পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Exam - 57 General Knowledge: Topic: Important International Agreements and Conventions, Alliances (Security and Environmental Issues Related). ------------------- i) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু [চুক্তি, সম্মেলন, সংস্থা] ii) আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত কূটনীতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
What is the primary concern of the Basel Convention?
  1. Protection of wildlife
  2. Control of hazardous waste movement
  3. Reduction of plastic usage
  4. Protection of air quality
সঠিক উত্তর:
Control of hazardous waste movement
উত্তর
সঠিক উত্তর:
Control of hazardous waste movement
ব্যাখ্যা
বাসেল কনভেনশন (Basel Convention):
- বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- এর পূর্ণরূপ: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal.
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

উৎস: UN Basel Convention ওয়েবসাইট।
.
What is 'Global Zero'?
  1. Hazardous Waste Control Program
  2. Wildlife Conservation Programme
  3. Program to build a world without hunger
  4. Nuclear disarmament programme
সঠিক উত্তর:
Nuclear disarmament programme
উত্তর
সঠিক উত্তর:
Nuclear disarmament programme
ব্যাখ্যা
Global Zero:
- Global Zero একটি আন্তর্জাতিক আন্দোলন যা বিশ্বের পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে বিলুপ্ত করার লক্ষ্যে কাজ করে।
- এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং বিস্তার রোধ করা এবং একটি পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবী গঠন করা।

উল্লেখ্য,
⇒ Global Zero আন্দোলন ২০০৮ সালের ডিসেম্বরে প্যারিসে প্রতিষ্ঠিত হয়।
- গ্লোবাল জিরো এখন পর্যন্ত ৩০০টিরও বেশি বিশ্বনেতা এবং কয়েক লাখ নাগরিককে অন্তর্ভুক্ত করেছে।
- এটি চারটি গ্লোবাল জিরো সামিট এবং বহু আঞ্চলিক সম্মেলন আয়োজন করেছে।
- ২৯টি দেশে ১৭৫টিরও বেশি ক্যাম্পাস অধ্যায় গড়ে তুলেছে।

উৎস: Global Zero ওয়েবসাইট।
.
Which of the following treaties was for purpose of banning nuclear explosions?
  1. NPT
  2. CTBT
  3. INF
  4. ABM
সঠিক উত্তর:
CTBT
উত্তর
সঠিক উত্তর:
CTBT
ব্যাখ্যা
CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল ক্ষেত্রে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- CTBT চুক্তি স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।
- অনুমোদিত দেশ: ১৭৮টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CTBT স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে (দক্ষিণ এশিয়ায় ১ম)। বাংলাদেশ CTBT স্বাক্ষরকারী ১২৯তম দেশ। বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে ৮ মার্চ, ২০০০ সালে।

অন্যদিকে,
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty. এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- INF-এর পূর্ণরূপ: The Intermediate-Range Nuclear Forces. এটি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- ABM- এর পূর্ণরূপ: Anti Ballistic Missile Treaty. এটি একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
.
The one which is not considered as naturally occurring Greenhouse gas is -
  1. Hydro-fluorocarbons
  2. Methane
  3. Carbon dioxide
  4. Nitrous oxide
সঠিক উত্তর:
Hydro-fluorocarbons
উত্তর
সঠিক উত্তর:
Hydro-fluorocarbons
ব্যাখ্যা
গ্রিনহাউজ গ্যাস (Greenhouse gas):
- গ্রিনহাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউজ গ্যাস।

⇒ কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে:
- জলীয় বাষ্প,
- কার্বন ডাই অক্সাইড (CO₂),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- মিথেন (CH4),
- ওজোন (03),
- ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ইত্যাদি।
- কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড হলো পরোক্ষ গ্রীন হাউজ গ্যাস।

অন্যদিকে,
- hydro-fluorocarbons (HFCs) গ্রীন হাউজ গ্যাস নয়।

উৎস: i) ভূগোল, নবম-দশম শ্রেণি l
ii) GRID-Arendal.
.
Which article of the NATO treaty states that an armed attack against one member is considered an attack against all?
  1. Article 2
  2. Article 3
  3. Article 5
  4. Article 8
সঠিক উত্তর:
Article 5
উত্তর
সঠিক উত্তর:
Article 5
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
• NATO র অনুচ্ছেদ ৫- “যদি একটি ন্যাটো মিত্র সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের প্রতিটি সদস্য এই সহিংসতার কাজটিকে সমস্ত সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসাবে বিবেচনা করবে এবং মিত্রদের আক্রমণে সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
- আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সবার সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।

