পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩১ আগস্ট, ২০২০সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা - 27.10.2017 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩১ আগস্ট, ২০২০ · ৮০ প্রশ্ন

.
“ষ্ণ” যুক্তবর্ণকে ভাঙ্গলে কোন কোন বর্ণ পাওয়া যায়?
  1. ক) ষ+ম
  2. খ) ষ্‌+ন
  3. গ) ষ্‌+ণ
  4. ঘ) ষ্‌+হ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ষ্‌+ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ষ্‌+ণ
ব্যাখ্যা

ক্ষ = ক্‌+ষ
হ্ম = হ্‌+ম
জ্ঞ = জ্‌+ঞ
ষ্ণ = ষ্‌+ণ

.
নিচের কোনটি পর্তুগীজ ভাষার শব্দ?
  1. ক) জামা
  2. খ) বাবা
  3. গ) পাউরুটি
  4. ঘ) বুর্জোয়া
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) পাউরুটি
উত্তর
সঠিক উত্তর:
গ) পাউরুটি
ব্যাখ্যা

পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
জসীমউদ্‌দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) রাখালী
  2. খ) সোজন বাদিয়ার ঘাট
  3. গ) বালুচর
  4. ঘ) ধানক্ষেত
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) রাখালী
উত্তর
সঠিক উত্তর:
ক) রাখালী
ব্যাখ্যা

'রাখালী' পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে। বইটিতে মোট ১৯টি কবিতা আছে। তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।
'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙক্তি আছে। এটি কবি জসীম উদ্দীনের বহুল পঠিত ও নন্দিত কবিতা। এটি একটি শোক-প্রকাশক কবিতা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
“জোঁক” ছোটগল্পের রচয়িতা কে?
  1. ক) শাহেদ আলী
  2. খ) হাসান আজিজুল হক
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আবু ইসহাক
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা

আবু ইসহাক রচিত বিখ্যাত ছোটগল্প হলো মহাপতঙ্গ, হারেম এবং জোঁক ৷ তার বিখ্যাত উপন্যাস সূর্য দীঘল বাড়ী।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
  1. ক) ষ ও স
  2. খ) শ ও হ
  3. গ) প ও ম
  4. ঘ) য ও ব
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) য ও ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) য ও ব
ব্যাখ্যা

য, ব, র, ল বর্ণগুলোকে অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ বলে।
ড় ও ঢ় হচ্ছে তাড়নজাত ধ্বনি।
শ,ষ,স,হ হচ্ছে উষ্মধ্বনি বা শিশধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“যা বিলুপ্ত হচ্ছে” এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) বিলুপ্তজাত
  2. খ) বিলীয়মান
  3. গ) অস্থাবর
  4. ঘ) নশ্বর
  5. ঙ) ক্ষয়মান
সঠিক উত্তর:
খ) বিলীয়মান
উত্তর
সঠিক উত্তর:
খ) বিলীয়মান
ব্যাখ্যা

ক্ষয়মান - এরকম কোন শব্দ বাংলা একাডেমী অভিধানে নেই।
পাশপাশি, বাংলা একাডেমী অনুসারে - বিলীয়মান [বিলিয়োমান্‌] (বিশেষণ) ১ বিলীন হয়ে যাচ্ছে এমন।
এবং, বিলুপ্ত - বিলীন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
“আট প্রহর” বাগধারাটির অর্থ কি?
  1. ক) সারা দিনরাত
  2. খ) অবেলা
  3. গ) দীর্ঘ সময়
  4. ঘ) শেষ রাত
  5. ঙ) মধ্য দুপুর
সঠিক উত্তর:
ক) সারা দিনরাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সারা দিনরাত
ব্যাখ্যা
এক প্রহর = তিন ঘন্টা। আট প্রহর ২৪ ঘন্টা অর্থাৎ সারা দিন-রাত।
.
“কুঞ্জর” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) গজ
  2. খ) সাপ
  3. গ) ভুজ
  4. ঘ) চাঁদ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) গজ
উত্তর
সঠিক উত্তর:
ক) গজ
ব্যাখ্যা

হাতি = হস্তী, গজ, করী, কুঞ্জর, দন্তী, দ্বিরথ, নাগ, বারণ, মাতঙ্গ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
“ঈদৃশ”-এর বিপরীত শব্দ--
  1. ক) সদৃশ
  2. খ) এরকম
  3. গ) তাদৃশ
  4. ঘ) সাদৃশ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) তাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাদৃশ
ব্যাখ্যা

ঈদৃশ, ঈদৃক্ (বিশেষণ) এর মতো; এরূপ; এতাদৃশ।
তাদৃশ (বিশেষণ) সেইরূপ; তদ্রূপ; সেই প্রকার; তত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১০.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
  1. ক) মহাযাত্রা
  2. খ) বাঁশি
  3. গ) প্রবীণ
  4. ঘ) সন্দেশ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) মহাযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাযাত্রা
ব্যাখ্যা

সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি ইত্যাদি।
প্রবীণ, বাঁশি, তৈল, সন্দেশ ইত্যাদি শব্দগুলো হলো রূঢ়ি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

১১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মরিচিকা
  2. খ) মরীচিকা
  3. গ) মরীচীকা
  4. ঘ) মরিচীকা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) মরীচিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) মরীচিকা
ব্যাখ্যা

ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১২.
গণনাবাচক সংখ্যা কোনটি?
  1. ক) আট
  2. খ) ষষ্ঠ
  3. গ) তেরই
  4. ঘ) দ্বিতীয়
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) আট
উত্তর
সঠিক উত্তর:
ক) আট
ব্যাখ্যা

পরিমাণ বা গণনাবাচক সংখ্যাঃ কোন কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে না লিখে ভাষায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। যেমন- এক, দই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বার, বিশ, কুড়ি, সপ্তাহ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
“যে নারীর স্বামী ও পুত্র নেই” এর এক কথায় প্রকাশ-
  1. ক) কুমারী
  2. খ) অনূঢ়া
  3. গ) অবীরা
  4. ঘ) বিধবা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) অবীরা
উত্তর
সঠিক উত্তর:
গ) অবীরা
ব্যাখ্যা

