পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
বিশ্বের সবচেয়ে বয়স্ক কূটনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত -
  1. ক) ইভো আন্দ্রিচ
  2. খ) হেনরি কিসিঞ্জার
  3. গ) খামতাই সিফানডোন
  4. ঘ) অ্যাডলফ হিটলার
সঠিক উত্তর:
খ) হেনরি কিসিঞ্জার
উত্তর
সঠিক উত্তর:
খ) হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বয়স্ক কূটনৈতিক:
- মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।
-  তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক কূটনীতিক মনে করা হয়।
- ১০০ বছর বয়সী মার্কিন এই কূটনীতিক।
- ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ১৯৭৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত প্রায় ৪০ মাস তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
- তাঁকে ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের শাসকগোষ্ঠীর প্রতি কিসিঞ্জারের মদদ বেশ খোলামেলা ব্যাপার ছিল।

অন্যদিকে -
- সবচেয়ে বয়স্ক জীবিত প্রাক্তন রাষ্ট্র নেতা ছিলেন লাওসের খামতাই সিফানডোন (৯৯ বছর, ১৭২ দিন বয়স)। 
- অ্যাডলফ হিটলার ছিলেন একজন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন।

উৎস: ২ জুলাই ২০২৩, প্রথম আলো।
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের কয়টি সমাধি ক্ষেত্র রয়েছে বাংলাদেশে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
ওয়ার সিমেট্রি:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্তমান মিয়ানমারে সংঘটিত যুদ্ধে প্রায় ৪৫ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন।
- তাদের জন্য বাংলাদেশ, মিয়ানমার ও ভারতে ৯টি সমাধিক্ষেত্র স্থাপন করা হয়।
- বাংলাদেশে দুটি সমাধিক্ষেত্র রয়েছে: কুমিল্লা ও চট্টগ্রাম।
- কুমিল্লার ময়নামতির কমনওয়েলথ ওয়ার সিমেট্রিটি ১৯৪৬ সালে নির্মাণ করা হয়।
- এখানে অবিভক্ত ভারত, জাপান, আফগানিস্তান, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের শহীদ সৈনিকের সমাধি আছে।
- মোট সমাধির সংখ্যা ৭৩৬টি।
- চট্টগ্রাম ওয়ার সেমেট্রিতে সমাহিত হন চট্টগ্রামের ১৩ জন শহীদ।
- কুমিল্লার ময়নামতি ওয়ার সেমেট্রিতে সমাহিত হন ৭ জন।

উৎস: ০৯ নভেম্বর, ২০১৯, প্রথম আলো।
.
কোন দেশ গ্যালিয়াম ও জার্মেনিয়াম সবচেয়ে বেশি উৎপাদন করে?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) তাইওয়ান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
সেমিকণ্ডাকটর বা চিপস:
- সেমিকণ্ডাকটর বা চিপস আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার্য নানা জিনিসে শক্তি যোগায়।
- সেমিকন্ডাক্টর শিল্পের দুটি প্রধান উপাদান গ্যালিয়াম ও জার্মেনিয়াম।
- চীন এ দুটি খনিজ ধাতুর প্রধান উৎপাদক।
- শিল্প সংস্থা ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস অ্যালায়েন্সের (সিআরএমএ) অনুসারে, বিশ্বব্যাপী ব্যবহৃত গ্যালিয়ামের ৮০ শতাংশ এবং জার্মেনিয়ামের ৬০ শতাংশই সরবরাহ করে চীন।
- ইলেকট্রনিকস ও কম্পিউটার চিপসহ সামরিক সরঞ্জাম উৎপাদনে এই দুটি উপাদান ব্যবহার করা হয়।
- সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী বিশ্বের অন্যতম প্রধান কোম্পানি এএসএমএল নেদারল্যান্ডসে অবস্থিত।
- এই দুই উপাদানকে মূলত ‘মাইনর মেটাল’ হিসেবে অবহিত করা হয়।
- গ্যালিয়াম আর্সেনইউ হচ্ছে একটি যৌগিক পদার্থ, যেটি গ্যালিয়াম ও আর্সেনিকের যৌগ।
- এটি মূলত হাই-ফ্রিকোয়েন্সি কম্পিউটার চিপ, লাইট এমিটিং ডায়োডস (এলইডি লাইট) এবং সোলার প্যানেল উৎপাদনে তৈরিতে ব্যবহার করা হয়।
- মাইক্রোপ্রসেসর এবং সোলার সেল তৈরিতেও জার্মেনিয়াম ব্যবহার করা হয়।
- উল্লেখ্য, এই মাইক্রোচিপ নিয়ে চীন-যুক্তরাষ্ট্র লড়াই চলছে।

