পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পরীক্ষা - ৭৯ Subject - English Language and Grammar Topics: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২. জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ৩. স্বাধীনতা ও অন্যান্য আন্দোলন সংগ্রাম সংশ্লিষ্ট সাহিত্য ও চলচ্চিত্র। ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫অনুসারে, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
  1. ১,১১৭
  2. ১,১৭১
  3. ১,১৮০
  4. ১,১৮১
সঠিক উত্তর:
১,১৭১
উত্তর
সঠিক উত্তর:
১,১৭১
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন/বর্গকিমি
- পুরুষ:মহিলা অনুপাত: ৯৬.৩:১০০
- স্বাভাবিক বৃদ্ধির হার: ১.১২%
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার: ১৯.৪ জন। (প্রতি ১০০০)
- স্থূল মৃত্যুহার: ৬.১ জন। (প্রতি ১০০০)
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

.
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র “ওরা এগারো জন” এর পরিচালক কে?
  1. তানভীর মোকাম্মেল
  2. চাষী নজরুল ইসলাম
  3. জাহির রায়হান
  4. রবি রঞ্জন
সঠিক উত্তর:
চাষী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
চাষী নজরুল ইসলাম
ব্যাখ্যা

ওরা এগারো জন:
- প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 'ওরা এগারো জন'।
- 'ওরা এগারো জন' চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।
- এই চলচ্চিত্রটি প্রযোজনা করেন মাসুদ পারভেজ সোহেল রানা।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ওরা ১১ জন চলচ্চিত্রে মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয় করিয়েছিলেন নির্মাতা-প্রযোজক।
- পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলামের প্রথম সিনেমা ছিল এটি।
- জয়দেবপুরে ওরা ১১ জন-এর শুটিং হয়েছিল।
- এর চিত্রগ্রাহক ছিলেন আবদুস সামাদ।
- সাইফুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত 'ও আমার দেশের মাটি' দিয়ে ওরা ১১ জন সিনেমা শুরু হয়।
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো।

.
বাংলাদেশ কখন ফিফার সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৮০ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন:
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ১৯৭৩ সালে এএফসির সদস্যপদ লাভ করে।
- ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বাফুফে বর্তমান সভাপতি: তাবিথ আউয়াল।
- প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিলে ‘বিএফএফ ভবন’-এ অবস্থিত।

• এই সংস্থাটির পরিচালিত কার্যক্রম: 
- বাংলাদেশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ,
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং
- ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ওয়েবসাইট।

.
২০২৫ সালে একুশে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম কী?
  1. বাংলা একাডেমি
  2. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
  3. বাংলাদেশ বেতার
  4. বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ ব্যক্তিত্ব ও ১ প্রতিষ্ঠান।
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৭ নাগরিককে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো।

.
মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন কে?
  1. তানভীর মোকাম্মেল
  2. আলমগীর কবির
  3. জহির রায়হান
  4. মোরশেদুল ইসলাম
সঠিক উত্তর:
মোরশেদুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
মোরশেদুল ইসলাম
ব্যাখ্যা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মোরশেদুল ইসলাম।

- মোরশেদুল ইসলামের চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হয়েছিল ১৯৮৪ সালে।
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি 'আগামী' নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
- যুদ্ধ পরবর্তী সময়ের গল্প তুলে ধরা হয়েছে ২৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
- ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে চট্টগ্রামে সিনেমাটি প্রথম প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
- সিনেমাটি প্রথমবার বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয় ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে।

অন্যদিকে,
- তানভীর মোকাম্মেল নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুলিয়া’ (১৯৯৫)।

উৎস: প্রথম আলো ও বাংলাপিডিয়া।

.
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী কোন জেলায় অবস্থিত?
  1. নেত্রকোনা
  2. রাঙ্গামাটি
  3. বান্দরবান
  4. খাগড়াছড়ি
সঠিক উত্তর:
নেত্রকোনা
উত্তর
সঠিক উত্তর:
নেত্রকোনা
ব্যাখ্যা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি: 
- এটি অবস্থিত বিরিশিরি, নেত্রকোণা। 
- প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে। 

উল্লেখ্য,
- বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মোট ১০টি উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বা প্রতিষ্ঠান রয়েছে। যথা:
১. ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি নেত্রকোনা;
২. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি;
৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান;
৪. কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার;
৫. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি;
৬. রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী;
৭. মনিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজার;
৮. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হালুয়াঘাট;
৯. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দিনাজপুর;
১০. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।

.
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি?
  1. সংগম
  2. মেঘের অনেক রং
  3. মেহেরজান
  4. গেরিলা
সঠিক উত্তর:
মেঘের অনেক রং
উত্তর
সঠিক উত্তর:
মেঘের অনেক রং
ব্যাখ্যা

মেঘের অনেক রং:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র মেঘের অনেক রং।
- হারুনর রশীদ এই চলচ্চিত্রটি পরিচালনা করেন।
- এটি ১৯৭৬ সালে নির্মিত হয়।
- যুদ্ধের সময় রুমা নামের একজন চিকিৎসকের স্ত্রী ধর্ষণের শিকার হয়।
- এরপর সন্তানসহ কীভাবে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়, এর মর্মস্পর্শী চিত্র রয়েছে।
- এতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

