পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
নিচের বাক্যটিকে প্রশ্নাত্নক বাক্যে রূপান্তর করুন:
'মৃত্যুই জীবনের শেষ।'
  1. মৃত্যু হলো জীবনের শেষ?
  2. মৃত্যু কি জীবনের শেষ নয়?
  3. জীবনের শেষ কি মৃত্যু?
  4. মৃত্যুই কি জীবনের শেষ?
ব্যাখ্যা
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্নক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্নক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।
 
নির্দেশাত্মক বাক্য: মৃত্যুই জীবনের শেষ।
প্রশ্নাত্নক বাক্য: মৃত্যু কি জীবনের শেষ নয়?

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
বিপদে যেন করিতে পারি জয়। এখানে 'বিপদে' কোন কারক?
  1. কর্তায় সপ্তমী
  2. কর্মে সপ্তমী
  3. অপাদানে সপ্তমী
  4. অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
যাকে আশ্রয় করে বা অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে।
ক্রিয়াকে কি/কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা-ই কর্ম কারক।
যেমন: বিপদে যেন করিতে পারি জয়।  
এখানে জয় করার কাজ বিপদকে অবলম্বন করে সম্পাদিত হয়েছে। 
তাই বিপদে এখানে কর্মে সপ্তমী। 
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
'শিক্ষানবিশ' মিশ্র শব্দটির উৎস কোন ভাষা?
  1. তৎসম ও হিন্দি
  2. সংস্কৃত ও ইংরেজি
  3. হিন্দি ও ফারসি
  4. সংস্কৃত ও ফরাসি
ব্যাখ্যা
শিক্ষানবিশ  [শিক্‌খানোবিশ্‌] (বিশেষ্য), (বিশেষণ) শিক্ষার্থী।
{(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+ (ইংরেজি) novice}
উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
'দম্পতি' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
  1. পত্নী ও পতি
  2. জায়া ও পতি
  3. স্বামী ও স্ত্রী
  4. স্ত্রী ও পতি
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- জায়া ও পতি = দম্পতি।
- মাতা ও পিত = মাতাপিতা। 
- কোলে ও পিঠে = কোলেপিঠে। 
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী।
.
'যুবতী স্ত্রীর স্বামী' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. যুবান
  2. যুবজানি
  3. প্রোষিতভর্তৃকা
  4. বোনাই
ব্যাখ্যা
যুবজানি  (বিশেষ্য)
- যুবতী জায়া যার;
- যুবতী স্ত্রীর স্বামী (পাঁচ পুত্র নৃপতি সবে যুবজানি-ভারতচন্দ্র রায়গুণাকর)
{(তৎসম বা সংস্কৃত) যুবতী + জায়া; (বহুব্রীহি সমাস)}
উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি 'কাঙ্ক্ষিত বস্তু' অর্থে ব্যবহৃত বাগধারা?
  1. আলেয়ার আলো
  2. অমাবস্যার চাঁদ
  3. আকাশের চাঁদ
  4. ইদের চাঁদ
ব্যাখ্যা
ইদের চাঁদ বাগধারাটির অর্থ হলো - কাঙ্ক্ষিত বস্তু।
উদহারণ: ছেলে ফিরে আসায় মা যেন ইদের চাঁদ হাতে পেলো। 
দুর্লভ বস্তু অর্থে বাগধারা:
- আলেয়ার আলো 
- অমাবস্যার চাঁদ 
- আকাশের চাঁদ 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
This is the same dog ______ was running on the road.
  1. whom
  2. who
  3. which
  4. that
ব্যাখ্যা
‘Who’ and ‘whom’ are used in cases of human beings and not animals.
The correct word here is ‘that’ and not ‘which’.
A defining clause (also called an essential clause or a restrictive clause) gives information essential to the meaning of the sentence.
That is used in defining clauses.
Here’s an example: My bike that has a broken seat is in the garage.
Which introduces non-defining clauses.
Unlike defining clauses, non-defining clauses (also called nonessential or nonrestrictive clauses) don’t limit the meaning of the sentence.
You might lose interesting details if you remove them, but the meaning of the sentence wouldn’t change.
Sometimes, these phrases are set off by commas.
Here’s an example: My bike, which has a broken seat, is in the garage.
Thus option 4 is the correct answer.
.
Which of the following is an uncountable noun?
  1. Mice
  2. Bag
  3. Bread
  4. Shop
ব্যাখ্যা
The correct answer is option 3)
To count or quantify an uncountable noun we use a unit of measurement - a measure word.
For example, we cannot usually say “two breads” because “bread” is uncountable.
So, if we want to specify a quantity of bread we use a measure word such as “loaf” or “slice” in a structure like “two loaves of bread” or “two slices of bread”. We call this structure a partitive structure.
.
Identify the underlined word in the given sentence.
The book is very interesting
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Object
ব্যাখ্যা
Sometimes, the participle is modified by an adverb:
Loudly knocking at the gate, he went off.
The book is very interesting.
