পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
‘হয়তো নারী মাত্রই এ দূর্বলতার শিকার। স্নেহকে শৃঙ্খলে পরিণত করে। ভালবাসাকে মোহে, বন্ধনকে শিকারে।’- মুনীর চৌধুরীর কোন রচনার অংশ?
  1. কবর
  2. মুখরা রমণী বশীকরণ
  3. রক্তাক্ত প্রান্তর
  4. মানুষ
ব্যাখ্যা

'হয়তো নারী মানেই এ দূর্বলতার শিকার।
স্নেহকে শৃঙ্খলে পরিণত করে। ভালবাসাকে মোহে, বন্ধনকে শিকারে।'- অংশ্তুকু মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের অংশ। 

রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরীর রচিত প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- নাটকটি প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটক।
- ইতিহাস থেকে তিনি কাহিনি গ্রহণ করেননি, গ্রহণ করেছেন কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থ থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, ইতিহাস-আশ্রিত নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘হাসু’ কী জাতীয় রচনা?
  1. উপন্যাস
  2. কাব্যগ্রন্থ
  3. শিশুতোষ গ্রন্থ
  4. নাটক
ব্যাখ্যা

'হাসু' জসীম উদ্‌দীন রচিত শিশুতোষ গ্রন্থ। প্রকাশিত হয় ১৯৩৮ সালে ।

তাঁর রচিত অন্যান্য শিশুতোষ গ্রন্থ -
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,
- হাসু 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
তৎপুরুষ সমাস সাধিত সমস্তপদ নয় কোনটি?
  1. রাজপথ
  2. রান্নাঘর
  3. তেলেভাজা
  4. লালপেড়ে
ব্যাখ্যা

তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।এই সমাস এপরপদের প্রাধান্য পায়।
যেমন,
-পথের রাজা = রাজপথ।
- চিনি দিয়ে পাতা = চিনিপাতা।
- তেলে ভাজা = তেলেভাজা।

বহুব্রীহি সমাস: যে সমাসে পুর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন,
লাল পাড় যে শাড়ির = লালপেড়ে,
কানে কানে যে কথা = কানাকানি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
রেফ র-এর একটি-
  1. কারবর্ণ
  2. অনুবর্ণ
  3. সংখ্যাবর্ণ
  4. ফলা
ব্যাখ্যা

- ব্যঞ্জনবর্ণের বিকল্পরূপের নাম অনুবর্ণ।
- অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

ফলা: ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে।
যেমন- ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র-ফলা, ল-ফলা।

রেফ: র-এর একটি অনুবর্ণ রেফ। 

বর্ণসংক্ষেপ: যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। এগুলো বর্ণসংক্ষেপ।
এছাড়া ৎ বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
 

.
কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ষষ্ঠ
  2. সম্মান
  3. স্বচ্ছ
  4. মনোযোগ
ব্যাখ্যা

সন্ধি সাধারণত তিন প্রকারের হয়।
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গসন্ধি।

বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্যকরা যায়:
১. বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন।
২. বিসর্গ 'ও' হয়ে যায়: মনঃ + যোগ = মনোযোগ, তিরঃ + ধান = তিরোধান।
৩. বিসর্গ 'র' হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
‘দাঁত ফেটানো’ কী অর্থে সঠিক বাগধারা?
  1. তুচ্ছ জ্ঞান করা
  2. কঠিন বিষয় আয়ত্ত করা
  3. কথার মাঝে বিদ্রুপ করা
  4. শিক্ষার শুরু
ব্যাখ্যা

দাঁত ফেটানো = 'কঠিন বিষয় আয়ত্ত করা' অর্থে সঠিক বাগধারা।
ধরাকে সরা জ্ঞান করা = তুচ্ছ জ্ঞান করা।
ফোড়ন কাটা = কথার মাঝে বিদ্রুপ করা।
হাতে খড়ি = শিক্ষার শুরু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
‘অনুকম্পা’ অর্থে কোন শব্দটি সঠিক?
  1. প্রবণতা
  2. দয়া
  3. ক্লেশ
  4. পিল
ব্যাখ্যা

সমার্থক শব্দ:
অনুকম্পা = দয়া, করুণা, কৃপা, মায়া, অনুগ্রহ।
ক্লেশ = দুঃখ, আয়াস, কষ্ট, পরিশ্রম।
পিল = হাতি, হস্তী, দ্বিপ, গজ।
প্রবণতা = ঝোঁক, টান, আকর্ষন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
‘বনৌষধি’ কোন নিয়মে সাধিত সন্ধিশব্দ?
  1. অ + ও = ঔ
  2. আ + ও = ঔ
  3. অ + ঔ = ঔ
  4. আ + ঔ = ঔ
ব্যাখ্যা

প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনি সঙ্গে দ্বিতীয় পদের প্রথম ও-ধ্বনি বা ঔ-ধ্বনির যোগে ঔ- ধ্বনি হয়। বানানে তা ঔ- কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।


অ + ও = ঔ বন + ওষধি = বনৌষধি, জল + ওকা = জলৌকা, জল+ ওঘ = জলৌঘ
আ + ও = ঔ মহা + ওষধি = মহৌষধি, গঙ্গা + ওঘ = গঙ্গৌঘ
অ + ঔ = ঔ পরম + ঔষধ = পরমৌষধ, চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য, দিব্য + ঔষধ= দিব্যৌষধ
আ + ঔ = ঔ মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য, মহা + ঔদার্য = মহৌদার্য, মহা + ঔদাস্য = মহৌদাস্য

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 

.
উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কী বলে?
  1. বিভক্তি
  2. সাধিত শব্দ
  3. মৌলিক শব্দ
  4. নির্দেশক
ব্যাখ্যা

