পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
Exam 6 Topic: • Social Services under Social Service Development – Urban Community Development, • Rural Social Service, Child Welfare, Correctional Services, Medical Social Work, • Training & Rehabilitation for the Handicapped. Source: Class – 4, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
When V-AID programme was closed?? 
  1. 1952
  2. 1959
  3. 1958
  4. 1957
ব্যাখ্যা

- V-AID( Village Agricultural and Industrial Development)  কর্মসূচিকে গ্রামীন সমাজসেবা কার্যক্রমের সূচনা হিসেবে মেনে নেওয়া হয়। ১৯৫২-৫৩ সালের দিকে  আমেরিকার সহযোগিতায় শুরু হয়। আমেরিকার সহযোগিতা প্রত্যাহারের সাথে সাথে এই কর্মসূচি ১৯৫৯ সালে বন্ধ হয়ে যায়। ১৯৭৪ সালে স্বাধীনতার পর পল্লী সমাজসেবা কার্যক্রম (RSS) নামে পুনরায়  শুরু  হয়। ১৯৮৪ সালে সব থানাকে উপজেলায় রুপান্তর করা হয়। এই কার্যক্রমের আরও বিস্তৃতি ঘটে। ১৯৭৪ সালে এটি ১৯টি থানায় শুরু হয় এবং সফলতার ভিত্তিতে ১৯৭৭ সালে ২১ টি থানায় এই কর্মসূচি বিস্তৃত করা হয়। বর্তমানে প্রায় ৪৯২টি উপজেলায় এ কার্যক্রম চালু আছে। 

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ুন কবির

.
Which of following is not an activity of Rural Social Service ( RSS)? (নীচের কোনটি গ্রামীন সমাজসেবা কার্যক্রমের কর্মসূচি নয়?)
  1. slum problem (বস্তি সমস্যা)
  2. Social education (সামাজিক শিক্ষা)
  3. Training activities (প্রশিক্ষণ কর্মসূচি)
  4. Rural maternity centre (পল্লী মাতৃসেবা কেন্দ্র)
ব্যাখ্যা

- বস্তি সমস্যা হলো শহর এলাকার সমস্যা।  তাই এটি শহর সমাজসেবা কার্যক্রম এর অংশ।  কিন্তু গ্রাম এলাকার বিশেষ বিশেষ সমস্যা ; যেমন: গ্রামীন নারীদের ক্ষমতায়ন, প্রশিক্ষণ ও শিশু শিক্ষা কর্মসূচি, ঋণদান কর্মসূচি ইত্যাদি হলো গ্রামীন সমাজসেবা কার্যক্রম বা Rural Social Service ( RSS) এর অংশ। এটি ১৯৭৪ সালে সর্ব প্রথম বাংলাদেশে সরকারি প্রণোদনায় চালু হয়। 

.
Where is National Disability Development Foundation ' main office situated? (জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মূল অফিস কোথায়?)
  1. Polton, Dhaka (পল্টন, ঢাকা)
  2. Romna, Dhaka (রমনা, ঢাকা)
  3. Kawran bazar, Dhaka (কাওরান বাজার, ঢাকা)
  4. Mirpur , Dhaka (মিরপুর, ঢাকা)
ব্যাখ্যা

- জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (Jatío Protibondhī Unnayan Foundation) হলো বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা এবং তাদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করা। এর সদর দপ্তর ঢাকার মিরপুরে অবস্থিত।

.
The language of Mohajer in the then Pakistan was-  (তৎকালীন পাকিস্তানের মোহাজেরদের ভাষা কোনটি?)
  1. Arabia (আরবি)
  2. Urdu (উর্দু) 
  3. Hindi (হিন্দি) 
  4. Persia (ফার্সি) 
ব্যাখ্যা