উৎস: প্রথম আলো।

.
কোন জেলায় হাজংদের বসবাস নেই?
  1. শেরপুর
  2. ময়মনসিংহ
  3. সিলেট
  4. নেত্রকোনা
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে উল্লিখিত সকল জেলায়ই হাজংদের বসবাস রয়েছে। 
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
----------------- 

হাজং:

- হাজং বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
- এছাড়াও শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে
- বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা।
- তবে হাজংদের নিজস্ব ভাষা রয়েছে।
- হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই।
- হাজংরা ভাষার লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
- হাজংরা সনাতন ধর্মাবলম্বী।
- হাজং সমাজ পিতৃতান্ত্রিক।

উৎস: বাংলাপিডিয়া।

.
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৬ এ অংশগ্রহণকারী মোট দল কতটি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৬:
- ২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর অনুষ্ঠিত হচ্ছে।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এই লিগের আয়োজন করে।
- সময়: ১৯ ডিসেম্বর ২০২৫ - ১৬ জানুয়ারি ২০২৬।
- অংশগ্রহণকারী দল: ৬টি।

• দল
- রংপুর রাইডার্স
- ঢাকা ক্যাপিটালস
- রাজশাহী ওয়ারিয়র্স
- চট্টগ্রাম রয়্যালস
- সিলেট টাইটানস
- নোয়াখালী এক্সপ্রেস

উৎস: Bangladesh Premier League ওয়েবসাইট।

১০.
'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে কোন চলচ্চিত্রটি নির্মিত হয়েছে?
  1. ধীরে বহে মেঘনা
  2. গেরিলা
  3. সংগ্রাম
  4. আলোর মিছিল
সঠিক উত্তর:
গেরিলা
উত্তর
সঠিক উত্তর:
গেরিলা
ব্যাখ্যা

গেরিলা চলচ্চিত্র:
- গেরিলা চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১১ সালে।
- এই চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
- এই চলচ্চিত্রটি পরিচালক নাসির উদ্দিন ইউসুফ।
- সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে গেরিলা চলচ্চিত্রটি।
- যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান।
- এটি ‘জাতীয় চলচ্চিত্র পুরষ্কার' পেয়েছে।

উৎস: প্রথম আলো।

১১.
‘ভাষা ও সাহিত্যে’ শাখায় একুশে পদক ২০২৫ পেয়েছেন কে?
  1. শহীদুল জহির
  2. হেলাল হাফিজ
  3. আজিজুর রহমান
  4. ক+খ
সঠিক উত্তর:
ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ক+খ
ব্যাখ্যা

একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ ব্যক্তিত্ব ও ১ প্রতিষ্ঠান।
- এ বছর ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তি:
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক),
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো।

১২.
বাংলাদেশের কোন বিভাগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে সবচেয়ে কম? 
  1. ময়মনসিংহ
  2. সিলেট
  3. চট্টগ্রাম
  4. ঢাকা
অনির্ধারিত
ব্যাখ্যা

জনশুমারি গৃহগণণা ২০২২ অনুসারে, বরিশাল বিভাগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে সবচেয়ে কম।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী:

- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- রাঙামাটি জেলাতে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে।
- জেলার দিক দিয়ে -দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস।
- বরিশাল বিভাগে বসবাস করে সবচেয়ে কম ০.২৫%।
- এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর
- ১৪.৮২% রাজশাহী,
- ৮.২৮% সিলেট,
- ৫.৫২% রংপুর ও
- ৪.৯৯% ঢাকা বিভাগে
- বরিশাল বিভাগে ০.২৫% বসবাস করে।

উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
          ii) প্রথম আলো।

১৩.
'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. আলমগীর কবির
  2. হুমায়ূন আহমেদ
  3. খান আতাউর রহমান
  4. সুভাষ দত্ত
সঠিক উত্তর:
আলমগীর কবির
উত্তর
সঠিক উত্তর:
আলমগীর কবির
ব্যাখ্যা

ধীরে বহে মেঘনা:
- এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
- এর নির্মাতা আলমগীর কবির।
- ধীরে বহে মেঘনা ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত।
- এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র।
- ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়।
- সে ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা দেখে আরও গভীরভাবে মর্মাহত হয়।
- এতে অভিনয় করেন বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ। 
- হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আছে এ ছবিতে।

উৎস: প্রথম আলো। 

১৪.
বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন কোনটি?
  1. দূরদর্শন
  2. বাংলাদেশ টেলিভিশন
  3. এনটিভি
  4. জিটিভি
সঠিক উত্তর:
বাংলাদেশ টেলিভিশন
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ টেলিভিশন
ব্যাখ্যা

