পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ জুন, ২০২৩সময়50 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম পদের নাম: পোস্টম্যান (গ্রেড-১৭) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.০৬.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ জুন, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
x + y = 5, xy = 6 হলে এবং x > y হলে 2(x2 + y2) এর মান কত?
  1. ক) 31
  2. খ) 26
  3. গ) 52
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন:  x + y = 5, xy = 6 হলে এবং x > y হলে 2(x2 + y2) এর মান কত?

সমাধান:
x + y = 5
xy = 6

x2 + y2 = (x + y)2 - 2xy
= 52 - 2 × 6
= 25 - 12
= 13

2(x2 + y2) = 2 × 13 = 26
.
7 + 12 + 17 +................ধারাটির 30টি পদের সমষ্টি কত?
  1. ক) 2358
  2. খ) 238
  3. গ) 510
  4. ঘ) 2385
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 +................ধারাটির 30টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 30

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
30 টি পদের সমষ্টি S30 = (30/2) × {2 × 7 + (30 - 1)5}
= 15 × (14 + 29 × 5)
= 2385
.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ক) ১৮
  2. খ) ২১
  3. গ) ৬০
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা ক টি

একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রসংখ্যা (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮ 

ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
= (১৮ - ৩) × ৪ জন 
= ১৫ × ৪ জন 
= ৬০ জন 
.
4x + 1 = 32 হলে, x এর মান কত?
  1. ক) 4/3
  2. খ) 3/2
  3. গ) 2/3
  4. ঘ) 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 32 হলে, x এর মান কত?

সমাধান:
(22)x + 1 = 25
বা, 22x + 2 = 25
বা, 2x + 2 = 5
বা, 2x = 5 - 2
বা, 2x = 3
x = 3/2
.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ৬৫৭
  2. খ) ৬৯২
  3. গ) ২৭৩
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৭ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৭ /১০০ টাকা 
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৭ × ৬৫০ × ৬)/১০০ টাকা 
= ২৭৩ টাকা 
 
.
x3 + 6x2y + 11xy2 + 6y3 এর উৎপাদক নয় কোনটি ?
  1. ক) (x + y)
  2. খ) (2x + y)
  3. গ) (x + 2y)
  4. ঘ) ( x + 3y)
ব্যাখ্যা
 প্রশ্ন: x3 + 6x2y + 11xy2 + 6y3 এর উৎপাদক নয় কোনটি ?

সমাধান:
f(x) = x3 + 6x2y + 11xy2 + 6y3
f( - y) = (- y)3 + 6(- y)2y + 11(- y)y2 + 6y3
         = - y3 + 6y3 - 11y3 + 6y3
         = 12y3 - 12y3
          = 0
(x + y) হলো f(x) এর একটি উৎপাদক 

এখন 
x3 + 6x2y + 11xy2 + 6y3
= x3 + x2y + 5x2y + 5xy2 + 6xy2 + 6y3
= x2(x + y) + 5xy(x+ y) + 6y2(x + y)
= (x + y)(x2 + 5xy + 6y2)
= (x + y)(x2 + 2xy + 3xy + 6y2)
= (x + y)(x + 2y)(x + 3y)
.
  1. ক) ৪২০.২৮
  2. খ) ৭২.৩২
  3. গ) ১২.১৮৫
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা


.
x3 - x - 6 এর উৎপাদক নয় কোনটি?
  1. ক) (x + 2) (x2 - 2x) 
  2. খ) (x - 2) (x2 + 2x + 3)
  3. গ) (x - 2)
  4. ঘ) ( x2 + 2x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - x - 6 এর উৎপাদক নয় কোনটি?

সমাধান:
ধরি 
f(x) = x3 - x - 6
f(2) = 23 - 2 - 6
= 8 - 8
= 0

(x - 2) হলো f(x) এর একটি উৎপাদক 

f(x) = x3 - x - 6
= x3 - 2x2 + 2x2- 4x + 3x - 6
= x2(x - 2)+ 2x (x - 2) + 3 (x - 2) 
= (x - 2)(x2 + 2x + 3)
.
যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ২০% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২২%
  2. খ) ৪০০%
  3. গ) ৪৪%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ২০% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক হলে,
ক্ষেত্রফল ক বর্গ একক

২০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ২০%) একক
= ক + ২০ক/১০০
= ক + ক/৫
= ৬ক/৫ একক

ক্ষেত্রফল = ৩৬ক/২৫

ক্ষেত্রফল বৃদ্ধি
= (৩৬ক/২৫) - ক = ১১ক/২৫

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(১১ক/২৫)/ক} × ১০০]%
= ৪৪%
১০.
দুই অংক বিশিষ্ট সংখ্যার অংকদ্বয়ের অন্তর ৪। সংখ্যাটির অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখ্যার যোগফল ১১০ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৬২
  2. খ) ৭৩
  3. গ) ৯৫
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
সমাধান: 
ধরি,
দশক স্থানীয় অংক = x + 4
একক স্থানীয় অংক = x

সংখ্যাটি = 10(x + 4) +x
= 10x + 40 + x
= 11x + 40

অংকদ্বয় স্থান বিনিময় করলে পাওয়া যায় = 10x + x + 4 = 11x + 4


প্রশ্নমতে,
11x + 40 + 11x + 4 = 110 
বা, 22x + 44 = 110
বা, 22x = 110 - 44
বা,22x = 66
বা, x = 3


সংখ্যাটি= 11x + 40
= 11 × 3 + 40 
= 33 +40 
= 73
১১.
১ হতে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৯
  2. খ) ১১
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো= ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯

∴ ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ + ১৫ + ১৭ + ১৯)/ ১০
= ১০০/১০
= ১০
১২.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৮ গুণ। সংখ্যা তিনটির গড় কত?
  1. ক) ৮
  2. খ) ৫
  3. গ) ৪
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৮ গুণ। সংখ্যা তিনটির গড় কত?

