ব্যাখ্যা
ঘিলু (বিশেষ্য)
১. মগজ; মাথার ঘি; মস্তিষ্ক।
২. বুদ্ধি।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত>(বাংলা) ঘি + লু}
উৎস: বাংলা একাডেমি অভিধান।
PSC · ৮ ডিসেম্বর, ২০২১ · ৭০ প্রশ্ন
ঘিলু (বিশেষ্য)
১. মগজ; মাথার ঘি; মস্তিষ্ক।
২. বুদ্ধি।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত>(বাংলা) ঘি + লু}
উৎস: বাংলা একাডেমি অভিধান।
চালাক (বিশেষণ)
১ বুদ্ধিমান।
২ চুতর; ধূর্ত; কুটিল বুদ্ধিসম্পন্ন।
চালাকি, চালাকী (বিশেষ্য)
১ চাতুরী; চালবাজি; ধূর্তামি; ধূর্ততা।
২ কৌশল; ফন্দি।
অর্থাৎ, চালাক এর বিশেষ্য হবে চালাকি
উপর চালাক (বিশেষণ) অগভীর বুদ্ধি বা জ্ঞানসম্পন্ন; চালাকরূপে প্রতীয়মানভ {(ফারসি) চালাকি}
চতুর (বিশেষণ) - ধূর্ত; চালাক।
চাতুরী, চাতুর্য (বিশেষ্য) - চতুরতা।
অর্থাৎ, চতুর এর বিশেষ্য হবে চাতুরী
নিকেতন, নিকেত (বিশেষ্য)
- স্থান; গৃহ; ঘর; আবাস; আলয়
বিপণি, বিপণী (বিশেষ্য)
১ দোকান; পণ্যশালা
২ হাট; বাজার।
- প্রাচীন ভারতীয় আর্যভাষা দিনে দিনে বদলে এক সময় হয়ে ওঠে বাঙলা ভাষা।
- প্রাচীন ভারতীয় আর্যভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নেয় ‘পালি’ নামক এক ভাষায়। পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য নানা রকমের বই লিখেছে।
- পালি ভাষা ক্রমে আরাে পরিবর্তিত হয়; তার উচ্চারণ আরাে সহজ সরল রূপ নেয়, এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা। এ-বদল একদিনে হয় নি, প্রায় হাজার বছরেরও বেশি সময় লেগেছে এর জন্যে।
- প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে, অনেক দিন ধরে বদলায়। তারপর দশম শতকের মাঝভাগে এসে এ-প্রাকৃত ভাষার আরাে বদলানাে একটি রূপ থেকে উদ্ভূত হয় একটি নতুন ভাষা, যার নাম বাঙলা।
• ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।
কি এবং কী এর মধ্যে অর্থ এবং ব্যবহারগত পার্থক্য আছে।
যখন প্রশ্নে হ্যা / না উত্তর চাওয়া হয় তখন 'কি' ব্যবহার করতে হয়।
যেমনঃ 'তোমরা কি খাবে?' উত্তরে হতে পারে - হ্যা, না।
এবং যখন হ্যা/না'র বাইরে কিছু বিস্তারিত জানতে চাওয়া হয় তখন কী ব্যবহার করতে হবে।
যেমনঃ 'তোমরা কী খাবে?' উত্তরে হতে পারে - বিরিয়ানি, কাচ্চি।
শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ।
শোক অর্থ দুঃখ।
হর্ষ, হরষ, হরিষ অর্থ আনন্দ; উল্লাস; পুলক।
সঠিক বানান 'ঊর্ধ্ব'।
ঊর্ধ্ব (বিশেষ্য):
অর্থ - উপরের দিক; উপরিভাগ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
- “বিপদ এবং দুঃখ এক সময় আসে” এটি যৌগিক বাক্যের উদাহরণ।
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্যের সমন্বয়ে গঠিত বাক্যকে যৌগিক বাক্য বলে।
যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো কিন্তু, এবং, ও, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি ইত্যাদি অব্যয় যোগে সংযক্ত থাকে।
আরো কিছু যৌগিক বাক্যের উদাহরণঃ
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
• সেলিনা হােসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)।
• শওকত ওসমান রচিত একটি শ্রেষ্ঠ উপন্যাস - ক্রীতদাসের হাসি।
- এটি একটি রূপক ও প্রতীকী উপন্যাস। পাকিস্তানি সরকারকে বাগদাদের বাদশা হারুন-অর-রশিদের রূপকে দেখানো হয়েছে।
• সারেং বউ উপন্যাসটি লিখেছেন শহীদুল্লাহ কায়সার।
- এ উপন্যাসে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনপদের বিশ্বস্ত চিত্র আছে।
• মাটি আর অশ্রু উপন্যাসের রচয়িতা সিকান্দার আবু জাফর।
প্রমাদ (বিশেষ্য)
১ অনবধানতা, অসাবধানতা
২ ভ্রান্তি
৩ বিস্মৃতি, ভুলে যাওয়া
৪ নিদারুণ বিপত্তি, ভয়ানক বিপদ
ভুল : ভ্রম; ভ্রান্তি; প্রমাদ
উপাদানবাচক বিশেষণ : বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি, ইত্যাদি।
গুণবাচক বিশেষণ : চৌকস লোক, দক্ষ কারিগর।
