পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (সাহিত্য)

পরীক্ষাবাংলাবিদ (সাহিত্য)তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
বাংলাবিদ সাহিত্য পরীক্ষা - ১৬: টপিক সমূহ: রিভিশন [পরীক্ষা: ১১ থেকে ১৫]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (সাহিত্য)

বাংলাবিদ (সাহিত্য) · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
'আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি' বিখ্যাত চরণটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার?
  1. কুলিমজুর
  2. নারী
  3. মানুষ
  4. পাপ
ব্যাখ্যা
'আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি' বিখ্যাত চরণটি কাজী নজরুল ইসলামের 'পাপ' কবিতার অন্তর্গত।

- 'পাপ' কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত।
- সাম্যবাদী (১৯২৫) মূলত কবিতা একটি।সেটি হলো সাম্যবাদী।
- বাকি ১০টি সাম্যবাদী কবিতার উপশিরোনাম বলা যায়।
- সাম্যবাদী পৃথিবীর অন্যতম দীর্ঘ কবিতা, যার চরণ সংখ্যা ৪৭৩।

- শিরোনাম ও উপশিরোনামগুলো হলো:
- সাম্যবাদী (মূল শিরোনাম)
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ,
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী,
- নারী,
- রাজা-প্রজা,
- সাম্য,
- কুলিমজুর।

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচত।
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- লাঙ্গল, ধুমকেতু ও নবযুগ।
- ২৯শে আগস্ট ১৯৭৬ সালে কবি ঢাকার সাবেক পি.জি. হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ-সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

উৎস: সাম্যবাদী কাব্যগ্রন্থ, ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাইভ এম সি কিউ ক্লাস লেকচার।
.
কোন কবি পঞ্চপাণ্ডবের একজন নন?
  1. বিষ্ণু দে
  2. জীবনানন্দ দাশ
  3. বুদ্ধদেব বসু
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত পঞ্চপান্ডবদের মধ্যে পড়েন না।

• বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব:

- বাংলা সাহিত্যে তিরিশের দশকের ৫ জন বিখ্যাত কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়।
- তাঁরা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন।

• পঞ্চপাণ্ডব লেখকগণ
- জীবনানন্দ দাশ,
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু,
- বিষ্ণু দে,
- সুধীন্দ্রনাথ দত্ত।

• সত্যেন্দ্রনাথ দত্ত:
বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর (রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি দেন), ছন্দের রাজা, বাস্তববাদী কবি নামে সমধিক পরিচিত।
ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।

বিখ্যাত কবিতাগ্রন্থ:

- সবিতা,
- সন্ধিক্ষণ, 
- বেণু ও বীণা, 
- কুহু ও কেকা, 
- অভ্র ও আবীর, 
- হসন্তিকা, 
- বেলা শেষের গান ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সত্যসুন্দর দাস' কার ছদ্মনাম?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  3. মোহিতলাল মজুমদার
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• 'সত্যসুন্দর দাস' মোহিতলাল মজুমদারের ছদ্মনাম।

মোহিতলাল মজুমদার:
- তিনি ১৮৮৮ সালের ২৬ অক্টোবর নদীয়ার কাচঁড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস হুগলির বলাগড়ে।
- ১৯২৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃত বিভাগে লেকচারার পদে যোগদান করেন এবং ১৯৪৪ সালে অবসরে যান।
- তিনি বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ ও সম্পাদনার সাথে যুক্ত ছিলেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- স্বপন পসারী,
- বিস্মরণী,
- স্মরগরল, 
- হেমন্ত গোধূলি।

• তাঁর প্রবন্ধ সমালোচনা :
- আধুনিক বাংলা সাহিত্য,
- সাহিত্যকথা,
- বিচিত্র কথা,
- কবি শ্রীমধুসূদন।

