পরীক্ষা আর্কাইভ

Bangladesh Bank - Assistant Director

পরীক্ষাBIBMতারিখ৩১ জুলাই, ২০১৫সময়55 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Bangladesh Bank, Post Name:Assistant Direct, Exam Date: 31.07.2015, Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM).
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh Bank - Assistant Director

BIBM · ৩১ জুলাই, ২০১৫ · ১০০ প্রশ্ন

.
ভাষার মূল উপাদান হচ্ছে-
  1. ক) বর্ণ
  2. খ) শব্দ
  3. গ) ধ্বনি
  4. ঘ) বাক্য
ব্যাখ্যা
 • ভাষার মূল উপাদান- 'ধ্বনি'। 

• ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। 
এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম বা মূল উপাদান হলো ধ্বনি।   

তাছাড়া, 
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী (২০২২ সংস্করণ)। 
.
‘আভরণ' শব্দের অর্থ কি?
  1. ক) অলংকার
  2. খ) আচ্ছাদন
  3. গ) রমণীয়
  4. ঘ) অনবরত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'আভরণ' শব্দের অর্থ- ভূষণ, অলংকার, গহনা।  

অন্যদিকে,
• 'আবরণ' শব্দের অর্থ- 'আচ্ছাদন'।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
“মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন” এখানে 'কিংবা' অব্যয়টি কোন অব্যয়?
  1. ক) অনুকার অব্যয়
  2. খ) বিয়োজক অব্যয়
  3. গ) সমুচ্চয়ী অব্যয়
  4. ঘ) সংযোজক অব্যয়
ব্যাখ্যা
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন'- এখানে 'কিংবা' বিয়োজক অব্যয়।

• সমুচ্চয়ী অব্যয়:
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।

• বিয়োজক অব্যয়: 
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়। 
এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।

• সংযোজক অব্যয়: 
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• সংকোচক অব্যয়: 
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

• অনুগামী সমুচ্চায়ী অব্যয়: 
যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থেকে।
তাই তাদের অনুগামী সমুচ্চায়ী অব্যয় বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ-
  1. ক) সাহায্যকারী
  2. খ) স্বাস্থ্যহীন লোক
  3. গ) বাদক
  4. ঘ) তোষামুদে
ব্যাখ্যা
• 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ- 'তোষামুদে'। 

• গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: 
- 'কচু বনের কালাচাঁদ' বাগধারার অর্থ- 'অপদার্থ'।  
- 'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ- 'যার কোন মূল্য নেই'।  
- 'নারকের ঢেঁকি' বাগধারার অর্থ- 'বিবাদের বিষয়'।
- 'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারার অর্থ- 'বাঁচামরার লড়াই'।
- 'তাসের ঘর'  বাগধারার অর্থ- 'ক্ষণস্থায়ী'। 
- 'চোখের বালি' বাগধারার অর্থ- 'চক্ষুশূল'।  
- 'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বাবুর্চি' কোন ভাষার শব্দ?
  1. ক) তুর্কি
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বাবুর্চি'- তুর্কি ভাষার শব্দ।
'বাবুর্চি' শব্দের অর্থ- মুসলমান পাচক, পুরুষ পাচক। 

• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো: 
- বাবা,
- কোর্মা,
- খাতুন,
- বিবি,
- চাকর,
- চাকু,
- তোপ,
- দারোগা,  
- বাবুর্চি,
- লাশ,
- মুচলেখা, 
- কুলি,
- খোকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ এবং বাংলা একাডেমি অভিধান
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মূর্ধন্য
  2. খ) মূর্ধণ
  3. গ) মুর্ধন্য
  4. ঘ) মূর্ধণ্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'মূর্ধন্য'- বানানটি শুদ্ধ।

• 'মূর্ধন্য' শব্দের অর্থ- জিহ্বার অগ্রভাগ দ্বারা মূর্ধা স্পর্শ করে উচ্চার্য। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে?
  1. ক) চাকু, চাকর
  2. খ) খদ্দর, হরতাল
  3. গ) চা, চিনি
  4. ঘ) রিক্সা, রেস্তোরাঁ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
চা, চিনি- চীনা শব্দ। 

• আরো কিছু বিদেশি শব্দ: 
গুজরাটি শব্দ: খদ্দর, হরতাল ৷
ওলন্দাজ শব্দ: ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম) ৷
ফরাসি শব্দ: কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য কি ?
  1. ক) বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
  2. খ) বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
  3. গ) বিশেষ্যের অভাব দূর করা
  4. ঘ) ভাষা শব্দ সম্পদ বৃদ্ধি করা
ব্যাখ্যা
• সর্বনাম: 
- সর্বনাম বাক্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে। 
- সর্বনাম অনেক ক্ষেত্রে বিশেষ্য, বিশেষ্যগুচ্ছ কিংবা বিশেষ্যস্থানীয় ব্যাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত হয়। 
যেমন,
বিশেষ্যের পরিবর্তে: ডাক্তার অসুস্থ, তিনি রোগী দেখতে আসবেন না। 
এখানে বিশেষ্য: ডাক্তার, আর সর্বনাম: তিনি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণী, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন। 
.
সন্ধির প্রধান সুবিধা কি?
  1. ক) উচ্চারণের সুবিধা
  2. খ) লেখার সুবিধা
  3. গ) শোনার সুবিধা
  4. ঘ) পড়ার সুবিধা
ব্যাখ্যা
• সন্ধি: 
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
যেমন, আশা ও অতীত উচ্চারণে যে আয়াস প্রয়োজন, আশাতীত তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। এবং শ্রুতিমধুর। 

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১০.
“কর্মভোগ এড়ানো যায় না” এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করছে?
  1. ক) পেশা
  2. খ) অনুষ্ঠান
  3. গ) কৃতকর্ম
  4. ঘ) কর্তব্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কর্মভোগ এড়ানো যায় না' বাক্যে 
'কর্ম' শব্দটি দ্বারা কৃতকর্ম বা দুষ্কর্মের পরিণাম।অর্থ প্রকাশ করছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  
১১.
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে 'না' এর ব্যবহার কী অর্থে?
  1. ক) না-বাচক
  2. খ) হ্যাঁ-বাচক
  3. গ) প্রশ্নবোধক
  4. ঘ) বিষ্ময়সূচক
ব্যাখ্যা
• তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে 'না'- প্রশ্নাত্মক/প্রশ্নবোধন অর্থে ব্যবহৃত হয়েছে।

• নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর:
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।

• সূত্র: নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ-বাচক। প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়।
যেমন:
• নির্দেশাত্মক: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
• প্রশ্নাত্মক: দেশপ্রেমিককে কে না ভালোবাসে?

তেমনই,
• নির্দেশাত্মক: তুমি বলেছিলে আগামীকাল আসবে।
• প্রশ্নাত্মক: তুমি না বলেছিলে আগামীকাল আসবে?

• সূত্র: রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে
হয়।
যেমন:
• নির্দেশাত্মক: কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না।
• প্রশ্নাত্মক: কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) কিরণ
  2. খ) দিবস
  3. গ) অগ্নি
  4. ঘ) বাতাস
ব্যাখ্যা
'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ। 

• ‘অগ্নি’ এর সমার্থক শব্দ:
- অনল,
- পাবক,
- আগুন,
- বিশ্বপা,
- সর্বভুক,
- পাবক,
- কৃশানু,
- জগন্নু প্রভৃতি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
  1. ক) সমাপ্তি
  2. খ) দেনা-পাওনা
  3. গ) পোস্টমাস্টার
  4. ঘ) মধ্যবর্তিনী
ব্যাখ্যা
• 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র 'মৃন্ময়ী'। 

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে। 
- তিনি ১১৯ টি ছোটগল্প রচনা করেন।

• তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল:
- ভিখারিণী ,
- দেনা পাওনা ,
- মনিহারা ,
- পোস্টমাস্টার,
- এক রাত্রি ,
- ক্ষুধিত পাষাণ ,
- স্ত্রীর পত্র ,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা ,
- হৈমন্তী ,
- মুসলমানীর গল্প ।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, 'সমাপ্তি' ছোটগল্প ।  
১৪.
কোনটি অনুজ্ঞা?
  1. ক) তুমি গিয়েছিলে
  2. খ) তুমি যাও
  3. গ) তুমি যাচ্ছিলে
  4. ঘ) তুমি যাচ্ছ
ব্যাখ্যা
- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।

যেমন:
- তুমি যাও
- কাজটি করে ফেল।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
কোনটি সঠিক?
  1. ক) একাত্তরের দিনগুলো (উপন্যাস)
  2. খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
  3. গ) পথের দাবী (উপন্যাস)
  4. ঘ) গোরা (নাট্যগ্রন্থ)
ব্যাখ্যা
• পথের দাবী: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস 'পথের দাবী'। 
- 'পথের দাবী' (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস।
- কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। 
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। 
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।  
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। 
- বঙ্গবানী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।


⇒ একাত্তরের দিনগুলি: 
• একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণমূলক ডায়েরি গ্রন্থ। 
• বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। 
• তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি।
• ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন। সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে।
• ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়। বস্ত্তত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'। 

• বিদ্রোহী কবিতা
- কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- 'গোরা'।   