সমাধান: 
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১) × ক × (ক + ১) = ৮ × (ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক - ১) = ৮ × ৩ক
বা, ক - ১ = ২৪
বা, ক = ২৫
∴ ক = ৫

∴ সংখ্যা তিনটি হলো ৪, ৫,৬

∴ সংখ্যা তিনটির গড় = ( ৪ + ৫ + ৬)/৩ =১৫/৩ = ৫
১৩.
পাঁচ বাহু বিশিষ্ট বহুভূজের কতটি কর্ণ আছে?
  1. ক) ৭টি
  2. খ) ১০টি
  3. গ) ৫টি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সমাধান: 
বহুভূজের বাহু n = 5

কর্ণের সংখ্যা = 5c2 - 5
= 10 - 5
= 5
১৪.
.০৩, ০.১২, ০.৪৮,................. । শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
  1. ক) ০.০৪৬
  2. খ) ১.৪৮
  3. গ) ০.০০৯২
  4. ঘ) ১.৯২
ব্যাখ্যা
প্রশ্ন: .০৩, ০.১২, ০.৪৮,................. । শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

সমাধান:
ধারাটি গুণোত্তর ধারা এবং এর সাধারণ অনুপাত ৪

ধারাটির পরবর্তী সংখ্যা হবে ০.৪৮ × ৪ = ১.৯২
১৫.
একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল, ১০টি কালো বল আছে। দৈবভাবে ১টি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/২
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল, ১০টি কালো বল আছে। দৈবভাবে ১টি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বলের সংখ্যা = ৬ + ৮ + ১০ = ২৪টি
সাদা বল = ৮টি

∴ দৈবভাবে বল তুললে সাদা বল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
∴ সাদা বল না হওয়ার সম্ভাবনা = (১ - ১/৩) = ২/৩
১৬.
লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
  1. ক) ধাঁধা
  2. খ) ছড়া
  3. গ) প্রবাদ
  4. ঘ) গাঁথা কাহিনী
ব্যাখ্যা
• লোকসাহিত্য:
- লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়।
- লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়।
- লােকসাহিত্যের উপাদান মূলত গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা।  
- তাই  রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন।
- লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত,  গীতিকা,  লোককাহিনী, লোকনাট্য, ছড়া,  মন্ত্র,  ধাঁধা ও   প্রবাদ  এই আটটি শাখায় ভাগ করা যায়।
- লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন- 'ছড়া'। 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
১৭.
মাতৃভাষী ছোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা?
  1. ক) ৮ম
  2. খ) ৫ম
  3. গ) ৬ষ্ঠ
  4. ঘ) ৭ম
ব্যাখ্যা
• মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা।

• বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ।
- এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বাস।
- এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাসহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি।
- পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে।
- মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা।
- এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৮.
রামমোহন রায়ের 'গৌড়ীয় ব্যাকরণ' কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৭৫৭ সালে
  2. খ) ১৬৬৫ সালে
  3. গ) ১৮২০ সালে
  4. ঘ) ১৮২২ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায়: 
- ‘গৌড়ীয় ব্যাকরণ’- এর রচয়িতা রাজা রামমোহন রায়।
- ১৮৩৩ সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ' বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- গৌড়ীয় ব্যাকরণ  বাঙালি রচিত প্রথম বাংলা  ব্যাকরণ। 
- এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- রাজা রামমোহন হিন্দুধর্মের মহান সংস্কারক। পশ্চিম বাংলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
- রামমোহনের প্রথম দিকের রচনাসমূহ ছিল আরবি ও ফারসি ভাষায়।
- তাঁর সংস্কারমূলক ও উদারবাদী ধারণাসমূহের প্রচারের জন্য ১৮২১ সালে রামমোহন সম্বাদ কৌমুদী নামে বাংলা সংবাদপত্র ও ১৮২২ সালে মিরাত-উল-আখবার নামে ফারসি সংবাদপত্র প্রকাশ করেন।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন 
- ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।

উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২) এবং বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কী?
  1. ক) অর্থতত্ত্ব
  2. খ) বাক্যতত্ত্ব
  3. গ) রূপতত্ত্ব
  4. ঘ) বর্ণতত্ত্ব
ব্যাখ্যা
• অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।
রূপতত্ত্ব
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।

ধ্বনিতত্ত্ব: 
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব: 
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২০.
মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে _____ উৎপন্ন হয় ।
  1. ক) বাক্য
  2. খ) ধ্বনি
  3. গ) শব্দ
  4. ঘ) বর্ণ
ব্যাখ্যা
• ধ্বনি: 
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। 
- ফুসফুসতাড়িত বাতাস গলনালি হয়ে মুখ ও নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ধ্বনি উচ্চারিত হয়। 
- মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। 

• আরো কিছু তথ্য: 
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। 
- এই বর্ণ কানে শােনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- ভাষার সবগুলাে বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

 উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।  
২১.
মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি?
  1. ক) ২৮টি
  2. খ) ২৯টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ৩১টি
ব্যাখ্যা
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

স্বরধ্বনি: 
- সেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।

ব্যঞ্জনধ্বনি: 
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখের বাহিরে বের হওয়ার আগে বাকপ্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, সেগুলোকে ব্যঞ্জনধ্বনি বলে।

• মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ];

• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি:
[প্], [ফ্], [ব্], [ভ্], [ত্], [খ্], [দ], [ধ], [ট], [ঠ], [ড্], [ঢ্], [চ্], [ছ], [জ], [ঝ], [ক্], [খ্], [গ্], [ঘ], [ম্], [ন্], [ঙ্], [স্], [শ], [হ্], [ল্], [র্], [ড় ], [ঢ় ] ।
এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
২২.
উচ্চারণ স্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
  1. ক) তালব্য
  2. খ) কণ্ঠ্য
  3. গ) মূর্ধন্য
  4. ঘ) দন্ত্য
ব্যাখ্যা
উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
- ওষ্ঠ্য ব্যঞ্জন, 
- দন্ত্য ব্যঞ্জন , 
- দন্তমূলীয় ব্যঞ্জন , 
- মূর্ধন্য ব্যঞ্জন , 
- তালব্য ব্যঞ্জন , 
- কন্ঠ্য ব্যঞ্জন , 
- কন্ঠনালী ব্যঞ্জন । 

তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভে ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

[উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০২১]
২৩.
‘সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
  1. ক) একাগ্রতায়
  2. খ) সমান ব্যবহার
  3. গ) সমভাবনায়
  4. ঘ) একযোগে
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'সমভিব্যাহারে' (ক্রিয়াবিশেষণ)
'সমভিব্যাহার' শব্দটির অর্থ: 
- একত্রে সঙ্ঘবদ্ধভাবে; সঙ্গে ( যেমন- মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন)। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২৪.
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দ্বীপ+আয়ন
  2. দ্বীপ+অয়ন
  3. দ্বিপ+অনট
  4. দ্বীপ+ অনাট
ব্যাখ্যা
আয়ন (<ফক্):
ক) বংশধর অর্থে: বাৎস্য+আয়ন=বাৎস্যায়ন, বদর+আয়ন=বাদরায়ণ, (‘রামায়ণ' এই ‘আয়ন' প্রত্যয়যোগে সিদ্ধ নয়। রাম অয়ন যার এই অর্থে রামায়ণ)।

খ) এই স্থানে জাত অর্থে: দ্বীপ+আয়ন = দ্বৈপায়ন।
এই ‘আয়ন’-এর সঙ্গে কৃদন্ত আয়+অন=আয়নের পার্থক্য লক্ষণীয়। দুষ্কৃতায়ন, বনায়ন, দুর্বৃত্তায়ন, বিশ্বায়ন প্রভৃতি শব্দ 'আয়ন’ যোগে গঠিত নয়।
-  দ্বৈপায়ন শব্দটি মূলত প্রত্যয় সাধিত শব্দ যার প্রকৃতি প্রত্যয়  দ্বীপ+আয়ন।

এটি সন্ধি সাধিত নয়। ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এ প্রশ্নটি আসার পর থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এটি পরীক্ষায় আসলে দ্বীপ+আয়ন = দ্বৈপায়ন উত্তর করবেন। 
২৫.
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
  1. ক) লুইপা
  2. খ) কাহ্নপা
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) নজরুল ইসলাম
ব্যাখ্যা
• চর্যাপদ: 
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খন্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা,  কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
- কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
- ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ ৮ টি পদ লেখেন।
- চর্যাপদের পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় রচিত। 
- চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
২৬.
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ কোনটি?
  1. ক) শাশ্বত বঙ্গ
  2. খ) প্রবন্ধ সংগ্রহ
  3. গ) পঞ্চতন্ত্র
  4. ঘ) কালান্তর
ব্যাখ্যা
• সৈয়দ মুজতবা আলী: 
১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য, 
- শবনম। 

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী, 
- টুনি মেম। 

• 'পঞ্চতন্ত্র' সৈয়দ মুজতবা আলীর ব্যক্তিগত প্রবন্ধ সংকলন।
- এটি ১৯৫২ সালে প্রকাশিত এবং দুই পর্বে বিভক্ত।
- প্রথম পর্বে ৩৪টি ও দ্বিতীয় পর্বে ৩১টি; সর্বমোট ৬৫টি রচনার সংকলন।
- রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল - বই কেনা, মোপাসাঁ, চেখফ-রবীন্দ্রনাথ, বিদেশে ইত্যাদি।
- গ্রন্থটি রম্য ধরণের প্রবন্ধের সংকলন।

অন্য অপশনে,
শাশ্বত বঙ্গ- কাজী আবদুল ওদুদের প্রবন্ধ। 
প্রবন্ধ সংগ্রহ- প্রমথ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ। 
কালান্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা____
  1. ক) অপরিহার্য
  2. খ) বাঞ্চনীয়
  3. গ) অসম্ভব
  4. ঘ) অপ্রয়োজনীয়
ব্যাখ্যা
• সারাংশ: 
- গদ্যরচনার অন্তর্নিহিত বক্তব্যকে সংক্ষেপে লেখার নাম সারাংশ, আর কাব্যভাষায় লেখা কোনো রচনার মূলভাবকে সংক্ষেপে লেখার নাম সারমর্ম।