- মুহাজির আরবি ভাষা থেকে উদ্ভূত শব্দ। ব্যবহারিক ক্ষেত্রে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর অভিবাসী হিসেবে আসা ভারতীয় মুসলিমদেরকে মুহাজির বলা হয়ে থাকে। অধিকাংশ মুহাজিরদের মাতৃভাষা উর্দু। এছাড়া উর্দু ভিন্ন ভাষার লোকেরাও যোগাযোগের জন্য ধীরে ধীরে উর্দুর ব্যবহার বৃদ্ধি করতে থাকে। তাই মুহাজিরদের উর্দুভাষী জনগোষ্ঠীও বলা হয়।  সম্প্রতি গবেষণায় উঠে এসেছে যে, মুহাজিররা পাকিস্তানের জনসংখ্যার ৭.৫%। পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফও একজন মোহাজের।

​ সূত্র:- Dummett, Mark (১৮ আগস্ট ২০০৮)। "Pakistan's Musharraf steps down"। Work and report completed by BBC correspondent for Pakistan Mark Dummett। BBC Pakistan, 2008। BBC Pakistan। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৫।

.
Three months training course in Pakistan supervised  by United Nations was initiated in which year? (জাতিসংঘের  নেতৃত্বে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স কতসালে পাকিস্তানে চালু হয়?)
  1. 1953
  2. 1952
  3. 1954
  4. 1955
ব্যাখ্যা

১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানে মোহাজের সমস্যা চরম আকার ধারণ করে।  এ পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তান সরকার ১৯৫১ সালে জাতিসংঘের কাছে সাহায্য প্রার্থনা করে।  তাদের আবেদনের সাপেক্ষে ১৯৫২ সালে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ঢাকা আসে।  তাদের রিপোর্টের ভিত্তিতে, এদেশীয় সমাজকর্মী তৈরির নিমিত্তে ১৯৫৩ সালে জাতিসংঘ তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। মূলত এই কোর্সের মূল লক্ষ্য ছিল দক্ষ সমাজকর্মী তৈরির মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করা।

সোর্স :- উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ূন কবির

.
When was Hospital Social Service first initiated in Bangladesh? (কখন হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরু হয়?)
  1. 1956
  2. 1957
  3. 1958
  4. 1959
ব্যাখ্যা

- বাংলাদেশে ১৯৫৮ সালে প্রথম ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চালু হয় এবং এটি মূলত সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এই সেবার মাধ্যমে দরিদ্র, অসহায় রোগীদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক, সামাজিক ও মানসিক সহায়তা প্রদান করা হয় এবং অসুস্থতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও পুনর্বাসনে সহায়তা করা হয়।

.
When voluntary Organisations (registration and Control) ordinance was passed in Bangladesh?  (বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ জারি করা হয়?)
  1. ১৯৬১
  2. ১৯৬২
  3. ১৯৬০
  4. ১৯৫৯
ব্যাখ্যা

- ১৯৪৭ সালে ভারত বিভাগের পর এদেশে ভারত থেকে মোহাজেরদের আগমন ঘটে। ফলে তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বস্তি সমস্যাসহ সৃষ্টি হয় নানা সামাজিক সমস্যা। এসকল সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৫৫ সালে স্বাস্থ্য পরিদপ্তরের আওতায় সর্বপ্রথম ঢাকার কায়েতটুলিতে ‘শহর সমাজসেবা কার্যক্রম’ চালু হয়। পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে ও সমাজকল্যাণ কর্মকান্ডে স্বেচ্ছাসেবী কর্মী ও সংগঠনকে উৎসহ ও সহযোগিতা প্রদানের জন্য একটি রেজল্যুশনের মাধ্যমে ১৯৫৬ সালে গঠিত হয় সমাজকল্যাণ পরিষদ। স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কর্মকাণ্ডকে একটি নিয়মনীতির আওতায় আনয়নের জন্য ১৯৬১ সালে জারী করা হয় ‘স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ’। ত্রাণ মন্ত্রণালয় হতে স্থানান্তরিত ভবঘুরে কল্যাণ কেন্দ্র, শিক্ষা পরিদপ্তর হতে স্থানান্তরিত সরকারি এতিমখানা এবং সমাজকল্যাণ পরিষদ হতে হস্তান্তরিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে কাঠামোগতভাবে ১৯৬১ সালে স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজকল্যাণ পরিদপ্তর সৃষ্টি হয়।