অবস্থাবাচক বিশেষণ : তাজা মাছ, রোগা ছেলে।
অংশবাচক বিশেষণ : অর্ধেক সম্মত্তি, সিকি পথ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।
আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে, খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়াগুলো। তবে এ নিয়ে মতভেদ আছে।
অজস্র খনার বচন যুগ-যুগান্তর ধরে গ্রাম বাংলার জন-জীবনের সাথে মিশে আছে। জনশ্রুতি আছে যে, খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে (বর্তমানে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেটি খনামিহিরের ঢিবি নামে পরিচিত)।
এমনকি, তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের দশম সদস্য ছিলেন বলে কথিত। বরাহমিহির বা বররুচি-এর পুত্র মিহির তার স্বামী ছিল বলেও কিংবদন্তি কথিত আছে।
- সুতরাং সঠিক উত্তর হলো কৃষি।
তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ
ন্যূনতম বানানটি শুদ্ধ।
ন্যূন (বিশেষণ) অপেক্ষাকৃত অল্প; তুলনায় কম।
ন্যূনকল্প (অব্যয়) অন্তত; at least।
ন্যূনকল্পে, ন্যূনপক্ষে (ক্রিয়াবিশেষণ) কম করে ধরলে; নিদানপক্ষে; at least।
ন্যূনতা, ন্যূনত্ব (বিশেষ্য) অপেক্ষাকৃত অল্পতা; তুলনায় কমের ভাব।
ন্যূনাধিক (বিশেষণ) ১ কমবেশি; বেশিকম।
- বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ।
- চর্যাপদে মোট পদ সংখ্যা সাড়ে ৪৬টি।
- এটি আধুনিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন।
- তিনি ১১ নং পদের ব্যাখ্যা করেন নি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
Wisdom এর অর্থ হলো প্রজ্ঞা।
জ্ঞান, বুদ্ধি, মেধা'র ইংরেজী শব্দ যথাক্রমে knowledge, intelligence, merit.
- 'ভূত' শব্দের অর্থ অতীত।
- যার বিপরীত শব্দ ভবিষ্যৎ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি।
- বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি।
- বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা ১১টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৮টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৩২টি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি
মুনীর চৌধুরীর উল্লেখযোগ্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান,
- চিঠি (১৯৬৬),
- কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক, নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন.
- দণ্ডকারণ্য (১৯৬৬): রূপকাশ্রয়ী নাটক।
- পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯)।
- মানুষ(১৯৪৭): ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য।
- নষ্ট ছেলে(১৯৫০): রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।
দণ্ডকারণ্য(১৯৬৬): তিনটি নাটকের সমন্বয়।
যথা:
- দণ্ড
- দণ্ডধর
- দন্ডকারণ্য
উল্লেখ্য যে, 'কবর' নামে কবিতার রচয়িতা জসিম উদ্দীন।
উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর,
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ
As it were
English Meaning: in a way (used to be less precise).
Bangla Meaning: একদিক থেকে বিবেচনা করলে / যেন
Ex. Sentence: His retirement was, as it were, the beginning of his real career.
Bangla Meaning: তার অবসর গ্রহণ যেন ছিলো তার প্রকৃত ক্যারিয়ারের শুরু।
Ox - a castrated bull used as a draught animal.
plural noun: oxen
Vixen - a female fox.
plural noun: vixens
“Fortune” শব্দটি Third person singular number.
এবং বাক্যটি চিরন্তন সত্য হওয়ায় এটি Present Indefinite Tense হবে।
অর্থাৎ, শূন্যস্থানে favours বসবে।
- While + Past Continuous Tense + Past Indefinite Tense.
Example: While I was in Italy I went to see Elita.