• সারাংশ ও সারমর্ম লেখার কিছু নিয়ম হলো:
ক. প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হয়।
খ. অনধিক চার বাক্য বা চল্লিশ শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম সীমিত রাখা দরকার।
গ. প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হয়।
ঘ. সারমর্ম বা সারাংশ লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হয়।
ত. সারাংশ ও সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না। ভাষা হতে হয় দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত।
চ. সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়।
ছ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নেই।
জ. সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়. 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
২৮.
একটি পত্রের প্রধান অংশ কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
• একটি পত্রের প্রধান অংশ দুইটি। যথা:
১. বাইরের অংশ বা শিরোনাম ও
২. ভেতরের অংশ বা পত্রগর্ভ।

শিরোনাম: পত্রের খাম বা পোস্টকার্ডে প্রেরক ( যিনি চিঠি লিখেন ) ও প্রাপকের ( যার উদ্দেশ্য চিঠি লেখা হয় ) নাম ও ঠিকানা লেখা হয়। একেই শিরোনাম বলা হয়। পোস্টকার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা আর ডানদিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা।

পত্রগর্ভ: একটি পত্রের বিষয় অনুসারে কয়েকটি ভাগ থাকে।
যেমন: 
১. পত্রের উপরে ডানদিকে প্রেরকের ঠিকানা লিখতে হয়। ঠিকানার নিচে পত্র লেখার তারিখ লিখতে হয়।
২. পত্রের বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে। বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষায় পার্থক্য থাকে। গুরুজনদের উদ্দেশে শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় খালা, শ্রদ্ধাভাজনীয়াষু মা ইত্যাদি লেখা হয়। সমবয়সী বন্ধুদের প্রতি প্রিয় সুমন, প্রীতিভাজনেষু, প্রীতিভাজনাষু, বন্ধুবরেষু ইত্যাদি লেখা হয়।

---------------------------------

• সাধারণত একটি ব্যক্তিগত পত্রতে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ড. হায়াৎ মামুদ ও ভাষা-শিক্ষা।
২৯.
`পাঁচ সেরের সমাহার' এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) পরিমেয়
  2. খ) পশুরী
  3. গ) পাঁচমিশালী
  4. ঘ) পঞ্চবটি
ব্যাখ্যা
পাঁচ সেরের সমাহার- পশুরী। 

আরো কিছু এক কথায় প্রকাশ:
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।।
৩০.
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  1. ক) ডাব
  2. খ) কুচ্ছিত
  3. গ) সচিব
  4. ঘ) বালতি
ব্যাখ্যা
ইংরেজি 'Secretary' এর বাংলা পারিভাষিক অর্থ- 'সচিব'।   

• কুচ্ছিত, [কুত্‌সিত্‌, কুচ্‌ছিত্‌]- তৎসম বা সংস্কৃত শব্দ। 
• 'ডাব'- দেশি শব্দ। 
• 'বালতি' শব্দটি- তৎসম বা সংস্কৃত বালপত্রিকা থেকে এসেছে।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩১.
`ওথ' (Oath) এর অর্থ কী?
  1. ক) হলফনামা
  2. খ) জামিন
  3. গ) সত্যসাক্ষ্য
  4. ঘ) আপত্তি
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিগম্য (accessible dictionary) অভিধান অনুসারে, 
`ওথ' (Oath) এর অর্থ- হলফনামা বা শপথবাক্য।  

উদাহরণস্বরূপ: put somebody under oath (আইন সম্বন্ধীয়) কাউকে শপথবাক্য পাঠ করতে বলা বা পাঠ করানো। 

উৎস: বাংলা একাডেমি অভিগম্য (accessible dictionary) অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৩২.
'বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) লাফালাফি
  2. খ) বেহায়াপনা
  3. গ) লম্পঝাপ
  4. ঘ) লজ্জা
ব্যাখ্যা
'বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ - বেহায়াপনা। 
বাক্য গঠন: হাজার বকলেও লাভ নেই, তাঁর হচ্ছে বিরালের আড়াই পা।

আরো কিছু গুরত্বপূর্ণ বাগধারা সমূহ:
- খয়ের খাঁ বাগধারার অর্থ - চাটুকার।
- 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ- মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
৩৩.
'হাল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) তৎসম
  2. খ) উত্তম
  3. গ) সাবেক
  4. ঘ) বর্তমান
ব্যাখ্যা
• 'হাল' শব্দের বিপরীত শব্দ- 'সাবেক'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'প্রাচীন' শব্দের বিপরীত শব্দ- 'অর্বাচীন',
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত ,
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল', 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান', 
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত',
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, লেখক- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৪.
‘ধীমান' শব্দের অর্থ কী?
  1. ক) বুদ্ধিমান
  2. খ) শান্ত
  3. গ) প্রজ্ঞাবান
  4. ঘ) নিরীহ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, 
‘ধীমান' শব্দটির অর্থ: 'বুদ্ধিমান'। 

• ‘ধীমান'- সংস্কৃত শব্দ।
প্রকৃতি- প্রত্যয়: ধী + মৎ। 

• ‘প্রজ্ঞাবান' শব্দের অর্থ- তত্ত্বজ্ঞানী, পণ্ডিত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৫.
'তিলে তৈল আছে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ৭মী
  2. খ) অধিকরণে ৭মী
  3. গ) সম্প্রদানে ৭মী
  4. ঘ) অপাদানে ৫মী
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। 

