পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলীঃ বাংলাদেশের সংবিধান ও সরকার ব্যবস্থা, কৃষিজ, খনিজ ও বনজ সম্পদ, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্য, স্থাপত্য ও পুরাকীর্তি। সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ, SSC & HSC বোর্ড বই, সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাইটের সাধারণ তথ্যাবলী। [শিক্ষক নিয়োগের বিগত বছরের প্রশ্নে ২ নভেম্বর থেকে Job Solution বাটনে নিয়মিত পরীক্ষা হচ্ছে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহয্য করে বায়ুর-
  1. ক) অক্সিজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) কার্বন-ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইট্রোজেন
ব্যাখ্যা
উদ্ভিদের বৃদ্ধি ও মাটির উর্বরতা বৃদ্ধিতে এবং গাছকে সবুজ ও সতেজ করতে নাইট্রোজেন ব্যবহৃত হয়। বাংলাদেশের কৃষিতে বহুল ব্যবহৃত নাইট্রোজেন সার হচ্ছে ইউরিয়া।
এছাড়া ফল, বীজ ও মূলের উন্নয়নে ফসফরাস,
ফুল ও ফল ধারণে- পটাসিয়াম এবং
উদ্ভিদের কোষ বৃদ্ধি ও কোষ বিভাজনের জন্য- ক্যালসিয়াম প্রয়োজন হয়।
উৎসঃ কৃষি মন্ত্রনালয়ের ওয়েবসাইট
.
নিচের কোনটি রবি শস্য-
  1. ক) মিষ্টি কুমড়া
  2. খ) ফুলকপি
  3. গ) পটল
  4. ঘ) করলা
সঠিক উত্তর:
খ) ফুলকপি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুলকপি
ব্যাখ্যা
ফসলের উৎপাদনের জন্য সারা বছরকে ২টি মৌসুমে ভাগ করা যায়।
রবি মৌসুম এবং খরিপ মৌসুম।
সাধারণত রবি শস্য শীতকালে রোপন করে শীতকালে কিংবা গ্রীষ্মকালের শুরুর দিকে উত্তোলন করা হয়। কতিপয় রবি মৌসুমের শস্যের নাম- ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, টমেটো, বোরোধান, গম, আলু এবং সরিষা।
উৎসঃ কৃষি মন্ত্রনালয়ের ওয়েবসাইট ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণী)
.
বর্তমানে কতটি পণ্যের মোড়কীকরণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক?
  1. ক) ১৫টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ২০টি
সঠিক উত্তর:
গ) ১৯টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯টি
ব্যাখ্যা

২০১০ সালে ''পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন-২০১০'' প্রবর্তন করা হয়েছে।
উক্ত আইনবলে ''পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা-২০১৩'' প্রবর্তন করা হয় যাতে ১৭টি পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার করতে হবে।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা ও পাট গবেষণা ইনিস্টিটিউট।
তবে, পত্রিকার রিপোর্ট বলা হয় -
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে,
মুরগি ও মাছের খাবার সংরণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার।
পোলট্রি ও ফিস ফিডসহ মোট ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য নির্ধারিত করা হয়েছে।

.
চা বোর্ড কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রামে
  2. খ) সিলেটে
  3. গ) পঞ্চগড়ে
  4. ঘ) মৌলভীবাজারে
সঠিক উত্তর:
ক) চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
ক) চট্টগ্রামে
ব্যাখ্যা
১৯৭৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ সরকারের এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ চা বোর্ডে আওতায় নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা ১৬৭টি। চা বোর্ডের নিয়ন্ত্রক বাণিজ্য মন্ত্রনালয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণী এবং বাণিজ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইট।
.
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
  1. ক) ১৯৯১ সালের ১ জানুয়ারি
  2. খ) ১৯৯২ সালের ১ জানুয়ারি
  3. গ) ১৯৯১ সালের ১ জুলাই
  4. ঘ) ১৯৯২ সালের ১ জুলাই
সঠিক উত্তর:
গ) ১৯৯১ সালের ১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯১ সালের ১ জুলাই
ব্যাখ্যা
Value added Tax বা মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় ১৯৯১ সালের ১ জুলাই। ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর। ভ্যাট থেকে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আসে আয়কর থেকে।
উৎসঃ অর্থমন্ত্রনালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো।
.
একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) অর্থমন্ত্রী
  4. ঘ) পরিকল্পনামন্ত্রী
সঠিক উত্তর:
ক) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কাউন্সিল বা ECNEC-এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিকল্প সভাপতি অর্থমন্ত্রী।
অপরদিকে NEC-এর সভাপতি প্রধানমন্ত্রী এবং সহ-সভাপতি পরিকল্পনামন্ত্রী।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণী।
.
বাংলাদেশের অর্থনীতি মোট কয়টি খাত নিয়ে গঠিত?
  1. ক) ৩টি
  2. খ) ১২টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
ব্যাখ্যা
২০০৫-২০০৬ অর্থ বছরকে ভিত্তিবছর ধরে বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিতে বৃহৎ তিনটি খাত যথাক্রমে- কৃষি, শিল্প ও সেবা খাত।
এ তিনটি বৃহৎ খাতের মধ্যে কৃষিতে দুটি, শিল্পে ৬টি এবং সেবায় ৭টি ছোট খাত রয়েছে।
তাই সার্বিকভাবে ১৫টি খাত নিয়ে বাংলাদেশের অর্থনীতি গঠিত।
উল্লেখ্য, পরবর্তী ভিত্তিবছর (২০২১) থেকে অতিরিক্ত ৬টি খাত যুক্ত করা হবে। তখন ২১টি খাতকে গণনা করে জাতীয় আয় নির্ধারণ করা হবে।
উৎসঃ বাজেট বক্তৃতা ২০২০-২০২১ অর্থবছর
.
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সাথে সম্পর্কিত নিচের কোনটি?
  1. ক) EPB
  2. খ) PPP
  3. গ) SME
  4. ঘ) OTC
সঠিক উত্তর:
গ) SME
উত্তর
সঠিক উত্তর:
গ) SME
ব্যাখ্যা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার সাথে সম্পর্কিত - Small and medium-sized Enterprises (SME)
অন্যদিকে,
EPB = Export Promotion Bureau.
PPP= Public-Private partnership.
OTC = Over the Counter Market.
উৎসঃ শিল্প মন্ত্রনালয়ের ওয়েবসাইট

.
‘পরার্থপরতার অর্থনীতি’ বইটির লেখক কে?
  1. ক) আকবর আলী খান
  2. খ) ড. মুহাম্মদ ইউনুস
  3. গ) ড. দেবপ্রিয় ভট্টাচার্য
  4. ঘ) ড. আতিয়ার রহমান
সঠিক উত্তর:
ক) আকবর আলী খান
উত্তর
সঠিক উত্তর:
ক) আকবর আলী খান
ব্যাখ্যা
বাংলাদেশী বিশিষ্ট অর্থনীতিবিদ হচ্ছেন - আকবর আলী খান। তিনি "অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালে রাজনীতি" ও "পরার্থপরতার অর্থনীতি" - বইদ্বয়ের লেখক।
১০.
বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসাবে ADP ঘোষণা করে?
  1. ক) ১ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৬ মাস
  4. ঘ) ২ বছর
সঠিক উত্তর:
ক) ১ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ বছর
ব্যাখ্যা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) হচ্ছে বাংলাদেশ সরকারের ঘোষিত ১ বছরের কর্মসূচি। ২০২০-২১ অর্থবছরে ADP পরিমান ২,০৫,১৪৫ কোটি টাকা। (যা জিডিপির-৬.৪৭% এবং বাজেটের ৩৬.১২%)।
উৎসঃ অর্থ মন্ত্রনালয়ের ওয়েবসাইট।
১১.
২০২০-২১ অর্থবছরে ভ্যাটের সর্বনিম্ন হার কত?