উপসর্গ ও প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে সাধিত শব্দ বলা হয়। সমাসের সাহায্যেও সাধিত শব্দ গঠিত হয়।
মুলকথা হলো- যেসব শব্দকে ভেঙ্গে আলাদা করা যায় সেসব শব্দ-ই সাধিত শব্দ।
যেমন-
প্রতি+হিংসা- প্রতিহিংসা ( উপসর্গযোগে গঠিত সাধিত শব্দ)।
গাড়ি+আন - গাড়োয়ান (প্রত্যয়যোগে গঠিত সাধিত শব্দ)।
কনক যে চাঁপা- কনকচাঁপা ( সমাসযোগে গঠিত সাধিত শব্দ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১০.
ভাই শব্দে ‘ভ’ কোন ধরণের ব্যঞ্জনের উদাহরণ?
  1. কন্ঠ্য ব্যঞ্জন
  2. তালব্য ব্যঞ্জন
  3. ওষ্ঠ্য ব্যঞ্জন
  4. মূর্ধন্য ব্যঞ্জন
ব্যাখ্যা

- যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরচিত।
- পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১১.
Who is not an Irish writer?
  1. James Joyce
  2. John Keats
  3. W.B. Yeats
  4. Samuel Beckett
ব্যাখ্যা

John Keats (1795 - 1821): English Romantic poet.
- He belonged to the Nineteenth century.
- He is called the Poet of beauty.

His notable works are:
- Isabella
- Endymion (1818),
- Hyperion (1820),
- Ode to a Nightingale,
- Ode to Autumn,
- Odes and Other Poems,
- Letters.

James Joyce, Thomas Moore, W.B. Yeats, Samuel Beckett and Oscar Wilde are Irish writers.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman & Encyclopedia of Britannica.

১২.
John Millington Synge is an Irish -
  1. Dramatist
  2. Poet
  3. Novelist
  4. Essayist
ব্যাখ্যা

John Millington Synge (1871 - 1909): He was an Irish dramatist.

Works:

- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.

১৩.
What kind of nouns are the words ‘Air’ and ‘Light’ respectively?
  1. Abstract & Abstract
  2. Abstract & Material
  3. Material & Abstract
  4. Material & Abstract
অনির্ধারিত
ব্যাখ্যা

গ ও ঘ একই অপশন অর্থাৎ একাধিক সঠিক উত্তর থাকার কারনে প্রশ্নটি বাতিল করা হয়েছে।

Air (বায়ু; বাতাস) - Material Noun ; কারণ এটা একটা বায়বীয় পদার্থ।
Light (আলোক; আলো) - Abstract Noun ; কারণ আলো একটা শক্তি। আমরা মূলত আলো দেখি না, বরং আলোর উপস্থিতির কারণে অন্য বস্তু দেখি।
তবে Light (হালকা, লঘুভার) - Adjective.

১৪.
Vladimir Putin has invaded Ukraine. The underline word is a/an -
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Non-finite
  4. Both a and c
ব্যাখ্যা

Verb এর object থাকলে সেটিকে Transitive verb এবং Object না থাকলে সেটিকে Intransitive verb বলে।
যেহেতু invaded- verb এর object হিসেবে ‘Ukraine’ রয়েছে সুতরাং এটি Transitive verb.

পাশাপাশি invade এখানে Finite verb.
From Cambridge Dictionary,
- Finite verb forms show tense, person and number (I go, she goes, we went, etc.)
অন্যদিকে,
Non-finite verb forms do not show tense, person or number.
Typically, they are infinitive forms with and without to (e.g. to go, go), -ing forms and -ed forms (e.g. going, gone).

১৫.
People having less intelligence are sometimes safe. The underlined one is a/an–
  1. Adverb phrase
  2. Adjective Clause
  3. Adjective phrase
  4. Gerund phrase
ব্যাখ্যা

‘having less intelligence’ কোন Clause (খন্ডবাক্য) নয়, এটি একটি Phrase (শব্দগুচ্ছ)।
People - Noun কে Modify করার কারণে এটি Adjective phrase.

১৬.
‘Sore point’ means -
  1. Annoying issue
  2. Fair case
  3. Important point
  4. Logical point
ব্যাখ্যা

Sore Point: a subject that someone prefers not to talk about because it makes them angry or embarrassed. = Annoying issue.
Example: Don't ask him about the job search - it's a bit of a sore point.

Source: Cambridge Dictionary

১৭.
I suppose this is as good __ place as any to stay.
  1. a
  2. the
  3. enough
  4. None of these
ব্যাখ্যা

As good a time/place as any etc used to say that although a time etc is not perfect, there will probably not be a better one
Source: Longman Dictionary of Contemporary English

১৮.
In which of the following sentences is the preposition used incorrectly?
  1. His brother is acting against him.
  2. His leadership is beyond dispute.
  3. He beat the thief by a stick.
  4. The train is running on time.
ব্যাখ্যা

The correct use of preposition in the incorrect sentence is -
He beat the thief with a stick.
উপকরণ বুঝাতে দ্বারা অর্থে with বসে।

১৯.
Did he play football? (make it passive)
  1. Is football played by him?
  2. Did football played by him?
  3. Was football played by him?
  4. None of these
ব্যাখ্যা

Auxiliary verb হিসেবে do/does থাকলে Passive করার সময় এগুলোর পরিবর্তে am/is/are আর did থাকলে এর পরিবর্তে was/were বসাতে হয়।
Did he play football? → Was football played by him?