উৎস: ২ আগস্ট ২০২৩, সময় নিউজ।
.
দেশের প্রথম তৈরি পোশাক খাতের জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) ইপিজেড, কুমিল্লা
  2. খ) টঙ্গী, গাজীপুর
  3. গ) উত্তরা, ঢাকা
  4. ঘ) মীরসরাই, চট্টগ্রাম
সঠিক উত্তর:
গ) উত্তরা, ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তরা, ঢাকা
ব্যাখ্যা
আরএমজি জাদুঘর:
- দেশের প্রথম তৈরি পোশাক খাতের জাদুঘর আরএমজি জাদুঘর।
- ঢাকার উত্তরায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদর দপ্তরে এটি অবস্থিত।
- আরএমজি জাদুঘর চালু হবে ১৪ আগস্ট, ২০২৩ তারিখে।
- ১৯৮০ সালের দিকে তৈরি পোশাক, আনুষাঙ্গিক, খুচরা জিনিসপত্র, প্রাথমিকভাবে ইতিহাস, সংরক্ষণাগার, বাণিজ্যিক নথি, পুরনো এলসি বা অন্য কোনো বাণিজ্যিক নথির কপি, ছবি, অডিও-ভিজ্যুয়াল, সেলাই মেশিন বা অন্যান্য মেশিনের নমুনা কপির মতো জিনিসপত্র সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন করার পরিকল্পনা করা হয়েছে।

উৎস: ১ আগস্ট ২০২৩, সময় নিউজ।
.
সম্প্রতি রাশিয়া কোন দেশকে 'অবন্ধু রাষ্ট্র' হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. ক) সুইডেন
  2. খ) ইতালি
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
ঘ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নরওয়ে
ব্যাখ্যা
রাশিয়ার ‘অবন্ধু রাষ্ট্র’:
- নরওয়ে এখন আর রাশিয়ার বন্ধু নয়।
- মস্কো নরওয়েকে এই তালিকা থেকে বাদ দিয়েছে।
- যেসব দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না তাদেরকে নতুন একটি তালিকায় রেখেছে রাশিয়া।
- ওই তালিকার নাম দেওয়া হয়েছে ‘অবন্ধু রাষ্ট্র’। 
- এই তালিকায় প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে।
- এই দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে।
- এমনকি রুশ বিমানের জন্য নিজেদের আকাশপথও বন্ধ করে দিয়েছে।
- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় রেখেছে রাশিয়া।
- এই তালিকায় তাইওয়ানের নামও রয়েছে।
- এছাড়া রয়েছে ইউরোপের মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিচেন্সটাইন, মোনাকো, সান ম্যারিনো, উত্তর মেসিডোনিয়াও।
- এই তালিকায় যুক্ত হলো নরওয়ে। 

উৎস: ৩ আগস্ট ২০২৩, সময় নিউজ।
.
এফবিসিসিআই'র নব-নির্বাচিত সভাপতি -
  1. ক) মাহবুবুল আলম
  2. খ) জিনাত আরা
  3. গ) নুরুল ইসলাম
  4. ঘ) মোহাম্মদ নাজমুল হাসান
সঠিক উত্তর:
ক) মাহবুবুল আলম
উত্তর
সঠিক উত্তর:
ক) মাহবুবুল আলম
ব্যাখ্যা
এফবিসিসিআই:
- FBCCI এর পূর্ণরূপ: The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI).
- এটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
- এ সংগঠনের মূল উদ্দেশ্য বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারসমূহকে একত্রিত করে সামগ্রিক ব্যবসা উন্নয়নে কাজ করা।
- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৯৭৩ সালে ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স অ্যান্ড কোম্পানি অ্যাক্ট, ১৯১৩- এর অধীনে প্রতিষ্ঠিত হয়।
- এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম।
- তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে -
- নৌবাহিনীর ১৭তম প্রধান হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ নাজমুল হাসান।
- দেশের ১৩তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) হয়েছেন নুরুল ইসলাম।
- বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এর নতুন মহাপরিচালক জিনাত আরা।

