পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
  1. ক) রফিকুল ইসলাম
  2. খ) রশীদ করিম
  3. গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
  4. ঘ) কর্নেল সিদ্দিক মালিক
ব্যাখ্যা
- বাংলাদেশের ‍মুক্তিযুদ্ধের উপর ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ বইটি মেজর জেনারেল সুখওয়ান্ত সিং রচিত।
- এটির পুরো নাম হলো ‘ইন্ডিয়ান ওয়ার সিন্স ইন্ডিপেন্ডেন্স : দ্য লিবারেশন অব বাংলাদেশ’ (১৯৯৮)।
- মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে কর্মরত ছিলেন।
সূত্র: দৈনিক প্রথম আলো এবং আমাজন ডটকম
.
বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
  1. ক) আশি
  2. খ) সাতাশি
  3. গ) ষাট
  4. ঘ) একাশি
ব্যাখ্যা
- বাগেরহাটে খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ। 
- মসজিদটি সর্বমোট ৮১ গম্বুজ বিশিষ্ট। 
    - চারটি কর্ণার টাওয়ারের উপর,
    - সত্তরটি পাশের দুই অংশের উপর এবং
    - সাতটি চৌচালা ভল্ট কেন্দ্রীয় নেভের উপর।
-   খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক।
- তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম প্রচার করেন।
- পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় তিনি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
উৎস: বাংলাপিডিয়া, বাগেরহাট জেলা ওয়েবসাইট ও ইউনেস্কো ওয়েবসাইট।
.
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
  1. ক) ১৯ টি
  2. খ) ৯ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ১১ টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
- এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
.
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
  1. ক) ১৯ শতাংশ
  2. খ) ১২ শতাংশ
  3. গ) ১৬ শতাংশ
  4. ঘ) ১৩ শতাংশ
ব্যাখ্যা
- একটি দেশের মোট আয়তনের ২০-২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন।
- কিন্তু বাংলাদেশের এ সম্পদের পরিমাণ রয়েছে মাত্র ১৩ শতাংশ।
- বর্তমানে দেশের ৩৫টি জেলায় বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমি রয়েছে।
- বন বিভাগ নিয়ন্ত্রণাধীন বনভূমির পরিমাণ ১,৮৮০,৪৯৩.৭৩ হেক্টর।
- দেশের মোট বনভূমির পরিমাণ ২,৫৭৫,১৯৬.০১ হেক্টর।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি), কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০২০।
.
বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
  1. ক) বলাকা
  2. খ) শাপলা
  3. গ) কাছিবেষ্টিত নোঙর
  4. ঘ) রণতরী
ব্যাখ্যা
- বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কাছিবেষ্টিত নোঙর।
- ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
- স্বাধীনতা যুদ্ধের সময় কিছু সংখ্যক নাবিক ও তরূণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা হয় নৌ কমান্ডো দল। 
- মাত্র ২টি গান বোট ‘‘পদ্মা’’ ও ‘‘পলাশ’’ এর প্রত্যক্ষ অংশগ্রহণ এবং তাদের দ্বারা পরিচালিত অপারেশানসমূহ বাংলাদেশের সবাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
.
কসোভো কোথায় অবস্থিত?
  1. ক) আলবেনিয়ায়
  2. খ) সার্বিয়ায়
  3. গ) রুমানিয়ায়
  4. ঘ) গ্রিসে
ব্যাখ্যা
- কসোভো ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র;
- যা আগে সার্বিয়ার প্রদেশ ছিল।
- ১৯৯৯ সাল থেকে প্রদেশটি রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে ছিল।
- ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো স্বাধীনতা ঘোষণা করে।
- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ শতাধিক দেশ ইতিমধ্যে কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- রিপাবলিক অব কসোভোকে বিশ্বের ১১৪তম দেশ হিসেবে এবং
- ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স) এর ৩৭তম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বাংলাদেশ।
উৎস: আনন্দবাজার পত্রিকা।
.
কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) গিগাবাইট
  2. খ) ইনটেল
  3. গ) এ্যাপল ম্যাকিনটশ
  4. ঘ) মাইক্রোসফট
ব্যাখ্যা
- বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।
উৎসঃ মাইক্রোসফটের ওয়েবসাইট।
.
যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
  1. ক) ১২ শতাংশ
  2. খ) ১০ শতাংশ
  3. গ) ১৩ শতাংশ
  4. ঘ) ১১ শতাংশ
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।

উল্লেখ্য,
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
.
অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান কত ছিল?
  1. ক) ১.২%
  2. খ) ১.৪৬%
  3. গ) ১.৬%
  4. ঘ) ১.৫৩%
ব্যাখ্যা

উৎস: অর্থনৈতিক সমীক্ষা - ২০২১
১০.
বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
  1. ক) গরু
  2. খ) ছাগল
  3. গ) গয়াল
  4. ঘ) রয়েল বেঙ্গল টাইগার
ব্যাখ্যা
- বাঘ (Bengal Tiger) রয়েল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ (Panthera tigris tigris) বাংলাদেশের জাতীয় পশু।
- বাংলাদেশের জাতীয় ফুল - শাপলা
- বাংলাদেশের জাতীয় ফল - কাঠাল
- বাংলাদেশের জাতীয় পাখি -  দোয়েল
- বাংলাদেশের জাতীয় মাছ - ইলিশ 
উৎস: বাংলাপিডিয়া।
১১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
  1. ক) চতুর্থ
  2. খ) নবম
  3. গ) অষ্টম
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা

উৎস: অর্থনৈতিক সমীক্ষা, ২০২১।
১২.
ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
  1. ক) নেনী
  2. খ) টর্মি
  3. গ) শেলী
  4. ঘ) ডলি
ব্যাখ্যা
- কোনো জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ায় হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে।
- ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে একটি ভেড়ার জন্ম দেন।
- সর্বপ্রথম যুক্তরাজ্যে Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম দেওয়া হয়েছিল তার নাম ডলি।
- ডব্লিউ.এইচ.ও (WHO) বর্তমানে মানব শিশুর ক্লোন নিষিদ্ধ করেছে।
১৩.
প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
  1. ক) ইথেন
  2. খ) এমোনিয়া
  3. গ) মিথেন
  4. ঘ) বিউটেন
ব্যাখ্যা
- প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒মিথেন।
- প্রাণীর মলমূত্র বিশেষ করে গরু, ঘােড়া, মহিষ ইত্যাদির গােবরের কিছু পচা লতা-পাতা ও পানি মিশালে গাঁজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া সংগঠিত হয়।
- এ প্রক্রিয়ায় যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাই বায়ােগ্যাস।
- বায়ােগ্যাসের উপাদানগুলাের মধ্যে মিথেন (CH4), কার্বন ডাই-অক্সাইড (CO2), হাইডােজেন সালফাইড (H2S) ও হাইড্রোজেন (H2) থাকে।
- এর শতকরা ৬০-৭০ ভাগই মিথেন গ্যাস।
উৎসঃ নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)।
১৪.
কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
  1. ক) ড. এস ডি চৌধুরী
  2. খ) ড. কাজী ফজলুর রহিম
  3. গ) ড. ওসমান গণি
  4. ঘ) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ
ব্যাখ্যা
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
- এটি ময়মনসিংহ শহরে অবস্থিত।
- দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভূক্ত। 
-কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ছিলেন ড. ওসমান গণি। 
উৎস:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট
১৫.
১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
  1. ক) প্রফেসর ড. আব্দুস সালাম
  2. খ) প্রফেসর নরম্যান বোরলগ
  3. গ) ড. আব্দুল কাদের
  4. ঘ) ড. স্বামীনাথন
ব্যাখ্যা
- Norman Borlaug visited Bangladesh in 1999 and Bangladesh Agricultural University awarded him an honorary doctorate degree.
- Borlaug devoted his life to his dream to achieve and promote food security and sustainable agriculture.
Source: The Daily Star
১৬.
গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
  1. ক) মি. জে এইচ বি হেলেন
  2. খ) লর্ড লিনলিথগো
  3. গ) লর্ড ক্লাইভ
  4. ঘ) ওয়ারেন হেস্টিংস
ব্যাখ্যা
- The indigenous breed of cattle is common in Bangladesh.
- In pre-independent India, Lord Linlithgow brought some Hariana cattle for the improvement of the indigenous cattle.
- After the partition of India in 1947 several breeds of cattle such as Sindhi, Shahiwal, Tharparkar, etc were brought to this region.
Source: Banglapedia
১৭.
বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
  1. ক) সিরাজগঞ্জ
  2. খ) দিনাজপুর
  3. গ) বরিশাল
  4. ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশের কোন কোন এলাকায় বাথান ব্যবস্থা লক্ষ্য করা যায়, যেমন হাওর তটভূমে, নতুন জেগে-ওঠা চরাঞ্চলে এবং সমুদ্রোপকূলের দ্বীপাঞ্চলে।
- সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর এলাকায় শীতকালে কিছু অস্থায়ী বাথান গড়ে ওঠে।
- ,খরার মৌসুমে এগুলি গুটিয়ে ফেলা হয়।
- এছাড়া, পাবনা ও নাটোর জেলাস্থ চলনবিল এলাকায়ও কিছু বাথান দেখা যায়।
- প্রাচীন কাল থেকে পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের গো-খামারি ও কৃষকেরা উন্নত জাতের পাক-ভারতের জার্সি, ফ্রিজিয়ান, এফএস, শাহিওয়াল, সিন্ধি, হরিয়ানা ও মুলতানি গরু লালন-পালন করে আসছেন।
উৎস: বাংলাপিডিয়া, দৈনিক পত্রিকা।
১৮.
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
  1. ক) কয়লা
  2. খ) চুনাপাথর
  3. গ) সাদামাটি
  4. ঘ) গ্যাস
ব্যাখ্যা
-  বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৮টি।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজতেল প্রভৃতি উল্লেখযোগ্য।
সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পেট্রোবাংলা, প্রথম আলো।
১৯.
বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
  1. ক) ১৬ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২১ বছর
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ১২২(২) অনুচ্ছেদ বলা হয়েছে - বাংলাদেশের একজন ভোটারের সর্রনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর,
- ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর,
- রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।