২০.
Which word is correctly spelt?
  1. Exhibition
  2. Exhibation
  3. Exhebition
  4. Exhibision
ব্যাখ্যা

Exhibition [এক্‌সিবিশ্‌ন্‌] (noun)
প্রদর্শনী; জনসমক্ষে প্রদর্শিত বস্তুর (যেমন-চিত্র) সমাহার; বাণিজ্যিক বা শিল্পদ্রব্যের প্রদর্শন।
Source: Accessible Dictionary by Bangla Academy

২১.
Which word is synonymous to ‘Doubt’?
  1. Suspect
  2. Antagonist
  3. Hesitate
  4. Meek
ব্যাখ্যা

Doubt - সংশয়; অনিশ্চয়তা।
Suspect - অনুভব বা ধারণা করা; আশঙ্কা করা; সন্দেহ করা।
Antagonist - শত্রুভাবাপন্ন; বিরোধী; বিপরীত।
Hesitate - দ্বিধা/ইতস্তত করা।
Meek - নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী।
Source: Accessible Dictionary by Bangla Academy

২২.
Antonym of ‘Intimate’ -
  1. Hostile
  2. Active
  3. Acute
  4. Indigestion
ব্যাখ্যা

Intimate - অন্তরঙ্গ; ঘনিষ্ঠ।
Hostile - শত্রুপক্ষীয়; বৈরী।
Active - সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ।
Acute - তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম; সূচ্যগ্র, তীব্র; বেধক।
Indigestion - অপরিপাক; অজীর্ণ; অজীর্ণতা; মন্দাগ্নি; অগ্নিমান্দা।
Source: Accessible Dictionary by Bangla Academy

২৩.
A place where birds/animals can live protected from hunters -
  1. Sanctuary
  2. Stable
  3. Perch
  4. Den
ব্যাখ্যা

Sanctuary: A place where birds or animals can live and be protected, especially from being hunted or dangerous conditions.
যে এলাকায় পাখি বা পশু হত্যা, পাখির বাসা নষ্ট করা ইত্যাদি আইনত নিষিদ্ধ; অভয়ারণ্য।
Source: Cambridge Dictionary and Accessible Dictionary.

২৪.
যদি n(A ∪ B) = 61, n(A) = 30, n(A ∩ B) = 23 হয়, তাহলে n(B) এর মান কত?
  1. 47
  2. 57
  3. 44
  4. 54
ব্যাখ্যা
দেয়া আছে 
n(A ∪ B)= 61
n(A ∩ B) = 23
n(A)= 30

আমরাজানি  
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
বা, 61 = 30 + n(B) - 23
বা, 61 = n(B) + 7
∴ n(B) = 61 - 7 = 54
২৫.
এক হালি কমলা ৮০ টাকায় ক্রয় করে এক ডজন ২৬৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১০%
  2. ১৫%
  3. ১২.৫%
  4. ১৫.৫%
ব্যাখ্যা
৪টি কমলার ক্রয়মূল্য = ৮০ টাকা
১ টি কমলার ক্রয়মূল্য = ৮০/৪ = ২০ টাকা

১২ টি কমলার বিক্রয়মূল্য = ২৬৪ টাকা
১ টি কমলার বিক্রয়মূল্য =২৬৪/১২ টাকা
                                     = ২২ টাকা 

∴ প্রতি কমলায়  লাভ = ২ টাকা

∴ লাভের হার = (২ × ১০০)/২০
                     = ১০%
২৬.
x2 - 9x + 20 < 0 এর সমাধান -
  1. 5 ≤ x < 7
  2. 2 ≤ x ≤ 3
  3. 4 < x < 5
  4. 4 ≤ x ≤ 9
ব্যাখ্যা
x2 - 9x + 20 < 0
বা, (x - 4)(x - 5) < 0

অসমতাটি সত্য হবে যদি x - 4 > 0 এবং x - 5 < 0 হয়।
x - 4 > 0
বা, x > 4
x - 5 < 0
বা, x < 5
x > 4 এবং x < 5 অর্থাৎ x এর মান 4 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট হবে।

অসমতাটি সত্য হবে যদি 4 < x < 5 হয়।
অসমতাটির সমাধানঃ 4 < x < 5

আবার,
অসমতাটি সত্য হবে যদি x - 4 < 0 এবং x - 5 > 0 হয়।
x - 4 < 0
বা, x < 4
x - 5 > 0
বা, x > 5
x < 4 এবং x > 5 অর্থাৎ  4 এর চেয়ে ছোট এবং 5 এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।

সুতরাং অসমতাটির সমাধানঃ 4 < x < 5
২৭.
ক ও খ এর সাপ্তাহিক আয়ের অনুপাত 7 : 3 এবং ক ও খ এর সাপ্তাহিক ব্যয়ের অনুপাত 5 : 2।  যদি তারা প্রত্যেকে সপ্তাহে 300 টাকা জমা করে, তবে ক এর সাপ্তাহিক আয় কত? 
  1. 6800 টাকা
  2. 6300 টাকা
  3. 5600 টাকা
  4. 6500 টাকা
ব্যাখ্যা
ক ও খ এর সাপ্তাহিক আয়ের অনুপাত 7 : 3 
ক এর এর সাপ্তাহিক আয় 7x 
খ এর এর সাপ্তাহিক আয় 3x 

ক ও খ এর সাপ্তাহিক ব্যয়ের অনুপাত 5 : 2
ক এর এর সাপ্তাহিক ব্যয় 5y
খ এর এর সাপ্তাহিক ব্যয় 2y  

প্রশ্নমতে 
7x - 5y = 300 ..........  (1)
3x - 2y = 300 .......... (2)
 (1) × 2 - (2) × 5 ⇒
14x - 10y - 15x + 10y = 600 - 1500
- x = - 900
x = 900 
ক এর সাপ্তাহিক আয় (7 × 900) টাকা
                             = 6300 টাকা
২৮.
একটি সমান্তর ধারার তৃতীয় ও দ্বাদশ পদের যোগফল 20। তাহলে প্রথম 14 টি পদের যোগফল কত?
  1. 155
  2. 145
  3. 130
  4. 140
ব্যাখ্যা
ধরি
প্রথম পদ a এবং
সাধারণ অন্তর d
 
