব্দের মৌলিক অর্থ ঠিক রেখে বিভিন্ন রূপে ব্যবহৃত হয়।
যেমন:
আকাশ : অম্বর, গগন, শূন্য।
নদী: প্রবাহিনী, তটিনী, তরঙ্গিনী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হায়াৎ মামুদ)।
.
‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’।- এ মতের প্রবক্তা কে?
  1. স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. ড. সুকুমার সেন
  4. ড. সুনীতিকুমার চট্রোপধ্যায়
সঠিক উত্তর:
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
উত্তর
সঠিক উত্তর:
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
ব্যাখ্যা
• উনিশ শতকের শেষের দিকে পণ্ডিত জর্জ গ্রিয়ারসন তাঁর একটি প্রবন্ধে বলেছেন- 'মাগধি প্রাকৃত' নামক ভারতীয় উপভাষার পূর্বাঞ্চলীয় বিশেষ এক রূপ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
তবে, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় মাগধি অপভ্র ংশ মেনে নেন বাংলার উৎস ভাষা হিসেবে।

• ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, গৌড় অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষা অর্থ প্রাকৃতজনের মুখের ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি - গৌড়ীয় প্রাকৃত থেকে।

উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ভাব-সম্প্রসারণে ভাবের-
  1. ক) পরিবর্তন ঘটে
  2. খ) অলংকরণ ঘটে
  3. গ) সম্প্রসারণ ঘটে
  4. ঘ) সংকোচন ঘটে
সঠিক উত্তর:
গ) সম্প্রসারণ ঘটে
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্প্রসারণ ঘটে
ব্যাখ্যা
ভাব-সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে।
• কোনো কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে। 

 ভাব-সম্প্রসারণ করার সময়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা প্রয়োজন:
- ভাব-সম্প্রসারণকে প্রধানত তিনটি অংশে বিভক্ত করা যায়: প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য।
- ভাব-সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা তিনটি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়।
- ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়।
- ভাব-সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার।
- প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে।
- ভাব-সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার হয় না।
- মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়।
- ভাব-সম্প্রসারণ করার সময়ে প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না।
- কমবেশি ২০০ শব্দ অথবা অনধিক ২০টি বাক্যের মধ্যে ভাব-সম্প্রসারণ সীমিত থাকা উচিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
  1. ক) দ্বন্দ সমাস
  2. খ) কর্মধায়ক সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) প্রাদি সমাস
সঠিক উত্তর:
ক) দ্বন্দ সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বন্দ সমাস
ব্যাখ্যা
• সংযোজক অব্যয়ের লোপ পেয়ে এবং উভয় পদের (পুর্বপদ ও পরপদ) অর্থেরই প্রধান্য বজায় রেখে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন:
- মাতা ও পিতা = মাতাপিতা;
- ভালো ও মন্দ = ভালোমন্দ ইত্যাদি।

 দ্বন্দ্ব সমাস নির্ণয়ের সহজ কৌশল:
- দ্বন্দ্ব সমাস জোড়-প্রকৃতির হয়। এ জোড়াশব্দই দ্বন্দ্ব সমাসের অন্যতম পরিচয়ক।
- এ সমাসে পূর্বপদ ও পরপদ একই বিভক্তিযুক্ত থাকে এবং সমস্তপদে উভয়পদের প্রাধান্য লক্ষ করা যায়।
- পূর্বপদ ও পরপদ বিশেষ্য হতে পারে। যেমন- আম ও জাম = আমজাম।
- পূর্বপদ ও পরপদ বিশেষণ হতে পারে। যেমন- ভালো ও মন্দ = ভালোমন্দ।
- পূর্বপদ ও পরপদ উভয় ক্রিয়া বিশেষ্য হতে পারে। যেমন- দেখা ও শুনা = দেখাশুনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং প্রমিত বাংলা ব্যাকরণ, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হায়াৎ মামুদ)।
.
‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এ দেশ!' - কোন বাক্য?
  1. ক) নির্দেশাত্মক বাক
  2. খ) বিস্ময়বোধক বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) জটিল বাক্য
সঠিক উত্তর:
খ) বিস্ময়বোধক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বিস্ময়বোধক বাক্য
ব্যাখ্যা
• যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে।
যেমন:
- তাজ্জব ব্যাপার!
- কী সাংঘাতিক ব্যাপার!
- সত্যি সেলুকাস, কী বিচিত্র এ দেশ!

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উচ্চ মাধ্যমিক, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘নদের চাঁদ’ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে-
  1. ক) কুৎসিত ব্যাক্তি অথচ কর্মপটু
  2. খ) দুর্বল ও ব্যক্তিত্বহীন
  3. গ) সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
  4. ঘ) গম্ভীর অথচ কর্মপটু
সঠিক উত্তর:
গ) সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
ব্যাখ্যা
• “নদের চাঁদ“ বাগধারাটির অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ

অন্যান্য বাগধারার অর্থ:
• 'চাঁদের হাট' বাগধারাটির অর্থ - সুখের সংসার।
• ’চিনির পুতু‘ বাগধারাটির অর্থ -  যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে।
• ’চিনির বলদ’  বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
  1. ক) ড্যাস
  2. খ) হাইফেন
  3. গ) কোলন
  4. ঘ) সেমিকোলন
সঠিক উত্তর:
খ) হাইফেন
উত্তর
সঠিক উত্তর:
খ) হাইফেন
ব্যাখ্যা
হাইফেন হচ্ছে শব্দ বা পদ সংযোগ চিহ্ন। হাইফেন সব সময় বসে দুই বা ততোধিক শব্দের মধ্যে।
• হাইফেন দ্বারা সংযুক্ত শব্দ পড়ার ক্ষেত্রে থামার বা বিরামের কোন প্রয়োজন নেই।
যেমন- সোনা-রুপা-মণি-মুক্তা কোন কিছুতেই আমার লোভ নেই।
[এই বাক্যে সোনা, রুপা, মণি, মুক্তা পড়ার সময় বিরতির কোন প্রয়োজন নেই]

গুরুত্বপূর্ণ কিছু বিরাম চিহ্নের বিরতি কাল:
দাড়ি (।) - এক সেকেন্ড
সেমিকোলন (;) - ১ বলার দ্বিগুণ সময়
এক- উদ্ধৃুত চিহ্ন (‘ ‘) - ১ সেকেন্ড
কমা (,) - ১ বলতে যে সময় প্রয়োজন

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘শর্বরী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দিবস
  2. খ) সকাল
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) রাত্রি
সঠিক উত্তর:
ঘ) রাত্রি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাত্রি
ব্যাখ্যা
• 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ হলো: রাত্রি, নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, বিভাবরী, ক্ষণদা ইত্যাদি। 

কিছু পরিচিত শব্দের সমার্থক শব্দ হলো:
'জলদ' শব্দের সমার্থক শব্দ হলো মেঘ, জলধর, বারিদ, নীরদ ইত্যাদি। 
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
  2. খ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
  3. গ) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
  4. ঘ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
অনির্ধারিত
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হবে -
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১২.
‘বীণাপানি’ কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) কর্মধারয়
  4. ঘ) তৎপুরুষ
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদ্গুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
বীণাপাণী - বীণা পাণীতে যার; এখানে ‘বীণা’ কিংবা পাণী কোনটির অর্থের প্রাধান্য নেই। বীণাপাণী বলতে সরস্বতী দেবীকে বুঝায়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শান্তনা
  2. খ) সান্ত্বনা
  3. গ) সান্তনা
  4. ঘ) শান্ত্বনা
সঠিক উত্তর:
খ) সান্ত্বনা
উত্তর
সঠিক উত্তর:
খ) সান্ত্বনা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান-  সান্ত্বনা (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সান্ত্বন+আ
অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ, প্রবোধদান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
রাবণের চিতা কথাটির অর্থ কী?
  1. ক) চির শান্তি
  2. খ) চির অশান্তি
  3. গ) চির নিদ্রা
  4. ঘ) চির সুখী
সঠিক উত্তর:
খ) চির অশান্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) চির অশান্তি
ব্যাখ্যা
• ‘রাবণের চিতা‘ বাগ্‌ধারাটির অর্থ - চির অশান্তি