যে নারীর স্বামী ও পুত্র মৃত - অবীরা।
যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা বা পুরন্ধ্রী।
যে নারী শিশু সন্তানসহ বিধবা - বালপুত্রিকা। যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৪.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?
  1. ক) দৃষ্টিহীন
  2. খ) যাযাবর
  3. গ) অনিলা দেবী
  4. ঘ) নীল লোহিত
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) অনিলা দেবী
উত্তর
সঠিক উত্তর:
গ) অনিলা দেবী
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ‘অনিলা দেবী'।
তিনি “নারীর মূল্য” প্রবন্ধটি “অনিলা দেবী” ছদ্মনামে যমুনা পত্রিকায় প্রকাশ করেন।
তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে -
দেবদাস, দেনা পাওনা, গৃহদাহ, চরিত্রহীন, পল্লী সমাজ, পথের দাবী ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
১৫.
“সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”- উক্তিটি কার?
  1. ক) সুনীতিকুমার
  2. খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) আব্দুল করিম
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী,গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক, ইতালীয় সনেটের প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। জন্ম-৭ আগস্ট, ১৮৬৮,পিতার কর্মস্থল যশোরে।তার পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তার ছদ্মনাম -বীরবল, নীললোহিত। চলিত রীতির প্রবর্তনে যে পত্রিকার অবদান বেশি-সবুজ পত্র (১৯১৪)। তার চলিত রীতির প্রথম গদ্য রচনা 'বীর বলের হালখাতা ' - ভারতী পত্রিকায় প্রকাশ হয়।
কাব্য গ্রন্থ -- সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯)
গল্পগ্রন্থ-- চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯)
নীললোহিত গল্প সংগ্রহ (১৯৪১)।
প্রবন্ধগ্রন্থ -- তেল- নুন -লাকড়ী (১৯০৬), বীর বলের হালখাতা (১৯১৬), নানাকথা (১৯১৯), আমাদের শিক্ষা (১৯২০), রায়তের কথা (১৯২৬), নানাচর্চা (১৯৩২), আত্নকথা (১৯৪৬)।
মাসিক সাহিত্য পত্রিকা -সবুজ পত্র (১৯১৪), বিশ্ব ভারতী পত্রিকা
বিখ্যাত উক্তি :--
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষত (বইপড়া)।
- ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে'-(ভাষার কথা)।
-জীবনে জ্যাঠামি, সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না-প্রমথ চৌধুরী (সাহিত্যে খেলা)।
-মনোজগতে বাতি জ্বালানোর জন্যে সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন
-জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারদিক ছড়াইয়া পড়িবে।
-সাহিত্যের উদ্দেশ্যে সকলকে আনন্দ দান করা কারো মনোরঞ্জনের বিষয় নহে-সাহিত্যে খেলা।
-ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়।
মৃত্যু- ২ সেপ্টেম্বর ১৯৪৬ সালে শান্তি নিকেতনে।
উৎসঃ বাংলা একাডেমী এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।

১৬.
“ততোধিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) তত + অধিক
  2. খ) ততঃ + অধিক
  3. গ) ততো + অধিক
  4. ঘ) ততোঃ + অধিক
  5. ঙ) ততঃ + ধিক
সঠিক উত্তর:
খ) ততঃ + অধিক
উত্তর
সঠিক উত্তর:
খ) ততঃ + অধিক
ব্যাখ্যা

ততোধিক হলো বিসর্গ সন্ধির উদাহরণ। এর যথাযথ সন্ধিবিচ্ছেদ হলো ততঃ+অধিক = ততোধিক।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ,নবম-দশম শ্রেণী।

১৭.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. ক) সতীন
  2. খ) সধবা
  3. গ) ঠাকুরানী
  4. ঘ) কাঙালিনী
  5. ঙ) (ক) ও (খ) উভয়ই
সঠিক উত্তর:
ঙ) (ক) ও (খ) উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঙ) (ক) ও (খ) উভয়ই
ব্যাখ্যা

কতগুলো শব্দের পুরুষবাচক হয় না। এদের নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।
এগুলো হলো সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই, কুলটা, বিধবা, সপত্নি, অসূর্যস্পশ্যা, অর্ধাঙ্গিনী, অরক্ষণীয়া ইত্যাদি।
অন্যদিকে ঢাকী, কবিরাজ, কৃতদার, অকৃতদার ইত্যাদি হলো নিত্য পুরুষবাচক শব্দ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৮.
“আমি আজ জ্বর জ্বর বোধ করছি”। এখানে “জ্বর জ্বর” দ্বিরুক্তি দ্বারা কি বুঝাচ্ছে?
  1. ক) আধিক্য
  2. খ) সামান্য
  3. গ) অসুখ
  4. ঘ) পরস্পরতা
  5. ঙ) (খ) ও (ঘ) উভয়ই
সঠিক উত্তর:
খ) সামান্য
উত্তর
সঠিক উত্তর:
খ) সামান্য
ব্যাখ্যা

বিশেষ্য পদের দ্বিরুক্তিঃ
১. আধিক্য বোঝাতে : রাশি রাশি ধন, ধামা ধামা ধান
২. সামান্য বোঝাতে : আমার জ্বর জ্বর লাগছে। কবি কবি ভাব।
৩. পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।
৪. ক্রিয়া বিশেষণ : ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
৫. অনুরূপ কিছু বোঝাতে : তার সঙ্গী সাথী কেউ নেই।
৬. আগ্রহ বোঝাতে : ও দাদা দাদা বলে ডাকছে, শিশুটি মা মা বলে কাঁদছে।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৯.
“মণ্ডলী” যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে?
  1. ক) সম্পাদকমণ্ডলী
  2. খ) ভক্তমণ্ডলী
  3. গ) কবিমণ্ডলী
  4. ঘ) মন্ত্রীমণ্ডলী
  5. ঙ) পন্ডিতমণ্ডলী
সঠিক উত্তর:
ক) সম্পাদকমণ্ডলী
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্পাদকমণ্ডলী
ব্যাখ্যা

উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয় গণ (জনগণ, দেবগণ), বর্গ (পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ), মণ্ডলী (শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী) এবং বৃন্দ (সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ)।
পাল (গরুরপাল) এবং যূথ (হস্তীযূথ) কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২০.
“যে চালাক সেই চতুর = চালাকচতুর” --- কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) অব্যয়ীভাব
  5. ঙ) বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা

‘চালাক-চতুর’ এর ব্যাস বাক্য যে চালাক সেই চতুর। এটি কর্মধারয় সমাস।
সূত্রঃ ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই।

২১.
Question 21-25: Choose the correct words to fill in the blanks in each sentence.
Although my rival was more _____ than I, I was willing to accept the challenge.
  1. ক) triumphant
  2. খ) fragile
  3. গ) rigid
  4. ঘ) competent
  5. ঙ) tactile
সঠিক উত্তর:
ঘ) competent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) competent
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ ঘ) Competent

triumphant (adjective) বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত।
fragile (adjective) ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।
rigid (adjective) অনমনীয়; বাঁকানো যাবে না এমন; দৃঢ়; অপরিবর্তনীয়।
competent (adjective) (ব্যক্তি সম্বন্ধে) উপযুক্ত; সক্ষম; দক্ষ।
tactile (adjective) স্পর্শনেন্দ্রিয় সম্বন্ধীয়; স্পর্শনেন্দ্রিয়গ্রাহ্য; স্পর্শগ্রাহ্য; স্পর্শ।