বাংলাদেশ টেলিভিশন:
- বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন 'বাংলাদেশ টেলিভিশন'।
- ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়।
- ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন নামে একটি বেসরকারী সংস্থা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়।
- ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে।
- ১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
- বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয় ১১ এপ্রিল ২০০৪ তারিখে।
- ২০১৩ সাল থেকে আইপিটিভি, মোবাইল টিভি ও ওয়েবটিভি এর মাধ্যমেও বিটিভির অনুষ্ঠানমালা দেশে ও বিদেশে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

উৎস: বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।

১৫.
স্বাধীনতা পদক প্রতি বছর কখন প্রদান করা হয়?
  1. ২১ ফেব্রুয়ারি
  2. ১৬ ডিসেম্বর
  3. ২৬ মার্চ
  4. ১ জানুয়ারি
সঠিক উত্তর:
২৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৬ মার্চ
ব্যাখ্যা

স্বাধীনতা পদক:
- স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। 
- বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চে এই পদক প্রদান করা হয়ে আসছে।
- ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এ পুরস্কার প্রদান করা হয়।

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)। 

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১৬.
বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে কত সালে?
  1. ১৯৭৫
  2. ১৯৭৭
  3. ১৯৮৬
  4. ১৯৯৭
সঠিক উত্তর:
১৯৮৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৬
ব্যাখ্যা

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- আইসিসি ট্রফি জয় করে: ১৯৯৭ সালে।
- ওয়ানডে স্ট্যাটাস লাভ করে: ১৯৯৭ সালে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে: ৩১ মার্চ, ১৯৮৬ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।

উৎস: ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

১৭.
বাংলা একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার-২০২৫ পেয়েছে-
  1. অধ্যাপক আনোয়ারুল হক
  2. শবনম মুশতারী
  3. ক+খ
  4.  বদরুদ্দীন মোহাম্মদ উমর
সঠিক উত্তর:
ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ক+খ
ব্যাখ্যা

নজরুল পুরস্কার -২০২৫: 
- নজরুল পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে নজরুল পুরস্কার-২০২৫ প্রদান করা হয়েছে।
- নজরুল পুরস্কারের অর্থমূল্য (প্রতিটি) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
- ২৫ মে ২০২৫ তারিখে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

উল্লেখ্য,
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।

১৮.
বাংলাদেশ প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি কোনটি?
  1. ই-নিউজ
  2. এনটিভি নিউজ
  3. প্রথম আলো নিউজ
  4. বিডি নিউজ২৪.কম
সঠিক উত্তর:
বিডি নিউজ২৪.কম
উত্তর
সঠিক উত্তর:
বিডি নিউজ২৪.কম
ব্যাখ্যা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:
- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন সংবাদ ওয়েবসাইট।
- ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে ওয়েবভিত্তিক বার্তা সংস্থা হিসেবে প্রথমে এটি যাত্রা শুরু করে।
- ২০০৬ সালে ডটকম সংবাদ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশের ইতিহাসের প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম।
- Bdnews24.com বাংলাদেশে ভিত্তিক একটি ইংরেজি এবং বাংলা ভাষার নিউজ পোর্টাল। 

উৎস: i) Bdnews24.com
         ii) বাংলাপিডিয়া।

১৯.
'বিজু' বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?
  1. গারো
  2. চাকমা
  3. সাঁওতাল
  4. মারমা
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা

বিজু উৎসব:
- বাংলা নববর্ষ উপলক্ষে চাকমা ও তঞ্চঙ্গ্যারা যে উৎসব করে তাকে বিজু বলে।
- এই উৎসব পালিত হয় পহেলা বৈশাখে বা নববর্ষে।
- এই উৎসবের মুখ্য উদ্দেশ্য হলো পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে সাদরে গ্রহণ করা।
- চৈত্র মাসের শেষ দুই দিন এবং পহেলা বৈশাখ নিয়ে মোট তিন দিন ধরে বিজু উৎসব চলে।
- বিজু উৎসবে তিন দিনের আলাদা নামকরণ হয়েছে।
- প্রথম দিন ফুলবিজু, দ্বিতীয় দিন মূলবিজু এবং তৃতীয় দিন গজ্যাপজ্যা।
- বছরের শেষ অর্থাৎ চৈত্র মাসের ২৯ তারিখে ‘ফুল বিজু’।
- চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ ৩০ তারিখে পালন করা হয় মূলবিজু।
- বাংলা নববর্ষের প্রথম দিন পালন করা হয় গজ্যাপজ্যা (গড়িয়ে পড়ার দিন)।

উল্লেখ্য,
- উৎসবটিকে চাকমারা বিজু হিসেবে পালন করলেও মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসুক নামে পালন করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২০.
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ কত জনকে প্রদান করা হয়?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫:
- রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন দুজন।
- এর মধ্যে প্রথমজন সুব্রত বড়ুয়া।
- তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে।
- পুরস্কারের অর্থমূল্য : দুই লক্ষ টাকা।
- আর অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ পুরস্কার পেয়েছেন আনিসুর রহমান।
- এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। 

