পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
১) কম্পিউটার পেরিফেরালস: কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি। ২) কম্পিউটারের অঙ্গসংগঠন: সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ ইত্যাদি। ৩) কম্পিউটারের পারঙ্গমতা। ৪) দৈনন্দিন জীবনে কম্পিউটার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ৫) কম্পিউটারের নম্বর ব্যবস্থা। সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
সানস্ক্রিন এ ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে ব্যবহৃত হয়-
  1. ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  2. খ) বায়োইনফরমেট্রিক্স
  3. গ) বায়োমেট্রিক প্রযুক্তি
  4. ঘ) ন্যানাে-প্রযুক্তি
সঠিক উত্তর:
ঘ) ন্যানাে-প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ন্যানাে-প্রযুক্তি
ব্যাখ্যা
ন্যানো প্রযুক্তির ব্যবহার: 
-  সানস্ক্রিন এ ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে, বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে, পানি বিশুদ্ধকরণের কাজে।
- খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে, খাদ্যে স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়াল তৈরিতে।
-  ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়।
- ব্যাটারী শিল্পে সৌর কোষ তৈরিতে : প্রচলিত সৌর কোষের চাইতে আরও অধিক সাশ্রয়ী মূল্যের ন্যানোটেক সৌর কোষ তৈরিতে 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান, 
.
কম্পিউটারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলোর কাজ করে থাকে -
  1. ক) Control Unit
  2. খ) CPU
  3. গ) ALU
  4. ঘ) Memory Unit
সঠিক উত্তর:
গ) ALU
উত্তর
সঠিক উত্তর:
গ) ALU
ব্যাখ্যা
নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা (ALU) বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
আবার কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
সেকেন্ডারি মেমরির উদাহরণ হলো-
  1. ক) ফ্লপি ডিস্ক
  2. খ) সিডি-রম
  3. গ) হার্ডডিস্ক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটারে অধিক পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে বলা সেকেন্ডারি মেমরি।
সেকেন্ডারি মেমরির উদাহরণ হলো- 
- ফ্লপি ডিস্ক,
- হার্ডডিস্ক,
- অপটিক্যাল স্টোরেজ সিস্টেম,
- সিডি-রম,
- বাবল মেমরি,
- ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
.
ফেইস রিকোগনিশন ও ফিংগার প্রিন্ট করার জন্য ব্যবহৃত প্রযুক্তির নাম হলো-
  1. ক) রোবোটিক্স
  2. খ) বায়োজেনিক
  3. গ) বায়োমেট্রিক
  4. ঘ) ন্যানো প্রযুক্তি
সঠিক উত্তর:
গ) বায়োমেট্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়োমেট্রিক
ব্যাখ্যা
গ্রিক শব্দ 'metron' অর্থ পরিমাপ এবং 'bio' অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।

দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথাঃ
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ফিংগার প্রিন্ট (Fingerprint)
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry)
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan)
৪. ফেইস রিকোগনিশন (Face recognition)
৫. ডিএনএ টেস্ট (DNA Test)