যদিও আমার প্রতিদ্বন্দ্বী আমার চেয়ে যোগ্য/দক্ষ ছিল, তারপরেও আমি চ্যালেঞ্জ গ্রহণে ইচ্ছুক ছিলাম।।
২২.
In today's fast changing world, it is very difficult to _______ what will happen in the future.
  1. ক) present
  2. খ) predict
  3. গ) prefix
  4. ঘ) pretend
  5. ঙ) precinct
সঠিক উত্তর:
খ) predict
উত্তর
সঠিক উত্তর:
খ) predict
ব্যাখ্যা

predict (verb)- ভবিষ্যদ্বাণী করা।
present (verb) দেওয়া; দান/প্রদান করা; উপস্থাপন/পেশ করা; উপস্থিত/নিবেদন করা; উপহারস্বরূপ দেওয়া।
precinct (noun) বিশেষত গির্জার প্রাচীরবেষ্টিত অঙ্গন; প্রাঙ্গণ; পরিসর।

২৩.
The economists _______ reach an agreement on the _________ causes of the recession.
  1. ক) cannot-probable
  2. খ) tried to-nonexistent
  3. গ) could not-underlying
  4. ঘ) strived to-threadbare
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) could not-underlying
উত্তর
সঠিক উত্তর:
গ) could not-underlying
ব্যাখ্যা
underlie (তত্ত্ব আচরণ মতবাদ ইত্যাদির) ভিত্তিস্বরূপ হওয়া; মূলে থাকা; দায়ী হওয়া: the underlying reason/fault/guilt, মূল/মূলগত কারণ।
২৪.
Please pay _______ to the doctor's __________ if you want to get well soon.
  1. ক) respect-presceiption
  2. খ) attention-advice
  3. গ) interest-advice
  4. ঘ) heed-advice
  5. ঙ) None
সঠিক উত্তর:
ঘ) heed-advice
উত্তর
সঠিক উত্তর:
ঘ) heed-advice
ব্যাখ্যা

Heed এবং Attention এর ব্যবহার একেবারেই কাছাকাছি বলা যায়। তবে, Advice এর ক্ষেত্রে সাধারণত Heed ব্যবহার করা হয়।
Cambridge Dictionary অনুসারে Head means - to pay attention to something, especially advice or a warning.
Collins Dictionary -
Heed - If you heed someone's advice or warning, you pay attention to it and do what they suggest.
MacMillan Dictionary -
Heed: To consider someone’s advice or warning and do what they suggest
কোন কিছুতে মনযোগ দিয়ে দেখা বা করার ক্ষেত্রে Attention সরাসরি ব্যবহার করা যায়। যেমন, মনযোগ দিয়ে কোন কাজ করা বা খেলা দেখা ইত্যাদি। তবে, কোন পরামর্শ বা সতর্কতা শুনে পরে কিছু করতে হবে বা মানতে হবে এরকম ক্ষেত্রে Heed ব্যবহার হয়।
বলে রাখা প্রয়োজন যে এখানে Attention ব্যবহার করাটা ভুল হবে না। তবে, Better Answer হিসেবে Heed অধিকতর গ্রহণযোগ্য।

২৫.
The reality show participants were ___________ by the positive response they got from the crowd.
  1. ক) disheartened
  2. খ) petrified
  3. গ) overwhelmed
  4. ঘ) pained
  5. ঙ) enraged
সঠিক উত্তর:
গ) overwhelmed
উত্তর
সঠিক উত্তর:
গ) overwhelmed
ব্যাখ্যা
overwhelm (verb transitive) ভারাবনত করা; নিমজ্জিত করা; ছেয়ে ফেলা; গুঁড়িয়ে দেওয়া; বিধ্বস্ত করা; আচ্ছন্ন বা অভিভূত করা: be overwhelmed by a superior force; an overwhelming defeat; be overwhelmed with joy.
২৬.
Question 26-30: Choose the corrections that should be made to the sentence below.
The teacher told the students that they could do good in the examination only by working hard.
  1. ক) replace good with well
  2. খ) replace do with done
  3. গ) replace told with tell
  4. ঘ) replace hard with tough
  5. ঙ) replace by with from
সঠিক উত্তর:
ক) replace good with well
উত্তর
সঠিক উত্তর:
ক) replace good with well
ব্যাখ্যা

good (adjective) modifies a person, place, or thing, whereas well (adverb) modifies an action.
If you’re having a good day, then your day is going well.
Incorrect: Did you do good on your exams?
Correct: Did you do well on your exams?

২৭.
I find it very difficult to awaken before ten in the morning.
  1. ক) replace find with finds
  2. খ) replace the with a
  3. গ) replace awaken with wake up
  4. ঘ) replace before with till
  5. ঙ) replace in with on
সঠিক উত্তর:
গ) replace awaken with wake up
উত্তর
সঠিক উত্তর:
গ) replace awaken with wake up
ব্যাখ্যা

Awaken শব্দের অর্থ জাগানো; (কোনো কিছু সম্বন্ধে) সচেতন করা।
যা এই বাক্যের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া awaken হলো transitive verb যার পরে object এর প্রয়োজন হয়।
তাই এ বাক্যে awaken এর পরিবর্তে wake up (ঘুম থেকে জাগা) হবে।

২৮.
The mother would not eat until she had feed all her children.
  1. ক) replace until with till
  2. খ) replace eat with ate
  3. গ) replace feed with fed
  4. ঘ) replace would with will
  5. ঙ) replace children with child
সঠিক উত্তর:
গ) replace feed with fed
উত্তর
সঠিক উত্তর:
গ) replace feed with fed
ব্যাখ্যা
had + verb এর past participle.
তাই বাক্যে feed এর past participle form ‘fed’ বসবে।
২৯.
The jam was so severe that I had no option rather than to walk home.
  1. ক) replace no with any
  2. খ) replace so with such
  3. গ) replace than with then
  4. ঘ) replace walk with walking
  5. ঙ) replace rather with other
সঠিক উত্তর:
ঙ) replace rather with other
উত্তর
সঠিক উত্তর:
ঙ) replace rather with other
ব্যাখ্যা

other than (PHRASE) Apart from; except.
It's simply unacceptable for anything other than the truth to be taught in schools.
I don't want to say anything other than I went down the wrong side of the lock and got stuck.
Source: Oxford Dictionary.

