পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩১ জুলাই, ২০২১সময়30 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২৭.০১.২০১২ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩১ জুলাই, ২০২১ · ৫০ প্রশ্ন

.
“দ্বিপ” অর্থ কি?
  1. ক) আলো
  2. খ) হাতি
  3. গ) জলবেষ্টিত স্থান
  4. ঘ) বাতি
ব্যাখ্যা
হস্তী - হাতি, গজ, নাগ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
“চন্দ্র” কোন শব্দের উদাহরণ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্বব
  3. গ) দেশী
  4. ঘ) বিদেশী
ব্যাখ্যা

তৎসম শব্দের উদাহরণ :
- ডিম,
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য,
- আকাশ,
- স্থল,
- হস্ত,
- পদ,
- মস্তক ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

.
“নেমেসিস” নাটকটি কার লেখা?
  1. ক) নুরুল মোমেন
  2. খ) শাহাদাত হোসেন
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা

- 'নেমেসিস' নুরুল মােমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মােমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং 'শনিবারের চিঠি' পত্রিকায় তা প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
গ্রীক শব্দ কোনটি?
  1. ক) দাম
  2. খ) লুঙ্গি
  3. গ) তুফান
  4. ঘ) কুশন
ব্যাখ্যা

গ্রীক শব্দ হলো - দাম।
অন্যদিকে,
লুঙ্গি - বার্মিজ শব্দ।
তুফান - আরবি শব্দ।
কুশন - ফ্রেঞ্চ শব্দ। 

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং অক্সফোর্ড ডিকশনারি 

.
বিশুদ্ধ বানান কোনটি?
  1. ক) কৃষিজিবি
  2. খ) কৃষিজীবী
  3. গ) কৃষিজীবি
  4. ঘ) কৃষিজিবী
ব্যাখ্যা
কৃষিজীবী (বিশেষণ) - চাষি; কৃষক; কৃষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহকারী।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
“নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির
  1. ক) অনুসর্গের
  2. খ) বিভক্তির
  3. গ) উপসর্গের
  4. ঘ) পদাশ্রিত অব্যয়ের
ব্যাখ্যা

নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে উপসর্গের।
উপসর্গ ৩ প্রকার।
যথা-
- বাংলা উপসর্গ,
- তৎসম উপসর্গ এবং
- বিদেশী উপসর্গ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“দোলনা” শব্দটির সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
  1. ক) √দুল্‌ + অনা
  2. খ) দোল্ + না
  3. গ) দোল্ + অনা
  4. ঘ) দোলনা + আ
ব্যাখ্যা

অনা- প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো দোলনা। এটি একটি বাংলা কৃৎ প্রত্যয়।
এর সঠিক প্রকৃতি- প্রত্যয় হলো - √দুল্‌ + অনা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“পথের পাঁচালী” উপন্যাসের রচয়িতা-
  1. ক) প্যারীচাঁদ
  2. খ) বনফুল
  3. গ) সত্যজিত রায়
  4. ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আরণ্যক (১৯৩৮),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ?
  1. ক) প্রত্যক্ষ উক্তির
  2. খ) কর্ম বাচ্যের
  3. গ) কর্তৃ বাচ্যের
  4. ঘ) পরোক্ষ উক্তির
ব্যাখ্যা

প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের ('' '') অন্তর্ভুক্ত থাকে। পরােক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লােপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে যে এই সংযােজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়।
যেমন-
প্রত্যক্ষ উক্তি : খােকা বলল, “আমার বাবা বাড়ি নেই।”
পরােক্ষ উক্তি : খােকা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।


