পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ আগস্ট, ২০২৩সময়55 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ রেলওয়ে পদের নাম: গার্ড (গ্রেড-২) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭.০৬.২০২২ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ আগস্ট, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
ECNEC- এর বিকল্প চেয়ারম্যান কে?
  1. ক) পরিকল্পনা মন্ত্রী
  2. খ) অর্থমন্ত্রী
  3. গ) জনপ্রশাসন মন্ত্রী
  4. ঘ) স্বরাষ্ট্র মন্ত্রী
সঠিক উত্তর:
খ) অর্থমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থমন্ত্রী
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- সভাপতি: দেশটির প্রধানমন্ত্রী।
- বিকল্প চেয়ারম্যান বা সভাপতি: অর্থমন্ত্রী।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন। 
- নিম্নোক্ত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়:
• স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,
• শিক্ষা মন্ত্ৰী,
• প্রযুক্তি মন্ত্ৰী,
• পানি সম্পদ মন্ত্রী,
• শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী,
• ডাক ও টেলিযোগাযোগ মন্ত্ৰী,
• কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং
• পরিকল্পনা মন্ত্রী।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
.
‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
  1. ক) বিপরীতার্থে
  2. খ) মিলনার্থে
  3. গ) বিরোধার্থে
  4. ঘ) সমার্থে
সঠিক উত্তর:
ঘ) সমার্থে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমার্থে
ব্যাখ্যা
• সমার্থক দ্বন্দ্ব:
একই জাতীয় বস্তুর সাহায্যে যে দ্বন্দ্ব বা মিলনবাচক সমাস হয় অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপর একই অর্থ বহন করে, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে।
যেমন:
- মণি ও মাণিক্য = মণিমাণিক্য,
- ঘর ও দুয়ার = ঘরদুয়ার,
- ঘর ও বাড়ি = ঘরবাড়ি।

এরূপ- কলকারখানা, বইপুস্তক, গাছগাছালি, শাকসবজি, কাগজপত্র, চিঠিপত্র, হাটবাজার ইত্যাদি।

অন্যদিকে,
⇒ মিলনার্থক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের পরস্পর মিলন ঘটে এবং এদের অর্থের দিক থেকেও মিল থাকে সে দ্বন্দ্ব সমাসকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব।
যেমন:
- ভাই ও বোন= ভাই-বোন,
- মা ও বাপ= মা-বাপ,
- মাসি ও পিসি = মাসি-পিসি,
- চা ও বিস্কুট = চা-বিস্কুট, 
- মাছ ও ভাত= মাছ-ভাত ইত্যাদি। 

⇒ বিপরীতার্থক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিরোধী ভাব বা অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভালো ও মন্দ = ভালোমন্দ,
- দিন ও রাত = দিনরাত,
- টক ও মিষ্টি = টকমিষ্টি,
- দেশে ও বিদেশে = দেশেবিদেশে,
- আয় ও ব্যয় = আয়-ব্যয়,
- জমা ও খরচ = জমা-খরচ,
- লাভ ও লোকসান = লাভ-লোকসান ইত্যাদি। 

• বিরোধার্থক দ্বন্দ্ব:
অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব সমাসের পরপর ও পূর্বপদ পরস্পরের মধ্যে বিরোধ/বৈরী অর্থ প্রদান করে তাকে বলা হয় বিরোধার্থক/ বিপরীতার্থক দ্বন্দ্ব ।
যেমন: ভালো-মন্দ, সাদা-কালো, দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক, দেব-দানব, ধনী-গরিব ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে?
  1. ক) আদায় কাঁচকলা
  2. খ) সাপে-নেউলে
  3. গ) দা-কুমড়ো
  4. ঘ) দুধের মাছি
সঠিক উত্তর:
ঘ) দুধের মাছি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুধের মাছি
ব্যাখ্যা
• ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগধারাটির অর্থ = শত্রুতা।
• ‘সাপে-নেউলে’ বাগধারাটির অর্থ = ভীষণ শত্রুতা। 
• ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু। 

অর্থাৎ, ভিন্ন অর্থ প্রকাশে সঠিক উত্তর (দুধের মাছি) অপশন ‘ঘ’।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
The author of the 'Taming of the Shrew'-
  1. ক) G.B. Shaw
  2. খ) T.S Eliot
  3. গ) Shakespeare
  4. ঘ) Milton
সঠিক উত্তর:
গ) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
গ) Shakespeare
ব্যাখ্যা
• The Taming of the Shrew, William Shakespeare এর লেখা একটি Comedy.
- এই Comedy টি Shrewish Katharina এবং the Canny Petruchio এর মধ্যকার volatile courtship এর বর্ণনা দেয় যে কিনা determined to subdue Katharina’s legendary temper and win her dowry.

• Shakespeare এর  বিখ্যাত কিছু Comedy -
- As You Like It 
- The Tempest 
- Twelfth Night 
- A Midsummer Night’s dream 
- The Merchant of Venice

• উল্লেখ্য যে, শেক্সপিয়রের The Taming of The Shrew বাংলাতে অনুবাদ করেন মুনীর চৌধুরী ।
- এটি বাংলায় মুখরা রমণী বশীকরণ নামে প্রকাশ করেন ।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
.
His proposal was found ______ conformity with our office regulations.
  1. ক) at
  2. খ) with
  3. গ) on
  4. ঘ) in
সঠিক উত্তর:
ঘ) in
উত্তর
সঠিক উত্তর:
ঘ) in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - in.
- Complete sentence: His proposal was found in conformity with our office regulations.