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : তিলে তৈল আছে(তিলের সারা অংশব্যাপী)।  

• অধিকরণ কারকের উদাহরণ - 
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে  - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি ।
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি । 
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি । 
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৩৬.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত মোট ধানের জাত কতটি?
  1. ক) ৭৭টি
  2. খ) ৮৯টি
  3. গ) ১০৫টি
  4. ঘ) ১১৩টি
ব্যাখ্যা
• ধানের জাত:
 - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রতিকূল ও অপ্রতিকূল পরিবেশ উপযোগী উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত ১১৩টি (১০৫টি ইনব্রিড ও ৮টি হাইব্রিড) উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে।

তম্মধ্যে:
- ৫১টি জাত বোরো মওসুমের জন্য (১২টি জাত বোরো ও আউশ উভয় মওসুম উপযোগী)।
- ২৭ টি জাত বোনা এবং রোপা আউশ মওসুম উপযোগী।
- ৪৬ টি জাত রোপা আমন মওসুম উপযোগী।
- ১২টি জাত বোরো ও আউশ উভয় মওসুম উপযোগী।
- ১টি জাত বোরো, আউশ এবং রোপা আমন মওসুম উপযোগী।
- ১টি জাত বোনা আমন মওসুম উপযোগী।

তথ্যসূত্র: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
৩৭.
চর্যাপদ বাংলা ভাষায় রচিত- এটি প্রথম প্রমাণ করেন কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- চর্যাপদের ভাষাকে বলা হয় 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা'।
- এ ভাষা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট।
- তাই একে 'আলাে-আঁধারী' ভাষাও বলা হয়।
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভপর নয়৷ তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য৷

• বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। 

- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃত দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 

১৯২৬ সালে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'অরিজিন অ্যান্ড ডেভেলোপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।

- ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. সুকুমার সেন, ড. শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে- চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 
- ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
- ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অর্ন্তনিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
- বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচর্য, বৈদ্ধ সহজান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
৩৮.
বাংলাদেশের প্রধানতম খনিজ সম্পদ কোনটি?
  1. ক) কয়লা
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) চুনাপাথর
  4. ঘ) চীনামাটি
ব্যাখ্যা
• প্রধান খনিজ সম্পদ:
- বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- বর্তমানে দেশে মোট ২৯টি গ্যাস ক্ষেত্র রয়েছে। ভোলার ইলিশা-১ কূপটি দেশের নতুন গ্যাসক্ষেত্র (২৯তম)।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজতেল প্রভৃতি উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পেট্রোবাংলা।
৩৯.
প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন?
  1. ক) চন্দ্রগুপ্ত মৌর্য
  2. খ) অশোক
  3. গ) ধর্মপাল
  4. ঘ) শশাঙ্ক
ব্যাখ্যা
চন্দ্রগুপ্ত মৌর্য:
• ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্যে।
• মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
• তাঁর সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে, মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়, বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে।
• তার রাজধানী ছিল পাটালিপুত্র।
• ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন - চন্দ্রগুপ্ত মৌর্য।
• সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল কৌটিল্য। 
• অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ ও সমরবিদ কৌটিল্য। এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 
• আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন।
 
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৪০.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
  1. ক) মৌলভীবাজার
  2. খ) সিলেট
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটের মালিনীছড়ায় ১৮৫৪ সালে।
- বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। জেলাটিতে মোট ৯১টি চা বাগান রয়েছে।

- অন্যান্য জেলার মধ্যে হবিগঞ্জে ২৫টি, চট্টগ্রামে ২১টি, সিলেটে ১৯টি, পঞ্চগড়ে ৮টি, রাঙামাটিতে ২টি এবং ঠাকুরগাঁও জেলায় ১টি চা বাগান রয়েছে।

তথ্যসূত্র:- বাংলাদেশ চা বোর্ড।
৪১.
ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?
  1. ক) লর্ড ক্লাইভ
  2. খ) শেরশাহ
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) ওয়ারেন হেস্টিংস
ব্যাখ্যা
• ওয়ারেন হেস্টিংস:
- ওয়ারেন হেস্টিংস ছিলেন সর্বশেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল।
- উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন।
- দ্বৈত শাসনের অবসান ঘটান।
- কলকাতা রাজধানী করেন।
- পাঁচশালা বন্দোবস্ত চালু করেন।
- এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
- প্রথম ভারতীয় সংবাদপত্র 'বেঙ্গল গেজেট' প্রকাশ করেন।
- ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট পাস করান।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৪২.
মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
  4. ঘ) এ এইচ এম কামারুজ্জামান
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - রাষ্ট্রপতি।
- সৈয়দ নজরুল ইসলাম - উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত)। 
- তাজউদ্দীন আহমদ- প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 
- খন্দকার মোশতাক আহমদ- মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 
- এম মনসুর আলী - মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
- এ এইচ এম কামরুজ্জামান- মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪৩.
১৯৭১ সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পন করে?
  1. ক) ৯৩ হাজার
  2. খ) ৯০ হাজার
  3. গ) ৮৮ হাজার
  4. ঘ) ৮৭ হাজার
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ৯৩ হাজার সৈন্যসহ ঢাকার রেসকোর্স ময়দানে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে।
- পাকিস্তান বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।
- আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথবাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ প্রধান গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খন্দকার (এ.কে খন্দকার)।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৪৪.
বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি।
- বিভাগগুলো হচ্ছে - ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ।
- বাংলাদেশে বর্তমানে জেলা আছে - ৬৪ টি।
- সিটি কর্পোরেশন আছে - ১২ টি।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪৫.
বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) খুলনা
  3. গ) ঢাকা
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি।
- বাংলাদেশের বৃহত্তম বিভাগ - চট্টগ্রাম (জনসংখ্যায় ঢাকা)।
- বিভাগগুলো হচ্ছে - ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ।
- বাংলাদেশে বর্তমানে জেলা আছে - ৬৪ টি।
- সিটি কর্পোরেশন আছে - ১২ টি।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪৬.
একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাদিক্রমে কত কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বালিত বলে গণ্য হবে?
  1. ক) ৩০
  2. খ) ৬০
  3. গ) ৯০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাদিক্রমে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বালিত বলে গণ্য হবে।