  1. ক) ২%
  2. খ) ৫%
  3. গ) ৭.৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ক) ২%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২%
ব্যাখ্যা
ভ্যাট (VAT) বা মূল্য সংযোজন করের স্তর ৫টি। যথা: ২%, ৫%, ৭.৫%, ১০% এবং ১৫%।
ভ্যাট আইন বাংলাদেশে চালু/কার্যকর হয় - ১ জুলাই ১৯৯১।
সর্বনিম্ন ভ্যাট হার ২% এবং সর্বোচ্চ ভ্যাট হার ১৫%।
উল্লেখ্য, বাংলাদেশের ভ্যাট হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।
উৎসঃ প্রথম আলো আর্কাইভ।
১২.
কোন পণ্যকে ২০২০ সালে ‘Product of the Year’ ঘোষণা করা হয়?
  1. ক) কৃষি ও কৃষি পক্রিয়াজাত পণ্য
  2. খ) চামড়া ও চামড়াজাত পণ্য
  3. গ) লাইট ইঞ্জিনিয়ারিং
  4. ঘ) ওষুধ ও ওষুধের কাঁচামাল
সঠিক উত্তর:
গ) লাইট ইঞ্জিনিয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
গ) লাইট ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
বর্ষপণ্য :
২০২০- লাইট ইঞ্জিনিয়ারিং
২০১৯ – কৃষি ও কৃষি পক্রিয়াজাত পণ্য
২০১৮- ওষুধ ও ওষুধের কাঁচামাল
২০১৭ – চামড়া ও চামড়াজাত পণ্য।
উৎসঃ প্রথম আলো আর্কাইভ।
১৩.
১৯৫৩ সালে বাংলাদেশের কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয়?
  1. ক) পাকশী
  2. খ) মাগুরা
  3. গ) চন্দ্রঘোনা
  4. ঘ) মেঘনা
সঠিক উত্তর:
গ) চন্দ্রঘোনা
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্রঘোনা
ব্যাখ্যা
১৯৫৩ সালে রাঙ্গামাটির চন্দ্রঘোনায় দেশের প্রথম কাগজ কল তথা কর্ণফুলি পেপার মিল প্রতিষ্ঠিত হয়।
এ কাগজকলে বাঁশ হচ্ছে প্রধান কাঁচামাল। দেশের মধ্যে এটাই বৃহত্তম কাগজকল (মন্ডসহ)।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণী।
১৪.
বর্তমানে দেশে নদী বন্দর কতটি?
  1. ক) ৩৪টি
  2. খ) ৩৩টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৩৫টি
সঠিক উত্তর:
ঘ) ৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫টি
ব্যাখ্যা
বাংলাদেশে মোট নদী বন্দর ৩৫টি। সর্বশেষ নদীবন্দর- বালাগঞ্জ, সিলেট।
৩৪তম নদী বন্দর-মীরসরাই-রাসমনি নদী বন্দর, চট্টগ্রাম।
উৎসঃ প্রথম আলো আর্কাইভ।
১৫.
দেশের বাইরে প্রথম ঔষধ কারখানা স্থাপন করা হয়-
  1. ক) কানাডায়
  2. খ) কেনিয়ায়
  3. গ) কম্বোডিয়ায়
  4. ঘ) মিয়ানামারে
সঠিক উত্তর:
খ) কেনিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
খ) কেনিয়ায়
ব্যাখ্যা
বর্তমানে দেশের সবচেয়ে বৃহত্তম ঔষধ কোম্পানি স্কয়ার।
স্কয়ার ফার্মা দেশের বাইরে প্রথম কেনিয়াতে ঔষধ কারখানা স্থাপন করে।
বর্তমানে বাংলাদেশের ৪৭টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ ১৪৭টি দেশে রপ্তানি করছে।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা, ২০২০ ও প্রথম আলো আর্কাইভ।
১৬.