উৎস: বাংলা একডেমি ওয়েবসাইট।

২১.
’স্টপ জেনোসাইড’ কোন ধরনের চলচ্চিত্র?
  1. স্বল্পদৈর্ঘ্য
  2. পূর্ণদৈর্ঘ্য
  3. প্রামাণ্যচিত্র
  4. শিশুতোষ
সঠিক উত্তর:
প্রামাণ্যচিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্রামাণ্যচিত্র
ব্যাখ্যা

স্টপ জেনোসাইড:
- এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। 
- নির্মাতা জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড।
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন।
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) প্রথম আলো।

২২.
চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
  1. চাকমা
  2. ফেবো
  3. বহান্য
  4. ইনা
সঠিক উত্তর:
ফেবো
উত্তর
সঠিক উত্তর:
ফেবো
ব্যাখ্যা

ফেবো:
- চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফেবো।
- ২০০৪ সালে, প্রকাশিত হয়ে গেছে চাকমা ভাষা ও হরফে দেবপ্রিয় চাকমার লেখা 'ফেবো' নামের একটি উপন্যাস।
- এই উপন্যাসের পটভূমি হল ১৯৮৬ সালে খাগড়াছড়ি জেলার লোগাংএ সংঘটিত একটি হত্যাকাণ্ড, আর শিরোনামে ব্যবহৃত শব্দটির দ্বিবিধ অর্থ হল 'ভয়ার্ত মুহূর্ত' ও 'ভয়ঙ্কর প্রাণি'।

এছাড়াও,
- ২০১৩ সালে কে ভি দেবাশীষ চাকমা নামের আরেক জন লেখকেরও চাকমা ভাষায় একটি উপন্যাস প্রকাশিত হয়েছে, যেটির শিরোনাম 'মুই মত্যেই' ('আমি আমার')।

উৎস:  বাংলাপিডিয়া।

২৩.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
  1. হাবিবুল বাশার
  2. নাইমুর রহমান
  3. আমিনুল ইসলাম বুলবুল
  4. মেহেরাব হোসেন অপি
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।
- শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উল্লেখ্য,
- টেস্ট স্ট্যাটাস লাভ করে: ২০০০ সালে।
- সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ই নভেম্বর ভারতের বিপক্ষে।
- মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।
- ২০০১ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনে আশরাফুল সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড করেন।

উৎস: ESPNcricinfo.com এবং The Business Standard পত্রিকা রিপোর্ট।

২৪.
ভাষা আন্দোলন ভিত্তিক 'বিবাহ' নাটকটি কার লেখা?
  1. সেলিম আল দীন
  2. মমতাজ উদ্দিন আহমেদ
  3. মামুনুর রশিদ
  4. আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
মমতাজ উদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
মমতাজ উদ্দিন আহমেদ
ব্যাখ্যা

বিবাহ:
- ভাষা আন্দোলন ভিত্তিক নাটক 'বিবাহ।
- মমতাজউদদীন আহমদের ভাষা আন্দোলন নিয়ে লেখা প্রথম নাটক বিবাহ।
- একে একে তার হাতে জন্ম নিলো "ক্ষত বিক্ষত", "রঙ্গপঞ্চাদশ", "প্রেম বিবাহ সুটকেশ", "জমিদার দর্পণ", "হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার" এর মতো অসাধারণ সব নাটক।
- টেলিভিশনে নাট্যকার হিসেবে মমতাজউদদীন আহমদের যাত্রা শুরু হয় ‘দখিনের জানালা’ নাটকটি দিয়ে।
- হুমায়ূন আহমদের উপন্যাস “শঙ্খনীল কারাগার” অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই চলচ্চিত্রে মতিন উদ্দিন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মমতাজউদদীন আহমদের।

উল্লেখ্য,
- কিংবদন্তী নাট্যকার মমতাজউদদীন আহমদ।
- স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে পথিকৃৎ মমতাজ উদ্দীন আহমদ।
- মমতাজউদদীন আহমদের জন্ম ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে।

উৎস: The Daily Star Bangla.

২৫.
গারোদের নিজস্ব ভাষার নাম কী?
  1. অবেং
  2. আচিক
  3. মনখেমে
  4. উমোই
সঠিক উত্তর:
আচিক
উত্তর
সঠিক উত্তর:
আচিক
ব্যাখ্যা

গারো:
- গারোদের নিজস্ব ভাষার নাম আচিক।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান। মায়ের বংশ সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়।
- ‘গারো' ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ তথা টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় বাস করে।
- গারো জনগোষ্ঠীর আদি আবাসস্থল তিব্বতে।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- সমগ্র গারোসমাজ ১৩টি দলে বিভক্ত।
- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।

২৬.
Choose the correct sentence.
  1. It's no use to talking to her. 
  2. It's no use of talking to her. 
  3. It's no use talking to her. 
  4. It's no use talk to her. 
সঠিক উত্তর:
It's no use talking to her. 
উত্তর
সঠিক উত্তর:
It's no use talking to her. 
ব্যাখ্যা

• It is no use যুক্ত sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• Correct sentence: It's no use talking to her.