তেমনিভাবে,
প্রশ্নোল্লিখিত বাক্যটি পরোক্ষ উক্তি।
এর প্রত্যক্ষ উক্তি: তিনি বললেন যে, ''বইটা আমার দরকার''।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
চর্যাপদ এক প্রকার-
  1. ক) ছড়া
  2. খ) গল্প
  3. গ) গান
  4. ঘ) রম্য রচনা
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
What is the synonym of ''adjourn''?
  1. ক) to run
  2. খ) to stop
  3. গ) to cry
  4. ঘ) to laugh
ব্যাখ্যা
Adjourn - put off or postpone (a resolution or sentence); স্থগিত হত্তয়া; মুলতবি করা.
Similar: to stop, suspend, break off, discontinue, interrupt ,postpone, put off, put back, defer, delay.
১২.
Let's have a cup of tea, ____? Add a question tag to this sentence.
  1. ক) have we?
  2. খ) haven't we?
  3. গ) shall we?
  4. ঘ) shan't we?
ব্যাখ্যা

With let’s, the tag is - shall we?
So,
- Let's have a cup of tea, shall we?
- Let’s go to the beach, shall we?
- Let’s have a coffee, shall we?

১৩.
The adjective form of the Noun ''Night'' is ____
  1. ক) Nasal
  2. খ) Nominal
  3. গ) Nocturnal
  4. ঘ) Naval
ব্যাখ্যা
Night (noun) - রাত।
Nocturnal (adjective) - নিশাচর; নৈশ; রাত্রিসংক্রান্ত।
১৪.
Me, her, him are _____
  1. ক) nominative case
  2. খ) dative case
  3. গ) objective case
  4. ঘ) possessive case
ব্যাখ্যা

- The dictionary definition of dative case is that when a noun or a pronoun refers to the indirect object of the sentence, then that particular noun or a pronoun is said to be in dative case of English grammar.
- Noun বা pronoun যা একটি verb-এর direct বা indirect object অথবা একটি preposition-এর object তাকে objective বা accusative বা dative case বলে।
You can find the direct object by finding the verb and asking ''what?''. Once you have done that, you can find the indirect object (i.e., the recipient) by asking ''for whom?''. (NB: The direct object will be in the accusative case. The indirect object will be in the dative case.)

Examples:
He gave an assignment to me.
Verb: gave
Direct object: an assignment
indirect object in the dative case: me

He wrote the letter for her.
Verb: wrote
Direct object: the letter
Indirect object in the dative case: her

Barney will send him the presentation tomorrow.
Verb: will send
Direct object: the presentation
Indirect object in the dative case: him

১৫.
The correct spelling is _____
  1. ক) humourous
  2. খ) humourious
  3. গ) humorous
  4. ঘ) humorious
ব্যাখ্যা
Humorous (adjective) : causing laughter and amusement; comic.
Synonyms: light-hearted, in jest, joking, jokey, chucklesome, diverting, witty, jocular.
১৬.
The Himalayas is ______ the north of India. Put appropriate preposition in the blank.
  1. ক) in
  2. খ) on
  3. গ) into
  4. ঘ) to
ব্যাখ্যা
Direction বুঝাতে to ব্যবহৃত হয়।
তাই,
The Himalayas is to the north of India.
১৭.
He took shelter under a tree. Here the verb ''took'' is ______
  1. ক) transitive
  2. খ) intransitive
  3. গ) Both 'a' and 'b'
  4. ঘ) Neither 'a' and 'b'
ব্যাখ্যা
Transitive verb এক বা একের অধিক object গ্রহণ করে।
উপরের বাক্যে took -verb এর পর object আছে।
তাই এটি একটি Transitive verb.
Example: He bought dozens of cakes.
১৮.
The word ''dilly dally'' Means ____
  1. ক) to dilute
  2. খ) wait impatiently
  3. গ) repeat
  4. ঘ) waste time
ব্যাখ্যা

Dilly dally - to waste time, especially by being slow, or by not being able to make a decision.
Example:
Don't dilly-dally - just get your bags and let's go!
Synonyms: procrastinate.

১৯.
Ecological is related to ________
  1. ক) Demography
  2. খ) Pollution
  3. গ) Atmosphere
  4. ঘ) Environment
ব্যাখ্যা
Ecological - relating to or concerned with the relation of living organisms to one another and to their physical surroundings; পরিবেশগত।
২০.
Which one is the correct statement?
  1. ক) Do as I tells you.
  2. খ) Man is mortal.
  3. গ) Past is went.
  4. ঘ) Does I tell you?
ব্যাখ্যা

সঠিক বাক্য- Man is mortal.
অন্যান্য বাক্যগুলোর সঠিক রূপঃ
- Do as I tell you.
- Past is gone.
- Do I tell you?

