পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
We live upstairs. Here 'upstairs' is a/an -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. adjectival noun
সঠিক উত্তর:
adverb
উত্তর
সঠিক উত্তর:
adverb
ব্যাখ্যা

upstairs শব্দের অর্থ উপরের তলায়।
এটি একটি adverb, কারণ এটি বাক্যটির verb 'live' কে modify করছে।
বাক্যটির অর্থঃ আমরা উপরের তলায় বাস করি।

.
নিচের কোনটি সঠিক?
  1. বন + ওষধি = বনৌষধ
  2. মহা + ওষধি = মহাঔষধি
  3. পরম + ঔষধ = পরমৌষধি
  4. মহা + ঔষধ = মহৌষধ
সঠিক উত্তর:
মহা + ঔষধ = মহৌষধ
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঔষধ = মহৌষধ
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
বন + ওষধি = বনৌষধি
মহা + ওষধি = মহৌষধি
পরম + ঔষধ = পরমৌষধ
মহা + ঔষধ = মহৌষধ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
বাংলাদেশ পুলিশের আইজিপি কে?
  1. ড. বেনজীর আহমেদ
  2. চৌধুরী আবদুল্লাহ আল
  3. আবুল কাশেম
  4. মাহমুদ হাসান খান
সঠিক উত্তর:
ড. বেনজীর আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ড. বেনজীর আহমেদ
ব্যাখ্যা
২০২০ সালের ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নেন ড. বেনজীর আহমেদ।
এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (RAB) - এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
.
কোন দেশ রােহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে ICJ তে মামলা করে?
  1. নাইজেরিয়া
  2. গাম্বিয়া
  3. সৌদি আরব
  4. তুরস্ক
সঠিক উত্তর:
গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
গাম্বিয়া
ব্যাখ্যা
১০ ডিসেম্বর ২০১৯, রােহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে ICJ তে গাম্বিয়ার দায়েরকৃত মামলার বিচার শুরু হয়।
পরবর্তীতে, ২৩ জানুয়ারি, ২০২০ তারিখে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) রােহিঙ্গাদের সুরক্ষায় সর্বসম্মতভাবে মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
.
I need some ______.
  1. advices
  2. advise
  3. advises
  4. advice
সঠিক উত্তর:
advice
উত্তর
সঠিক উত্তর:
advice
ব্যাখ্যা

Advice একটি uncountable noun. uncountable noun এর কোনো plural form হয় না।
Some, any এই determiner-গুলাে countable এবং uncountable উভয় ধরনের noun-এর পূর্বে বসতে পারে।
সুতরাং, শূন্যস্থানে advice ব্যবহৃত হবে৷

.
নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রান্তবিন্দু আছে কোনটির?
  1. রেখা
  2. রেখাংশ
  3. রশ্মি
  4. কোনোটিরই নেই
সঠিক উত্তর:
রেখাংশ
উত্তর
সঠিক উত্তর:
রেখাংশ
ব্যাখ্যা

রেখা (Line): বিন্দুর চলার পথকে রেখা বলে। একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই।

রেখাংশ (Segment of line): রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু থাকে।

রশ্মি (Ray): একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটি রশ্মির মাত্র একটি প্রান্ত বিন্দু আছে।

.
কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষ যুক্ত?
  1. ঘােড়ার গাড়ি
  2. শবদাহ
  3. শবপোড়া
  4. মড়াপােড়া
সঠিক উত্তর:
শবপোড়া
উত্তর
সঠিক উত্তর:
শবপোড়া
ব্যাখ্যা

গুরুচণ্ডালী দোষ : তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়ােগ কখনাে কখনাে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যােগ্যতা হারায়।
‘গরুর গাড়ি’, ‘শবদাহ’, ‘মড়াপােড়া’ প্রভৃতি স্থলে যথাক্রমে ‘গরুর শকট’, ‘শবপােড়া’, ‘মড়াদাহ' প্রভৃতির ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
After much consideration, we have arrived _____ a decision.
  1. on
  2. in
  3. at
  4. onto
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা

Arrive at a decision/solution/compromise etc
Meaning: to reach a decision, solution etc after a lot of effort
Example: After much consideration, we have arrived at a decision.
Source: Longman Dictionary