.
Chief supervisor of Urban Community development (UCD) programme in district level is- (জেলা স্তরে শহর সমাজসেবা কার্যক্রম এর প্রধান তত্ত্বাবধায়ক কে?)
  1. Divisional social service officer
  2. District social service officer
  3. Departmental social service officer
  4. Chief Urban social service officer
ব্যাখ্যা

জেলা সমাজসেবা কর্মকর্তা হলেন জেলা সমাজসেবা কার্যক্রমের প্রধান। তিনি জেলা শহর সমাজসেবা কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ও উপদেষ্টা। তার অধীনে উপজেলা সমাজসেবা কার্যক্রমগুলো পরিচালিত হয়।

সূত্র: www.dss.com

.
Probation is applicable for which people? (প্রবেশন কার জন্য প্রযোজ্য?)
  1. Male juvenile
  2. Female juvenile
  3. Only ক
  4. ক ও খ
ব্যাখ্যা

- প্রবেশন হলো এমন একটি ব্যবস্থা যেখানে আদালত কোনো অপরাধীকে শাস্তি না দিয়ে বা কারাগারে না পাঠিয়ে সমাজে স্বাভাবিকভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেয়। এই প্রক্রিয়ায় প্রবেশন কর্মকর্তা অপরাধীর তত্ত্বাবধান করেন এবং তাকে আত্মশুদ্ধি ও চারিত্রিক সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেন। প্রবেশনের মূল লক্ষ্য হলো অপরাধীকে সংশোধনের মাধ্যমে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং ভবিষ্যতে পুনরায় অপরাধ করা থেকে বিরত রাখা। 
উল্লেখ্য:- এটি সকল অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের জন্য কল্যানমূলক ব্যবস্থা।

১০.
Probation of offenders ordinance was passed in which year? (প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স আইন কতসালে পাস হয়?)
  1. 1958
  2. 1959
  3. 1960
  4. 1961
ব্যাখ্যা

- বাংলাদেশে মূলত প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স-১৯৬০ এর মাধ্যমে প্রবেশন কর্মসূচি গ্রহণ করা হয়।
- প্রবেশন হলো এমন একটি ব্যবস্থা যেখানে আদালত কোনো অপরাধীকে শাস্তি না দিয়ে বা কারাগারে না পাঠিয়ে সমাজে স্বাভাবিকভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেয়। এই প্রক্রিয়ায় প্রবেশন কর্মকর্তা অপরাধীর তত্ত্বাবধান করেন এবং তাকে আত্মশুদ্ধি ও চারিত্রিক সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেন। প্রবেশনের মূল লক্ষ্য হলো অপরাধীকে সংশোধনের মাধ্যমে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং ভবিষ্যতে পুনরায় অপরাধ করা থেকে বিরত রাখা। 

১১.
What is the full form of UCDP- (UCDP এর পূর্ণ রুপ কী)
  1. Urban Community development programme
  2. Urban Community development Project
  3. Urban Community development Plan
  4. Urban Community development Policy
ব্যাখ্যা

- শহর সমাজসেবা কার্যক্রমের শুরু ১৯৫৫ সালে জাতিসংঘের পরামর্শে ঢাকার কায়েতটুলিতে পরীক্ষামূলক শহর সমাজ উন্নয়ন প্রকল্প (Urban Community Development Project- UCDP) চালু করার মাধ্যমে। এটি ঢাকা আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের মাধ্যমে শুরু হয়। ১৯৭৮ সালে এটি একটি জাতিগঠনমূলক বিভাগ এবং ১৯৮৪ সালে সমাজসেবা অধিদফতর হিসেবে স্বীকৃতি পায়। এর মূল লক্ষ্য ছিল শহর এলাকার নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। 

