পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
Exam - 67 ICT: Topic: Email, Internet usage, Bank Related ICT, Tech-Giant companies and their service, Programming Language.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
 Which of the following protocols is responsible for handling outgoing emails?
  1. POP3
  2.  IMAP
  3. SMTP
  4. HTTP
ব্যাখ্যা

SMTP হলো আউটগোয়িং ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত প্রোটোকল।

• ই-মেইল:

- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেইল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।
- সহজ কথায়, যখন কোনো ইমেল পাঠানো হয়, তখন SMTP সেই ইমেলটিকে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।

IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উল্লেখ্য-
- HTTP (Hypertext Transfer Protocol): এটি ওয়েবপেজ অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত একটি প্রোটোকল। এটি ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে ডেটা আদান-প্রদান করে। এর সাথে ইমেল প্রেরণের সরাসরি কোনো সম্পর্ক নেই।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রোসফট।

.
What is the "Internet of Things (IoT)"?
  1. Social media platform integration
  2. Interconnected devices using internet protocols
  3. Virtual private network configuration
  4. Email server management
ব্যাখ্যা

"ইন্টারনেট অফ থিংস" (IoT) হলো এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস (যেমন: গাড়ি, বাড়ির সরঞ্জাম, স্মার্ট সেন্সর ইত্যাদি) ইন্টারনেট সংযোগের মাধ্যমে সংযুক্ত করে এবং ডেটা আদান-প্রদানের সুযোগ তৈরি করে।

IoT (Internet of Things):
- IoT হলো ভৌত বস্তু বা ডিভাইসের একটি নেটওয়ার্ক, যেগুলোকে সেন্সর, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি দ্বারা সংযুক্ত করা হয়।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য ডিভাইস বা সিস্টেমের সাথে ডেটা আদান-প্রদান করা।
- IoT প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তু যেমন, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট স্বাস্থ্য ডিভাইস, স্বচালিত গাড়ি ইত্যাদি স্মার্ট ডিভাইসে রূপান্তরিত হয়।
- এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- এটি ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।
- IoT প্রযুক্তি মূলত তিনটি প্রধান উপাদান নিয়ে গঠিত: সেন্সর, নেটওয়ার্ক সংযোগ এবং ডেটা প্রসেসিং সিস্টেম।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

.
Which system is primarily used for global cross-border fund transfers?
  1. CIPS
  2. SWIFT
  3. ACH
  4. PayPal
ব্যাখ্যা

SWIFT হলো বিশ্বব্যাপী ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সুরক্ষিত আর্থিক বার্তা প্রেরণের জন্য ব্যবহৃত প্রধান নেটওয়ার্ক।

SWIFT:
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) হলো একটি বিশ্বব্যাপী সুরক্ষিত মেসেজিং নেটওয়ার্ক যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত, সঠিক এবং নিরাপদভাবে আর্থিক লেনদেনের বার্তা পাঠাতে সাহায্য করে।
- SWIFT সরাসরি টাকা স্থানান্তর করে না, বরং পেমেন্টের নির্দেশনা প্রেরণ করে যার মাধ্যমে ব্যাংকগুলো দ্রুত এবং নির্ভুলভাবে অর্থ স্থানান্তর করতে পারে। 
- এছাড়া SWIFT GPI ব্যবস্থার মাধ্যমে রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধাও পাওয়া যায়।
- এই সিস্টেমটি আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তঃসীমান্ত পেমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বর্তমানে বিশ্বব্যাপী ২০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের হাজার হাজার আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার করে।

উল্লেখ্য-
- CIPS (Cross-Border Interbank Payment System) হলো চীনের নিজস্ব একটি আন্তঃসীমান্ত পেমেন্ট সিস্টেম যা মূলত চীনা ইউয়ানে লেনদেন সহজ করতে ব্যবহৃত হয়, এটি বিশ্বব্যাপী প্রধান সিস্টেম নয়।
- ACH (Automated Clearing House) হলো একটি ইলেকট্রনিক নেটওয়ার্ক যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ লেনদেনের জন্য ব্যবহৃত হয়।
- PayPal একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম যা ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসার মধ্যে অনলাইন লেনদেন সহজ করে, কিন্তু এটি ব্যাংক ও সরকারের মতো বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আন্তঃসীমান্ত সিস্টেম নয়।

