পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পার্ট-১) ১) গুরুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ তথ্য এবং ইতিহাস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান) ২) অক্সফাম, অরবিস, TI, ICC, INTERPOL, FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, আল শাবাব, আইরিস রিপাবলিকান আর্মি, টুপাক আমারু, হিজবুল্লাহ, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19 পার্ট-২) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
নিচের কোনটিকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
  1. ক) নরওয়ে
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) জাপান
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
- সূর্যোদয়ের দেশ – জাপান
- নিশীথ সূর্যের দেশ – নরওয়ে
- ক্যাঙ্গারুর দেশ – অস্ট্রেলিয়া।
(সূত্র: ব্রিটানিকা)
.
বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কতটি?
  1. ক) ২৬টি
  2. খ) ২৭টি
  3. গ) ২৮টি
  4. ঘ) ২৯টি
সঠিক উত্তর:
গ) ২৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮টি
ব্যাখ্যা
বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৮টি।
সর্বশেষ ২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।
(সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট)
.
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নিচের কোন দেশটির রাষ্ট্রপ্রধান?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ভারত
  4. ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অস্ট্র্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
বর্তমানে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ বিশ্বের ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
(সূত্র: অস্ট্রেলিয়া ও ব্রিটেনের সরকারি ওয়েবসাইট)
.
নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
বিশ্বে ছিদ্রায়িত রাষ্ট্রের সংখ্যা দুইটি। এগুলো হলো: দক্ষিণ আফ্রিকা ও ইতালি।
দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে লেসোথ নামের আরেকটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত। অন্যদিকে ইতালির অভ্যন্তরে ভ্যাটিকান সিটি ও সানম্যারিনো রাষ্ট্রদ্বয় অবস্থিত।
(সূত্র: দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
.
চীনের মুদ্রার নাম কি?
  1. ক) ইয়েন
  2. খ) রিয়াল
  3. গ) ইউয়ান
  4. ঘ) উন
সঠিক উত্তর:
গ) ইউয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউয়ান
ব্যাখ্যা
- চীনের মুদ্রা - ইউয়ান
- জাপানের মুদ্রা - ইয়েন
- দক্ষিণ কোরিয়ার মুদ্রা - উন
- ব্রাজিল ও সৌদি আরবের মুদ্রা - রিয়াল।
(সূত্র: দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
.
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ:
- প্রথম – রাশিয়া
- দ্বিতীয় – কানাডা
- তৃতীয় – যুক্তরাষ্ট্র
- চতুর্থ – চীন
- পঞ্চম – ব্রাজিল।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
.
বলশেভিক বিপ্লবের নেতৃত্ব দেন কে?
  1. ক) জোসেফ স্ট্যালিন
  2. খ) মিখাইল গর্বাচেভ
  3. গ) ভি আই লেনিন
  4. ঘ) মাও সেতুং
সঠিক উত্তর:
গ) ভি আই লেনিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভি আই লেনিন
ব্যাখ্যা
১৯১৭ সালের ২৪ ও ২৫ অক্টোবর রাশিয়ায় সংঘটিত বিপ্লব বলশেভিক বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবে নেতৃত্ব দেন ভি আই লেনিন।
এই বিপ্লবের ফলে রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয়। লেনিনের নেতৃত্বে ১৯২২ সালে প্রতিষ্ঠিত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর।
(সূত্র: হিস্টোরি ডটকম)
.
কানাডার রাজধানীর নাম কি?
  1. ক) মন্ট্রিয়াল
  2. খ) অটোয়া
  3. গ) টরেন্টো
  4. ঘ) কুইবেক
সঠিক উত্তর:
খ) অটোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অটোয়া
ব্যাখ্যা
কানাডার রাজধানীর নাম অটোয়া। মন্ট্রিয়াল ও টরেন্টো কানাডার দুটি অন্যতম প্রধান শহর। কুইবেক কানাডার ফরাসিভাষী অঞ্চল।
(সূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট)
.
কোন মার্কিন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন?
  1. ক) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  2. খ) হ্যারি এস ট্রুম্যান
  3. গ) আইসেন হাওয়ার
  4. ঘ) উড্রো উইলসন
সঠিক উত্তর:
খ) হ্যারি এস ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
তার নির্দেশে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটলবয় ও ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের দুটো পারমাণবিক বোমা ফেলা হয়। এতে লক্ষাধিক মানুষ নিহত হয়।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১০.