১২.
Which is not correctional service? (নীচের কোনটি সংশোধন কার্যক্রম নয়?)
  1. Probation (প্রবেশন)
  2. Parole (প্যারোল)
  3. Remand home (হাজতবাস)
  4. CrPc (ফৌজদারি কার্যবিধি)
ব্যাখ্যা

- সংশোধনমূলক কার্যক্রম বলতে বুঝায়,  অপরাধীকে শাস্তি না দিয়ে বা কারাগারে না পাঠিয়ে সমাজে স্বাভাবিকভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেয়। এই প্রক্রিয়ায় প্রবেশন কর্মকর্তা অপরাধীর তত্ত্বাবধান করেন এবং তাকে আত্মশুদ্ধি ও চারিত্রিক সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেন। প্রবেশনের মূল লক্ষ্য হলো অপরাধীকে সংশোধনের মাধ্যমে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং ভবিষ্যতে পুনরায় অপরাধ করা থেকে বিরত রাখা। 
সেদিক থেকে কয়েকটি জনপ্রিয় সংশোধন কার্যক্রম হলো; প্রবেশন, প্যারোল, হাজতবাস। কিন্তু ফৌজদারী কার্যবিধি (CrPC)  একটি আইন,  কোনো সংশোধন কার্যক্রম নয়।

১৩.
Which was  not the goal of V- AID programme? (নীচের কোনটি ভি- এইড প্রোগ্রামের কর্মসূচি নয়?)
  1. Industrial development (শিল্প উন্নয়ন) 
  2. Agricultural development (কৃষি উন্নয়ন) 
  3. Arranging training programme (প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন) 
  4. Giving loan and taking profit (লোন নেওয়া ও মুনাফা অর্জন) 
ব্যাখ্যা

- V-AID (ভি-এইড) এর পূর্ণরূপ হলো Village Agricultural and Industrial Development (গ্রাম কৃষি ও শিল্প উন্নয়ন)। এটি ১৯৫২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে চালু হওয়া একটি গ্রাম উন্নয়ন কর্মসূচি ছিল।  
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গ্রামীণ উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করা।  
এটি ছিল মূলত আমেরিকার সহযোগিতায় চলা গ্রামীন উন্নয়ন কার্যক্রম।  যার কারণে আমেরিকার সহযোগিতা ১৯৫৯ সালে বন্ধ হওয়ার পর পুরো কর্মসূচি স্থগত
 হয়ে যায়। সুতরাং এতেই প্রতীয়মান হচ্ছে যে, এটা কোনো লোন দেওয়া,  নেওয়া ও মুনাফা অর্জনকারী কর্মসূচি ছিল না।  

১৪.
"Social Diagnosis " of Marry Richmond is published in which year? (ম্যারী রিচমন্ড রচিত " সোশ্যাল ডায়াগনোসিস " গ্রন্থটি কতসালে প্রকাশিত হয়?)
  1. 1913
  2. 1914
  3. 1916
  4. 1917
ব্যাখ্যা

- ১৯১৮ সালে আমেরিকায় চিকিৎসা সমাজকর্মীদের সংগঠন American Association of Hospital Medical Social workers গঠিত হয়।  মেডিকেল সমাজকর্মের পেশাগত সমৃদ্ধির অগ্রযাত্রায় ম্যারি রিচমন্ড( Mary Richmond)  এর নামও গুরুত্বপূর্ণ। তিনি তার বিখ্যাত গ্রন্থ "Social Diagnosis "(১৯১৭ সালে প্রকাশিত)   প্রকাশের পর মেডিকেল সমাজকর্মের পেশা হিসেবে বিবেচিত হওয়ার আন্দোলন গতিলাভ করে। 