২১.
বাংলা সনের প্রবর্তক কে?
  1. ক) সম্রাট অশোক
  2. খ) সম্রাট আকবর
  3. গ) লক্ষণ সেন
  4. ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা

- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
- এটি প্রবর্তন করেন সম্রাট আকবর।
- কৃষিকাজের সুবিধার্থে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।

উৎসঃ বাংলাপিডিয়া।

২২.
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত
  1. ক) স্কটল্যান্ড
  2. খ) মায়ামী
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা

- ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard)। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। এ সংস্থাটি লন্ডন শহরে পুলিশি কার্যক্রম পরিচালনা করে।
- সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে সংস্থাটি। এছাড়া কূটনীতিক ও ভিআইপি-দের সুরক্ষা প্রদানের মতো রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় স্কটল্যান্ড ইয়ার্ড।

উৎসঃ SIS ওয়েবসাইট, বাংলা ট্রিবিউন পত্রিকা এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

২৩.
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ১৭ মার্চ
  3. গ) ১০ ডিসেম্বর
  4. ঘ) ১২ ডিসেম্বর
ব্যাখ্যা

- ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- এতে মোট ৩০ টি ধারা রয়েছে।
- এটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।

সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার

২৪.
“সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটির শিল্পী কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) নিতুন কুন্ডু
  3. গ) মৃণাল হক
  4. ঘ) শামিম শিকদার
ব্যাখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’।
ভাস্কর্যটির ভাস্কর - নিতুন কুন্ডু।

উৎসঃ বাংলাপিডিয়া

২৫.
শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- আঠারো শতকের মধ্যভাগে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে।
- শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
- আঠারো শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হিসেবে অভিহিত করেন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

২৬.
বাংলাদেশে কোন বিভাগে “বরেন্দ্র ভূমি” অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) রাজশাহী
  3. গ) খুলনা
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা

- বরেন্দ্রভূমি (Barind Tract) : বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক। প্রায় ৭,৭৭০ বর্গ কিমি এলাকা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
- বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।

উৎসঃ বাংলাপিডিয়া।

২৭.
২০১৯ সালে নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) ন্যাদারল্যান্ড
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা

২০১৯ সালে নারী বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস্‌কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র।
উৎসঃ ফিফা

২৮.
BARD কি বিষয়ে গবেষণা করে?
  1. ক) পল্লী উন্নয়ন
  2. খ) পাখি
  3. গ) শিক্ষা
  4. ঘ) জনসংখ্যা
ব্যাখ্যা

- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কর্মকান্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান।
- এটি ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্টবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর কার্যক্রম একটি বোর্ড অব গভর্নর্স কর্তৃক পরিচালিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এ বোর্ডের চেয়ারম্যান।

উৎসঃ বাংলাপিডিয়া।

২৯.
একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
  1. ক) প্রথমা প্রকাশন
  2. খ) পরশী প্রকাশন
  3. গ) ইউপিএল
  4. ঘ) প্রগতি প্রকাশনী
ব্যাখ্যা
একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮২ টি চিঠির একটি সংকলন।
দৈনিক প্রথম আলো ও গ্রামীনফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ।
এটি প্রকাশিত হয় প্রথমা প্রকাশন থেকে।
এই সংকলনের সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন আমীন আহম্মেদ চৌধুরী, রশীদ হায়দার, সেলিনা হোসেন, নাসির উদ্দীন ইউসুফ।
উৎসঃ প্রথম আলো এবং liberationwarbangladesh.org
৩০.
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি?
  1. ক) আই লিপ
  2. খ) আই সাইট
  3. গ) আই ডট
  4. ঘ) আই লাইট
ব্যাখ্যা

বাংলা বিজয় কী-বোর্ডের উদ্ভাবক হলেন- মোস্তফা জব্বার।
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যার হল- আই সাইট।
উৎসঃ দৈনিক যুগান্তর 