তৃতীয় পদ = a + (3 - 1)d = a + 2d
দ্বাদশ পদ = a + (12 - 1)d = a + 11d

প্রশ্নমতে,
          a + 2d + a + 11d = 20
           2a + 13d = 20

14 টি পদের যোগফল = (14/2){2a + (14 -1)d}
                                 = 7{2a +13d}
                                 = 7 × 20
                                 = 140
২৯.
48.22x - 8 = 3 হলে, x এর মান কত?
  1. - 2
  2. 2
  3. 1/2
  4. 2/3
ব্যাখ্যা
48.22x - 8 = 3
⇒22x - 8 = 3/48
⇒22x - 8 = 1/16
⇒22x - 8 = 1/24
⇒22x - 8 = 2-4
⇒2x - 8 = - 4 
⇒2x = - 4 + 8
⇒2x = 4 
    x = 2
৩০.
একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে 5/6 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হয়, তবে ছাত্রী সংখ্যা কত? 
  1. 30 জন
  2. 60 জন
  3. 120 জন
  4. 180 জন
ব্যাখ্যা
মনেকরি,
ছাত্র -ছাত্রী সংখ্যা = x জন
ছাত্র সংখ্যা = 5x/6 জন
ছাত্রী সংখ্যা = x - (5x/6)
                   = (6x - 5x)/6
                   = x/6জন

শর্তমতে,
(5x/6)- (x/6)= 120
(5x - x)/6 = 120 
4x/6 = 120
x = (120 × 6) /4 
x = 180

ছাত্রী সংখ্যা = 180/6 = 30 জন
৩১.
দুটি সংখ্যা A ও B যেখানে A এর 5% ও B এর 4% এর যোগফল A এর 6% ও B এর 8% এর যোগফলের দুই-তৃতীয়াংশ। A ও B এর অনুপাত কত?
  1. 4 : 3
  2. 4 : 5
  3. 5 : 3
  4. 7 : 3
ব্যাখ্যা
এখানে, 
 A এর 5% + B এর 4% = (2/3)(A এর 6% + B এর 8%)
5A/100 + 4B/100 = (2/3)(6A/100 + 8B/100)
(5A+4B)/100 = (2/3){(6A + 8B)/100}
5A + 4B = (2/3)(6A + 8B)
15A + 12B = 12A + 16B 
15A - 12A = 16B -12B 
3A = 4B 
A/B = 4/3 
A : B = 4 : 3
৩২.
একটি কমিটির মিটিং শেষে প্রত্যেক সদস্য একে অপরের সাথে করমর্দন করে। যদি মোট করমর্দনের সংখ্যা 10 হয়, তবে মিটিং এ কতজন সদস্য উপস্থিত ছিল?
  1. 7
  2. 5
  3. 6
  4. 4
ব্যাখ্যা
nC2 = 10
n(n - 1)/2 =10
n2 - n = 20 
n2 - n - 20 = 0
n2 - 5n + 4n - 20 = 0
n(n - 5) + 4 (n - 5) = 0 
(n - 5) (n + 4) = 0 
হয়                    অথবা 
n - 5 = 0            n + 4 = 0   
n = 5                 n = - 4 [ যা গ্রহণ যোগ্য নয়]

৩৩.
Δ ABC একটি সমবাহু ত্রিভুজ, উহার AB ও AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. 210°
  2. 240°
  3. 270°
  4. 280°
ব্যাখ্যা


সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান এবং 60° হয়।
অর্থাৎ, 
∠A = ∠B = ∠C = 60°
 ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
∠CBD = ∠A +∠C =  60° +  60° = 120°
∠BCE = ∠A + B =  60° +  60° = 120°
∠CBD + ∠BCE = 120° + 120° = 240°
৩৪.
নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
  1. COD > BOD
  2. COD < BOD
  3. COD = BOD
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা (Biological/Biochemical Oxygen Demand - BOD):
পানিতে উপস্থিত অনুজীব কর্তৃক জৈব ও অজৈব পদার্থকে বিয়োজিত করতে প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড BOD বলে।
পানির উৎকর্ষতা নির্ধারণে BOD নির্দেশক রূপে কাজ করে।

রাসায়নিক অক্সিজেন চাহিদা (Chemical Oxygen Demand - COD):
পানির মধ্যে কিছু অপচনশীল বা জৈব বিয়োজনের অযোগ্য (nonbiodegradable) বস্তু থাকে যাদের বিয়োজন ব্যাকটেরিয়া বা জীবণু দ্বারা সম্পন্ন হয় না।
এগুলিকে বিয়োজনের জন্য শক্তিশালী জারক পদার্থ যেমন K2Cr2O7 (যা অক্সিজেন সরবরাহ করে) প্রয়োজন হয়। এরা দূষক পদার্থকে জারিত করে। পানিতে উপস্থিত বিয়োজন যোগ্য ও বিয়োজন অযোগ্য দূষক পদার্থসমূহকে জারণের জন্যে প্রয়োজনীয় মোট অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা (COD) বলে।

উল্লেখ্য যে, কোন নমুনার COD এর মান BOD এর মান অপেক্ষা বেশি হয়। কেননা COD নির্ণয়ের ক্ষেত্রে জৈব ভাঙ্গনযোগ্য বা বিয়োজন যোগ্য এবং বিয়োজন অযোগ্য এই উভয় প্রকার জৈব বস্তুই জারিত হয়। পানিতে COD এর মান বৃদ্ধির অর্থ হলো দূষণের হার বৃদ্ধি।

