পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬

পরীক্ষাবার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
Exam - 26 The Limitation Act, 1908, Professional Ethics, Bar Council Order: Subject Final Topic: •The Limitation Act, 1908 : Full Syllabus •Professional Ethics, •Bar Council Order, 1972, •Legal Decisions and Reports: Full Syllabus
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬

বার কাউন্সিল এনরোলমেন্ট ⎯ ২০২৬ · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
নিচের কোনটি পদ্ধতিগত আইন?
  1. চুক্তি আইন
  2. তামাদি আইন
  3. সুনির্দিষ্ট প্রতিকার আইন
  4. দণ্ডবিধি
সঠিক উত্তর:
তামাদি আইন
উত্তর
সঠিক উত্তর:
তামাদি আইন
ব্যাখ্যা

তামাদি আইন, ১৯০৮ হচ্ছে পদ্ধতিগত আইন।

⇒ পদ্ধতিগত আইন (Procedural Law):
তত্ত্বগত আইনগুলোতে যে অধিকার, কর্তব্য ও শাস্তিসমূহ উল্লেখ থাকে সেগুলো যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে কার্যকর করা হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি যে আইনসমূহে উল্লেখ থাকে তাই পদ্ধতিগত আইন। যেমন: ফৌজদারি কার্যবিধি, তামাদি আইন, দেওয়ানি কার্যবিধি ইত্যাদি।

⇒তত্ত্বগত আইন (Substantive Law):
যে আইনসমূহ অধিকার ও কর্তব্যকে সজ্ঞায়িত বা সন্নিবেশিত করে বা কোন অপরাধ কে সজ্ঞায়িত করে ও তার শাস্তির পরিমান উল্লেখ করে, তাই তত্ত্বগত আইন বা মূল আইন। যেমন: চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি ইত্যাদি।

.
'ক' একটা ফার্মের নিকট দেনাগ্রস্ত। চ, ছ এবং জ সেই ফার্মের অংশীদার। চ ও ছ উম্মাদ এবং জ নাবালক। এক্ষেত্রে-
  1. শুধুমাত্র 'চ' এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে
  2. শুধুমাত্র 'ছ' এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে
  3. শুধুমাত্র 'জ" এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে
  4. 'চ', 'ছ', 'জ' সকলে তামাদির মেয়াদ হতে অব্যাহতি পাবে
সঠিক উত্তর:
'চ', 'ছ', 'জ' সকলে তামাদির মেয়াদ হতে অব্যাহতি পাবে
উত্তর
সঠিক উত্তর:
'চ', 'ছ', 'জ' সকলে তামাদির মেয়াদ হতে অব্যাহতি পাবে
ব্যাখ্যা

তামাদি আইন ১৯০৭ এর ৭ ধারা অনুসারে 'চ', 'ছ', 'জ' সকলে তামাদির মেয়াদ হতে অব্যাহতি পাবে

ধারা-৭ (কতিপয় বাদী অথবা দরখাস্তকারীর একজনের অপারগতা: যেইক্ষেত্রে কতিপয় ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করিবার অথবা ডিক্রী জারির জন্য দরখাস্ত দাখিল করিবার অধিকারী এবং তাহাদের একজন উপরোক্ত প্রকারের অপারগতা এবং তাহার সম্মতি ছাড়াই দায়মুক্ত করা চলে, সেই ক্ষেত্রে তাহাদের সকলের প্রতিকূলেই তামাদির মেয়াদ অতিবাহিত হইতে থাকিবে। কিন্তু যেইক্ষেত্রে অনুরূপভাবে দায়মুক্ত করিবার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত অথবা উপরোক্ত অপারগতার অবসান না হওয়া পর্যন্ত তাহাদের কাহারও প্রতিকূলে তামাদির মেয়াদ অতিবাহিত হইবে না।
----------
Section 7: Disability of one of several plaintiffs or applicants: Where one of several persons jointly entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is under any such disability, and discharge can be given without the concurrence of such person, time will run against them all: but, where no such discharge can be given, time will not run as against any of them until one of them becomes capable of giving such discharge without the concurrence of the others or until the disability has ceased.

.
তামাদি আইন শুধু প্রতিকারে বাধা প্রদান করে এবং এটা কোন অধিকার বিলুপ্ত করে না। এই নিয়মের ব্যতিক্রম বলা হয়েছে তামাদি আইনের কোন ধারায়?
  1. ধারা ২৬
  2. ধারা ২৭
  3. ধারা ২৮
  4. ধারা ২৯
সঠিক উত্তর:
ধারা ২৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৮
ব্যাখ্যা

ধারা ২৮,সম্পত্তির অধিকার বিলুপ্তি: কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ব্যাপারে এই আইনে যে মেয়াদ নির্ধারিত করে দেয়া হয়েছে, তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে।
----------
Section 28, Extinguishment of right to property: At the determination of the period hereby limited to any person for instituting a suit for possession of any property, his right to such property shall be extinguished.

.
তামাদি আইন অনুসারে মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হলে, উক্ত নতুন কোন বাদী বা বিবাদীর বিরুদ্ধে কখন তামাদির মেয়াদ গণনা শুরু হবে?
  1. সাক্ষ্য গ্রহণের পর থেকে
  2. বিচার্য বিষয় গঠনের সময় থেকে
  3. যখন আরজি দাখিল করেছিল তখন থেকে
  4. যখন নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে
সঠিক উত্তর:
যখন নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে
উত্তর
সঠিক উত্তর:
যখন নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে
ব্যাখ্যা

ধারা ২২: নতুন বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল:
(১) যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোনো বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি যেই তারিখে অনুরূপ পক্ষভুক্ত হয়েছে, তার জন্য মামলাটি সেই তারিখে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।
(২) যেক্ষেত্রে মামলা মুলতবী থাকাকালে স্বত্বার্পণ বা কোনো স্বত্ব হস্তান্তরের কারণে কাউকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করা হয় অথবা যেক্ষেত্রে বাদীকে বিবাদী কিংবা বিবাদীকে বাদীতে রূপান্তরিত করা হয়, সেক্ষেত্রে (১) উপধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না।
-----------
Section 22: Effect of substituting or adding new plaintiff or defendant:
(1) Where, after the institution of a suit, a new plaintiff or defendant is substituted or added, the suit shall, as regards him, be deemed to have been instituted when he was so made a party.
(2) Nothing in sub-section (1) shall apply to a case where a party is added or substituted owing to an assignment or devolution of any interest during the pendency of a suit or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff.

.
তামাদি আইনের ১২ ধারা অনুসারে কোন ধরনের সময় বাদ দিয়ে তামাদির মেয়াদ গণনা করতে হবে?
  1. সরকারী কার্যের অংশ হিসেবে বিবাদী যে সময় দেশের বাইরে থাকে 
  2. এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় 
  3. আইনগত কার্যধারায় ব্যয়িত সময়
  4. যথেষ্ট কারণে ব্যয়িত সময়
সঠিক উত্তর:
আইনগত কার্যধারায় ব্যয়িত সময়
উত্তর
সঠিক উত্তর:
আইনগত কার্যধারায় ব্যয়িত সময়
ব্যাখ্যা

তামাদি আইনের ১২ ধারা- আইনানুগ কার্যধারায় যেই পরিমাণ সময় গণনা হইতে বাদ দিতে হইবে:
(১) কোন মামলা আপীল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেইদিন হইতে উক্ত মেয়াদ গণনা করিতে হইবে সেই দিন বাদ দিতে হইবে।
(২) কোন আপীল, আপীলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেই রায় সম্পর্কে অভিযোগ করা হইবে তাহা যেইদিন ঘোষণা করা হইয়াছে সেইদিন এবং যে ডিক্রী, দন্ডাদেশ বা আদেশ সম্পর্কে আপীল করা হইবে বা পুনরীক্ষণের প্রার্থনা করা হইবে, তাহার নকল গ্রহণ করিতে যেইসময় আবশ্যক, তাহা বাদ দিতে হইবে।
(৩) যেইক্ষেত্রে ডিক্রী সম্পর্কে আপীল বা পুনরীক্ষণের প্রার্থনা করা হয়, সেইক্ষেত্রে উক্ত ডিক্রী যে রায়ের উপর প্রতিষ্ঠিত সেই রায়ের নকল লইতে যে সময় লাগে, তাহাও বাদ দিতে হইবে।
(৪) কোন রোয়েদাদ নাকচ করিবার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, রোয়েদাদের নকল লইতে যে সময় লাগে, তাহা বাদ দিতে হইবে।
---------
Exclusion of time in legal proceedings:
12. (1) In computing the period of limitation prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned shall be excluded.
(2) In computing the period of limitation prescribed for an appeal, an application for leave to appeal and an application for a review of judgment, the day on which the judgment complained of was pronounced, and the time requisite for obtaining a copy of the decree, sentence or order appealed from or sought to be reviewed, shall be excluded.
(3) Where a decree is appealed from or sought to be reviewed, the time requisite for obtaining a copy of the judgment on which it is founded shall also be excluded.
(4) In computing the period of limitation prescribed for an application to set aside an award, the time requisite for obtaining a copy of the award shall be excluded.