৩০.
You will never success if you are scared of accepting challenges.
  1. ক) replace never with not
  2. খ) replace if with unless
  3. গ) replace of with to
  4. ঘ) replace accepting with acceptance
  5. ঙ) replace success with succeed
সঠিক উত্তর:
ঙ) replace success with succeed
উত্তর
সঠিক উত্তর:
ঙ) replace success with succeed
ব্যাখ্যা

succeed (verb) সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা।
success (noun) সাফল্য; সফলতা; সিদ্ধি; চরিতার্থতা; কৃতকার্যতা; কৃতকৃত্যতা, সমৃদ্ধি; সংবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য।

৩১.
Question 31-35: In each of the following questions choose the option which best expresses the meaning of the bracket section.
The government gave in when the armed forces joined the revolt against the President.
  1. ক) cried
  2. খ) fled
  3. গ) surrendered
  4. ঘ) won
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) surrendered
উত্তর
সঠিক উত্তর:
গ) surrendered
ব্যাখ্যা
give in (to somebody) আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা: Our men were forced to give in.
৩২.
A taxi ran into the back of a bus.
  1. ক) caught up
  2. খ) passed
  3. গ) met
  4. ঘ) collided
  5. ঙ) None
সঠিক উত্তর:
ঘ) collided
উত্তর
সঠিক উত্তর:
ঘ) collided
ব্যাখ্যা
run into something- ধাক্কা খাওয়া।
collide (verb intransitive) পরস্পর সংঘৃষ্ট হওয়া; ধাক্কা খাওয়া।
৩৩.
We put together the bookcase by following the instructions in the manual.
  1. ক) assemble
  2. খ) recreate
  3. গ) dissect
  4. ঘ) upgrade
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) assemble
উত্তর
সঠিক উত্তর:
ক) assemble
ব্যাখ্যা

put together (একত্র করা)- assemble; unite; collect.

৩৪.
The union threatened a strike but called it off at the last minute.
  1. ক) showcased
  2. খ) informed everyone
  3. গ) cancelled
  4. ঘ) rescheduled
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) cancelled
উত্তর
সঠিক উত্তর:
গ) cancelled
ব্যাখ্যা

call something off (ক) সরিয়ে/ফিরিয়ে নেওয়া/ডেকে পাঠানো: I asked him to call his dog off.
(খ) প্রত্যাহার/বাতিল ঘোষণা করা: The meeting has been called off.

৩৫.
How did you come by that cheque.
  1. ক) collect
  2. খ) obtain
  3. গ) steal
  4. ঘ) show
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) obtain
উত্তর
সঠিক উত্তর:
খ) obtain
ব্যাখ্যা

come by something (ক) চেষ্টার মাধ্যমে পাওয়া: His wealth was honestly come by.
(খ) (হঠাৎ করে আঘাত ইত্যাদি) পাওয়া: How did you come by the injury?

৩৬.
Question 16-20: In each of the following questions, choose the option where the suffix of prefix has been INCORRECTLY used.
  1. ক) Wreckage
  2. খ) Anchorage
  3. গ) Foliage
  4. ঘ) Regaliage
  5. ঙ) No Error
সঠিক উত্তর:
ঘ) Regaliage
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Regaliage
ব্যাখ্যা

wreckage (noun) [uncountable noun] ধ্বংসপ্রাপ্ত বিষয় আশ্রয়; ছিন্নভিন্ন অংশসমূহ।
anchorage (noun) নোঙর বাঁধার স্থান।
foliage [noun] [uncountable noun] কোনো গাছ বা গাছড়ার পত্রসমষ্টি; পত্রসম্ভার; পর্ণরাজি।
regalia (noun) (plural) [Countable noun] (১) (প্রায়ই singular- সহ) রাজচিহ্নাদি (মুকুট, রাজদণ্ড, রাজগোলক, যেমন অভিষেককালে ব্যবহৃত হয়); রাজোপচার।
(২) কোনো কোনো ধর্মসংঘের (যেমন ফ্রিম্যাসনদের) প্রতীক বা ভূষণ।

৩৭.
Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
  1. ক) Indiscernible
  2. খ) Inconsiderate
  3. গ) Inrascible
  4. ঘ) Intelligible
  5. ঙ) No Error
সঠিক উত্তর:
গ) Inrascible
উত্তর
সঠিক উত্তর:
গ) Inrascible
ব্যাখ্যা

indiscernible (adjective) অপ্রত্যক্ষ; অলক্ষ্য; অদৃশ্য; আলোকনীয়।
inconsiderate (adjective) (ব্যক্তি ও তার কার্যকলাপ) অবিবেচক; অবিমৃশ্যকারী; অপরিণামদর্শী; অবিবেকী; বিবেচনাহীন; বিচারহীন; বিবেকহীন; অবিবেচনাপ্রসূত।
intelligible (adjective) বোধগম্য; বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য; সুগম্য; সুগ্রাহ্য।

৩৮.
Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
  1. ক) Irrational
  2. খ) Irresolute
  3. গ) Irrevocable
  4. ঘ) Irresponsible
  5. ঙ) No Error
সঠিক উত্তর:
ঙ) No Error
উত্তর
সঠিক উত্তর:
ঙ) No Error
ব্যাখ্যা

Irrational (adjective) (১) বিচারশক্তিহীন; বিচারবুদ্ধিরহিত।
(২) বিচারবুদ্ধির দ্বারা পরিচালিত নয় এমন, অযৌক্তিক, যুক্তিহীন।
Irresolute (adjective) অস্থিরমতি; চলচিত্ত; অস্থিরমনস্ক; অনবস্থিত।
Irrevocable (adjective) প্রত্যাহার করা যায় না এমন; চূড়ান্ত এবং অপরিবর্তনীয়; অপারবর্ত্য।
Irresponsible (adjective) (১) আচরণের জন্য দায়ী নয়; দায়িত্বহীন।
(২) দায়িত্ব-জ্ঞানহীন/শূন্য বেপরোয়া।

৩৯.
Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
  1. ক) Transform
  2. খ) Reform
  3. গ) Conform
  4. ঘ) Perform
  5. ঙ) No Error
সঠিক উত্তর:
ঙ) No Error
উত্তর
সঠিক উত্তর:
ঙ) No Error
ব্যাখ্যা

Transform- রুপান্তর করা।
Reform- পুনর্গঠন করা।
Conform- মেনে চলা।
Perform- সম্পাদন করা, সম্পন্ন করা, কার্যে পরিণত করা।