মেডিকেল সমাজকর্মের কর্মসূচিতে রোগীদের মানসিক, সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান করা হয়, যাতে তারা সুস্থ হয়ে সমাজে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারে। এর মধ্যে রয়েছে রোগীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, মানসিক শক্তি বাড়ানো, চিকিৎসার ব্যয় বহনে সহায়তা করা এবং চিকিৎসা শেষে তাদের পুনর্বাসনে সাহায্য করা। এই কার্যক্রম হাসপাতালের মাধ্যমে পরিচালিত হয় এবং এর মূল উদ্দেশ্য হলো রোগীদের রোগ নিরাময়ে সব রকম প্রতিবন্ধকতা দূর করা। 

যাহোক মেডিকেল সমাজকর্মের কাজ কখনো কারও বাড়ি - ঘর তৈরি করা নয়। এর মূল কাজ রোগীর মানসিক ও আর্থ-সামাজিক সাহায্য প্রদান করা। 

১৫.
Department of Social service was established in which year? (সমাজসেবা অধিদফতর কতসালে গঠিত হয়?)
  1. 1989
  2. 1986
  3. 1985
  4. 1984
ব্যাখ্যা

- ১৯৮৪ সালে সমাজসেবা অধিদফতর ও ১৯৮৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করে। যেমন: জাতীয় সমাজকল্যাণ পরিষদ(১৯৫৬), সমাজসেবা অধিদফতর (১৯৮৪), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন( ১৯৯৯), নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,  শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (১৯৮৪) 

​source :-  উচ্চ মাধ্যমিক সমাজকর্ম, হুমায়ূন কবির 

১৬.
The duration of UNO supervised training course in the then Pakistan to create Social workers was- (পাকিস্তানে সমাজকর্মী তৈরির নিমিত্তে  জাতিসংঘের পরিচালিত প্রশিক্ষণ কোর্সের মেয়াদ কতদিন ছিল?)
  1. 60 days
  2. 70 days 
  3. 3 days
  4. 90 days
ব্যাখ্যা

- ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানে মোহাজের সমস্যা চরম আকার ধারণ করে।  এ পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তান সরকার ১৯৫১ সালে জাতিসংঘের কাছে সাহায্য প্রার্থনা করে।  তাদের আবেদনের সাপেক্ষে ১৯৫২ সালে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ঢাকা আসে।  তাদের রিপোর্টের ভিত্তিতে, এদেশীয় সমাজকর্মী তৈরির নিমিত্তে ১৯৫৩ সালে জাতিসংঘ তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। মূলত এই কোর্সের মূল লক্ষ্য ছিল দক্ষ সমাজকর্মী তৈরির মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করা।

সোর্স :- উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ূন কবির।

১৭.
From where was the "Urban Community Development Project" initiated? (Urban Community Development Project "কোন জায়গা থেকে শুরু হয়?)
  1. Kamrangir Char,  Dhaka ( কামরাঙ্গীর চর, ঢাকা) 
  2. Azimpur,  Dhaka ( আজিমপুর,  ঢাকা) 
  3. Bayettoly,  Dhaka  ( বায়েতটুলি, ঢাকা) 
  4. Kayettoly, Dhaka ( কায়েতটুলী,  ঢাকা) 
ব্যাখ্যা

- শহর সমাজ উন্নয়ন কার্যক্রম /Urban Community development (UCD) শহর এলাকার উন্নত জীবন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর এদেশে ভারত থেকে মোহাজেরদের আগমন ঘটে। এতে তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বস্তি সমস্যাসহ নানাবিধ সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে জাতিসংঘ থেকে প্রেরিত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার ১৯৫৫ সালে Dhaka Urban Community Development Board গঠন করে। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে ১৯৫৫ সালেই পরীক্ষামূলকভাবে শহর সমাজ উন্নয়ন প্রকল্প (Urban Community Development Project (UCDP) চালু করা হয়।