উৎসঃ পরিবেশ রসায়ন, রসায়ন ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
মানব দেহে অস্থির সংখ্যা কয়টি?
  1. ২০৩টি
  2. ২০৫টি
  3. ২০৬টি
  4. ২০৮টি
ব্যাখ্যা
অস্থি বা হাড় যোজক কলার রূপান্তরিত রূপ। এটি দেহের সবচেয়ে দৃঢ় কলা।

- লম্বা, ছোট, অসমান, চ্যাপ্টা মিলিয়ে মোট ২০৬ টি অস্থির সমন্বয়ে পূর্ণ বয়স্ক মানব কঙ্কাল গঠিত হয়। শিশুর কঙ্কালে অস্থির সংখ্যা আরো বেশি থাকে।
- অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি।
- অস্থিতে ৪০ থেকে ৫০ ভাগ পানি থাকে
- অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন।
- মানবদেহে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা ৮০টি। 
- বক্ষপিঞ্জরে মোট অস্থির সংখ্যা ২৫টি।
- এক পায়ে মোট ৩০টি এবং দুই পা মিলিয়ে মোট ৬০টি অস্থি রয়েছে।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৩৬.
নাইটিনল কী?
  1. এক ধরনের সংকর ধাতু
  2. এক ধরনের এন্টিবায়োটিক
  3. এক ধরনের ভাইরাস
  4. এক ধরনের সামুদ্রিক প্রাণী
ব্যাখ্যা
নাইটিনল হলো সংকর ধাতু যা নিকেল ও টাইটিনিয়ামের সমান আণবিক অনুপাতে তৈরী।
এটি নিকেল টাইটিনিয়াম নামেও পরিচিত।

নাইটিনল সংকর ধাতুটি দুটি খুবই অনন্য ও খুবই কাছাকাছি সম্পর্কযুক্ত ধর্ম প্রদর্শন করে।

১) আকৃতি ধরে রাখার অনন্য ক্ষমতা যাকে  Shape Memory বলে।
Shape memory হচ্ছে বিশেষ ধরনের বৈশিষ্ট যা নাইটিনলকে একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসরে তার আকৃতি ধরে রাখতে সাহায্য করে।  নাইটিনল দিয়ে কোনো কিছু তৈরীর সময় নির্দিষ্ট আকৃতি দেওয়ার ক্ষত্রে তাপমাত্রা খুব বড় প্রভাবক। তৈরির সময়ের এই তাপমাত্রাকে রুপান্তরক তাপমাত্রা বলে।

২) বিশেষ ধরনের স্থিতিস্থাপকতা ( superelasticity বা pseudoelasticity)
নাইটিনলের বিশেষ ধরনের স্থিতিস্থাপকতা একটি ক্ষুদ্র তাপমাত্রার পরিসরে হয়ে থাকে যা এর রুপান্তর তাপমাত্রার বেশি। এই কারণেই বাঁকা তার টি এই রুপান্তর তাপমাত্রার বেশি তাপমাত্রার গরম পানিতে দেওয়ার ফলে সোজা হয়।

সূত্রঃ The Story of Nitinol: The Serendipitous Discovery of the Memory Metal and Its Applications; researchgate.net থেকে যাচাইকৃত।
৩৭.
দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হলে তাকে কী বলা হয়?
  1. ট্রান্সফরমার
  2. ট্রানজিস্টর
  3. জেনারেটর
  4. রেক্টিফায়ার
ব্যাখ্যা
দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হলে তাকে ট্রানজিস্টর বলে।

- ১৯৪৭ সালে ট্রানজিস্টর প্রথম তৈরি করেন উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন।
- ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম)।
- ট্রানজিস্টরের অপর নাম অর্ধপরিবাহী ট্রায়োড।
- ট্রানজিস্টর ব্যবহৃত হয় বিবর্ধক ও সুইচ হিসেবে।
- ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে।
- ট্রানজিস্টর প্রধানত ব্যবহার করা হয় এমপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে।
৩৮.
'Stuxnet' হলো একটি -
  1. নেটওয়ার্ক ডিভাইস
  2. ম্যালওয়্যার
  3. নেটওয়ার্ক প্রটোকল
  4. অ্যান্টিভাইরাস
ব্যাখ্যা
- ১৫ বছর আগে ইরানের নাটাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হাজার হাজার মোটরের গতি বাড়াতে-কমাতে আধুনিক ম্যালওয়্যার ব্যবহার করেছিল ইসরায়েল।
- 'স্টাক্সনেট' নামের সেই ম্যালওয়্যার প্রচুর যান্ত্রিক ত্রুটি তৈরির পাশাপাশি ইরানের ইউরেনিয়াম তৈরিকে বাধাগ্রস্ত করেছিল।
- অস্থিতিশীল করে দিয়েছিল ইরান সরকারকেও।
- ২০২০ সালে সাইবার আক্রমণের মাধ্যমে একটি ইরানীয় বন্দরের কার্গো ও শিপিং কার্যক্রম নষ্ট করে দিয়েছিল ইসরায়েল।

উৎস: www.tbsnews.net
৩৯.
Bluetooth এর মাধ্যমে সর্বোচ্চ কয়টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করা সম্ভব?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৫টি
ব্যাখ্যা
Bluetooth - Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর আওতায় সর্বোচ্চ ৮টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

- Bluetooth এর স্টান্ডার্ড  IEEE 802.15
- Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- WIMAX এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16

- Bluetooth 2.45GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- Wifi 2.4-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- WiMax 2-66GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।

(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪০.
নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. ফেসবুক
  2. লিংকড ইন
  3. ট্রাম্প সোশ্যাল
  4. সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যাখ্যা
- ফেসবুক, লিংকড ইন, টুইটার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
- ট্রাম্প সোশ্যাল কোন সামাজিক যোগাযোগ মাধ্যম নয়।
- তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম - ট্রুথ সোশ্যাল।

Truth Social is America's "Big Tent" social media platform that encourages an open, free, and honest global conversation without discriminating against political ideology.