উৎস: ২ আগস্ট ২০২৩, যুগান্তর।

.
কোন প্রতিষ্ঠান রামপুরা-আশুলিয়া-ডেমরা এক্সপ্রেস নির্মাণে সহায়তা করছে?
  1. ক) নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
  2. খ) আইএফআইসি ব্যাংক
  3. গ) এক্সিম ব্যাংক
  4. ঘ) এশীয় উন্নয়ন ব্যাংক
সঠিক উত্তর:
ঘ) এশীয় উন্নয়ন ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এশীয় উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা
রামপুরা-আশুলিয়া-ডেমরা এক্সপ্রেস:
- রাজধানীর যানজট কমাতে সড়ক বিভাগের নেওয়া ১০টি বড় প্রকল্পের মধ্যে রামপুরা-আশুলিয়া-ডেমরা এক্সপ্রেস অন্যতম।
- পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) উদ্যোগের আওতায় ৪-লেন বিশিষ্ট রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক প্রকল্প।
- প্রকল্পটি যানজট নিরসন করবে এবং রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের মধ্যে উন্নত যোগাযোগ স্থাপন করবে।
- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রামপুরা থেকে রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত বাংলাদেশ সরকারের চার লেন, সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে ২৬১ মিলিয়ন ডলার বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে।
- বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে সর্বাধিক ১৯৩ মিলিয়ন ডলার ঋণের মাধ্যমে প্রকল্পটির অর্থায়ন করা হচ্ছে।
- এডিবি প্রকল্পের কাঠামো, আলোচনা, দরপত্রে সহায়তা করেছে এবং বাণিজ্যিক ও আর্থিক সুবিধা প্রদানে সহায়তা করেছে।
- রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ করা হবে ২৫ বছরের মধ্যে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে।

উৎস: ৩ আগস্ট ২০২৩, যুগান্তর।
.
লিটলবয় যুদ্ধবোমা কত তারিখে নিক্ষিপ্ত করা হয়?
  1. ক) ৬ আগস্ট, ১৯৪৫
  2. খ) ৭ আগস্ট, ১৯৪৫
  3. গ) ৮ আগস্ট, ১৯৪৫
  4. ঘ) ৯ আগস্ট, ১৯৪৫
সঠিক উত্তর:
ক) ৬ আগস্ট, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ আগস্ট, ১৯৪৫
ব্যাখ্যা
লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com.
.
ইউরোপে পোশাক রপ্তানির পরিমাণে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
ইউরোপে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
- বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ।
- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৩’ প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে ৪ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির ৭ দশমিক ৯ শতাংশ।
- পোশাক রপ্তানিতে শীর্ষ স্থানে রয়েছে চীন।
- দ্বিতীয় অবস্থানে আছে সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- ইইউভুক্ত দেশগুলো ১৫ হাজার ৬০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।
- যদিও একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক।
- তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।
- জোটগত প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পোশাক রপ্তানির পরিমাণে প্রথমবারের মতো শীর্ষে বাংলাদেশ। 
- এর আগে এই স্থানে চীন ছিল।

উৎস: ০২ আগস্ট, ২০২৩, সমকাল।
১০.
সার্বজনীন পেনশন কর্মসূচিতে কয়টি শ্রেণি পেশার মানুষ অন্তর্ভুক্ত হবে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা
সার্বজনীন পেনশন কর্মসূচি:
- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অবশ্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে আশা প্রকাশ করেছিলেন যে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে।
- পেনশন কর্মসূচি চালুর আগে পাঁচটি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের।
- এগুলো হচ্ছে নির্বাচন কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড।
- আগে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা করার ঘোষণা দিলেও সরকার পরে বয়সের বিষয়টি শিথিল করে ৫০ পার হওয়া ব্যক্তিদেরও পেনশন ব্যবস্থার মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে।
- চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে আপাতত পেনশন কর্মসূচি চালু করা হবে।
- তারা হলেন: প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি।
- মাসিক চাঁদা হতে পারে সর্বনিম্ন ৫০০ টাকা আর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত।

উৎস: ৭ আগস্ট ২০২৩, প্রথম আলো।
১১.
'এশিয়া কাপ ক্রিকেট ২০২৩' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬ তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান।
- সহযোগী দেশ: শ্রীলঙ্কা।
- অনুষ্ঠিত হবে: ৩০ আগস্ট, ২০২৩- ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 

উৎস: ৭ আগস্ট ২০২৩, যুগান্তর।