৪০.
Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
  1. ক) Malpractice
  2. খ) Malnutrition
  3. গ) Malrendition
  4. ঘ) Maladroit
  5. ঙ) No Error
সঠিক উত্তর:
গ) Malrendition
উত্তর
সঠিক উত্তর:
গ) Malrendition
ব্যাখ্যা

Malpractice- অসৎ আচরণ, কদাচার, অন্যায় পদ্ধতি।
Malnutrition- অপুষ্টি, অপর্যাপ্ত খাদ্যগ্রহণ।
Maladroit- আনাড়ি, অদক্ষ।

৪১.
একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য ৩০% ও প্রস্থ ৫০% বাড়ানো হলো এবং উচ্চতা ২০% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরোনো হিমাগারের আয়তন থেকে শতকরা কত অংশ বেশি?
  1. ক) ৫৬%
  2. খ) ৫০%
  3. গ) ৪৫%
  4. ঘ) ৬৫%
  5. ঙ) ৪৪%
সঠিক উত্তর:
ক) ৫৬%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৬%
ব্যাখ্যা

ধরি, হিমাগারের দৈর্ঘ্য x একক, প্রস্থ y একক এবং উচ্চতা z একক।
হিমাগারের আয়তন xyz ঘন একক।
30% বৃদ্ধিতে দৈর্ঘ্য (x + x এর 30/100) একক
= (x + 3x/10) = 13x/10 একক
50% বৃদ্ধিতে প্রস্থ (y + y এর 50/100) একক
= 3y/2 একক
20% হ্রাসে উচ্চতা (z - z এর 20/100) একক
= (z - z/5) = 4z/5 একক
হিমাগারের নতুন আয়তন (13x/10 × 3y/2 × 4z/5) ঘন একক
= 39xyz/25 ঘন একক
বৃদ্ধিপ্রাপ্ত অংশ = (39xyz/25 - xyz) ঘন একক
= (39xyz - 25xyz)/25 = 14xyz/25 ঘন একক
নতুন হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তনের
= [(14xyz × 100)/(25 × xyz)] %
= 56%

৪২.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৯টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯টি
ব্যাখ্যা

নিয়ম-১ঃ
৩৬ = ২ x ২ x ৩ x ৩ = ২² x ৩²
৩৬ সংখ্যাটির ভাজক = (২+১) x (২+১) = ৯টি।
নিয়ম-২ঃ
৩৬ = ১ x ৩৬ = ২ x ১৮ = ৩ x ১২ = ৪ x ৯ = ৬ x ৬
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ = ৯টি।

৪৩.
একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬,২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?
  1. ক) ১৫
  2. খ) ২৫
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৫
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫
ব্যাখ্যা

ধরি,
ছাত্রাবাসে মোট ছাত্র থাকে = x জন
একজন ছাত্রের মাসিক খরচ = ১০x টাকা
প্রশ্নমতে,
x × ১০x = ৬,২৫০
১০ x = ৬,২৫০
x = (২৫)
∴ x = ২৫

৪৪.
১৩, ১৭, ২৫, ৪১, ........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৭৩
  2. খ) ৮৯
  3. গ) ১০১
  4. ঘ) ১৪৫
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৭৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৩
ব্যাখ্যা

১৭-১৩=৪
২৫-১৭=৮
৪১-২৫=১৬
৭৩-৪১=৩২
সুতরাং ৪, ৮, ১৬, ৩২ ক্রম ঠিক রাখতে উত্তর ৭৩ হবে।

৪৫.
কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। ৩৬ জনের ঐ ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত হলো ৫ঃ১। ঐ ক্লাসের বালকদের মোট বয়স কত বছর?
  1. ক) ৩০০
  2. খ) ৩২০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৪০০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০
ব্যাখ্যা

অনুপাতের যোগফল = ৫+১ = ৬
৩৬ জনের ঐ ক্লাসে বালকের সংখ্যা (৩৬ এর ৫/৬) জন = ৩০ জন।
এবং বালিকার সংখ্যা (৩৬ এর ১/৬) = ৬ জন।
বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ অর্থাৎ (৬ X ২) বা ১২ বছর।
বালকদের মোট বয়স (৩০ X ১২) = ৩৬০ বছর।

৪৬.
রাজু একটি বই হাসানের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাজু যদি বইটি ২০% কম দামে কিনত এবং ৪৪ টাকা বেশি বিক্রি করত তবে তার ৪০% লাভ হত। রাজু বইটি কত দামে কিনেছে?
  1. ক) ৫০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ৫০০ টাকা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা
২০% কমে বইটির ক্রয়মূল্য (১০০ - ২০) = ৮০ টাকা
৪০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৪০) = ১৪০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা
ক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০X৮০/১০০ টাকা
= ১১২ টাকা
বিক্রয়মূল্য (১১২ - ৯০) টাকা বা ২২ টাকা
২২ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
৪৪ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য ১০০X৪৪/২২ টাকা
= ২০০ টাকা।

৪৭.
একজন ব্যক্তি একটি বর্গক্ষেত্র জুড়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছিল। প্রান্ত বরাবর না হাঁটার কারণে কত শতাংশ কম হাঁটতে হয়েছিল?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩২%
  4. ঘ) ৩৫%
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a মিটার
তাহলে কর্ণের দৈর্ঘ্য = a√2 মিটার
তাহলে তাকে কম হাটতে হয়েছে = 2a -a√2 = 2 - 1.414 = 0.586a মিটার
∴ কম হাটার শতকরা পরিমান = (0.586a/2a) ✕100=29.3%

৪৮.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৭০
  4. ঘ) ৮০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা

ছাত্র সংখ্যা ক হলে,
প্রশ্নমতে, ক/৪ + ৩ = ক/৩ - ৬/৩
⇒ ক/৪ + ৩ = ক/৩ - ২
⇒ ক/৩ - ক/৪ = ৩+২
⇒ (৪ক - ৩ক)/১২ = ৫
∴ ক = ৬০

৪৯.
২৪০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন পুরুষ ছিল?
  1. ক) ১০০
  2. খ) ১৪০
  3. গ) ১৪৫
  4. ঘ) ১৪০
  5. ঙ) ৭৫
সঠিক উত্তর:
ঙ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ৭৫
ব্যাখ্যা

ধরি, বনভোজনে পুরুষ ছিল x জন এবং মহিলা ছিল x‌-20 জন।
∴ বনভোজনে শিশু ছিল x+(x-20)-20 জন = 2x-40 জন।
শর্তমতে,
x+(x-20)+(2x-40) = 240
বা, x+x-20+2x-40 = 240
বা, 4x-60 = 240
বা, 4x = 240+60
বা, 4x = 300
বা, x = 300/4
বা, x = 75
অতএব, বনভোজনে পুরুষ ছিল 75 জন।