উৎস: NATO ওয়েবসাইট।
.
In which conference 'World Environment Day' was declared?
  1. Stockholm Summit
  2. Cancun Summit
  3. Copenhagen Summit
  4. Geneva Summit
সঠিক উত্তর:
Stockholm Summit
উত্তর
সঠিক উত্তর:
Stockholm Summit
ব্যাখ্যা
World Environment Day:
- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।
- স্টকহোম সম্মেলনে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষিত হয়।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের (ECOSOC) কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
- চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা।
- সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়, এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।

উৎস: UNEP ওয়েবসাইট।।
.
Which treaty ended the "Thirty years war" in Europe?
  1. Treaty of Versailles
  2. Treaty of Paris
  3. Treaty of Lausanne
  4. Treaty of Westphalia
সঠিক উত্তর:
Treaty of Westphalia
উত্তর
সঠিক উত্তর:
Treaty of Westphalia
ব্যাখ্যা
Thirty years war:
- ত্রিশবছরব্যাপী যুদ্ধ ছিল ১৬১৮ খ্রিস্টাব্দ - ১৬৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত একটি দীর্ঘমেয়াদি অনুক্রমিক যুদ্ধ।
- সপ্তদশ শতাব্দীর প্রথমভাগে ইউরোপে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়।
- ধর্মই এই যুদ্ধের একমাত্র কারণ ছিলো তা নয়, বরং ধর্ম এবং রাজনীতি উভয় কারণে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে এটি একটি আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হয়।
- এই যুদ্ধে প্রোটেস্টান্ট এবং ক্যাথলিক উভয়েই তাদের নিজস্ব শক্তি বজায় রেখে এগিয়ে যেতে থাকে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

⇒ যুদ্ধের প্রধান পর্যায়সমূহ:
- বোহেমিয়ান পর্ব (১৬১৮-১৬২৫): এটি ছিল প্রথম দফার যুদ্ধ, যা মূলত বোহেমিয়া (বর্তমান চেক প্রজাতন্ত্র) অঞ্চলে শুরু হয়। এখানে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের মধ্যে সংঘর্ষ হয়।
- ডেনিশ পর্ব (১৬২৫-১৬২৯): ডেনমার্কের রাজা ক্রিস্টিয়ান চতুর্থ প্রটেস্ট্যান্টদের সমর্থন জানিয়ে যুদ্ধের মধ্যে যোগ দেয়, কিন্তু হাবসবার্গরা তাদের পরাজিত করে।
- সুইডেনের অংশগ্রহণ (১৬৩০-১৬৩৫): সুইডেনের রাজা গুস্তাভাস আদলফাস প্রটেস্ট্যান্টদের পক্ষে যুদ্ধ করে, কিন্তু তার মৃত্যুতে যুদ্ধের পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়।
- ফরাসি পর্ব (১৬৪২-১৬৪৮): ফ্রান্স, যদিও ক্যাথলিক দেশ, তবে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে হাবসবার্গদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধটি আরও দীর্ঘায়িত হয়।

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টফালিয়া চুক্তি এর মাধ্যমে ত্রিশবছরব্যাপী যুদ্ধের সমাপ্তি ঘটে।
- এই চুক্তির মাধ্যমে প্রটেস্ট্যান্ট রাষ্ট্রগুলি ধর্মীয় স্বাধীনতা পায়, ফ্রান্সকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ইউরোপে তাদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায়, অস্ট্রিয়ার হাবসবার্গ সম্রাটদের ক্ষমতা হ্রাস পায়।

উৎস:  i) Britannica. 
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Where will the 30th United Nations Climate Change Conference (COP-30) be held in 2025?
  1. Dubai, United Arab Emirates
  2. Sharm El Sheikh, Egypt
  3. Belem, Brazil
  4. Berlin, Germany
সঠিক উত্তর:
Belem, Brazil
উত্তর
সঠিক উত্তর:
Belem, Brazil
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- এটি আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আলোচনা এবং সমাধান নিয়ে একটি গুরত্বপূর্ণ সম্মেলন।
- এটি সাধারণত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (UNFCCC) এর আওতায় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
.
'Golan Heights' is a disputed territory between which of the following two countries?
  1. Iraq-Iran
  2. Russia–Turkey
  3. Syria-Israel
  4. Palestine-Israel
সঠিক উত্তর:
Syria-Israel
উত্তর
সঠিক উত্তর:
Syria-Israel
ব্যাখ্যা
গোলান মালভূমি (Golan Heights):
- গোলান হলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি। 
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।
- গোলান মালভূমি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে।