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া। 
১৬.
‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
  1. ক) অশোক মিত্র
  2. খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
  3. গ) অতুল সুর
  4. ঘ) নীরদচন্দ্র চৌধুরী
ব্যাখ্যা
• নীরদচন্দ্র চৌধুরী রচিত গ্রন্থ- ‘আত্মঘাতী বাঙালী’। 
- আহমদ শরীফ রচিত কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ গবেষণা গ্রন্থ - বিচিত চিন্তা (১৯৮৬), স্বদেশ অন্বেষা (১৯৭০), বাঙালী ও বাঙলা সাহিত্য, স্বদেশ চিন্তা ইত্যাদি।
- 'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা- এস ওয়াজেদ আলি।
- কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ- 'বাঙালির বাংলা'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
১৭.
‘চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) ফজল শাহাবুদ্দীন
  3. গ) আবুল হোসেন
  4. ঘ) মোজাম্মেল হক
ব্যাখ্যা
‘চতুরঙ্গ'- পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির।
 
• আরো কিছু পত্রিকার সম্পাদক: 
- 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা। 
- আহমদ ছফা সম্পাদিত পত্রিকা স্বদেশ। 
- বুদ্ধদেব বসু প্রকাশিত পত্রিকা কবিতা।
- 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
- রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছেন- সাধনা (১৮৯৪), ভারতী (১৮৯৮), বঙ্গদেশ (১৯০১), তত্ত্ববােধিনী (১৯১১)।
- বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকা- প্রগতি (১৯২৭-২৯), কবিতা (১৯৩৫-৪০)।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
১৮.
কোনটি রবীন্দ্রনাথের রচনা?
  1. ক) চতুষ্পদী
  2. খ) চতুষ্কোণ
  3. গ) চতুদর্শী
  4. ঘ) চতুরঙ্গ
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস- 'চতুরঙ্গ'। 

• 'চতুরঙ্গ' উপন্যাস 
-রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- চতুরঙ্গ।
- এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
- চোখের বালি ,
- গোরা,
- যোগাযোগ ,
- চুতরঙ্গ , 
- ঘরে-বাহিরে ,
- চার অধ্যায় ,
- মালঞ্চ। 

উল্লেখ্য,
- হুমায়ুন কবির ‘চতুরঙ্গ' নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করতেন।
- বলাইচাঁদ মুখােপাধ্যায় রচিত কাব্য ‘চতুর্দশী' (১৯৪৭),
- মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘চতুষ্কোণ' (১৯৪৮)।

উৎসঃ বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
'আবোল-তাবোল' কার লেখা?
  1. ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  2. খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সত্যজিৎ রায়
ব্যাখ্যা
• সুকুমার রায়: 
- সুকুমার রায় ১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতায় তাঁর জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত শিশুসাহিত্যিক।

• তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা:
- হ-য-ব-র-ল।
- পাগলা দাশু।
- বহুরূপী।
- আবোল-তাবোল।
- খাইখাই ।
- অবাক জলপান ।
- শব্দকল্পদ্রুম । 
- ঝালাপালা । 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া
২০.
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন?
  1. ক) মি. উইলিয়াম
  2. খ) উইলিয়াম কেরি
  3. গ) রামরাম বসু
  4. ঘ) জেসি মার্শম্যান
ব্যাখ্যা
• ফোর্ট উইলিয়াম কলেজ: 
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন। 
- বাংলাসহ ভারতের অনেক ভাষা বিশেষজ্ঞ ও ধর্মপ্রচারক উইলিয়াম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।

 • উইলিয়াম কেরী: 
- উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি ।
- বাংলা গদ্যের বিকাশে এই বিদেশের অবদান সর্বাধিক ।
- তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন ।
- ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ ।
- ১৮১০ সালে তিনি দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ) এবং বাংলাপিডিয়া। 
২১.
( 21-24 ) : Choose the word opposite in meaning to the given word.
Craven
  1. ক) greedy
  2. খ) generous
  3. গ) coward
  4. ঘ) brave
ব্যাখ্যা
• Craven - কাপুরুষ; ভীরু।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) greedy - লোভী; লোভাতুর
খ) generous - উদার; সহৃদয়
গ) coward - কাপুরুষ; ভীরু।
ঘ) brave - সাহসী; নির্ভীক

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - brave শব্দটি Craven এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
২২.
Choose the word opposite in meaning to the given word. Ulterior
  1. ক) tipped
  2. খ) sparkling
  3. গ) stated
  4. ঘ) rampaging
ব্যাখ্যা
• Ulterior - দূরবর্তী; যা প্রথমে দৃষ্ট বা কথিত হয়েছে তার বহির্ভূত; দূরস্থ/ অপ্রত্যক্ষ।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) tipped - আলতোভাবে ছোঁয়া বা আঘাত করা।
খ) sparkling - জ্বলজ্বল করা; ঝলমল করা
গ) stated - বর্ণিত বিষয়/  সত্য ঘটনা, মতামত, সমস্যা ইত্যাদি বিষয়ে আনুপূর্বিক বিবৃতি
ঘ) rampaging - উত্তেজিত অবস্থায় বা ক্রোধোন্মত্ত হয়ে ছোটাছুটি করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলর মধ্যে - stated শব্দটি Ulterior এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
- Ulterior দ্বারা অপ্রত্যক্ষ কিছু বোঝায় এবং sparkling দ্বারা জ্বলজ্বল করা অর্থাৎ প্রকাশিত কিছুকে নির্দেশ করছে।

Source: Bangla Academy Dictionary.
২৩.
Choose the word opposite in meaning to the given word.
Euphonious
  1. ক) strident
  2. খ) significant
  3. গ) lethargic
  4. ঘ) distasteful
ব্যাখ্যা
• Euphonious -  শ্রুতিমধুর; মধুর ধ্বনিপূর্ণ।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) strident - উচ্চনাদী; কর্কশ; তীক্ষ্ণ
খ) significant - বিশেষ অর্থপূর্ণ; বিশেষ ইঙ্গিতপূর্ণ; গুরুত্বপূর্ণ
গ) lethargic - অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট।
ঘ) distasteful - অরূচিকর।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Strident শব্দটি Euphonious এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
২৪.
Choose the word opposite in meaning to the given word.
Laconic
  1. ক) wicked
  2. খ) verbose
  3. গ) milky
  4. ঘ) fragrance
ব্যাখ্যা
• Laconic - অল্পকথায় প্রকাশিত।

ক) wicked -  মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত
খ) verbose - বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ
গ) milky - দুধের; দুধের মতো; দুধ মেশানো; দুগ্ধমিশ্রিত
ঘ) fragrance -  সুগন্ধ; সুরভি; সুবাস।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - verbose শব্দটি  Laconic এর বিপরীত অর্থ প্রকাশ করে।

Source: Bangla Academy Dictionary.
২৫.
25-28: Fill in the blanks with appropriate word to make the sentence meaningful.
The bureaucrat was _____ for his role in the scam.
  1. ক) reinstated
  2. খ) criticized
  3. গ) indicted
  4. ঘ) identified
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 

ক) reinstated - পদে বহাল থাকা।
খ) criticized - সমালোচনা করা; ত্রুটিনির্দেশ করা।
গ) indicted -  নির্দেশ করা; সূচিত করা; জানানো; জ্ঞাপন করা
ঘ) identified - শনাক্ত/চিহ্নিত করা।

• the bureaucrat was _____ for his role in the scam - এই বাক্যে  scam অর্থ জালিয়াতি, bureaucrat অর্থ সরকারি আমলা / কর্মকর্তা। 
- এবং সাধারণত জালিয়াতি এর জন্য কাউকে অভিযুক্ত করা হয়।
- সুতরাং, বোঝা যাচ্ছে -উল্লেখিত অপশন গুলোর মধ্যে - শূন্যস্থানে indicted শব্দটি বসালে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে।

Source: Bangla Academy Dictionary.
২৬.
He had to repent _____ what he had done.
  1. ক) at
  2. খ) of
  3. গ) over
  4. ঘ) for
ব্যাখ্যা
• আমরা Oxford dictionary, Cambridge dictionary এবং Merriam-Webster dictionary তে repent for এবং repent of এর অর্থগত এবং ব্যবহারিক কোন পার্থক্য পাইনি।
- তাই উপরোক্ত বাক্যের জন্য of and for দুইটা Preposition ই যথার্থ।

• কিন্তু প্রশ্নোক্ত বাক্যটি প্রশ্নকর্তা সরাসরি Oxford Dictionary থেকে নিয়েছেন এবং সেখানে repent of সহকারেই বাক্যটি ছিল।
- তাই বাতিল করা হলো না।
- এখানে প্রশ্নের উৎস যেটা উত্তর দিয়েছে, সেটাই উত্তর নেয়া হয়েছে।
- যেমন যেকোন চাকরীর পরীক্ষাতেও উত্তর হিসেবে প্রশ্নকর্তার প্রশ্নের উৎসকেই উত্তর হিসেবে ধরা হয়ে থাকে।

