পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা – ৭ পারমাণবিক অস্ত্র, ক্ষেপনাস্ত্র, যুদ্ধবিমান, আলোচি, অভিযান, ইন্টারপোল, স্কটল্যান্ড ইয়ার্ড, নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রন -জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি, রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন, স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি এবং মানবাধিকার সংক্রান্ত চুক্তি (Petition of Rights, English Bill of Rights, Pact of paris) International Bill Of Human Rights (মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি), মানবাধিকার সংগঠন -আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সম্মেলন/কনভেনশন- আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন+বিশ্ব মানবাধিকার সম্মেলন+ভিয়েনা, কনভেনশন 1961 + ভিয়েনা কনভেনশন 1993 [Live Class – 13 & 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) UNHCR
  2. খ) WMO
  3. গ) CTBTO
  4. ঘ) WHO
সঠিক উত্তর:
গ) CTBTO
উত্তর
সঠিক উত্তর:
গ) CTBTO
ব্যাখ্যা
CTBTO:

- পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা CTBTO.
- সংস্থাটির সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
- এর বর্তমান নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড।
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ। 

তথ্যসূত্র - CTBTO অফিসিয়াল ওয়েবসাইট।
.
CEDAW সনদ কত সালে গৃহীত হয়?
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৯ সালে
ব্যাখ্যা
CEDAW সনদ:

- ১৯৭৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য নিরসের উদ্দেশ্যে CEDAW সনদ গৃহিত হয়।
- ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর প্রয়োজনীয় ২০ টি দেশ অনুমোদন করায় সনদটি কার্যকর হয়।
- এই সনদে ৩০ টি ধারা রয়েছে।
- বাংলাদেশ ১৯৮৪ সালের ৬ নভেম্বর CEDAW সনদ অনুমোদন করে।

তথ্যসূত্র - জাতিসংঘ এর ওয়েবসাইট।
.
কত বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয়?
  1. ক) ১ বছর
  2. খ) ২বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল:

- ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্যে গত ৭ এপ্রিল ২০২২ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে যা এখনো চলমান রয়েছে।
- জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৪৭টি।
- সাধারণ পরিষদের সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে তিন বছরের জন্যে মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ওয়েবসাইট।
.
বি-৫২ কী ধরনের বিমান?
  1. ক) যাত্রীবাহী বিমান
  2. খ) বোমারু বিমান
  3. গ) যুদ্ধ বিমান
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) বোমারু বিমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বোমারু বিমান
ব্যাখ্যা
বি-৫২:

- বি-৫২, যাকে স্ট্যাটোফোর্ট্রেসও বলা হয়।
- এটি এক ধরণের মার্কিন বোমারু বিমান।
- এটি ১৯৪৮ সালে ডিজাইন করা হয়েছিল।
- এটি প্রথম ১৯৫২ সালে উড্ডয়ন করা হয়েছিল।
- ১৯৫৫ সালে প্রথম সামরিক পরিষেবা দেয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
রেডক্রস এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯০টি
  2. খ) ১৯১টি
  3. গ) ১৯২টি
  4. ঘ) ১৯৩টি
সঠিক উত্তর:
গ) ১৯২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২টি
ব্যাখ্যা
ICSRM:

- ICSRM -এর পূর্ণরূপ Internationa Red Cross and Red Crescent Movement.
- রেড ক্রস -এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেড ক্রস হচ্ছে বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা।
- রেডক্রস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
- রেডক্রস এর মোট সদস্য দেশ- ১৯২টি।

তথ্যসূত্র - রেড ক্রস -এর ওয়েবসাইট।
.
ABM চুক্তি অনুযায়ী একটি দেশ সর্বোচ্চ কতটি ব্যালিস্টিক মিসাইল রাখতে পারবে?
  1. ক) ৮০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
খ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০
ব্যাখ্যা
ABM:

- এর পূর্ণরূপ Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- ABM চুক্তি অনুযায়ী একটি দেশ সর্বোচ্চ ১০০টি ব্যালিস্টিক মিসাইল রাখতে পারবে।
- চুক্তিটি  স্বাক্ষরিত হয় ২৬ মে, ১৯৭২ সাল।
- চুক্তি কার্যকরের তারিখ ৩ অক্টোবর, ১৯৭২ সালে।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় মস্কো, রাশিয়ায়।
- এই চুক্তির বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তিটি বাতিল হয় ১৩ জুন, ২০০২ সালে। 

তথ্যসূত্র - Britannica.com & History.com
.
ইন্টারপোল কী?
  1. ক) নির্বাচন পর্যবেক্ষক সংস্থা
  2. খ) আন্তর্জাতিক পুলিশ সংস্থা
  3. গ) বেসরকারি গোয়েন্দা সংস্থা
  4. ঘ) সীমান্তরক্ষী বাহিনী
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক পুলিশ সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক পুলিশ সংস্থা
ব্যাখ্যা
Interpol:

- এর পূর্ণরূপ International Criminal Police Organisation. 
- ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। 
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। 
- এর বর্তমান সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। তবে শুরুতে সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। 
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়। 
- এটির বর্তমান সদস্য ১৯৫টি দেশ। 
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। 
- ইন্টারপোলের বর্তমান সেক্রেটারি জেনারেল জর্জেন স্টক। 

তথ্যসূত্র -  Interpol অফিসিয়াল ওয়েবসাইট।