.
The Limitation Act, 1908 এর ১৭ ধারা প্রযোজ্য হবে?
  1. শুধু মোকদ্দমার তামাদির মেয়াদ গণনা  করতে 
  2. শুধু আবেদনের তামাদির মেয়াদ গণনা করতে 
  3. আপীলের তামাদির মেয়াদ গণনা করতে 
  4. মোকদ্দমা বা আবেদনের তামাদির মেয়াদ গণনা করতে 
সঠিক উত্তর:
মোকদ্দমা বা আবেদনের তামাদির মেয়াদ গণনা করতে 
উত্তর
সঠিক উত্তর:
মোকদ্দমা বা আবেদনের তামাদির মেয়াদ গণনা করতে 
ব্যাখ্যা

ধারা-১৭। মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল:
(১) যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকিলে একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকারী হইতো, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হইবার পূর্বেই মৃত্যুবরণ করে, সেইক্ষেত্রে মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধি উক্ত মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার যোগ্যতাসম্পন্ন হইবার সময় হইতে তামাদি মেয়াদ গণনা করা হইবে।
(২) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকিলে তাহার বিরুদ্ধে কেহ একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকার লাভ করিতো, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হইবার পূর্বেই মৃত্যুবরণ করে, সেইক্ষেত্রে যখন মৃত ব্যক্তির এইরূপ কোনো আইনানুগ প্রতিনিধি থাকিবে, যাহার বিরুদ্ধে বাদী মামলা দায়ের বা দরক্ষাস্ত দাখিল করিতে পারিবে, তখন হইতে তামাদি মেয়াদ গণনা করা হইবে।
(৩) সম্পত্তি প্রয়োগের অগ্রাধিকার প্রয়োগের মামলা অথবা স্থাবর সম্পত্তি সম্পর্কিত দখল বা বংশগত কোনো পদলাভ সম্পর্কিত মামলার ক্ষেত্রে উপরোক্ত (১) ও (২) উপধারার কোনো কিছুই প্রযোজ্য নহে।
----------
17, Effect of death before right to sue accrues:
(1) Where a person, who would, if he were living, have a right to institute a suit or make an application, dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased capable of instituting or making such suit or application.
(2) Where person against whom, if he were living, a right to institute a suit or make an application would have accrued dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased against whom the plaintiff may institute or make such suit or application.
(3) Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of immoveable property or of an hereditary office.

.
তামাদি আইনের ১৫ ধারা অনুসারে মোকদ্দমা দায়েরের পূর্বে প্রদত্ত নোটিশের মেয়াদ তামাদির মেয়াদ গণনা করতে বাদ দিতে হবে যেক্ষেত্রে-
  1. নোটিশ দেওয়া বিবেচনামূলক
  2. নোটিশ দেওয়া বাধ্যতামূলক
  3. নোটিশ দেওয়া নির্দেশণামূলক
  4. নোটিশ দেওয়া অপ্রয়োজনীয়
সঠিক উত্তর:
নোটিশ দেওয়া বাধ্যতামূলক
উত্তর
সঠিক উত্তর:
নোটিশ দেওয়া বাধ্যতামূলক
ব্যাখ্যা

তামাদি আইনের ১৫ ধারার বিধান অনুযায়ী, কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হইবে-
(১) যেই মামলা বা ডিক্রি জারির দরখাস্ত দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে, তার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময়, যতদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল, যেদিন তা প্রদত্ত হয়েছিল এবং যেদিন তা প্রত্যাহার করা হয়েছিল, তা বাদ দিতে হবে।
(২) যেই মামলার জন্য বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে নোটিশ দেয়া হয়েছে, তার জন্য নির্ধারিত মেয়াদ গণনায় নোটিশের কাল বাদ দিতে হবে।
-------------
Section 15: Exclusion of time during which proceedings are suspended-
(1) In computing the period of limitation prescribed for any suit or application for the execution of a decree, the institution or execution of which has been stayed by injunction or order, the time of the continuance of the injunction or order, the day on which it was issued or made, and the day on which it was withdrawn, shall be excluded.
(2) In computing the period of limitation prescribed for any suit of which notice has been given in accordance with the requirements of any enactment for the time being in force, the period of such notice shall be excluded.

.
তামাদি আইনের তফসিলে যে সকল আবেদনে দাখিলের জন্য কোন তামাদির মেয়াদ উল্লেখ নেই সে সকল আবেদন দাখিলের জন্য তামাদির মেয়াদ কত?
  1. ১ বছর 
  2. ২ বছর 
  3. ৩ বছর 
  4. ৬ বছর 
সঠিক উত্তর:
৩ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর 
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ ১৮১: দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ৪৮ ধারায় কোন বিধান নাই সেই সকল দরখাস্ত বা যে সকল দরখাস্তের জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই, সেই সকল দরখাস্ত দাখিলের তামাদির মেয়াদ, যখন থেকে অধিকার উদ্ভব হয় সেই সময় থেকে- ৩ বছর।
---------------
The Limitation Act,1908, Article181: Applications for which no period of limitation is provided elsewhere in this schedule or by section 48 of the Code of Civil Procedure, 1908 is 3 years from the day when the right to apply accrues.

.
তামাদি আইনের ২০ ধারা অনুসারে নির্ধারিত সময়ের পূর্বে দেনা আংশিক পরিশোধ অথবা সুদ প্রদানের ফলাফল কী?
  1. উক্ত অর্থ প্রদানের তারিখ থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে
  2. উক্ত অর্থ প্রদানের তারিখ থেকে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে
  3. পূর্ব নির্ধারিত তারিখ থেকে তামাদির মেয়াদ গণনা হবে 
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উক্ত অর্থ প্রদানের তারিখ থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে
উত্তর
সঠিক উত্তর:
উক্ত অর্থ প্রদানের তারিখ থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে
ব্যাখ্যা

ধারা-২০। উত্তর দায় সংক্রান্ত ঋণ পরিশোধের অথবা সুদ প্রদানের ফলাফল 
(১) যেইক্ষেত্রে কোনো দেনা অথবা দায়ের সুদ বাবদ নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে উক্ত দেনা বা দায় পরিশোধ করিতে দায়ী ব্যক্তি স্বয়ং বা তাহার যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কোনো অর্থ প্রদান করে, সেইক্ষেত্রে উক্ত অর্থ প্রদানের তারিখ হইতে নূতন করিয়া তামাদি মেয়াদ গণনা করিতে হইবে।
তবে শর্ত থাকে যে, ১৯২৮ সালের ১লা জানুয়ারির পূর্বে সুদ পরিশোধের ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে, যেই ব্যক্তি অর্থ প্রদান করিবে, স্বীকৃতি তাহার স্বহস্তে লিখিত ও স্বাক্ষরিত অথবা অপরের লিখিত হইলেও তদকর্তৃক স্বাক্ষরিত হইবে।
------------
Section 20: Effect of payment on account of debt as of interest on legacy
1) Where payment on account of a debt or of interest on a legacy is made before the expiration of the prescribed period by the person liable to pay the debt or legacy, or by his duly authorized agent, a fresh period of limitation shall be computed from the time when the payment was made:
Provided that, save in the case of a payment of interest made before the 1st day of January, 1928, an acknowledgment of the payment appears in the handwriting of, or in a writing signed by the person making the payment.

১০.
তামাদি আইনের ১৮ ধারার বিষয়বস্তু হলো-
  1. লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল 
  2. প্রতারণার ফলাফল 
  3. নতুন বাদী বাঁ বিবাদী যুক্ত করার ফলাফল 
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
প্রতারণার ফলাফল 
উত্তর
সঠিক উত্তর:
প্রতারণার ফলাফল 
ব্যাখ্যা

তামাদি আইনের ধারা ১৮: যেইক্ষেত্রে কোনো ব্যক্তি একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকারী হয়, কিন্তু প্রতারণার মাধ্যমে তাহাকে সেই অধিকারের বিষয় অথবা যেই স্বত্বের উপর উক্ত অধিকার প্রতিষ্ঠিত করিবার জন্য যেই দলিল প্রয়োজনীয়, তাহা প্রতারণা করিয়া তাহার নিকট হইতে গোপন রাখা হইয়াছে, সেই সকল ক্ষেত্রে-
(ক) প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তাহার সহযোগীর বিরুদ্ধে, অথবা
(খ) যেই ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ভিন্ন অন্য প্রকারে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে স্বত্ব দাবি করে, তাহার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেইদিন প্রতারণার কথা জানিতে পারে, সেইদিন হইতে অথবা দলিল গোপন করা হইয়া থাকিলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেইদিন হইতে অথবা দলিল গোপন করা হইয়া থাকিলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেইদিন দলিলটি উপস্থাপন করিতে সমর্থ হয় বা অপর পক্ষকে উহা উপস্থাপন করিবার জন্য বাধ্য করিতে পারে, সেইদিন হইতে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে হইবে।
------------------
The Limitation Act,1908, Effect of fraud: Where any person having a right to institute a suit or make an application has, by means of fraud, been kept from the knowledge of such right or of the title on which it is founded,
or where any document necessary to establish such right has been fraudulently concealed from him,
the time limited for instituting a suit or making an application-
(a) against the person guilty of the fraud or accessory thereto, or
(b) against any person claiming through him otherwise than in good faith and for a valuable consideration,
shall be computed from the time when the fraud first became known to the person injuriously affected thereby, or, in the case of the concealed document, when he first had the means of producing it or compelling its production.

