পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৪০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা - ৩: পরীক্ষার টপিক: ৩৮, ৩৯তম (সাধারণ অংশ), ৪০, ৪১ ও বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। [Live MCQ আর্কাইভ থেকে ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান পড়ে পরীক্ষা দিন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
কোনটি জসীমউদ্‌দীনের রচনা নয়?
  1. ক) পদ্মাপার
  2. খ) হাসু
  3. গ) ভাওয়াল গড়ের উপাখ্যান
  4. ঘ) সূচয়নী
ব্যাখ্যা
'ভাওয়াল গড়ের উপাখ্যান' - জসীমউদ্‌দীনের রচনা নয়।

- ভাওয়াল গড়ের উপাখ্যান - আবু জাফর শামসুদ্দীনের রচনা।

• ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে। পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক। জসীমউদ্দীন সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন, যেমন গাথাকাব্য, খন্ডকাব্য, নাটক, স্মৃতিকথা,  শিশুসাহিত্য, গল্প-উপন্যাস ইত্যাদি।তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।

তাঁর প্রধান গ্রন্থগুলি হলো:
গাঁথাকাব্য:
- নকশীকাঁথার মাঠ
- সোজন বাদিয়ার ঘাট
- মা যে জননী কান্দে

খণ্ড কবিতা:

- রাখালী বালুচর
- ধানক্ষেত
- রূপবতী
- মাটির কান্না
- সূচয়নী

নাটক:

- পদ্মাপাড়
- বেদের মেয়ে
- মধুমালা
- পল্লীবধূ
- গ্রামের মায়া

ভ্রমণকাহিনি:
চলে মুসাফির
হলদে পরীর দেশ
যে দেশে মানুষ বড়

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) আবিষ্কার
  2. খ) পুরষ্কার
  3. গ) কৌতুহল
  4. ঘ) স্বত্ব
অনির্ধারিত
ব্যাখ্যা
স্বত্ব- বানান টি শুদ্ধ।
বিশেষ্য অর্থ - ধনাদিতে অধিকার; মালিকানা।
{(তৎসম বা সংস্কৃত) স্ব+ত্ব}

অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপঃ
- পুরষ্কার = পুরস্কার।
- আবিস্কার = আবিষ্কার।
- কৌতুহল = কৌতূহল।

['আবিষ্কার' এবং 'স্বত্ব' দুটি বানানই শুদ্ধ। অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
'প্রোষিতভার্য' - শব্দের অর্থ কী?
  1. ক) যে পুরুষের বউ বিদেশ থাকে
  2. খ) যে পুরুষ স্ত্রীর বশীভূত
  3. গ) যে পুরুষ পত্নী সহ বর্তমান
  4. ঘ) যে নারীর স্বামী বিদেশ থাকে
ব্যাখ্যা
যে পুরুষের বউ বিদেশ থাকে =  'প্রোষিতভার্য'।

এছাড়া,
যে পুরুষ স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ।
যে পুরুষ পত্নী সহ বর্তমান = সপত্নীক
যে নারীর স্বামী বিদেশ থাকে = প্রোষিতভর্তৃকা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি মৌলিক শব্দ নয়?
  1. ক) তিল
  2. খ) হাত
  3. গ) ঢাকাই
  4. ঘ) গোলাপ
ব্যাখ্যা
• 'ঢাকাই'- মৌলিক শব্দ নয়।
- এটি সাধিত শব্দ।

সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় অর্থাৎ যেসব শব্দ প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সন্ধি, সমাস ইত্যাদি নিয়মে গঠিত হয় তাদের সাধিত শব্দ বলে। যেমন -

শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগে:
ঢাকা + আই = ঢাকাই।

ছেলে + আমি = ছেলেমি।

মৌলিক শব্দ:

যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'সর্বজনীন' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয়-
  1. ক) সর্ব+জিন
  2. খ) সর্বজন+ইন
  3. গ) সর্বজন+ঈন
  4. ঘ) সর্ব+জনীন
ব্যাখ্যা
'সর্বজনীন' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয়- সর্বজন+ঈন।