অন্যদিকে,
- সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
- যতীন্দ্রনাথ সেনগুপ্তের উপাধি: দুঃখবাদী কবি।
- জীবনানন্দ দাশকে বলা হয় চিত্ররূপময়, রুপসী বাংলার কবি, ধূসরতার কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাল্যবিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
  1. চোখের বালি
  2. দুইবোন
  3. মালঞ্চ
  4. ঘরে বাইরে
ব্যাখ্যা
• চোখের বালি
- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস।
- উপন্যাসের চরিত্র: মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা।
- বিনোদিনী ছিলেন বাল্যবিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়।
- অন্যদিকে আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা।
- মহেন্দ্র বিনোদিনীর প্রেমের জালে সহজেই আটকে যায়।
- শুধু তাই নয়, তার সাহচর্য পেয়ে সহজ-সরল আশালতাও মুগ্ধ হয়।
- সে বিনোদিনীর সঙ্গে বন্ধুতা গড়ে তোলে।
- শুধু তাই নয়, বিনোদিনী তার নিজের নাম ঠিক করে দেয় ‘চোখের বালি’।
- এই নাম উপন্যাসের নামকরণে যথাযথ হয়েছে নিশ্চয়। 
- নারী-পুরুষের প্রেম ও কামতাড়িত অনুভব ‘চোখের বালি’ উপন্যাসের মূল সুর। 

• তাঁর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও চোখের বালি উপন্যাস।
.
কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়নি?
  1. প্রলয় শিখা
  2. চন্দ্রবিন্দু
  3. বিষের বাঁশি
  4. অগ্নিবীণা
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত 'রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু অগ্নি-বীণা কাব্যটি নিষিদ্ধ হয়নি।

• কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ ৫টি
:
- যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ, নিষিদ্ধ হয় ২৩ নভেম্বর, ১৯২২, নিষেধাজ্ঞা প্রত্যাহার ১৯৪৭।
- বিষের বাঁশি: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ২২ অক্টোবর, ১৯২৪, নিষেধাজ্ঞাপা প্রত্যাহার ২৭ এপ্রিল, ১৯৪৫।
- ভাঙার গান: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ১১ অক্টোবর, ১৯২৪। 
- প্রলয় শিখা: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ, ১৭ সেপ্টেম্বর, ১৯৩০। 
- চন্দ্রবিন্দু : গানের সংকলন, নিষিদ্ধ ১৪ অক্টোবর, ১৯৩১। 

• কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- ছায়ানট,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কাদম্বিনী' চরিত্রটি কোন ছোটগল্পের?
  1. একরাত্রি
  2. মধ্যবর্তনী
  3. স্ত্রীর পত্র
  4. জীবত ও মৃত
ব্যাখ্যা
• জীবত ও মৃত:
- একটি পরিপূর্ণ মনস্তাত্ত্বিক-সামাজিক গল্প। এই গল্পের
- প্রধান চরিত্র কাদম্বিনী।
- হঠাৎ একদিন বিধবা কাদম্বিনীর হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়।
- কিন্তু কাকতালীয়ভাবে কাদম্বিনীর হৃদক্রিয়া আবারও সচল হয়।
- শশ্মান থেকে কাদম্বিনী সামাজিক অগ্রহণযোগ তার জন্য বাড়ি ফিরতে পারেনি।
- সে সাধারণ মানুষ থেকে সব সময় নিজেকে গুটিয়ে রেখেছে।
- পৃথিবীতে নিজের অবস্থান নিয়ে তার মধ্যে দ্বিধা কাজ করেছে!
- সে কি আসলেই মৃত! তার সদুত্তর সে পায় না।
- শেষ পর্যন্ত 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।'

 অন্যদিকে,
- 'মধ্যবর্তনী' এর প্রধান চরিত্র নিবারণ ও হরসুন্দরী। 
- 'একরাত্রি' এর প্রধান চরিত্র সুরবালা। 
- 'স্ত্রীর পত্র' এর প্রধান চরিত্র মৃণাল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'শেষের কবিতা' রবীন্দ্রনাথের একটি-
  1. উপন্যাস
  2. কবিতা
  3. কাব্যগ্রন্থ
  4. নাটক
ব্যাখ্যা
শেষের কবিতা:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' তাঁর একটি রোমান্টিক উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
- উপন্যাসের অন্যতম চরিত্র:
- অমিত,
- কেতকী ও
- লাবণ্য।
- উপন্যাসের কতিপয় বাক্য আজও জনপ্রিয়। যথা:
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - 