১১.
তামাদি আইন ১৯০৮ এর ১৪ ধারা প্রযোজ্য হয়-
  1. মোকদ্দমার ক্ষেত্রে
  2. রেফারেন্সের ক্ষেত্রে
  3. রিভিশনের ক্ষেত্রে
  4. রিভিউ এর ক্ষেত্রে
সঠিক উত্তর:
মোকদ্দমার ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
মোকদ্দমার ক্ষেত্রে
ব্যাখ্যা

⇒ তামাদি আইন ১৪ ধারার বিধান: এখতিয়ারবিহীন আদালতে সদুদ্দেশ্যমূলক কার্যধারায় যেই সময় গণনা হইতে বাদ দিতে হইবে:
১৪ ধারায় বলা হয়েছে যে, এখতিয়ারবিহীন কোনো আদালতে যদি মোকদ্দমা দায়ের করা হয়, তবে সেই আদালতে মোকদ্দমাটি করার জন্য যে সময় ব্যয় করা হয় তা মূল গণনা থেকে বাদ যাবে। তবে এক্ষেত্রে ৩টি বিষয় প্রমাণ করতে হবে।যেমন,
১. বাদীর সদবিশ্বাস,
২. মোকদ্দমার কারণের অভিন্নতা, মানে, এখতিয়ারবিহীন আদালতে যে কারণে মোকদ্দমা করা হয়েছিলো পরবর্তীতে ঠিক একই কারণে এখতিয়ারাধীন আদালতে মোকদ্দমা করা হয়েছে বা হচ্ছে; এবং
৩. প্রথমে যেই আদালতে মোকদ্দমা করা হয়েছিলো, সেই আদালতের সেই মোকদ্দমাটি নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের এখতিয়ারের অপর্যাপ্ততা বা অনুপস্থিতি।
১৪ ধারার বিধান শুধু উপধারা ১ অনুসারে স্যুট বা মোকদ্দমা এবং উপধারা ২ অনুসারে দরখাস্ত দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মোকদ্দমা দায়েরের পর যদি আরজি ফেরত দেওয়া হয় এবং ইতিমধ্যে তামাদির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এখতিয়ারবান আদালতে পুনরায় আরজি দাখিলের ক্ষেত্রে আরজির সাথে তামাদি আইনের ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে।
---------------------
The Limitation Act,1908, Section 14: Exclusion of time of proceeding bona fide in Court without jurisdiction:
(1) In computing the period of limitation prescribed for any suit, the time during which the plantiff has been prosecuting with due diligence another civil proceeding, whether in a Court of first instance or in a Court of appeal, against the defendant, shall be excluded, where the proceeding is founded upon the same cause of action and is prosecuted in good faith in a Court which, from defect of jurisdiction, or other cause of a like nature, is unable to entertain it.
(2) In computing the period of limitation prescribed for any application, the time during which the applicant has been prosecuting with due diligence another civil proceeding, whether in a Court of first instance or in a Court of appeal, against the same party for the same relief shall be excluded, where such proceeding is prosecuted in good faith in a Court which, from defect of jurisdiction, or other cause of a like nature, is unable to entertain it.

১২.
তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২৬ অনুসারে, কোন ধরনের সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য ৬০ বছর নিরবচ্ছিন্নভাবে ভোগ করতে হবে?
  1. ব্যক্তিগত সম্পত্তি
  2. মালিকবিহীন সম্পত্তি
  3. বেসরকারি সম্পত্তি
  4. সরকারি সম্পত্তি
সঠিক উত্তর:
সরকারি সম্পত্তি
উত্তর
সঠিক উত্তর:
সরকারি সম্পত্তি
ব্যাখ্যা

ধারা-২৬। সুখাধিকারসমূহ অর্জন
উপধারা-(১) যেইক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহতভাবে এবং বিশ বছর যাবত্ শান্তিপূর্ণভাবে ভোগ করা হইয়াছে এবং যেইক্ষেত্রে কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যেই কোনো সুখাধিকার (ইতিবাচক, নেতিবাচক যাহাই হউক না কেন) কোনো ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসাবে উহাতে স্বত্ব দাবি করিয়া অব্যাহতভাবে এবং বিশ বত্ত্ব যাবত শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে, সেইক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা অন্য কোনো সুখাধিকার নিরঙ্কুশ ও অলংঘনীয় অধিকারে পরিণত হইবে। যদি কোনো মামলায় উক্তরূপ কোনো অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সেই মামলায় উক্ত উভয় ক্ষেত্রেই বিশ বত্সর বলিতে মামলা দায়েরের তারিখের অব্যবহতি পূর্ববর্তী দুই বত্সত্তর মধ্যে সমাপ্ত বিশ বা বুঝাইবে।
উপধারা-(২) যেই সম্পত্তির উপর (১) উপধারা অনুসারে অধিকার দাবি করা হয়, তাহা যদি সরকারের সম্পত্তি হয়, তবে উক্ত উপধারায় 'বিশ বত্সর' কথাগুলির স্থলে 'ষাট বত্সর' কথাগুলি প্রতিস্থাপিত হইবে।
---------------
Section 26: Acquisition of right to
(1) Where the access and use of light or air to and for any building have been peaceably enjoyed therewith as an
easements
easement, and as of right, without interruption, and for twenty years,
and where any way or watercourse, or the use of any water, or any other easement (whether affirmative or negative) has been peaceably and openly enjoyed by any person claiming title thereto as an easement and as of right without interruption, and for twenty years,
the right to such access and use of light or air, way, water-course, use of water, or other easement shall be absolute and indefeasible.
Each of the said periods of twenty years shall be taken to be a period ending within two years next before the institution of the suit wherein the claim to which such period relates is contested.
(2) Where the property over which a right is claimed under sub-section (1) belongs to the Government, that sub-section shall be read as if for the words "twenty years" the words "sixty years" were substituted.

১৩.
তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদির মেয়াদ নিম্নের কোন অনুচ্ছেদে দেয়া আছে?
  1. অনুচ্ছেদ ১৪৭
  2. অনুচ্ছেদ ১৪৮
  3. অনুচ্ছেদ ১৪৯
  4. উল্লিখিত সবগুলোয়
সঠিক উত্তর:
উল্লিখিত সবগুলোয়
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সবগুলোয়
ব্যাখ্যা

তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদির মেয়াদ হলো ৬০ বছর এবং সর্বনিম্ন তামাদির মেয়াদ হলো ৭দিন। সর্বোচ্চ তামাদির মেয়াদ ১৪৭ থেকে ১৪৯ অনুচ্ছেদে উল্লেখ আছে।

অনুচ্ছেদ ১৪৭- রেহেন উদ্ধারের অধিকার নাশ [Foreclosure] বা বিক্রয়ের [Sale] জন্য রেহেন গ্রহীতা কর্তৃক মামলা দায়েরের সময়সীমা,
রেহেন ঋণ যখন পরিশোধযোগ্য হয় সেই সময় থেকে- ৬০ বছর।

অনুচ্ছেদ ১৪৮-বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের [redeem] জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়েরের সময়সীমা, যখন সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধার করার অধিকার উদ্ভব হয় সেই সময় থেকে- ৬০ বছর।

অনুচ্ছেদ ১৪৯-সুপ্রীম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ব্যতীত সরকার কর্তৃক সরকারের পক্ষে দায়েরকৃত কোন মামলার তামাদি-৬০ বছর।

১৪.
নিচের কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না?
  1. এজাহার দাখিলের ক্ষেত্রে
  2. FIR এর মাধ্যমে থানায় মামলা দায়েরের ক্ষেত্রে
  3. Complaint এর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়েরের ক্ষেত্রে
  4. উপরের উল্লিখিত সবক্ষেত্রে
সঠিক উত্তর:
উপরের উল্লিখিত সবক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উপরের উল্লিখিত সবক্ষেত্রে
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ ফৌজদারি মূল মামলা অর্থাৎ এজাহার, এফ আই আর বা অভিযোগ/নালিশ (complaint) দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
- তামাদি আইন দ্বারা ফৌজদারী মামলা বাধাপ্রাপ্ত হয় না।
- তবে ফৌজদারি আপিল, রিভিশন প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদির মেয়াদ ৭ দিন।

অর্থাৎ তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে সাধারণত প্রয়োগ হয় না। তবে ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হয়।

১৫.
তামাদি আইনের কোন ধারায় দলিলে বর্ণিত সময় গণনা করার বিধান বর্ণিত আছে?
  1. ২১
  2. ২৩
  3. ২৫
  4. ২৭
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

⇒ দলিলে উল্লিখিত সময়ের গণনা :তামাদি আইনের ২৫ ধারায় দলিলে উল্লিখিত সময় গণনার বিধান রয়েছে। তামাদি আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় দলিল গ্রেগরিয়ান বর্ষপঞ্জি (Gregorian calendar) অনুসারে প্রণীত বলে বিবেচিত হবে।
-------------
- The Limitation Act, 1908, Section-25, Computation of time mentioned in instruments: All instruments shall, for the purposes of this Act, be deemed to be made with reference to the Gregorian calendar.