‘Loudly’ and ‘very’ are adverbs modifying the participle.
১০.
Choose the correct form of the verb for the given sentence:
It seems that higher education nowadays is ______ for those who can afford it.
  1. imposed
  2. meant
  3. given
  4. planned
ব্যাখ্যা
Be meant for: to be intended or designed for someone or something.
The bigger offices are meant for senior staff only.
These books are not meant for primary school students.
Here in the sentence, Higher education is designed for those who can afford it, thus meant is the most appropriate answer for the blank.
The correct sentence is: It seems that higher education nowadays is meant for those who can afford it.
১১.
Tick the verb form of the following:
Delivery
  1. Deliver
  2. Deliverance
  3. Deliverer
  4. None of the above
১২.
Fill in the blank with the most appropriate word.
The doctor often made his patients ______ for long.
  1. waited
  2. wait
  3. waiting
  4. to wait
ব্যাখ্যা
The most appropriate word for the given fill-in blank is 'wait'.
We know that The English verbs let, make, have, get, and help are called causative verbs because they cause something else to happen.
The correct structure of the given sentence is: MAKE + PERSON + VERB (base form).
Example: After Billy broke the neighbor’s window, his parents made him pay for it.
Therefore, in the given sentence 'base form' will be used. That is 'wait'.
Hence, the correct answer is Option 2. ​
Correct Sentence: The doctor often made his patients wait for long.
১৩.
Identify the underlined word in the given sentence.
He has offered her another chance.
  1. Intransitive verb
  2. Past Tense
  3. Perfect Tense
  4. Transitive verb
ব্যাখ্যা
The verb 'Has offered' requires an object.
He has offered is incomplete by itself. 
The verbs which require an object are called 'Transitive verbs'. e.g. Bring, Throw, Carry etc. 
১৪.
Identify the part of speech the underlined word belongs to.
We ought to respect our parents.
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
ব্যাখ্যা
The underlined word 'ought' is a verb (modal verb) that is used to indicate duty or correctness, typically when criticizing someone's actions.
For example - They ought to respect the law.
১৫.
Identify the part of speech the underlined word belongs to.
After winning the first prize, the students congratulated one another.
  1. Noun
  2. Adverb
  3. Pronoun
  4. Adjective
ব্যাখ্যা
The underlined word 'one another' is a pronoun that means 'each other'.
For example - The children used to tease one another.
১৬.
Choose the correct alternative.
Neither her parents _______ her husband wants to meet her.
  1. and
  2. not
  3. nor
  4. or
ব্যাখ্যা
Correlative conjunctions:
Correlative conjunctions correlate, working in pairs to join phrases or words that carry equal importance within a sentence, such as
'neither...nor', 'either...or', 'not only.....but also', etc.
Example:
Every night, either loud music or fighting neighbors wake John from his sleep.
Neither Debra nor Sally expressed her annoyance when the cat broke the antique lamp.
Not only did Mary grill burgers for Michael, but she also fixed a steak for her dog, Vinny.
Thus, 'nor' will be used in the blank.
১৭.
Select the correct passive form of the given sentence.
She went to buy those books.
  1. Those books had been bought by her.
  2. Those books were bought by her.
  3. Buying of books was done by her.
  4. Those books were being bought by her.
ব্যাখ্যা
Active থেকে passive রূপান্তর করার প্রক্রিয়া:
a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়।
c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।

Passive এ auxiliary verb ও main verb এর গঠন:
Present tense:
Present indefinite – am/is/are + V3
Present Continuous- am being/is being/ are being + V3
Present Perfect – has been/have been + V3
Past tense:
Past indefinite – was/were + V3
Past Continuous – was being/were being + V3
Past Perfect- had been + V3
Future tense:
Future indefinite – shall be, will be + V3
Future Continuous - shall be being/ will be being + V3
Future Perfect- shall have been/ will have been + V3

So, the correct answer is, “Those books were bought by her”.