​Source: dss.barisaldiv.gov.bd

১৮.
National Disability Development Foundation was established??/জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কতসালে প্রতিষ্ঠিত হয়??
  1. 1999
  2. 1998
  3. 1997
  4. 2000
ব্যাখ্যা

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারী স্বশাসিত প্রতিষ্ঠান।এটি ১৯৯৯সালের ১৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।  এর সদর দপ্তরসুবর্ণ ভবন, মিরপুর-১৪, ঢাকাতে অবস্থিত। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধনের জন্য ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করছে। 

১৯.
International child policy was taken by UNO in which year? (জাতিসংঘ কতৃক শিশু নীতি কতসালে গৃহীত হয়?)
  1. 1989
  2. 1988
  3. 1998
  4. 1987
ব্যাখ্যা

- আন্তর্জাতিক শিশু নীতি বলতে জাতিসংঘের শিশু অধিকার সনদকে বোঝানো হলে, এটি ১৯৮৯ সালের ২০ নভেম্বর স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং ১৯৯০ সালের ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। এই সনদটি শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি, যা শিশুদের জীবন ও সুরক্ষার কথা বলে।
 

২০.
According to the child act 1974, The age of child was....???? / শিশু আইন ১৯৭৪ অনুযায়ী, শিশুদের বয়স কত??
  1. ৬-১৬
  2. ৬-১৮
  3. ৯-১৮
  4. ১০-১৮
ব্যাখ্যা

- শিশু আইন ১৯৭৪ অনুযায়ী, ১৬ বছর বয়স পর্যন্ত মানুষকে শিশু হিসেবে গণ্য করা হতো। তবে, এই আইনটি বর্তমানে বাতিল করে “শিশু আইন ২০১৩” কার্যকর করা হয়েছে, যেখানে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছর বয়স পর্যন্ত মানুষকে শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

২১.
Juvenile court was First initiated in which city? (পৃথিবীতে প্রথম কিশোর আদালত কোথায় চালু হয়?) 
  1. California, USA
  2. Chicago, USA
  3. Florida, USA
  4. Boston, USA
ব্যাখ্যা

- কিশোর অপরাধীদের বিচার ও তাদের সংশোধনের জন্য কিশোর আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিশোর আদালত স্থাপনের আইনগত ভিত্তি রচিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৮৯৯ সালের ১লা জুলাই শিকাগো শহরে সর্বপ্রথম কিশোর আদালত স্থাপিত হয়।

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ূন কবির।

২২.
 Rural Social  Service ( RSS) was primarily started in how many Thanas??
  1. 21
  2. 20
  3. 18
  4. 19
ব্যাখ্যা

- সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
​- জাতির জনক বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় সমাজসেবা অধিদফতর ১৯৭৪ সালে পরীক্ষামূলকভাবে তৎকালীন ১৯টি থানায় ‘পল্লী সমাজসেবা কার্যক্রম’ শুরু করে। এর সফলতার আলোকে ১৯৭৭ সালে আরও ২১টি থানায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

​Source: dss.nokla.sherpur.gov.bd

২৩.
When All thanas were turned into Upazilas in Bangladesh? (কখন বাংলাদেশের সকল থানা উপজেলায় রুপান্তর করা হয়?)
  1. 1974
  2. 1986
  3. 1983
  4. 1984
ব্যাখ্যা