উৎস: ব্রিটানিকা। [লিঙ্ক]

.
Which organization developed the AI model "Grok"?
  1. xAI
  2. OpenAI
  3. Google DeepMind
  4. Anthropic
ব্যাখ্যা

Grok হলো Elon Musk প্রতিষ্ঠিত xAI কোম্পানির একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল, যা ২০২৩ সালে প্রকাশিত হয়।

•  xAI: 

- ২০২৩ সালের জুলাই মাসে এলন মাস্ক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
- Grok হলো xAI-এর প্রথম এআই মডেল, যা নভেম্বরে ২০২৩ সালে উন্মোচন করা হয়েছিল।
- Grok হলো একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)।
- একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম, যা বিপুল পরিমাণ ডেটা থেকে ভাষা বুঝতে, তৈরি করতে এবং মানুষের মতো করে কথোপকথন করতে সক্ষম হয়।

উল্লেখ্য-
-  OpenAI: এটি একটি বহুল পরিচিত এআই গবেষণা ও উন্নয়ন সংস্থা, যা চ্যাটজিপিটি (ChatGPT) মডেলটি তৈরি করেছে। 
-  Google DeepMind: এটি গুগলের একটি সহযোগী প্রতিষ্ঠান যারা জেমিনি (Gemini) এবং আলফাগো (AlphaGo) এর মতো গুরুত্বপূর্ণ এআই মডেল তৈরি করেছে।
- Anthropic: এটি একটি এআই নিরাপত্তা এবং গবেষণা সংস্থা, যারা ক্লাউড (Claude) নামক এআই মডেলটি তৈরি করেছে।

উৎস: ব্রিটানিকা।

.
Which type of programming language is Python classified as?
  1. Logic-based
  2. Event-driven
  3. Visual programming
  4. Object-oriented
ব্যাখ্যা

Python একটি High-Level, Object-Oriented Programming Language, যা একই সাথে Structured Programming এবং Functional Programming বৈশিষ্ট্যও সমর্থন করে।

পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

.
Which statement about email is not true?
  1. Can be sent simultaneously to multiple users
  2. Recipients can view, print, save, and edit messages
  3. Electronic mailboxes that store messages
  4. Messages are limited to plain text only
ব্যাখ্যা

ই-মেইল সাধারণ টেক্সক্টের পাশাপাশি অন্যান্য ধরনের ডেটা যেমন, গ্রাফিক্স, সাউন্ড, এনিমেটেড ছবি ইত্যাদিও বহন করতে পারে।

ইমেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।- abc@def.com এ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
- ব্যবহারকারীরা তাদের বার্তায় বিভিন্ন ধরনের ফাইল যেমন ডকুমেন্ট, ছবি, অডিও, এবং ভিডিও সংযুক্ত করতে পারে।
- ই-মেইল একসাথে একজন ব্যবহারকারী বা একাধিক ব্যবহারকারীর কাছে পাঠানো যায়। 
- প্রতিটি ব্যবহারকারীর একটি নিজস্ব ইলেকট্রনিক মেইলবক্স থাকে যেখানে ইনকামিং বার্তাগুলো জমা হয়।
- প্রাপকরা তাদের প্রাপ্ত ই-মেইলগুলো দেখতে, প্রিন্ট করতে, সংরক্ষণ করতে, প্রয়োজনে সম্পাদনা করতে, এবং উত্তর বা ফরওয়ার্ড করতে পারেন।

• ইমেইল ঠিকানায় ব্যবহৃত-
- CC এর পূর্ণ রূপ Carbon Copy;
- BCC এর পূর্ণ রূপ Blind Carbon Copy.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।

.
What is an IP address?
  1. Protocol for email transmission
  2. Device's hardware serial number
  3. Unique identifier for devices on the internet
  4. Website's domain name
ব্যাখ্যা