কয়েকটি গুরুত্বপুর্ণ বাগ্‌ধারা:
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শাঁখের করাত অর্থ উভয় সংকট।
নজর লাগা অর্থ অশুভ দৃষ্টিতে পড়া।
অগস্ত্য যাত্রা - শেষ বিদায়।
অনন্ত শয্যা - শেষ শয্যা।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১৫.
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  1. ক) দাঁড়ি
  2. খ) প্রশ্ন চিহ্ন
  3. গ) কোলন
  4. ঘ) বিস্ময় চিহ্ন
সঠিক উত্তর:
গ) কোলন
উত্তর
সঠিক উত্তর:
গ) কোলন
ব্যাখ্যা
‘কোলন’ প্রান্তিক বিরাম চিহ্ন নয়।

- বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন।
- এগুলো হলো:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
- এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৬.
প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম?
  1. ক) তত্ত্ববোধিনী
  2. খ) সবুজ পত্র
  3. গ) কল্লোল
  4. ঘ) ধূমকেতু
সঠিক উত্তর:
খ) সবুজ পত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) সবুজ পত্র
ব্যাখ্যা
•বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
- ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' তাঁর চলিত রীতিতে লিখিত প্রথম গ্রন্থ।
- এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- 'সবুজপত্র' পত্রিকা (১৯১৪) প্রমথ চৌধুরীর সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা। 
- এটি বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় এবং ১৩ বছর চলে। 
- এটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।
- তিনি 'বিশ্বভারতী' পত্রিকার সম্পাদনা করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের প্রথম সুষ্ঠু ব্যবহার করেন-
  1. ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
  2. খ) অক্ষয়কুমার দত্ত
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বাংলা গদ্যে প্রথম বিরাম-চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন। এটিই মোটামুটি প্রতিষ্ঠিত মত।
- ১৮৪৭ খ্রিষ্টাব্দে ‘বেতালপঞ্চবিংশতি’ গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম যতিচিহ্নের/বিরামচিহ্নের সার্থক প্রয়োগ ঘটান।
- এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলেছেন।
- যতি চিহ্নের প্রয়ােগ যথাযথ না হলে বাক্য অস্পষ্ট বা দুর্বোধ্য হতে পারে।
- এমনকি কখনাে কখনাে প্রত্যাশিত অর্থ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
  1. ক) অর্থদ্যোতকতা
  2. খ) ইশারা বা অঙ্গভঙ্গি
  3. গ) মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
  4. ঘ) জনসমাজে ব্যবহার যোগ্যতা
সঠিক উত্তর:
খ) ইশারা বা অঙ্গভঙ্গি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইশারা বা অঙ্গভঙ্গি
ব্যাখ্যা
ভাষার বৈশিষ্ট্য নয়- ইশারা বা অঙ্গভঙ্গি।

• ভাষা হলো ভাবের উৎস, ভাবের উচ্চারণ, মনের ভাব প্রকাশের উৎস/মাধ্যম/বাহন, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্ সংকেত।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
গঠন অনুসারে শব্দ কত প্রকার?
  1. ক) তিন
  2. খ) দুই
  3. গ) পাঁচ
  4. ঘ) চার
সঠিক উত্তর:
খ) দুই
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই
ব্যাখ্যা
গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার। যথা:
১.মৌলিক
২.সাধিত

• মৌলিক শব্দ: মৌলিক শব্দ: যে শব্দকে আর ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন:
- লাল, গোলাপ, হাত, পা মৌলিক শব্দ। 

• সাধিত শব্দ: যে শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলোকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়। যেমন: পরিচালক, সম্পাদকীয়, গরমিল, নীলাকাশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২০.
ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কী লেখা হয়?
  1. ক) সম্ভাষণ
  2. খ) প্রাপকের ঠিকানা
  3. গ) মঙ্গলসূচক শব্দ
  4. ঘ) পত্র লেখকের স্থান ও তারিখ
সঠিক উত্তর:
ঘ) পত্র লেখকের স্থান ও তারিখ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পত্র লেখকের স্থান ও তারিখ
ব্যাখ্যা
ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে পত্র লেখকের বা প্রেরকের স্থান ও তারিখ উল্লেখ থাকে।

সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে চয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
কোন বাক্যটি গুরুচন্ডালী দোষমুক্ত?
  1. ক) তার বাহিরে যাবার সময় হয়েছে
  2. খ) সে এখন স্কুলে যাবে
  3. গ) তার বিবাহ হয় নাই
  4. ঘ) তাহারা রওয়ানা হলো
সঠিক উত্তর:
খ) সে এখন স্কুলে যাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) সে এখন স্কুলে যাবে
ব্যাখ্যা
‘সে এখন স্কুলে যাবে’ গুরুচন্ডালী দোষমুক্ত বাক্য

গুরুচণ্ডালী দোষ:
গুরুচণ্ডালী দোষ তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ ঘটলে যে দোষের সৃষ্টি হয় তাকে গুরুচণ্ডালী দোষ বলে। এদোষে দুষ্টু শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন- গরুর গাড়ি, শবদাহ ইত্যাদি হলো তৎসম শব্দ ।
কিন্তু যদি বলা হয় গরুর শকট, মড়াদাহ তাহলে তা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যায়।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
‘কিয়ৎক্ষণ’ শব্দের সঠিক চলিত রূপ কোনটি?
  1. ক) কিছুক্ষণ
  2. খ) কিছু সময়
  3. গ) কয়েকক্ষণ
  4. ঘ) কয়েক মুহুর্ত
সঠিক উত্তর:
ক) কিছুক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) কিছুক্ষণ
ব্যাখ্যা
• বাংলা ভাষার ৩টি রীতি রয়েছে।
যথা -
১. সাধু রীতি
২. চলিত রীতি
৩. আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা

• চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী।

• সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের ভিন্নতায়।
প্রদত্ত ‘বলিলেন’ এর চলিত রূপ - ‘বললেন’
এবং ‘বলিয়াছিলেন’ এর চলিত রূপ - ‘বলেছেন’ 
কিয়ৎক্ষণ এর চলিত রূপ - ‘কিছুক্ষণ’

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৩.
চলিত ভাষার বৈশিষ্ট্য নয়-
  1. ক) সহজবোধ্যতা
  2. খ) ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য
  3. গ) ভদ্র সমাজে ব্যবহারোপযোগিতা
  4. ঘ) সংস্কৃত শব্দের বহু ব্যবহার
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃত শব্দের বহু ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃত শব্দের বহু ব্যবহার
ব্যাখ্যা
• চলিত ভাষার বৈশিষ্ট্য নয় - সংস্কৃত শব্দের বহু ব্যবহার।

চলিত ভাষার বৈশিষ্ট্য:
- চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়মের অনুসারী নয়।
- এ ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অধিক।
- চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়।
- এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপের উপযোগী।
- চলিত ভাষা পরিবর্তনশীল
- চলিত ভাসার গতি লঘু, চঞ্চল ও সাবলীল।
- চলিত ভাষায় অপনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হায়াৎ মামুদ)।
২৪.
‘এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে’- এর চলিত রূপ লিখুন।
  1. ক) এইরূপ সাদৃশ্য অনেকগুলো চোখে পড়বে
  2. খ) এ রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে
  3. গ) এইরকম সাদৃশ্য অনেকগুলো চোখে পড়বে
  4. ঘ) এ রকম সাদৃশ্য অনেকগুলো চক্ষে পড়বে
সঠিক উত্তর:
খ) এ রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে
উত্তর
সঠিক উত্তর:
খ) এ রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত বাক্যের চলিত রূপ হলো: এ রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে।

• বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি।
-চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-
  1. ক) সাধু ভাষা
  2. খ) প্রমিত ভাষা
  3. গ) আঞ্চলিক ভাষা
  4. ঘ) উপভাষা
সঠিক উত্তর:
খ) প্রমিত ভাষা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমিত ভাষা
ব্যাখ্যা
- লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ।
- প্রায় এক হাজার পূর্বে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত।
- ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়।
- উনিশ শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়।
- বিশ শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে।
- একূশ শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে।
- এই প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ।

উৎসঃ নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
২৬.
Slow and steady____ the race.
  1. ক) win
  2. খ) won
  3. গ) has won
  4. ঘ) wins
সঠিক উত্তর:
ঘ) wins
উত্তর
সঠিক উত্তর:
ঘ) wins
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে wins.