• তবে অপশন গুলোতে যদি of না থাকতো, সেক্ষেত্রে উত্তর অবশ্যই for হতো।
২৭.
Not to ____ of milk, even water was not there.
  1. ক) talk
  2. খ) speak
  3. গ) mention
  4. ঘ) discuss
ব্যাখ্যা
• যেটা বলা হচ্ছে সেটাকে জোর দেওয়ার জন্য ‘not to mention’ ব্যবহৃত হয়।
- তাছাড়া, talk of milk, speak of milk, discuss of milk এই অর্থগুলো সামাঞ্জ্যপূর্ন নয়। 
- complete sentence: Not to mention of milk, even water was not there.
২৮.
He is usually calm, but today he appears rather ___.
  1. ক) disturbed
  2. খ) restless
  3. গ) unwell
  4. ঘ) ill
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) disturbed - বিশৃঙ্খল করা; স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করা; মনোযোগ নষ্ট করা
খ) restless -  চঞ্চল অথবা অস্থির
গ) unwell - অসুস্থ
ঘ) ill - অসুস্থ

• He is usually calm, but today he appears rather - এই বাক্যে calm অর্থ ধীর বা শান্ত। 
- এবং বাক্যটিতে but আছে বিধায় বোঝা যাচ্ছে পরবর্তী অংশটকু বিপরীত ধর্মী বাক্য প্রকাশ করবে। 
- তাই, শূন্যস্থানে restless শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।

Complete Sentence: He is usually calm, but today he appears rather restless.
Bangla Meaning: তিনি সাধারণত শান্ত, কিন্তু আজ তাকে অস্থির দেখাচ্ছে।
২৯.
29 - 32: Find out which underlined parts (a, b, c and d) of the following sentences has an error.
Many opinions have been voiced on the
likely effective of the computer.
  1. ক) Many
  2. খ) voiced
  3. গ) effective
  4. ঘ) computer
ব্যাখ্যা
• বাক্যটিতে effective এর ব্যবহার ভুল।
- Adjective (likely) - এর পর noun আসে এবং of - এর পূর্বেও সাধারণত noun আসে বলে effective না হয়ে effectiveness হবে।

• Correct sentence: Many opinions have been voiced on the likely effectiveness of the computer.
৩০.
Passive smoking is defined as the exposure
of nonsmoker to environmental tobacco smoke.
  1. ক) defined
  2. খ) exposure
  3. গ) nonsmoker
  4. ঘ) environmental
ব্যাখ্যা
• এখানে singular হিসাবে nonsmoker এর ব্যবহার ভুল।
- এটা singular হিসেবে ব্যবহার করতে চাইলে এর পূর্বে determiner `a’ দিতে হবে অথবা একে plural (nonsmokers) হিসেবে ব্যবহার করতে হবে।
৩১.
Many disabled children cannot derive full
enjoyment from toys make for nondisabled children.
  1. ক) disabled
  2. খ) derive
  3. গ) enjoyment
  4. ঘ) make
ব্যাখ্যা
• এই বাক্যে make এর ব্যবহার ভুল। 
- কারোর জন্য তৈরি করা হয়েছে এটা বোঝাতে verb এর past participle form ব্যবহৃত হয়।
- Make - এর স্থলে made অথবা which are made হলে বাক্যটি সঠিক হত।
৩২.
Married women are twice so likely
as married men to be depressed
  1. ক) twice
  2. খ) so
  3. গ) men
  4. ঘ) be depressed
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যে so likely এর ব্যবহার ভুল।
- We use as + adjective/adverb + as to make comparisons when the things we are comparing are equal in some way.
- Affirmative sentence - এর positive degree - তে ‘as...as’ এবং negative sentence - এ `so...as’ ব্যবহৃত হয়।
- তাই so - এর স্থলে as হবে।
- Correct sentence: Married women are twice as likely as married men to be depressed. 
৩৩.
33-36: In each of the following questions there are four different spelling of a common word. Choose the correct one.
  1. ক) Amature
  2. খ) Amatuer
  3. গ) Ametuer
  4. ঘ) Amateur
ব্যাখ্যা
• Amateur (noun)
English Meaning:  A person attached to a particular pursuit, study, or science as to music or painting.
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ

Source: Bangla Academy Dictionary.
৩৪.
Correct spelling.
  1. ক) Borucracy
  2. খ) Bureaucracy
  3. গ) Burocracy
  4. ঘ) Bureaucrasy
ব্যাখ্যা
• Bureaucracy (noun) [uncountable noun]
- Bangla Meaning: আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা; [countable noun]
- (plural bureaucracies) এই ধরনের সরকারের দৃষ্টান্ত; আমলাদের সমষ্টি।

Source: Bangla Academy Dictionary.
৩৫.
Correct spelling.
  1. ক) Lisense
  2. খ) Lisence
  3. গ) License
  4. ঘ) Licence
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ ও ঘ.

• License/ Licence 
English Meaning: authorize the use, performance, or release of (something)
Bangla Meaning: কোনো কাজ করার অনুমতিপত্র/অনুমতি দেওয়া; ক্ষমতা দেওয়া

Source: Bangla Academy Dictionary.
৩৬.
Correct spellingt
  1. ক) Diaroea
  2. খ) Diarhorea
  3. গ) Diarroea
  4. ঘ) Diarrhoea
ব্যাখ্যা
Diarrhoea (British) / Diarrhea (American)
English meaning: an illness in which the body's solid waste is more liquid than usual and comes out of the body more often:
Bangla Meaning: উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৩৭.
37-40: For each question, there are four alternatives. Choose the one which can best substituted for the given words.
A speech made without preparation
  1. ক) Prepared
  2. খ) Debate
  3. গ) Extempore
  4. ঘ) Elocution
ব্যাখ্যা
• A speech made without preparation - Extempore.
Bangla Meaning: , উপস্থিত বক্তৃতা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Prepared -  প্রস্তুত থাকা বা হওয়া।
খ) Debate - আনুষ্ঠানিক আলোচনা; বিতর্ক; বাগযুদ্ধ; তর্ক; বিতণ্ডা; 
ঘ) Elocution - বাচনভঙ্গি।

Source: Bangla Academy Dictionary and Oxfords Learner's Dictionary.
৩৮.
A sneering person who always finds faults
  1. ক) Cynic
  2. খ) Cupid
  3. গ) Kleptomaniac
  4. ঘ) Crone
ব্যাখ্যা
• A sneering person who always finds faults - Cynic.
Bangla Meaning: হতাশাবাদী; চিরবিষণ্ণ; দোষদর্শী ব্যক্তি।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) Cupid - রোমানপুরাণে বর্ণিত প্রেমের দেবতা; কিউপিড
গ) Kleptomaniac - ) ‘ক্লিপটোক্রেসি’, চোরের শাসন, লুটপাটতন্ত্র, গণতন্ত্রের নামে চৌর্যশাসন; রাজনৈতিক ও সরকারি দুর্নীতি;
ঘ) Crone - বিগতযৌবনা (বৃদ্ধা)।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
৩৯.
An instrument for measuring the force of the wind
  1. ক) Manometer
  2. খ) Micrometer
  3. গ) Hydrometer
  4. ঘ) Anemometer
ব্যাখ্যা
• An instrument for measuring the force of the wind - Anemometer.
Bangla Meaning: বায়ুপ্রবাহের শক্তি ও বেগ পরিমাপক যন্ত্র; বায়ুমানযন্ত্র।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Manometer - a device for measuring the pressure of gases and liquids.
খ) Micrometer - a device used for making very exact measurements or for measuring very small things.
গ) Hydrometer - a piece of equipment used to measure the density (= amount of matter in a particular quantity) of liquids, especially a long glass tube, closed and with a weight at one end so that it floats vertically.

Source: Cambridge Dictionary.
৪০.
A short journey for pleasure
  1. ক) Jaunt
  2. খ) Voyage
  3. গ) Travelling
  4. ঘ) Walking
ব্যাখ্যা
• A short journey for pleasure - Jaunt.
Bangla Meaning: প্রমোদবিহার।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) Voyage - সমুদ্রযাত্রা; জলযাত্রা:
গ) Travelling - ভ্রমণ করা।
ঘ) Walking - পদযাত্রা; পদভ্রমণ; পায়চারি; হাঁটাহাঁটি; পদচারণা

Source: Bangla Academy Dictionary.
৪১.
(41-70): Choose the correct answer.
Spot the odd man out.
  1. ক) Electricity
  2. খ) Coal
  3. গ) Wood
  4. ঘ) Gas
ব্যাখ্যা
এখানে,
কয়লা, কাঠ, গ্যাস হলো জ্বালানী, এইগুলো পুড়িয়ে শক্তি উৎপাদন করা যায়।

কিন্তু ইলেকট্রিসিটি হলো একধরনের শক্তি।
৪২.
Select an appropriate term that completes the series Lp F, Nq G, PrH, R s I, _____
  1. ক) m P m
  2. খ) T t J
  3. গ) t Tj
  4. ঘ) TTJ
ব্যাখ্যা
Select an appropriate term that completes the series Lp F, Nq G, PrH, R s I, _____

Solution: 
প্রথম অক্ষর এর ক্ষেত্রে,
L এর পর M নেই,
N এর পর O নেই,
P এর পরে Q নেই,
তাহলে অবশ্যই R এর পরে S না হয়ে T হবে,

দ্বিতীয় অক্ষরের জন্য 
p, q, r, s, তারপর অবশ্যই t হবে।

তৃতীয় অক্ষরের জন্য
F, G, H, I, এর পর অবশ্যই J হবে।

তাহলে খালি ঘরে অবশ্যই T t J
৪৩.
If 10 person shake their hands with each other, then total number of handshakes are -
  1. ক) 100
  2. খ) 20
  3. গ) 50
  4. ঘ) 45
ব্যাখ্যা
Question: If 10 persons shake their hands with each other, then total number of handshakes are - 

Solution: 
n সংখ্যক মানুষ নিজেদের মধ্যে n(n - 1)/2 ভাবে হ্যান্ডশেক করতে পারবে।

∴ ১০ জন মানুষ নিজেদের মধ্যে ১০(১০ - ১)/২ বা, ৪৫ ভাবে হ্যান্ডশেক করতে পারবে।
৪৪.
In a certain code, AWAKE is written as ZVZJD. How is FRIEND written in that code?
  1. ক) EQHDMC
  2. খ) UOHDMF
  3. গ) UHODMF
  4. ঘ) FMDHOU
ব্যাখ্যা
Question: In a certain code, AWAKE is written as ZVZJD. How is FRIEND written in that code?