১৬.
তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবেনা -
  1. ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে
  2. বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ এর ক্ষেত্রে
  3. মূল ফৌজদারী মামলায়
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা

তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২৯ এ বলা আছে-
(১) এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না।
(২) যেক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য এই আইনের প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অপেক্ষা ভিন্নতর মেয়াদের বিধান রয়েছে, সেক্ষেত্রে এই আইনের ৩ ধারার বিধানসমূহ এইরূপভাবে প্রযোজ্য হবে, যেন উক্ত ভিন্নতর মেয়াদ এই আইনের উক্ত তফসিলেই নির্ধারিত হয়েছে এবং কোন
বিশেষ আইনের বিধান অনুসারে কোন মামলা, আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ গণনার উদ্দেশ্যে-
ক. এই আইনের ৪ ধারা, ৯ হতে ১৮ ধারা ও ২২ ধারার বিধানসমূহ সেই পরিমাণে প্রযোজ্য হবে, যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত নয়; এবং
খ. এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না।
(৩) এই আইনের কোন বিধান বিবাহ-বিচ্ছেদ আইন, ১৮৬৯ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
(৪) যে সকল এলাকায় ১৮৮২ সালের সুখাধিকার আইনের আওতায় আপাতত সম্প্রসারিত করা হবে, সেই সকল এলাকা। হতে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত 'সুখাধিকার' এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য যে, মূল ফৌজদারী মামলায় তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবেনা।

১৭.
কোন ধরনের মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইনের ১৭ ধারা প্রযোজ্য নয়?
  1. স্থাবর সম্পত্তির দখলের মোকদ্দমা
  2. বংশগত পদ লাভের মোকদ্দমা
  3. অগ্রক্রয়ের অধিকার বলবৎ এর মোকদ্দমা
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা

ধারা-১৭. মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল:
(১) যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকিলে একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকারী হইতো, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হইবার পূর্বেই মৃত্যুবরণ করে, সেইক্ষেত্রে মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধি উক্ত মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার যোগ্যতাসম্পন্ন হইবার সময় হইতে তামাদি মেয়াদ গণনা করা হইবে।
(২) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকিলে তাহার বিরুদ্ধে কেহ একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকার লাভ করিতো, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হইবার পূর্বেই মৃত্যুবরণ করে, সেইক্ষেত্রে যখন মৃত ব্যক্তির এইরূপ কোনো আইনানুগ প্রতিনিধি থাকিবে, যাহার বিরুদ্ধে বাদী মামলা দায়ের বা দরক্ষাস্ত দাখিল করিতে পারিবে, তখন হইতে তামাদি মেয়াদ গণনা করা হইবে।
(৩) সম্পত্তি প্রয়োগের অগ্রাধিকার প্রয়োগের মামলা অথবা স্থাবর সম্পত্তি সম্পর্কিত দখল বা বংশগত কোনো পদলাভ সম্পর্কিত মামলার ক্ষেত্রে উপরোক্ত (১) ও (২) উপধারার কোনো কিছুই প্রযোজ্য নহে।
-----
Effect of death before right to sue accrues:
Section 17. (1) Where a person, who would, if he were living, have a right to institute a suit or make an application, dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased capable of instituting or making such suit or application.
(2) Where person against whom, if he were living, a right to institute a suit or make an application would have accrued dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased against whom the plaintiff may institute or make such suit or application.
(3) Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of immoveable property or of an hereditary office.

১৮.
মৃত্যুদণ্ড ও খালাস আদেশ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে ফৌজদারি আপিলের তামাদির মেয়াদ কত দিনের?
  1. ৩০ দিনের
  2. ৬০ দিনের
  3. ৯০ দিনের
  4. ১২০ দিনের
সঠিক উত্তর:
৬০ দিনের
উত্তর
সঠিক উত্তর:
৬০ দিনের
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ-১৫৫: অনুচ্ছেদ ১৫০ (মৃত্যুদণ্ড) এবং অনুচ্ছেদ ১৫৭ (খালাস) আদেশ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে ফৌজদারি আপিলের তামাদির মেয়াদ-৬০ দিন।
তামাদি শুরু হবে- যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার তারিখ হতে।

১৯.
তামাদি আইনের ১১৪ ধারা অনুসারে চুক্তি রদের মামলা দায়েরের তামাদি কত?
  1. ৬ মাস
  2. ১ বছর 
  3. ২ বছর 
  4. ৩ বছর
সঠিক উত্তর:
১ বছর 
উত্তর
সঠিক উত্তর:
১ বছর 
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ- ১১৪: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায় চুক্তি রদের মামলা (For recession of a contract) দায়েরের তামাদির মেয়াদ ১১৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। চুক্তি প্রত্যাহার করার মামলা যে সকল বিষয় বাদীকে চুক্তি বাতিল করার অধিকার প্রদান করে, সেগুলি সম্পর্কে বাদী যখন প্রথম অবগত হওয়ার ১ বছরের মধ্যে করতে হবে।

২০.
বন্ধকী অস্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমার তামাদির মেয়াদ কত বছরের?
  1.  ২ বছর
  2. ৩ বছর
  3. ১২ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৫: আমানত গ্রহীতা বা বন্ধক গ্রহীতার নিকট থেকে আমানতী বা বন্ধকী অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের তামাদি- ৩০ বছর।
তামাদির সময় গণনা শুরু- আমানত রাখা বা বন্ধক দেওয়ার তারিখ হতে।

২১.
বিলম্বিত দেনমোহরের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা করা হয়-
  1. যখন স্বামীর মৃত্যু হয়
  2. যখন বিবাহ বিচ্ছেদ হয়
  3. যখন থেকে অধিকার জন্মায়
  4. ক অথবা খ
সঠিক উত্তর:
ক অথবা খ
উত্তর
সঠিক উত্তর:
ক অথবা খ
ব্যাখ্যা

তামাদি আইনের অনুচ্ছেদ- ১০৪: বিলম্বিত দেনমোহরের জন্য (deferred dower) একজন মুসলিম মহিলা কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ - ৩ বছর
সময় গণনা শুরু- মৃত্যু অথবা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয়।

২২.
ডিক্রি জারীর মাধ্যমে বিক্রয় রদ করার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে-তামাদি আইনের কত ধারায় এই
বিধান দেয়া আছে?
  1. ১৫ ধারায়
  2. ১৬ ধারায়
  3. ১৮ ধারায়
  4. ১৭ ধারায়
সঠিক উত্তর:
১৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৬ ধারায়
ব্যাখ্যা

তামাদি আইনের ১৬ ধারায় নিলাম বিক্রয় সম্পর্কে বলা আছে- 'ডিক্রি জারির জন্য কোন সম্পত্তি বিক্রয়' অর্থাৎ নিলাম বিক্রয় রদ করার জন্য মামলা দায়ের করা হলে, মামলা যতদিন চলবে সেই সময় নিলাম গ্রহিতার বা যিনি নিলাম কিনেছেন তার উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করার প্রয়োজন হলে নিলাম রদ করার মামলায় যে সময় ব্যয় হয়েছে তা তামাদি মেয়াদ থেকে বাদ যাবে।
------------------
Section 16: Exclusion of time during which proceedings to set aside execution-sale are pending:
In computing the period of limitation prescribed for a suit for possession by a purchaser at a sale in execution of a decree, the time during which a proceeding to set aside the sale has been prosecuted shall be excluded.

২৩.
তামাদি আইন অনুসারে ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে কখন থেকে মামলার তামাদির মেয়াদ শুরু হয়?
  1. ক্ষতিকর কাজটি যখন করা হয়
  2. যখন ক্ষতি সাধিত হয়
  3. যখন মামলা করার কারণ উদ্ভব হয়
  4. খ অথবা গ
সঠিক উত্তর:
খ অথবা গ
উত্তর
সঠিক উত্তর:
খ অথবা গ
ব্যাখ্যা

ধারা-২৪: বিশেষ ক্ষতির কারণ না হইলে যেই কাজের জন্য মামলা করা যায় না, তাহার জন্য ক্ষতিপূরণের মামলা: যেই কার্যের দ্বারা বাস্তবিক পক্ষে কোনো নির্দিষ্ট ক্ষতি সাধিত না হইলে কোনো মামলার কারণ উদ্ভুত হয় না, তদ্রূপ কার্যের দরুন ক্ষতিপূরণের মামলার জন্য যখন ক্ষতি হয়, তখন হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে।
-------------
Section 24: Suit for compensation for act not actionable without special damage: In the case of a suit for compensation for an act which does not give rise to a cause of action unless some specific injury actually results there from, the period of limitation shall be computed from the time when the injury results.