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪১.
শূন্যস্থানে কোনটি বসবে? 
CMM, EOO, GQQ, _____, KUU
  1. GRR
  2. ISS
  3. ITT
  4. GSS
ব্যাখ্যা
এখানে,
তিনটি সিরিজ আছে।  
১ম বর্ণ সিরিজ : C, E, G, I, K.
যা একটি বর্ণ বাদ দিয়ে একটি বসছে।  

২য় ও ৩য় বর্ণ সিরিজ: M, O, Q, S, U  
পুনরাবৃত্তি ঘটেছে এবং একটি বর্ণ বাদ দিয়ে একটি করে বসছে। 

CMM, EOO, GQQ, ISS, KUU
৪২.
মিহির : ভানু :: শোভন : ?
  1. কেশরী
  2. করী
  3. অনুপম  
  4. তনু
ব্যাখ্যা
সুন্দর শব্দের সমার্থক শব্দ :- শোভন, চারু , সুকান্ত , নিরুপম , অনুপম  ইত্যাদি। 

'মিহির' শব্দের সমার্থক শব্দ : 
- সূর্য 
- রবি, 
- তপন 
- সবিতা 
- প্রভাকর 
- দিবাকর 
- ভাস্কর 
- দিনেশ 
- কিরণমালী 
- দিনমণি 
- দিনপতি 
- ভানু 
- আদিত্য 
- মার্তণ্ড 
- অংশুমালী 
- দিননাথ 
- উষাপতি 
- চিত্রভানু 
- দিনকর 
- দিবাবসু 
- বিভাবসু 
- বিভাকর 
- পূষণ 
- অংশুমান
- অরুণ 

[ উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
৪৩.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা আগের সংখ্যার 5/6 অংশ। যদি সংখ্যাটির অংকদ্বয়ের পার্থক্য 1 হয় তাহলে সংখ্যাটি কত? 
  1. 65
  2. 32
  3. 76
  4. 54
ব্যাখ্যা
মনেকরি,
একক স্থানীয় অঙ্ক x 
দশক স্থানীয় অঙ্ক  x + 1
 সংখ্যাটি = 10( x + 1) + x 
              = 10x + 10 + x 
              = 11x + 10 

অংকদ্বয় স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা হলো = 10x + x + 1 
                                                                                                    = 11x + 1 

প্রশ্নমতে, 
(5/6) (11x + 10)  = 11x + 1 
5(11x + 10)  = 6(11x + 1 )
55x + 50 = 66x + 6 
66x - 55x = 50 - 6 
11x = 44
x = 4 

 সংখ্যাটি = 11x + 10 
              = 11 × 4 + 10  
              = 44 + 10 
              = 54 
৪৪.
কৌশিক উত্তর দিকে 20 মিটার হাঁটার পর ডানদিকে ঘুরে 30 মিটার হাঁটলো ৷ এরপর সে আবার ডানে ঘুরে 35 মিটার হাঁটলো। এরপর, বাম দিকে ঘুরে 15 মিটার গেলো। এবং সবশেষে বায়ে ঘুরে 15 মিটার হাঁটলো৷ সে যাত্রাস্থান থেকে কোনদিকে এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে?
  1. 45 মিটার পূর্বে
  2. 30 মিটার পশ্চিমে
  3. 35 মিটার উত্তরে
  4. 50 মিটার দক্ষিণে
ব্যাখ্যা


 
এখানে, 
যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান F  

অতিক্রান্ত দূরত্ব, AF = 30 + 15 = 45

এবং উপরের চিত্র থেকে বুঝা যাচ্ছে যে F, A এর পূর্বদিকে আছে৷
৪৫.
একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 11। যদি লবের সাথে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশটি 2/3 হয়, মূল ভগ্নাংশটি কত?
  1. 3/8
  2. 4/7
  3. 5/6
  4. 2/9
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর  11 - x 

ভগ্নাংশটি =  x / (11 - x)

প্রশ্নমতে, 
(x + 1) / (11 - x - 2)  = 2/3 
(x + 1) / (9 - x) = 2/3 
3(x + 1) = 2(9 - x)
3x + 3 = 18 - 2x
3x + 2x = 18 - 3 
5x = 15 
x = 3 

ভগ্নাংশটি = 3 / (11 - 3) = 3/8
৪৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 27
  2. 48
  3. 29
  4. 32
ব্যাখ্যা
 

এখানে,
5 × 3 + 4 = 19 
7 × 5 + 6 = 41 
6  × 4 + 5 = 29
৪৭.
 নিচের চিত্রগুলির মধ্যে কোনটি ভিন্ন রকম চিত্র? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা


এখানে 
প্রতিটি চিত্রে দুটি করে কাঠি বিদ্যমান। 
৩ নং চিত্র ছাড়া বাকি গুলোর কাঠি সমান্তরাল ভাবে অবস্থান করছে।  
৪৮.
শুদ্ধ বানান কোনটি? 
  1. Obdurate
  2. Obdurrate
  3. Obdurete
  4. Obdorrate
ব্যাখ্যা
Obdurate (adjective): 
English Meaning: Extremely determined to act in a particular way and not to change despite what anyone else says.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।
SynonymsStubborn (একগুঁয়ে; জেদি), Obstinat (একগুঁয়ে; জেদি), Uncompromising (আপসহীন; অনমনীয়; অনড়; অটল).
AntonymAmenable (বাধ্য; অনুগত), Compliant (ভদ্র), Malleable (যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এমন; নমনীয়), Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য).
Other Forms: - Obdurately (adverb)
- Obduracy [অবডিউআরাসি America(n) অবডার্‌সি] (noun) [uncountable noun]
Example Sentence: ‘The president remains obdurate on immigration.

