পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা - ৭ মানসিক দক্ষতা (সম্পূর্ণ সিলেবাস) Live Class: 1 to 14
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
সব সাধকের বড় সাধক আমার দেশের _____।
  1. বাউল
  2. চাষা
  3. ফকির
  4. শিল্পী
ব্যাখ্যা
প্রশ্ন: সব সাধকের বড় সাধক আমার দেশের _____।

সমাধান:
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা
প্রশ্নে প্রদত্ত চরণটি রাজিয়া খাতুন চৌধুরাণী রচিত 'চাষী' কবিতা থেকে নেয়া হয়েছে।
.
'Defect' এর বাংলা পরিভাষা -
  1. মানহানি
  2. ব্যতিক্রমী
  3. কার্যত
  4. ত্রুটি
ব্যাখ্যা
প্রশ্ন: ''Defect' এর বাংলা পরিভাষা -

সমাধান:
- 'Defect' এর বাংলা পরিভাষা - ত্রুটি, খুঁত, অপূর্ণতা; পক্ষত্যাগ করা।
- 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি।
- 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত।
- 'Defaulter' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রমী, খেলাপকারী।
.
2, 3, 5, 8, 13, 21, 34,........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. 89
  2. 62
  3. 55
  4. 73
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 3, 5, 8, 13, 21, 34,........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এটা একটি Fibonacci ধারা। যেখানে প্রতিটি সংখ্যা আগের দুইটি সংখ্যার যোগফল সমান।
অর্থাৎ,
2 + 3 = 5
3 + 5 = 8
5 + 8 = 13
8 + 13 = 21
13 + 21 = 34
21 + 34 = 55

সুতরাং, ধারাটির পরবর্তী সংখ্যাটি হলো 55।
.
যদি TREE দিয়ে 48, LEAF দিয়ে 24 বোঝায়, তাহলে FOREST দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. 69
  2. 83
  3. 62
  4. 79
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TREE দিয়ে 48, LEAF দিয়ে 24 বোঝায়, তাহলে FOREST দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
T = 20, R = 18, E = 5, E = 5
TREE = 20 + 18 + 5 + 5 = 48

আবার,
L = 12, E = 5, A = 1, F = 6
LEAF = 12 + 5 + 1 + 6 = 24

F = 6, O = 15, R = 18, E = 5, S = 19, T = 20
FOREST = 6 + 15 + 18 + 5 + 19 + 20 = 83
.
Virtue thrives best in_____.
  1. Dangers
  2. Safety
  3. Reward
  4. Adversity
ব্যাখ্যা
প্রশ্ন: Virtue thrives best in_____.

সমাধান:
Virtue thrives best in adversity.
প্রশ্নে প্রদত্ত বাক্যটির বঙ্গানুবাদ - ''বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয়''।
.
গত পরশু বুধবার হলে আগামী পরশুর পরের দিন কী বার হবে?
  1. শুক্রবার
  2. সোমবার
  3. রবিবার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: গত পরশু বুধবার হলে আগামী পরশুর পরের দিন কী বার হবে?

সমাধান:
- গত পরশু ছিল বুধবার।
গতকাল ছিল বৃহস্পতিবার।
- আজকে শুক্রবার।
-আগামী কাল হবে শনিবার।
-আগামী পরশু হবে রবিবার।
- আগামী পরশুর পরের দিন হবে সোমবার
 
.
নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৬ কি. মি. ও ৪ কি. মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রমে করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৩.৫ ঘণ্টা
  4. ৩ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৬ কি. মি. ও ৪ কি. মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রমে করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?

সমাধান:
নৌকার গতিবেগ = ১৬ কি. মি./ঘণ্টা
স্রোতের গতি = ৪ কি. মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে গতিবেগ = ১৬ + ৪ = ২০ কি. মি./ঘণ্টা
সময় = দূরত্ব/গতি = ৩০/২০ = ১.৫

আবার,
∴ স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৬ - ৪ = ১২ কি. মি./ঘণ্টা
সময় = দূরত্ব/গতি = ৩০/১২ = ২.৫

∴ মোট সময় = ১.৫ + ২.৫ = ৪ ঘণ্টা
.
আরিফ তার বাড়ি থেকে উত্তরে 22 কি.মি. গেল। তারপর সে পশ্চিমে ঘুরে 11 কি.মি. গেল। তারপর সে দক্ষিণ দিকে ঘুরে 6 কি.মি. এবং সবশেষে পূর্ব দিকে ঘুরে 11 কি.মি. অতিক্রম করলো। সে তার বাড়ি থেকে কোন দিকে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পশ্চিম
  4. পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ তার বাড়ি থেকে উত্তরে 22 কি.মি. গেল। তারপর সে পশ্চিমে ঘুরে 11 কি.মি. গেল। তারপর সে দক্ষিণ দিকে ঘুরে 6 কি.মি. এবং সবশেষে পূর্ব দিকে ঘুরে 11 কি.মি. অতিক্রম করলো। সে তার বাড়ি থেকে কোন দিকে আছে?