প্রত্যয়: 
শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন - বাঘ + আ =বাঘা; দিন + ইক = দৈনিক।

• প্রত্যয়ের নিজস্ব কোন অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়।

- ঈন প্রত্যয়যোগে : গ্রাম + ঈন = গ্রামীন।
- সর্বজন +ঈন = সর্বজনীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকুরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না
  2. খ) ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল
  3. গ) নীরোগী লোকেরাই প্রকৃত সুখী
  4. ঘ) আপনি আগামীকল্য আসিবেন
ব্যাখ্যা
• “আপনি আগামীকল্য আসিবেন” - বাক্যটি শুদ্ধ বাক্য।

অন্যান্য বাক্যগুলো অশুদ্ধ,কারন এদের বাক্য গঠনের ক্ষেত্রে ভুল রয়েছে। 

⇒ কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না - বাক্যটি বাগ্‌ধারা শব্দের পরিবর্তনজনিত ভুল। 
এর শুদ্ধ রূপ - কাঁচা পয়সা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না।

⇒ ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল - বাক্যে অর্থ সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহারজনিত ভুল রয়েছে।
এর শুদ্ধ রূপ - ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

⇒ নীরোগী লোকেরাই প্রকৃত সুখী - বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে।
এর শুদ্ধ রূপ - নীরোগ লোকেরাই প্রকৃত সুখী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
Choose the appropriate preposition in the blank of the following sentence: I'm a bit concerned _____ your health.
  1. ক) with
  2. খ) at
  3. গ) for
  4. ঘ) about
অনির্ধারিত
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে appropriate preposition হবে - about.
 
Concerned for/about - a worried or nervous feeling about something.
বাংলা অর্থ = কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
Example - I'm a bit concerned about/for your health.
বাংলা অর্থ - আমি তোমার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন।

Concerned in = To involve someone in something.
বাংলা অর্থঃ কাউকে কোন কিছুতে জড়িত বা সংশিষ্ট করা।
Example - Nine men were concerned in the plot.
অর্থাৎ, নয় জন লোক গোপন পরিকল্পনা বা ষড়যন্ত্রটিতে জড়িত ছিল।

Concerned with = interested in, in a context.
বাংলা অর্থঃ আগ্রহী/কোন বিষয়ে
Example - She was more concerned with flirting than with getting the job done. Today's lesson is concerned with punctuation.

Source: Longman Dictionary of Contemporary English, Cambridge and Merriam-Webster Dictionary.
.
Fill in the blank with the correct quantifier. I would like ______ salt in my vegetables.
  1. ক) quite a few
  2. খ) many
  3. গ) a few
  4. ঘ) a little
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে সঠিক quantifier টি হবে - a little.

• Quantifier: সাধারণত noun বা noun phrase এর পরিমাণ বা সংখা বুঝাতে প্রকাশ করে।
- অল্প কয়েকটি বুঝাতে countable noun এর পূর্বে a few বসে
- অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।

a few বা a little উভয়ের অর্থই হচ্ছে some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
Example:
- I have got a few friends, so I am not lonely.
- I would like a little salt in my vegetables.
- I still have a little money in my pocket.
.
'The sun's going down and it'll be dark soon.' The ''down'' word is used here as a/an:
  1. ক) noun
  2. খ) conjunction
  3. গ) preposition
  4. ঘ) adverb
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যে ''down'' শব্দটি হলো - adverb.

• যে word কোন noun বা pronoun ছাড়া অন্য যে কোন parts of speech কে modify করে তাকে adverb বলে।
- underlined word ‘down’ বাক্যের verb going কে modify করেছে, তাই এটি adverb.
১০.
'She's doing a terrific job.' The word 'terrific' in the above sentence means -
  1. ক) nasty
  2. খ) horrible
  3. গ) laughable
  4. ঘ) excellent
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যে 'Terrific' অর্থ - excellent.

Terrific (informal): excellent, wonderful
ex:
- I feel absolutely terrific today!
- She's doing a terrific job.
- You look terrific in that dress.