Source: Live MCQ Lecture
৪৯.
একটি গরুর পালে গরুর পায়ের সংখ্যা, মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। ঐ পালে কতগুলো গরু ছিল? 
  1. 13
  2. 11
  3. 9
  4. 7
ব্যাখ্যা
মনেকরি, 
গরুর পালে গরুর সংখ্যা = x টি 
গরুর পায়ের সংখ্যা = 4x
মাথার সংখ্যা = x 

প্রশ্নমতে,
4x - 2x = 14 
2x = 14 
x = 7
৫০.
প্রদত্ত শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 



৫১.
'উদ্যতি' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. বিরতি 
  2. অনুদ্যম 
  3. বিরত
  4. বিনীত 
ব্যাখ্যা
'উদ্যতি' শব্দের বিপরীত শব্দ হলো- বিরতি 
'উদ্যম' শব্দের বিপরীত শব্দ হলো- অনুদ্যম 
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত 

[উৎস: ভাষা শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৫২.
পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন-
  1. তোফায়েল আহমেদ
  2. আ.স.ম. আব্দুর রব
  3. শাহজাহান সিরাজ
  4. নূরে আলম সিদ্দিকী
ব্যাখ্যা

- ৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
- ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও আওয়ামীলীগের ওয়েবসাইট।

৫৩.
তমুদ্দিন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
  1. কামরুদ্দীন আহমদ
  2. আবুল কালাম
  3. ফররুখ আহমদ
  4. আবুল কাশেম
ব্যাখ্যা
তমদ্দুন মজলিস:
 - 'তমদ্দুন মজলিস' ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
- তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া, শাহেদ আলী, আবদুল গফুর, বদরুদ্দীন উমর, হাসান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সিনিয়র ছাত্র।
- প্রফেসর আবুল কাশেম ছিলেন পাকিস্তান তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

উৎস: বাংলাপিডিয়া ও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র।
উল্লেখ্য - তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠার তারিখ নিয়ে তথ্যকল্পদ্রুমের ৭নং পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
৫৪.
চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপের কোন দেশে প্রথমবারের মতো পন্যবাহী জাহাজ গেছে?
  1. পর্তুগাল
  2. ইতালি
  3. অস্ট্রিয়া
  4. ফ্রান্স
ব্যাখ্যা

- ৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপের দেশ ইতালিতে পন্যবাহী জাহাজ চলাচল। এর আগে ইউরোপে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ থেকে অন্য দেশের বন্দর হয়ে পাঠানো হত।
- ২০২১ সালের ২৩ ডিসেম্বরে ‘ক্যাপ ফ্লোরেস' নামের খালি কন্টেইনারবাহী একটি জাহাজের পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ায় এবার নিয়মিত যাত্রার অংশ হিসেবে প্রথমবারের মতো কন্টেইনার ভর্তি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা' ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
- চট্টগ্রাম-ইতালি সরাসরি জাহাজ চলাচলের এ সেবা চালু করে ইতালির ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন এবং সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন।

৫৫.
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে 'ভেটো' দিয়েছিল-
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. রাশিয়া
  4. ফ্রান্স
ব্যাখ্যা

- বাংলাদেশ সম্পূর্ণ শত্রুমুক্ত হওয়ার প্রাক্কালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধ বিরতির প্রস্তাব উত্থাপন করা হয়।
- সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) এতে ভেটো প্রয়োগ করায় এই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়।
- সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল।
- চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।
- অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল চীন ও যুক্তরাষ্ট্র।

উৎস: প্রথম আলো আর্কাইভ ও বাংলাপিডিয়া।

৫৬.
বাংলাদেশের কোন জেলায় সম্প্রতি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে?
  1. দিনাজপুর
  2. শরীয়তপুর
  3. সুনামগঞ্জ
  4. মানিকগঞ্জ
ব্যাখ্যা

- শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে।
- এ গ্যাসের অনুসন্ধানে কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
- বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে।
- সবমিলিয়ে গ্যাসের প্রমাণিত ও সম্ভাব্য মজুতের পরিমাণ ১০ টিসিএফ বা ১০ লাখ কোটি ঘনফুট গ্যাস।
- দৈনিক গ্যাসের চাহিদা ৩৬৬ কোটি ঘনফুট।
- বার্ষিক গ্যাসের চাহিদা ১ লাখ ৩৪ হাজার কোটি ঘনফুট বা ১.৩৩ টিসিএফ।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৫৭.
দেশে বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা দায়িত্ব পালন করছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা

• বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে ৬টি বিতরণ সংস্থা/কোম্পানি দায়িত্ব পালন করছে।
যথা:
(১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)
(২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
(৩) ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি)
(৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ (ডেসকো)
(৫) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো)
(৬) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো)

• ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪,৯৮২ মেগাওয়াট।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২১।

৫৮.
ইউরোপের বাল্টিক অঞ্চল অবস্থিত নয়-
  1. ডেনমার্ক
  2. রাশিয়া
  3. লাটভিয়া
  4. ইতালি
ব্যাখ্যা

• উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে ৯টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত।
• সে দেশগুলো হলো:
- ডেনমার্ক,
- জার্মানি,
- পোল্যান্ড,
- লিথুনিয়া,
- লাটভিয়া,
- এস্তোনিয়া,
- রাশিয়া,
- ফিনল্যান্ড ও
- সুইডেন।
• অপরদিকে, ইতালি সাথে বাল্টিক সাগরের কোন সংযোগ নেই।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৫৯.
RCEP বাণিজ্য চুক্তিতে অন্তর্ভূক্ত আসিয়ানভুক্ত দেশ-
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ৮টি
ব্যাখ্যা