উল্লেখ্য,
- এটি ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়ার একটি অংশ ছিল।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের (যা ইয়োম কাপুর নামেও পরিচিত) সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
- ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার ঘোষণা করে যে  গোলান মালভূমি এলাকাটি ইসরায়েলের একটি অংশ।

⇒ এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
- তবে মার্কিন নীতি ভঙ্গ করে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বে স্বীকৃতি দেন।

এছাড়াও,
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উৎস: i) Britannica.
ii) BBC.
১০.
Green Climate Fund (GCF) was formed through which conference?
  1. COP-15
  2. COP-16
  3. COP-18
  4. COP-20
সঠিক উত্তর:
COP-16
উত্তর
সঠিক উত্তর:
COP-16
ব্যাখ্যা
Green Climate Fund (GCF):
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হয়েছে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য,
- ২০০৯ সালে কোপেনহেগেনে ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব রাখা হয় এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।

উৎস: i) Green Climate Fund ওয়েবসাইট।
ii) UNFCCC ওয়েবসাইট। [link]
১১.
When did Russia conducting a special military operations in Ukraine?
  1. 20 February 2022
  2. 22 February 2022
  3. 23 February 2022
  4. 24 February 2022
সঠিক উত্তর:
24 February 2022
উত্তর
সঠিক উত্তর:
24 February 2022
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব:
- রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব ২০১৪ সালে শুরু হয়।
- ২০১৪ রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং ইউক্রেনের ডোনবাস অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে।
- ২১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক' কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া, এটি ইউক্রেন যুদ্ধ নামে পরিচিত।

উল্লেখ্য,
- রাশিয়া ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়া থেকে বিরত রাখতে এবং তার রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায়।
- ইউক্রেনের শহরগুলোতে ব্যাপক ধ্বংস এবং হাজার হাজার হতাহতের ঘটনা ঘটেছে।
- পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে সামরিক সহায়তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়।
- যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।
- যুদ্ধের অবস্থা এখনও অস্থির, এবং কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি।
- ইউক্রেন তার অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করছে, এবং রাশিয়া এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে।
- ৮.৮ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে, এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
১২.
How many countries' representatives attended in the Earth summit held in Rio de Janeiro?
  1. 144
  2. 156
  3. 162
  4. 179
সঠিক উত্তর:
179
উত্তর
সঠিক উত্তর:
179
ব্যাখ্যা
ধরিত্রী সম্মেলন (Earth Summit):
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়।
- এই চুক্তি পরবর্তীতে কিয়েটো প্রোটকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- এছাড়া, বায়োডাইভার্সিটি কনভেনশন (CBD) এবং ক্লাইমেট চেঞ্জ কনভেনশন (UNFCCC) এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির ভিত্তি এই সম্মেলনে স্থাপন করা হয়।
- বিশ্বব্যাপী এই সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়েছিল।

উল্লেখ্য,
⇒ ধরিত্রী সম্মেলনের ফলাফল: পরিবেশ ও উন্নয়ন বিষয়ক রিও ঘোষণা ও এজেন্ডা ২১।

উৎস: UN ওয়েবসাইট। [link]
১৩.
Where is the Guantanamo Bay Detention Camp located in?
  1. Cuba
  2. Haiti
  3. Damascus
  4. San Salvador
সঠিক উত্তর:
Cuba
উত্তর
সঠিক উত্তর:
Cuba
ব্যাখ্যা
গুয়ানতানামো বে (Guantanamo Bay Detention Camp):
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- এটি কিউবাতে অবস্থিত।

⇒ আমেরিকান আইন-কানুন এবং মানবাধিকারের ধারাগুলোকে ফাঁকি দিতে স্বদেশভূমির বাইরে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার গুয়ানতানামো বে প্রদেশের সামরিক ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করা হয়।
- ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে ওই দ্বীপ এলাকায় মার্কিন এই সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- ‘নাইন-ইলেভেন’ হামলার পর ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