• In conformity with: 
- Meaning: in a way that obeys rules, customs etc
.
We waited until the plane-
  1. ক) had not taken off
  2. খ) took off
  3. গ) had taken off
  4. ঘ) did not taken off
অনির্ধারিত
ব্যাখ্যা
• সঠিক উত্তর - took off and had taken off.
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।

• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We waited until the plane took off.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?
.
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে ‘টাপুর-টুপুর’ কোন ধরণের শব্দ?
  1. ক) ছড়ার শব্দ
  2. খ) শব্দের দ্বিরুক্তি
  3. গ) ধ্বন্যাত্মক শব্দ
  4. ঘ) পদের দ্বিরুক্তি
সঠিক উত্তর:
গ) ধ্বন্যাত্মক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) ধ্বন্যাত্মক শব্দ
ব্যাখ্যা
শব্দদ্বিত্ব তিন ধরণের। যথা:
১. অনুকার দ্বিত্ব,
২. ধ্বন্যাত্মক দ্বিত্ব,
৩. পুনরাবৃত্ত দ্বিত্ব।

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।

⇒ কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ: কুট কুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপর শোঁ শোঁ ইত্যাদি।

⇒ কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। এ ধরনের কোনো কোনো ধ্বন্যাত্মক শব্দে প্রথম অংশের পরে আ-এর বিধান ঘটার ফলে আর-এক ধরনের অব্যাহত ব্যাপ্তির অর্থ সূচিত হয়।

যেমন: খপাখপ, টাপুর-টুপুর, হবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
দুইটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং এদের গ.সা.গু 4 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ক) 150
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) 155
সঠিক উত্তর:
খ) 140
উত্তর
সঠিক উত্তর:
খ) 140
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং এদের গ.সা.গু 4 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান : 
ধরি,
সংখ্যা দুইটি 5x ও 7x।
∴এদের গ.সা.গু. = x, ল.সা.গু = 35x
প্রশ্নমতে,
x = 4

∴ল.সা.গু = 35x = 35 × 4 = 140
.
Select correct passive voice of 'Do the work right now'.
  1. ক) Let the work be done right now.
  2. খ) Let the work to be done right.
  3. গ) Let the work should be done right now.
  4. ঘ) Let the work done right now.
সঠিক উত্তর:
ক) Let the work be done right now.
উত্তর
সঠিক উত্তর:
ক) Let the work be done right now.
ব্যাখ্যা
• Do যুক্ত Imperative sentence কে Passive করার নিয়মঃ 
- প্রথমে Let বসে
- এরপর Object + be  বসে
- Verb এর past participle + extension.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let the work be done right now.
১০.
Choose the appropriate word: He has a____ headache.
  1. strong
  2. acute
  3. serious
  4. bad
সঠিক উত্তর:
bad
উত্তর
সঠিক উত্তর:
bad
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - bad.
- Complete sentence: He has a bad headache.
• সাধারনত মাথা ব্যথার তীব্রতা বোঝাতে severe, chronic, bad, splitting, acute ইত্যাদি এই শব্দগুলো ব্যবহার করা হয়।

• অপশন গুলোর অর্থ - 
• bad - খারাপ, মারাত্মক; সাংঘাতিক।
• serious - গুরুতর;
• strong - শক্ত; দৃঢ়; সুদৃঢ়;
• acute - তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম;

উল্লেখ্য - এখানে article 'a' থাকার কারণে acute হবে না।

Source: Bangla Academy Dictionary.
১১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মহর্সি
  2. খ) মহর্ষি
  3. গ) মহর্ষী
  4. ঘ) মহর্শি
সঠিক উত্তর:
খ) মহর্ষি
উত্তর
সঠিক উত্তর:
খ) মহর্ষি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মহর্ষি।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [মহান্ + ঋষি]
অর্থ: ঋষিশ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরণের গ্রন্থ?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রহসন
সঠিক উত্তর:
ক) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:
- মানসী,
- সোনারতরী,
- চিত্রা,
- কল্পনা,
- বলাকা,
- পুনশ্চ,
- সেঁজুতি,
- শেষলেখা,
- পূরবী,
- চৈতালি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে______বলে?
  1. ক) স্থূলকোণ
  2. খ) পূরককোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে______বলে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ (Reflex angle ): দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
197° হলো প্রবৃদ্ধ কোণ। 
১৪.
TRIPS এর পূর্ণরূপ কী?
  1. ক) Trade Related Aspects of Intellectual Property Rights.
  2. খ) Trade Resonal Aspects of Intellectual Property Rights.
  3. গ) Trade Related Aspects of International Property Rights.
  4. ঘ) Trade Relation Aspects of Intellectual Property Rights.
সঠিক উত্তর:
ক) Trade Related Aspects of Intellectual Property Rights.
উত্তর
সঠিক উত্তর:
ক) Trade Related Aspects of Intellectual Property Rights.
ব্যাখ্যা
TRIPS:
- TRIPS এর পূর্ণরূপ: Trade Related Aspects of Intellectual Property Rights.
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- এটি ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাক্কাশে গৃহিত হয়।
- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়। 
- উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উৎস: WTO ওয়েবসাইট।
১৫.
বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
  1. ক) অস্ট্রিক
  2. খ) দ্রাবিড়
  3. গ) আর্য
  4. ঘ) অনার্য
সঠিক উত্তর:
ক) অস্ট্রিক
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রিক
ব্যাখ্যা
বাঙালি আদি-জনগোষ্ঠী:
- অস্ট্রোলয়েড প্রাচীন বাংলায় একটি নৃ-গোষ্ঠী।
- নৃতত্ত্ববিদগণ এদেরকে আদি অস্ট্রেলীয় বলে মনে করেন।
- এ জনগোষ্ঠীকে অস্ট্রিক বা অস্ট্রো-এশীয়ও বলা হয়।
- প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত।
- কাল পরিক্রমায় তাদের একটি দল আদি বাসস্থান ত্যাগ করে বাংলায় অভিবাসন করে।
- বাংলার প্রাচীনতম বং জনগোষ্ঠীর পরবর্তী নেগ্রিটো জনগোষ্ঠীর পরে বাংলায় এদের আগমন ঘটে বলে অনুমিত হয়।
- বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।

উৎস: i) সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাপিডিয়া।
১৬.
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
  1. ক) ধাতু
  2. খ) প্রাতিপাদিক
  3. গ) উপসর্গ
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
খ) প্রাতিপাদিক
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাতিপাদিক
ব্যাখ্যা
• প্রাতিপদিক: বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাই প্রাতিপদিক।
যেমন: হাত, বই, কলম ইত্যাদি।

অন্যদিকে:
• ধাতু: ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
যেমন: 'করে' একটি ক্রিয়াপদ। এতে দুটো অংশ রয়েছে।কর্‌ + এ।কর্‌ হলো ধাতু এবং এ বিভক্তি।

• উপসর্গ: যেসব অব্যয় বা শব্দাংশ অন্য শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করে তাকে উপসর্গ বলে।
যেমন: ‘কাজ’ একটি শব্দ এর আগে ‘অ’ অব্যায়টি যুক্ত হলে হয় ‘অকাজ’। এখানে ‘অ’ একটি উপসর্গ।

• প্রত্যয়: শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে।
যেমন: বাঘ + আ = বাঘা; দিন + ইক = দৈনিক; দুল্ + অনা = দোলনা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
This is the house ____ I want to buy.
  1. ক) this
  2. খ) whom
  3. গ) which
  4. ঘ) those
সঠিক উত্তর:
গ) which
উত্তর
সঠিক উত্তর:
গ) which
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - which.
- Complete sentence: This is the house which I want to buy.