Source: oxfordlearnersdictionaries.com
১১.
'I really need to go to work, but I am too sick to drive.' This is a -
  1. ক) Simple sentence
  2. খ) Complex sentence
  3. গ) Compound sentence
  4. ঘ) Exclamatory sentence
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নেও বাক্যটি - Compound sentence.
 
প্রদত্ত বাক্যটি compound sentence এর উদাহরণ।
Compound sentence এ সাধারণত দুইটি principal clause and, or, but, else, yet, otherwise, therefore ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে।

Example: 
- I really need to go to work, but I am too sick to drive.
- I am counting my calories, yet I really want dessert.
- He ran out of money, so he had to stop playing poker.
১২.
The word 'knowledge' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
ব্যাখ্যা
♦ The word 'knowledge' is a - noun.

Knowledge
English meaning: The information, understanding and skills that you gain through education or experience.
Bangla meaning:  জ্ঞান, অবগতি।
 
- Knowing এবং known- এই শব্দ দুটি noun হিসেবে ব্যবহৃত হতে পারে।
- এগুলোকে -ing যোগ করে এবং past participle form-এ এনে noun বানানো হচ্ছে।
- কিন্তু knowledge হল know-এর সবচেয়ে প্রচলিত noun রূপ।
- Oxford, Cambridge বা Merriam-Webster - dictionary এর Entry গুলোতে knowledge শব্দটি সরাসরি Noun হিসেবে অন্তর্ভূক্ত।
তাই, সঠিক উত্তর - Knowledge.
১৩.
T. S. Eliot belongs to-
  1. ক) Romantic age
  2. খ) Victorian age
  3. গ) Modern age
  4. ঘ) Elizabethan age
ব্যাখ্যা
♦ T. S. Eliot belongs to - Modern age.

• T.S. Eliot: 
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে  American-English poet, playwright, literary critic এবং editor.
- T. S. Eliot হলেন modern age এর কবি।
- তিনি Modernist Poetry-এর অন্যতম পথিকৃৎ।
- তিনি Modernist Poet বলেও পরিচিত।

• Notable work:
- Murder in the Cathedral
- The Elder Statesman
- The Family Reunion
- Four Quartets
- The Love Song of J. Alfred Prufrock”
- The Metaphysical Poets
- The Sacred Wood
- The Waste Land

Source: Britannica
১৪.
Diamond is a/an-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Proper noun
  4. ঘ) Materiel noun
ব্যাখ্যা
♦ Diamond is a - Materiel noun.

যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- Mutton (ভেড়া/খাসির মাংস) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Sugar, Oil etc
১৫.
A woman who seems unlikely ever to marry-
  1. ক) widower
  2. খ) widow
  3. গ) bachelor
  4. ঘ) spinster
ব্যাখ্যা
♦ A woman who seems unlikely ever to marry - spinster.

Spinster: [noun]
Bangla meaning: অবিবাহিতা মহিলা, চিরকুমারী।
 
• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ:
- Widower: বিপত্নীক।
- Widow: বিধবা
- Bachelor: অবিবাহিত পুরুষ।
১৬.
ফারিদ ও সজীবের আয়ের অনুপাত ৭ : ৬। সজীব ও ইকবালের আয়ের অনুপাত ৫ : ৩। ফরিদের আয় ৪২০ টাকা হলে, ইকবালের আয় কত?
  1. ক) ২১৬ টাকা
  2. খ) ৩৬০ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ: ফারিদ ও সজীবের আয়ের অনুপাত ৭ : ৬। সজীব ও ইকবালের আয়ের অনুপাত ৫ : ৩। ফরিদের আয় ৪২০ টাকা হলে, ইকবালের আয় কত?

সমাধান:
ফরিদ : সজীব = ৭ : ৬ = ৩৫ : ৩০ [ ৫ দ্বারা গুণ করে ]
সজীব : ইকবাল = ৫ : ৩ = ৩০ : ১৮ [ ৬ দ্বারা গুণ করে ]
∴ ফরিদ : সজীব : ইকবাল = ৩৫ : ৩০ : ১৮

ফরিদের আয় ৩৫ টাকা হলে ইকবালের আয় ১৮ টাকা
∴ ফরিদের আয় ৪২০ টাকা হলে ইকবালের আয় (১৮ ✕ ৪২০) /৩৫ টাকা
= ২১৬ টাকা
১৭.
6x2 - 7x - 10 এর উৎপাদক কোনটি?
  1. ক) x - 1
  2. খ) x + 2
  3. গ) 6x - 5
  4. ঘ) 6x + 5
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 10 এর উৎপাদক কোনটি?