• দুইটি noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই ধরনের অর্থ প্রকাশ করে ,সেক্ষেত্রে এদের পরের verb টি singular হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে slow and steady একই ধরনের অর্থ প্রকাশ করে এবং and দ্বারা যুক্ত হয়েছে বলে নিয়মানুযায়ী এর পরের verb টি singular  অর্থাৎ wins হবে।
- এছাড়া, 'Slow and steady wins the race.' এটি একটি প্রবাদ।
- সে হিসেবেও শূন্যস্থানে wins বসানোই যৌক্তিক।
- Complete Sentence: Slow and steady wins the race.
২৭.
He divided the money ____ the two brothers.
  1. ক) between
  2. খ) among
  3. গ) in between
  4. ঘ) over
সঠিক উত্তর:
ক) between
উত্তর
সঠিক উত্তর:
ক) between
ব্যাখ্যা
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between এবং দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
- যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে টাকা ভাগ করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - between.
- Complete Sentence: He divided the money between the two brothers.
২৮.
The adjective of the word 'Humanity' is-
  1. ক) Human
  2. খ) Humane
  3. গ) Humen
  4. ঘ) In human
সঠিক উত্তর:
খ) Humane
উত্তর
সঠিক উত্তর:
খ) Humane
ব্যাখ্যা
• Humanity (মানবতা) শব্দটি একটি Noun।
- এর adjective হচ্ছে Humane যার অর্থ  সহৃদয়; পরদুঃখকাতর; কোমলহৃদয়; দয়ালু; মানবিক
২৯.
Della stood ___ the window.
  1. by
  2. on
  3. up
  4. for
সঠিক উত্তর:
by
উত্তর
সঠিক উত্তর:
by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - by. 
- By used as a preposition - near somebody/something; at the side of somebody/something; next to somebody/something.
- অর্থাৎ, কোন কিছুর পাশে বা কাছে অবস্থান করছে এমন বোঝাতে by preposition টি ব্যবহৃত হয়। 
- যেহেতু, প্রশ্নে বলা হয়েছে Della জানালার পাশে দাঁড়িয়ে ছিল তাই এখানে preposition হিসাবে window এর পূর্বে by বসবে।
৩০.
I cannot help____ there
  1. ক) to go
  2. খ) went
  3. গ) going
  4. ঘ) have gone
সঠিক উত্তর:
গ) going
উত্তর
সঠিক উত্তর:
গ) going
ব্যাখ্যা
• Cannot help / Cannot but = না করে না পারা।
- Can't but এরপর verb এর base form বসে।
- Can't help এরপর verb + ing হয়।
- যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - going
- Complete sentence: I cannot help going there.
৩১.
No animal is so big _____ the blue whale.
  1. ক) than
  2. খ) from
  3. গ) but
  4. ঘ) as
সঠিক উত্তর:
ঘ) as
উত্তর
সঠিক উত্তর:
ঘ) as
ব্যাখ্যা
• বৈসাদৃশ্য বােঝাতে না বােধক বাক্যে so.....as ব্যবহৃত হয়ে থাকে।
- তবে so......as না থাকলে as.....as উত্তর হবে।
- সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর হবে - as.
- Complete Sentence: No animal is so big as the blue whale.
৩২.
Choose the right form of verb: It's many years since I (meet) you.
  1. ক) met
  2. খ) meeting
  3. গ) shall meet
  4. ঘ) can meet
সঠিক উত্তর:
ক) met
উত্তর
সঠিক উত্তর:
ক) met
ব্যাখ্যা
• Since দিয়ে সময় নির্দেশ করলে -
- Since এর আগের অংশ Present Indefinite Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। সে অনুসারে শূন্যস্থানে met বসবে।
- আর Since এর আগের অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে since এর পূর্বের অংশ Present Indefinite Tense এ আছে, তাই এরপরের অংশ হবে  Past Indefinite Tense।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - met. 
- Complete Sentence: It's many years since i met you.
৩৩.
Which of the following is the correct indirect form of the given direct speech?" What do you want? He said to me.
  1. ক) He asked me what I wanted
  2. খ) He asked me what I had wanted
  3. গ) He asked me what I want
  4. ঘ) He asked me what do you want
সঠিক উত্তর:
ক) He asked me what I wanted
উত্তর
সঠিক উত্তর:
ক) He asked me what I wanted
ব্যাখ্যা
• Interrogative Sentence কে Direct থেকে Indirect speech- এ পরিবর্তন করার নিয়ম:
- Reporting verb টি ask, enquire of, wonder তে পরিবর্তিত হয় ‌।
- Reported speech এর অন্তর্গত Interrogative sentence টি যদি কোন Wh - question word দ্বারা শুরু হয়,তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই Wh - - question word টিই Conjunction হিসাবে বসবে।

- তবে, reported speech টি যদি Auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে inverted comma তুলে, linker হিসেবে if/ whether বসবে।

• Direct speech এ present Indefinite tense থাকলে Indirect narration এ তা past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী -He asked me what I wanted.
৩৪.
Choose the correct sentence:
  1. ক) He is confident to get a scholarship.
  2. খ) He is confident of getting a scholarship.
  3. গ) He is confident in getting a scholarship.
  4. ঘ) He is confident at getting a scholarship.
সঠিক উত্তর:
গ) He is confident in getting a scholarship.
উত্তর
সঠিক উত্তর:
গ) He is confident in getting a scholarship.
ব্যাখ্যা
কারো ability সম্পর্কে বলতে Confide এর পর preposition হিসেবে in বসে। 
Example Sentence:
- Be a bit more confident in yourself!
- I am confident in her ability to complete the task.
৩৫.
'Bill of fare' is-
  1. ক) a chart of bus fare
  2. খ) a price list
  3. গ) a valuable document
  4. ঘ) a list of dishes at a restaurant
সঠিক উত্তর:
ঘ) a list of dishes at a restaurant
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a list of dishes at a restaurant
ব্যাখ্যা
Bill of fare (phrase)
Meaning: A menu.
Bengali meaning: খাবারতালিকা; মেনু।
Ex. Sentence: Most hotels and restaurants in the town have put on show their Christmas bill of fare.
বাক্যের অর্থঃ শহরের বেশিরভাগ হোটেল এবং রেস্তোঁরাগুলি বড়দিনে তাদের খাবারের তালিকা প্রদর্শন করেছে।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৩৬.
What you (to do) last night?
  1. ক) What did you do last night?
  2. খ) What you did last night?
  3. গ) What had you done last night?
  4. ঘ) What have you done last night?
সঠিক উত্তর:
ক) What did you do last night?
উত্তর
সঠিক উত্তর:
ক) What did you do last night?
ব্যাখ্যা
• বাক্যে last night থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি past indefinite tense এ হবে।
- আবার বাক্য যদি interrogative হয় তবে structure হবে -
- Wh questions + did + V1 + extension +?
- সুতরাং সঠিক উত্তর হবে - What did you do last night?
৩৭.
The verb of the word fool is-
  1. ক) fool
  2. খ) befool
  3. গ) foolish
  4. ঘ) foul
সঠিক উত্তর:
ক) fool
উত্তর
সঠিক উত্তর:
ক) fool
ব্যাখ্যা
Fool
 [ফুল] (noun) (১) বোকা; মুঢ়; মূর্খ; হাবা; ভ্যাবা।

- As a noun: A person who lacks good judgment.
Example: My friend Saif is a great fool!
- As a verb: Make a fool or dupe of. 
Example: You can't fool me!