• Antecedent ব্যক্তিবাচক হলে connective হিসেবে সাধারণত who বসে।
- আবার antecedent বস্তুবাচক হলে Relative Pronoun/Connective হিসেবে which/that বসে।
- বাক্যটিতে house একটি বস্তুবাচক noun বিধায়, শূন্য স্থানটিতে which বসেছে।
১৮.
Choose the appropriate word: He was _____ for murder.
  1. ক) hung
  2. খ) hanged
  3. গ) hunged
  4. ঘ) hang
সঠিক উত্তর:
খ) hanged
উত্তর
সঠিক উত্তর:
খ) hanged
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - hanged.
- Complete sentence: He was hanged for murder.

• Hang ফাঁসি দেয়া অর্থে এর past form ও past participle form হয় hanged।
- অপরদিকে, Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে এর past form ও past participle form হয় Hung।
- তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে- He was hanged for murder.
১৯.
7 + 12 + 17 + ............ ধারার 30টি পদের সমষ্টি কত?
  1. ক) 2245
  2. খ) 2385
  3. গ) 2428
  4. ঘ) 2529
সঠিক উত্তর:
খ) 2385
উত্তর
সঠিক উত্তর:
খ) 2385
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 + ............ ধারার 30টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 30

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
30 টি পদের সমষ্টি S30 = (30/2) × {2 × 7 + (30 - 1)5}
= 15 × (14 + 29 × 5)
= 2385
২০.
দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
  1. ক) ফালুজা
  2. খ) ইস্তাম্বুল
  3. গ) লন্ডন
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
খ) ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইস্তাম্বুল
ব্যাখ্যা
ইস্তাম্বুল:
- তুরস্ক কে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তাম্বুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তাম্বুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তাম্বুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

উৎস: Britannica.
২১.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত?
  1. ক) আগারগাও, শেরে বাংলা নগর
  2. খ) বিজয় সরণী, তেজগাঁও
  3. গ) মিরপুর
  4. ঘ) শাহবাগ
সঠিক উত্তর:
খ) বিজয় সরণী, তেজগাঁও
উত্তর
সঠিক উত্তর:
খ) বিজয় সরণী, তেজগাঁও
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইনের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ঢাকার বিজয় সরণী এলাকায় ৫.৪৬ একর জমির উপর ১২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দেশের একমাত্র প্ল্যানিটেরিয়াম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার।’
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে নভেথিয়েটারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- উদ্দেশ্য: দেশের সকল নাগরিক ও শিক্ষার্থীকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করণ।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২২.
O'Henry was an author of -
  1. ক) England
  2. খ) Scotland
  3. গ) USA
  4. ঘ) Canada
সঠিক উত্তর:
গ) USA
উত্তর
সঠিক উত্তর:
গ) USA
ব্যাখ্যা
• O’ Henry (1862-1910): 
- O'Henry এর আসল নাম হচ্ছে William Sidney Porter.
- তিনি একজন আমেরিকান ছোটগল্প লেখক। 
- His tales romanticized the commonplace -- বিশেষ করে New York City এর সাধারণ মানুষের জীবন।
- তিনি Modern Period এর একজন বিখ্যাত লেখক এবং তাঁর pseudonym O' Henry নামেই বেশি পরিচিত।

• His famous works:
- Heart of the West,
- The Gift of the Magi,
- Sixes and Sevens,
- Roads of Destiny,
- Cabbage and Kings,
- The Four million,
- The Voice of the city etc.

Source: Britannica and Live MCQ Lecture.
২৩.
যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কি হবে?
  1. ক) অনূঢ়া
  2. খ) কুমারী
  3. গ) নবোঢ়া
  4. ঘ) অবীরা
সঠিক উত্তর:
ঘ) অবীরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অবীরা
ব্যাখ্যা
নারী বিষয়ক কিছু এক কথায় প্রকাশ হচ্ছে:
- যে নারীর স্বামীও নেই সন্তানও নেই = অবীরা।
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা।
- যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী।
- যে নারীর হিংসা নেই = অনসূয়া। 
- যে নারীর স্বামী বর্তমান = সধবা। 
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা। 
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
What is the meaning of 'a white lie'?
  1. ক) Harmful lie
  2. খ) Useless lie
  3. গ) Harmless lie
  4. ঘ) Irrelevant lie
সঠিক উত্তর:
গ) Harmless lie
উত্তর
সঠিক উত্তর:
গ) Harmless lie
ব্যাখ্যা
• White Lie (noun):
• English Meaning- A lie about a small or unimportant matter that someone tells to avoid hurting another person.  
• Bengali Meaning- (বিশেষত ভদ্রতার খাতিরে বলা) নির্দোষ মিথ্যা কথা।

Example Sentence: This may be a little white lie; however, it’s made to appease your boss and HR, and help keep the peace.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Useless Lie - মূল্যহীন মিথ্যা।
- Harmful lie - ক্ষতিকর মিথ্যা।
- Irrelevant lie - অপ্রাসঙ্গিক মিথ্যা।

Source: Merriam-Webster Dictionary and Bangla Academy Dictionary
২৫.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি. ৪ সে.মি. ও 9 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় কর ৷
  1. ক) 25.48 বর্গ সে.মি.
  2. খ) 25.98 বর্গ সে.মি.
  3. গ) 26.83 বর্গ সে.মি.
  4. ঘ) 27.95 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) 26.83 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 26.83 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি. ৪ সে.মি. ও 9 সে.মি.। এর ক্ষেত্রফল নির্ণয় কর ৷