সমাধান:
6x2 - 7x - 10
= 6x2 - 12x + 5x -10
= 6x(x - 2) + 5(x - 2)
= (x - 2)(6x + 5)
১৮.
চিত্রে ∠ACB = 60°, ∠BAC = 2∠ABC এবং AB || CE হলে, ∠ACE এর মান নিচের কোনটি?
  1. ক) 120°
  2. খ) 40°
  3. গ) 80°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে ∠ACB = 60°, ∠BAC = 2∠ABC এবং AB || CE হলে, ∠ACE এর মান নিচের কোনটি?

সমাধান:
ধরি,
∠ABC = x
∴ ∠BAC = 2x

শর্তমতে,
∠BAC + ∠ABC + ∠ACB = 180°
⇒ 2x + x + 60° = 180°
⇒ 3x = 120°
⇒ x = 40°

∴ ∠BAC = 2x = 2 × 40° = 80° 

যেহেতু  AB || CE 
 ∠BAC = ∠ACE = 80° [অনুরূপ কোণ]
১৯.
আটার মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় আটার ব্যবহার শতকরা কত ভাগ কমালে আটা বাবদ খরচ একই থাকবে?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: আটার মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় আটার ব্যবহার শতকরা কত ভাগ কমালে আটা বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
মনেকরি,
আটার মূল্য ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে আটার বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা যখন পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা যখন পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা যখন পূর্বমূল্য =  (১০০ × ১০০)/১২৫ টাকা 
= ৮০ টাকা
 
∴ আটার ব্যবহার কমাতে হবে = ১০০ - ৮০ টাকা 
= ২০ টাকা
২০.
|x - 3| < 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 6 < q হবে?
  1. ক) p = 2, q = 20
  2. খ) p = -4, q = 4
  3. গ) p = 4, q = 20
  4. ঘ) p = -2, q = 20
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 3| < 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 6 < q হবে?

সমাধান:
|x-3| < 4
বা, -4 < x - 3 < 4
বা, -4 + 3 < x - 3 + 3 < 4 + 3
বা, -1 < x < 7
বা, -2 < 2x < 14
বা, -2 + 6 < 2x + 6 < 14 + 6
∴  4 < 2x + 6 < 20

যেখানে, p < 2x + 6 < q
∴ p = 4 এবং q = 20
২১.
ΔABC এর ∠A = 42° এবং ∠B = 78°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
  1. ক) 72°
  2. খ) 110°
  3. গ) 108°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 42° এবং ∠B = 78°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?

সমাধান:

চিত্রে,
∠A = 42°, ∠B = 78°,
∴∠C = 180° - 120° = 60°

∠ACD = 60°/2 = 30°

∴ ∠CDA = 180° - (42° + 30°)
= 108°
২২.
১০০ থেকে ১৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ১/২০
  2. খ) ১/২৫
  3. গ) ১/৫০
  4. ঘ) ১/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ১৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
১০০ থেকে ১৯৯ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ১০০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬}
মোট ৫টি

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ৫/১০০
= ১/২০ 
২৩.
M = {x : x, 18 এর গুণনীয়কসমূহ} এবং N = {x: x, 3 এর গুণিতক এবং x ≤ 18} হলে, M - N কত?
  1. ক) {1, 2, 3}
  2. খ) { }
  3. গ) {1, 2}
  4. ঘ) {3, 6, 9, 18}
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x: x, 18 এর গুণনীয়কসমূহ} এবং N = {x: x, 3 এর গুণিতক এবং x≤18} হলে, M - N কত?