• সদস্যদের আসন শূন্য হওয়া:

- বাংলাদেশের সংবিধানের ৬৭ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন সংসদ-সদস্যের আসন শূন্য হবে, যদি
- (ক) তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন:

- তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন;
(খ) সংসদের অনুমতি না নিয়ে তিনি একাদিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন;
(গ) সংসদ ভাঙ্গিয়া যায়;
(ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান; অথবা
(ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।
(২) কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৪৭.
পদ্মা সেতু উদ্বোধন করা হয় কত তারিখে?
  1. ক) ১০ জানুয়ারি, ২০২৩
  2. খ) ২৫ জুন, ২০২২
  3. গ) ৩০ মে, ২০২২
  4. ঘ) ১১ আগস্ট, ২০২২
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২।
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

- সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। - সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো।
৪৮.
বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী ছিলো?
  1. ক) গৌড়
  2. খ) পুণ্ড্র
  3. গ) বরেন্দ্র
  4. ঘ) সমতট
ব্যাখ্যা
সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
• হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
• বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
• বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৪৯.
যমুনা সার কারখানা কোন জেলায় অবস্থিত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) জামালপুর
  3. গ) শেরপুর
  4. ঘ) টাঙ্গাইল
ব্যাখ্যা
- যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড জামালপুর জেলার সরিষাবাড়ী থানার তারাকান্দিতে অবস্থিত।
- এটি ১৯৯২ সালে স্থাপিত হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫.৬১ লক্ষ মেট্রিক টন।
- এটিতে দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
- শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার নিয়ন্ত্রণে বর্তমানে দেশে ৮টি সার কারখানা রয়েছে। এর মধ্যে চালু কারখানা ৬টি।

(তথ্যসূত্রঃ বিসিআইসি ওয়েবসাইট)
৫০.
মেহেরপুর জেলার উপজেলার সংখ্যা কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
• মেহেরপুর জেলা:
- মেহেরপুর জেলার উপজেলার সংখ্যা - ৩ টি।
- উপজেলাসমূহের নাম- মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা।
- এটি ০৩টি উপজেলা, ০৩টি থানা, ০২টি পৌরসভা (১টি ‌‍'ক' শ্রেণীর, ১টি 'খ' শ্রেণীর), ১৮টি ইউনিয়ন, ১৯৯টি মৌজা, ২৫৯টি গ্রাম নিয়ে গঠিত। 

তথ্যসূত্র: মেহেরপুর জেলার ওয়েবসাইট।
৫১.
Which one is Common Noun?
  1. ক) Truth
  2. খ) Victory
  3. গ) Length
  4. ঘ) Bank
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Truth - সত্য
খ) Victory -  জয়; বিজয়।
গ) Length - দৈর্ঘ্য
ঘ) Bank -যে কোন নদীর তীর বা কোনো ব্যাংকের সাধারণ নাম

• Common noun: 
যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common  noun  বলে। 
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Bank দ্বারা -যে কোন নদীর তীর বা কোনো ব্যাংকের সাধারণ নাম নির্দেশ করছে বিধায় এটি Common noun.

• অন্যদিকে, Truth, Victory এবং Length হচ্ছে Abstract noun. 
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 
৫২.
A herd of cattle is passing. The underlined word is-
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Collective noun
  4. ঘ) Abstract noun
ব্যাখ্যা
• A herd of cattle is passing.  The underlined word is - Collective noun.
- Herd অর্থ - দল; পাল; দঙ্গল; যূথ; হলকা।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
৫৩.
Which one is plural?
  1. ক) Princess
  2. খ) Princes
  3. গ) Mistress
  4. ঘ) Mattress
ব্যাখ্যা
• Princes (রাজপুত্ররা) হচ্ছে Prince (রাজপুত্র) এর plural form.
- তবে Princess (রাজকুমারী) হলো prince এর feminine gender
- Mistress এর plural হচ্ছে Mistresses.
৫৪.
Which is the correct masculine form of 'She-ass'?
  1. ক) He-ass
  2. খ) pea- ass
  3. গ) jack-ass
  4. ঘ) honeass
ব্যাখ্যা
• She-ass
English Meaning:  a female donkey
Bangla Meaning: স্ত্রী জাতীয় গাধা।
- এর সঠিক masculine form হচ্ছে Jack-Ass - a male donkey.
৫৫.
What does CV stands for?
  1. ক) Curriculm Vitae
  2. খ) Carriculam Vitae
  3. গ) Curriculumn Vitae
  4. ঘ) Curriculum Vetae
অনির্ধারিত
ব্যাখ্যা
• CV stands for - Curriculum vitae.
- English Meaning: a short-written description of your education, qualifications, previous jobs, and sometimes also your personal interests, that you send to an employer when you are trying to get a job