আইপি এড্রেস হচ্ছে ইন্টারনেটে কোনো ডিভাইসের স্বতন্ত্র শনাক্তকরণ নম্বর।

আইপি এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত। আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)। তবে একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন,
২। হেক্সাডেসিম্যাল নোটেশন,
৩। বাইনারি নোটেশন।

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত। IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।

.
Which system is used for real-time fund transfer from a bank account to an MFS in Bangladesh?
  1. RTGS
  2. NPSB
  3. BEFTN
  4. None of these above
ব্যাখ্যা

RTGS (Real-Time Gross Settlement) হলো একটি ব্যাংক-টু-ব্যাংক অর্থ লেনদেন ব্যবস্থা, যা রিয়েল-টাইমে (তৎক্ষণাৎ) এবং ব্যক্তিগতভাবে (gross settlement) ফান্ড ট্রান্সফার নিশ্চিত করে।
- বাংলাদেশে, RTGS সিস্টেমটি বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালে চালু করে, বিশেষ করে বড় অঙ্কের লেনদেনের জন্য।

RTGS:
- RTGS হলো একটি Payment System.
- RTGS এর পূর্ণরূপ Real Time Gross Settlement.
- RTGS বলতে একটি ফান্ড ট্রান্সফার সিস্টেমকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে অর্থ ট্রান্সফার করতে সক্ষম।
- নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে BD-RTGS সিস্টেম চালু করেছে।
- RTGS একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।

দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে গ্রাহকরা RTGS পরিষেবা পেতে পারেন:
১. অনলাইন, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
২. RTGS সক্ষম শাখায় নগদ টাকা জমা দিয়ে অফলাইন।

এছাড়াও, 
NPSB (National Payment Switch Bangladesh) - এটি card-based transaction এর জন্য। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

.
Which company is known as 'Big Blue'?
  1. Apple
  2. Oracle
  3. IBM
  4. Microsoft
ব্যাখ্যা

IBM কোম্পানি 'Big Blue' নামে পরিচিত।

আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।

উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।

১০.
Email is used through which network?
  1. MAN
  2. FAN
  3. WAN
  4. LAN
ব্যাখ্যা

ই-মেইল বিশ্বব্যাপী কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়, যা একটি WAN (Wide Area Network)-এর প্রধান বৈশিষ্ট্য।

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- এক্ষেত্রে ব্যবহারকারীরা টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কের কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- টেলিফোনের সাথে সংযুক্ত মডেমের মাধ্যমে নেটওয়ার্কে ডায়াল করতে হয়।
- এভাবে ভিন্ন প্রকৃতির নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়।
- গেটওয়ে ডাটা বা তথ্য চলাচলের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের কাজ করে দেয়।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধা পেতে পারে। যেমনঃ ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উল্লেখ্য-
-  MAN (Metropolitan Area Network): MAN একটি নির্দিষ্ট শহরের মধ্যে বিস্তৃত থাকে এবং এটি সাধারণত একটি শহরের একাধিক LAN-কে সংযুক্ত করে। যদিও ই-মেইল MAN-এর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, তবে এটি শুধুমাত্র MAN-এর মধ্যে সীমাবদ্ধ নয়।
- LAN (Local Area Network): LAN একটি ছোট ভৌগোলিক এলাকায় (যেমন একটি বাড়ি, অফিস বা স্কুল) কম্পিউটারগুলোকে সংযুক্ত করে। যদিও একটি LAN-এর অভ্যন্তরে ই-মেইল ব্যবহার করা যায়, তবে ই-মেইলের মূল উদ্দেশ্য হলো এই ধরনের ছোট নেটওয়ার্কের বাইরেও যোগাযোগ স্থাপন করা।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১.
What is the foundation of Virtual Reality (VR) technology?
  1. Optimizing search algorithms
  2. Encrypting network communications
  3. Application of remote sensing methods
  4. Generating simulated realities
ব্যাখ্যা

ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মূল ভিত্তি হল সিমুলেটেড বা কৃত্রিম বাস্তব অভিজ্ঞতা সৃষ্টি করা।