সুতরাং, Fool  শব্দটির noun ও verb রূপ একই। 

---------------------------
তবে কিছু কিছু বইয়ে fool এর verb form হিসেবে befool পাওয়া যায়।
এক্ষেত্রে - 
Oxford Dictionary, Cambridge Dictionary, এবং Accessible Dictionary by Bangla Academy অনুসারে fool এর noun ও verb form একই। এবং এসকল Dictionary তে 'Befool' শব্দ পাওয়া যায় না।
Merriam Webster dictionary তে যে Befool শব্দটি পাওয়া যায় সেটি আলাদা শব্দ। এটি - প্রতারিত/বিভ্রান্ত করা অর্থে ব্যবহৃত হয়।
তাছাড়া, Merriam Webster dictionary তে fool লিখে সার্চ দিলেও এর verb form হিসেবে Fool ই দেখায়।
---------------------------
মূল পরীক্ষার অপশনে fool এবং befool দুইটিই দেয়া থাকলে সঠিক উত্তর হবে - fool.
আর যদি অপশনে fool না থাকে শুধু befool থাকে তাহলে befool উত্তর করা যেতে পারে।
৩৮.
It is high time we _____ our attitude.
  1. ক) changed
  2. খ) should change
  3. গ) have to change
  4. ঘ) change
সঠিক উত্তর:
ক) changed
উত্তর
সঠিক উত্তর:
ক) changed
ব্যাখ্যা
• বাক্যে  It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এর পরের verb টি past form হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে It is high time এরপর subject we এসেছে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - changed

It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর bare infinitive form (to + verb) হবে।
যেমন - It is high time to change our attitude.
৩৯.
Select the correct English translation of : "The boy takes after his father."
  1. ক) ছেলেটি তার পিতার দেখাশুনা করে।
  2. খ) ছেলেটি তার পিতার অনুকরণ করে।
  3. গ) ছেলেটি পিতার পদাংক অনুসরণ করে।
  4. ঘ) ছেলেটি দেখতে তার পিতার মত।
সঠিক উত্তর:
ঘ) ছেলেটি দেখতে তার পিতার মত।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছেলেটি দেখতে তার পিতার মত।
ব্যাখ্যা
• Take after অর্থ একই রূপ হওয়া বা সদৃশ্য হওয়া।
- সুতরাং, The boy takes after his father বাক্যটির সঠিক অনুবাদ হলো - ছেলেটি দেখতে তার পিতার মত।
৪০.
Synonym of 'Notable' is-
  1. ক) novelty
  2. খ) nation
  3. গ) prominent
  4. ঘ) ordinary
সঠিক উত্তর:
গ) prominent
উত্তর
সঠিক উত্তর:
গ) prominent
ব্যাখ্যা
• Notable - লক্ষণীয়; স্মরণীয়; উল্লেখযোগ্য; বিশিষ্ট:
ক) novelty - নতুনত্ব; অভিনবত্ব, অভিনব বস্তু; ভাব; অদ্ভুত বা অপরিচিত কোনো কিছু।
খ) nation - একটি বিশেষ ভূখণ্ডে বসবাসকারী সাধারণত এক ভাষাভাষী এবং একটি রাজনৈতিক চারিত্র্য বা আশা-আকাঙ্ক্ষাযুক্ত বৃহৎ জনগোষ্ঠী; জাতি।
গ) prominent - বিশিষ্ট; প্রধান; বিশ্রুত; প্রথিত, প্রকট; সুপ্রত্যক্ষ; সহজলক্ষ্য।
ঘ) ordinary - স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা
- সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - prominent শব্দটি Notable এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - prominent.

Source: Bangla Academy Dictionary.
৪১.
'Advice' is a-
  1. ক) verb
  2. খ) noun
  3. গ) adjective
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) noun
উত্তর
সঠিক উত্তর:
খ) noun
ব্যাখ্যা
• Advice (noun) (১) [Uncountable noun]
English Meaning: guidance or recommendations offered with regard to prudent future action.
Bangla meaning: উপদেশ; পরামর্শ।

Source: Bangla Academy Dictionary.
৪২.
Choose the correct sentence :
  1. ক) He lives here for five months.
  2. খ) He is living here for five months.
  3. গ) He has been living here for five months.
  4. ঘ) He lived here for five months.
সঠিক উত্তর:
গ) He has been living here for five months.
উত্তর
সঠিক উত্তর:
গ) He has been living here for five months.
ব্যাখ্যা
• পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে present perfect continuous tense হয়।
- Period of time বুঝাতে for এবং point of time বুঝাতে since ব্যবহার হয় এবং verb-টি Present perfect continuous tense হয় - অর্থাৎ have / has been + ing হয়।
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- যেমন:
- He has been living here for five months.
- He is working for six hours.
- তাই নিয়মানুসারে সঠিক উত্তর - He has been living here for five months.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.
৪৩.
Do not run ____ debt.
  1. ক) to
  2. খ) win
  3. গ) from
  4. ঘ) into
সঠিক উত্তর:
ঘ) into
উত্তর
সঠিক উত্তর:
ঘ) into
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - into.
- Run into debt - ঋণি হওয়া।
- একটি ইংরেজি বাগধারা (idiom)
৪৪.
Select the correct Bangla translation of: There is no room in the bench.
  1. ক) এ রুমে কোন বেঞ্চ নেই।
  2. খ) এ জায়গায় কোন বেঞ্চ নেই।
  3. গ) এ বেঞ্চে কোন জায়গা নেই।
  4. ঘ) এ বেঞ্চে কোন কক্ষ নেই।
সঠিক উত্তর:
গ) এ বেঞ্চে কোন জায়গা নেই।
উত্তর
সঠিক উত্তর:
গ) এ বেঞ্চে কোন জায়গা নেই।
ব্যাখ্যা
• ফাঁকা স্থান, সম্ভাবনা, সুযোগ, অবকাশ (বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্যএ বেঞ্চে কোনো জায়গা নেই) অর্থে room ব্যবহৃত হয়।
- তাই  'There is no room in the bench'. এর সঠিক অনুবাদ হবে - এ বেঞ্চে কোনো জায়গা নেই।
৪৫.
I heard the little boy-
  1. ক) cry
  2. খ) crying
  3. গ) cried
  4. ঘ) is crying
অনির্ধারিত
ব্যাখ্যা
• Feel, hear, see, watch ইত্যাদি verb এরপর Bare Infinitive (উহ্য to + Verb এর Base Form) অথবা Gerund (verb + ing) বসে।
- অর্থাৎ, বোঝা যাচ্ছে Hear somebody do something এর পর verb + ing অথবা bare infinitive দুটোই বসতে পারে।
- প্রশ্নের অপশনে cry এবং crying দুইটিই উল্লেখ করায় উত্তর নেয়া সম্ভব হচ্ছে না।
৪৬.
Cohesion and coherence is essential in:
  1. ক) Letter
  2. খ) Narration
  3. গ) Preposition
  4. ঘ) Paragraph
সঠিক উত্তর:
ঘ) Paragraph
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Paragraph
ব্যাখ্যা
• Paragraph শব্দের অর্থ হলো অনুচ্ছেদ। ‌
- যে কোনো Paragraph এর মধ্যে দুটি উপাদান বর্তমান থাকা অত্যন্ত প্রয়োজন।
- এগুলো হলো- Cohesion এবং coherence।
- coherence হচ্ছে paragraph এর বিভিন্ন অংশের সমন্বয়।
৪৭.
Which one is very important in a 'News Report'?
  1. ক) An introduction
  2. খ) A short eye-catching head line
  3. গ) A description
  4. ঘ) Conclusion
সঠিক উত্তর:
খ) A short eye-catching head line
উত্তর
সঠিক উত্তর:
খ) A short eye-catching head line
ব্যাখ্যা
A short eye-catching headline drives a reader to read the whole story. So, this is a very important part while a reporter writes a “News Report”.
৪৮.
Select the correct linking word to fill in the gap. "Read attentively - you should fail in the examination.
  1. ক) or
  2. খ) until
  3. গ) lest
  4. ঘ) till
সঠিক উত্তর:
গ) lest
উত্তর
সঠিক উত্তর:
গ) lest
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Or হলে, পরের অংশটি you will miss the train হতো।
- Until/till - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।- অর্থগতভাবে অনুপযুক্ত
- lest (পাছে) - সঠিক উত্তর কারণ এটি অর্থগতভাবে উপযুক্ত এবং lest এর পরের অংশে verb এর আগে should/might বসে।
৪৯.
Which one is the correct passive form of the sentence, "Buy me a pen".
  1. ক) Let me buy a pen
  2. খ) Let a pen be bought for me
  3. গ) Let a pen be bought by me
  4. ঘ) Let me a pen be bought
সঠিক উত্তর:
খ) Let a pen be bought for me
উত্তর
সঠিক উত্তর:
খ) Let a pen be bought for me
ব্যাখ্যা
• Verb দ্বারা শুরু হওয়া Imperative sentence কে passive করার নিয়ম হচ্ছে - 
- প্রথমে Let বসে
- object + be
- এরপর verb এর past participle form বসে।
- subject টি object রূপে বসে 
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let a pen be bought for me.
৫০.
How many parts are there in a letter?
  1. ক) One
  2. খ) Two
  3. গ) Four
  4. ঘ) Six
সঠিক উত্তর:
ঘ) Six
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Six
ব্যাখ্যা
• একটি Letter এর মধ্যে ৬টি Parts থাকে।
- যথা-
i) Heading of the letter
ii) Salutation or greeting
iii) The body of the letter
iv) The subscription
v) The signature of the writer
vi) The superscription or address.
৫১.
কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) ax2 + bx + c = 0
  2. খ) y2 = ax
  3. গ) 3x2 + 3y2 = 15
  4. ঘ) y2 = 4x + 4
সঠিক উত্তর:
গ) 3x2 + 3y2 = 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 3x2 + 3y2 = 15
ব্যাখ্যা
3x2 + 3y2 = 15
3(x2 + y2) = 15
x2 + y2 = 5

বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য;
(i) x, y এর সর্বোচ্চ ঘাত 2
(ii) x2, y2 এর সহগ সমান
(iii) xy সম্বলিত পদ না থাকা।
বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য অনুযায়ী x2 + y2 = 5 বৃত্তের সমীকরণ
৫২.
৩/৪, ২/৫, ১/৬ ও ৫/৮ এর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৪
  2. খ) ২/৫
  3. গ) ১/৬
  4. ঘ) ৫/৮
সঠিক উত্তর:
ক) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ২/৫, ১/৬ ও ৫/৮ এর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
২/৫ = ০.৪
১/৬ = ০.১৬
৫/৮ = ০.৬২৫
৫৩.
১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ১৪টি
  2. খ) ১৮টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ২০টি
সঠিক উত্তর:
গ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?

সমাধান: 
১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা যথাক্রমে: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ = ১৫ টি ।
৫৪.
যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২১%
  2. খ) ২৩%
  3. গ) ২০%
  4. ঘ) ২২%
সঠিক উত্তর:
ক) ২১%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক হলে,
ক্ষেত্রফল ক বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/২৫

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%
 
৫৫.
রহিম একটি কাজ ২০ দিনে করে, করিম ঐ কাজ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৬ দিন
  2. খ) ১২ দিন
  3. গ) ১৮ দিন
  4. ঘ) ৮ দিন
সঠিক উত্তর:
খ) ১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম একটি কাজ ২০ দিনে করে, করিম ঐ কাজ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
রহিম ১ দিনে করে ১/২০ অংশ কাজ
করিম ১ দিনে করে ১/৩০ অংশ কাজ
উভয়ে একত্রে ১ দিনে করে (১/২০) + (১/৩০) অংশ
= (৩ + ২)/৬০ অংশ
= ১/১২ অংশ

রহিম ও করিম একত্রে, ১/১২ অংশ কাজ করে ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ কাজ করে ১২ দিনে।
৫৬.
ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 800 হলে ∠B = কত?
  1. ক) 40°
  2. খ) 50°
  3. গ) 60°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
খ) 50°
উত্তর
সঠিক উত্তর:
খ) 50°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 80° হলে ∠B = কত?

সমাধান: 

ΔABC ত্রিভুজের AB = AC 
ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ 
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান।
∠A + ∠B  +∠ C = 180°
80° + ∠B + ∠B = 180°
2∠B = 100°
∠B = 50°
৫৭.
{(ab + b2)/ab} ÷ {(a + b)/a} = কত?
  1. ক) (a + b)/a2
  2. খ) a/b
  3. গ) 1
  4. ঘ) (a - b)/a2
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: {(ab + b2)/ab} ÷ {(a + b)/a} = কত?
সমাধান: 
 {(ab + b2)/ab} ÷ {(a + b)/a} 
= {b(a + b)/ab} × {a/(a + b)}
= 1
৫৮.
পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ক) ৫ কেজি
  2. খ) ৭ কেজি
  3. গ) ২ কেজি
  4. ঘ) ১ কেজি
সঠিক উত্তর:
গ) ২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান: 
বালতির ওজন + পানি = ১২ কেজি 
বালতির ওজন + অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ৭ কেজি 

বাকি অর্ধেক পানির ওজন = ১২ - ৭ = ৫ কেজি 

বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ৭ কেজি 
                         অর্ধেক পানির ওজন  = ৫ কেজি 

বালতির ওজন = (৭ - ৫) = ২ কেজি
৫৯.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ক) ১৪৪
  2. খ) ১৪২
  3. গ) ১৪০
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
গ) ১৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান: 
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭

মনে করি,
একটি সংখ্যা ৫ক  এবং
অপর সংখ্যাটি ৭ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক  এবং ল.সা.গু = ৩৫ক

শর্তমতে, 
ক = ৪

সংখ্যা দুটির গ.সা.গু = ৩৫ × ৪ = ১৪০
৬০.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 এবং অন্তরফল 1, ভগ্নাংশটি কত?
  1. ক) 1/4
  2. খ) 2/3
  3. গ) 3/2
  4. ঘ) 4/5
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 এবং অন্তরফল 1, ভগ্নাংশটি কত?

সমাধান:
ভগ্নাংশের হর x
ভগ্নাংশের লব = x + 1

প্রশ্নানুসারে,
 x + x +1 = 5
বা, 2x + 1 = 5
বা, 2x = 4
∴ x = 2

ভগ্নাংশটি =(2 + 1)/2= 3/2

[প্রশ্নে ভাষাগত কিছুটা কনফিউশন রয়েছে। এখানে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের কথা উল্লেখ থাকলে কনফিউশন থাকত না।
তবে, যেহেতু লব ও হরের অন্তরফল উল্লেখ আছে, অর্থাৎ লব বড় লজিক দিয়ে অঙ্কটি সমাধান করতে হবে।
তাই, সঠিক উত্তর হিসেবে 3/2 অধিক গ্রহণযোগ্য]
৬১.
যদি A = {2, 3}, B = {1, 2} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-
  1. ক) {(2, 1) (2, 2) (3, 1)}
  2. খ) {(2, 1) (3, 1) (3, 2)}
  3. গ) {(1, 2) (3, 1) (3, 2)}
  4. ঘ) {(1, 2) (1, 3) (2, 3)}
সঠিক উত্তর:
খ) {(2, 1) (3, 1) (3, 2)}
উত্তর
সঠিক উত্তর:
খ) {(2, 1) (3, 1) (3, 2)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {2, 3}, B = {1, 2} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-

সমাধান: 
A = {2, 3}
B = {1, 2} 

A × B = {2, 3} × {1, 2} 
= {(2,1), (2, 2), (3,1), (3, 2)}
A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা করে  অন্বয়টি {(2,1), (3,1), (3, 2)}
৬২.
ত্রিভুজ হওয়ার শর্ত কী?
  1. ক) যে কোন দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর
  2. খ) যে কোন দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর
  3. গ) তিনটি বাহুর দৈর্ঘ্য সমান
  4. ঘ) একটি কোণ সমকোণ
সঠিক উত্তর:
খ) যে কোন দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) যে কোন দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর
ব্যাখ্যা
ত্রিভুজ হওয়ার শর্ত - যে কোন দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর
৬৩.
tanθ = 3/4 হলে, sinθ এর মান কত?
  1. ক) 5/3
  2. খ) 3/5
  3. গ) 4/3
  4. ঘ) 5/4
সঠিক উত্তর:
খ) 3/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 3/4 হলে, sinθ এর মান কত?