সমাধান:
মনে করি,
ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 7 সে.মি., b = ৪ সে.মি. ও c = 9 সে.মি.।
অর্ধ -পরিসীমা s = (a + b + c)/2
 = (7 + 8 + 9)/2
= 24/2 সে.মি.
= 12 সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s( s - a)( s - b) (s - c)}
= √{12(12 - 7)(12 - 8)(12 - 9)} বর্গ সে.মি.
= √(12 × 5 × 4 × 3) বর্গ সে.মি.
= √720 বর্গ সে.মি. 
= 26.83 বর্গ সে.মি. 
২৬.
Choose the antonym of 'castigate'.
  1. ক) provoke
  2. খ) measure
  3. গ) reward
  4. ঘ) riddle
সঠিক উত্তর:
গ) reward
উত্তর
সঠিক উত্তর:
গ) reward
ব্যাখ্যা
• Castigate - প্রহার বা তীব্র নিন্দা জানিয়ে কঠোর শান্তি দেওয়া।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক) provoke -  ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো। 
খ) measure -  মাপ; পরিমাপ
গ) reward - পুরস্কার।
ঘ) riddle - প্রহেলিকা; ধাঁধা।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - reward শব্দটি castigate এর বিপরীত অর্থ প্রকাশ করে।

Source: Bangla Academy Dictionary.
২৭.
কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কোন ক্রিয়া হয়?
  1. ক) সরল ক্রিয়া
  2. খ) প্রযোজক ক্রিয়া
  3. গ) নাম ক্ৰিয়া
  4. ঘ) যৌগিক ক্রিয়া
সঠিক উত্তর:
খ) প্রযোজক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রযোজক ক্রিয়া
ব্যাখ্যা
⇒ প্রযোজক ক্রিয়া:
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অপরজন কর্তৃক সম্পাদিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।

• প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা বলে।
• প্রযোজ্য কর্তা: যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।

যেমন:
- মা (প্রযোজক কর্তা) শিশুকে (প্রযোজ্য কর্তা) চাঁদ দেখাচ্ছে(প্রযোজক ক্রিয়া)।
- সাপুড়ে সাপ খেলায়।
- মা শিশুটিকে হাসান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৮.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ২২৫ বর্গসে.মি.
  2. খ) ১৪৪ বর্গসে.মি.
  3. গ) ১২১ বর্গসে.মি.
  4. ঘ) ১৬৯ বর্গসে.মি.
সঠিক উত্তর:
ঘ) ১৬৯ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬৯ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমকোণী ‍ত্রিভুজের লম্ব = 5 সে.মি.
সমকোণী ‍ত্রিভুজের ভূমি =12 সে.মি.

আমরা জানি 
(অতিভুজ)2 = লম্ব2 + ভূমি2
(অতিভুজ)2 = 52 + 122
(অতিভুজ)2 = 25 + 144
(অতিভুজ)2 =169
(অতিভুজ)2 = 132
(অতিভুজ) = 13

অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 132 = 169 বর্গ সে.মি.
২৯.
Choose the synonym of 'entice'
  1. ক) allure
  2. খ) follow
  3. গ) hasty
  4. ঘ) flaccid
সঠিক উত্তর:
ক) allure
উত্তর
সঠিক উত্তর:
ক) allure
ব্যাখ্যা
• Entice - প্ররোচিত করা অথবা রাজি করানো।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক) allure - প্রলুব্ধ করা; মুগ্ধ করা।
খ) follow -  পরে আসা, যাওয়া, বসা; পিছে পিছে আসা/যাওয়া।
গ) hasty - ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।
ঘ) flaccid - থলথলে; ঢিলমিলে।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -allure শব্দটি Entice এর সমার্থক অর্থ প্রকাশ করে।
৩০.
x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত?
  1. ক) 10
  2. খ) ± 8
  3. গ) ± 10
  4. ঘ) ± 6
সঠিক উত্তর:
গ) ± 10
উত্তর
সঠিক উত্তর:
গ) ± 10
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 x - y = 2 
xy = 24 

এখন 
(x + y)2 = (2)2 + 4 × 24
(x + y)2 = 4 + 96
(x + y)2 = 100
x + y = ±√100
x + y= ±10
৩১.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ক) 21%
  2. খ) 25%
  3. গ) 28%
  4. ঘ) 18%
সঠিক উত্তর:
ক) 21%
উত্তর
সঠিক উত্তর:
ক) 21%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/১০০

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%
৩২.
Meaning of 'Wild goose chase' is ___
  1. ক) Worthless job
  2. খ) Obsessed mind
  3. গ) Engrossed
  4. ঘ) Simple work
সঠিক উত্তর:
ক) Worthless job
উত্তর
সঠিক উত্তর:
ক) Worthless job
ব্যাখ্যা
• Wild goose chase (Phrase)
English Meaning: A foolish and hopeless search for or pursuit of something unattainable/a work without success/ Worthless job
Bangla meaning: অর্থহীন অভিযান, অনুসন্ধান ইত্যাদিতে নেমে পড়া।
Example Sentence: If we continue to believe that we need to find that one right person or that one wise individual, then we are stuck on a hopeless road of a wild goose chase.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৩৩.
প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে _____ বলা হয় ।
  1. ক) কন্ট্রোল
  2. খ) এএলইউ
  3. গ) সিপিইউ
  4. ঘ) র‍্যাম
সঠিক উত্তর:
খ) এএলইউ
উত্তর
সঠিক উত্তর:
খ) এএলইউ
ব্যাখ্যা
• গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে। 

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি হতে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে- এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।

• সিপিইউ (CPU- Central Processing Unit):
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেইনস্বরূপ। 

• র‍্যাম (RAM):
- RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
What is the single word for a hater of mankind?
  1. ক) Philanthropist
  2. খ) misanthropist
  3. গ) humanitarian
  4. ঘ) hatred
সঠিক উত্তর:
খ) misanthropist
উত্তর
সঠিক উত্তর:
খ) misanthropist
ব্যাখ্যা
• Misanthropist
English meaning: Someone who dislikes and avoids other people.
Bangla meaning: মনুষ্যবিদ্বেষী
 
• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ 
- Philanthropist: জনহিতৈষী ব্যক্তি।
- Humanitarian -মানবহিতৈষী; লোকহিতকর; জনহিতকর।
- Hatred - ঘৃণা; তীব্র বিরাগ।