৩১.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

আমরা জানি দুটি সংখ্যার গুণফল = লসাগু×গসাগু
∴ ১৫৩৬ = ৯৬ × গসাগু
⇒ গসাগু = ১৫৩৬/৯৬ = ১৬

৩২.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০ ব. মি.
  2. খ) ৮৪ ব. মি.
  3. গ) ৯০ ব. মি.
  4. ঘ) ১০৮ ব. মি.
ব্যাখ্যা

ত্রিভুজের পরিসীমা = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার
∴ ক্ষেত্রফল = √{২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)} = ৮৪ বর্গমিটার।

৩৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ১ যোগ করলে ৩, ৬, ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ১৭৯
  2. খ) ৩৫৯
  3. গ) ৩৬১
  4. ঘ) ৭২১
ব্যাখ্যা

৩, ৬, ৯, ১২, ১৫ সংখ্যাগুলোর ল.সা.গু = ১৮০
সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা = ১৮০ - ১
= ১৭৯

৩৪.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
  1. ক) ১৩ কিমি
  2. খ) ১৫ কিমি
  3. গ) ১২ কিমি
  4. ঘ) ১১ কিমি
ব্যাখ্যা

দূরত্ব = √(১২)+(৫) = ১৩

৩৫.
১, ৩, ৬, ১০, ১৫, ২১, .......... ধারাটির দশম পদ কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫৫
  3. গ) ৬২
  4. ঘ) ৭২
ব্যাখ্যা

এই ধারায় প্রতিটি পদ আগের দুইটি পদের ব্যাবধানের মানের সাথে ১ অতিরিক্ত বৃদ্ধি পায়।
সে মোতাবেক ষষ্ঠ পদে বৃদ্ধি হয় ৬
সপ্তম পদে ৭ বৃদ্ধি পেয়ে হবে ২৮
অষ্টম পদ হবে ২৮+৮ = ৩৬
নবম পদ ৩৬+৯ = ৪৫
∴ দশম পদ হবে ৪৫+১০ = ৫৫

৩৬.
x : y = 5 : 6, y : z = 7 : 8 হলে, x : y : z = কত?
  1. ক) 5 : 6 : 8
  2. খ) 35 : 42 : 40
  3. গ) 35 : 42 : 48
  4. ঘ) 40 : 42 : 48
ব্যাখ্যা

x : y = 5 : 6 = 35 : 42
y : z = 7 : 8 = 42 : 48
x : y : z = 35 : 42 : 48

৩৭.
একটি গ্রামের মোট জনসংখ্যার ৫/৯ ভাগ লোক পুরুষ। যদি পুরুষের ৩০% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত?
  1. ক) ৭০%
  2. খ) ৪০%
  3. গ) ২৭(৭/৯) %
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

মোট জনসংখ্যা ক জন হলে, পুরুষের সংখ্যা ৫ক/৯ জন এবং নারীর সংখ্যা ৪ক/৯ জন।
বিবাহিত পুরুষের সংখ্যা = ৫ক/৯ × ৩০% = ক/৬ জন
অবিবাহিত মহিলার সংখ্যা = ৪ক/৯ - ক/৬ = ৫ক/১৮

ক জনের মধ্যে অবিবাহিত মহিলা ৫ক/১৮ জন 
∴ ১০০ জনের মধ্যে অবিবাহিত মহিলা (৫ক × ১০০)/(১৮ × ক)
= ২৫০/৯ %
= ২৭(৭/৯) %

৩৮.
x + 1/x = √2 হলে, x2+1/x2 = ?
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) -3
  4. ঘ) 0
ব্যাখ্যা

x+ 1/x2 
= (x + 1/x)2 - 2.x.1/x
= (√2)2 - 2
= 0

৩৯.
log10x = 3 হলে, x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 10
  3. গ) 100
  4. ঘ) 1000
ব্যাখ্যা

log10x = 3
বা, 103 = x
বা, x = 1000

৪০.
ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 60°, ∠ODC = কত?
  1. ক) 60°
  2. খ) 30°
  3. গ) 90°
  4. ঘ) 45°
ব্যাখ্যা