বি: দ্র: active এর গঠনের মতো passive এর গঠনগুলো মুখস্ত করে নিলে active থেকে passive রূপান্তর করা খুবই সহজ হয়ে যাবে।
উৎস: A Passage to the English Language by S.M. Zakir Hossain
১৮.
Select the synonym of the given word.
Hate
  1. Deny
  2. Defer
  3. Detest
  4. Defile
ব্যাখ্যা
The correct solution is option 3.
'Hate' means feeling intense dislike.
The synonym of 'hate' is 'detest' which means to dislike intensely.
Let us look into the meaning of other words:
'Deny' means a state that one refuses to admit the truth or existence of.
'Defer' means put off (an action or event) to a later time; postpone.
'Defile' means to damage the purity or appearance of; mar or spoil.
১৯.
Which one is dissimilar?
  1. though
  2. as
  3. into
  4. but
ব্যাখ্যা
যে word দুটি sentence / clause / phrase / word কে যুক্ত করে তাকে conjunction বলে।
যেমন and, or, but, yet, though, although, after, before, because, since, while, lest etc.
অন্যদিকে into একটি preposition.
২০.
I just couldn’t part ____ my old car, even though it uses too much gas.
  1. from
  2. with
  3. to
  4. in
ব্যাখ্যা
এখানে part with - ত্যাগ করা & part from - বিদায় জানানোও।
সুতরাং অর্থানুসারে খ সঠিক।
Part with something (Phrasal Verb)
Meaning: to give away or get rid of something, esp. a possession that you enjoy having:
Ex: I just couldn’t part with my old car, even though it uses too much gas.
Source: Cambridge Dictionary
২১.
'The university, school, or college that one formerly attended' is known as -
  1. Matinee
  2. Alumni
  3. Alma mater
  4. Campus
ব্যাখ্যা
Alma mater (noun)
Meaning: The university, school, or college that one formerly attended.
Bengali meaning: গুরুসদন; যে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছাত্র শিক্ষালাভ করে কৃতবিদ্য হয়ে উঠেছে সেই প্রতিষ্ঠান।
The Bengali meaning of other words:
Matinee - সিনেমা বা থিয়েটারের বৈকালিক প্রদর্শনী; ম্যাটিনি-শো।
Alumni - প্রাক্তন ছাত্রবৃন্দ বা শিক্ষার্থীবৃন্দ।
Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
২২.
'মং সার্কেল' পার্বত্য চট্টগ্রামের কোন জেলায় অবস্থিত?
  1. রাঙামাটি
  2. খাগড়াছড়ি
  3. চট্টগ্রাম
  4. বান্দরবান
ব্যাখ্যা
- পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে ৩টি। এগুলো হলো-
- চাকমা সার্কেল (রাঙামাটি জেলা),
- মং সার্কেল (খাগড়াছড়ি জেলা) এবং
- বোমাং সার্কেল (বান্দরবান জেলা)
- পার্বত্য চট্টগ্রামের এই ৩ সার্কেল প্রধানরা স্থানীয় পাহাড়ি জনগণের কাছে 'রাজা' হিসেবেই পরিচিত।
- সরকারিভাবে সার্কেল প্রধানদের সার্কেল চীফ বলা হয়।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৩.
ইরানের আইনসভার নাম কি?
  1. রাষ্টীয় সভা
  2. মজলিস
  3. লয়াজিরগা
  4. কংগ্রেস
ব্যাখ্যা
- মজলিস : ইরানের আইনসভা
- রাষ্টীয় সভা : নেপালের আইনসভা 
- লয়াজিরগা : আফগানিস্তানের আইনসভা
- কংগ্রেস : যুক্তরাষ্ট্রের আইনসভা
- রিক্সড্যাগ : সুইডেনের আইনসভা
- ফোকেটিং : ডেনমার্কের আইনসভা
- আলথিং : আইসল্যান্ডের আইনসভার
- এডুসকুন্ডা : ফিনল্যান্ডের আইনসভা।
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা)
২৪.
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ হতে?
  1. সুইডেন
  2. সুইজারল্যান্ড
  3. ডেনমার্ক
  4. নরওয়ে
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যা নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।
(সূত্র: নোবেলপ্রাইজ কমিটির ওয়েবসাইট)
২৫.
'ফুরমোন পাহাড়' কোন জেলায় অবস্থিত?
  1. রাঙামাটি
  2. বান্দরবন
  3. সিলেট
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