২৪.
How many total rules are there in the Canons of Professional Conduct and Etiquette?
  1. 4
  2. 14
  3. 24
  4. 42
সঠিক উত্তর:
42
উত্তর
সঠিক উত্তর:
42
ব্যাখ্যা

⇒Canons of Professional Conduct and Etiquette- এ মোট ৪টি অধ্যায়ে ৪২টি বিধি আছে।
- "Canons of Professional Conduct and Etiquette" হলো বাংলাদেশের আইনজীবীদের জন্য প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যা তাদের পেশাগত আচরণ ও শালীনতার মানদণ্ড নির্ধারণ করে। এটি একটি সামগ্রিক নিয়মাবলী যা আইনজীবীদের কর্তব্য, দায়িত্ব এবং নৈতিক আচরণের বিভিন্ন দিকগুলো আওতাভুক্ত করে। Canons of Professional Conduct and Etiquette- এ মোট ৪টি অধ্যায়ে ৪২টি বিধি আছে।
অধ্যায়সমূহ:
১ম অধ্যায়- অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ (Conduct with regard to other advocates) 
২য় অধ্যায়- মক্কেলদের প্রতি আচরণ (Conduct with regard to clients) 
৩য় অধ্যায়- আদালতের প্রতি কর্তব্য (Duty to the court) 
৪র্থ অধ্যায়- জনসাধারণের প্রতি আচরণ (Conduct with regard to the public generally)

২৫.
তামাদি আইনের ২১ ধারা অনুসারে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কাদের বোঝাবে?
  1. আইনসম্মত অভিভাবক
  2. কমিটি বা ম্যানেজার
  3. কমিটি বা ম্যানেজার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা

ধারা-২১;অক্ষম ব্যক্তির প্রতিনিধি:
উপধারা-(১) অত্র আইনের ১৯ ও ২০ ধারায় 'তাহার পক্ষে যথাবিহিতরূপে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি' বলিতে অপারগতাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে তাহার আইন সম্মত অভিভাবক, কমিটি বা
ম্যানেজারকে অথবা অনুরূপ অভিভাবক, কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃতি স্বাক্ষর করিবার বা অর্থ প্রদান করিবার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বুঝাইবে।
উপধারা-(২) যৌথ চুক্তিকারী প্রভৃতির একজন কর্তৃক স্বীকৃতি বা অর্থ প্রদান (Acknowledgment or payment by one of several joint contractors, etc.) উপরোক্ত ধারাগুলি কোনো বিধানবলে যৌথ চুক্তিকারী, অংশীদার, নির্বাহক বা বন্ধকগ্রহীতাগণের মধ্যে একজনের বা একাধিক জনের অথবা তাহাদের একজনের বা একাধিকজনের প্রতিনিধির স্বাক্ষরিত কোনো লিখিত স্বীকৃতির ফলে বা অর্থ প্রদানের ফলে অপরজনকে কোনো দেনার জন্য দায়ী করা যাইবে না।
উপধারা-(৩) উপেরাক্ত ধারাগুলির উদ্দেশ্য সাধনকল্পে--
(ক) হিন্দু আইনের আওতাধীন কোনো বিধান অথবা কোনো সম্পত্তিতে সীমিত স্বত্বে স্বত্ববান কোনো ব্যক্তি বা তাহার যথাবিহিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক কোনো দায়েরের ব্যাপারে স্বাক্ষরিত স্বীকৃতি বা অর্থ প্রদান উক্ত দায়ের পরবর্তী উত্তরাধীকারীর প্রতিকূলে বৈধ স্বীকৃতি বা অর্থ প্রদান হিসাবে গণ্য হইবে।
(খ) যেইক্ষেত্রে কোনো অবিভক্ত হিন্দু পরিবার বা তত্পক্ষ কেহ কোনো দায়গ্রস্ত হইয়াছে, সেইক্ষেত্রে উক্ত পরিবারের ম্যানেজার বা তাহার যথাবিহিত ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি কোনো স্বীকৃতিদান বা অর্থ প্রদান করিলে তাহার সমগ্র পরিবারের পক্ষ হইতে করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।
--------------
Section 21, Agent of persons under disability: 
(1) The expression "agent duly authorised in his behalf," in sections 19 and 20, shall, in the case of a person under disability, include his lawful guardian, committee or manager, or an agent duly authorised by such guardian, committee or manager to sign the acknowledgement or make the payment.
(2) Nothing in the said sections renders one of several joint contractors, partners, executors or mortgagees chargeable by reason only of a written acknowledgment signed or of a payment made by, or by the agent of, any other or others of them.
(3) For the purposes of the said sections-
(a) an acknowledgment signed, or a payment made, in respect of any liability, by, or by the duly authorised agent of, any widow or other limited owner of property who is governed by the Hindu law, shall be a valid acknowledgment or payment, as the case may be, as against a reversioner succeeding to such liability; and
(b) where a liability has been incurred by, or on behalf of, a Hindu undivided family as such, an acknowledgment or payment made by, or by the duly authorised agent of, the manager of the family for the time being shall be deemed to have been made on behalf of the whole family.

২৬.
রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়?
  1. ২৬নং আদেশ
  2. ৩৬নং আদেশ
  3. ৪৬নং আদেশ
  4. ৫৬নং আদেশ
সঠিক উত্তর:
৪৬নং আদেশ
উত্তর
সঠিক উত্তর:
৪৬নং আদেশ
ব্যাখ্যা

⇒ স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর ১৯৭২ সালের ২৩ এপ্রিল রাষ্ট্রপতির ৪৬ নং আদেশের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
⇒ এটি সরকার কর্তৃক অনুমোদিত একমাত্র কেন্দ্রীয় সংস্থা যা দেশের সকল আইনজীবী এবং আইন শিক্ষার্থীদের তালিকাভুক্তি, নিবন্ধন ও নিয়ন্ত্রণের দায়িত্বভার পালন করে।
⇒ বার কাউন্সিলের নিজস্ব একটি আইন আছে যা Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 নামে পরিচিত। এই আইনে আইনজীবী হিসেবে নিবন্ধন, শৃংখলা বিধি ইত্যাদি বিষয়গুলো উল্লেখ রয়েছে।
⇒ কাউন্সিলটি একটি চেয়ারম্যান এবং সদস্যদের নির্বাচিত এক প্যানেল দ্বারা পরিচালিত হয়। সদস্যরা দেশের বিভিন্ন বার সোসাইটি দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচন করে।
⇒ বার কাউন্সিলের অন্যান্য দায়িত্বগুলোর মধ্যে আইনজীবী শিক্ষার মান নিয়ন্ত্রণ, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষা করা ইত্যাদি অন্তর্ভুক্ত।

২৭.
কোন মোকদ্দমায় একাধিক আইনজীবী নিযুক্ত হলে, মামলা পরিচালনা করবে কে?
  1. জ্যেষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন
  2. কণিষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন
  3. আদালত নির্ধারণ করে দিবে কে মামলা পরিচালনা করবে
  4. ৩য় কোন আইনজীবীর নিকট মামলা পাঠানো হবে
সঠিক উত্তর:
জ্যেষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন
উত্তর
সঠিক উত্তর:
জ্যেষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন
ব্যাখ্যা

Canons of Professional Conduct and Etiquette- এর প্রথম অধ্যায়: আইনজীবীদের প্রতি আচরণ:
১. পেশার সম্মান ও মান: সকল আইনজীবীর পেশার সম্মান ও উচ্চ মান বজায় রাখা এবং নিজের মর্যাদা রক্ষা করা কর্তব্য।
২. বিজ্ঞাপন নিষেধ: বিজ্ঞাপন বা অন্য কোন উপায়ে কাজ পাওয়ার চেষ্টা নিষেধ। তবে ভিজিটিং কার্ড, নেইমপ্লেট বা ডিরেক্টরীতে নাম ও পেশাদারী পরিচয় প্রকাশ করা যেতে পারে।
৩. বেতনাদির বিনিময় নিষেধ: কাজ যোগাড়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া বা বেতন দেয়া নিষেধ। লাইসেন্সবিহীন ব্যক্তির সাহায্য বা বিনিময় গ্রহণ নিষেধ।
৪. বির্তকিত বিষয় আলোচনা: কোনো পক্ষের এডভোকেটের অনুপস্থিতিতে বা অনুমতি ছাড়া বির্তকিত বিষয় আলোচনা করা নিষেধ।
৫. প্রকাশ্য আদালতের বাইরে আলোচনা নিষেধ: প্রকাশ্য আদালতের বাইরে বিরোধী পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে মামলার বিষয়বস্তু আলোচনা নিষেধ।
৬. মক্কেলের অধিকার: মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ দিতে পারেন। তবে বর্তমান আইনজীবীর ফি পরিশোধ না হওয়া পর্যন্ত অন্য আইনজীবী মামলা গ্রহণ করবেন না।
৭. ব্যক্তিগত দ্বন্দ্ব: মামলার পক্ষভুক্তদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব আইনজীবীদের আচরণে প্রভাবিত করা উচিত নয়।
৮. ফি ভাগাভাগি: আইনী সেবার বিনিময়ে অর্জিত ফি ভাগাভাগি অনুচিত। তবে চুক্তি অনুযায়ী ফি বিভাজন করা যেতে পারে।
৯. অগ্রাধিকার ও সৌজন্য: আদালতের কর্মকান্ডে এটর্নী জেনারেল ও এডভোকেট জেনারেলের অগ্রাধিকার রক্ষা করতে হবে। সিনিয়ার এডভোকেটদের অগ্রাধিকার ও ঐতিহ্য বজায় রাখা উচিত।
১০. নবীনদের সম্মান:
শিক্ষানবীশ ও নবীন আইনজীবীদের প্রবীণ আইনজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। প্রবীণ আইনজীবীরা নবীনদের সহযোগিতা করবেন।
১১. জ্যেষ্ঠ ও কনিষ্ঠ আইনজীবীর ভূমিকা:
একাধিক আইনজীবী নিযুক্ত হলে, জ্যেষ্ঠ আইনজীবী মামলার পরিচালনা করবেন এবং কনিষ্ঠ আইনজীবী সহযোগিতা করবেন।