.
I _____ a letter to my brother now.
  1. was writing
  2. am writing
  3. had written
  4. will write
সঠিক উত্তর:
am writing
উত্তর
সঠিক উত্তর:
am writing
ব্যাখ্যা

বাক্যে now, at this moment, at this time, at present, still ইত্যাদি থাকলে বাক্যটি Present Continuous Tense হয়।
সুতরাং, শূন্যস্থানে হবে am writing.
তেমনিভাবে বর্তমানে তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক শব্দ, যেমন — look, listen ইত্যাদি থাকলেও Present Continuous tense হয়।
উল্লেখ্য, যেসব Verb-এর Continuous হয় না সেগুলােকে Present Indefinite-এ করতে হবে।

১০.
Mother made the child _____.
  1. eating
  2. eaten
  3. eat
  4. ate
সঠিক উত্তর:
eat
উত্তর
সঠিক উত্তর:
eat
ব্যাখ্যা
Causative verb হিসেবে make + ব্যক্তিবাচক obj ব্যবহৃত হলে এরপর verb এর base form বসে।
eat যোগে গঠিত সঠিক বাক্যটি হবে - Mother made the child eat.
১১.
There has been a breakthrough in the treatment of 'Covid-19'. Here 'breakthrough' is a/an -
  1. adjective
  2. verb
  3. noun
  4. adverb
সঠিক উত্তর:
noun
উত্তর
সঠিক উত্তর:
noun
ব্যাখ্যা

Article-এরপর একটি মাত্র word থাকলে সেটি noun হয়। সুতরাং breakthrough শব্দটি noun।
অর্থের দিক দিয়েও breakthrough (অভূতপূর্ব সাফল্য, প্রধান সাফল্য) শব্দটি noun.
Breakthrough (noun) - an important new discovery in something you are studying, especially one made after trying for a long time

১২.
ফারসি শব্দটি চিহ্নিত করুন।
  1. কেয়ামত
  2. গোসল
  3. হারাম
  4. দরবার
সঠিক উত্তর:
দরবার
উত্তর
সঠিক উত্তর:
দরবার
ব্যাখ্যা

ফারসি শব্দ : বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলােকে তিন ভাগে ভাগ করা যায়।

(১) ধর্মসংক্রান্ত শব্দ : খােদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রােজা ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, জবানবন্দি, তােশক, দফতর, দরবার,
দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
(৩) বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানােয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

কেয়ামত, গোসল এবং হারাম আরবি ভাষার শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান

১৩.
নিচের কোনটি সঠিক?
  1. দুহিতা + র = দৌহিত্র
  2. পুত্র + অ = পত্র
  3. পতঞ্জলি + অ = পাতঞ্জল
  4. শক্ত + অ = শাক্ত
সঠিক উত্তর:
পতঞ্জলি + অ = পাতঞ্জল
উত্তর
সঠিক উত্তর:
পতঞ্জলি + অ = পাতঞ্জল
ব্যাখ্যা

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ হলো-
পুত্র + অ = পৌত্র
দুহিতৃ + অ = দৌহিত্র
শক্তি + অ = শাক্ত
ব্যাকরণ + অ = বৈয়াকরণ
পতঞ্জলি + অ = পাতঞ্জল
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৪.
তিলে তৈল আছে - কোন কারক?
  1. অভিব্যাপক
  2. বৈষয়িক
  3. ঐকদেশিক
  4. কালাধিকরণ
সঠিক উত্তর:
অভিব্যাপক
উত্তর
সঠিক উত্তর:
অভিব্যাপক
ব্যাখ্যা

প্রথাগত ব্যাকরণগুলােতে আধারাধিকরণ কারককে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন :

(ক) ঐকদেশিক : বিরাট স্থানের যে কোনাে অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ
বলে। যেমন : পুকুরে মাছ আছে।

(খ) অভিব্যাপক : উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক
আধারাধিকরণ বলে। যেমন : তিলে তৈল আছে (তিলের সারা অংশব্যাপী)।

(গ) বৈষয়িক : বিষয় বিশেষে কোনাে বিশেষ গুণে কারাে কোনাে দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন : সফিক অঙ্কে কাঁচা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৫.
'ছেলেধরা' কোন সমাসের উদাহরণ?
  1. অলুক দ্বন্দ্ব
  2. অলুক বহুব্রীহি
  3. উপপদ তৎপুরুষ
  4. উপমান কর্মধারয়
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা

উপপদ তৎপুরুষ সমাসঃ উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে-সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
যেমন : অগ্রে গমন করে যে = অগ্রগামী। এখানে ‘গামী’র স্বতন্ত্র প্রয়ােগ নেই। অগ্রে গামী বললে চলবে না, ব্যাসবাক্য হবে ‘অগ্রে গমন করে যে'।
এরূপ,
ধামা ধরে যে = ধামাধরা;
ছেলে ধরে যে = ছেলেধরা,
জাদু করে যে = জাদুকর,
ছা পােষে যে = ছাপােষা,
পাড়া বেড়ায় যে = পাড়াবেড়ানি
ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৬.
এ এক বিরাট সত্য— বাক্যে 'সত্য' কী রূপে ব্যবহৃত হয়েছে?
  1. বিশেষণরূপে
  2. বিশেষ্যরূপে
  3. সর্বনামরূপে
  4. ক্রিয়ারূপে
সঠিক উত্তর:
বিশেষ্যরূপে
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্যরূপে
ব্যাখ্যা

একই পদের বিশেষ্য ও নাম-বিশেষণ রূপে ব্যবহারঃ
বিশেষণরূপে - রহিম ভাল ছেলে।
বিশেষ্যরূপে - আপন ভাল সবাই চায়।
বিশেষণরূপে - মন্দ কথা বলতে নেই।
বিশেষ্যরূপে - এখানে তুমি মন্দ কী দেখলে?
বিশেষণরূপে - সত্য পথে থেকে সত্য কথা বল।
বিশেষ্যরূপে - এ এক বিরাট সত্য
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৭.
একটি সমান্তর ধারার 16 তম পদ -20 হলে, এর প্রথম 31টি পদের সমষ্টি কত?
  1. 120
  2. 160
  3. 240
  4. -320
সঠিক উত্তর:
-320
উত্তর
সঠিক উত্তর:
-320
ব্যাখ্যা

মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d.
দেওয়া আছে,
16 তম পদ = -20
বা, a + (16 - 1)d = -20
বা, a + 15d = -20

আমরা জানি, সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি = n/2{2a + (n - 1)d}
∴ ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি = (31/2){2a + (31 - 1)d}
                                          = (31/2) × 2(a + 15d)
                                          = 31×(-20)
                                          = -620

১৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে?
  1. ৭২
  2. ৭৩
  3. ৭৭
  4. ৮৩
সঠিক উত্তর:
৭৭
উত্তর
সঠিক উত্তর:
৭৭
ব্যাখ্যা

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৮, ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু'র চেয়ে ৫ বেশি।
∴ ৮, ১২, ১৮ ও ২৪ এর লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি (৭২ + ৫) বা ৭৭। 

১৯.
অনুরোধ– শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অনুগ্রহ
  2. বিরক্ত
  3. অন্তর
  4. প্রত্যাখ্যান
সঠিক উত্তর:
প্রত্যাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যাখ্যান
ব্যাখ্যা

অনুরোধ - প্রত্যাখ্যান
অনুগ্রহ - নিগ্রহ
অনুরক্ত - বিরক্ত
অন্তর - বাহির
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

২০.
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হলে চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে?
  1. প্রলয়
  2. বিজলি
  3. শিখা
  4. ধুমকেতু
সঠিক উত্তর:
বিজলি
উত্তর
সঠিক উত্তর:
বিজলি
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসােল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বিদ্যালয়ের পড়াশুনা শেষ করতে পারেন নি। দশম শ্রেণির ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যােগদান করেন।
যুদ্ধ শেষ হলে ১৯১৯ খ্রিষ্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্যচর্চায় আত্মনিয়ােগ করেন। এ সময় সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় তার 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে
তাঁর কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শশাষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। তাঁর রচনাবলি অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উৎসঃ সাহিত্য কণিকা, অষ্টম শ্রেণি

২১.
নিচের কোন বৈশিষ্ট্যটি অনুরূপ কোণের?
  1. কোণের কৌণিক বিন্দু আলাদা
  2. ছেদকের বিপরীত পাশে অবস্থিত
  3. ছেদকের একই পাশে অবস্থিত
  4. সরলরেখা দুইটির মধ্যে অবস্থিত
সঠিক উত্তর:
ছেদকের একই পাশে অবস্থিত
উত্তর
সঠিক উত্তর:
ছেদকের একই পাশে অবস্থিত
ব্যাখ্যা