Solution: 
A এর পূর্ববর্তী লেটার Z
W এর পূর্ববর্তী লেটার V
K এর পূর্ববর্তী লেটার J
E এর পূর্ববর্তী লেটার D

তাহলে, FRIEND এর পরিবর্তে লিখা যাবে = EQHDME
৪৫.
It is impossible for the earth to
  1. move round the sun
  2. have lights on it
  3. be the most important planet of the solar system
  4. be the nearest planet of the sun
ব্যাখ্যা
অপশন ক) পৃথিবী সর্বদা সূর্যের চার দিকে ঘুরে। সুতরাং, ক অসম্ভব হতে পারে না। 

অপশন খ) have something on এর অর্থ হচ্ছে- বস্তুর উপরে কোন কিছু পড়া। পৃথিবীর নিজস্ব আলো নেই। তবে পৃথিবীর উপর সূর্য থেকে আলো পড়ে। সুতরাং, খ অসম্ভব হতে পারে না।

অপশন গ) পৃথিবী একমাত্র গ্রহ যা প্রাণীর বসবাস উপযোগী। তাছাড়া আরো অনেক কারণেই পৃথিবী সূর্যের সবচেয়ে গূরুত্বপূর্ন গ্রহ। সুতরাং, গ অসম্ভব হতে পারে না।

অপশন ঘ) পৃথিবী সূর্যের নিকটতম গ্রহ হতে পারে না। বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ এবং এটি পৃথিবীর প্রায় ৫৮ মিলিয়ন কিলোমিটার দূরে থাকে। পৃথিবী আমাদের সৌর জগতের তৃতীয় গ্রহ হিসাবে পরিচিত। প্রকৃতির নিয়ম অনুযায়ী, পৃথিবী একটি গ্রহ হিসাবে পর্যায়ক্রমে সূর্যকে ঘিরে ঘুরে চলে যাচ্ছে এবং এর মাঝখানে আরও অন্যান্য গ্রহগুলি অবস্থিত আছে। তাই পৃথিবী সূর্যের নিকটতম গ্রহ হতে পারে না। সুতরাং ঘ অসম্ভব।
৪৬.
If PLAY is coded as 8123 and RHYME is coded as 49367, how is MALE coded ?
  1. ক) 6395
  2. খ) 6198
  3. গ) 6217
  4. ঘ) 6285
ব্যাখ্যা
Question: If PLAY is coded as 8123 and RHYME is coded as 49367, how is MALE coded?

Solution: 
এখানে,
P = 8
L = 1
A = 2
Y = 3
R = 4
H = 9
M = 6
E = 7

তাহলে MALE = 6217
৪৭.
Which one word cannot be formed from the letters of the word ''CHOREOGRAPHY"?
  1. ক) GEOGRAPHY
  2. খ) GRAPH
  3. গ) OGRE
  4. ঘ) PHOTOGRAPHY
ব্যাখ্যা
Question: Which one word cannot be formed from the letters of the word ''CHOREOGRAPHY"?

Solution: 
CHOREOGRAPHY ওয়ার্ড টি তে T নেই তাই PHOTOGRAPHY ওয়ার্ড গঠন করা যবে না।
৪৮.
A number for each figures are given from 1 to 9. Find out the best method of classification and identify this amongst the four alternatives.
  1. ক) (1, 3, 5); (2, 6, 9); (4, 7, 8)
  2. খ) (2, 3, 4): (5, 6, 8); (9, 1, 7)
  3. গ) (1, 3, 5); (2, 6, 8); (4, 7, 9)
  4. ঘ) (3, 2, 4); (6, 5, 8); (7, 9, 1)
ব্যাখ্যা
A number for each figure is given from 1 to 9. Find out the best method of classification and identify this amongst the four alternatives.


Solution: 
১, ৩, ৫ চিত্রে বৃত্ত বা অর্ধবৃত্ত আছে।
২, ৬, ৮ চিত্রগুলো ত্রিভুজ আকৃতির।
৪, ৭, ৯ চিত্রগুলো চতুর্ভুজ আকৃতির।
৪৯.
Find the missing number.
  1. ক) 10
  2. খ) 25
  3. গ) 50
  4. ঘ) 100
ব্যাখ্যা
Find the missing number.


Solution:
১ম চিত্রে, ১৬ = ৮ × ২
৫০ = ২৫ × ২
২৬ = ১৩ × ২

দ্বিতীয় চিত্রে,
৮ = ৮ × ১
২৫ = ২৫ × ১
১৩ = ১৩ × ১

তৃতীয় চিত্রে,
৩২ = ৮ × ৪
৫২ = ১৩ × ৪
তাহলে খালি ঘরে ২৫ × ৪ = ১০০ বসবে।
৫০.
Which one of the following figure is different from the rest three?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: Which one of the following figure is different from the rest three?




সমাধান: 
সবগুলো চিত্র আড়াআড়ি (×) দাগ দ্বারা ৪ ভাগে বিভক্ত হয়েছে, কেবলমাত্র গ বা ৩ নং চিত্র ছাড়া।
তাই, গ এর চিত্রটি ভিন্ন। 
৫১.
The following figure consists of twenty seven cubes. How many cubes will get closed on all sides by other cubes? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: The following figure consists of twenty seven cubes. How many cubes will get closed on all sides by other cubes? 


সমাধান: 
একমাত্র মাঝের ঘনক এর ৬ পাশেই ঘনক দ্বারা বেশিষ্ট থাকে।
বাকি গুলো কোন না কোন পাশে খোলা থাকে।

তাই, সঠিক উত্তর ১টি হবে।
৫২.
If 20 percent of 80 percent of a number is 12.8, then what is the number?
  1. ক) 80
  2. খ) 50
  3. গ) 40
  4. ঘ) 9
ব্যাখ্যা
Question: If 20 percent of 80 percent of a number is 12.8, then what is the number?

Solution: 
ধরি,
সংখ্যাটি = ক
ক এর ৮০% এর ২০% = ১২.৮
ক এর (৮০/১০০ × ২০/১০০) = ১২.৮
ক = ৮০
৫৩.
If you divide 30 by half and add 10 with the resulting figure, then what is the final result?
  1. ক) 25
  2. খ) 70
  3. গ) 45
  4. ঘ) 55
ব্যাখ্যা
Question: If you divide 30 by half and add 10 with the resulting figure, then what is the final result?

Solution:
dividing 30 by half we get = 30/(1/2) = 60

adding 10 we get = 60 + 10 = 70
৫৪.
(0.003)² = ?
  1. ক) 0.009
  2. খ) 0.0009
  3. গ) 0.00009
  4. ঘ) 0.000009
ব্যাখ্যা
Question: (0.003)2 = ?

Solution: 
(0.003)2 = 0.003 × 0.003
= 0.000009
৫৫.
Sum of 10 integer is 462. The average of first 4 number is 52 and the average of last 5 number is 38. What is the fifth number?
  1. ক) 64
  2. খ) 60
  3. গ) 50
  4. ঘ) 62
ব্যাখ্যা
Question: Sum of 10 integer is 462. The average of first 4 number is 52 and the average of last 5 number is 38. What is the fifth number?

Solution: 
১ টি পূর্ণসংখ্যার সমষ্টি = ৪৬২

প্রথম ৪ টি সংখ্যার সমষ্টি = (৪ × ৫২) = ২০৮
শেষ ৫ টি সংখ্যার সমষ্টি = (৫ × ৩৮) = ১৯০

∴ ৫ম সংখ্যাটি = (৪৬২ - ২০৮ - ১৯০) = ৬৪
৫৬.
When the diameter of a circle is trebled, the area is multiplied by how many times?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
Question: When the diameter of a circle is trebled, the area is multiplied by how many times?

Solution: 
আমরা জানি,
বৃত্তের পরিসীমা = 2πr
পরিসীমা তিনগুণ করলে নতুন ব্যাসার্ধ = 3r

∴ নতুন ক্ষেত্রফল = π(3r)2
= 9 × πr2
৫৭.
Which of the following is the 250% of 1?
  1. ক) 0.25
  2. খ) 2.5
  3. গ) 25
  4. ঘ) 0.025
ব্যাখ্যা
Question: Which of the following is 250% of 1?