• More examples: 
- It's no use resisting change; it's inevitable.
- It's no use calling him now—his phone is off.
- It's no use crying over spilled milk
- It's no use locking the door now
- It's no use trying again
- It's no use arguing with a drunk.

২৭.
Identify the correct sentence.
  1. If she had enough money, she would have buy all the flowers in the shop.
  2. If she had enough money, she would buy all the flowers in the shop.
  3. If she had enough money, she would have bought all the flowers in the shop.
  4. If she had enough money, she bought all the flowers in the shop.
সঠিক উত্তর:
If she had enough money, she would buy all the flowers in the shop.
উত্তর
সঠিক উত্তর:
If she had enough money, she would buy all the flowers in the shop.
ব্যাখ্যা

• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

• Second Conditional এর নিয়মানুযায়ী ,
Correct sentence: If she had enough money, she would buy all the flowers in the shop.

এখানে had main verb হিসেবে বসেছে।

২৮.
Identify the correct sentence.
  1. The number of errors in your paper would have surprising. 
  2. The number of errors in your paper were surprising. 
  3. The number of errors in your paper was surprising. 
  4. The number of errors in your paper have been surprising. 
সঠিক উত্তর:
The number of errors in your paper was surprising. 
উত্তর
সঠিক উত্তর:
The number of errors in your paper was surprising. 
ব্যাখ্যা

• Correct sentence: The number of errors in your paper was surprising.

• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of students is increasing every year.
- The number of books was overwhelming on the library shelves.

অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.

• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.

২৯.
Select the correct spelling form the given options:
  1. Mantenance
  2. Maintenance
  3. Maintinance
  4. Maintenence
সঠিক উত্তর:
Maintenance
উত্তর
সঠিক উত্তর:
Maintenance
ব্যাখ্যা

• Correct answer: Maintenance.

Maintenance (noun)
- English Meaning: the act of maintaining : the state of being maintained : support.
- Bangla Meaning: রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ। 

Example Sentence:
- The building has suffered from years of poor maintenance.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩০.
Choose the correct sentence.
  1. Neither of the employees has fit to take the responsibility.
  2. Neither of the employees have been fit to take the responsibility.
  3. Neither of the employees was fit to take the responsibility.
  4. Neither of the employees fit to take the responsibility. 
সঠিক উত্তর:
Neither of the employees was fit to take the responsibility.
উত্তর
সঠিক উত্তর:
Neither of the employees was fit to take the responsibility.
ব্যাখ্যা

• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.

Correct Sentence: Neither of the employees was fit to take the responsibility.

৩১.
Choose the correct sentence.
  1. The general diary is filed last week.
  2. The general diary were filed last week.
  3. The general diary are filed last week.
  4. The general diary was filed last week.
সঠিক উত্তর:
The general diary was filed last week.
উত্তর
সঠিক উত্তর:
The general diary was filed last week.
ব্যাখ্যা

• Correct sentence: The general diary was filed last week.

• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়।
যেমন: I came home last night.

• The general diary was filed last week.
• The general diary - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ এর কাছে অভিযোগ বা ডায়রি করা হয়।
- last week থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি past indefinite tense এ আছে। 
- তাই was বসবে।

৩২.
Select the synonym of the word 'imbibe.'
  1. Abstain
  2. Fast
  3. Absorb
  4. Murky
সঠিক উত্তর:
Absorb
উত্তর
সঠিক উত্তর:
Absorb
ব্যাখ্যা

• Correct synonym - Absorb.

• Imbibe (verb)

- English Meaning: To take in liquid.
- Bangla Meaning: পান/হজম করা; শুষে নেওয়া; আত্মসাৎ করা।

Synonyms:
· Drink - পানীয় দ্রব্য।
· Gulp - গলাধ:করণ করা।
· Sip - একটু একটু করে চুমুক দিয়ে পান করা।
· Absorb - শুষে নেওয়া।

Antonyms:
· Abstain - পরিহার করে চলা।
· Fast - রোজা রাখা।

Other Options:
Murky - অন্ধকারময়; অস্পষ্ট; ঝাপসা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৩.
Choose the correct sentence.
  1. You had better to complete the work. 
  2. You had better complete the work. 
  3. You had better completed the work. 
  4. You had better completing the work. 
সঠিক উত্তর:
You had better complete the work. 
উত্তর
সঠিক উত্তর:
You had better complete the work. 
ব্যাখ্যা

• Correct sentence: You had better complete the work.

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.