সমাধান: 
tanθ = 3/4
আমরা জানি 
tanθ = লম্ব/ভূমি
অতিভুজ = 4 , লম্ব = 3

এখন 
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
32 +42 = (অতিভুজ)2
9 + 16  = (অতিভুজ)2
25 = (অতিভুজ)2
52 = (অতিভুজ)2
অতিভুজ = 5

sinθ = লম্ব/অতিভুজ
= 3/5
৬৪.
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের হয়। সংখ্যাটি কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) 9
উত্তর
সঠিক উত্তর:
গ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
স্বাভাবিক সংখ্যা = x 
পরবর্তী স্বাভাবিক সংখ্যা =x + 1

প্রশ্নমতে 
x2 + x = 9(x + 1)
x2 + x = 9x + 9
x2 + x - 9x - 9 = 0
x2 - 8x - 9 = 0
x2 - 9x + x - 9 = 0
x(x - 9) + 1(x - 9) = 0
(x - 9)(x + 1) = 0
x = 9  [x = - 1 গ্রহণযোগ্য নয়]

স্বাভাবিক সংখ্যা = 9
৬৫.
log 2√5 400 = x হলে, x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 2√5
  4. ঘ) 4√5
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log 2√5 400 = x হলে, x এর মান কত?

সমাধান:                           এখানে 
log 2√5 400 = x               400
বা, (2√5)x  = 400            = 2 × 2 × 2 × 2 × 5 × 5
বা,(2√5)x = (2√5)4          = 24 × 52 =
বা, x = 4                         = 24 × (√5)4
                                      = (2√5)4
৬৬.
  1. ক) 3
  2. খ) 9
  3. গ) - 3
  4. ঘ) - 9
সঠিক উত্তর:
গ) - 3
উত্তর
সঠিক উত্তর:
গ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
(- 27)1/3
= {(- 3)3}1/3
= - 3
৬৭.
x + y = 2, x2 + y2 = 4 হলে, x3 + y3 = কত
  1. ক) 25
  2. খ) 16
  3. গ) 9
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 2, x2 + y2 = 4 হলে, x3 + y3 = কত

সমাধান: 
দেওয়া আছে 
 x + y = 2

এখন 
x2 + y2 = 4 
(x + y)2 - 2xy = 4
22 - 2xy = 4
4 - 4 = 2xy
2xy = 0
xy = 0

আমরা জানি 
x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= 23 - 3.0.2
= 8 - 0
= 0
৬৮.
x + 1/x = √2, হলে x4 + 1/x4 = ?
  1. ক) - 2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ক) - 2
উত্তর
সঠিক উত্তর:
ক) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √2, হলে x4 + 1/x4 = ?

সমাধান:
x + 1/x = √2

x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
=(x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x + 1/x)2 - 2x.1/x}2 - 2
= {(√2)2 - 2}2 - 2
= (2 - 2)2 - 2
= 02 - 2
= 0 - 2
= - 2
৬৯.
log327 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 27
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা
প্রশ্ন: log327 এর মান কত?

সমাধান: 
log327
= log333
= 3log33
= 3 × 1
= 3
৭০.
r ব্যসার্ধবিশিষ্ট বৃত্তের পরিধি কোনটি?
  1. ক) 4πr2
  2. খ) πr2
  3. গ) 2πr
  4. ঘ) 2πr2
সঠিক উত্তর:
গ) 2πr
উত্তর
সঠিক উত্তর:
গ) 2πr
ব্যাখ্যা
প্রশ্ন: r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কোনটি?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের পরিধি  =2πr
৭১.
x2 + x - (a + 1) (a + 2) উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. ক) {x - a + 2) (x - a - 1)
  2. খ) {x + a - 1) (x + a + 2)
  3. গ) {x + a + 2) (x - a - 1)
  4. ঘ) {x + a + 1) (x - a - 2)
সঠিক উত্তর:
গ) {x + a + 2) (x - a - 1)
উত্তর
সঠিক উত্তর:
গ) {x + a + 2) (x - a - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - (a + 1) (a + 2) উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
x2 + x - (a + 1) (a + 2)
= x2 + x - (a + 1)(a + 1 + 1)
= x2 + x - m(m + 1)  [ধরি m = a + 1]
= x2 + x - m2 - m
= x2 - m2 + x - m
= (x + m)(x - m) + 1(x - m)
= (x - m)(x + m + 1)
= {x - (a + 1)}{x + (a + 1) + 1}
= (x - a - 1)(x + a + 2)
৭২.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √২
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান: 

= (২)১/৩
= ২৩(১/৩)
= ২
৭৩.
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

সমাধান: 
১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মূল্যে
১টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্যে
২০টি ছাগলের মূল্য = ৩ × ২০/১৫ টি গরুর মূল্যে
= ৪টি গরুর মূল্যে
৭৪.
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত?
  1. ক) ২৫ বছর
  2. খ) ৩০ বছর
  3. গ) ২৪ বছর
  4. ঘ) ২৬ বছর
সঠিক উত্তর:
ক) ২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত?

সমাধান: 
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর
কালাম ও ৪ পুত্রের মোট বয়স=  ২০ × ৫ বছর = ১০০ বছর
কালামের বয়স ৪০ বছর
৪ পুত্রের মোট বয়স = ১০০ - ৪০ = ৬০ বছর

কালামের স্ত্রী ও  ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর
কালামের স্ত্রী ও  ৪ পুত্রের মোট বয়স =  ১৭  × ৫ বছর = ৮৫ বছর
কালামের স্ত্রীর বয়স = ৮৫ - ৬০ = ২৫ বছর 

৭৫.
১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২ টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২০% ক্ষতি
  2. খ) ২০% লাভ
  3. গ) ২৫% ক্ষতি
  4. ঘ) ২৫% লাভ
সঠিক উত্তর:
ঘ) ২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২ টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
১৫টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা
১টি কমলার ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা

১২টি কমলার বিক্রয়মূল্য = ১০০ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য = ১০০/১২ টাকা

লাভ = (১০০/১২) - (১০০/১৫)
= (৫০০ - ৪০০)/৬০
= ১০০/৬০
= ৫/৩

১০০/১৫ টাকায় লাভ হয় ৫/৩ টাকা 
১ টাকায় লাভ হয় (৫/৩) × (১৫/১০০) টাকা 
১০০ টাকায় লাভ হয় (৫/৩) × (১৫/১০০) × ১০০  টাকা
= ২৫ টাকা 
৭৬.
CIRDAP- সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মেলবোর্ন
  2. খ) জাকার্তা
  3. গ) ঢাকা
  4. ঘ) দিল্লী
সঠিক উত্তর:
গ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।

উৎস: সিরডাপ ওয়েবসাইট।
৭৭.
‘লৌহমানবী’ হিসেবে খ্যাত সাবেক বিট্রিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখ?
  1. ৮ মার্চ, ২০১৩
  2. ১৮ মার্চ, ২০১৩
  3. ৮ এপ্রিল, ২০১৩
  4. ১৮ এপ্রিল, ২০১৩
সঠিক উত্তর:
৮ এপ্রিল, ২০১৩
উত্তর
সঠিক উত্তর:
৮ এপ্রিল, ২০১৩
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- মৃত্যুবরণ করেন-৮ এপ্রিল, ২০১৩ 
- ১৯২৫ সালের ১৩ই অক্টোবরে লিংকনশায়ারে জন্ম নেন মার্গারেট থ্যাচার।
- ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মার্গারেট থ্যাচার।
- একাধারে ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৮৭ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন মার্গারেট থ্যাচার।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।
৭৮.
পানির ঘনত্ব সবচেয়ে বেশি-
  1. ক) 3°C তাপমাত্রা
  2. খ) 4°C তাপমাত্রা
  3. গ) 5°C তাপমাত্রা
  4. ঘ) 6°C তাপমাত্রা
সঠিক উত্তর:
খ) 4°C তাপমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) 4°C তাপমাত্রা
ব্যাখ্যা
-  পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে।
- ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ। 
- এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার৩
- অর্থাৎ ১ সি.সি. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী
৭৯.
‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
  1. ক) হামিদুজ্জামান
  2. খ) মৃনাল সেন
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) নিতুন কুণ্ড
সঠিক উত্তর:
ঘ) নিতুন কুণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিতুন কুণ্ড
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য "সাবাশ বাংলাদেশ" রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি - নিতুন কুণ্ড
- ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম এটি উদ্বোধন করেন।
- কবি সুকান্ত ভট্টাচার্যের সাবাশ বাংলাদেশ কবিতার নামানুসারে এটির নামকরণ করা হয়।