৫০.
একটি ঠিকাদার ১৯২০ মিটার দীর্ঘ রাস্তা ১২০ দিনে নির্মাণ করে দেয়ার জন্য ১৬০ জন শ্রমিক নিয়োগ করল। ২৪ দিন পর, মাত্র ১/৮ অংশ কাজ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে?
  1. ক) ২৮০
  2. খ) ১৬০
  3. গ) ১৮০
  4. ঘ) ১২০
  5. ঙ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০
ব্যাখ্যা

অবশিষ্ট সময় (১২০ - ২৪) দিন = ৯৬ দিন,
অবশিষ্ট কাজ (১ - ১/৮) অংশ = ৭/৮ অংশ
২৪ দিনে ১/৮ অংশ কাজ করে = ১৬০ জনে
১ দিনে ১/৮ অংশ কাজ করে = ১৬০ X ২৪ জনে
১ দিনে ১ অংশ কাজ করে = ১৬০ X ২৪ X ৮ জনে
৯৬ দিনে ১ অংশ কাজ করে = ১৬০ X ২৪ X ৮ /৯৬ জনে
৯৬ দিনে ৭/৮ অংশ কাজ করে = (১৬০ X ২৪ X ৮ X ৭) /(৯৬ X ৮) জনে
= ২৮০ জন।
অতিরিক্ত শ্রমিক লাগবে (২৮০ - ১৬০) = ১২০ জন।

৫১.
এক টিভি বিক্রেতা ৪৫% লাভে টিভি বিক্রি করত। মন্দার কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এত তার বিক্রয় ১০% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত?
  1. ক) ৯:৮
  2. খ) ১১:১০
  3. গ) ৪৫:৪৪
  4. ঘ) ৪৪:৪৫
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৪৪:৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪:৪৫
ব্যাখ্যা

ধরি, ১ টি টিভির ক্রয়মূল্য ১০০ টাকা
৪৫% লাভে টিভি বিক্রির সংখ্যা 'ক' টি
১ টি টিভিতে লাভ করে ৪৫ টাকা
'ক' টি টিভিতে লাভ করে ৪৫ক টাকা
১০% বেশি বিক্রিতে টেলিভিশনের সংখ্যা (ক + ক এর ১০%)
= ১১ক/১০ টি
৪০% লাভে মোট লাভের পরিমাণ (৪০ X ১১ক/১০) টাকা
= ৪৪ক টাকা
নতুন লাভ : আগের লাভ = ৪৪ক : ৪৫ক = ৪৪ : ৪৫

৫২.
রিনা মীমের থেকে ১০ বছরের বড়। ৭ বছর পর, রিনার বয়স মীমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত?
  1. ক) ১৭
  2. খ) ১৬
  3. গ) ১৩
  4. ঘ) ১১
  5. ঙ) ৯
সঠিক উত্তর:
গ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩
ব্যাখ্যা

ধরি, মীমের বর্তমান বয়স x বছর
রিনার বর্তমান বয়স (x + ১০) বছর
প্রশ্নমতে,
২(x + ৭) = x + ১০ + ৭
⇒ ২x + ১৪ = x + ১৭
⇒ ২x - x = ১৭ - ১৪
∴ x = ৩
অতএব, রিনার বর্তমান বয়স (১০ + ৩) বা ১৩ বছর।

৫৩.
তিনটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গুণফল ১২০ হলে এদের যোগফল কত?
  1. ক) ৯
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১৫
  5. ঙ) ১৭
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

৪×৫×৬ = ১২০
৪+৫+৬ = ১৫

৫৪.
৮ জনের একটি দলে ৬৫ কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেয়ায় তাদের গড় ওজন ২.৫ কেজি বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কত কেজি?
  1. ক) ৪৫
  2. খ) ৭৬
  3. গ) ৮০
  4. ঘ) ৮৫
  5. ঙ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ৮৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৫
ব্যাখ্যা

ধরি, ৭ জনের ওজনের সমষ্টি x কেজি
এবং নতুন ব্যক্তির ওজন p কেজি
(x+৬৫) /৮ + ২.৫ = (x+p) /৮
⇒ x + ৬৫ + ২০ = x+p
⇒ p = ৮৫ + x - x
∴ p = ৮৫

৫৫.
দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৩টি পাম্প ১টি জলাধারকে ২দিনে খালি করতে পারে। জলাধারটিকে ১ দিনে খালি করতে হলে ৪টি পাম্পের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা

৩ টি পাম্প ২ দিনে খালি করে = ৮ ঘন্টায়
১ টি পাম্প ১ দিনে খালি করে = ৮×৩×২ ঘন্টায়
৪ টি পাম্প ১ দিনে খালি করে = ৮×৩×২/৪ ঘন্টায়
= ১২ ঘন্টায়।

৫৬.
১০৫৬ এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ১৮
  4. ঘ) ২১
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

১০৫৬ কে ২৩ দ্বারা ভাগ করলে ২১ অবশিষ্ট থাকে।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ২৩-২১ = ২

৫৭.
একটি অংশীদারি ব্যবসায়ের মোট মুনাফা থেকে “ক” ৪০% “খ” ২৫% “গ” ২০% “ঘ” ১০% এবং ”ঙ” ৫% পায়। “ক” এর মুনাফা “খ” এর মুনাফার শতকরা কত অংশ?
  1. ক) ৬২,৫%
  2. খ) ১২০%
  3. গ) ১৬০%
  4. ঘ) ১৭৫%
  5. ঙ) ১৮০%
সঠিক উত্তর:
গ) ১৬০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬০%
ব্যাখ্যা

'ক' এর মুনাফা 'খ' এর মুনাফার [(৪০%/২৫%) X ১০০]% = ১৬০%

৫৮.
কোন কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরী ছিল ১০০ টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরী ৫০% কমানো হয়েছিল। সম্প্রতি দৈনিক মজুরী ৬০% বাড়ানো হয়েছে। বর্তমান জনপ্রতি দৈনিক মজুরী কত টাকা?
  1. ক) ১৬০
  2. খ) ১১০
  3. গ) ৮০
  4. ঘ) ৬০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০
ব্যাখ্যা

৫০% কমে দৈনিক মজুরী (১০০ - ১০০ এর ৫০%) টাকা
= (১০০ - ১০০ এর ৫০/১০০) টাকা
= ৫০ টাকা
৬০% বৃদ্ধিতে বর্তমান দৈনিক মজুরী = (৫০ + ৫০ এর ৬০%) টাকা
= (৫০ + ৫০ এর ৬০/১০০) ''
= (৫০ + ৩০) ''
= ৮০ টাকা