৩৪.
Select the antonym of the word 'jovial.'
  1. Festive
  2. Melancholy
  3. Distinct
  4. Tedious
সঠিক উত্তর:
Melancholy
উত্তর
সঠিক উত্তর:
Melancholy
ব্যাখ্যা

• Jovial (adjective)
English Meaning: characterized by good-humored cheerfulness and conviviality.
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ।

• Synonyms:
· Jolly - হাসিখুশি।
· Cheerful - প্রফুল্ল ও তুষ্ট, আগ্রহী।
· Festive - আনন্দঘন।
· Merry - উল্লসিত।

• Antonyms:
· Sorrowful - দুঃখপূর্ণ।
· Melancholy – বিষাদ, হতাশা।
· Glum - বিষণ্ণ।
· Unhappy - অসুখী।

Other Optipons:
• Distinct - সহজে দৃষ্ট; সহজে চিহ্নিতকরণযোগ্য; পৃথক; স্বতন্ত্র।
• Tedious - ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Melancholy, শব্দটি jovial এর antonym.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৫.
Choose the correct sentence.
  1. He had finished his work before his friends had arrived.
  2. He had finished his work before his friends arrived. 
  3. He had finished his work before his friends arrives. 
  4. He had finished his work before his friends have arrived. 
সঠিক উত্তর:
He had finished his work before his friends arrived. 
উত্তর
সঠিক উত্তর:
He had finished his work before his friends arrived. 
ব্যাখ্যা

• Sentence Correction: He had finished his work before his friends arrived.

• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন এর উপর ভিত্তি করে। 

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

Other Options:
ক) He had finished his work before his friends had arrived.
- যখন before / after ব্যবহৃত হয়, তখন সাধারণত আগের কাজটি Past Perfect এবং পরের কাজটি Simple Past হয়।
- দুটি কাজই Past Perfect হলে বাক্যটি অপ্রয়োজনীয় ও ভুল হয়ে যায়।

গ) He had finished his work before his friends arrives.
- এখানে arrives হলো Present Simple.
- কিন্তু মূল বাক্যটি অতীত সময়কে বোঝাচ্ছে, তাই এখানে Past Simple (arrived) হওয়া উচিত।

ঘ) He had finished his work before his friends have arrived.
- এখানে have arrived হলো Present Perfect, যা বর্তমান সময়ের সাথে সম্পর্কিত।
- কিন্তু বাক্যের শুরুতে had finished (Past Perfect) থাকায় পুরো বাক্যটি অতীত সময়ের হওয়া দরকার।
- Past Perfect এর সাথে Present Perfect ব্যবহার করা যায় না।

৩৬.
What is the synonym of the word 'plebiscite'?
  1. Referendum
  2. Realist
  3. Abundance
  4. Commanding
সঠিক উত্তর:
Referendum
উত্তর
সঠিক উত্তর:
Referendum
ব্যাখ্যা

Plebiscite (noun)
- English Meaning: a vote by which the people of an entire country or district express an opinion for or against a proposal, especially on a choice of government or ruler.
- Bangla Meaning: সব যোগ্য নাগরিকের ভোট; ঐরূপ ভোটে কোনো রাজনৈতিক প্রশ্নের মীমাংসা; গণভোট।

Synonyms:
· Referendum - গণভোট।

Other Options:
·  Realist - বাস্তববাদী লোক। 
· Abundance - অতিপ্রাচুর্য।- আস্থাভাজন; নির্ভরযোগ্য।
· Commanding – নিয়ন্ত্রণকারী, আদেশদানকারী।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, plebiscite এর synonym, Referendum.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৭.
Choose the correct sentence.
  1. The CEO, along with his colleagues, were going on a field trip. 
  2. The CEO, along with his colleagues, have been going on a field trip. 
  3. The CEO, along with his colleagues, is going on a field trip. 
  4. The CEO, along with his colleagues, are going on a field trip. 
সঠিক উত্তর:
The CEO, along with his colleagues, is going on a field trip. 
উত্তর
সঠিক উত্তর:
The CEO, along with his colleagues, is going on a field trip. 
ব্যাখ্যা

• Correct sentence: The CEO, along with his colleagues, is going on a field trip.

• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।

• যেমন: The CEO, along with his colleagues, is going on a field trip.
- এখানে প্রথম subject -The CEO হচ্ছে singular, তাই verb টিও singular (is) হবে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৮.
Select the correct answer:
  1. Ordinence
  2. Oridinance
  3. Orddinance
  4. Ordinance
সঠিক উত্তর:
Ordinance
উত্তর
সঠিক উত্তর:
Ordinance
ব্যাখ্যা

• The required answer is - Ordinance.

Ordinance
(noun)
- English Meaning: an authoritative decree or direction: order.
- Bangla Meaning: অধ্যাদেশ।

Example sentences:
The smoke-free ordinance around the burning of stoves.
They issued an ordinance limiting the length of nets.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩৯.
Which of the following is correct?
  1. The teacher said, "The Moon moving around the Earth". 
  2. The teacher said, "The Moon has moved around the Earth". 
  3. The teacher said, "The Moon moved around the Earth". 
  4. The teacher said, "The Moon moves around the Earth". 
সঠিক উত্তর:
The teacher said, "The Moon moves around the Earth". 
উত্তর
সঠিক উত্তর:
The teacher said, "The Moon moves around the Earth". 
ব্যাখ্যা

•Correct sentence: The teacher said, "The Moon moves around the Earth".

• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'moves'.