• Source: Bangla Academy Dictionary.
৩৫.
secA + tanA = 5/2 হলে, secA - tanA এর মান কত?
  1. ক) 5/2
  2. খ) 3/4
  3. গ) 3/5
  4. ঘ) 2/5
সঠিক উত্তর:
ঘ) 2/5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/5
ব্যাখ্যা
প্রশ্ন: secA + tanA = 5/2 হলে, secA - tanA এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে
 secA + tanA = 5/2

আমরা জানি
sec2A - tan2A = 1
⇒ (secA + tanA) (secA - tanA) = 1
⇒ (secA - tanA) (5/2) = 1
∴ (secA -  tanA) = 2/5
৩৬.
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) সুইডিস একাডেমি
  2. খ) নরওয়েজিয়ান নোবেল কমিটি
  3. গ) ক্যারেলিনস্কা ইনস্টিটিউট
  4. ঘ) রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সস
সঠিক উত্তর:
গ) ক্যারেলিনস্কা ইনস্টিটিউট
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যারেলিনস্কা ইনস্টিটিউট
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার.
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- এটি নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।

উৎস: নোবেল প্রাইজ কমিটি ওয়েবসাইট। 
৩৭.
রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
  1. ক) UNICEF
  2. খ) UNCTAD
  3. গ) UNHCR
  4. ঘ) UNFPA
সঠিক উত্তর:
গ) UNHCR
উত্তর
সঠিক উত্তর:
গ) UNHCR
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের রোহিঙ্গা বিষয় সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৩৮.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সেমি হলে উহার ব্যাস কত?
  1. ক) ২০ সেমি
  2. খ) ২৫ সেমি
  3. গ) ১২ সেমি
  4. ঘ) ১৫ সেমি
সঠিক উত্তর:
ক) ২০ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সে.মি. হলে উহার ব্যাস কত?

সমাধান: 
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ক্ষেত্রফল = πr2
 
প্রশ্নমতে
πr2 = 314
3.14 × r2 = 314
r2 = 314/3.1416
r2 =  100
r2 = 102
r = 10 

বৃত্তের ব্যাস = 2 × 10 = 20 সে.মি.
৩৯.
Budget শব্দের মূল অর্থ?
  1. ক) মূলধন
  2. খ) বণ্টন
  3. গ) মুনাফা
  4. ঘ) থলে
সঠিক উত্তর:
ঘ) থলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থলে
ব্যাখ্যা
Budget শব্দের অর্থ:
• Noun: আয়ব্যয়ক; থলি বস্তু
•  Verb: আয়ব্যয়ক রচনা করা।
৪০.
'লোকটি ধনী কিন্তু কৃপণ'- কোন ধরনের বাক্য?
  1. ক) জটিল
  2. খ) যৌগিক
  3. গ) সরল
  4. ঘ) মিশ্র
সঠিক উত্তর:
খ) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
খ) যৌগিক
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন: 
- রহিম রাতে ভাত খাই আর রহিমা খায় রুটি।
- তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
- লোকটি ধনী কিন্তু কৃপণ।

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২২ সংস্করণ)।
৪১.
x + 1/x = 5 হলে x3 + 1/x3 = ?
  1. ক) 115
  2. খ) 110
  3. গ) 125
  4. ঘ) 225
সঠিক উত্তর:
খ) 110
উত্তর
সঠিক উত্তর:
খ) 110
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 5 হলে x3 + 1/x3 = ?

সমাধান:
সমাধান:
x3 + 1/x3 
= (x + 1/x)3 - 3 x (1/x) (x + 1/x)
= 53 - 3 × 5
= 125 - 15
= 110
৪২.
বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী?
  1. ক) বেরিং প্রণালী
  2. খ) মালাক্কা প্রণালী
  3. গ) জিব্রাল্টার প্রণালী
  4. ঘ) মেসিনা প্রণালী
সঠিক উত্তর:
খ) মালাক্কা প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
খ) মালাক্কা প্রণালী
ব্যাখ্যা
মালাক্কা প্রণালী:
- মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সমুদ্রপ্রণালী ।
- মালাক্কা প্রণালীর উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে।
- মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে।
- প্রণালীটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ৮০০ কিলোমিটার দীর্ঘ এবং এর বিস্তার ৬০ কিলোমিটার থেকে ৪৮০ কিলোমিটার।
- প্রণালীটির দক্ষিণ প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে ।
- ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যকার সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়।
- মালাক্কা প্রণালীর উপকূলে অবস্থিত প্রধান বন্দরগুলির মধ্যে আছে মালয় উপদ্বীপের পেনাং, পোর্ট সোয়েটেনহাম ও মালাক্কা, এবং সুমাত্রা দ্বীপের বেলাওয়ান বন্দর।
- সিঙ্গাপুর এই প্রণালীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত।

অন্যদিকে -
- বেরিং প্রণালী এশিয়া এ আমেরিকাকে পৃথক করেছে এবং উত্তর সাগর ও বেরিং সাগরকে সাগরকে সংযুক্ত করেছে।
- জিব্রাল্টার প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছ এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সাগরকে সংযুক্ত করেছে।
- মেসিনা প্রণালী ইটালী – সিসিলি পৃথক করেছে এবং টির ইনিয়ান – আইওনিয়ান সাগরকে সাগরকে সংযুক্ত করেছে।

উৎস: Britannica.
৪৩.
Find out the meaning of the word "Forthcoming".
  1. ক) Disposing
  2. খ) Disapproving
  3. গ) Approaching
  4. ঘ) Incoming
সঠিক উত্তর:
গ) Approaching
উত্তর
সঠিক উত্তর:
গ) Approaching
ব্যাখ্যা
• Forthcoming
English Meaning: about to happen or appear.
Bangla Meaning: অধুনা; অধুনা প্রকাশিতব্য

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Disposing
English Meaning: get rid of by throwing away or giving or selling to someone else.
Bangla English: নিষ্পত্তি।

খ) Disapproving
English Meaning: expressing an unfavourable opinion.
Bangla Meaning: অনুমোদন না-করা; অগ্রাহ্য করা।

গ) Approaching
English Meaning: coming nearer in distance or time.
Bangla Meaning: নিকটবর্তী হওয়া।