উৎসঃ বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট।
৮০.
সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
  1. ক) মালদ্বীপ
  2. খ) ভুটান
  3. গ) নেপাল
  4. ঘ) আফগানিস্তান
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রদত্ত অপশনের সবগুলো দেশেই বিশ্ববিদ্যালয় আছে।
তাই উত্তরটি বাতিল করা হয়েছে।
৮১.
কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
  1. ক) ভাইরাস
  2. খ) ব্যাকটেরিয়া
  3. গ) ছত্রাক
  4. ঘ) প্রোটেজোয়া
সঠিক উত্তর:
খ) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
যক্ষ্মা সাধারণত Mycobacterium Tuberculosis নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়।
এটি জীবাণুঘটিত দীর্ঘস্থায়ী এক সংক্রামক ব্যাধি। এ রোগ TB নামেও পরিচিত।

যক্ষ্মা একটি প্রাচীন রোগ। সম্ভবত পঞ্চম শতকের প্রথম দিক থেকেই এটি মারাত্মক রোগ হিসেবে বিবেচিত হয়ে আসছে। যক্ষ্মা জীবাণুর বিভিন্ন জাত গৃহপালিত পশু ও বন্যপ্রাণীদের মধ্যেও সংক্রমণ ঘটায়।

এ রোগ সচরাচর ফুসফুসের ক্ষতি করে, কিন্তু শ্বাসতন্ত্র, অস্থি ও অস্থিসন্ধি, ত্বক, লসিকাগ্রন্থি, অন্ত্র, কিডনি এবং স্নায়ুতন্ত্রও আক্রমণ করে।
শ্বাসগ্রহণের সময় জীবাণু ফুসফুসে প্রবেশ করলেই সাধারণত সংক্রমণ ঘটে। দূষিত খাদ্যগ্রহণেও সংক্রমণ ঘটতে পারে। যক্ষ্মাগ্রস্ত ব্যক্তির হাঁচি ও কাশি থেকে নির্গত কফ বা থুথুর কণাগুলি অন্যের শরীরে ও বাতাসে জীবাণু ছড়ায়। এসব জীবাণু বাতাসে, শুষ্ক কফ ও থুথুতে এবং ধূলাবালিতে দীর্ঘকাল সক্রিয় থাকে। রোগটি অন্যদের তুলনায় একই পরিবারের লোকদের মধ্যে অধিক পরিমাণে সংক্রমিত হয়ে থাকে, কেননা এক পরিবারের সদস্যরা একই বাড়িতে বসবাস করে, একই টেবিলে খাবার খায় ও পরস্পরের ঘনিষ্ঠ সংস্পর্শে আসে, তবে যক্ষ্মা বংশানুক্রমিক নয়।

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট।
৮২.
কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় রাত সবচাইতে ছোট হয়?
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২১ জুন
  3. গ) ২৩ জুলাই
  4. ঘ) ২১ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
ব্যাখ্যা
- ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত।
- ২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধসহ সর্বত্রই দিন-রাত সমান হয়ে থাকে।
- ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত।

সূত্র: বিজ্ঞান বোর্ড বই, সপ্তম শ্রেণি
৮৩.
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
  1. ক) ১৮ তম
  2. খ) ১৯ তম
  3. গ) ২০ তম
  4. ঘ) ২১ তম
সঠিক উত্তর:
ঘ) ২১ তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১ তম
ব্যাখ্যা
আবদুল হামিদ:
- প্রাক্তন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ১৪ মার্চ ২০১৩ থেকে জনাব মোঃ আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 
- ২০ মার্চ ২০১৩ তারিখে রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে তিনি সে দিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 
- ২২ এপ্রিল ২০১৩ তারিখে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২০১৩ তারিখে বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 
- জনাব আবদুল হামিদ ০৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২০১৮ তারিখে ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 
 
উৎস : রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইট
৮৪.
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অর্ন্তভুক্ত নয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) পেরু
  4. ঘ) পানামা
সঠিক উত্তর:
ঘ) পানামা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পানামা
ব্যাখ্যা
ল্যাটিন আমেরিকার অর্ন্তভুক্ত নয়-পানামা

এছাড়াও
মধ্য আমেরিকার অন্যান্য দেশগুলো হলো:
কোস্টারিকা, গুয়েতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৮৫.
বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে?
  1. ক) কুতুবদিয়া
  2. খ) হাতিরদিয়া
  3. গ) মংলা
  4. ঘ) সোনাদিয়া
সঠিক উত্তর:
ঘ) সোনাদিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোনাদিয়া
ব্যাখ্যা

দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ। এরপর আসে পটুয়াখালীর পায়রা। সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হলো, সোনাদিয়া বা পায়রায় নয়, কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়ীতেই হবে গভীর সমুদ্রবন্দর।
- মাতারবাড়ি বন্দর হল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের, কক্সবাজার জেলার, মাতারবাড়ি এলাকার প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর।
- কক্সবাজার জেলার মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লাবাহী জাহাজ ভেড়ানো জেটিকে সম্প্রসারণ করে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বন্দর হিসাবে নির্মাণ করা হবে।

- স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশে সমুদ্র বন্দরের সংখ্যা ছিল মাত্র দুইটি। চট্টগ্রাম এবং মংলা।
- বাংলাদেশের সব থেকে গভীরতম সমুদ্রবন্দর হচ্ছে মাতারবাড়ি সমুদ্রবন্দর।
- মহেশখালী দ্বীপের আয়তন প্রায় ১৪ বর্গকিলোমিটার। সেই সাথে মাতারবাড়ি চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ১৪.৫ কিমি।
- ভাটার সময় গভীরতা থাকে প্রায় ১৪ মিটার। আর জোয়ারের সময় প্রাকৃতিক ভাবেই গভীরতা হয় প্রায় ১৮.৫ মিটার।
- মাতারবাড়ি বন্দরের কাজ শেষ হলে এই দ্বীপে ২৪০০০ একরের বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চলে বিশাল বিনিয়োগ আসবে।

তথ্যসূত্র: সময় টিভি অনলাইন নিউজ।
৮৬.
ইনসোমনিয়া একটি-
  1. ক) নিদ্রাজনিত রোগ
  2. খ) স্নায়ুরোগ
  3. গ) চোখের রোগ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) নিদ্রাজনিত রোগ
উত্তর
সঠিক উত্তর:
ক) নিদ্রাজনিত রোগ
ব্যাখ্যা
ইনসোমোনিয়া হচ্ছে একটি নিদ্রাহীনজনিত সমস্যা। 

ইনসোমনিয়ার উপসর্গ সমূহ-
১. ঘুম না আসা
২. মাথাব্যাথা করা
৩. কাজে মনোনিবেশ করতে না পারা
৪. সারাদিন ক্লান্তিতে কাটা
৫. মুড সুয়িং ইত্যাদি।

সূত্র: NHS Website [লিঙ্ক]
৮৭.
‘ডটার অব পাকিস্তান’ বলা হয় কাকে?
  1. ক) বেনজির ভুট্টো
  2. খ) শিরিন এবাদি
  3. গ) মালালা ইউসুফজাই
  4. ঘ) নূরজাহান
সঠিক উত্তর:
ক) বেনজির ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
ক) বেনজির ভুট্টো
ব্যাখ্যা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো:
- বেনজির ভুট্টো প্রথমে নিজেকে ডটার অব পাকিস্তান বা পাকিস্তানের কন্যা বলে ডাকেন। 
- যখন তার রাজনৈতিক জীবনের প্রথম দিকে গণতন্ত্রকে বিজয়ী করাই ছিল লক্ষ্য, তখন তা পূর্বের প্রতিটি নারীর সফলতার প্রতীক হিসেবেই কাজ করেছে। 
- বেনজির ভুট্টো নিজেকে পাকিস্তানের কন্যা বা ডটার অব পাকিস্তান বলে আখ্যা দিয়েছেন ইন্দিরা গান্ধীকে অনুসরণ করে।
- এভাবে তিনিও পাকিস্তানের উপনামে পরিণত হয়েছিলেন।