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- বৌ ঠাকুরাণীর হাট,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চতুরঙ্গ, 
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প নয়?
  1. জীবিত ও মৃত
  2. কঙ্কাল
  3. ক্ষুধিত পাষাণ
  4. শাস্তি
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প:
- 'নিশীথে'
- 'ক্ষুধিত পাষাণ',
- 'মণিহারা',
- 'জীবিত ও মৃত'ও
- 'কঙ্কাল'।

• রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প:
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম - ভিখারিনী।
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম উপাদান হলো ছোটগল্প।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে ছোটগল্প স্থান লাভ করে বিধায় তাকে ছোটগল্পের জনক বলা হয়।

• তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল:
- ভিখারিণী ,
- দেনা পাওনা ,
- মনিহারা ,
- পোস্টমাস্টার,
- এক রাত্রি ,
- ক্ষুধিত পাষাণ ,
- স্ত্রীর পত্র ,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা ,
- হৈমন্তী ,
- মুসলমানীর গল্প । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পধর্মী উপন্যাস?
  1. দুইবোন
  2. চার অধ্যায়
  3. মালঞ্চ
  4. চতুরঙ্গ
ব্যাখ্যা
• চতুরঙ্গ:
- 'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- চতুরঙ্গ ছোটগল্পধর্মী উপন্যাস।
- এটি একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস।
- এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।
- এটিকে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয়।
- চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ, যথা: জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস।
- এটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।

• রবীন্দ্রনাথ রচিত অন্যান্য উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- বউ ঠাকুরানীর হাট,
- দুই বোন,
- মালঞ্চ,
- চতুরঙ্গ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১০.
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটক বৌ ঠাকুরাণীর হাট উপন্যাস অবলম্বনে লেখা?
  1. ডাকঘর
  2. রক্তকরবী
  3. বিসর্জন
  4. প্রায়শ্চিত্ত
ব্যাখ্যা
• প্রায়শ্চিত্ত নাটক (১৯০৯) :
- রবীন্দ্রনাথের 'বৌঠাকুরাণীর হাট' উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক 'প্রায়শ্চিত্ত'।
 - 'প্রায়শ্চিত্ত' নাটককে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানবভূমিক নাটক। 
- এই নাটকেই ধনঞ্জয় বৈরাগীর আবির্ভাব।
- নাটকটি পঞ্চাঙ্কের। 
- টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রভাব ও গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায় ধনঞ্জয় বৈরাগীর চরিত্রের মাধ্যমে।। 
- অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: সুরমা, উদয়াদিত্য, বিভা ইত্যাদি। 
- ‘প্রায়শ্চিত্ত’ নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ ‘পরিত্রাণ’ নাটক।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত হয় ।

• রবীন্দ্রনাথের অন্যান্য নাটকসমূহ:
• গীতিনাট্য:
- বসন্ত (১৯২৩): নজরুলকে উৎসর্গ করা হয়েছে।
- কালমৃগয়া (১৮৮২)

• কাব্যনাট্য:
- প্রকৃতির প্রতিশোধ,
- মায়ার খেলা,
- বিদায় অভিশাপ।

• রূপক-সাংকেতিক নাটক:
- শারদোৎসব, 
- রাজা,
- ডাকঘর,  
- অচলায়তন,  
- ফাল্গুনী,  
- গুরু (১৯১৮): এটি অচলায়তনের সংক্ষিপ্ত রূপ।
- অরূপরতন,  
- মুক্তধারা, 
- রক্তকরবী, 
- কালের যাত্রা,  
- তাসের দেশ।