- Bangla Meaning:  জীবনতথ্য; জীবনবৃত্তান্ত

• অপশনে সঠিক বানান না থাকায় উত্তর নেওয়া সম্ভব হয় নি।

Source: Cambridge Dictionary and Bangla Academy Dictionary.
৫৬.
'A things of beauty is a joy forever'- was stated-
  1. ক) John Keats
  2. খ) P. B Shelley
  3. গ) Robert Herrick
  4. ঘ) Francis Bacon
ব্যাখ্যা
'A thing of beauty is a joy for ever' was stated by John Keats in his poem Endymion.
- Endymion appeared in 1818.
- এই কবিতাটি John Ketas এর  first long poem. 
- This work is divided into four 1,000-line sections, and its verse is composed in loose rhymed couplets.
• 'A thing of beauty is a joy for ever' এই কবিতার একটি বিখ্যাত উক্তি।
- এটি তাঁর কবিতাটির প্রথম লাইন।

John Keats, English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He who is also called ‘Poet of beauty’.

• John Keats poems are - 
- Ode to Psyche
- Ode on Melancholy
- To Autumn
- Bright Star
- On First Looking into Chapman's Homer
- Lamia
- The Eve of St
- La Belle Dame Sans Merci

Source: Britannica and Poetry Foundation.
৫৭.
'Oliver Twist' is a-
  1. ক) Drama
  2. খ) Novel
  3. গ) Epic
  4. ঘ) Poem
ব্যাখ্যা
• Oliver Twist, in full Oliver Twist; or, The Parish Boy’s Progress, novel by Charles Dickens, published under the pseudonym “Boz”.
- এই উপন্যাস টি ১৮৩৭ সাল থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। 
- The novel follows the journey of the titular character, Oliver Twist. an orphan since birth.
- লেখক এই কাহিনীর দ্বারা তৎকালীন লন্ডন শহরের একটি দুরবস্থার চিত্র তুলে ধরেছেন। তিনি সার্থক ভাবে দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। 

• Important character of this novel:
- Oliver Twist
- Fagin
- Bill Sikes
- Nancy
- Agnes Fleming
- Charley Bates etc.

Source: Britannica.
৫৮.
'ফুলটি রক্তের মতো লাল' এর ইংরেজি অনুবাদ-
  1. ক) The flower is red like blood.
  2. খ) The flower is as red as blood.
  3. গ) The flower is bloody red.
  4. ঘ) The flower is blood like red.
ব্যাখ্যা
• 'ফুলটি রক্তের মতো লাল' এর ইংরেজি অনুবাদ - The flower is as red as blood.
- একটি বস্তুর সাথে অন্য বস্তুর তুলনা দিলে সাধারণত as adjective as ব্যবহৃত হয়।
৫৯.
Translate into English : 'এতে কোনো সন্দেহ নেই”
  1. ক) I had no doubt.
  2. খ) It admits of no doubt.
  3. গ) No doubt.
  4. ঘ) Is there a doubt?
ব্যাখ্যা
• এতে কোনো সন্দেহ নেই” - এর সঠিক ইংরেজি হচ্ছে It admits of no doubt.
- admit (of) (আনুষ্ঠানিক) অবকাশ থাকা
- no doubt - no doubt নিঃসন্দেহে; সন্দেহের অবকাশ নেই।
৬০.
A 'Cliche' is-
  1. ক) A novel expression
  2. খ) An exception to the rule
  3. গ) A universal truth
  4. ঘ) An overused expression
ব্যাখ্যা
• Cliche (noun)
English Meaning: a phrase or opinion that is overused and betrays a lack of original thought.
Bangla Meaning: সস্তা বা গতানুগতিক পদসমষ্টি; অতিব্যবহৃত বা অনাধুনিক ধারণা বা কথাবার্তা।

• An overused expression - too much use of an expression that betrays original thought.

Source: Merriam Webster Dictionary.
৬১.
A person who eats human flesh is a-
  1. ক) carnivore
  2. খ) cobbler
  3. গ) cannibal
  4. ঘ) cartographer
ব্যাখ্যা
• A person who eats human flesh is called - Cannibal (নরমাংসভোজী )

• অন্যদিকে, 
ক) carnivore - an animal (such as a dog, fox, crocodile, or shark) that feeds primarily or exclusively on animal matter.
খ) cobbler - A person who mends shoes is called cobbler.
ঘ) cartographer - A person who makes maps is known as Cartographer.

Source: Oxford Learner's Dictionary.
৬২.
'Howl' is the sound of-
  1. ক) Tiger
  2. খ) Lion
  3. গ) Dogs
  4. ঘ) Apes
ব্যাখ্যা
• Howl 
English Meaning: (of a dog, wolf, etc.) to make a long, loud call
Bangla Meaning: বিশেষত নেকড়ের একটানা হুঙ্কার;

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Tiger - বাঘ; ব্যাঘ্র; শার্দূল
খ) Lion -  সিংহ
গ) Dogs -  কুকুর; সারমেয়
ঘ) Apes -  লেজবিহীন বানর; উল্লুক।

Source: Cambridge Dictionary and Bangla Academy Dictionary.
৬৩.
During my study time, I came ____ this beautiful poem.
  1. ক) past
  2. খ) over
  3. গ) onto
  4. ঘ) upon
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - upon.
- Complete sentence: During my study time, I came upon this beautiful poem.