While I was going to the shopping mall, I saw a beggar crying loudly in front of the mall.
I thought I heard him come in while we were having dinner.
My father arrived while I was reading the book.
Past Continuous ও Past Indefinite দুটি একত্রে বসলে,
- when + past indefinite + past continuous.
Example: When I saw the gardener, he was cutting down trees.
When we arrived a crowd has been waiting for hours to greet him.
I was just getting into the bath when the phone rang.
- 2nd Conditional এর ক্ষেত্রে had কে Subject এর আগে বসিয়ে If কে উহ্য করে দেয়া হয়েছে।
- এবং had এর পর যেহেতু কোনো Past Participle নেই, তাই এটাকে 3rd Conditional মনে করার কোনো কারণ নেই।
- 2nd Conditional অনুযায়ী ২য় অংশ হবে Sub + would / could / might + have + Verb এর past participle.
তাই সূত্রানুযায়ী সঠিক উত্তর would have met.
এরকম আরো কিছু উদাহরণঃ
- I would have never taken the job if I had known what additional pressures it will create for me.
- Had we known that you were there, we could have brought the essentials.
Count on someone or count upon - rely on someone to get support or help; নির্ভর করা।
Example:
- I count upon your help.
- I can always count on you to cheer me up.
nutritious শব্দটি adjective, এটি noun 'meal' এর পূর্বে ব্যবহৃত হবে।
Example:
- a nutritious diet
- Nuts and fruit make nutritious snacks.
- The cookbook contains many simple yet highly nutritious meals.
Until এর পূর্বে past form থাকলে এর পরে past perfect tense হয়।
যেমনঃ
I waited until the train had left the station.
He waited until she had finished speaking.
She waited until her coffee had cooled down before taking a sip.
সুতরাং, প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে হবে - had taken off
• Attend to - to apply the mind or pay attention; মনোযোগ দেওয়া
Example:
Students should attend to their study.
You should attend to his advice.
• Attend to sb/sth - to deal with a task, problem; to help someone or deal with something:
Example:
Doctors tried to attend to the worst injured soldiers first.
I always have so many things to attend to when I come into the office after a trip abroad.
I may be late – I have got one or two things to attend to.
• Attend to someone - to serve a customer in a shop, restaurant etc
Are you being attended to?
অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হলে পূর্বের কাজের Past Perfect Tense হয়। এছাড়া, Before এর পূর্বে এবং After এর পর Perfect Tense হয়।
- I had looked for a good doctor before I met you.
- The patient died after the Doctor had come.
- The patient had died before the doctor came.
- The students came after the teacher had reached the classroom.
- They arrived here after you had left.
সমজাতীয় একাধিক noun যেমন- bread and butter, slow and steady ইত্যাদি দ্বারা যদি একই জিনিসকে বুঝায় তাহলে সেটি singular হয়। তাই verb ও singular.
এছাড়া, 'Slow and steady wins the race.' এটি একটি প্রবাদ। সে হিসেবেও শূন্যস্থানে wins বসানোই যৌক্তিক।
'Yesterday' শব্দটি থাকায় বাক্যটি Past Indefinite Tense হবে।
অর্থাৎ 'Yesterday, he went home' সঠিক।
I saw her yesterday afternoon.
I called her the day before yesterday.
'General truth','universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form এ subjectটি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়) + object.
সুতরাং verb-টি হবে 'moves'.
Power (noun) - the ability or capacity to do something or act in a particular way.
Empower (verb) - give (someone) the authority or power to do something.
উল্লেখ্য যে power নিজেও verb হিসেবে ব্যবহৃত হতে পারে।
তখন এর অর্থ হবে - supply (a device) with mechanical or electrical energy.
যেমনঃ It’s powered by a Ferrari V12 engine.
Recognize (verb)
1. identify from knowledge of appearance or character.
2. acknowledge the existence, validity, or legality of.
Recognition (noun)
1. identification of someone or something or person from previous encounters or knowledge.
2. acknowledgement of the existence, validity, or legality of something.
adjective: recognisable
gerund or present participle: recognising
Restaurants
- a place where people pay to sit and eat meals that are cooked and served on the premises.
Similar:
eating place
eating house
eatery
I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয়। এবং ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish-এরপর were ব্যবহৃত হয়।
যেমনঃ
I wish I were back home in Sylhet.
I wish I were you!
I wish I were younger.
I wish I were an affluent man.
I wish I were a king.
I wish I were on a beach right now with a pile of books.