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত কর হলো-
  1. ক) মূল্য সংযোজন কর
  2. খ) বিক্রয় কর
  3. গ) আবগারি শুল্ক
  4. ঘ) বাণিজ্য শুল্ক
সঠিক উত্তর:
গ) আবগারি শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) আবগারি শুল্ক
ব্যাখ্যা
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত পণ্য-দ্রব্যের উপর আরোপিত করকে বলা হয় আবগারি শুল্ক। রাজস্ব সংগ্রহের পাশাপাশি বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক আরোপ করা হয়।
বাংলাদেশে চা, চিনি, সিগারেট, তামাক, ঔষধ, দিয়াশলাই, মদ, স্পিরিট, গাঁজা, আফিম প্রভৃতির উপর আবগারি শুল্ক ধার্য করা হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী।
১৭.
বাংলাদেশ কত সালে জাতিসংঘের LDC তালিকা থেকে উত্তরণ করবে?
  1. ক) ২০২১ সালে
  2. খ) ২০২৪ সালে
  3. গ) ২০৩৩ সালে
  4. ঘ) কখনোই নয়
সঠিক উত্তর:
খ) ২০২৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২৪ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মত LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকলে ২০২৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে এলডিসি তালিকা থেকে বের হয়ে যাবে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন প্রথম ১৯৭১ সালে বিশ্বের সর্বাধিক অনুন্নত দেশসমূহ নিয়ে এলডিসি তালিকা প্রণয়ন করে।
বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয় । বর্তমানে এলডিসি তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৫টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১৮.
স্পিকার হিসেবে বাংলাদেশ সংবিধান প্রমাণীকৃত করেন কে?
  1. ক) শাহ আব্দুল হামিদ
  2. খ) মোহাম্মদ উল্লাহ
  3. গ) মোশারফ হোসেন আকন্দ
  4. ঘ) মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ উল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ উল্লাহ
ব্যাখ্যা
১৯৭২ সালের ৪ নভেম্বর দুপুর বেলায় বাংলাদেশ সংবিধান গণপরিষদে গৃহীত হয়। ১৪ ডিসেম্বর জাতীয় সংসদের তৎকালীন স্পিকার মোহাম্মদ উল্লাহ এই সংবিধান প্রমাণীকৃত করেন। ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যগণ এতে স্বাক্ষর করেন। প্রথমে বঙ্গবন্ধু এবং এরপর সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ স্বাক্ষর করেন।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান।
১৯.
কোন সাংবিধানিক পদটি কার্যকর নয় -
  1. ক) ন্যায়পাল
  2. খ) স্পিকার
  3. গ) এটর্নি জেনারেল
  4. ঘ) সবগুলোই কার্যকর
সঠিক উত্তর:
ক) ন্যায়পাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ন্যায়পাল
ব্যাখ্যা
সংবিধানে যে সব পদ সম্পর্কে বলা হয়েছে সেগুলোকে সাংবিধানিক পদ বলা হয়। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। ১৯৮০ সালে ন্যায়পাল নিয়োগ ও তার দায়িত্ব নির্ধারণ করে আইন প্রণয়ন করা হলেও এখনো পর্যন্ত বাংলাদেশে কোন ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে এটর্নি জেনারেল, ৭৪ নং অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কে বলা হয়েছে।
উৎসঃ সহজ ভাষায় বাংলাদেশ সংবিধান : আরিখ খান।
২০.
বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) মোহাম্মদ উল্লাহ
  3. গ) আবু সাইদ চৌধুরী
  4. ঘ) ড. কামাল হোসেন
সঠিক উত্তর:
গ) আবু সাইদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু সাইদ চৌধুরী
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন আবু সাঈদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উৎসঃ সহজ ভাষায় বাংলাদেশ সংবিধান : আরিফ খান।
২১.
বিজিবি কোন মন্ত্রনালয়ের অধীন?
  1. ক) প্রতিরক্ষা
  2. খ) স্বরাষ্ট্র
  3. গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  4. ঘ) রাষ্ট্রপতির কার্যালয়
সঠিক উত্তর:
খ) স্বরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বরাষ্ট্র
ব্যাখ্যা
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন । তবে যুদ্ধকালীন সময়ে বিজিবি সেনাবাহিনীর অধীন হয়। এছাড়া কোস্টগার্ডও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, যা যুদ্ধকালীন সময়ে নৌবাহিনীর অধীনে পরিচালিত হয়।
উৎসঃ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েব সাইট।