পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
সমার্থক ও বিপরীতার্থক শব্দ। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
'সলিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্লাব
  2. খ) সৌদামিনী
  3. গ) চঞ্চলা
  4. ঘ) নীর
সঠিক উত্তর:
ঘ) নীর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নীর
ব্যাখ্যা
পানি - জল, বারি, সলিল, অপ্, নীর, অম্ভ, তোয়, পুষ্কর, তামর, জীবন, অম্বু;
বন্যা - প্লাব, প্লাবন;
বিদ্যুৎ - বিজলি, চঞ্চলা, সৌদামিনী।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিচের কোন শব্দগুচ্ছটি সমার্থক?
  1. ক) জলদ, রাজীব
  2. খ) পুণ্ডরীক, পয়োধর
  3. গ) অরবিন্দ, উৎপল
  4. ঘ) শতদল, কাদম্বিনী
সঠিক উত্তর:
গ) অরবিন্দ, উৎপল
উত্তর
সঠিক উত্তর:
গ) অরবিন্দ, উৎপল
ব্যাখ্যা
মেঘ - জলদ, জলধর, বারিদ, অভ্র, নীরদ, পয়োদ, পয়োধর, কাদম্বিনী, নীরধর৷
পদ্ম - অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিচের কোনটি 'নেত্র' শব্দের সঠিক সমার্থক শব্দ?
  1. ক) সোম
  2. খ) নিশাকর
  3. গ) ইন্দু
  4. ঘ) লোচন
সঠিক উত্তর:
ঘ) লোচন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লোচন
ব্যাখ্যা
চোখ - চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র;
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু, নিশাকর, কুমুদরঞ্জন, ইন্দু, শশধর।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দটি চিহ্নিত করুন৷
  1. ক) পিক
  2. খ) কাকপুষ্ট
  3. গ) বসুধা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) বসুধা
উত্তর
সঠিক উত্তর:
গ) বসুধা
ব্যাখ্যা
পৃথিবী - ভূমন্ডল, ধরা, ভুবন, জাহান, ক্ষিতি, অবনী, ধরণী, ভূ, ধরিত্রী, বসুধা, দুনিয়া ইত্যাদি।
কোকিল - পিক, পরভৃত, কোয়েল, কাকপুষ্ট, বসন্তী, বসন্তদূত।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিচের কোন শব্দগুচ্ছটি সমার্থক?
  1. ক) বিজলি, কলেবর
  2. খ) দেহ, ভানু
  3. গ) চপলা, প্রভাকর
  4. ঘ) দিবাকর, দিনপতি
সঠিক উত্তর:
ঘ) দিবাকর, দিনপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিবাকর, দিনপতি
ব্যাখ্যা
বিদ্যুৎ - বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, দামিনী, ক্ষণপ্রভা।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
'বিহঙ্গ, খগ, দ্বিজ' —শব্দ তিনটি মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. ক) কল্লোল
  2. খ) মহোর্মি
  3. গ) পাখি
  4. ঘ) জোয়ার
সঠিক উত্তর:
গ) পাখি
উত্তর
সঠিক উত্তর:
গ) পাখি
ব্যাখ্যা
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিচের কোনটি 'হস্তী' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) কেশরী
  2. খ) তিমির
  3. গ) দ্বিরদ
  4. ঘ) তমঃ
সঠিক উত্তর:
গ) দ্বিরদ
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিরদ
ব্যাখ্যা
হস্তী - হাতি, গজ, নাগ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।
অন্ধকার - আধাঁর, তিমির, তমঃ।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিচের কোন শব্দগুচ্ছটি সমার্থক নয়?
  1. ক) পবন, সমীরণ
  2. খ) গন্ধবহ, প্রভঞ্জন
  3. গ) অহ, দিবা
  4. ঘ) নিশা, আটপ্রহর
সঠিক উত্তর:
ঘ) নিশা, আটপ্রহর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিশা, আটপ্রহর
ব্যাখ্যা
বাতাস - অনিল, পবন, সমীরণ, মরুৎ, বায়ু, গন্ধবহ, প্রভঞ্জন।
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিচের কোনটি 'অবতরণ' শব্দের বিপরীত শব্দ?
  1. ক) ঊর্ধ্ব
  2. খ) অন্ত
  3. গ) আরোহণ
  4. ঘ) প্রত্যার্পণ
সঠিক উত্তর:
গ) আরোহণ
উত্তর
সঠিক উত্তর:
গ) আরোহণ
ব্যাখ্যা
অধঃ - ঊর্ধ্ব
অনন্ত - অন্ত
অর্পণ - প্রত্যার্পণ/গ্রহণ
অবতরণ - আরোহণ
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১০.
নিচের কোন শব্দগুচ্ছ বিপরীতার্থক নয়?
  1. ক) উত্তরণ - অবতরণ
  2. খ) উত্তমর্ণ - অধমর্ণ
  3. গ) উন্নয়ন - অবনয়ন
  4. ঘ) ইস্তফা - ত্যাগ
সঠিক উত্তর:
ঘ) ইস্তফা - ত্যাগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইস্তফা - ত্যাগ
ব্যাখ্যা
ইস্তফা - যোগদান
উত্তরণ - অবতরণ
উত্তমর্ণ - অধমর্ণ
উন্নয়ন - অবনয়ন
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১১.
'লঘীয়ান' শব্দের সঠিক বিপরীত শব্দ হলো-
  1. ক) প্রতিঘাত
  2. খ) ঘোলা
  3. গ) গরীয়ান
  4. ঘ) চক্ষুষ্মান
সঠিক উত্তর:
গ) গরীয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) গরীয়ান
ব্যাখ্যা
গরীয়ান - লঘীয়ান
ঘাত - প্রতিঘাত
ঘোলা - পরিষ্কার
অন্ধ - চক্ষুষ্মান
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