৪০.
Select the antonym of the word "optimism."
  1. Hopefulness
  2. Brightness
  3. Skepticism
  4. Fair
সঠিক উত্তর:
Skepticism
উত্তর
সঠিক উত্তর:
Skepticism
ব্যাখ্যা

Optimism (noun)
- English Meaning: a doctrine that this world is the best possible world.
- Bangla Meaning: সাফল্যে আস্থা।

Synonyms:
· Hopefulness - প্রতিশ্রুতিময়তা।
· Brightness - উজ্জ্বলতা।

Antonyms:
· Pessimism- ব্যর্থতা বা আশাহত অবস্থাই অবশ্যম্ভাবী এমন নৈরাশ্যব্যঞ্জক বোধ, দুঃখবাদ।
· Skepticism – সন্ধিগ্ধচিত্ততা, সংশয়বাদ।
· Concern - কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ।

Other Options:
Fair - পক্ষপাতহীন; ন্যায্য।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Optimism এর antonym Skepticism.

৪১.
Choose the correct sentence:
  1. All of it is depending on how you market the product. 
  2. All of it are depending on how you market the product. 
  3. All of it depend on how you market the product. 
  4. All of it depends on how you market the product. 
সঠিক উত্তর:
All of it depends on how you market the product. 
উত্তর
সঠিক উত্তর:
All of it depends on how you market the product. 
ব্যাখ্যা

•  সঠিক উত্তর হবে - All of it depends on how you market the product.

• All of it - Singular sense প্রকাশ করে।
- Subject 3rd person singular number হলে Present Indefinite Tense এর ক্ষেত্রে verb এর সাথে s/es হয়।
- এই নিয়মানুযায়ী All of It এরপর verb depend এর সাথে -s যুক্ত হয়েছে।

The subject "All of it" is singular, so it takes the singular verb "depends" (not "depend" or "are depending").

Options,
ক) All of it is depending on how you market the produc.
- ভুল কারণ: "is" একটি singular verb, কিন্তু "depending" (Continuous Tense) ব্যবহার করা এখানে সঠিক নয়। Present Indefinite Tense এর জন্য "depends" ব্যবহার করা উচিত।

খ) All of it are depending on how you market the produc.
- ভুল কারণ: "it" একবচন, তাই "are" (plural verb) ব্যবহার করা ভুল। এছাড়া, "depending" (Continuous Tense) এখানে প্রয়োজনে নয়, কারণ এটি এক স্থির অবস্থার (Present Indefinite) ব্যাখ্যা করছে।

গ) All of it depend on how you market the produc.
- ভুল কারণ: "All of it" একবচন (singular) হওয়ায় verb-এ "depends" হবে, "depend" নয়।

৪২.
What is the meaning of the word "omnipotent"?
  1. All-powerful
  2. Amenable
  3. Festive
  4. Valor
সঠিক উত্তর:
All-powerful
উত্তর
সঠিক উত্তর:
All-powerful
ব্যাখ্যা

• Omnipotent (adjective, noun)
- English Meaning: having virtually unlimited authority or influence.
- Bangla Meaning: সর্বশক্তিমান।

Example Sentences:
- They believe that God is the omnipotent creator of all things.
- God is described as omnipotent and benevolent.
 
Options:
• All-powerful - সর্বশক্তি মান।
• Amenable - সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত।
• Festive - উৎসবসংক্রান্ত; উৎসবমুখর; আনন্দঘন।
• Valor - (বিশেষত যুদ্ধে) সাহস; পরাক্রম; বিক্রম; শৌর্য।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Omnipotent এর সঠিক অর্থ All-powerful.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৪৩.
Choose the correct sentence.
  1. I have quite a few money left to buy some clothes. 
  2. I have a many money left to buy some clothes. 
  3. I have a few money left to buy some clothes.
  4. I have a little money left to buy some clothes. 
সঠিক উত্তর:
I have a little money left to buy some clothes. 
উত্তর
সঠিক উত্তর:
I have a little money left to buy some clothes. 
ব্যাখ্যা

• Correct sentence: I have a little money left to buy some clothes.

- "Money" is an uncountable noun, so we use "a little" (not "many" or "a few").
- "a little" means some, and it's the right choice when referring to uncountable things like money, water, time, etc.
 
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।

• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)

• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)

• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.

 • Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)

৪৪.
What is the synonym of the word 'mandatory'?
  1. Compulsory
  2. Voluntary
  3. Preserve
  4. Miscellaneous
সঠিক উত্তর:
Compulsory
উত্তর
সঠিক উত্তর:
Compulsory
ব্যাখ্যা

• Mandatory (adjective, noun)
- English Meaning: required by a law or rule: obligatory.
- Bangla Meaning: আদেশব্যঞ্জক; কর্তৃত্বব্যঞ্জক; বাধ্যতামূলক।

Synonyms:
· Compulsory - বাধ্যতামূলক।
· Required - প্রয়োজনীয়।
· Incumbent - দায়িত্ব/অবশ্য কর্তব্য।

Antonyms:
· Optional - ঐচ্ছিক।
· Voluntary - স্বতঃপ্রবৃত্ত।
· Elective - ঐচ্ছিক।

Other Options:
• Preserve - ক্ষতির হাত থেকে বাঁচানো; রক্ষা করা।
• Miscellaneous - বিবিধ।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Compulsory শব্দটি Mandatory এর synonym.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৪৫.
Choose the correct sentence.
  1. The advices he provided were useful. 
  2. The advice he provided were useful. 
  3. The advice he provided was useful. 
  4. The advices he provided was useful. 
সঠিক উত্তর:
The advice he provided was useful. 
উত্তর
সঠিক উত্তর:
The advice he provided was useful. 
ব্যাখ্যা

• The correct sentence is - গ) The advice he provided was useful.