Solution: 
250% of 1 is = 1 × 250%
= 1 × (250/100)
= 2.5
৫৮.
  1. ক) f (0) = ∝
  2. খ) f (1) = - 1
  3. গ) f (1) = 0
  4. ঘ) f (- 1) = - 1/2
ব্যাখ্যা


Solution:
f(- 1) = (- 1)2 + {1/(- 1 - 1)} - 1
= 1 - 1/2 - 1
= - 1/2 
৫৯.
What is the difference of largest and smallest prime number between 60 and 80?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 18
  4. ঘ) 140
ব্যাখ্যা
Question: What is the difference between the largest and smallest prime number between 60 and 80?

Solution: 
The primes between 60 and 80 is = 61, 67, 71, 73 and 79.

∴ the difference between the smallest and the largest prime between 60 to 80 is = (79 - 61) = 18
৬০.
A student loses 1 mark for every wrong answer and scores 2 marks for every correct answer. If he answers all the 60 questions in an exam and scores 39 marks, how many of them were correct?
  1. ক) 33
  2. খ) 31
  3. গ) 27
  4. ঘ) 37
ব্যাখ্যা
Question: A student loses 1 mark for every wrong answer and scores 2 marks for every correct answer. If he answers all the 60 questions in an exam and scores 39 marks, how many of them were correct?

Solution: 
ধরি,
মোট ভুল উত্তর = ক টি
প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রকৃতপক্ষে কাঁটা যায় = (২ + ১) = ৩ নম্বর।

প্রশ্নমতে,
(২ × ৬০) - ৩ক = ৩৯
৩ক = ১২০ - ৩৯
৩ক = ৮১
ক = ২৭

∴ সঠিক উত্তর = (৬০ - ২৭) = ৩৩ টি
৬১.
(61 -63): Answer the questions on the basis of the information given below

61.Your income for a year is Tk. 26,000. You receive a raise so that next year's income will be Tk. 29,000. How much more will will be Tk. 29,000. you pay in taxes next year if the tax rate remains the same?
  1. ক) Tk. 75
  2. খ) Tk. 80
  3. গ) Tk. 125
  4. ঘ) Tk. 210
ব্যাখ্যা
(61 -63): Answer the questions on the basis of the information given below

61.Your income for a year is Tk. 26,000. You receive a raise so that next year's income will be Tk. 29,000. How much more will will be Tk. 29,000. you pay in taxes next year if the tax rate remains the same?

Solution: 
২৬০০০ টাকা বেতন থাকাকালীন টেক্স দিতে হত = ১০৭০ + (২৫০০০ এর বেশি ইনকামের ৭%)
=  ১০৭০ + (২৬০০০ - ২৫০০০) এর ৭%
= ১০৭০ + (১০০০ এর ৭%)
= ১০৭০ + ৭০
= ১১৪০ টাকা

নতুন বেতন ২৯০০০ এর জন্য টেক্স দিতে হবে = ১০৭০ + (২৯০০০ - ২৫০০০) এর ৭%
= ১০৭০ + (৪০০০ এর ৭%)
= ১০৭০ + ২৮০ টাকা
= ১৩৫০ টাকা

∴ অতিরিক্ত টেক্স দিতে হবে = (১৩৫০ - ১১৪০) = ২১০ টাকা
৬২.
Jafar paid Tk. 100 tax. If X was his income then which of the following statements is true?
  1. ক) 6,000 < X < 8,000
  2. খ) 4,000 < X < 6,000
  3. গ) 0 < X < 4,000
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
Question: Jafar paid Tk. 100 tax. If X was his income then which of the following statements is true?

Solution: 
ধরি জাফরের ইনকাম = X টাকা

৬০০০ টাকায় টেক্স দিতে হয় = ৪০ + (৪০০০ টাকার বেশি ইনকামের ২%)
= ৪০ + (৬০০০ -৪০০০) এর ২%
= ৮০ টাকা

৮০০০ টাকায় টেক্স দিতে হয় = ৮০ + (৬০০০ এর বেশি ইনকামের ৩%)
= ৮০ + (৮০০০ - ৬০০০) এর ৩%
= ৮০ + ৬০
= ১৪০ টাকা

অর্থাৎ তার ইনকাম ৬০০০ থেকে ৮০০০ এর মধ্যে।

∴ 6000 < X < 8000
৬৩.
A person who has an income of Tk. 10,000 pays what percent of his or her income in taxes?
  1. ক) 2%
  2. খ) 2.2%
  3. গ) 2.5%
  4. ঘ) 3%
ব্যাখ্যা
Question: A person who has an income of Tk. 10,000 pays what percent of his or her income in taxes?

Solution: 
১০০০০ টাকা ইনকাম থাকলে কর দিতে হবে = ১৪০ + (৮০০০ টাকার বেশি ইনকামের ৪%)
= ১৪০ + (১০০০০ - ৮০০০) এর  ৪%
= ১৪০ + ৮০
= ২২০ টাকা

২২০ টাকা ১০০০০ টাকার = (২২০/১০০০০) × ১০০%
= ২.২%
৬৪.
(64-66): Answer the questions on the busis of the information given below:
City High School must put together a debating team consisting of four debaters. There are candidates of equal ability: X, Y and Z who are all seniors; and A, B, C and D who are all juniors. The school requires that there should be two seniors and two juniors the team. It is also necessary that all of the debaters be able to work with one another.
i) Debaters Y and A cannot work together.
ii) Debaters Z and C cannot work together.
iii) Debaters A and B cannot work together.
64.If debater B is selected and debater Y is rejected, the team will consist of which four?
  1. ক) X, Z, A and B
  2. খ) X, Z, D and B
  3. গ) X, Z, C and B
  4. ঘ) None of these
ব্যাখ্যা
(64-66): Answer the questions on the busis of the information given below:
City High School must put together a debating team consisting of four debaters. There are candidates of equal ability: X, Y and Z who are all seniors; and A, B, C and D who are all juniors. The school requires that there should be two seniors and two juniors the team. It is also necessary that all of the debaters be able to work with one another.
i) Debaters Y and A cannot work together.
ii) Debaters Z and C cannot work together.
iii) Debaters A and B cannot work together.
64.If debater B is selected and debater Y is rejected, the team will consist of which four?

Solution: 
X, Y, Z = সিনিয়র এবং সমান পারদর্শী।
A, B, C, D = জুনিয়র

৪ জনের টিমে, দুই জন সিনিয়র এবং ২ জন জুনিয়র থাকবে এবং
১) Y এবং A এক সাথে থাকতে পারবে না।
২) Z এবং C এক সাথে থাকতে পারবে না।
৩) A এবং B এক সাথে থাকতে পারবে না।

তাহলে যদি B কে সিলেক্ট করে Y কে রিজেক্ট করা হয় তাহলে ৪ জনের টিমে থাকবে =
সিনিয়রদের মধ্যে থাকবে = X, Z
জুনিয়রদের মধ্যে থাকবে = B, D
৬৫.
If debater A is in the team, which other debaters must be in the team as well?
  1. ক) X, Z and D
  2. খ) X, Y and B
  3. গ) X, Z and B
  4. ঘ) X, Z and C
ব্যাখ্যা
64-66): Answer the questions on the busis of the information given below 
City High School must put together a debating team consisting of four debaters. There are candidates of equal ability: X, Y and Z who are all seniors; and A, B, C and D who are all juniors. The school requires that there should be two seniors and two juniors the team. It is also necessary that all of THE debaters be able to work with one another. 
i) Debaters Y and A cannot work together.
ii) Debaters Z and C cannot work together.
iii) Debaters A and B cannot work together.

Question: If debater A is in the team, which other debaters must be in the team as well?

Solution: 
X, Y, Z = সিনিয়র এবং সমান পারদর্শী।
A, B, C, D = জুনিয়র

৪ জনের টিমে, দুই জন সিনিয়র এবং ২ জন জুনিয়র থাকবে এবং
১) Y এবং A এক সাথে থাকতে পারবে না।
২) Z এবং C এক সাথে থাকতে পারবে না।
৩) A এবং B এক সাথে থাকতে পারবে না।

তাহলে A যদি টিমে থাকে বাকি সদস্য গুলো হবে,
সিনিয়র থাকবে X, Z
জুনিয়র থাকবে D
৬৬.
If both Y and Z are selected, which of the other debaters must be in the team with them?
  1. ক) Both C and D
  2. খ) Only D
  3. গ) Both B and A
  4. ঘ) Both B and D
ব্যাখ্যা
64-66): Answer the questions on the busis of the information given below 
City High School must put together a debating team consisting of four debaters. There are candidates of equal ability: X, Y and Z who are all seniors; and A, B, C and D who are all juniors. The school requires that there should be two seniors and two juniors the team. It is also necessary that all of THE debaters be able to work with one another. 
i) Debaters Y and A cannot work together.
ii) Debaters Z and C cannot work together.
iii) Debaters A and B cannot work together.

Question: If both Y and Z are selected, which of the other debaters must be in the team with them? 