সমাধান:

আরিফর বাড়ির অবস্থান A এবং সর্বশেষ অবস্থান E 
আরিফ তার বাড়ি থেকে উত্তর দিকে আছেন।
 
.
'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় কী বলে?
  1. অভূতপূর্ব
  2. অদৃষ্টপূর্ব
  3. ভূতপূর্ব 
  4. অবিনশ্বর
ব্যাখ্যা
প্রশ্ন: 'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় কী বলে?

সমাধান:
যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব 
যা বিনষ্ট হয় না - অবিনশ্বর
যা পূর্বে দেখা যায়নি–অদৃষ্টপূর্ব
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
১০.
আজ সাফিনের ১৪তম ও তার বাবার ৪৮তম জন্মদিন। কত বছর পর তার বাবার বয়স সাফিনের দ্বিগুন হবে?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ সাফিনের ১৪তম ও তার বাবার ৪৮তম জন্মদিন। কত বছর পর তার বাবার বয়স সাফিনের দ্বিগুন হবে?

    সমাধান:
    ধরি, x বছর পর সাফিনের বাবার বয়স হবে সাফিনের বয়সের দ্বিগুণ।

    ∴ সাফিনের বয়স হবে = ১৪ + x
    বাবার বয়স হবে = ৪৮ + x

    প্রশ্নমতে,
    ⇒ ৪৮ + x = ২(১৪ + x)
    ⇒ ৪৮ + x = ২৮ + ২x
    ⇒ ৪৮ - ২৮ = ২x - x
    ∴ x = ২০ 

    ∴ ২০ বছর পর সাফিনের বাবার বয়স সাফিনের বয়সের দ্বিগুণ হবে।
    ১১.
    নিচের কোন শব্দটি ' চিকুর' শব্দের সমার্থক নয়?
    1. অলক
    2. কর
    3. চুল
    4. কেশ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটি ' চিকুর' শব্দের সমার্থক নয়?

    সমাধান:
    কর শব্দটি ' চিকুর' শব্দের সমার্থক নয়।

    চিকুর এর সমার্থক শব্দ - চুল, কুন্তল, কেশ, অলক

    নিচে আরও কি সমার্থক দেওয়া হলো:
    অশ্রু: চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ।
    অপচয়: অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস।
    অগ্নি: আগুন, বহ্নি, পাবক, হুতাশন, অনল, দহন, শিখা, সর্বভুক, কৃশানু, বৈশ্বানর।
    ১২.
    √{248 + √(64)} এর মান কত?
    1. 14
    2. 16
    3. 12
    4. 18
    ব্যাখ্যা
    প্রশ্ন: √{248 + √(64)} এর মান কত?

    সমাধান:
    ১৩.
    S S M T W T সিরিজের পরবর্তী বর্ণটি কি হবে-
    1. V
    2. S
    3. F
    4. A
    ব্যাখ্যা
    প্রশ্ন: S S M T W T সিরিজের পরবর্তী বর্ণটি কি হবে- 

    সমাধান:
    ইংরেজি সপ্তাহের দিনের ১ম বর্ণ দিয়ে সিরিজটি হয়েছে।
    Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday

    সিরিজের পরবর্তী বর্ণটি হবে- F
    ১৪.
    কোনো ঘড়ির সময় আয়নায় ৮ : ৪২ টা দেখালে প্রকৃত সময় কত?
      অনির্ধারিত
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৮ : ৪২ টা দেখালে প্রকৃত সময় কত?

      সমাধান:
      প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
      = ১১ : ৬০ - ৮ : ৪২
      = ৩ : ১৮
      ১৫.
      নিচের কোন বাক্যটি শুদ্ধ?
      1. গীতাঞ্জলী প্রখ্যাত কাব্য।
      2. বিপদগ্রন্থকে সাহায্য কর।
      3. দীনতা সব সময় প্রশংসনীয় নহে।
      4. বৃক্ষটি সমূলসহ উৎপাঠিত হয়েছে।
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ?

      সমাধান:
      গীতাঞ্জলী প্রখ্যাত কাব্য।
      এই বাক্যটিতে - গীতাঞ্জলী বানান ভুল। শুদ্ধ বাক্যটি - গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।

      বিপদগ্রন্থকে সাহায্য কর।
      এখানে 'বিপদগ্রন্থ' শব্দটি ভুল, এটা বিপদগ্রস্থ হবে। এখানে বাক্যটি হবে- বিপদগ্রস্থকে সাহায্য কর।

      বৃক্ষটি সমূলসহ উৎপাঠিত হয়েছে।
      "সমূলসহ উৎপাঠিত" অংশে ভুল শব্দচয়ন আছে।এখানে বাক্যটি হবে- বৃক্ষটি মূলসহ/সমূলে উৎপাঠিত হয়েছে।

      দীনতা সব সময় প্রশংসনীয় নহে।

      অতএব, "দীনতা সব সময় প্রশংসনীয় নহে।" - বাক্যটি শুদ্ধ।
      ১৬.
      চেহারা : অভিব্যক্তি : : আকাশ :
      1. মেঘ
      2. আবহাওয়া
      3. জলবায়ু
      4. জ্যোতির্বিদ্যা
      ব্যাখ্যা
      প্রশ্ন: চেহারা : অভিব্যক্তি : : আকাশ :

      সমাধান:
      চেহারায় অভিব্যক্তি দেখা যায় এবং আকাশে মেঘ দেখা যায়