ঘ) Incoming
English Meaning: in the process of coming in.
Bangla Meaning: আসছে; আসন্ন; প্রত্যাসন্ন; আগম্যমান।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Approaching শব্দটি Forthcoming এর অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
৪৪.
Which one is incorrect spelling?
  1. ক) Greatful
  2. খ) Lieutenant
  3. গ) Assassination
  4. ঘ) Regret
সঠিক উত্তর:
ক) Greatful
উত্তর
সঠিক উত্তর:
ক) Greatful
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে ভুল বানান হচ্ছে - Greatful
- এর শুধরূপ হবে - Grateful (কৃতজ্ঞ)

• অপশনে উল্লেখিত অন্য শব্দ গুলোর অর্থ - 
- Lieutenant - ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার।
- Assassination - গুপ্তহত্যা।
- Regret -  অনুতাপ; পরিতাপ; আক্ষেপ।

Source: Bangla Academy Dictionary.
৪৫.
The most correct translation of the sentence “তার জন্য জায়গা করে দাও” is :
  1. ক) Make place for him.
  2. খ) Manage place for him.
  3. গ) Make room for him
  4. ঘ) Make accommodation for him.
সঠিক উত্তর:
গ) Make room for him
উত্তর
সঠিক উত্তর:
গ) Make room for him
ব্যাখ্যা
• ’তার জন্য জায়গা করে দাও’ এর শুদ্ধ ইংরেজি হবে - Make room for him.
- Make Room - move aside or move something aside to allow someone to enter or pass or to clear space for something.
- অর্থাৎ, কারো জন্য বা কোনো কিছুর জন্য জায়গা সৃষ্টি করা অর্থে make room ব্যবহৃত হয়। 

Source: Oxford Learners Dictionary.
৪৬.
Which sentence is correct?
  1. ক) Many a rose is bear to blush unseen.
  2. খ) Many a rose are born to blush unseen.
  3. গ) Many a rose is born blush unseen.
  4. ঘ) A rose is bear to blush unseen.
সঠিক উত্তর:
গ) Many a rose is born blush unseen.
উত্তর
সঠিক উত্তর:
গ) Many a rose is born blush unseen.
ব্যাখ্যা
Adjective-এর নিয়ম অনুযায়ী, Many a /an sing. Noun + sing. Verb হয়।

• Many এর পরে Noun/pronoun ও verb- plural হয়।
• কিন্তু many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - Many a rose is born blush unseen.

• Born এর past participle হচ্ছে - Bear.
- সে অনুযায়ী, verb present tense এ থাকায় বাক্যে bear এর ব্যবহার ভুল।
৪৭.
বাংলাদেশ কবে LDC হতে উত্তরণ করবে?
  1. ক) ২০২২
  2. খ) ২০২৪
  3. গ) ২০২৬
  4. ঘ) ২০৩০
সঠিক উত্তর:
গ) ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২৬
ব্যাখ্যা
LDC:
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এই তিন সূচকে বিচার করা হয় একটি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল ধাপে উত্তরণ করবে কি না। 
- উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে অন্তত দুটি সূচক পূরণ করতে হয় একটি দেশকে।
- স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে তিনটি সূচকের সব কটি পূরণ করে পরবর্তী ধাপে উন্নীত হয়েছে।
- স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত প্রথমবারের মতো পূরণ করে ২০১৮ সালের ১৫ মার্চ।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিপিডি) বৈঠকে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসও এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ পেয়েছে।
- ২০২৬ সালে এলডিসি উত্তরণ করবে বাংলাদেশ।
- ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।

উৎস: i) যুগান্তর, ০৪ এপ্রিল, ২০২১।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
  1. ক) ধীরে চল
  2. খ) ঘোড়া খুব দ্রুত চলে
  3. গ) সে পূণ্যবান
  4. ঘ) মেটে কলসি
সঠিক উত্তর:
খ) ঘোড়া খুব দ্রুত চলে
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘোড়া খুব দ্রুত চলে
ব্যাখ্যা
⇒ বিশেষণের বিশেষণ:
যে পদ নাম-বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে ,তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে।
যেমন:
• নাম-বিশেষনের বিশেষণ হলো:
- সামান্য একটু দুধ দাও।
- এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত।

• ক্রিয়া-বিশেষণের বিশেষণ:
- রকেট অতি দ্রুত চলে।
- ঘোড়া খুব দ্রুত চলে।

[বাক্যে ‘চলা’র কাজ মানে ক্রিয়া বিশেষণকে ‘খুব দ্রুত’ শব্দের মাধ্যমে বিশেষিত করা হয়েছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪৯.
কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়?
  1. ক) 3/4
  2. খ) 3/5
  3. গ) 5/7
  4. ঘ) 5/6
সঠিক উত্তর:
খ) 3/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়?

সমাধান: 
ধরি,
ভগ্নাংশটি x/y 

(x + 7)/y = 2
⇒ x + 7 = 2y
∴ x - 2y = - 7...............(1)

x/(y - 2) = 1
⇒ x = y - 2
∴ x - y = - 2..................(2)

(1) - (2) ⇒
x - 2y - x + y = - 7 + 2
⇒ - y = - 5
∴ y = 5

(2) ⇒
x - 5 = - 2
⇒ x = - 2 + 5
∴ x = 3

ভগ্নাংশটি = 3/5
৫০.
বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি?
  1. ক) ৭টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ঘ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮টি
ব্যাখ্যা
• ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। 

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
- মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি ( খ, গ, ণ, থ, ধ, প, শ)।
- পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ ৮ টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।   

উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়?
  1. ক) প্ৰতি ভাষা
  2. খ) উপভাষা
  3. গ) উপজাতীয় ভাষা
  4. ঘ) আঞ্চলিক ভাষা
সঠিক উত্তর:
খ) উপভাষা
উত্তর
সঠিক উত্তর:
খ) উপভাষা
ব্যাখ্যা
• উপভাষা: 
উপভাষা প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চলবিশেষে জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহূত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে। সাধারণত প্রমিত ভাষায় ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণিবিন্যাসগত পার্থক্যের কারণে উপভাষার সৃষ্টি হয়। প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহূত হয়; লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে।