রাঙামাটি বাংলাদেসশের সবচেয়ে দর্শনীয় জেলাগুলোর অন্যতম। 
রাঙামাটি জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান:
- ঝুলন্ত ব্রিজ
- যমচুক
- রাজবন বিহার
- ফুরমোন পাহাড়
- কাপ্তাই লেক
- শুভলং ঝর্না

উৎস: রাঙামাটি জেলা ওয়েবসাইট।

২৬.
নিচের কোনটি কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ফায়ারফক্স
  2. গুগল ক্রোম
  3. মাইক্রোসফট ডিফেন্ডার
  4. লিনাক্স
ব্যাখ্যা
- মাইক্রোসফট ডিফেন্ডার হলো কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার । 
- ফায়ারফক্স ও গুগল ক্রোম হলো ব্রাউজার। 
- লিনাক্স হলো অপারেটিং সিস্টেম। 

উৎস : মাইক্রোসফট ওয়েবসাইট।
২৭.
ডাটা ট্রান্সফার গতি সবচেয়ে বেশি হয় কোথায়?
  1. ন্যারো ব্যান্ড
  2. ব্রড ব্যান্ড
  3. ভয়েস ব্যান্ড
  4. সবগুলোর গতি সমান
ব্যাখ্যা
ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইডথকে তিনভাগে ভাগ করা হয়। যথা-
১। ন্যারো ব্যান্ড (Narrow Band)
২। ভয়েস ব্যান্ড (Voice Band) ও
৩। ব্রড ব্যান্ড (Broad Band)
ন্যারো ব্যান্ড: ন্যারো ব্যান্ড সাধারণত ৪৫ থেকে ৩০০ bps পর্যন্ত হয়ে থাকে। এ ডাটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বা ঝঁনঠড়রপব ইধহফ বলে। ধীর গতি ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন- টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকেব্যবহার করা হয়।
ভয়েস ব্যান্ড: এই ব্যান্ডের ডাটা গতি ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয়।তবে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকেকম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইডথ ব্যবহার করা হয়।
ব্রড ব্যান্ড: ব্রড ব্যান্ড উচ্চগতি সম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইড্থ যার গতি কমপক্ষে এক মেগা বিট পার সেকেন্ড Mbps হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্রডব্যান্ড ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৮.
বাংলাদেশের কোন জাতের ছাগল সবচেযে বেশি পালন করা হয়?
  1. লাহিড়ী
  2. ব্ল্যাক বেঙ্গল
  3. রামছাগল
  4. সিন্ধি
ব্যাখ্যা
বাংলাদেশে পালিত ছাগলের প্রায় নব্বই ভাগই হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এই জাতের ছাগলের চামড়া অত্যন্ত উন্নত মানের।
মাংসও অনেক সুস্বাদু হয়ে থাকে।
ব্ল্যাক বেঙ্গল ব্যতীত ছাগলের অন্যান্য জাতের মধ্যে যমুনাপারি বা রামছাগল, কাশ্মিরী, বারবারি প্রভৃতি উল্লেখযোগ্য।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং কৃষিশিক্ষা বোর্ড বই)
২৯.
৪০ এর ১৫% কত?
  1. ৬০
ব্যাখ্যা
৪০ এর ১৫% = ৪০ × ১৫/১০০ = ৬
৩০.
০.৫ ÷ ২০০০০ = ?
  1. ০.০০২৫
  2. ০.০০০২৫
  3. ০.০০০০২৫
  4. ০.২৫
ব্যাখ্যা
০.৫ ÷ ২০০০০ = ০.০০০০২৫
৩১.
কোনটি সত্য?
  1. প্রকৃত ভগ্নাংশ > অপ্রকৃত ভগ্নাংশ
  2. প্রকৃত ভগ্নাংশ < অপ্রকৃত ভগ্নাংশ
  3. প্রকৃত ভগ্নাংশ = অপ্রকৃত ভগ্নাংশ
  4. প্রকৃত ভগ্নাংশ ≤ অপ্রকৃত ভগ্নাংশ
ব্যাখ্যা
প্রকৃত ভগ্নাংশ < অপ্রকৃত ভগ্নাংশ সঠিক।
কারণ প্রকৃত ভগ্নাংশ < ১ এবং অপ্রকৃত ভগ্নাংশ > ১
প্রকৃত ভগ্নাংশ - যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়
অপ্রকৃত ভগ্নাংশ - যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট
৩২.
খোলা বাক্যর ক্ষেত্রে কোনটি সত্য?
  1. বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না।
  2. বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়।
  3. সর্বদা সত্য
  4. সর্বদা মিথ্যা
ব্যাখ্যা

একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা টা নির্ণয় করা যায় না।

একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়।

৩৩.
১৮ এর কয়টি গুণনীয়ক আছে?
ব্যাখ্যা
১৮ এর গুণনীয়কগুলো হল - ১, ২, ৩, ৬, ৯, ১৮
১৮ এর ৬ টি গুণনীয়ক আছে।
৩৪.
সাজ্জাদ সাহেবের ২৪০০০ টাকা ছিল। তিনি এই টাকার ৫/১২ অংশ এতিমখানায়, ৩/৮ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে?
  1. ৩,০০০
  2. ৯,০০০
  3. ৫.০০০
  4. ১০,০০০
ব্যাখ্যা
এতিমখানায় দান করলেন = ২৪০০০ টাকা এর ৫/১২ অংশ = ১০,০০০ টাকা
শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন = ২৪,০০০ টাকা এর ৩/৮ অংশ = ৯,০০০ টাকা
তার কাছে রইল = ২৪০০০ - ( ১০,০০০ + ৯,০০০) = ৫,০০০ টাকা
৩৫.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ৫০০০
  2. ১৬০০০
  3. ৪৫০০
  4. ৬০০০
ব্যাখ্যা
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৮% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৮) টাকা = ৯২ টাকা
আবার, ৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা
বেশি বিক্রয়মূল্য = (১০৮ - ৯২) টাকা = ১৬ টাকা
বেশি বিক্রয়মূল্য ১৬ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং বেশি বিক্রয়মূল্য ৮০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৮০০/১৬ টাকা বা ৫,০০০ টাকা
৩৬.
৩৫৯ ডিগ্রী কোণ -
  1. সূক্ষ্মকোণ
  2. সরলকোণ
  3. স্থূলকোণ
  4. প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
৩৫৯ ডিগ্রী কোণ - প্রবৃদ্ধ কোণ
যে কোণের পরিমাপ ১৮০ ডিগ্রী অপেক্ষা বেশি কিন্তু ৩৬০ ডিগ্রী অপেক্ষা কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে।
৩৭.
(x - 2)/(x - 1) + 1/(x - 1) - 1 = 0 এর সমাধান -
  1. 1
  2. 2
  3. { }
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
(x - 2)/(x - 1) + 1/(x - 1) - 1 = 0
বা, (x - 2 + 1)/(x - 1) - 1 = 0
বা, (x - 1)/(x - 1) - 1 = 0
যা 1 ব্যতিত x এর যেকোনো মানের জন্য সত্য। কারণ x এর মান 1 হলে অসজ্ঞায়িত হয়। 
অর্থাৎ 0/0 - 1 = 0 হয়। 0/0 সংজ্ঞায়িত নয়।
x এর মান 2 হলে, সমীকরণ টি সত্য হয় যা অপশনে আছে।
1 ছাড়া x এর যে কোন মানের জন্য সমীকরণ টি সত্য।
সমীকরণটির সমাধান: 1 - R
অপশনে 1 - R না থাকায় সঠিক উত্তর অপশনের খ) হবে।
৩৮.
x + 1/x = 2 হলে, x2 - 1/x2 = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4.x.1/x
or, (x - 1/x)2 = 22 - 4 = 0
or, x - 1/x = 0