২৮.
Canons of Professional Conduct & Etiquette- এর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু কী?
  1. আদালতের প্রতি কর্তব্য
  2. মক্কেলদের প্রতি আচরণ
  3. জনসাধারণের প্রতি আচরণ
  4. অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ
সঠিক উত্তর:
জনসাধারণের প্রতি আচরণ
উত্তর
সঠিক উত্তর:
জনসাধারণের প্রতি আচরণ
ব্যাখ্যা

Canons of Professional Conduct & Etiquette-এ মোট ৪টি অধ্যায় আছে। যথা-
১ম অধ্যায়- অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ।
২য় অধ্যায়- মক্কেলদের প্রতি আচরণ।
৩য় অধ্যায়- আদালতের প্রতি কর্তব্য।
৪র্থ অধ্যায়- জনসাধারণের প্রতি আচরণ।

২৯.
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ অনুযায়ী কোনটি বার কাউন্সিলের একটি স্থায়ী কমিটি নয়?
  1. নির্বাহী কমিটি
  2. আর্থিক কমিটি
  3. আইন শিক্ষা কমিটি
  4. মানবাধিকার ও আইন সহায়তা কমিটি
সঠিক উত্তর:
মানবাধিকার ও আইন সহায়তা কমিটি
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার ও আইন সহায়তা কমিটি
ব্যাখ্যা

⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর ১১ অনুচ্ছেদে ৩ ধরনের স্থায়ী কমিটির (Standing Committees] উল্লেখ আছে।

⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ১১(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বার কাউন্সিল নিম্নলিখিত স্থায়ী কমিটি নিয়ে গঠিত হবে:
১. নির্বাহী কমিটি;
২. আর্থিক কমিটি;
৩. আইন শিক্ষা কমিটি।

Article-11(1): The Bar Council shall constitute the following standing committees namely:-
(a) an executive committee consisting of five members elected by the Council from amongst its members;
(c) a finance committee consisting of five members elected by the Council from amongst its members;
(d) a legal education committee consisting of nine members-five elected by the Council from amongst its members and four co-opted by the Council from persons other than the members of the Council at least two of whom shall be teachers of law in any university or college in Bangladesh.

৩০.
The Bangladesh Legal Practitioners and Bar Council Orders, 1972 অনুযায়ী বার কাউন্সিল কতটি ট্রাইব্যুনাল গঠন করতে পারে?  
  1. ১ 
  2. এক বা একাধিক
সঠিক উত্তর:
এক বা একাধিক
উত্তর
সঠিক উত্তর:
এক বা একাধিক
ব্যাখ্যা

The Bangladesh Legal Practitioners and Bar Council Orders, 1972 এর অনুচ্ছেদ ৩৩ অনুযায়ী বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে এবং এর সদস্য সংখ্যা হবে ৩ জন। যথা-
- বার কাউন্সিলের নির্বাচিত দুইজন সদস্য এবং
- তালিকাভুক্ত যে কোনো একজন আইনজীবী।
---------------
Article-33:
(1) The Bar Council may constitute one or more Tribunals and each such Tribunal shall consist of three persons of whom two shall be persons elected by the Council from amongst its members and the other shall be a person co-opted by the Council from amongst the advocates on the roll, and the senior-most advocate amongst the members of a Tribunal shall be its Chairman.

৩১.
একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন অ্যাডভোকেট কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি-
  1. উক্ত সম্পত্তিটি নিজে ক্রয় করতে পারবেন
  2. পারিশ্রমিকের পরিবর্তে সম্পত্তিটি ক্রয় করতে পারবেন
  3. নিজের সম্পত্তির সাথে সংমিশ্রণ ঘটাতে পারবেন
  4. সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না
সঠিক উত্তর:
সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না
ব্যাখ্যা

⇒ Cannons of Professional Conduct and Etiquette এর ২য় অধ্যায়ে মক্কেলের প্রতি এ্যাডভোকেটের দায়িত্ব সম্পর্কিত বিধি-৫ মতে একজন আইনজীবী নিজের পরিচালনাধীন মামলার সংশ্লিষ্ট উইল, ইচ্ছাপত্র (Probate), বন্ধক বন্ধ (Forclosure) বা বিচারিক নিলাম ইত্যাদি পদ্ধতিতে ক্রেতা হতে পারবে না।

-২য় অধ্যায়, বিধি-৫: একজন আইনজীবী কোন উইল কিংবা ঋণের জন্য বন্ধককৃত কিংবা বিচারিক রায়ে নিলামকৃত সম্পত্তি নিজ নামে কিংবা বেনামে ক্রয় কিংবা পারিশ্রমিকের পরিবর্তে উক্ত সমুদয় সম্পত্তি কিংবা আংশিক সম্পত্তি গ্রহন করিতে পারিবেন না, যদি তিনি উক্ত সম্পত্তি সংক্রান্ত মামলার কোন পক্ষের আইনজীবী হিসাবে মামলা পরিচালনায় অংশগ্রহন করিয়া থাকেন।
-----------
CHAPTER-II, Rule-5: An Advocate shall not himself or in benami purchase any property at a probate, foreclosure or judicial sale in an auction or proceeding in which such Advocate appears for a party nor shall he accept the whole or part of the property, in respect of which he had been engaged to conduct the case, in lieu of his remuneration, or as a reward or bounty.

৩২.
বার কাউন্সিল বা এর ট্রাইব্যুনাল, কমিটি, কর্মকর্তা বা কর্মচারীর কোন কাজের জন্য তাদের  বিরুদ্ধে মামলা করা যাবে না,যদি কাজটি করা হয়-
  1. বেআইনি উদ্দেশ্যে 
  2. সৎ উদ্দেশ্যে 
  3. রাজনৈতিক উদ্দেশ্যে
  4. ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে
সঠিক উত্তর:
সৎ উদ্দেশ্যে 
উত্তর
সঠিক উত্তর:
সৎ উদ্দেশ্যে 
ব্যাখ্যা

অনুচ্ছেদ ১৮: বার কাউন্সিল বা কোনো ট্রাইব্যুনাল, কমিটি, কর্মকর্তা বা বার কাউন্সিলের কোনো কর্মচারীর বিরুদ্ধে এই আদেশের বা এর অধীনে প্রণীত বিধির কোনো বিধানের অধীনে সৎ উদ্দেশ্যে করা বা করার উদ্দেশ্যে করা কোনো কাজের জন্য কোনো মামলা বা অন্যান্য আইনি কার্যক্রম গ্রহণ করা যাবে না।
----------------
Article 18: No suit or other legal proceeding shall lie against the Bar Council or any Tribunal, Committee, officer or servant of the Bar Council for any act in good faith done or intended to be done in pursuance of the provisions of this Order or rules made thereunder.

৩৩.
দুর্দশাগ্রস্ত আইনজীবী বা তার পরিবারকে সহায়তা করার জন্য বার কাউন্সিল কেমন তহবিল গঠন করতে পারে? 
  1. যৌথ বীমা তহবিল
  2. কল্যাণ তহবিল 
  3. ত্রাণ তহবিল 
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ত্রাণ তহবিল 
উত্তর
সঠিক উত্তর:
ত্রাণ তহবিল 
ব্যাখ্যা

The Bangladesh Legal Practitioners and Bar Council Orders, 1972 এর অনুচ্ছেদ ১৫(১) অনুসারে বার কাউন্সিল, প্রয়োজনে, দুস্থ এডভোকেট বা তাহার পরিবার ও নির্ভরশীলকে অথবা যুদ্ধ বিধ্বস্ত বা প্রাকৃতিক দূযোর্গ বা অন্যান্য অস্বাভাবিক কারণে ক্ষতিগ্রস্ত কোনো বার এসোসিয়েশনকে সহায়তা প্রদান করিবার উদ্দেশ্যে ত্রাণ তহবিল গঠন করিতে পারিবে।
(২) দফা (১) এর অধীন ত্রাণ তহবিল নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ সমন্বয়ে গঠিত হইবে-
বার কাউন্সিলের অন্য যে কোনো তহবিল হইতে স্থানান্তরিত অর্থ; (ক)
(খ) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
(গ) এডভোকেটগণ হইতে প্রাপ্ত চাঁদা; এবং
(ঘ) জনগণ, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্যান্য উৎস হইতে প্রাপ্ত দান।
----------------
15. (1) A Bar Council may, whenever necessary, constitute a relief fund for the help of any distressed advocate or his family and dependents or for assistance to bar associations affected by war damage or natural calamities or other extraordinary causes.
(2) The relief fund constituted under clause (1) may consist of-
(a) amounts transferred from any other fund of the Bar Council;
(b) grants made by the Government;
(c) contributions received from the advocates; and
(d) donations received from the public, local authorities or other sources.