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে কত সালে দাসপ্রথা নিষিদ্ধ হয়?
  1. ক) ১৮৬১ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৮৬৯ সালে
  4. ঘ) ১৮৭২ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
ব্যাখ্যা
১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধের ঘোষণা দেন।
তবে মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস)
১১.
যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
  1. ক) হাউস অব কমন্স
  2. খ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  3. গ) হাউজ অব মেম্বারস
  4. ঘ) হাউজ অব ইলেকটোরাল
সঠিক উত্তর:
ক) হাউস অব কমন্স
উত্তর
সঠিক উত্তর:
ক) হাউস অব কমন্স
ব্যাখ্যা
যুক্তরাজ্যের পার্লামেন্ট দুই কক্ষবিশিষ্ট। এর মধ্যে উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়। এর আসন সংখ্যা ৬৫০টি।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
(সূত্র: ইউকে পার্লামেন্ট ওয়েবসাইট)
১২.
যুক্তরাষ্ট্রের পতাকায় কতটি তারকা রয়েছে?
  1. ক) ১৩টি
  2. খ) ২৭টি
  3. গ) ৪২টি
  4. ঘ) ৫০টি
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের পতাকায় মোট ৫০টি তারকা রয়েছে যা দেশটির ৫০টি স্টেটকে নির্দেশ করে।
অন্যদিকে পতাকার ১৩টি লাল-সাদা ডোরা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি অঙ্গরাজ্য বা কলোনিকে নির্দেশ করে।
(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
১৩.
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. ক) মিশর
  2. খ) তুরস্ক
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) জর্দান
সঠিক উত্তর:
ক) মিশর
উত্তর
সঠিক উত্তর:
ক) মিশর
ব্যাখ্যা
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো মিশর। দেশটি ১৯৭৯ সালের ২৬ মার্চ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
দ্বিতীয় আরব দেশ হিসেবে জর্ডান ১৯৯৪ সালের ২৬ অক্টোবর স্বীকৃতি দেয়। তবে প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক ১৯৪৯ সালের ২৮ মার্চ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২০২০ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
(সূত্র: জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরি)
১৪.
কুর্দি জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস নিচের কোন দেশে?
  1. ক) তুরস্ক
  2. খ) আফগানিস্তান
  3. গ) তিউনেশিয়া
  4. ঘ) আলজেরিয়া
সঠিক উত্তর:
ক) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) তুরস্ক
ব্যাখ্যা
কুর্দি হলো মধ্যপ্রাচ্যের একটি জাতিগোষ্ঠীর নাম। দক্ষিণ-পূর্ব তুরস্ক, পশ্চিম ইরান এবং উত্তর ইরাকে কুর্দি জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস। এছাড়া সিরিয়া ও আর্মেনিয়ায় কুর্দি জনগোষ্ঠী রয়েছে।
জনসংখ্যায় কুর্দিরা প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন। কিন্তু এদের নিজস্ব কোন দেশ নেই। কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
(সূত্র: ব্রিটানিকা ডটকম)
১৫.
ল্যুভর জাদুঘর কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
ব্যাখ্যা
ল্যুভর জাদুঘর ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত জাদুঘর। এটি ১৭৯৩ সালের ১০ আগস্ট প্রথম উন্মুক্ত করা হয়।
এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ জাদুঘর। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত মোনালিসা চিত্রকর্ম সহ অসংখ্য দুর্লভ ও ইউনিক নিদর্শন রয়েছে এই জাদুঘরে।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১৬.
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) সৌদি আরব
  3. গ) ইরান
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বিদ্রোহীগোষ্ঠী ইরানের সমর্থনপুষ্ট। হুথিরা শিয়া মতাবলম্বী।
অন্যদিকে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং জায়ান্ট বিগ্রেডস হলো যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সমর্থিত ইয়েমেনের মিলিশিয়া গোষ্ঠী।
ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থনে ২০১৫ সাল থেকে সৌদি জোট ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে।
(সূত্রঃ মিডল ইস্ট মনিটর)
১৭.
হামাসের পলিটিক্যাল ব্যুরোর বর্তমান প্রধান কে?