Solution: 
X, Y, Z = সিনিয়র এবং সমান পারদর্শী।
A, B, C, D = জুনিয়র

৪ জনের টিমে, দুই জন সিনিয়র এবং ২ জন জুনিয়র থাকবে এবং
১) Y এবং A এক সাথে থাকতে পারবে না।
২) Z এবং C এক সাথে থাকতে পারবে না।
৩) A এবং B এক সাথে থাকতে পারবে না।

যদি Y এবং Z একসাথে থাকে তাহলে,
জুনিয়র থাকবে B, D
৬৭.
Twenty-seven persons attended a party. Which one of the following statements can never be true?
  1. ক) There is a person in the party who is acquainted with all the twenty-six others.
  2. খ) Each person in the party has a different number of acquaintances.
  3. গ) There is a person in the party who has an odd number of acquaintances.
  4. ঘ) In the party, there is no set of three mutual acquaintances.
ব্যাখ্যা
এখানে,
ক অপশনে বলা আছে,
একজন লোক আছে যে বাকি ২৬ জনের সাথে পরিচিত। এটা সত্য হতেও পারে।

খ অপশনে বলা আছে,
একেকজনের একেক রকম পরিচিতি রয়েছে। এই হিসেবে,
১ম ব্যাক্তির পরিচিত হবে ২৬ জন।
২য় ব্যাক্তির পরিচিত হবে ২৫ জন।
৩য় ব্যাক্তির পরিচিত হবে ২৪ জন।
-----------------------------------
-----------------------------------
-----------------------------------
২৬তম ব্যাক্তির পরিচিত হবে ১ জন।
২৭ তম ব্যাক্তির পরিচিত হবে ০ জন। কিন্তু তা অসম্ভব। 
তাই খ সত্য হতে পারে না। 

গ অপশনে বলা আছে,
এমন একজন ব্যক্তি আছেন যার পরিচিত লোকের সংখ্যা বিজোড়। এটা সত্য হতেও পারে।

ঘ অপশনে বলা আছে,
তিনজন লোক পরস্পর তিনজনকে চিনে না। এটা সত্য হতেও পারে।
৬৮.
Unless new reserves are found, the world's supply of coal is being depleted in such a way that with demand continuing to grow at present rate, reserves will be exhausted by the year 2050. What is the best conclusion that can be drawn from the above paragraph?
  1. ক) It is the time to search for alternative.
  2. খ) New reserves of coal would be found before 2050.
  3. গ) Demand for coal is growing fast.
  4. ঘ) World's coal reserve is declining .
ব্যাখ্যা
বিশ্বের কয়লার সরবরাহ এমনভাবে হ্রাস পাচ্ছে যে বর্তমান হারে চাহিদা বৃদ্ধি অব্যাহত থাকলে এবং নতুন মজুদ পাওয়া না গেলে, মজুদ 2050 সালের মধ্যে শেষ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের করণীয় হলো।
কয়লার বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা। কারণ নতুন কয়লার মজুদ আমরা নাও পেতে পারি। তাই এমন উৎস খোঁজা উচিত যা অফুরন্ত। যেমন: নবায়নযোগ্য শক্তি (সূর্য শক্তি, জল শক্তি, বায়ু শক্তি, বায়োমাস ইত্যাদি।)

তাই সঠিক উত্তর হবে, ক।
৬৯.
Nobody believes a man who lacks confidence in his ability. None should sit idle and shirk his duty on the plea that it is beyond his power to do without the help of others. Such a man always falls behind. He meets failures and suffers in the long run. So dependence on others is a great curse. The above passage suggests that everyone should possess the virtue of
  1. ক) punctuality
  2. খ) dignity
  3. গ) boldness
  4. ঘ) self-reliance
ব্যাখ্যা
প্রশ্নের মূলকথা হলো,
কেউ এমন মানুষকে বিশ্বাস করে না যার নিজের ক্ষমতার প্রতি আস্থা নেই। যে অন্যের সাহায্য ছাড়া তার দায়িত্ব পালন করতে পারবেনা  ভাবে, তাকে সর্বদাই পিছিয়ে থাকতে হয়। তাকে সবসময় অসফলতা ও ভোগান্তি নিয়ে থাকতে হয়। সুতরাং, পরনির্ভরশীলতা হলো অভিশাপ স্বরূপ।
উল্লিখিত অনুচ্ছেদ থেকে এই পরামর্শ পাওয়া যায় যে, সকলের স্বনির্ভর থাকা জরুরি। 

তাই সঠিক উত্তর হবে self-reliance (স্বনির্ভর)।
৭০.
Differences in the way men and women process language are of special interest to brain researchers. It is known that 'aphasia', a kind of speech disorder, is more common in men than in women when the left side of the brain is damaged in an accident or after stroke. However, women are more likely than men to suffer 'aphasia' when the front part of the brain is damaged. The idea implied in the above passage is
  1. ক) Brain damaged can be caused by an accident
  2. খ) Brains of men and women are organized differently in the way they process speech
  3. গ) Both sides of the brain are responsible for speech organization
  4. ঘ) Brain researchers are locked in argumen over the process  of language development
ব্যাখ্যা
নারী ও পুরুষের ভাষা প্রক্রিয়ার মধ্যে পার্থক্য মস্তিষ্ক গবেষকদের বিশেষ আগ্রহের বিষয়।
- জানা যায়, দুর্ঘটনায় বা স্ট্রোকের পর মস্তিষ্কের বাম দিক ক্ষতিগ্রস্ত হলে 'অ্যাফেসিয়া' নামক এক ধরনের বাক ব্যাধি  মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।
- তবে পুরুষদের তুলনায় নারীরা বেশি ভোগেন 'অ্যাফেসিয়া' যখন মস্তিষ্কের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
অনুচ্ছেদটি থেকে যে ধারণা পাওয়া যায় - তা হলো কথা বলার প্রক্রিয়ার ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মস্তিষ্কের গঠন প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির।

সুতরাং, খ সঠিক।

এছাড়া গ ভুল কারণ মস্তিষ্কের  ডানপাশের ব্যাপারে উদ্দীপকে কোনো তথ্য নেই।

ক তে সাধারণ সত্য প্রকাশিত হয়েছে কিন্তু উদ্দীপকের সাথে ক এর কথার অন্তর্নিহিত সম্পর্ক নেই।

আর ঘ ভুল কেননা মস্তিষ্ক গবেষকরা বিষয়টি নিয়ে বিতর্কে লিপ্ত নন বরং উৎসাহিত।
৭১.
How many brigades were formed in the liberation war of Bangladesh?
  1. ক) 3
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 11
ব্যাখ্যা
• ব্রিগেড ফোর্স: 
- ১১টি সেক্টর ও তার অধীন অনেক সাব-সেক্টর ছাড়াও রণাঙ্গনকে তিনটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়
- ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে।
- মেজর জিয়াউর রহমান ছিলেন 'জেড ফোর্স'-এর অধিনায়ক
-  মেজর কে.এম. শফিউল্লাহ ছিলেন 'এস ফোর্স'-এর অধিনায়ক এবং
- মেজর খালেদ মোশাররফ ছিলেন 'কে ফোর্স'- এর অধিনায়ক।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৭২.
Which of the following sweeteners does not provide any energy to the body?
  1. ক) Fructose
  2. খ) Glucose
  3. গ) Maltose
  4. ঘ) Saccharin
ব্যাখ্যা
• স্যাকারিন একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ।
- এতে কোনও খাদ্যশক্তি উপস্থিত নেই।
- সুক্রোজের তুলনায় এটি 300-400 গুণ মিষ্টি।
- পানীয়, ক্যান্ডি, কুকি এবং ওষুধের মতো পণ্যগুলিকে মিষ্টি করতে এটি ব্যবহৃত হয়।
- অন্যান্য মিষ্টিকারক পদার্থগুলির দুর্বলতাগুলি দূর করার জন্য, স্যাকারিনকে অন্য মিষ্টিকারক পদার্থের সাথে মিশ্রিত করা হয়।

উৎস: ব্রিটানিকা। 
৭৩.
Which of the following is the currency of Argentina?
  1. ক) Dollar
  2. খ) Lira
  3. গ) Peso
  4. ঘ) Rand
ব্যাখ্যা
• আর্জেনটিনার মুদ্রার নাম পেসো। 

• অন্যদিকে: 
-
ডলার যুক্তরাষ্ট্রের মুদ্রা,
- লিরা তুরস্কের মুদ্রা, 
- র‍্যান্ড দক্ষিণ আফ্রিকার মুদ্রা।

সূত্র: ব্রিটানিকা। 
৭৪.
The planet having no moon is_______
  1. ক) Mercury
  2. খ) Pluto
  3. গ) Venus
  4. ঘ) Neptune
অনির্ধারিত
ব্যাখ্যা
- সৌরজগতের গ্রহ ৮টি।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- পৃথিবীর উপগ্রহ ১টি (চাঁদ)
- সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের। 

উৎস : নাসা ওয়েবসাইট।
৭৫.
Radcliffe line is a boundary line between_____.
  1. ক) India and Bangladesh
  2. খ) India and China
  3. গ) India and Pakistan
  4. ঘ) India and Nepal
ব্যাখ্যা
• ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে ভারত শাসন আইনের অধীনে সিরিল জন র‌্যাডক্লিফকে ভারতে দুটি সীমানা নির্ধারণকারী কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে।
- কমিশন দুটি হলো ‘বেঙ্গল বাউন্ডারি কমিশন’ এবং ‘পাঞ্জাব বাউন্ডারি কমিশন’।