৫৯.
যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?
  1. ক) কোনটিই নয়
  2. খ) 2n+3
  3. গ) 2n+2
  4. ঘ) 3(n-1)+3
  5. ঙ) n^2
সঠিক উত্তর:
খ) 2n+3
উত্তর
সঠিক উত্তর:
খ) 2n+3
ব্যাখ্যা

ধরি, n = 2 (জোড় সংখ্যা)
2.2 + 3 = 7 ইহা জোড় সংখ্যা নয়।

৬০.
যদি ক² + খ² = ৪ এবং ক² - খ² = - ৪ হয়, তাহলে ক⁴ + খ⁴ = এর মান কত হবে?
  1. ক) ১৬
  2. খ) -১৬
  3. গ) ৮
  4. ঘ) -৮
  5. ঙ) -১২
সঠিক উত্তর:
ক) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬
ব্যাখ্যা

+ খ
= (ক) + (খ)
= [(ক + খ) + (ক - খ)]/২
= [(৪)২ + (-৪)২]/২
= (১৬+১৬)/২
= ৩২/২
= ১৬

৬১.
বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে?
  1. ক) ৫৭
  2. খ) ৬০
  3. গ) ৬২
  4. ঘ) ৬৫
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা

সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠানের জন্যে ন্যূনতম ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতি থাকতে হয়। একে কোরাম বলা হয়।
একইভাবে সংসদের বৈঠক চলাকালে যদি কখনো সদস্যের উপস্থিতি ৬০ জনের কম হয় সেক্ষেত্রে স্পিকার বৈঠক স্থগিত বা মূলতবি করেন।
সূত্রঃ বাংলাদেশ সংবিধান।

৬২.
বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ২১ নভেম্বর
  3. গ) ২২এপ্রিল
  4. ঘ) ১৭ মার্চ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ২২এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২এপ্রিল
ব্যাখ্যা

প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসটি পালিত হয়ে আসছে। সর্বপ্রথম ১৯৭০ খ্রিস্টাব্দে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ক্লাইমেট অ্যাকশন’।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মে এবং জুন-২০২০।

৬৩.
মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) লেবানন
  3. গ) উগান্ডা
  4. ঘ) মরক্কো
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
গ) উগান্ডা
ব্যাখ্যা

উগান্ডার ৮৫% এর উপরে জনসংখ্যা খ্রিস্টান। এবং, উগান্ডা ইসলামী সম্মেলন সংস্থার সদস্য।
সূত্রঃ উগান্ডার জনসংখ্যা রিপোর্ট এবং ওআইসি।

৬৪.
নিচের কোন ‍দেশ NATO এর সদস্য নয়?
  1. ক) গ্রিস
  2. খ) ফ্রান্স
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) কানাডা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রিয়া
ব্যাখ্যা

NATO (North Atlantic Treaty Organization) 8 এপ্রিল, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। NATO'র প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ১২টি ও বর্তমান সদস্য রাষ্ট্র ৩০টি।
সর্বশেষ সদস্য দেশ - উত্তর মেসিডোনিয়া (সদস্যপদ প্রাপ্তি - ২৭ মার্চ, ২০২০)
উৎসঃ ন্যাটো ওয়েবসাইট।
উল্লেখিত অপশনগুলাের মধ্যে অস্ট্রিয়া NATO'র সদস্য নয়।

৬৫.
MS Word এর কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
  1. ক) File
  2. খ) Format
  3. গ) Insert
  4. ঘ) Edit
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) File
উত্তর
সঠিক উত্তর:
ক) File
ব্যাখ্যা
Click File > Print. অর্থাৎ file মেনু তে print কমান্ড থাকে। এছাড়া Ctrl + P চেপেও প্রিন্ট কমান্ড দেয়া যায়।
৬৬.
এপেক (APEC) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) হেগ
  2. খ) জেনেভা
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) রোম
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) সিঙ্গাপুর
ব্যাখ্যা

APEC (Asia Pacific Economic Co-operation) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য জোট। এটি ১৯৮৯ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। এর সদস্য ২১ টি। এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯। সর্বশেষ সম্মেলন ২০১৯ সালে চিলির সান্তিয়াগো শহরে অনুষ্ঠিত হয়।
সূত্রঃ এপেক ওয়েবসাইট।

৬৭.
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
  1. ক) ময়নামতি
  2. খ) পাহাড়পুর
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) সোনারগাঁও
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
ব্যাখ্যা

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
বিশেষ দ্রষ্টব্যঃ বাংলাপিডিয়া থেকে তথ্যটির নির্ভুলতা যাচাই করা হয়েছে।

৬৮.
মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন?
  1. ক) বিপি চিতনিশ
  2. খ) বিমান মল্লিক
  3. গ) মইনুল ইসলাম
  4. ঘ) এম এ হুদা
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) বিমান মল্লিক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিমান মল্লিক
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার বেশ কয়েকটি ফিল্ড পোস্ট অফিস চালু করে এবং মুক্তাঞ্চলের ডাকঘরসমূহের নিয়ন্ত্রণ গ্রহণের পর পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ডাকবিভাগকে ন্যস্ত করে। ডাকটিকিট ডিজাইনার বিমান মল্লিক আটটি ডাকটিকিটের ডিজাইন করেন এবং তা ১৯৭১ সনের জুনে মুজিবনগর সরকারের কাছে পাঠান এবং সেগুলি বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৬৯.
বিশ্বের কোন শহরকে “দক্ষিণের রাণী” বলা হয়?
  1. ক) ওসাকা
  2. খ) ওয়েলিংটন
  3. গ) সিডনি
  4. ঘ) নিউইয়র্ক
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) সিডনি
উত্তর
সঠিক উত্তর:
গ) সিডনি
ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী 'সিডনি'। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী।
বহুল প্রচলিত তথ্য অনুযায়ী, সিডনি কে ''দক্ষিণের রাণী'' বলা হয়।

৭০.
এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে ______।
  1. ক) রো কলাম
  2. খ) স্প্রেডশিট
  3. গ) সেল
  4. ঘ) খ ও গ উভয়ই
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) সেল
উত্তর
সঠিক উত্তর:
গ) সেল
ব্যাখ্যা
Microsoft Excel একটি স্প্রেডশীট সফটওয়্যার। স্প্রেডশীট প্রােগ্রামের রাে ও কলামের সাহায্যে গঠিত পেইজ বা শীটকে ওয়ার্কশীট বলে। আর ওয়ার্কশীটের প্রতিটি আয়তাকার অংশকে সেল (Cell) বলা হয়।
৭১.
সংসদ কর্তৃক প্রেরিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিবেন অথবা সংসদের বিবেচনার জন্য পাঠাবেন?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ১০
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫
ব্যাখ্যা