৩৪.
বার কাউন্সিলের নিরীক্ষা হিসাব কোথায় দাখিল করতে হয়?
  1. বাংলাদেশ ব্যাংকের নিকট
  2. আপীল বিভাগে
  3. অর্থ মন্ত্রনালয়ে 
  4. পার্লামেন্টের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নিকট
সঠিক উত্তর:
পার্লামেন্টের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নিকট
উত্তর
সঠিক উত্তর:
পার্লামেন্টের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নিকট
ব্যাখ্যা

The Bangladesh Legal Practitioners and Bar Council Orders, 1972 এর অনুচ্ছেদ ১৬:
(১) বার কাউন্সিল নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে হিসাব বহি ও অন্যান্য বহি সংরক্ষণ করিবে।
(২) বার কাউন্সিলের হিসাব একজন নিরীক্ষক কর্তৃক, নির্ধারিত সময় এবং পদ্ধতিতে, নিরীক্ষিত হইতে হইবে, যিনি 'কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)] এর অধীন কোম্পানির নিরীক্ষা করিবার যথাযথ যোগ্য নিরীক্ষকগণের মধ্য হইতে বার কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন।
(৩) দফা (২) এর অধীন নিরীক্ষিত হিসাব সংসদ সচিবালয়ের মাধ্যমে সংসদের পাবলিক একাউন্টন্স কমিটির নিকট পেশ করিতে হইবে।
-----------------------
Section 16: (1) The Bar Council shall cause to be maintained such books of accounts and other books in such form and in such manner as may be prescribed.
(2) The accounts of the Bar Council shall be audited by an auditor, who shall be appointed by the Bar Council from amongst auditors duly qualified to act as auditors of companies under the 16[Companies Act, 1994 (Act 18 of 1994)], at such time and in such manner as may be prescribed.
(3) The audited accounts of the Bar Council under clause (2) shall be submitted to the Public Accounts Committee of the Parliament through the Parliament Secretariat.

৩৫.
আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির পর কতদিনের মধ্যে যেকোনো একটি বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে?
  1. ১ মাস 
  2. ২ মাস
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা

⇒ বার কাউন্সিল আদেশের ৬৬ নং বিধিমতে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির পর ছয় মাসের মধ্যে প্রত্যেককে একটি বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে।
⇒ নতুন তালিকাভুক্ত অ্যাডভোকেট (enrolled advocate) ৬ মাসের মধ্যে বার অ্যাসোসিয়েশনের সদস্য না হলে তালিকাভুক্তির ছয় মাস পর আপনা-আপনি তার তালিকাভুক্তিকরণ সনদ বাতিল হয়ে যাবে।
-------------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Rules, 1972. Rule-66:
(1) No person shall practise as an Advocate unless he is a member of a Bar Association of the place at which he ordinarily practises, which Association has been recognized under the rules next following.
(2) The certificate of enrolment of a person who has not become a member of a Bar Association within six months of his enrolment shall stand automatically suspended.

৩৬.
The Bangladesh Legal Practitioners and Bar Council order, 1972 এর কত অনুচ্ছেদে আইনজীবী হিসেবে নিবন্ধনের
অযোগ্যতাসমূহ উল্লেখ আছে?
  1. অনুচ্ছেদ ২২
  2. অনুচ্ছেদ ২৫
  3. অনুচ্ছেদ ২৬
  4. অনুচ্ছেদ ২৭
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ২৭
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ২৭
ব্যাখ্যা

অনুচ্ছেদ ২৭(৩), কোনো ব্যক্তি এডভোকেট হিসাবে অন্তর্ভুক্তির অযোগ্য হইবেন যদি-
(ক) তিনি নৈতিক স্খলনজনিত কোনো অভিযোগে সরকারি চাকরি বা সংবিধিবদ্ধ সরকারি কর্পোরেশন হইতে বরখাস্ত হন, যদি না তাহার বরখাস্তের পর দুই বৎসর অতিক্রান্ত হয়; অথবা
(খ) তিনি নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন, যদি না শাস্তির মেয়াদ শেষ হইবার পর পাঁচ বৎসর অথবা সরকার কর্তৃক, এতদুদ্দেশ্যে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তদাপেক্ষা কম সময়, অতিক্রান্ত হয়।
-------------
27(3) A person shall be disqualified from being admitted as an advocate if-
(a) he was dismissed from service of Government or of a public statutory corporation on a charge involving moral turpitude, unless a period to two years has elapsed since his dismissal; or
(b) he has been convicted for an offence involving moral turpitude, unless a period of five years or such less period as the Government may, by notification in the official Gazette, specify in this behalf, had elapsed from the date of the expiration of the sentence.

৩৭.
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর কত অনুচ্ছেদে বাংলাদেশের বার কাউন্সিলের একজন সচিব থাকার বিধান আছে?
  1. অনুচ্ছেদ ৫(ক)
  2. অনুচ্ছেদ ৫
  3. অনুচ্ছেদ ৬(ক)
  4. অনুচ্ছেদ ৬
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৬(ক)
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৬(ক)
ব্যাখ্যা

৬(ক): বার কাউন্সিলের একজন সচিব থাকিবেন যিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের মধ্য হইতে সরকার কর্তৃক এবং তদকর্তৃক নির্দিষ্টকৃত শর্তে নিযুক্ত হইবেন।
-----------
6(A): There shall be a Secretary of the Bar Council appointed by the Government from amongst the District Judges or Additional District Judges on such terms and conditions as may be determined by it.

৩৮.
বার কাউন্সিল কাদের জন্য দাতব্য তহবিল গঠন করতে পারে?
  1. জনসাধারনের জন্য
  2. বিচার বিভাগীয় সকল কর্মচারীদের জন্য
  3. আইজীবীদের জন্য
  4. অভিযুক্তদের জন্য
সঠিক উত্তর:
আইজীবীদের জন্য
উত্তর
সঠিক উত্তর:
আইজীবীদের জন্য
ব্যাখ্যা

অনুচ্ছেদ ১৪:
(১) বার কাউন্সিল এডভোকেট ও তাদের পরিবার এবং নির্ভরশীলদের কল্যাণের জন্য গ্রুপ বীমা স্কিম এবং দাতব্য তহবিল গঠন করতে পারে।
(২) যদি এই ধরনের কোনো তহবিল গঠন করা হয়, তাহলে রোলভুক্ত প্রতিটি এডভোকেট তহবিলে দান হিসেবে বা প্রিমিয়াম হিসেবে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য থাকবে, এবং সেই পরিমাণ অর্থ ও প্রদানের পদ্ধতি নির্ধারিত হবে।
(৩) উপ-ধারা (১) এর অধীনে গঠিত তহবিল নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত, প্রশাসিত ও ব্যবহার করা হবে।
-----------
Article 14:
(1) The Bar Council may constitute, for the benefit of the advocates and their families and dependents, group insurance schemes and benevolent funds.
(2) Where any such fund is constituted, every advocate on the roll shall be liable to pay to the fund as contribution or, as the case may be, as premium such sum of money, and in such manner, as may be prescribed.
(3) A fund constituted under clause (1) shall be managed, administered and utilised in such manner as may be prescribed.

৩৯.
কেবল অপর পক্ষকে হয়রানীর লক্ষ্যে কোন পক্ষ একটি দেওয়ানি মামলা করতে ইচ্ছুক। এক্ষেত্রে একজন এ্যাডভোকেট-
  1. আদালতের অনুমতি নিয়ে মামলাটি গ্রহণ করবেন
  2. বিরুদ্ধ পক্ষের এ্যাডভোকেটকে সাহায্য করবেন
  3. মামলাটি পরিচালনায় করতে অস্বীকার করবেন
  4. নিযুক্তিয় এ্যাডভোকেট হিসাবে মামলাটি পরিচালনা করবেন
সঠিক উত্তর:
মামলাটি পরিচালনায় করতে অস্বীকার করবেন
উত্তর
সঠিক উত্তর:
মামলাটি পরিচালনায় করতে অস্বীকার করবেন
ব্যাখ্যা

⇒ পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তীতা: ৪ অধ্যায়ে বিধি ৩ এর বিধান একজন আইনজীবীর নিকট যদি প্রতীয়মান হয় যে কোন একটি দেওয়ানী মামলা বিবাদমান পক্ষ একে অপরকে হয়রানি ও ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে মামলায় লিপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে তিনি বাদী কিংবা বিবাদী পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব গ্রহনে অবশ্যই অস্বীকার করবে। উক্ত ব্যতিক্রম ব্যতীত একজন আইনজীবী যে কোন মামলা পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে।
⇒ এডভোকেটের জনসাধারণের প্রতি দায়িত্ব সম্পকৃত ৩ নং বিধিতে বলা হয়েছে, কাউকে হয়রানি বা ক্ষতি করার জন্য কোন দেওয়ানী মামলা দায়ের করা হলে তা পরিচালনা করতে একজন আইনজীবী অবশ্যই অস্বীকার করবে।

৪০.
বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব অনুমতি লাগে কার?
  1. রাষ্ট্রপতির 
  2. প্রধান বিচারপতির 
  3. বার কাউন্সিল চেয়ারম্যানের
  4. সরকারের
সঠিক উত্তর:
সরকারের
উত্তর
সঠিক উত্তর:
সরকারের
ব্যাখ্যা

The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ-৪০ মতে The Bangladesh Legal Practitioners & Bar Council Order 1972 এর উদ্দেশ্য বাস্তবায়নে সরকারের পূর্বানুমতি নিয়ে বার কাউন্সিল সরকারী গেজেট নোটিফিকেশন দ্বারা বিধি (Rules) প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল এরূপ বিধি প্রণয়ন না করা পর্যন্ত অনুচ্ছেদ ৪০ (৩) এর অধীন বার কাউন্সিলের ক্ষমতা সরকার কর্তৃক প্রয়োগ করা হবে। এ ক্ষমতা প্রয়োগ করে সরকার The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 প্রণয়ন করে।
অর্থাৎ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি নিয়ে বিধি প্রণয়ন করতে পারে।