উৎস: বাংলাপিডিয়া।
৫২.
বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ক) 1865.30
  2. খ) 2532.40
  3. গ) 2865.24
  4. ঘ) 2928.40
সঠিক উত্তর:
গ) 2865.24
উত্তর
সঠিক উত্তর:
গ) 2865.24
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = 15000 টাকা
সময়, n = 3 বছর
সুদের হার, r = 6/100 

আমরা জানি
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
   = 15000(1 + 6/100)3
   = 15000 × (106/100)3
   = 15000 × 1.191016
   = 17,865.24 টাকা 

চক্রবৃদ্ধি মুনাফা = 17,865.24 - 15000 = 2,865.24 টাকা
৫৩.
Education is ‘enlightening, here ‘enlightening is -
  1. ক) A gerund
  2. খ) A participle
  3. গ) An infinite
  4. ঘ) A finite verb
সঠিক উত্তর:
খ) A participle
উত্তর
সঠিক উত্তর:
খ) A participle
ব্যাখ্যা
• Education is ‘enlightening, here ‘enlightening is -participle.

• প্রদত্ত বাক্যে ‘enlightening’ শব্দটি noun ‘Education’ কে modify করছে। অর্থাৎ adjective এর কাজ করছে।
- Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
৫৪.
ভাষার মৌলিক রীতি কোনটি?
  1. ক) কথা বলার রীতি
  2. খ) লেখার রীতি
  3. গ) বক্তৃতার রীতি
  4. ঘ) লেখা ও বলার রীতি
সঠিক উত্তর:
ক) কথা বলার রীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) কথা বলার রীতি
ব্যাখ্যা
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে:
১. কথ্য ভাষা রীতি ও
২. লেখ্য ভাষা রীতি।

বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে।
যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে -
১. আদর্শ কথ্য রীতি ও
২. আঞ্চলিক কথ্য রীতি।

• কথ্য ভাষা রীতি:
কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। তাই কথ্য ভাষা রীতির পরিক=তর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়।

• আদর্শ কথ্য রীতি: 
আদর্শ কথ্য রীতি হলো বাঙালী জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় রেডিও টেলিভিশনে প্রচারিত বক্তব্যে, সংবাদ উপস্থাপনায় সভা-সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃতিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতিই প্রমিত লেখ্য রীতির ভিত্তি। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতিতে কমবেশি তফাত থাকে। 

প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। আদর্শ্য কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা।

সুতরাং, বলা চলে কথ্যরীতি বা কথা বলার রীতি হলাে ভাষার মৌলিক রীতি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৫৫.
পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্ৰতিষ্ঠান?
  1. ক) AOECM
  2. খ) AEOCN
  3. গ) ACEOM
  4. ঘ) AECOM
সঠিক উত্তর:
ঘ) AECOM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AECOM
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
-পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার ।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর, ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন, ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: i) জুন ২৫, ২০২২, The Daily Star বাংলা।
         ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৫৬.
"Once in a blue moon'' means ___
  1. ক) always
  2. খ) very rarely
  3. গ) nearly
  4. ঘ) hourly
সঠিক উত্তর:
খ) very rarely
উত্তর
সঠিক উত্তর:
খ) very rarely
ব্যাখ্যা
• Once in a blue moon
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ

Ex. Sentence: He comes round once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

• অন্য অপশন গুলোর অর্থ -
- always - সব সময়।
- nearly - প্রায়, ঘনিষ্ঠভাবে
- hourly - প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার।

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
৫৭.
মুদ্রার অবমূল্যায়নের প্রধান ঊদ্দেশ্য কী?
  1. ক) রপ্তানী বৃদ্ধি করা
  2. খ) আমদানি বৃদ্ধি করা
  3. গ) টেমিট্যান্স বাড়ানো
  4. ঘ) রিজার্ভ বাড়ানো
সঠিক উত্তর:
ক) রপ্তানী বৃদ্ধি করা
উত্তর
সঠিক উত্তর:
ক) রপ্তানী বৃদ্ধি করা
ব্যাখ্যা
মুদ্রার অবমূল্যায়ন:
- মুদ্রার অবমূল্যায়ন হলো ডলারের বিপরীতে কোন দেশের মুদ্রার মান কমিয়ে দেওয়া।
- মুদ্রা ইস্যুকারী সরকার একটি মুদ্রার অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়।
- মুদ্রার অবমূল্যায়নের ফলে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে।
- এতে করে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায়৷
- ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।

 উৎস: অর্থনীতি, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
রাতুল শব্দের অর্থ কী?
  1. ক) নীল
  2. খ) লাল
  3. গ) কালো
  4. ঘ) সাদা
সঠিক উত্তর:
খ) লাল
উত্তর
সঠিক উত্তর:
খ) লাল
ব্যাখ্যা
• রাতুল।
- সংস্কৃত শব্দ।
অর্থ:  লাল, রাঙা, রক্তবর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯.
(54 × 8 × 16)/(25 × 125) এর মান নিম্নের কোনটি?
  1. ক) 20
  2. খ) 40
  3. গ) 35
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ক) 20
উত্তর
সঠিক উত্তর:
ক) 20
ব্যাখ্যা
প্রশ্ন: (54 × 8 × 16)/(25 × 125) এর মান নিম্নের কোনটি?

সমাধান:
(54 × 8 × 16)/(25 × 125)
= (54 × 27)/(25× 53)
= 54 - 3 × 27- 5
= 5 × 22
= 5 × 4 
= 20
৬০.
হুমায়ূন বাংলা ব্যাকরণে ভালো। কোন কারক?
  1. ক) কর্ম কারক
  2. খ) অধিকরণ কারক
  3. গ) অপাদান কারক
  4. ঘ) করণ কারক
সঠিক উত্তর:
খ) অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত -'এ', –'য়', -'য়ে', -তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- হুমায়ূন বাংলা ব্যাকরণে ভালো।

অন্যদিকে,
• অপাদান কারক: যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে, ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন:
- জমি থেকে ফসল পেই।

• করণ কারক: যারা দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক’ ইত্যাদি  অনুসর্গ যুক্ত হয়।
যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