সমাধান:
M = {x: x, 18 এর গুণনীয়কসমূহ}
= {1, 2, 3, 6, 9, 18}

N = {x: x, 3 এর গুণিতক এবং x ≤ 18}
= {3, 6, 9, 12, 15, 18}

∴ M - N = {1, 2, 3, 6, 9, 18} - {3, 6, 9, 12, 15, 18}
= {1, 2}
২৪.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 0.5
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩য় পদের ক্ষেত্রের, n = 3
২৫.
৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ১১১৬ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ১১১৬ টাকা হবে?

সমাধান:
আমরা জানি,
সুদাসল C,
মুলধন P,
সুদের হার r
এবং সময় n হলে,

C = P (১ + nr/১০০)
⇒ ১১১৬ = ৯০০ (১ + n ✕ ৬ ∕ ১০০)
⇒ ১১১৬ = ৯০০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ১১১৬০০∕ ৯০০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১২৪ - ১০০
⇒ n = ২৪ ∕ ৬
∴ n = ৪ বছর
২৬.
যদি ABC = ZYX হয়, তবে URHS= ?
  1. ক) VSIT
  2. খ) DISH
  3. গ) TQGR
  4. ঘ) FISH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে URHS= ?

সমাধান:

URHS = FISH
২৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সারথী
  2. খ) সাড়থী
  3. গ) সাড়থি
  4. ঘ) সারথি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সঠিক উত্তর:
সারথি 

সারথি (বিশেষ্য) অর্থ 

১) রথ চালায় যে; রথচালক।
২) নেতা (সাহিত্য-সারথি)।

উৎস: Accessible Dictionary.
২৮.
ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে-
  1. ক) ট্রপোমন্ডল
  2. খ) তাপমন্ডল
  3. গ) স্ট্রাটোমন্ডল
  4. ঘ) মেসোমন্ডল
ব্যাখ্যা
- বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
যথা-
• ট্রপোমন্ডল, 
• স্ট্রাটোমন্ডল,
• মেসোমন্ডল,
• তাপমন্ডল ও
• এক্সোমন্ডল।

ট্রপোমন্ডল
- বায়ুমন্ডলের যে স্তরটি ভূ-ত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ার।
- এই স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদির সৃষ্টি হয়।
- ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ।
- ট্রপোবিরতি এলাকায় তাপমাত্রা ৫৪° সেলসিয়াসের নিচে থাকে।
- ট্রপোমন্ডলের উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায় ও নিচের দিকের বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি বেশি পাওয়া যায়।
- ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে ট্রপোমন্ডল
- আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে।
- মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৯.
ক্লাউড কম্পিউটিং অসুবিধা নিচের কোনটি?
  1. ক) এটি সার্বক্ষণিক ব্যবহার করা যায়
  2. খ) অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম
  3. গ) এটার তথ্য পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে
  4. ঘ) নিজস্ব কোন হার্ডওয়্যারের প্রয়ােজন হয় না
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং
- ক্লাউড কম্পিউটিং হল একটি ইন্টারনেট সেবা, যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদাকে পূরণ করে।
- এটি এমন একটি প্রযুক্তি যা কম সময়ে অধিক  ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে থাকে।
- ক্লাউড কম্পিউটিং সেবার মাধ্যমে ব্যবহারকারী দূর থেকে ক্লাউড বা ভার্চুয়াল স্পেসে তথ্য অ্যাক্সেস করতে পারে। 
- ক্লাউড কম্পিউটিং তিন ধরনের সেবা প্রদান করে থাকে। যথা- 
১। প্ল্যাটফর্মভিত্তিক সেবা
২। অবকাঠামোগত  সেবা এবং
৩। সফটওয়্যার সেবা।

১. অবকাঠামােগত সেবা
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসাের্স ভাড়া দেয়, যেখানে ব্যবহারকারী তার প্রয়ােজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়ােজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রােগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অ্যাপ্লিকেশ ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে।

ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ
১. যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলােড এবং ডাউনলােড করা যায়।
২. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়। 
৩. অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। 
৪. নিজস্ব কোন হার্ডওয়্যারের প্রয়ােজন হয় না। 
৫. যে কোনাে ছােট বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। 
৬. তথ্য কীভাবে সংরক্ষিত হবে বা প্রসেস হবে তা জানার প্রয়ােজন হয় না। 
৭. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