৪১.
কোন আইনজীবী বার কাউন্সিলের সদস্য পদে থাকবেন না একাধারে-
  1. ২ বারের বেশি
  2. ৩ বারের বেশি
  3. ৪ বারের বেশি
  4. ১ বারের বেশি
সঠিক উত্তর:
২ বারের বেশি
উত্তর
সঠিক উত্তর:
২ বারের বেশি
ব্যাখ্যা

The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ ৫ক(১) অনুসারে কোনো এডভোকেট একাধারে দুইবারের অধিক বার কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিতে পারিবেন না।
(২) এই অনুচ্ছেদ কার্যকর হইবার অব্যবহিত পূর্বে কোনো এডভোকেট বার কাউন্সিলের সদস্য হিসাবে একাধারে দুইবার নির্বাচিত হইলে তিনি পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না।
---------------
5A. (1) No Advocate shall hold office of member of the Bar Council for more than two consecutive terms.
(2) An Advocate who has been elected for two consecutive terms as a member of the Bar Council immediately before this Article comes into force shall not be eligible to be elected as a member of the Bar Council for the next term.

৪২.
ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ কে জারি কররেন? 
  1. ট্রাইব্যুনাল চেয়ারম্যান
  2. ট্রাইব্যুনালের সচিব
  3. সরকার 
  4. বিচারক
সঠিক উত্তর:
ট্রাইব্যুনালের সচিব
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইব্যুনালের সচিব
ব্যাখ্যা

বিধি-৪৯ অনুযায়ী পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব ট্রাইব্যুনালের সচিব হবেন এবং ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ জারি করবেন।
-----
49. The Secretary of the Bar Council shall be ex- officio Secretary of the Tribunal and shall be responsible for service of notices issued by Tribunal and for compliance with rules in this Chapter.

৪৩.
বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
  1. সরকারের আবেদনে
  2. শুধুমাত্র নিজের ইচ্ছায়
  3. শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
  4. নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
সঠিক উত্তর:
নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
উত্তর
সঠিক উত্তর:
নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
ব্যাখ্যা

- বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৩৪ (৮) অনুচ্ছেদ অনুযায়ী, বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার নিজস্ব উদ্যোগে বা কোন আবেদনের প্রেক্ষাপটে তার সিদ্ধান্ত রিভিউ করতে পারে বা পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে।
---------
34(8) The Tribunal may, of its own motion or on application made to it in this behalf, review any order passed under clause (4) or (6) and maintain, vary or rescind the same, as it thinks fit.

৪৪.
বার কাউন্সিলের মেয়াদ শুরু হবে-
  1. ৩১ মে হতে
  2. ১ জুলাই হতে
  3. ১ জুন হতে
  4. ১ জানুয়ারি হতে
সঠিক উত্তর:
১ জুলাই হতে
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই হতে
ব্যাখ্যা

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪ অনুসারে: অনুচ্ছেদ ৮ এ উল্লিখিত প্রথম বার কাউন্সিল সম্পর্কিত বিধান ব্যতীত, বার কাউন্সিলের মেয়াদ হইবে উহার সাধারণ নির্ধাচনের পর পহেলা জুলাই হইতে তিন বৎসর; প্রত্যেক মেয়াদান্তে কাউন্সিলের সদস্যগণের পদের অবলুপ্তি হইবে।
------------
Subject to the provisions of Article 8, the term of the Bar Council be three years beginning on the first day of July following the general elections to the Bar Council; and at the end of each terms the members of the Bar Council shall cease to hold office

৪৫.
বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরণের সংস্থা?
  1. বেসরকারী সংস্থা
  2. সরকারী নিয়ন্ত্রণাধীন সংস্থা
  3. সাংবিধানিক সংস্থা 
  4. সংবিধিবদ্ধ সংস্থা
সঠিক উত্তর:
সংবিধিবদ্ধ সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
সংবিধিবদ্ধ সংস্থা
ব্যাখ্যা

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩ অনুসারে,
(১) এই আদেশের বিধান অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি বার কাউন্সিল গঠিত হইবে।
(২) বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে যাহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে, স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার ও অধিকারে রাখিবার ক্ষমতা থাকিবে, এবং চুক্তি করিবার অধিকার থাকিবে, এবং উক্ত নামে ইহা মামলা করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধে মামলা করা যাইবে।
---------
3. (1) There shall be constituted in accordance with the provisions of this Order a Bar Council to be called the Bangladesh Bar Council.
(2) The Bar Council shall be a body corporate having perpetual succession and a common seal, with power to acquire and hold property, both movable and immovable, and to contract, and shall by the said name sue and be sued.

৪৬.
মামলার ফি নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনায় নেওয়া যায় না-
  1. মামলার বিষয়বস্তুর নতুনত্ব
  2. একই ধরনের মামলার ক্ষেত্রে আইনজীবী সমিতিতে সাধারণত রেওয়াজ কেমন 
  3. মক্কেলের আর্থিক সক্ষ্মতা 
  4. ক্ষতিপূরন প্রাপ্তির ক্ষেত্রে কেমন নিশ্চয়তা/ অনিশ্চয়তা বিদ্যমান
সঠিক উত্তর:
মক্কেলের আর্থিক সক্ষ্মতা 
উত্তর
সঠিক উত্তর:
মক্কেলের আর্থিক সক্ষ্মতা 
ব্যাখ্যা

অধ্যায় ২, বিধি ১০: ফি নির্ধারণের ক্ষেত্রে একজন আইনজীবী তাহার পরামর্শ ও সেবার জন্য নিজের অতি মূল্যায়ন কিংবা অবমূল্যায়ন করিবেন না। যদি কোন বিরোধপূর্ন সম্পত্তির মূল্য বিবেচনায় আইনজীবীর ফি কম বা না হওয়া যৌক্তিক হয়, সেক্ষেত্রে মক্কেলের সক্ষমতার কারণে উচ্চহারে ফি আদায় করা সমীচীন নহে। ফি নির্ধারনের ক্ষেত্রে সহআইনজীবীর পক্ষ হইতে কোন যৌক্তিক অনুরোধ করা হইলে তাহা সহৃদয়তার সহিত বিশেষ ভাবে বিবেচনা করিতে হইবে। কোন আইনজীবীর বিধবা স্ত্রী কিংবা তাঁহার এতিম সন্তানদের আইনী সহায়তা দেওয়ার প্রয়োজন হইলে কোনরূপ ফি ব্যতিরেকে তাহাদেরকে আইনী সহায়তা দিতে হইবে।

৪৭.
একজন বার কাউন্সিল সদস্যের পদ শূণ্য হয় না-
  1. পদত্যাগ করলে
  2. চেয়ারম্যানের অনুমতি ব্যতিত পর পর তিনটি মিটিংয়ে অনুপস্থিত থাকলে
  3. ফৌজদারি মামলায় কারাদন্ড প্রাপ্ত হলে
  4. আইনজীবীর তালিকা থেকে অপসৃত হলে
সঠিক উত্তর:
ফৌজদারি মামলায় কারাদন্ড প্রাপ্ত হলে
উত্তর
সঠিক উত্তর:
ফৌজদারি মামলায় কারাদন্ড প্রাপ্ত হলে
ব্যাখ্যা

The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 এর ৯১ বিধি অনুসারে, বার কাউন্সিল সদস্যের পদ শূন্য হবে যদি সে বার কাউন্সিলের সচিবের নিকট পদত্যাগ পত্র দাখিল করে পদত্যাগ করে বা আইনজীবীর তালিকা থেকে অপসারিত হয় বার কাউন্সিলের চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পর পর ৩টি মিটিং-এ অনুপস্থিত থাকে বা তিনি সুপ্রীম কোর্টের বিচারক হিসাবে পদোন্নত হয়।
>অর্থাৎ ফৌজদারিমামলায় কারাদন্ড প্রাপ্ত হলে একজন বার কাউন্সিল সদস্যের পদ শূণ্য হয় না।

৪৮.
অন্যান্য আইনজীবীদের উপর কার প্রাক-শ্রোতা অধিকার রয়েছে?
  1. সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের সভাপতির 
  2. বার কাউন্সিলের চেয়ারম্যানের 
  3. এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের
  4. বাংলাদেশের এটর্নী জেনারেলের
সঠিক উত্তর:
বাংলাদেশের এটর্নী জেনারেলের
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশের এটর্নী জেনারেলের
ব্যাখ্যা

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৬:
(১) বাংলাদেশের এ্যাটর্নি জেনারেলের সকল এডভোকেটের উপর প্রাক-শ্রোতার (pre-audiance) অধিকার থাকিবে।
(২) আন্তঃজ্যেষ্ঠতার ভিত্তিতে অন্যান্য এডভোকেটের উপর প্রাক-শ্রোতার অধিকার নির্ধারিত হইবে।
------------
26. (1) The Attorney-General for Bangladesh shall have the right of pre-audience over all other advocates.
(2) The right of pre-audience among other advocates shall be determined by seniority interse.