• কর্মকারক: বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। ক্রিয়াকে 'কী' বা 'কাকে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক।
যেমন:
- চোর ধরা হয়েছে।
- ঘোড়া গাড়ি টানে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
৬১.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) ধূমকেতু
  2. খ) অগ্নি-বীণা
  3. গ) পরিচয়
  4. ঘ) বঙ্গদর্শন
সঠিক উত্তর:
ক) ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
ক) ধূমকেতু
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
- ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল - "আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু-"।
- ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা-
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।

অন্যদিকে,
- ‘পরিচয়’ সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা।
- ‘বঙ্গদর্শন’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা।
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬২.
‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ কোন ধরণের পুরষ্কার?
  1. ক) গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড
  2. খ) মেডেল অব ডিস্টিংকশন
  3. গ) আইসিটি সাসটেইননেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড
  4. ঘ) বিশেষ প্রশংসাপত্র এবং টেস্ট
সঠিক উত্তর:
ঘ) বিশেষ প্রশংসাপত্র এবং টেস্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশেষ প্রশংসাপত্র এবং টেস্ট
ব্যাখ্যা
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷
- ২০১৫ সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৬৩.
কোনটি মেঘের প্রতিশব্দ নয়?
  1. ক) অম্বুবাহ
  2. খ) জীমূত
  3. গ) বারিদ
  4. ঘ) প্রভঞ্জন
সঠিক উত্তর:
ঘ) প্রভঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রভঞ্জন
ব্যাখ্যা
'মেঘ' এর প্রতিশব্দ = ঘন, বারিদ, জলধর, অম্বুবাহ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

অন্যদিকে,
'বায়ু' শব্দের সমার্থক শব্দসমূহ: বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, বায়, বাত, মলয়, মরুৎ, প্রভঞ্জন, মারুত, অগ্নিসখ, বহ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, জগদ্বল, গন্ধবহ, গন্ধবাহ, প্রভঞ্জন, শব্দবহ, সদাগতি, প্রবমান, নভঃশ্বাস, বাভাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪.
‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিষণ্ন
  2. খ) পারত্রিক
  3. গ) বিশ্বাস
  4. ঘ) পরলৌকিক
সঠিক উত্তর:
খ) পারত্রিক
উত্তর
সঠিক উত্তর:
খ) পারত্রিক
ব্যাখ্যা
'ঐহিক’ শব্দের বিপরীতার্থক শব্দ - পারত্রিক।

তাছাড়া,
ঐহলৌকিক/ইহলৌকিক শব্দের বিপরীত শব্দ - পারলৌকিক।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ হলো:
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর। 
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬৫.
নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
  1. ক) অণু + এষণ
  2. খ) অনু + এষণ
  3. গ) অণু + এষন
  4. ঘ) অনু + এষন
সঠিক উত্তর:
খ) অনু + এষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) অনু + এষণ
ব্যাখ্যা
• 'অন্বেষণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = 'অনু + এষণ'।
- এটি স্বরসন্ধির উদাহরণ। 

সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
( উ + এ = ব + এ)

- সু + অল্প = স্বল্প,
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৬৬.
log10x = - 2, x = ?
  1. ক) 0.001
  2. খ) 0.01
  3. গ) 0.02
  4. ঘ) 0.002
সঠিক উত্তর:
খ) 0.01
উত্তর
সঠিক উত্তর:
খ) 0.01
ব্যাখ্যা
প্রশ্ন: log10x = - 2, x = ?

সমাধান:
log10x = - 2
10-2 = x
1/102 = x
x = 1/100
x = 0.01
৬৭.
বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
  1. ক) আলালের ঘরের দুলাল
  2. খ) নববাবু বিলাস
  3. গ) দূর্গেশনন্দিনী
  4. ঘ) গৃহদাহ
সঠিক উত্তর:
গ) দূর্গেশনন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) দূর্গেশনন্দিনী
ব্যাখ্যা
• দুর্গেশনন্দিনী:
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। 
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিষ্টাব্দে। 
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আধুনিক বাংলা উপন্যাসের জনক বলে স্বীকৃত।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ।
- এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস:
- Rajmohan's Wife,
- কপালকুন্ডলা,
- চন্দ্রশেখর,
- মৃণালিনী,
- যুগলাঙ্গুরীয়,
- কৃষ্ণকান্তের উইল,
- সীতারাম,
- রজনী ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৮.
I only want _____ little sugar in my tea, please.
  1. ক) some
  2. খ) few
  3. গ) a
  4. ঘ) such
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: I only want a little sugar in my tea, please.

Uncountable noun এর পূর্বে কিছু বোঝাতে সবসময় only a little ব্যবহৃত হয়, Only little/ the little/ only some/few/such হয় না।
Structure: Only + a little / a little of + uncountable noun + singular verb + extension.
৬৯.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল-
  1. ক) জুলাই ২০১৯ - জুন ২০০৪
  2. খ) জুলাই ২০২০ - জুন ২০২৫
  3. গ) জুলাই ২০২১ - জুন ২০২৬
  4. ঘ) জুলাই ২০২২ - জুন ২০২৭
সঠিক উত্তর:
খ) জুলাই ২০২০ - জুন ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) জুলাই ২০২০ - জুন ২০২৫
ব্যাখ্যা
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০ - জুন ২০২৫।
- বাস্তবায়ন ব্যয় লক্ষ্যমাত্রা: ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা।
- মোট বিনিয়োগ জিডিপির: ৩৭.৪%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%। 
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
- প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট।
- দারিদ্র্যের হার: ১৫.৬%।
- চরম দারিদ্র্যের হার: ৭.৪%।

উৎস: পরিকল্পনা বিভাগ।
৭০.
আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
  1. ক) ১০০ মিটার
  2. খ) ১২০ মিটার
  3. গ) ৯০ মিটার
  4. ঘ) ১৪০ মিটার
সঠিক উত্তর:
ক) ১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার 
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = ৬০০
বা, ৩x/২ = ৬০০
বা, x  =(৬০০ × ২)/৩
বা, x = ৪০০
x = ২০

আয়তাকার ঘরের প্রস্থ ২০ মিটার
দৈর্ঘ্য = (৩ × ২০)/২ মিটার
         = ৩০ মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = ২(৩০ + ২০) মিটার 
= ২ × ৫০ মিটার 
= ১০০ মিটার