এছাড়াও-
- ইন্দিরা গান্ধীকে ডটার অব ইন্ডিয়া নামে ডাকা হতো। যদিও তাদের রাজনৈতিক জীবন ও পরিস্থিতি ছিল ভিন্ন।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর নিউজ।
৮৮.
UNIX কি?
  1. ক) এক ধরণের সফটওয়্যার
  2. খ) একটি অপারেটিং সিস্টেম
  3. গ) একটি গ্রাফিক্স প্রোগ্রাম
  4. ঘ) এক ধরণের প্যাকেজ প্রোগ্রাম
সঠিক উত্তর:
খ) একটি অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
ইউনিক্স (ইংরেজি: UNIX) একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম।
এটা প্রথমে নির্মিত হয় ৬০ ও ৭০ এর দশকে বেল ল্যাবে। এর নেতৃত্বে ছিলেন কেন থমসন ও ডেনিস রিচি, তাঁরা পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।
UNIX একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। 
৮৯.
নারিকা-১ কি?
  1. ক) খরাসহিষ্ণু গম
  2. খ) খরাসহিষ্ণু ধান
  3. গ) উন্নত জাতের কলা
  4. ঘ) উন্নত জাতের পেয়ারা
সঠিক উত্তর:
খ) খরাসহিষ্ণু ধান
উত্তর
সঠিক উত্তর:
খ) খরাসহিষ্ণু ধান
ব্যাখ্যা
- নারিকা-১ হলো একধরনের খরা সহিষ্ণু ধান
- বাংলাদেশের শতকরা ৮০ ভাগ জমিতে খাদ্যশস্য উৎপাদিত হয়।
- বাংলাদেশের প্রধান ধান হচ্ছে বোরো।
- বাংলাদেশে সর্বপ্রথম ইরি-৮ জাতের উফশি জাতের ধান আমদানি করা হয় যা এখনও এদেশে চালু আছে।
- বাংলাদেশের উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী ধান ব্রি-৩৩।
- হরিধান জাতের উচ্চ ফলনশীল ধানের আবিষ্কারক ঝিনাইদহের হরিপদ কাপালী।

উৎস: কৃষি শিক্ষা-একাদশ দ্বাদশ শ্রেণি
৯০.
সুনামির (Tsunami) কারণ হল-
  1. ক) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  2. খ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
  3. গ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
  4. ঘ) ঘূর্ণিঝড়
সঠিক উত্তর:
গ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
গ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
ব্যাখ্যা
সুনামি:
সুনামি (Tsunami) ‘সুনামি’ জাপানি শব্দ। বাংলায় এর অর্থ ‘পোতাশ্রয় ঢেউ’। সাগর বা নদী বা অন্য কোন জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমিধ্বসের কিংবা আগ্নেয়গিরির উদগীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসকেই বলা হয় সুনামি। বিভিন্ন কারণে সুনামির সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নূৎপাত, ভূমিধ্বস অন্যতম। তন্মধ্যে দুটি কারণ উলে­খযোগ্য হলো সমুদ্রতলের ২০-৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটন এবং টেকটোনিক পে­টের আকষ্মিক উত্থান-পতন।

উৎসঃ বাংলাপিডিয়া
৯১.
২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়-
  1. ক) রিওডি জেনিরোতে
  2. খ) টোকিওতে
  3. গ) মেক্সিকো সিটিতে
  4. ঘ) জাকার্তায়
সঠিক উত্তর:
ক) রিওডি জেনিরোতে
উত্তর
সঠিক উত্তর:
ক) রিওডি জেনিরোতে
ব্যাখ্যা
- ২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিলো।
- অলিম্পিকের পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে - ফ্রান্সের প্যারিসে।

সূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট।
৯২.
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরষ্কৃত হয়েছেন-
  1. ক) অধ্যাপক কবির চৌধুরী
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) সৈয়দা রিজওয়ানা হাসান
  4. ঘ) অধ্যাপক মোজাফ্ফর আহমদ
সঠিক উত্তর:
গ) সৈয়দা রিজওয়ানা হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দা রিজওয়ানা হাসান
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০১২ সালে পুরস্কারটি পান।
- নিরাপদ পরিবেশের তাগিদে আইনি সহযোগিতার ক্ষেত্রে তাঁর অদম্য সাহস ও নেতৃত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

অন্যদিকে-
- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসাইসাই পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
- তিনি ম্যাগসাইসাই পান ১৯৭৮ সালে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো নিউজ।
৯৩.
২০১২ সালের UNICEF এর তথ্য অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে-
  1. ক) ৪০ জন
  2. খ) ৪৬ জন
  3. গ) ৪৯ জন
  4. ঘ) ৪১ জন
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন।
তাই উত্তর তুলে দেয়া হয়েছে।
৯৪.
ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
  1. ক) মূল মধ্যরেখা
  2. খ) আর্ন্তজাতিক তারিখ রেখা
  3. গ) মকরক্রান্তি রেখা
  4. ঘ) কর্কটক্রান্তি রেখা
সঠিক উত্তর:
ঘ) কর্কটক্রান্তি রেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।
৯৫.
জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
  1. ক) সাধারণ পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) সচিবালয়
  4. ঘ) অছি পরিষদ
সঠিক উত্তর:
খ) নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা
- জাতিসংঘের কার্যকরী সভা হলো নিরাপত্তা পরিষদ।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন) এবং ১০ টি
অস্থায়ী সদস্য।
- অস্থায়ী সদস্য নির্বাচিত হয় দুই বছরের জন্যে।

সূত্র:  জাতিসংঘ ওয়েবসাইট।
৯৬.
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
▪ স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
▪ ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
▪ ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
▪ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্যপদ লাভ করে।
▪ একই অধিবেশনে একই দিন ১৩৭তম সদস্য হিসেবে গ্রানাডা এবং ১৩৮তম সদস্য হিসেবে গিনি বিসাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৯৭.
কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে?
  1. ক) আইভরি কোস্ট
  2. খ) লাইবেরিয়া
  3. গ) সিয়েরা লিওন
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
গ) সিয়েরা লিওন
উত্তর
সঠিক উত্তর:
গ) সিয়েরা লিওন
ব্যাখ্যা
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র। রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র: বিবিসি বাংলা আর্কাইভ ও ব্রিটানিকা।
৯৮.
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) রাঙামাটি
সঠিক উত্তর:
গ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
ব্যাখ্যা
- তাজিংডং বা বিজয় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 
- এর উচ্চতা প্রায় ৪,৫০০ফুট।
- পর্বতশৃঙ্গটির অবস্থান - বান্দরবান সদর থেকে ৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত রূমা উপজেলায়।

- সরকারি হিসাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ - কেওকাড়াডং।
- এর উচ্চতা - ৪,৩৩০ ফুট। যদিও এই উচ্চতা নিয়ে বিতর্ক রয়েছে।
- কেওকাড়াডং-এর অবস্থানও বান্দরবান জেলার রুমা উপজেলাতে।
- দীর্ঘদিন ধরে এটিই বাংলাদেশের সবচেয়ে উচু পর্বশৃঙ্গ হিসাবে বিবেচিত হয়ে এসেছে।

উৎসঃ বান্দরবান জেলার ওয়েবসাইট।
৯৯.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রী কে ছিলেন?
  1. ক) ক্যাপ্টেন এম.মনসুর আলী
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) খন্দকার মোশতাক আহমদ
  4. ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান
সঠিক উত্তর:
ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান
ব্যাখ্যা
- মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।
- এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী।
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী
১০০.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন-
  1. ক) তোফায়েল আহমেদ
  2. খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) এম.আর আখতার মুকুল
সঠিক উত্তর:
ঘ) এম.আর আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এম.আর আখতার মুকুল
ব্যাখ্যা
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে।
- ১৯৭১ সালের ৩০ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি পাকিস্তান হানাদার বিমান বাহিনীর বোমা বর্ষণের স্বীকার হয়।
- স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র’ ও ‘জল্লাদের দরবার’।
- জল্লাদের দরবার-এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে ‘কেল্লা ফতেহ খান’ চরিত্রের মাধ্যমে চিত্রিত করা হয়েছে।
- চরমপত্র সিরিজটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আব্দুল মান্নান।
- চরমপত্র পাঠ করতেন এম আখতার মুকুল।

উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-নবম-দশম শ্রেণি