ক্লাউড কম্পিউটিং এর অসুবিধাসমূহ
১. ক্লাউডে তথ্যের গােপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে। 
২. তথ্য পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে
৩. ডেটা, তথ্য, প্রােগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। 
৪. একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩০.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. ক) এভিরা
  2. খ) ভিয়েনা
  3. গ) ম্যাকফি
  4. ঘ) সিমেন্টেক
ব্যাখ্যা
- কম্পিউটার  ভাইরাস
• স্টোন
ভিয়েনা
• সিআইএইচ ইত্যাদি।

- কম্পিউটার অ্যান্টি-ভাইরাস
• অভিজি
এভিরা
• এভাস্ট
McAfee
• Norton Antivirus
• Kaspersky Antivirus
Symantec
• ESET NOD32
• PANDA
• Cobra Antivirus ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৩১.
প্রোটিন সংশ্লেষণ করা কোনটির প্রধান কাজ?
  1. ক) ক্লোরোপ্লাস্ট
  2. খ) রাইবোসোম
  3. গ) মাইটোকন্ড্রিয়া
  4. ঘ) নিউক্লিয়াস
ব্যাখ্যা
রাইবোসোম:
- সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলা হয় রাইবোসোম।
- প্যালাডে ১৯৫৫ খ্রিস্টাব্দে রাইবোসোম আবিষ্কার করেন।
- রাইবোসোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার।
- এটি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই উপস্থিত থাকে।
- সাধারণত অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকার উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে। 
- রাইবোসোম এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক সাধন করা।
-  এজন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
- এটি আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করে, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে এবং এ সকল কাজে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে।

অন্যদিকে, 
- ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়।
- মাইটোকনড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা। হয়।
- নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণশক্তি বলা হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে?
  1. ক) চতুর্থ তফসিলে
  2. খ) ষষ্ঠ তফসিলে
  3. গ) সপ্তম তফসিল
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
•প্রদত্ত প্রশ্নের উত্তর কোনটি নয়।  

- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে। 
- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আরও ৩টি তফসিল সংযোজন করা হয়।
- ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়।

• বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
- ষষ্ঠ তফসিল: স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৩.
বাংলাদেশে সর্বশেষ জনশুমারি অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ২০২২ সালে
  3. গ) ২০২১ সালে
  4. ঘ) ২০১৯ সালে
ব্যাখ্যা
• বাংলাদেশে সর্বশেষ জনশুমারি অনুষ্ঠিত হয় ২০২২। 

• স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে। যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১, ২০২২ সালে।

• ষষ্ঠ আদমশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ২০২২ সালেই ষষ্ঠ শুমারি অনুষ্ঠিত হয়। 

উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৩৪.
বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
  1. ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ
  2. খ) আলাউদ্দিন হােসেন শাহ
  3. গ) গিয়াসউদ্দিন আজম শাহ
  4. ঘ) নাসিরুদ্দীন মাহমুদ শাহ
ব্যাখ্যা
• বাংলার আলাউদ্দিন হুসেন শাহ এর শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। 

• হাবসি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন - সৈয়দ হোসেন। সুলতান হয়ে তিনি ''আলাউদ্দিন হুসেন শাহ'' উপাধি গ্রহণ করেন।
- এভাবেই বাংলায় ''হুসেন শাহী বংশ'' নামে এক নতুন বংশের শাসনপর্ব শুরু হয়। রাজধানী ছিল - গৌড়।
- বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে হুসেন শাহী আমল (১৪৯৩ - ১৫৩৮) ছিল সবচেয়ে গৌরবময়।
- তিনি বাংলার শ্রেষ্ঠ শাসক হিসাবে পরিগণিত হন।