- V-AID( Village Agricultural and Industrial Development)  কর্মসূচিকে গ্রামীন সমাজসেবা কার্যক্রমের সূচনা হিসেবে মেনে নেওয়া হয়। ১৯৫২-৫৩ সালের দিকে  আমেরিকার সহযোগিতায় শুরু হয়। আমেরিকার সহযোগিতা প্রত্যাহারের সাথে সাথে এই কর্মসূচি ১৯৫৯ সালে বন্ধ হয়ে যায়। ১৯৭৪ সালে স্বাধীনতার পর পল্লী সমাজসেবা কার্যক্রম (RSS) নামে পুনরায়  শুরু  হয়। ১৯৮২( মতান্তরে ১৯৮৪ ) সালে সব থানাকে উপজেলায় রুপান্তর করা হয়। এই কার্যক্রমের আরও বিস্তৃতি ঘটে। ১৯৭৪ সালে এটি ১৯টি থানায় শুরু হয় এবং সফলতার ভিত্তিতে ১৯৭৭ সালে ২১ টি থানায় এই কর্মসূচি বিস্তৃত করা হয়। বর্তমানে প্রায় ৪৯২টি উপজেলায় এ কার্যক্রম চালু আছে।

​​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ুন কবির।

২৪.
How many seats are there in Fourth juvenile development centre of jaipurhat? (জয়পুরহাটের চতুর্থ কিশোর উন্নয়ন কেন্দ্রের আসন সংখ্যা কত?)
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
ব্যাখ্যা

- বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে।  এগুলোর মধ্যে দুইটি গাজীপুর জেলায় ও একটি যশোর জেলার পুলেরহাটে অবস্থিত।  সম্প্রতি চতুর্থ প্রস্তাবিত কিশোর উন্নয়ন কেন্দ্র জয়পুরহাট জেলায় অবস্থিত। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানটি ৩০০ আসন বিশিষ্ট। এর অবকাঠামোগত কার্যক্রম শুরু হয়েছে। 

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম; হুমায়ুন কবির।

২৫.
During filing a case in juvenile court , how many issues should be the matter of concern? (কিশোর আদালতে কেইস করার সময় কয়টি বিষয় মনে রাখতে হয়?)
  1. Two
  2. Three
  3. Four
  4. Five
ব্যাখ্যা

- কিশোর আদালত , যা তরুণ অপরাধীর আদালত বা শিশু আদালত নামেও পরিচিত , হল একটি ট্রাইব্যুনাল যার প্রাপ্তবয়স্ক না হওয়া শিশুদের দ্বারা সংঘটিত অপরাধের রায় দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে । বেশিরভাগ আধুনিক আইনি ব্যবস্থায়, অপরাধ সংঘটিত শিশুদের সাথে একই অপরাধ সংঘটিত আইনী প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্ন আচরণ করা হয়।
যাহোক কিশোর আদালতে মামলা দায়ের করার ক্ষেত্রে তিনটি বিষয় মাথায় রাখতে হয়।
(০১) অভিভাবক কেস, (০২) পুলিশ কেস, (০৩) প্রবেশন অফিসার বা সোশ্যাল কেস ওয়ার্কার কেস।
এ তিনটি দিক থেকে বিবেচনা করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে মামলা হয়।

​Source: উচ্চ মাধ্যমিক সমাজকর্ম; হুমায়ুন কবির।

২৬.
When was Dhaka Urban Community Development Board formed? (Dhaka Urban Community Development Board কতসালে গঠিত হয়?)
  1. ১৯৫৩
  2. ১৯৫৪
  3. ১৯৫৫
  4. ১৯৫৬
ব্যাখ্যা

- শহর সমাজ উন্নয়ন কার্যক্রম /Urban Community development (UCD) শহর এলাকার উন্নত জীবন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর এদেশে ভারত থেকে মোহাজেরদের আগমন ঘটে। এতে তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বস্তি সমস্যাসহ নানাবিধ সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে জাতিসংঘ থেকে প্রেরিত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার ১৯৫৫ সালে Dhaka Urban Community Development Board গঠন করে। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে ১৯৫৫ সালেই পরীক্ষামূলকভাবে শহর সমাজ উন্নয়ন প্রকল্প (Urban Community Development Project (UCDP) চালু করা হয়।

​​Source: dss.barisaldiv.gov.bd