- ১৯৪৭ সালের ৩ জুন র‌্যাডক্লিফ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ৮ জুলাই ভারত আসেন।
- তিনি ভারত বিভাগ, নতুন দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মানচিত্র এবং আন্তর্জাতিক সীমা নির্দেশ করে তাঁর রিপোর্ট পেশ করেন।
- তাঁর পরিকল্পনা ভারতের ইতিহাসে র‌্যাডক্লিফ রোয়েদাদ হিসেবে পরিচিত।
 
- তাঁর প্রস্তাবনায় ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে।

উৎস: বাংলাপিডিয়া। 
৭৬.
The 'Roof of the World' is______
  1. ক) The Pamir Plateau
  2. খ) The Andes
  3. গ) The Apennines
  4. ঘ) The Alps
ব্যাখ্যা
- পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
- এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি যার উচ্চতা প্রায় ৭,৬৪৯ মিটার।
- পামির মালভূমি তাজিকিস্তান, চীন, আফগানিস্তান এবং কিরগিজস্তান জুড়ে বিস্তৃত।

সূত্র: ব্রিটানিকা। 
৭৭.
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল তাই বর্তমানে এটির গুরুত্ব নেই। Who scored the highest runs in the recently held Bangladesh-South Africa one day series?
  1. ক) Mustafizur Rahman
  2. খ) Soumya Sarkar
  3. গ) Shakib Al Hasan
  4. ঘ) Tamim Iqbal
ব্যাখ্যা

Most Runs in South Africa vs Bangladesh ODI Series 2022:- Tamim Iqbal (BAN) - 129
- Shakib Al Hasan (BAN) - 95

উৎস: Crickinfo.com

৭৮.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল তাই বর্তমানে এটির গুরুত্ব নেই, তাই আপডেট তথ্য দেওয়া হলো )
Which country won the Copa America- 2015 football tournament trophy?
  1. ক) Brazil
  2. খ) Argentina
  3. গ) Chile
  4. ঘ) Mexico
ব্যাখ্যা
• কোপা আমেরিকা ২০১৫ তে চিলি চ্যাম্পিয়ন হয়েছিলো। 
- রানার্স আপ ছিল- আর্জেন্টিনা। 

• ২০২১ সালে:
- চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা। 
- রানার্স আপ ব্রাজিল। 

সূত্র: কোপা আমেরিকা ওয়েবসাইট। 
৭৯.
Who has directed the film 'Polashi Theke Dhanmondi'?
  1. ক) Tarek Masud
  2. খ) Chashi Nazrul Islam
  3. গ) Abdul Gaffar Choudhury
  4. ঘ) Mostofa Sarwar Farooki
ব্যাখ্যা
'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা- 'আবদুল গাফফার চৌধুরী'।
- বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। 
- এটি ২০০৭ সালে মুক্তি পায়।

তবে, 'পলাশী থেকে পাকিস্তান' নামক ইতিহাস ভিত্তিক গ্রন্থটির রচয়িতা হলেন আবুল কালাম শামসুদ্দীন।

• আবদুল গাফফার চৌধুরী:
- একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক।
- তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা।
- স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
- বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দে ।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'ডানপিটা শওকত'।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'কৃষ্ণপক্ষ'। 
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম 'চন্ত্রদ্বীপের উপাখ্যান।'  

• তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: 
- পলাশী থেকে ধানমণ্ডি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী)।
- চন্দ্রদ্বীপের উপাখ্যান,
- নাম না জানা ভোর,
- নীল যমুনা,
- শেষ রজনীর চাঁদ,
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর,
- ডানপিটে শওকত,
- বাংলাদেশ কথা কয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৮০.
The Headquarter of UNESCO is at ____
  1. ক) Rome
  2. খ) Geneva
  3. গ) Paris
  4. ঘ) New York
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে- UNESCO.
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESC এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।

সূত্র: UNESCO ওয়েবসাইট।
৮১.
Which authority in Bangladesh issues license to Credit Rating Agencies?
  1. ক) BSEC
  2. খ) MRA
  3. গ) BB
  4. ঘ) IDRA
ব্যাখ্যা
- ক্রেডিট রেটিং এজেন্সিকে লাইসেন্স প্রদান করে  BSEC (Bangladesh Securities Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবায়েত উল ইসলাম।
- BSEC এর অধীন বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো। এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange)
- CSE (Chittagong Stock Exchange)।

সূত্র: BSEC ওয়েবসাইট [লিংক]। 
৮২.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল তাই বর্তমানে এটির গুরুত্ব নেই)
Which of the following countries is suffering from severe debt crisis?
  1. ক) Ireland
  2. খ) Greece
  3. গ) Spain
  4. ঘ) USA
ব্যাখ্যা
• ঋণ সংকট, ব্যয় সংকোচন বিরোধী সরকারের ক্ষমতা গ্রহণ, শর্তসাপেক্ষে দাতাগোষ্ঠীর সাথে ঋণচুক্তি, নিজ দলের সমালোচনায় পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা করেন।
- সব মিলিয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক ইস্যুগুলোর মধ্যে গ্রিসের ঋণ সংকট ছিলো অন্যতম।

সূত্র: সময় নিউজ। 
৮৩.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল)
Which international organization recently declared Bangladesh as lower middle income country?
  1. ক) IMF
  2. খ) OECD
  3. গ) WB
  4. ঘ) ADB
ব্যাখ্যা
বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে এখন নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে।
- ২০১৫ সালে বিশ্বব্যাংক প্রকাশিত এক তালিকায় এ তথ্য উঠে এসেছে।

- বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় বর্তমানে ২,৮২৪ মার্কিন ডলার।
- যেসব দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ পর্যন্ত সেসব দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় রাখা হয়।

- আগে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার বা তার নিচে ছিলো, তাই বাংলাদেশকে বলা হতো নিম্ন আয়ের দেশ।
- বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ তালিকাতেই ছিল।

 সূত্র: ডেইলি স্টার। 
৮৪.
What is the meaning of 'SAPTA'?
  1. ক) SAARC Preferential Trading Arrangement
  2. খ) SAARC Preferential Tariff Agreement
  3. গ) South Asian Preferential Trading Agreement
  4. ঘ) South Asian Preferential Tariff Agreement
ব্যাখ্যা
• SAPTA: 
- পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement (SAPTA)।
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৯১ সালের এপ্রিলে কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্ম‌তি প্রদান করা হয় এবং এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরকারী দেশ: ৭টি।

সূত্র: সার্কের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৮৫.
Who is the founder of the social networking site 'Facebook'?
  1. ক) Bill Gates
  2. খ) Tim Barnes Lee
  3. গ) Andy Grove
  4. ঘ) Mark Zuckerberg
ব্যাখ্যা
- ফেসবুক একটি অনলাইন সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান।
- ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- ফেসবুকের সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
-  ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ।

উৎস: ফেসবুক অফিশিয়াল ওয়েবসাইট।
৮৬.
The city 'Frankfurt' is renowned for
  1. ক) Agricultural Product
  2. খ) Book Fair
  3. গ) Medicine Industry
  4. ঘ) Ice Hockey
ব্যাখ্যা
• বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে।
- প্রতি বছর অক্টোবর মাসে বইমেলা অনুষ্ঠিত হয়।
- প্রায় ৫০০ বছর ধরে ফ্রাঙ্কফুর্ট বইমেলা আয়োজিত হয়ে আসছে।

সূত্র: ডেইলি স্টার। 
৮৭.
Who was the finance minister at the time of liberation war of Bangladesh in 1971?
  1. ক) A. H. M. Kamaruzzarnan
  2. খ) Captain M. Mansur Ali
  3. গ) Syed Nazrul Islam
  4. ঘ) Dr. Kamal Hossain
ব্যাখ্যা
• মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ: 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- রাষ্ট্রপতি।
- সৈয়দ নজরুল ইসলাম- উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত)। 
- তাজউদ্দীন আহমদ- প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 
- খন্দকার মোশতাক আহমদ- মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 
- এম মনসুর আলী- মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
- এ এইচ এম কামরুজ্জামান- মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।

সূত্র: বাংলাপিডিয়া। 
৮৮.
When did India recognize the independence of Bangladesh?
  1. ক) 6 December, 1971
  2. খ) 26 March, 1971
  3. গ) 16 December, 1971
  4. ঘ) 14 December, 1971
ব্যাখ্যা
• ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।

- ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০-১১.৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়।

•  বাংলাদেশকে বিভিন্ন দেশের স্বীকৃতি:
- প্রথম দেশ : ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১), 
- দ্বিতীয় দেশ : ভারত (৬ ডিসেম্বর ১৯৭১), 
- প্রথম ইউরোপীয় দেশ : পূর্ব জার্মানি (১১ জানু. ১৯৭২), 
- প্রথম আফ্রিকান দেশ : সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২)। 