অনুরূপ কোণগুলাের বৈশিষ্ট্য:
ক. কোণের কৌণিক বিন্দু আলাদা
খ. ছেদকের একই পাশে অবস্থিত।

একান্তর কোণগুলাের বৈশিষ্ট:
ক. কোণের কৌণিক বিন্দু আলাদা
খ. ছেদকের বিপরীত পাশে অবস্থিত
গ. সরলরেখা দুইটির মধ্যে অবস্থিত।

২২.
ইরেভান কোন দেশের রাজধানী?
  1. আর্মেনিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. কেনিয়া
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া
ব্যাখ্যা

আর্মেনিয়ার রাজধানী - ইরেভান।
ইন্দোনেশিয়ার রাজধানী - জাকার্তা।
কেনিয়ার রাজধানী - নাইরোবি।
নাইজেরিয়ার রাজধানী - আবুজা৷
উৎসঃ ব্রিটানিকা

২৩.
The post must be manned immediately. Here 'manned' is -
  1. a noun
  2. a verb
  3. an adverb
  4. an adjective
সঠিক উত্তর:
a verb
উত্তর
সঠিক উত্তর:
a verb
ব্যাখ্যা

প্রদত্ত বাক্যে manned শব্দটি 'man' verb এর past participle, যেখানে এই শব্দের অর্থ হয় 'কোনাে কাজে বা প্রতীরক্ষায় লােক নিয়ােগ বা সরবরাহ করা'।
সুতরাং প্রশ্নোল্লিখিত বাক্যে manned শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

২৪.
Meaning of ‘Euphemism’ -
  1. শ্রুতিকটু
  2. বৈচিত্রময়
  3. সুভাষণ
  4. বেমানান
সঠিক উত্তর:
সুভাষণ
উত্তর
সঠিক উত্তর:
সুভাষণ
ব্যাখ্যা

Euphemism - সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দের ব্যবহার

Synonyms: Softening (নরম করা), Politeness (শিষ্টতা), Genteelism (প্রচলিত শব্দের বদলে ভদ্র ও পরিশীলিত শব্দের ব্যবহার).

Antonyms: Dysphemism (মনোরম বা নিরপেক্ষ শব্দের পরিবর্তে অবমাননাকর বা অপ্রীতিকর শব্দ ব্যবহার), Calling a spade a spade (পরিশীলিত শব্দের পরিবর্তে ‘যে’ বা ‘যা’ যেমন, তেমন সরাসরিভাবে বলা).
Source: LiveMCQ Lecture

২৫.
কোন আন্দোলনভিত্তিক ঐক্য বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে?
  1. সিপাহি বিদ্রোহ
  2. বঙ্গভঙ্গ রদ
  3. ভাষা আন্দোলন
  4. ৬৯ এর গণঅভ্যুত্থান
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা

বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে।

পাকিস্তানের প্রতি আগে যে মােহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে।
বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তােলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে।

ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

২৬.
কোনো বাগানে ১২৯৬টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত?
  1. ৩৪
  2. ৩৬
  3. ৩৮
  4. ৪৩
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা

বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ আছে।
∴ প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে ১২৯৬ এর বর্গমূল।
সুতরাং, আমগাছের নির্ণেয় সংখ্যা = √১২৯৬ = ৩৬