আলাউদ্দিন হুসেন শাহ: 
• কৃতিত্ব:
- মধ্যযুগের বাংলার ইতিহাসে হোসেন শাহের রাজত্বকাল একটি অত্যুজ্জ্বল অধ্যায়। তার রাজত্বকালে বাংলার সালতানাতের ব্যাপক সম্প্রসারণ ঘটে।
- তিনি কামরূপ ও কামতা জয় করেন। ঊড়িষ্যা ও ত্রিপুরা  রাজ্যের কিছু অংশ তার শাসনভুক্ত হয়। তিনি আরাকানীদের চট্টগ্রাম থেকে বিতারিত করেন।
- বাংলার রাজনীতি হাবসি দাসদের প্রভাবমুক্ত করেন। প্রশাসন ব্যবস্থা সুদৃঢ় করেন।
- ক্ষমতা গ্রহনের অল্প সময়ের মধ্যে রাজ্যের অরাজকতা ও বিশৃঙ্খলা দূর করে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন।
- দিল্লীর লোদী আক্রমণ প্রতিহত করার জন্য রাজ্যের সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেন।
- হিন্দু-মুসলমান সম্প্রীতি তৈরিতে তার প্রচেষ্টা তৎকালীন সমাজ জীবনকে প্রভাভিত করেছিল।
- তিনি ছিলেন সাহিত্যানুরাগী। তার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের ব্যাপক উন্নতি ও বিকাশ লাভ করে। তার সময়ের বিখ্যাত কবিরা ছিলেন - রূপ গোস্বামী, মালাধর বসু, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, পরাগল খান প্রমুখ।

সূত্র: মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ও বাংলাপিডিয়া।
৩৫.
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কোথা থেকে?
  1. ক) ম্যাগনা কার্টা থেকে
  2. খ) গ্রিক, খ্রিস্টাটন ও মধ্যযগীয় ধর্মতত্ত্ব থেকে
  3. গ) কনফুসিয়ানিজম থেকে
  4. ঘ) থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে
ব্যাখ্যা
• প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে। 

- ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ও আধুনিক গণতন্ত্রের জনক জন লক ‘টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট’ গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করেছেন।
- হবসের মতো লকও প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন।

- তবে জন লকের মতে, প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন ছিল। মানুষ প্রাকৃতিক আইন মেনে চলত, তার মতে প্রকৃতির রাজ্য ছিল শান্তিময় ও সম্পদে পরিপূর্ণ।
- কিন্তু কালক্রমে প্রকৃতির রাজ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষেরা নিজের ইচ্ছামত প্রকৃতির আইন ব্যাখ্যা করতে থাকে।
- কেননা আইনের ব্যাখ্যা কিংবা প্রয়োগের জন্য কোন সাধারণ কর্তৃপক্ষ ছিল না। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রকৃতির রাজ্যের অধিবাসীরা দুটি চুক্তি করে।

- প্রথম চুক্তি সম্পাদিত হয় আদিবাসীদের মধ্যে। তারা একটি সাধারণ কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অধিকার পরিত্যাগে সম্মত হয়।
- দ্বিতীয় চুক্তি করা হয় সমাজ পরিচালনার নিমিত্তে। সমাজ বা সম্প্রদায় শর্তসাপেক্ষে সরকারকে কিছু ক্ষমতা দান করে।

- চুক্তির শর্ত অনুযায়ী সরকার জনগণের জীবন, সম্পদ ও স্বাধীনতা রক্ষা করবে। এসব শর্ত পূরণে সরকার ব্যর্থ হলে জনগণের অধিকার আছে সরকারকে ক্ষমতাচ্যুত করার। এভাবে লক সামাজিক চুক্তির মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন।

উক্ত আলোচনা থেকে বলা যায়, হবসন, ভিক্টর হুগো, জন লক প্রমুখ মনিষীগণই তাদের লেখনীর মাধ্যমে প্রাকৃতিক আইনের উদ্ভব ঘটান।

উৎস: নবম-দশম শ্রেণীর পৌরনীতি বই (উন্মুক্ত)। 
৩৬.
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কবে?
  1. ক) ১৯৮২ সালে
  2. খ) ১৯৭৮ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৬২ সালে
ব্যাখ্যা
• মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় ১৯৮২ সনে। 

• ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
• ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার নে উইন রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে।
• ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন ড্রাগন কিং' চালায়।
১৯৮২ সলে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়।

উৎস: ব্রিটানিকা ও HRW ওয়েবসাইট।
৩৭.
পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
  1. ক) জুন ২৩, ১৭৫৮
  2. খ) জুন ২৪, ১৮৫৭
  3. গ) জুন ২৩, ১৭৫৭
  4. ঘ) জুন ২৩, ১৮৫৭
ব্যাখ্যা
• পলাশির যুদ্ধ ২৩ জুন, ১৭৫৭ সংঘটিত হয়েছিল।  

- ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার নবাব সিরাজুদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
- ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে সংঘটিত এই যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হন এবং এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য স্তিমিত হয়।
- বাংলায় প্রায় দুইশ বছরের ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , নবম-দশম শ্রেণি।
৩৮.
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাব পেয়েছেন কে?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) থেরেসা মে
  3. গ) এঞ্জেলা মার্কেল
  4. ঘ) হিলারি ক্লীন্টন
ব্যাখ্যা
• জাতিসংঘের 'Champion of the Earth' খেতাব পেয়েছেন শেখ হাসিনা। 

- United Nation Environment Programme (UNEP) - থেকে Champion of the Earth পুরস্কার প্রদান করা হয়।
- ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' খেতাব লাভ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Source: UNEP website. 
৩৯.
বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' কোন বিষয়ের সঙ্গে জড়িত?
  1. ক) আন্তর্জাতিক অভিবাসন নীতি
  2. খ) অস্ত্র নিয়ন্ত্রণ
  3. গ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
  4. ঘ) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের উত্তর: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। 

• ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus)
• The Washington Consensus - বা ওয়াশিংটন ঐক্য হচ্ছে, বিশ্বের বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন - বিশ্বব্যাংক, আই.এম.এফ, U.S. Treasury প্রভৃতি কর্তৃক অনুমোদিত কতিপয় (দশটি) মুক্তবাজার (free-marke) অর্থনৈতিক পলিসি যা বিশ্বের উন্নয়নশীল দেশ এবং ল্যাটিন আমেরিকার দেশ সমূহের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রণীত। 
• সঙ্কটে থাকা বিভিন্ন দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য Washington Consensus প্রয়োগ করার সুপারিশ করা হয়।
• কোন দেশের বাজার নিয়ন্ত্রণকারী বিভিন্ন বিষয়, যেমন - বিনিময় হার, মুক্ত বাণিজ্য, জিডিপি, সুদের প্রকৃত হার ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে এই অর্থনৈতিক পলিসিসমূহ নির্ধারিত ও সুপারিশ করা হয়ে থাকে। ১৯৮০- এর দশকে Washington Consensus ধারনাটি জনপ্রিয় ছিল।
• ওয়াশিংটন ভিত্তিক - এই প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ John Williamson কর্তৃক প্রতিষ্ঠিত হয়।


উৎস: ব্রিটানিকা।
৪০.
বাংলাদেশে ভ্যাট (VAT) এর স্তর কয়টি?
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• বাংলাদেশে ভ্যাট (VAT) এর স্তর ৪টি। 

• বাংলাদেশের প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
- বর্তমানে ভ্যাট স্তর চারটি: ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।

সূত্রঃ NBR ওয়েবসাইট।
৪১.
নিচের কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
  1. ক) সৌদি আরব
  2. খ) আলবেনিয়া
  3. গ) পাকিস্তান
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
• আলবেনিয়া ন্যাটোর সদস্য। 

• ১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩১ টি। 
- সর্বশেষ সদস্য ফিনল্যান্ড। 
- ন্যাটো সদরদপ্তর ব্রাসেলসে অবস্থিত।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট। 
৪২.
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে?
  1. ক) মাও সে তুং
  2. খ) ভি. আই. লেনিন
  3. গ) ফ্লেডরিক এঙ্গেলস
  4. ঘ) কার্ল মার্কস
ব্যাখ্যা
• অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভি. আই. লেনিন। 

• ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।