উৎস: Britannica.
১৪.
How many contracting parties are in Ramsar Convention? [March, 2025]
  1. 171
  2. 172
  3. 174
  4. 177
সঠিক উত্তর:
172
উত্তর
সঠিক উত্তর:
172
ব্যাখ্যা
রামসার কনভেনশন (Ramsar Convention):
- রামসার কনভেনশন বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ পক্ষ: ১৭২টি।

⇒ ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
১৫.
Which of the following does the Ottawa Convention prohibit?
  1. Nuclear weapons
  2. Chemical weapons
  3. Anti-personnel mines
  4. Biological weapons
সঠিক উত্তর:
Anti-personnel mines
উত্তর
সঠিক উত্তর:
Anti-personnel mines
ব্যাখ্যা
অটোয়া চুক্তি:
- এর আরেক নাম অটোয়া চুক্তির অফিসিয়াম নাম: Anti-Personnel Landmines Convention বা স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি।
- অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- অটোয়া চুক্তি কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- অটোয়া চুক্তি স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।

উল্লেখ্য,
⇒ এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১৬.
In which year did the IPCC win the Nobel Peace Prize?
  1. 2006
  2. 2007
  3. 2008
  4. 2009
সঠিক উত্তর:
2007
উত্তর
সঠিক উত্তর:
2007
ব্যাখ্যা
IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- IPCC শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে: ২০০৭ সালে।

উৎস: IPCC ওয়েবসাইট।
১৭.
Which significant Cold War context did Ping Pong Diplomacy help to reduce?
  1. USA - China
  2. USA - Japan
  3. USA - Soviet Union
  4. USA - North Korea
সঠিক উত্তর:
USA - China
উত্তর
সঠিক উত্তর:
USA - China
ব্যাখ্যা
Ping Pong Diplomacy:
- পিং পং ডিপলোমেসির ইংরেজি প্রতিশব্দ Shuttle Diplomacy.
- পিং পং ডিপ্লোম্যাসির (Ping pong diplomacy) মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটে।
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

⇒ ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- ১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- সেই ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়।
- ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গােপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
- এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বড় অবদান রেখেছে।

উৎস: Britannica.
১৮.
The Kigali Amendment to the Montreal Protocol enters into force on -
  1. 1 January 2019
  2. 1 January 2020
  3. 1 March 2019
  4. 1 March 2020
সঠিক উত্তর:
1 January 2019
উত্তর
সঠিক উত্তর:
1 January 2019
ব্যাখ্যা
কিগালি সংশোধনী ( Kigali Amendment):
- কিগালি সংশোধনী গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬। 
- কিগালি সংশোধনী কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯।
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত হয়ছিল।
- এর লক্ষ্য হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার কমিয়ে পৃথিবীর উষ্ণায়ন কমানো এবং পৃথিবীকে আরও পরিবেশবান্ধব, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
- এই সংশোধনীর মাধ্যমে, বিভিন্ন দেশ আগামী ৩০ বছরের মধ্যে HFCs এর উৎপাদন এবং ব্যবহার ৮০%-৮৫% কমিয়ে আনবে।

• মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
- চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat। 
১৯.
Which country is not a part of the Indo-Pacific 'Quad' grouping?
  1. Japan
  2. Indonesia
  3. India
  4. Australia
সঠিক উত্তর:
Indonesia
উত্তর
সঠিক উত্তর:
Indonesia
ব্যাখ্যা
QUAD:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- QUAD হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম’।
- QUAD গঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি (যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান)।

⇒ কোয়াড এর মূল উদ্দেশ্য: ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে অপরের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি করা।

উৎস: Department of the Prime Minister and Cabinet.
২০.
In how many categories species are classified in the IUCN Red List?
  1. 3
  2. 9
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি পৃথিবীজুড়ে বন্যপ্রাণী, প্রকৃতি এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮ (ফন্টেইনব্লিউ, ফ্রান্স)।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- IUCN এর লক্ষ্য ও উদ্দেশ্য: প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ।

• Red List of Threatened Species:
- IUCN এর Red List of Threatened Species প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- এটি বিশ্বব্যাপী বিভিন্ন প্রজাতির সংরক্ষণ অবস্থা মূল্যায়ন এবং কোন প্রজাতি বিপন্ন, সংকটাপন্ন বা বিলুপ্তির পথে তা শনাক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ তালিকা।