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট ও দৈনিক ইনকিলাব। 
৮৯.
The first tribal cultural academy of Bangladesh is established in
  1. ক) Rangamati
  2. খ) Cox's Bazar
  3. গ) Netrokona
  4. ঘ) Rangpur
ব্যাখ্যা
• ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোনা:
- ১৯৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। 
- এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
- এটির অভিলক্ষ্য সংস্কৃতির নিয়মিত চর্চা, উদ্বুদ্ধকরণ, সচেতনীকরণ, গবেষণা, পৃষ্ঠপোষকতা দান এবং সংরক্ষণের মাধ্যমে ময়মনসিংহ বিভাগস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় সংস্কৃতির যুগোপযোগী উন্নয়ন ও উৎকর্ষ সাধন

• অন্যদিকে: 
- ১৯৭৮ খ্রিস্টাব্দে সালে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। 
- ১৯৮৫ সালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 
- রংপুরে সাংস্কৃতিক কেন্দ্র নেই। 

সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণাল [লিংক]। 
৯০.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল তাই বর্তমানে এটির গুরুত্ব নেই)
The time limit for achieving Millennium Development Goal (MDG) is
  1. ক) 2010
  2. খ) 2015
  3. গ) 2020
  4. ঘ) 2021
ব্যাখ্যা
MDG - এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য।
- বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG - বলা হয়।

⤇ ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয় এবং ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তা অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
- মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
- ২০১৫ সালে এই লক্ষ্যগুলো অর্জনের মেয়াদ শেষ হয়।

⤇ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (MDG) হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল 
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
- শিশু মৃত্যু হ্রাসকরণ
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।

সূত্র: UN ওয়েবসাইট।
৯১.
Q. (91 -100): Choose the correct answer.
The process of loading the Operating System in the memory is known as
  1. Debugging
  2. Booting
  3. Trouble Shooting
  4. Loading
ব্যাখ্যা
• বুটিং:
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং
কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
1 MHz =
  1. ক) 103Hz
  2. খ) 104Hz
  3. গ) 105Hz
  4. ঘ) 106Hz
ব্যাখ্যা
1MHz = 10KHz = 10Hz = 1000000 Hz
৯৩.
To display one line in multiple cell you will have to select
  1. ক) Merge cells check box
  2. খ) Wrap text check box
  3. গ) Shrink to fit check box
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• এক বা একাধিক সেলকে যুক্ত করে একটি Row বা Column এ রূপান্তর করা হয় মার্জ সেল দ্বারা। 



উৎস: Microsoft support.
৯৪.
To find the average value of A1, A2, A3, which of the following is not a correct formula?
  1. ক) = Sum (A1 : A3)/ 3
  2. খ) = (A1 : A3)/ 3
  3. গ) = (A1 - A2 + A3)/ 3
  4. ঘ) = Average (A1 : A3)
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: B এবং C

• A column এর তিনটি Row A1, A2 ও A3 এর Average Value বের করার জন্য Excel sheet এ Formula Bar এ লিখতে হবে,
= Average (A1 : A3) অথবা = Sum (A1 : A3)/ 3

উৎস: Microsoft support. 
৯৫.
Suppose cells A5 and B5 contain the values 35,000 and 100 respectively. In cell C5, if you apply the formula = IF (A5 <> 20000, B5×10%, B5 × 20%), what will be the result in C5?
  1. ক) 20
  2. খ) 7,000
  3. গ) 3,500
  4. ঘ) 10
ব্যাখ্যা
= IF(A5 <> 20000,B5*10%,B5*20%)
উত্তর: 10.



- এটি মাইক্রোসফট এক্সেলের একটি ফর্মুলা।
- উপরের ফর্মূলার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় প্রথম অংশটি একটি Condition.
- যদি Condition সত্য হয় তাহলে value true অনুযায়ী Execute হবে। যদি ভুল হয় তবে value false অনুযায়ী Execute হবে।
- Excel এ (<>) চিহ্ন দ্বারা বুঝায় উভয় পাশের মান সমান নয়।
- যেহেতু A5 এর মান 35000, সুতরাং Conditionঅনুযায়ী এটি True.
- অর্থাৎ 100 এর 10% = 10 হবে। 
৯৬.
What will be the result of the formula = Max (Average (B1, B2), Product (B3 : B4), where the value of B1 = 26, B2 = 30, B3 = 12 and B4 = 2
  1. ক) 28
  2. খ) 24
  3. গ) 26
  4. ঘ) 672
ব্যাখ্যা
=MAX(AVERAGE(B1,B2),PRODUCT(B3:B4))
উত্তর: 28.



- এটি মাইক্রোসফট এক্সেলের একটি ফর্মুলা।
- উপরের ফর্মূলার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় MAX Function এর দুইটি অংশ।
- প্রথম অংশটি AVERAGE(B1,B2) যা B1 ও B2 এর গড় বোঝায় যার মান 28.
- দ্বিতীয় অংশটি PRODUCT(B3:B4) যা B3 ও B4 এর গুণফল বোঝায় যার মান 12 × 2 = 24.
- সুতরাং, 28 এবং 24 এর মধ্যে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি MAX ফাংশন এর মাধ্যমে উত্তর হবে 28. 
৯৭.
To find a document file that starts with 'N', which one of the following is the correct search option?
  1. ক) *, *
  2. খ) *. doc.
  3. গ) N. doc
  4. ঘ) N* .doc
ব্যাখ্যা
• File এর নামের প্রথম Letter দিয়ে * চিহ্ন দিয়ে তারপর file extension দিলে Search Option এর মাধ্যমে দ্রুত File টি খুঁজে পাওয়া যায়।
- ডকুমেন্ট এর জন্য Extension হিসেবে .doc, .docx ইত্যাদি ব্যবহার করা হয়।
- উদাহরণ: File এর নাম N দিয়ে শুরু হলে N* .doc লিখে File টি খুঁজে পাওয়া সম্ভব।
৯৮.
Which one of the following symptom does not indicate that your computer system is affected by Virus?
  1. ক) Takes much time to load a program
  2. খ) Disk access time is faster
  3. গ) Gives abnormal error message
  4. ঘ) Inadequacy in system memory
ব্যাখ্যা
• ভাইরাস আক্রান্ত কম্পিউটার এর লক্ষণ: 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- সিডি, পেনড্রাইভ বা অন্য কোনোভাবে ভাইরাসযুক্ত একটি ফাইল কম্পিউটারে চালালে ভাইরাসটি সংশ্লিষ্ট কম্পিউটারের মেমোরিতে রয়ে যায়।
- ফলে সংক্রমিত ফাইলটি বন্ধ করলেও কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।
- এভাবে মেমোরিতে অবস্থানকারী ভাইরাস পরবর্তীতে কম্পিউটারের অন্যান্য প্রোগ্রাম ও ফাইলকে আক্রমণ করে।
- সাধারণত নির্দিষ্ট কোন লক্ষণ দ্বারা ভাইরাস সনাক্ত করা যায় না। কম্পিউটার বা আইসিটি যন্ত্রে নিচের লক্ষণ দেখা গেলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যেমন:
১. কোন প্রোগ্রাম রান করতে বেশি সময় নেয়া।
২. কোন ফাইল ওপেন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগা।
৩. কম্পিউটার এর মেমোরি কম দেখানো।
৪. সিস্টেম এর সময় ও তারিখ অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হওয়া।
৫. নতুন প্রোগ্রাম ইন্সটল করার সময় অনেক বেশি সময় নেয়া।
৬. চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল দেখানো।
৭. অপ্রত্যাশিত কোন ম্যাসেজ বা বার্তা প্রদর্শন করা।
৮. হার্ড ডিস্কে ব্যাড সেক্টর দেখানো।
৯. ফোল্ডার অপশন হাইড হওয়া।
১০. সিস্টেম এর ফাইল নষ্ট হাওয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
You are the student of Dhaka University. You have computer and Internet connection. From PC, you browse the e- commerce web sites www.amazon.com and submit an order through online using your international credit card to purchase 50 books. This type of transaction is known as
  1. ক) B2B
  2. খ) C2B
  3. গ) B2G
  4. ঘ) B2C
ব্যাখ্যা
• ই-কমার্সের প্রকারভেদ:
- বস্তুত ই-কমার্স হচ্ছে ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়সংক্রান্ত আদান-প্রদান।
- ই-কমার্সের মাধ্যমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business : B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer : B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business : C2B) এবং
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer : C2C)। 

• ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer - B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- ইন্টারনেটে ব্যবসা-সংক্রান্ত কাজ শুরু হওয়ার পর থেকেই বিজনেস টু কনজিউমার (B2C) সংক্রান্ত ব্যবসা দ্রুতগতিতে বাড়ছে।
- ব্যবসা থেকে ভোক্তা ই-কমার্স সিস্টেমে কোনো ভোক্তা সরাসরি কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারী থেকে পণ্য ক্রয় করে থাকে।
- অর্থাৎ ভোক্তাগণ ই-কমার্স সিস্টেমে কোনো পণ্য ক্রয় করলে তা এ জাতীয় লেনদেনের আওতায় পড়ে।
- উদাহরণ: amazon.com. 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
Which of the following technology is used by Bluetooth operations?
  1. ক) Magnetic
  2. খ) Optical
  3. গ) Radio Frequency
  4. ঘ) Laser
ব্যাখ্যা
• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- Bluetooth এ Radio Frequency (RF) প্রযুক্তি ব্যবহার করা হয়।
- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং Bluetooth website.