• প্রহসন:
- বৈকুণ্ঠের খাতা,
- চিরকুমারসভা,
- গোড়ায় গলদ, 
- হাস্যকৌতুক,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
রবীন্দ্রনাথের কোন ছোটগল্পে একটি বোবা মেয়ে চরিত্র রূপায়িত হয়েছে?
  1. সুভা
  2. সমাপ্তি
  3. নষ্টনীড়
  4. শাস্তি
ব্যাখ্যা
• সুভা:
- 'সুভা' গল্পটিতে একটি বোবা মেয়ের করুণ কাহিনির ছবি অঙ্কিত হয়েছে।
- বাকপ্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমতার প্রকাশ ঘটেছে।
- সুভা কথা বলতে পারে না।
- তাই সে মনের ভাব সবার মতো করে প্রকাশ করতে পারে না।
- বাবা-মা ও আপনজনেরা তাকে নিয়ে যে দুশ্চিন্তা করেন, তা সে বুঝতে পারে।
- তাই সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করে।
- মা এমন মেয়ের জন্য লজ্জা ও বিরক্তি বোধ করেন, কিন্তু বাবা তাকে খুব ভালোবাসেন।
- সমবয়সী ছেলেমেয়েরা সুভাকে ভয় পায়।
- তাই সে বন্ধুত্ব পাতায় গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলির সঙ্গে।
- ছাগল, বিড়ালও তার বন্ধু।
- যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সুভা মুখর।
- আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ।
- সুভার সঙ্গী আরেকজন ছিল গোঁসাইদের ছোট ছেলে প্রতাপ।
- নিতান্ত অকর্মণ্য এই ছেলেটির শখ ছিল নদীতে ছিপ ফেলে মাছ ধরা।
- বাক্যহীন সঙ্গী হিসেবে সে সুভার মর্যাদা বুঝত।
- রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং তাদের প্রতি আমাদের মনে স্নেহ-মমতা-ভালোবাসা জাগাতে চেয়েছেন।

অন্যদিকে,
- 'সমাপ্তি' গল্পে অপূর্ব ও মৃন্ময়ীর পারিবারিক সুখ দুঃখ ফুটে ওঠেছে।
- 'নষ্টনীড়' গল্পে  মূল চরিত্র চারুলতা তার কর্মব্যস্ত স্বামীর সাহচর্য সহসা পায়না।
- 'শাস্তি' গল্পে চন্দরা তার স্বামী, সমাজ-সংসার ও নিজ ভাগ্যের কারণে বিনা দোষে খুনের দায় মাথা পেতে নিতে হয়েছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও গল্পগুচ্ছ গ্রন্থ।
১২.
'কোন দেশেতে তরুলতা/ সকল দেশের চাইতে শ্যামল?' চরণদ্বয়ের রচয়িতা কে?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  3. মোহিতলাল মজুমদার
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'কোন দেশেতে তরুলতা/ সকল দেশের চাইতে শ্যামল?' চরণদ্বয় সত্যেন্দ্রনাথ দত্ত রচিত 'কোন দেশে' কবিতার অন্তর্গত।

কোন্ দেশে
সত্যেন্দ্রনাথ দত্ত

কোন্ দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল?
কোন্ দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দুর্বা কোমল?
কোথায় ফলে সোনার ফসল,
সোনার কমল ফোটে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে!
(সংক্ষিপ্ত)

• সত্যেন্দ্রনাথ দত্ত:
- বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর (রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি দেন), ছন্দের রাজা, বাস্তববাদী কবি নামে সমধিক পরিচিত।
- ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।

• বিখ্যাত কবিতাগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ, 
- বেণু ও বীণা, 
- কুহু ও কেকা, 
- অভ্র ও আবীর, 
- হসন্তিকা, 
- বেলা শেষের গান ইত্যাদি।

• তাঁর অন্যান্য বিখ্যাত কবিতার লাইনসমূহ:
- মুধুর চেয়ে আছে মধুর\ সে আমার এই দেশের মাটি\ আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি। (খাঁটি সোনা)
- জোটে যদি মোটে একটি পয়সা,/ খাদ্য কিনিও ক্ষুধার লাগি' /দুটি যদি জোটে অর্ধেকে তার/ ফুল কিনে নিয়ো, হে অনুরাগী। (ফুলের ফসল)
- কালো আর ধলো বাহিরে কেবল/ ভিতরে সবারই সমান রাঙা। (মানুষ জাতি)।
- পালকি চলে/ পালকি চলে... /দুলকি চালে/ নৃত্য তালে! (পালকির গান)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাইভ এম সি কিউ ক্লাস লেকচার।