সুতরাং, x2 - 1/x2
= (x + 1/x)(x - 1/x)
= 2 × 0 = 0
৩৯.
কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, মুনাফা কত?
  1. ১৫০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৩৫০০ টাকা
ব্যাখ্যা
মুনাফা + আসল = মুনাফা-আসল
আসলের ৩/৮ অংশ + আসল = ৫৫০০
১১/৮ × আসল = ৫৫০০
আসল = ৪০০০ টাকা
মুনাফা = ৫৫০০ - ৪০০০ = ১৫০০ টাকা
-----------------------------------------
short-cut
মুনাফা ১৫০০ হলে, আসল = ১৫০০ এর ৮/৩ = ৪০০০ টাকা। তাই মুনাফা আসল = ১৫০০ + ৪০০০ = ৫৫০০ টাকা। তাই অপশনের ক) সঠিক
৪০.
সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি কত?
  1. ৫৪০ ডিগ্রী
  2. ৭২০ ডিগ্রী
  3. ৯০০ ডিগ্রী
  4. ৩৬০ ডিগ্রী
ব্যাখ্যা
সুষম ষড়ভুজে ৬ টি বাহু আছে।
সুতরাং সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি = (৬ - ২) × ১৮০ ডিগ্রী = ৭২০ ডিগ্রী
৪১.
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হত তাহলে ৬০০০ টাকা খরচ হত। প্রস্থ কত?
  1. ১৫ মিটার
  2. ২০ মিটার
  3. ২৪ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
কামরার দৈর্ঘ্য ২০ মিটার। প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে = ৪ × ২০ বর্গ মিটার।
ক্ষেত্রফল ৮০ বর্গ মিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০ - ৬০০০ = ১৫০০ টাকা
১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গ মিটারে
৭৫০০ টাকা খরচ হয় ৮০ × ৭৫০০/১৫০০ = ৪০০ বর্গ মিটারে
সুতরাং কামরার প্রস্থ = ৪০০/২০ = ২০ মিটার
৪২.
a3 + 8 এর উৎপাদক কোনটি?
  1. a + 2
  2. a + 3
  3.  a2 +2a + 4
  4. a2 - 2a - 4
ব্যাখ্যা
a3 + 8 = (a + 2)(a2 - 2a + 4)
[ সূত্র : a3 + b3 = (a + b)(a2 - ab + b2) ]
৪৩.
x3 - 2x2, x2 - 4, xy -2y এর গসাগু কত?
  1. x - 2
  2. x - 1
  3. x - 4
  4. x - y
ব্যাখ্যা
x3 - 2x2 = x2(x - 2)
x2 - 4 = (x - 2)(x + 2)
xy - 2y = y(x - 2)
নির্ণেয় গসাগু = x - 2
৪৪.
2, 4, 6, 8, 10 এর পরিমিত ব্যবধান কত?
  1. 6√2
  2. 4√2
  3. 7√2
  4. 2√2
ব্যাখ্যা
গড় = (2 + 4 + 6 + 8 + 10)/5 = 6
পরিমিত ব্যবধান = √[{(2 - 6)2 + (4 - 6)2 + (6 - 6)2 + (8 - 6)2 + (10 - 6)2}/5]
= √{(16 + 4 + 0 + 4 + 16)/5} = √8 = 2√2
৪৫.
একটি ত্রিভুজের বাহু গুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 45°
  2. 60°
  3. 90°
  4. 120°
ব্যাখ্যা
একটি ত্রিভুজের বাহু গুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, ত্রিভুজটি সমকোণী।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ ৯০ ডিগ্রী
৪৬.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 48π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 2 মিটার
  2. 4 মিটার
  3. 6 মিটার
  4. 8 মিটার
ব্যাখ্যা
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
3πr2 = 48π
or, r2 = 16
or, r = 4
সুতরাং ব্যাসার্ধ  4 মিটার