২৭.
বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত পাটকল আছে কয়টি?
  1. ১২
  2. ১৫
  3. ২৬
  4. একটিও নেই
সঠিক উত্তর:
একটিও নেই
উত্তর
সঠিক উত্তর:
একটিও নেই
ব্যাখ্যা
২০২০ সালের ১লা জুলাই বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়। এর মাধ্যমে অবসান হয় রাষ্ট্রায়ত্ত পাটকল যুগের।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
২৮.
বাবরি মসজিদ ভারতের কোন শহরে ছিলো?
  1. কাশি
  2. অযোধ্যা
  3. লাক্ষা
  4. বৃন্দাবন
সঠিক উত্তর:
অযোধ্যা
উত্তর
সঠিক উত্তর:
অযোধ্যা
ব্যাখ্যা
৬ ডিসেম্বর ১৯৯২ ভারতের উত্তর প্রদেশের শহর অযোধ্যায় ধ্বংস করা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। বহু বছর ধরেই এ নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ চলছিল।
বিতর্কিত এই স্থান নিয়ে ‘রাম জন্মভূমি ট্রাস্ট’ ও ‘সুন্নি ওয়াকফ বোর্ড’ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। অবশেষে গত ৯ নভেম্বর ২০১৯ বিতর্কিত এই জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সেই সাথে মসজিদ তৈরি করার জন্য মুসলিম পক্ষকে অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
অতঃপর ১০ জুন, ২০২০ শুরু হয় বিতর্কিত রাম মন্দির নির্মাণ।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার।
২৯.
রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কী?
  1. সার্বভৌমত্ব
  2. সামরিক শক্তি
  3. রাজনৈতিক প্রতিপত্তি
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
সার্বভৌমত্ব
উত্তর
সঠিক উত্তর:
সার্বভৌমত্ব
ব্যাখ্যা

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনাে না কোনাে রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছােট বড় মিলিয়ে প্রায় ২০০ টি রাষ্ট্র আছে।
অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত
সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।
এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়। যথা-
১। জনসমষ্টি,
২। নির্দিষ্ট ভূখণ্ড,
৩। সরকার ও
৪। সার্বভৌমত্ব

সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি

৩০.
যদি কোনাে তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে বলে -
  1. সন্নিহিত কোণ
  2. পূরক কোণ
  3. বিপ্রতীপ কোণ
  4. সরল কোণ
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
উত্তর
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
ব্যাখ্যা
সন্নিহিত কোণ (Adjacent Angle): যদি কোনাে তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।
৩১.

p - 1/p = 9 হলে, p2 + 1/p2 এর মান কত?

  1. 67
  2. 73
  3. 79
  4. 83
সঠিক উত্তর:
83
উত্তর
সঠিক উত্তর:
83
ব্যাখ্যা

দেওয়া আছে, p - 1/p = 9
আমরা জানি,
p2 + 1/p2 = (p - 1/p)2 + 2 . p . 1/p
= (9)2 + 2
= 83 

৩২.
দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। ছোটো সংখ্যাটি নির্ণয় করুন।
  1. 20
  2. 25
  3. 30
  4. 36
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা

মনে করি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y

প্রশ্নমতে,
x + y = 55
বা, y = 55 - x
এবং 5x = 6y
বা, 5x = 6 (55 - x) [y এর মান বসিয়ে]
বা, 5x = 330 - 6x
বা, 5x + 6x = 330 [পক্ষান্তর করে] 
বা, 11x = 330
∴ x = 30 [উভয়পক্ষকে 11 দ্বারা ভাগ করে]
 
∴ বড় সংখ্যাটি, x = 30
এবং ছোট সংখ্যাটি y = 55 - 30 = 25

৩৩.
A ও B যথাক্রমে 42 ও 70-এর সকল গুণনীয়কের সেট হলে, A∩B নির্ণয় করুন?
  1. {1, 2, 7, 14}
  2. {2, 7, 9, 14}
  3. {1, 2, 7, 16}
  4. {3, 7, 9, 14}
সঠিক উত্তর:
{1, 2, 7, 14}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 7, 14}
ব্যাখ্যা

এখানে, 42 = 1 × 42 = 2 × 21 = 3 × 14 = 6 × 7
42 এর গুণনীয়ক সমূহ 1, 2, 3, 6, 7, 14, 21, 42
∴ A = {1, 2, 3, 6, 7, 14, 21, 42}

আবার, 70 = 1 × 70 = 2 × 35 = 5 × 14 = 7 × 10
70 এর গুণনীয়ক সমূহ 1, 2, 5, 7, 10, 14, 35, 70
B = {1, 2, 5, 7, 10, 14, 35, 70}

∴ A ∩ B= {1, 2, 3, 6, 7, 14, 21, 42} ∩ {1, 2, 5, 7, 10, 14, 35, 70}
= {1, 2, 7, 14}

৩৪.
ক একটি কাজ ২০ দিনে ও খ সেই কাজটি ৩০ দিনে করতে পারে। তারা একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১২
  2. ১৬
  3. ২০
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
ক ১ দিনে করে ১/২০ অংশ কাজ
খ ১ দিনে করে ১/৩০ অংশ কাজ
উভয়ে একত্রে ১ দিনে করে (১/২০ + ১/৩০) = ১/১২ অংশ
ক ও খ একত্রে, ১/১২ অংশ কাজ করে ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ কাজ করে ১২ দিনে।
৩৫.
সমাধান করুনঃ 4x+1 = 32
  1. 2
  2. 2/3
  3. 3/2
  4. 3/4
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা

সমাধানঃ 4x+1 = 32
⇒ (22)x+1 = 25
⇒ 22x+2 = 25 [ax = ay হলে, x = y]
⇒ 2x + 2 = 5
⇒ 2x = 3
∴ x = 3/2

৩৬.
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার এবং আসল কত?
  1. ১০.৫% এবং ৪২০০ টাকা
  2. ১০.৫% এবং ৪০০০ টাকা
  3. ১২.৫% এবং ৪০০০ টাকা
  4. ১২.৫% এবং ৪২০০ টাকা
সঠিক উত্তর:
১২.৫% এবং ৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২.৫% এবং ৪০০০ টাকা
ব্যাখ্যা

ধরি, আসল ৮ টাকা এবং মুনাফা ৩ টাকা
তাহলে মুনাফা-আসল = ১১ টাকা

মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১১ টাকা
মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = ৫৫০০ × ৩/১১ = ১৫০০

তাহলে, আসল = ৫৫০০ - ১৫০০ = ৪০০০ টাকা
∴ মুনাফার হার = ১৫০০×১০০/(৪০০০×৩) = ১২.৫%

৩৭.
একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রানসংখ্যা 58। ইমনের রানসংখ্যা সুমনের রানসংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ঐ খেলায় ইমনের রান সংখ্যা কত?
  1. 31
  2. 33
  3. 35
  4. 37
সঠিক উত্তর:
37
উত্তর
সঠিক উত্তর:
37
ব্যাখ্যা

মনে করি, সুমনের রান সংখ্যা x
তাহলে, ইমনের রান সংখ্যা (2x - 5)
প্রশ্নমতে, x + 2x - 5 = 58
বা, 3x = 58 + 5 = 63
বা, x = 21
সুতরাং, ইমনের রান সংখ্যা = 2×21 - 5 = 42 - 5 = 37

৩৮.
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষরিত হয় কবে?
  1. ৬ ডিসেম্বর, ২০২০
  2. ১৬ ডিসেম্বর, ২০২০
  3. ১৮ ডিসেম্বর, ২০২০
  4. ৬ জানুয়ারি, ২০২১
সঠিক উত্তর:
৬ ডিসেম্বর, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
৬ ডিসেম্বর, ২০২০
ব্যাখ্যা
৬ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হয় দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA)।
এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। তবে এ সংখ্যা পরবর্তীতে আলাপ-আলােচনার মাধ্যমে বৃদ্ধি করা হতে পারে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
৩৯.
Choose the correct sentence.
  1. I reached the station after the train has left.
  2. I reached the station after the train had left.
  3. I reached the station after the train has been left.
  4. I had reached the station after the train left.
সঠিক উত্তর:
I reached the station after the train had left.
উত্তর
সঠিক উত্তর:
I reached the station after the train had left.
ব্যাখ্যা

অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে before-এর পূর্বে এবং after-এর পরে Past
Perfect Tense হয়, অন্য ঘটনাটি হয় Past Indefinite Tense-এ।
সুতরাং, সঠিক বাক্যটি হবে - I reached the station after the train had left.

৪০.
জাতিসংঘের 'নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদ' কোনটি?
  1. CEDAW
  2. AWDE
  3. WN
  4. ANNA
সঠিক উত্তর:
CEDAW
উত্তর
সঠিক উত্তর:
CEDAW
ব্যাখ্যা

নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদ বা সিডও ১৯৭১ (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women Or CEDAW 1979):
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সনদটি ‘সিডও' নামে পরিচিত। ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। ১৯৮১ সালে ২০টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

৪১.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক কোনোটি?
  1. (x2 + x + 2)
  2. (x2 - x + 1)
  3. (x2 + x - 1)
  4. (x2 + 2x + 1)
সঠিক উত্তর:
(x2 - x + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x2 - x + 1)
ব্যাখ্যা

x4 + x2 + 1
= (x2)2 + 2x2 + 1 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + x + 1)(x2 - x + 1)