ভার্চুয়াল রিয়েলিটি (VR):
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।
- ব্যবহারকারী একটি হেডসেট এবং সেন্সরের সাহায্যে সেই পরিবেশে প্রবেশ করতে এবং তার সাথে মিথস্ক্রিয়া (interact) করতে পারেন।
- VR-এর প্রধান লক্ষ্য হলো এমন একটি কৃত্রিম, কিন্তু বাস্তব-সদৃশ অভিজ্ঞতা তৈরি করা যা ব্যবহারকারীকে মনে করিয়ে দেয় যে তারা সত্যিই সেই পরিবেশে আছে। এই পদ্ধতিকে সিমুলেশন (Simulation) বলা হয়।

ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- গেমিং, শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ (যেমন - পাইলট বা সার্জনদের জন্য) এবং স্থাপত্যের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

১২.
ATM এর পূর্ণরূপ কোনটি?
  1. Automatic Teller Machine
  2. Automated Teller Machine
  3. Automated Transfer Machine
  4. Automated Transaction Machine
ব্যাখ্যা

Automated Teller Machine:
- Automated Teller Machine - কে সংক্ষেপে ATM বলা হয়।
- ATM হচ্ছে ব্যাংকিং আর্থিক লেনদেন করার জন্য একটি বিশেষ ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস, যা কোনো ব্যাংক টেলার বা ক্লার্ক ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক)-এর গ্রাহকদের নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম।
- এ যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক চুম্বক ব্যবহারের মাধ্যমে গ্রাহক টাকা উত্তোলন করতে পারে।
- এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনটি যেখানে স্থাপন করা হয়, তাকে ATM বুথ বলে এবং গ্রাহককে এখান থেকে টাকা উত্তোলন করার জন্য যে বিশেষ কার্ডটি প্রয়োজন তাকেই ATM কার্ড বলে।
- এই কার্ড ব্যবহার করে যে কোনো (24/7) সময় নিরাপদে টাকা উত্তোলন করা যায়।
- ATM বুথ থেকে কার্ড দিয়ে টাকা উত্তোলন করার সময় একটি গোপনীয় পিন কোডের প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

১৩.
Which process involves translating the complete source code into machine code in a single operation?
  1. Loader
  2. Interpreter
  3. Compiler
  4. Assembler
ব্যাখ্যা

কম্পাইলার (Compiler) হলো একমাত্র অনুবাদক যা একটি প্রোগ্রামের সম্পূর্ণ সোর্স কোডকে একবারে বিশ্লেষণ করে এবং তাকে মেশিন ভাষায় রূপান্তর করে।

অনুবাদক প্রোগ্রাম (Translator Program):
- বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত, যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়।
- কম্পিউটারের প্রসেসর 1 আর 0 ছাড়া কিছু বোঝে না। তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়।
- এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে বলে অনুবাদক প্রোগ্রাম।

নিচে তিন ধরনের অনুবাদকের বর্ণনা দেওয়া হলো:
১। অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম।
- উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে- কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)।
- প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে।
- এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে।

২। কম্পাইলার (Compiler):
- কম্পাইলার একটি বিশেষ সফটওয়্যার যা একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা (যেমন C++, Java) পুরো প্রোগ্রামকে একবারে পড়ে এবং সেটিকে সরাসরি মেশিন ভাষায় রূপান্তরিত করে। এই রূপান্তরিত ফাইলটিকে সাধারণত একটি এক্সিকিউটেবল ফাইল বলা হয়।
- কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে এর ভাষার নিয়মকানুন (যাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে।
- যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়।
- সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল।
- তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।

৩। ইন্টারপ্রেটার (Interpreter):
- ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে।
- অর্থাৎ, কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ।
- কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

উল্লেখ্য- 
 Loader: এটি এমন একটি প্রোগ্রাম যা একটি এক্সিকিউটেবল ফাইলকে মেমরিতে লোড করে এবং রান করার জন্য প্রস্তুত করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।