মোট ছাত্র = ৬০ জন, ফেল করে = ৪২ জন, পাশ করে = (৬০-৪২) বা ১৮ জন
∴ পাশ করে = (১৮X ১০০)/৬০
= ৩০%
x + y + x - y = 12 + 2
বা, 2x = 14
বা, x = 7
∴ y = 5
So, xy = 35
43, 23, 19 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা।
16 মৌলিক সংখ্যা নয়।
- বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোন বিন্দুর দুরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে।
- অন্যভাবে বললে, বৃত্তের কেন্দ্র ও পরিধির উপর যে কোন বিন্দুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্যকে বৃত্তের ব্যাসার্ধ বলে।
ব্যাসার্ধের বৈশিষ্ট্য অনুসারে প্রশ্নটি প্রণীত।
১ম পদ (a) = ১২৮,
সাধারণ অনুপাত (r) = ৬৪/১২৮ = ১/২
∴ অষ্টম পদ = a.rn - 1
= ১২৮ × (১/২)৮ - ১
= ১২৮ × (১/২)৭
= ১২৮/১২৮
= ১
• ৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি।
• ৪৩, ৪৭, ৫৩, ৫৯ মৌলিক সংখ্যা।
৩০ কে ২/৩ দিয়ে ভাগ করলে হয় ৪৫।
৪৫ + ১০ = ৫৫
০.৪ × ০.০২ × ০.৮
= ৪/১০ × ২/১০০ × ৮/১০
= ৬৪/১০০০০
= ০.০০৬৪
রহিম ১ দিনে করে ১/৫ অংশ
সে ২০ দিনে করবে ১/৫ × ২০ = ৪ অংশ
√0.0009
= √(9/10000)
= 3/100
= 0.03
৪০০ এর ৪৯/১০০
= ৪০০ × ৪৯/১০০
= ৪ × ৪৯
= ১৯৬
পিতা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ৩০ × ৩ = ৯০ বছর
মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ২৫ × ২ = ৫০ বছর
∴ পিতার বয়স = ৯০ - ৫০ = ৪০ বছর
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে।
অর্থাৎ, ৬০ কিমি যেতে লাগে ১ ঘণ্টা
∴ ২৪০ কি.মি. যেতে লাগবে ২৪০/৬০ = ৪ ঘণ্টা
০.৩
১/৩ = ০.৩৩
২/৩ = ০.৬৭
২/৫ = ০.৪০
ধরি সংখ্যা দুটি x এবং y
শর্তমতে, x + y = 10 .... (i)
এবং xy = 24
আমরা জানি, (x - y)2 = (x + y)2 - 4xy = 102 - 4.24 = 4
বা, x - y = 2 ..... (ii)
(i) + (ii) ⇒ 2x = 12
বা, x = 6
∴ y = 4
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে সর্বোচ্চ সামরিক পদবী ''বীরশ্রেষ্ঠ' প্রদান করা হয়।
৭ জন বীরশ্রেষ্ঠ হলেন -
- বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
- বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
- বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- উত্তরা গণভবন নাটোরে অবস্থিত।
- এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে।
- এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত।
- এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎস: নাটোর জেলা ওয়েবসাইট।
- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, শিক্ষক প্রমুখ পেশার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা ও গুম করে। এর উদ্দেশ্য ছিলো বাঙালি জাতিকে মেধাশূন্য করা।
- তাই এ দিনটিকে স্বাধীন বাংলাদেশে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়।
তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনিই স্বাধীনতার ঘোষণা করেন।
অন্যদিকে,
- সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।
- তাজউদ্দীন আহমদ ছিলেন অস্থায়ী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
• বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে।
• ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' বা মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
- সর্বশেষ ৩২তম অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানে অনুষ্ঠিত হয়।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণ, মোট-১১৩টি)
- দ্বিতীয় : চীন (৩৩টি স্বর্ণ, মোট-৮৮টি)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণ, মোট-৫৮টি)
- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন। ১৯৪৪ সালে তিনি ANC তে যোগ দেন।
- ১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন।
- বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রোবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
- ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
- তার ডাকনাম ছিলো মাদিবা।
(তথ্যসূত্র: নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ওয়েবসাইট)
ADB- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এটি প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান সদস্য ৬৮টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৩১টি) সদস্য দেশগুলোর মধ্যে - এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশ ৪৯টি এবং এশিয়ার বাইরের দেশ ১৯টি।
সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট - মাসাতসুগু আসাকাওয়া।
উৎসঃ এডিবি ওয়েবসাইট