ABCD রম্বসে ∠ABC + ∠BCD = 180°
বা, ∠ABC + ∠BCA + ∠ACD = 180°
বা, ∠ABC + ∠BCA + 60° = 180°

ABCD রম্বসের ক্ষেত্রে,
∠ACB = ∠ACD = 60° [কর্ণ দ্বারা C কোণটি সমদ্বিখন্ডিত হয়]
∴ ∠BCD = 120°
ফলে ∠ABC = ∠ADC = 60°

∴ ∠ODC = 30° [BD কর্ণ দ্বারা D কোণটি সমদ্বিখন্ডিত হয়]

৪১.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
  1. ক) শূন্যতায়
  2. খ) কঠিন পদার্থে
  3. গ) তরল পদার্থে
  4. ঘ) বায়বীয় পদার্থে
ব্যাখ্যা

- শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বা দ্রুতি বলে।
- কঠিন মাধ্যমে (যেমন- ইস্পাত, লোহা) শব্দ সবচেয়ে দ্রুত চলে,
- তরল মাধ্যমে (যেমন- পানি) তার চেয়ে ধীরে চলে‌,
- বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম।

উল্লেখ্য, শব্দ মাধ্যম ছাড়া পরিবাহিত হতে পারে না। তাই শূণ্যতায় শব্দের কোন অস্তিত্বই নেই, গতি কম বা বেশি হওয়ার তো প্রশ্নই আসে না।

উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪২.
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
  1. ক) মৃদু রঞ্জন রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) গামা রশ্মি
  4. ঘ) কসমিক রশ্মি
ব্যাখ্যা

পুরনাে মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথােড রে টিউব(CRT) ব্যবহার করা হয়। ইলেকট্রনসমূহ অতিউচ্চ বিভবে (সাধারণত 20000-100000V)থাকার কারণে এ CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। এ এক্স-রে বা রঞ্জন রশ্মি জীবন্ত কোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন (LCD বা LED) থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না

X-rays are produced inside a monitor's cathode ray tube (CRT) when electrons flow (in a beam) towards the screen, striking the inner surface, causing it to glow. Television screens work by the same principle. The units are designed and shielded such that levels of X-ray emission do not exceed federal limits, and are most often not measurable above natural background radiation.

Source: Massachusetts Institute of Technology (MIT)

৪৩.
কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়?
  1. ক) ম্যাগনেসিয়াম
  2. খ) লৌহ
  3. গ) পটাশিয়াম
  4. ঘ) ফসফরাস
ব্যাখ্যা


সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৪.
ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয় কোন হরমনোর প্রভাবে?
  1. ক) অ্যাডরেনালিন
  2. খ) থাইরক্সিন
  3. গ) গ্লুকাগন
  4. ঘ) ইনসুলিন
ব্যাখ্যা

- ভয় পেলে গায়ের লোম খাড়া হয় অ্যাড্রেনালিন হরমোনের প্রভাবে।|
- থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন মানুষের বৃদ্ধি এবং বিকাশে ভূমিকা রাখে। 
- প্যানক্রিয়াস একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। এটি গুরুত্বপুর্ন দুইটি হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে। গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এ হরমোন দুটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

উৎসঃ অক্সফোর্ড এবং নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই

৪৫.
কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়?
  1. ক) মেলানিন
  2. খ) হরমোন
  3. গ) এসিটিক এসিড
  4. ঘ) রেনিন
ব্যাখ্যা

• দুধ একটি আদর্শ খাবার।
• এতে সুষম খাদ্যের ৬ টি উপাদানই বিদ্যমান।
• দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোজ বলে।
• এতে যে প্রোটিন থাকে তাকে কেসিন বলে।
• দুধকে জমাট বাঁধায় রেনিন।
উৎসঃ ব্রিটানিকা এবং জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪৬.
কোনটি বেশি স্থিতিস্থাপক?
  1. ক) ইস্পাত
  2. খ) রাবার
  3. গ) কাচঁ
  4. ঘ) পানি
ব্যাখ্যা

বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে, যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়।
কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থের মধ্যেই এই ধর্ম কম বেশী আছে।

রবার ও ইস্পাতের স্থিতিস্থাপকতাঃ বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি।
অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয় তাকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়। সমান মাপের ইস্পাতের তার ও রবারের দড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে রবার অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাই, ইস্পাত রবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক।

সুত্রঃ এইচএসসি, পদার্থ বিজ্ঞান, ১ম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭.
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
  1. ক) শিরার ভিতর দিয়ে
  2. খ) ধমনীর ভেতর দিয়ে
  3. গ) স্নায়ুর ভেতর দিয়ে
  4. ঘ) ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
ব্যাখ্যা

হৃৎপিণ্ডের প্রত্যেক সংকোচনের ফলে দেহে ছোট-বড় সব ধমনীতে রক্ত তরঙ্গের মতো প্রবাহিত হয়। এতে ধমনীগাত্র সংকুচিত বা প্রসারিত হয়। ধমনির এই স্ফীতি এবং সংকোচঙ্কে নাড়িস্পন্দন বলে।
অর্থাৎ, নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৪৮.
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে?
  1. ক) আলোর অভ্যন্তরীন প্রতিফলন ঘটে
  2. খ) আলোর প্রতিসরণ
  3. গ) আলোর বিচ্ছুরণ
  4. ঘ) আলোর পোলারায়ন
ব্যাখ্যা

অপটিক্যাল ফাইবার ও তার ব্যবহার ঃ
অপটিক্যাল ফাইবার বা আলোক তন্তু এক ধরণের সরু (প্রায় চুলের মতো) স্বচ্ছ তন্তু বিশেষ।
এটি তৈরি হয় সাধারণত কাচ দিয়ে। কাচের তৈরি হলেও এটি অত্যন্ত নমনীয় এবং বলা বাহুল্য নিরেট।
সাধারণ কাচের থেকে এর প্রতিসরণাঙ্ক বেশ বেশি প্রায় ১.৭।
এক প্রান্তে আলো আপতিত হলে এর দেয়ালে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আলো ক্রমশ এগিয়ে যায় এবং তন্তুর অন্য প্রান্ত দিয়ে নির্গত হয়। বাইরের বায়ু মাধ্যম থেকে ভেতরের তন্তু-মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশ বেশি হওয়ায় অভ্যন্তরীণ প্রতিফলন সহজ হয়। এর বাইরে এক ধরণের আলোক প্রতিফলক পদার্থের আবরণ দেয়া থাকে যাকে বলে ক্লাডিং।
ফলে আলোর কোন রশ্মি প্রতিসরিত হলেও পুনরায় তন্তুর মধ্যে ফিরে আসে। ফলে এক প্রান্ত দিয়ে আলোক শক্তি ঢুকিয়ে দিলে অন্য প্রান্ত দিয়ে সম্পূর্ণ আলো বেরিয়ে আসে।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৯.
কোন নিস্ক্রিয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই?
  1. ক) হিলিয়াম
  2. খ) নিয়ন
  3. গ) আর্গন
  4. ঘ) জেনন
ব্যাখ্যা

নিষ্ক্রিয় গ্যাসঃ হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) ও ওগানেসন (Og)।
এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে।
- একমাত্র হিলিয়াম ছাড়া অন্য সকল নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা স্তরে ৮ টি ইলেকট্রন আছে। হিলিয়ামের যোজ্যতা স্তরে ২টি ইলেকট্রন আছে।

 

উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

 
৫০.
হাইপো- এর রাসায়নিক নাম কি?
  1. ক) সোডিয়াম সালফেট
  2. খ) সোডিয়াম থায়োসালফেট
  3. গ) সিলভার ক্লোরাইড
  4. ঘ) সোডিয়াম বাইসালফেট
ব্যাখ্যা

Sodium thiosulfate
chemical compound
Alternative Titles: hypo, sodium hyposulfite
It is used by photographers to fix developed negatives and prints; it acts by dissolving the part of the silver salts coated onto film which remain unchanged by exposure to light.
Source: britannica