• Come upon
English Meaning: to find something or meet someone unexpectedly
Bangla Meaning: হঠাৎ কোনো কিছুর দেখা পাওয়া।

Source: Cambridge Dictionary
৬৪.
Choose the correct spelling:
  1. ক) Chronotography
  2. খ) Chromatography
  3. গ) Chronatography
  4. ঘ) Chromathography
ব্যাখ্যা
• Chromatography (noun) [uncountable] (chemistry)
English Meaning: ​the process of separating a mixture by passing it through a material through which some parts of the mixture travel further than others.
Bangla Meaning: পৃথকীকরণের একটি ভৌত পদ্ধতি।

Source: Oxford Learner's Dictionary.
৬৫.
`Shoaib asked khan not to meddle in his affairs.' here meddle means-
  1. ক) Intercede
  2. খ) Impose
  3. গ) Interfere
  4. ঘ) Cross
ব্যাখ্যা
• Meddle - (verb intransitive)
-  Meddle (in something) যা করতে বলা হয়নি তেমনি কিছু নিয়ে ব্যস্ত হওয়া।
- . Meddle (with something) হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

• Intercede - (verb transitive) অনুনয়/অনুযাচনা করা; মধ্যবর্তী হওয়া; মধ্যস্থ করা।
• Impose - (verb transitive), (verb intransitive) - আরোপ করা; চাপানো, চাপিয়ে দেওয়া,সুযোগ নেওয়া।
• Interfere -(verb intransitive) - অনধিকারচর্চা/ পরাধিকারচর্চা/ অনধিকার প্রবেশ করা; হস্তক্ষেপ করা; নাক গলানো, অনধিকারপূর্ণ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা,(ঘটনা, পরিস্থিতি ইত্যাদি) অন্তরায় হওয়া; সংঘর্ষে লিপ্ত হওয়া; ব্যাহত করা।
• Cross -(verb transitive) -পার হওয়া; এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া।

• সুতরাং, উল্লেখিত অপশন গুলোর মধ্যে Meddle এর সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করছে Interfere.
- তাই, এটিই সঠিক উত্তর।

Source: Bangla Academy Dictionary.
৬৬.
What is verb form of 'bath'?
  1. ক) bathe
  2. খ) bathen
  3. গ) embath
  4. ঘ) bathing
ব্যাখ্যা
• Bath - স্নান; গোসল।
- এর verb form হচ্ছে Bathe.
- Bathe -(verb transitive), (verb intransitive) - পানিতে স্নান বা গোসল করানো; পানিতে চোবানো/ডোবানো/ভোজানো।


• অন্যদিকে, bathen এবং embath শব্দ দুইটি ভুল।
- Bathing হচ্ছে Bath এর present continuous রূপ।
৬৭.
'Every mother loves her child' make it negative form-
  1. ক) No mother hates her child.
  2. খ) Any mother hate her child.
  3. গ) No mother hate her child.
  4. ঘ) All but no mother hating their child.
ব্যাখ্যা
• Every কে negative করতে হলে Every এর পরিবর্তে প্রথমে There is no + Every এর পরের শব্দটি বসে + but বসে + বাক্যের বাকি অংশ বসে।
- অথবা, who ব্যবহার করা যায়। কিন্তু who এ পরে does not বসে।
যথা :
• Affirmative: Every mother loves her child.
- Negative: There is no mother who does not love her child.
- Negative: There is no mother but loves her child.

অনেক সময় Every এর পরিবর্তে no বসে এবং বাক্যস্থিত affirmative শব্দটির negative রূপ বসিয়েও বাক্যটিকে negative করা যায়।
- যেমন :
Affirmative: Every mother loves her child.
Negative: No mother hates her child.
৬৮.
Nila said, "I must write a letter" The indirect speech is-
  1. ক) Nila said that she had to write a letter.
  2. খ) Nila said that she has to write a letter.
  3. গ) Nila told that she has to write a letter.
  4. ঘ) Nila proposed that she has to write a letter
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,
- Direct speech এ reporting verb টি past tense এ থাকলে এবং reported speech এ must থাকলে তা indirect speech এ পরিবর্তিত হয়ে 'had to' হয়
- এবং ‘said’ verb এর পর ‘that’ বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Nila said that she had to write a letter.
৬৯.
'Shut the door'- make it passive-
  1. ক) The door is no be shut.
  2. খ) Let the door be shut.
  3. গ) The door may be shut.
  4. ঘ) Let the door shut.
ব্যাখ্যা
• Verb দ্বারা শুরু হওয়া imperative sentence কে passive voice করার নিয়ম:
- প্রথমে Let বসে
- object + be + verb এর past participle বসে।
- তাই নিয়মানুযায়ী -
Active voice: Shut the door.
Passive Voice: Let the door be shut.
৭০.
The boy was run ____ by car.
  1. ক) down
  2. খ) over
  3. গ) into
  4. ঘ) upon
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর -over. 
- Complete sentence: The boy was run over by car.
• Run over somebody; run somebody over (যানবাহন) চাপা দেওয়া; দলে চলে যাওয়া।