⇒ IUCN এর Red List of Threatened Species এ প্রজাতিগুলিকে ৯টি প্রধান ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করা হয়:
- Extinct (EX): বিলুপ্ত - এই প্রজাতি পৃথিবীতে আর নেই।
- Extinct in the Wild (EW): বন্যপ্রাণীতে বিলুপ্ত - এই প্রজাতির আর কোনো প্রাকৃতিক বাসস্থান নেই, তবে তারা চিড়িয়াখানায় বা নিয়ন্ত্রিত পরিবেশে জীবিত থাকতে পারে।
- Critically Endangered (CR): অত্যন্ত বিপন্ন - এই প্রজাতির অস্তিত্ব বিপদের সম্মুখীন এবং খুব শীঘ্রই এটি বিলুপ্ত হতে পারে।
- Endangered (EN): বিপন্ন - এই প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন, তবে এখনো বিলুপ্তি থেকে কিছুটা দূরে।
- Near Threatened (NT): প্রায় বিপন্ন - এই প্রজাতি বর্তমানে বিপন্ন না হলেও ভবিষ্যতে বিপন্ন হতে পারে।
- Vulnerable (VU): সংবেদনশীল - এই প্রজাতি বিপন্ন হতে পারে যদি পরিস্থিতি পরিবর্তন না হয়।
- Least Concern (LC): কম উদ্বেগজনক - এই প্রজাতি বিস্তৃত এবং সংরক্ষণগত ঝুঁকি নেই।
- Data Deficient (DD): তথ্য অপর্যাপ্ত - এই প্রজাতির জন্য যথেষ্ট তথ্য নেই যা দ্বারা এর সংরক্ষণ অবস্থা নির্ধারণ করা সম্ভব।
- Not Evaluated (NE): মূল্যায়ন হয়নি - এই প্রজাতির এখনও Red List এ মূল্যায়ন করা হয়নি।

উৎস: IUCN ওয়েবসাইট।
২১.
Which country is a part of Joint Comprehensive Plan of Action (JCPOA)?
  1. France
  2. Russia
  3. United Kingdom
  4. Above all
সঠিক উত্তর:
Above all
উত্তর
সঠিক উত্তর:
Above all
ব্যাখ্যা
Joint Comprehensive Plan of Action (JCPOA):
- এটি ইরান পরমাণু চুক্তি বা ‘ইরান ডিল’ নামেও পরিচিত।
- চুক্তিটি হয়েছিল ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ তথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে।
- এই চুক্তিতে স্থায়ী পাঁচ সদস্য দেশের সাথে জার্মানিও ছিল।
- এজন্য এই পক্ষকে ‘পি৫ + ১’ বলা হয়ে থাকে।

⇒ স্বাক্ষরিত হয়: ১৪ জুলাই, ২০১৫।
- কার্যকর হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চুক্তিটি স্বাক্ষর ও কার্যকর হয়।
- এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুদ করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
- চুক্তির অধীনে ইরানের ওপর আরোপিত বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয়া হয়।

উল্লেখ্য,
- ২০১৮ সালে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র।
- ২০২০ সালের শুরুর দিকে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
২২.
Which of the following is a key component of the Cartagena Protocol?
  1. Paris Agreement
  2. Green Climate Fund
  3. Biosafety Clearing-House
  4. None
সঠিক উত্তর:
Biosafety Clearing-House
উত্তর
সঠিক উত্তর:
Biosafety Clearing-House
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল-এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।

উল্লেখ্য,
- কার্টাগোনা প্রটোকল-এর মূলে রয়েছে Biosafety Clearing-House।
- Biosafety Clearing-House হলো একটি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় ব্যবস্থা যার মূল উদ্দেশ্য হল জীবিত পরিবর্তিত জীব (LMO) সম্পর্কে দেশগুলোর মধ্যে তথ্য শেয়ারিং এবং ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া সহজ করা।

⇒ কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উৎস: i) UNTC ওয়েবসাইট।
ii) Biosafety Clearing-House ওয়েবসাইট। [link]
২৩.
The Falkland Islands issue is a dispute between which of the two countries?
  1. USA and Cuba
  2. UK and Argentina
  3. Japan and North Korea
  4. USA and North Korea
সঠিক উত্তর:
UK and Argentina
উত্তর
সঠিক উত্তর:
UK and Argentina
ব্যাখ্যা
ফকল্যান্ড দ্বীপ:
- ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ ফকল্যান্ড দ্বীপ।
- এই দ্বীপ নিয়ে ১৯৮২ সালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।