বাংলাদেশ সংবিধান ৮০(৩): রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করিবার পর পনের (১৫) দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোন বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

৭২.
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
  1. ক) আয়কর
  2. খ) আমদানি ও রপ্তানি শুল্ক
  3. গ) ভূমি রাজস্ব
  4. ঘ) মূল্য সংযোজন কর
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূ্ল্য সংযোজন কর বা ভ্যাট। ২০১৮-২০১৯ অর্থবছরে মোট আয়ের ৩৭.৩ শতাংশ আসে ভ্যাট থেকে। চলতি অর্থবছরে ভ্যাট থেকে আয়ের লক্ষ্যমাত্রা ৩৭.৮ শতাংশ। সরকারি আয়ের দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর (৩৪ শতাংশ, ২০১৮-১৯ সময়ে)। তৃতীয় সম্পূরক শুল্ক এবং চতুর্থ আমদানি শুল্ক।
সূত্রঃ এনবিআর ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর।

৭৩.
সাত গুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) খুলনা
  2. খ) বাগেরহাট
  3. গ) ঢাকা
  4. ঘ) রাজশাহী
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা
ব্যাখ্যা
সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মোঘল আমলের অন্যতম নিদর্শন। ১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মান করান। মসজিদটি লালবাগ দূর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদ এর সাথে সাদৃশ্যপূর্ণ।
৭৪.
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
  1. ক) মে
  2. খ) এপ্রিল
  3. গ) জুন
  4. ঘ) জুলাই
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) এপ্রিল
ব্যাখ্যা

বাংলাদেশের জলবায়ুঃ
বাংলাদেশের জলবায়ু - ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত।
তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহে দিক পরিবর্তনের উপর ভিত্তি করে এদেশের জলবায়ুকে তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা-গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল।
এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য হলো -
- উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল,
- বৃষ্টিবহুল বর্ষাকাল এবং
- শুষ্ক ও আরামদায়ক শীতকাল।
গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ের সাথে বার্ষিক বৃষ্টিপাতের প্রায় এক পঞ্চমাংশ হয়ে থাকে। বর্ষাকালে প্রায় পাঁচ ভাগের চারভাগ বৃষ্টিপাত হয়। শীতকাল প্রায় বৃষ্টিহীন হলেও পাহাড়ি ও উপকূলীয় এলাকায় সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে দেখা যায়। তিন ঋতুর কোনো সময়ই তাপমাত্রা চরমভাবাপন্ন হয় না। এপ্রিল উষ্ণতম এবং জানুয়ারি শীতলতম মাস।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই (উন্মুক্ত)।

৭৫.
পদ্মা নদীর উপনদী কোনটি?
  1. ক) আত্রাই
  2. খ) মহানন্দা
  3. গ) গড়াই
  4. ঘ) কুমার
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) মহানন্দা
উত্তর
সঠিক উত্তর:
খ) মহানন্দা
ব্যাখ্যা

বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর সমগ্র প্রবাহপথই 'পদ্মা' নামে বহুল পরিচিত, যদিও তা সঠিক নয়। বাংলাদেশে এর উপনদী কেবল একটি যা মহানন্দা নামে পরিচিত।
উৎসঃ বাংলাপিডিয়া।

৭৬.
কী বোর্ডের ‍Shift, Ctrl, Alt কী - গুলোকে বলা হয়---
  1. ক) Function Key
  2. খ) Numeric Key
  3. গ) Space Key
  4. ঘ) Modifier key
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) Modifier key
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Modifier key
ব্যাখ্যা
Ctrl, Shift, Alt মডিফায়ার কী এর উদাহরণ। অপরদিকে F1 - F12 হলো ফাংশন কী।
৭৭.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ক) স্প্যানিশ
  2. খ) আরবি
  3. গ) রুশ
  4. ঘ) জার্মান
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) জার্মান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মান
ব্যাখ্যা

জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা আছে। ভাষাগুলো হচ্ছে- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ ভাষা। জাতিসংঘের সচিবালয়ে ইংরেজি ও ফরাসি/ফ্রেঞ্চ এই দুটি ভাষা ব্যবহৃত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৭৮.
কোন বিদেশি মিশনের প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলিত হয়?
  1. ক) লন্ডন
  2. খ) কলকাতা
  3. গ) টোকিও
  4. ঘ) ওয়াশিংটন
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) কলকাতা
উত্তর
সঠিক উত্তর:
খ) কলকাতা
ব্যাখ্যা

১৯৭১ সালের ১৮ এপ্রিল, রবিবার কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশন অফিসের সব বাঙালি কর্মকর্তা–কর্মচারী একযোগে আনুগত্য প্রকাশ করল বাংলাদেশ সরকারের প্রতি। কার্যালয়ের নাম পাল্টে হয়ে গেল ‘গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কূটনৈতিক মিশন।’ মিশনের ছাদে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হলো স্বাধীন বাংলাদেশের পতাকা। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়তে শুরু করল।
সূত্রঃ প্রথম আলো।

৭৯.
ডিভিডি কোন ধরনের স্মৃতি?
  1. ক) প্রধান স্মৃতি
  2. খ) সহায়ক স্মৃতি
  3. গ) অস্থায়ী স্মৃতি
  4. ঘ) স্থায়ী স্মৃতি
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) সহায়ক স্মৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) সহায়ক স্মৃতি
ব্যাখ্যা

কম্পিউটারের মেমরি দুই প্রকার। যথা- ১। প্রধান মেমরি ও ২। সহায়ক মেমরি।
RAM ও ROM প্রধান মেমরির অন্তর্ভুক্ত। হার্ড ডিক্স, ফ্লাস ডিক্স, ফ্লপি ডিক্স, চৌম্বক ড্রাম, ক্যাম্প্যাক্ট ডিক্স, ডিভিডি হলো সহায়ক মেমরি।

৮০.
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরতার হারে শীর্ষ দেশ---
  1. ক) শ্রীলংকা
  2. খ) মালদ্বীপ
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) নেপাল
  5. ঙ) ভুটান
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা
HDI-2018 রিপোর্ট অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ মালদ্বীপ। মালদ্বীপের সাক্ষরতার হার ৯৮.৬%। এছাড়া শ্রীলংকায় ৯১.২%, নেপালে ৫৯.৬% ও ভুটানে ৫৭.০%। বাংলাদেশে এ হার ৭২.৮%।