• Explanation:
- "Information" শব্দটি uncountable noun, তাই এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
- তাই এখানে singular verb হিসেবে "was" বসবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো- গ) The advice he provided was useful.

• অন্যদিকে, 
- "advices" ভুল, কারণ "advice" এর কোন plural রূপ হয় না।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.

৪৬.
What is the meaning of the word 'magnanimous'?
  1. Weary
  2. Generous
  3. Pugnacious
  4. Interrogate
সঠিক উত্তর:
Generous
উত্তর
সঠিক উত্তর:
Generous
ব্যাখ্যা

• Magnanimous (Adjective)
- English Meaning: Generous or forgiving, especially toward a rival or less powerful person.
- Bangla Meaning: মহানুভব।

Example Sentences:
 - That's very magnanimous of you!
- In a magnanimous gesture, she gave her co-writer the award.
 
Other Options:
• Weary - ক্লান্ত।
• Pugnacious - যুদ্ধংদেহী; লড়াইপ্রিয়; কলহপ্রিয়; কলহপ্রবণ; ঝগড়াটে।
• Interrogate - জিজ্ঞাসাবাদ/জেরা করা।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, Magnanimous শব্দটির অর্থ Generous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৪৭.
Choose the correct sentence.
  1. Saiful as well as his juniors traveling to sylhet.
  2. Saiful as well as his juniors were traveling to sylhet.
  3. Saiful as well as his juniors was traveling to sylhet.
  4. His juniors as well as Saiful is traveling to sylhet.
সঠিক উত্তর:
Saiful as well as his juniors was traveling to sylhet.
উত্তর
সঠিক উত্তর:
Saiful as well as his juniors was traveling to sylhet.
ব্যাখ্যা

• The correct sentence: গ) Saiful as well as his juniors was traveling to sylhet.

With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোনো Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী verb টি প্রথম subject অনুযায়ী হয়।
- অর্থাৎ, as well as -এর আগের subject টি singular হলে verb - singular আর subject টি plural হলে verb ও plural হবে।

- উল্লিখিত বাক্যে as well as -এর পূর্বে subject "Saiful" Third person singular number হওয়ায় সঠিক verb টি হবে- was.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৪৮.
Select the antonym of the word "leisure."
  1. Ease
  2. Accessible
  3. Flexible
  4. Toil
সঠিক উত্তর:
Toil
উত্তর
সঠিক উত্তর:
Toil
ব্যাখ্যা

• Correct antonym: Toil.

• Leisure
(noun)
- English Meaning: Freedom provided by the cessation of activities.
- Bangla Meaning: অবকাশ; অবসর।

Synonyms:
· Rest - বিশ্রাম গ্রহণ করা। 
· Relaxation – অব্যাহতি।
· Ease – আরাম। 

Antonyms:
· Work – কাজ।
· Toil - কাঠোর পরিশ্রম (করা), মেহনত (করা)।
·  Labor - শারীরিক বা মানসিক শ্রম।

Othger Options:
- Accessible - অভিগম্য; অবারিত; সহজগম্য।
- Flexible - নমনশীল; নম্য; নমনীয়।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, toil শব্দটি Leisure এর antonym.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৪৯.
Correct the sentence:
  1. He got his shipment delivered to with cash on delivery. 
  2. He gets his shipment delivered with cash on delivery. 
  3. He gets his shipment to be delivered with cash on delivery. 
  4. He gets his shipment being delivered with cash on delivery. 
সঠিক উত্তর:
He gets his shipment delivered with cash on delivery. 
উত্তর
সঠিক উত্তর:
He gets his shipment delivered with cash on delivery. 
ব্যাখ্যা

• Correct sentence: খ) He gets his shipment delivered with cash on delivery.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb -কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে 'get' এর structure:
- Subject + get + (action doer) বস্তুবাচক object + verb -এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- Subject + get + (action receiver) ব্যক্তিবাচক object + infinitive (to + v1) এই structure টি ব্যবহৃত হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- খ) He gets his shipment delivered with cash on delivery.

৫০.
Select the correct spelling.
  1. Legetimacy
  2. Leggitimacy
  3. Legitimacy
  4. Legitemacy
সঠিক উত্তর:
Legitimacy
উত্তর
সঠিক উত্তর:
Legitimacy
ব্যাখ্যা

Legitimacy
- English Meaning: the quality or state of being legitimate, the quality of being legal.
- Bangla Meaning: বৈধতা; ন্যায্যতা; যথাবিধি সিদ্ধান্ত।

Example Sentence:
- It is difficult to judge the legitimacy of the rumor.
- These facts support the legitimacy of such a conclusion.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.