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ভয়েস রিকগনিশন (Voice recognition)
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification)
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ,একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান 
.
কোন কম্পিউটার বাসটি একমুখী তথ্য আদান-প্রদান করে থাকে?
  1. ক) কন্ট্রোল বাস
  2. খ) ডেটা বাস
  3. গ) অ্যাড্রেস বাস
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) অ্যাড্রেস বাস
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাড্রেস বাস
ব্যাখ্যা
অ্যাড্রেস বাস (Address Bus): মূলত কম্পিউটারের মেমরিতে তথ্যসমূহ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে।
কিন্তু মেমরিতে কোনো তথ্য সংরক্ষণের জন্য অথবা মেমরি হতে তথ্য আহরণের জন্য মাইক্রোপ্রসেসরের প্রয়োজন নির্দিষ্ট মেমরি অ্যাড্রেস।
কম্পিউটার সিস্টেমে মাইক্রোপ্রসেসর ও মেমরি উভয়ের মধ্যে একগুচ্ছ লাইন বা তার সংযুক্ত থাকে, যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর মেমরির নির্দিষ্ট অ্যাড্রেসে যোগাযোগ করে তথ্য আহরণ করে বা সংরক্ষণ করে।
এই গুচ্ছ লাইন বা তারগুলোই হলো অ্যাড্রেস বাস।
অর্থাৎ‍ মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস বাসের মাধ্যমে RAM/ ROM স্মৃতির বিভিন্ন স্থানের সঙ্গে সংযোগ স্থাপন করে সে স্থানে সংরক্ষিত তথ্য ডেটা বাসের মাধ্যমে পড়ে নেয় কিংবা নতুন তথ্য লিখে রাখতে পারে।
অ্যাড্রেস বাস এক ধরনের একমুখী, অর্থাৎ অ্যাড্রেস বাসের মাইক্রোপ্রসেসর থেকে তথ্য সর্বদা অন্যান্য অংশে ছড়িয়ে যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
.
(234)16 কে দশমিক সংখ্যায় রূপান্তর করলে হবে-
  1. ক) 426
  2. খ) 480
  3. গ) 564
  4. ঘ) 530
সঠিক উত্তর:
গ) 564
উত্তর
সঠিক উত্তর:
গ) 564
ব্যাখ্যা
(234)16 = 2 × 162 +3 × 161 + 4× 160
           = 2 × 256 + 3× 16 + 4 × 1
           =512 + 48 + 4
           = 564
.
নিচের কোনটি সিস্টেম বাস?
  1. ক) ডেটা বাস
  2. খ) কন্ট্রোল বাস
  3. গ) অ্যাড্রেস বাস
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।
সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়।
যথা—
১। ডেটা বাস (Data Bus)
২। অ্যাড্রেস বাস ( Address Bus )
৩। কন্ট্রোল বাস (Control Bus)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
.
নৈর্বাচনিক প্রশ্নোত্তরভিত্তিক উত্তরপত্র মূল্যায়ন করতে ব্যবহার করা হয়-
  1. ক) MICR
  2. খ) OCR
  3. গ) OMR
  4. ঘ) OICR
সঠিক উত্তর:
গ) OMR
উত্তর
সঠিক উত্তর:
গ) OMR
ব্যাখ্যা
১. অপটিক্যাল মার্ক রিকগনাইজার (Optical mark recognizer) একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস OMR সিটে স্পষ্টভাবে দাগাংকিত বিশেষ ধরনের পেনসিল বা কলমের দাগ অনুধাবন করতে পারে।
২. এটি OMR সিটে ওপর প্রদত্ত বিশেষ ধরনের চার্জ এর উপস্থিতি বা অনুপস্থিতি অপটিক্যাল বিম যারা স্ক্যান করে সমতূল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে।
৩. বিশেষ OMR সিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরম্যাটের ডাটা তৈরি করে। এজন্য ওএমআর–এ একটি আলোক উৎস থাকে। আলোতে উৎস থেকে নির্গত আলো মার্কসমূহকে স্ক্যানিং করে।
৪. নৈর্বাচনিক প্রশ্নোত্তরভিত্তিক উত্তরপত্র মূল্যায়ন, জনসংখ্যা জরিপসহ অনুরূপ নানাবিধ কাজে OMR ব্যবহৃত হয়ে থাকে। এর প্রধান সুবিধা হচ্ছে এটা বিপুল পরিমাণ তথ্য অতিদ্রুত পাঠ করতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, এসএসসি ও দাখিল(ভোকেশনাল)
.
USB ও AGP হলো-
  1. ক) Control Bus
  2. খ) Address Bus
  3. গ) Expansion Bus
  4. ঘ) Data Bus
সঠিক উত্তর:
গ) Expansion Bus
উত্তর
সঠিক উত্তর:
গ) Expansion Bus
ব্যাখ্যা
Expansion Bus:
যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়। CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে। কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন  স্লট বলে।
উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে
১. আইএসএ বাস (ISA - Industry Standards Architecture)
২. ইআইএসএ বাস (EISA Extended Industry Standards Architecture)
৩.লোকাল বাস (Local Bus) 
8. ইউএসবি (USB- Universal Serial Bus)
৫. ফায়ারওয়্যার বাস (Fireware Bus) বা IEEE 1394
৬. এজিপি (AGP – Accelerated Graphics Port); ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১০.
অক্টাল সংখ্যা নয় কোনটি?
  1. ক) ৬৪৫
  2. খ) ৭৩১
  3. গ) ১২৩
  4. ঘ) ১২B
সঠিক উত্তর:
ঘ) ১২B
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২B
ব্যাখ্যা
অক্টাল সংখ্যা পদ্ধতি
অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ৮।
এই পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এই ৮টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
(১০১), (৭৩১), (৬৪৫.১০৩), ইত্যাদি হলো অক্টাল সংখ্যার উদাহরণ।
১১.
কোনটির ডেটা স্থানান্তরের গতি সবচেয়ে বেশি?
  1. ক) রেজিস্টার
  2. খ) চৌম্বক মেমোরি
  3. গ) ক্যাশ মেমরি
  4. ঘ) ভার্চুয়াল মেমোরি
সঠিক উত্তর:
ক) রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
ক) রেজিস্টার
ব্যাখ্যা
কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টর, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামুলক বেশি।
- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।
- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।
- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম।
 

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
১২.
নিচের কোনটি অপটিক্যাল রিডার ডিভাইস?
  1. ক) OMR
  2. খ) OCR
  3. গ) BCR
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
অপটিক্যাল রিডার (Optical Reader):
এই ধরনের যন্ত্র কোন পাঠ্য বিষয়কে আলোর সাহায্যে পড়ে থাকে।
বিশেষ ধরনের লিখিত চিঠিপত্র, ডকুমেন্টের উপর অপটিক্যাল রিডার ধরলে কম্পিউটার সেটা পড়ে মনিটরে ফলাফল প্রদর্শন করে।

বিভিন্ন ধরনের অপটিক্যাল রিডার হচ্ছেঃ
(1) Optical Mark Reader (OMR),
(2) Optical Character Recognotion (OCR),
(3) Bar Code Reader/Recognition (BCR).

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৩.
নিচের কোনটি ইনপুট-আউটপুট ডিভাইস?
  1. ক) স্ক্যানার
  2. খ) ওএমআর
  3. গ) ডিজিটাল ক্যামেরা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) ডিজিটাল ক্যামেরা
উত্তর
সঠিক উত্তর:
গ) ডিজিটাল ক্যামেরা
ব্যাখ্যা
কম্পিউটার পেরিফেরালসমূহকে কাজের উপর ভিত্তি করে তিনটি শ্রেণিতে ভাগ করা যায় ।
যথা-
১. ইনপুট ডিভাইস (Input Device)
২. আউটপুট ডিভাইস (Output Device)ও
৩. স্টোরেজ ডিভাইস (Storage Device)।
এছাড়া আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। যেমন- হেডফোন, ডিজিটাল ক্যামেরা ।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, এসএসসি ও দাখিল(ভোকেশনাল)