- বিশ্বের বৃহৎ Regional Comprehensive Economic partnership (RCEP) বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ১৫টি।
- অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১ জানুয়ারি ২০২২ 'Regional Comprehensive Economic Partnership (RCEP)' নামে বিশ্বের বৃহৎ বাণিজ্য চুক্তি কার্যকর হয়।
- ১৫ নভেম্বর ২০২০ ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ASEAN সম্মেলনের মাধ্যমে RCEP শীর্ষক বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ, যথা: ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৬০.
মিগ-২১ যুদ্ধবিমানটি কোন দেশের?
  1. ফ্রান্স
  2. ইউক্রেন
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা

- মিগ-২১ রাশিয়ার একটি যুদ্ধবিমান।
- মিকোয়ান ডিজাইন ব্যুরো মিগ ২১ বিমানের নকশা তৈরি করে।
- এর ন্যাটো কোডনেম ফিসবেড।
- মিগ-২১ এর জন্ম হয় সোভিয়েত ইউনিয়নে।
- এটি ইতিহাসে সর্বাধিক নির্মিত ফাইটার জেট।
- এটি মালালাইকা নামে অধিক পরিচিত ছিল।

উৎস: রাশিয়ার ওয়েবসাইট।

৬১.
নিচের কোনটি NDB ব্যাংকের সদস্য দেশ-
  1. পাকিস্তান
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. ভুটান
ব্যাখ্যা

• BRICS জোটের ব্যাংক NDB এর সদস্য বাংলাদেশ:
- BRICS (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) জোটের ব্যাংক New Development Bank (NDB) কার্যক্রম শুরু করে ২৭ ফেব্রুয়ারি ২০১৬।
- দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে BRICS এর পঞ্চম সম্মেলনে সদস্য দেশগুলো NDB প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়।
- ২০ আগস্ট ২০২১ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে NDB এর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ।
- বাংলাদেশ NDB এর ১৬০০ কোটি টাকা পরিশোধ করার পর সদস্য হিসেবে যোগদান করবে।

উৎস: NDB ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।

৬২.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ সদস্য-
  1. বার্বাডোস
  2. মঙ্গোলিয়া
  3. অ্যান্ডোরা
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF) যার পূর্ণরূপ International Monetary Fund।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান আইএমএফের সদস্য দেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎস: আইএমএফের ওয়েবসাইট।

৬৩.
গণবিধ্বংসী ক্ষেপণাস্ত্র-
  1. MAD
  2. WMD
  3. INF
  4. ABM
ব্যাখ্যা

- WMD (Weapons of Mass Destruction) হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
- Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
- Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
- MAD (Mutually Assured Destruction) হচ্ছে পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ ক্ষেপণাস্ত্র।

উৎস: ব্রিটানিকা।

৬৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোরিয়া কোন দেশের অধীনে ছিল?
  1. রাশিয়া
  2. পর্তুগাল
  3. ফ্রান্স
  4. জাপান
ব্যাখ্যা

- ১৯০৫ সালে জাপান কোরিয়া দখলে নিয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) সময় কোরিয়া জাপানের অধীনে ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জাতিসংঘ কোরিয়া উপদ্বীপকে সোভিয়েত নিয়ন্ত্রণাধীন উত্তর এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ অংশে বিভক্ত করে।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

উৎস: ব্রিটানিকা

৬৫.
৯৪তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) বিজয়ী চলচ্চিত্র-
  1. কিং রিচার্ড
  2. কোডা
  3. নোম্যাডল্যান্ড
  4. ডোন্ট লুক আপ
ব্যাখ্যা

প্রতি বছর জানুয়ারি মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস্‌ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
গত ২৭ মার্চ, ২০২২ তারিখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এক জাকজঁমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

৯৪তম অস্কারের বিজয়ী তালিকা-

সেরা চলচ্চিত্র
• কোডা

সেরা অভিনেতা
• উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী
• জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)

সেরা পার্শ্ব-অভিনেতা
• ট্রয় কটসার (কোডা)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
• আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক
• জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা মৌলিক চিত্রনাট্য
• বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
• কোডা (শন হেডার)

সেরা চিত্রগ্রহণ
• ডুন (গ্রেগ ফ্রেজার)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
• ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
• এনক্যান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)

উৎস: একাডেমি পুরস্কার ওয়েবসাইট।

৬৬.
SPARRSO কোথায় অবস্থিত?
  1. চট্টগ্রাম
  2. খুলনা
  3. যশোর
  4. ঢাকা
ব্যাখ্যা

- মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (SPARRSO- Space Research and Remote Sensing Organisation) প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।

উৎস: স্পারসোর ওয়েবসাইট।

৬৭.
আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয়-
  1. সাইক্লোন
  2. টাইফুন
  3. হ্যারিকেন
  4. টর্নেডো
ব্যাখ্যা

- আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় হ্যারিকেন।
- প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় টাইফুন।
- বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় সাইক্লোন।
- সাধারণত স্বল্প সময় নিয়ে স্বল্প এলাকায় টর্নেডো হয়ে থাকে। স্থলভাগে উচ্চচাপ সৃষ্টির কারণে টর্নেডো হয়।

উৎস: ব্রিটানিকা।

৬৮.
নিয়ত বায়ু কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
ব্যাখ্যা

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু।
নিয়ত বায়ু তিন প্রকার।
যথা:
• অয়ন বায়ু,
• পশ্চিমা বায়ু ও
• মেরু বায়ু।
- কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয়- অয়ন বায়ু।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৬৯.
বাংলাদেশের সংবিধানে কয়টি মৌলিক চাহিদার কথা বলা হয়েছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ- ১৫(ক) অনুযায়ী, মৌলিক চাহিদা পাঁচটি।
যথা:
১. অন্ন,
২. বস্ত্র,
৩. বাসস্থান,
৪. শিক্ষা ও
৫. চিকিৎসা।