⇒ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্যাটাগনিয়ান শেলফে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।
- বিভিন্ন সময়ে দ্বীপগুলোতে ফরাসি, ইংরেজ, স্প্যানিশ ও আর্জেন্টাইন বসতি ছিল।
- ১৮৩৩ সালে ব্রিটেন দ্বীপটি দখল করে নেয় এবং সেখানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করে।
- ১৯৮২ সালের এপ্রিল মাসে আর্জেন্টাইন সামরিক বাহিনী দ্বীপপুঞ্জটিতে আক্রমণ করে। ইতিহাসে এই আক্রমণ ফকল্যান্ড যুদ্ধ হিসেবে পরিচিত।
- ব্রিটিশ প্রশাসন এই আক্রমণের দুই মাস পর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে। 
- ২০১৩ সালের একটি গণভোটে সব ফকল্যান্ড অধিবাসী ব্রিটিশ বৈদেশিক অঞ্চলে থাকার পক্ষে ভোট দেয়।
- এই অঞ্চলটির সার্বভৌমত্ব আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের চলমান বিবাদের একটি অংশ।

উৎস: Britannica.
২৪.
Which country first withdrew from the Kyoto Protocol?
  1. Canada
  2. United States
  3. United Kingdom
  4. Switzerland
সঠিক উত্তর:
Canada
উত্তর
সঠিক উত্তর:
Canada
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

উল্লেখ্য,
- কানাডা প্রথম দেশ হিসেবে কিয়েটো প্রটোকল থেকে বেরিয়ে আসে।
- কানাডা ২০১২ সালে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল।

⇒ কার্বন সনদ:
- বিশ্বের উষ্ণতা রোধে কিয়েটো প্রটোকলকে কার্বন সনদ হিসেবে মনে করা হতো।
- কিয়োটো প্রটোকল কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন কমানোর জন্য 'কার্বন ক্রেডিট' ব্যবস্থাও চালু করেছিল, যার মাধ্যমে এক দেশ অন্য দেশের নির্গমন কমানোর প্রচেষ্টা কিনতে পারে বা বিক্রি করতে পারে।
- এর মাধ্যমে একটি বৈশ্বিক বাজার তৈরি হয়েছিল, যা 'কার্বন সনদ' বা 'কার্বন ক্রেডিট' নামে পরিচিত।
- কিয়োটো প্রটোকলের প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

উৎস: UNFCCC ওয়েবসাইট। [link]
২৫.
What is the main goal of 'Paris Agreement - 2015'?
  1. To increase the use of nuclear energy worldwide
  2. Prevention of ozone layer depletion
  3. Conservation of biodiversity
  4. Reduction of temperature below 2°C above pre-industrial levels
সঠিক উত্তর:
Reduction of temperature below 2°C above pre-industrial levels
উত্তর
সঠিক উত্তর:
Reduction of temperature below 2°C above pre-industrial levels
ব্যাখ্যা
পারিস চুক্তি (Paris Agreement):
- প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি । 
- ১২ ডিসেম্বর ২০১৫ তারিখে ২১তম কপ সম্মেলনে 'পারিস চুক্তি' গ্রহণ করা হয়।
- এটি বিশ্বের ১৯৫টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি।
- এটি কার্যকর হয়: ৪ নভেম্বর, ২০১৬।
- পারিস চুক্তির মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে চেষ্টা করা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমানোর দিকে পদক্ষেপ নেয়া

⇒ পারিস চুক্তির মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা চালানো।
- তবে, সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ব নেতারা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে বৈশ্বিক উষ্ণতা রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

⇒ ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখতে হলে, ২০২৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে এবং ২০৩০ সালের মধ্যে তা ৪৩% হ্রাস করতে হবে।
- পারিস চুক্তির উদ্দেশ্য মূল্যায়ন করার জন্য এবং দেশগুলোর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করার জন্য, প্রতি ৫ বছর অন্তর একটি বিশ্বব্যাপী পর্যালোচনা অনুষ্ঠিত হবে। 

উৎস: UNFCCC ওয়েবসাইট।