  1. ক) হাসান নাসরুল্লাহ
  2. খ) ইসমাইল হানিয়া
  3. গ) মোহাম্মদ শতায়েহ
  4. ঘ) মাহমুদ দারভিশ
সঠিক উত্তর:
খ) ইসমাইল হানিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসমাইল হানিয়া
ব্যাখ্যা
হামাসের পলিটিক্যাল ব্যুরোর বর্তমান প্রধান ইসমাইল হানিয়া। হামাস ফিলিস্তিনের একটি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন।
১৯৮৭ সালে শেখ আহেমেদ ইয়াসিন এটি প্রতিষ্ঠা করেন। হামাসের সামরিক শাখার নাম ইজ্জাদিন আল কাসেম বিগ্রেড।
হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
(সূত্রঃ বিবিসি এবং আল জাজিরা)
১৮.
হিজবুল্লাহ কোন দেশের সংগঠন?
  1. ক) তিউনেশিয়া
  2. খ) লেবানন
  3. গ) ইরান
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
খ) লেবানন
উত্তর
সঠিক উত্তর:
খ) লেবানন
ব্যাখ্যা
হিজবুল্লাহ লেবাননের একটি শিয়া মতাবলম্বী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী। এটি ১৯৮৫ সালে আত্মপ্রকাশ করে।
হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট। হিজবুল্লাহ’র বর্তমান মহাসচিব হাসান নাসরুল্লাহ। লেবানন ব্যতীত ইরাকেও হিজবুল্লাহ নামে সশস্ত্র সংগঠন রয়েছে।
(সূত্রঃ হিজবুল্লাহ ওয়েবসাইট)
১৯.
অক্সফাম ইন্টারন্যাশনালের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) আমস্টারডাম
  3. গ) নাইরোবি
  4. ঘ) অকল্যান্ড
সঠিক উত্তর:
গ) নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইরোবি
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯টি এনজিওর সমন্বয়ে গঠিত একটি এনজিও কনফেডারেশন যা ১৯৯৫ সালে গঠিত হয়। এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
এটির পূর্বেকার Oxfam (Oxford Committee for Famine Relief) গঠিত হয় ১৯৪২ সালে ব্রিটেনে।
অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
(সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
২০.
Transparency International প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯৩ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
Transparency International (TI) বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। TI এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এর সদরদপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত।
এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
(সূত্রঃ TI ওয়েবসাইট)
২১.
ভারতের কোন রাজ্য থেকে নকশালবাড়ি আন্দোলনের সূত্রপাত হয়?
  1. ক) উড়িষ্যা
  2. খ) বিহার
  3. গ) আসাম
  4. ঘ) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর:
ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
নকশালবাড়ি আন্দোলন হলো ভারতের একটি মাওবাদী আন্দোলন। ১৯৬৭ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রাম থেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে এই আন্দোলন অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।
এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। এদের লক্ষ্য ছিলো ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করা।
(সূত্রঃ বিবিসি বাংলা)
২২.
টুপাক আমারু কোন দেশের সশস্ত্র সংগঠন?
  1. ক) কলম্বিয়া
  2. খ) পেরু
  3. গ) বলিভিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
সঠিক উত্তর:
খ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
খ) পেরু
ব্যাখ্যা
টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলো পেরুর কমিউনিস্ট সশস্ত্র সংগঠন।
এটি পেরুতে কিউবার আদলে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে। ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
(সূত্রঃ কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট)
২৩.
নিচের কোনটি ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা?
  1. ক) এফএসবি
  2. খ) আইএসআই
  3. গ) সাভাক
  4. ঘ) আমান
সঠিক উত্তর:
ঘ) আমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমান
ব্যাখ্যা
আমান হলো ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি। এর পুরো নাম Intelligence Department of the Israeli Defense Forces General Staff.
এটি ১৯৪৮ সালে গঠিত হয়। এর বর্তমান প্রধান মেজর জেনারেল তামির হেইমেন। আমান ব্যতীত ইসরায়েলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং শিনবেত।
অন্যদিকে এফএসবি ও আইএসআই যথাক্রমে রাশিয়া ও পাকিস্তানের গোয়েন্দা বাহিনী। সাভাক ইরানের সাবেক শাহের গোপন পুলিশবাহিনী।
(সূত্র: আইডিএফ ও জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরি)
২৪.
ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের সশস্ত্র সংগঠন?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ক) ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিলিস্তিন
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি সশস্ত্র সংগঠন। ১৯৭১ সালে ফাতাহ থেকে বিচ্ছিন্ন হয়ে ব্ল্যাক সেপ্টেম্বর গঠিত হয়। তবে ১৯৭৪ সালে এটি বিলুপ্ত ঘোষিত হয়।
এই সংগঠনটি ১৯৭২ সালে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশ নেওয়া ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে অপহরণের সাথে জড়িত।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
২৫.
নিচের কোন রেখাটি বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গেছে?
  1. ক) ট্রপিক অব ক্যাপ্রিকন
  2. খ) বিষুবরেখা
  3. গ) ট্রপিক অব ক্যানসার
  4. ঘ) মূল মধ্যরেখা
সঠিক উত্তর:
গ) ট্রপিক অব ক্যানসার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রপিক অব ক্যানসার
ব্যাখ্যা
বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ট্রপিক অব ক্যানসার (কর্কটক্রান্তি রেখা) বা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে।
এই রেখার প্রভাবে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। এতে করে আমাদের দেশের জলবায়ু সমভাবাপন্ন।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২৬.
আমেরিকার রকি পার্বত্য এলাকায় প্রবাহিত স্থানীয় বায়ু কোনটি?
  1. ক) বোরো
  2. খ) সিরক্কো
  3. গ) খামসিন
  4. ঘ) চিনুক
সঠিক উত্তর:
ঘ) চিনুক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিনুক
ব্যাখ্যা
কোন স্থানের তাপ ও চাপের পার্থক্যের কারণে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে স্থানীয় বায়ু বলে।
- চিনুক – রকি পর্বতের মাঝামাঝি এলাকায় প্রবাহিত
- খামসিন – মিশর
- সিরক্কো – সাহারা ও লিবিয়া
- বোরো – আড্রিয়াটিক সাগর।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
২৭.
নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন প্রক্রিয়ায় নিয়মিত বৃষ্টিপাত হয়?
  1. ক) পরিচলন
  2. খ) শৈলোৎক্ষেপ
  3. গ) সংঘর্ষ
  4. ঘ) সাইক্লোনিক
সঠিক উত্তর:
ক) পরিচলন
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিচলন
ব্যাখ্যা
দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে।
নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে।
ফলে জলীয়বাষ্পপূর্ণ এই হালকা বায়ু উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকাল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২৮.
বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে আমাদের দেশে বৃষ্টিপাত হয়ে থাকে?
  1. ক) উত্তর-পূর্ব স্থলবায়ু
  2. খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
  3. গ) উত্তর-পশ্চিম মহাদেশীয় বায়ু
  4. ঘ) পশ্চিমা বায়ু
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
ব্যাখ্যা
বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু হিমালয় পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
এই প্রক্রিয়ায় বর্ষাকালে দেশের সারা বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ বৃষ্টি হয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২৯.
নিচের কোনটি জলবায়ুর উপাদান নয়?
  1. ক) বায়ুর তাপ
  2. খ) দ্রাঘিমারেখা
  3. গ) বায়ুর চাপ
  4. ঘ) বারিপাত
সঠিক উত্তর:
খ) দ্রাঘিমারেখা
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্রাঘিমারেখা
ব্যাখ্যা
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলোঃ বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং বারিপাত বা বৃষ্টিপাত।
অন্যদিকে দ্রাঘিমারেখা আবহাওয়া ও জলবায়ুর উপাদান কিংবা নিয়ামক নয়। অর্থাৎ দ্রাঘিমারেখার তারতম্য জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে না।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৩০.
নিচের কোনটি নিয়ত বায়ু নয়?
  1. ক) অয়ন বায়ু
  2. খ) মৌসুমি বায়ু
  3. গ) পশ্চিমা বায়ু
  4. ঘ) মেরু বায়ু
সঠিক উত্তর:
খ) মৌসুমি বায়ু
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌসুমি বায়ু
ব্যাখ্যা
পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
নিয়ত বায়ু তিন প্রকার। যথা:
- অয়ন বায়ু
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু।
অন্যদিকে মৌসুমি বায়ু নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৩১.
বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) চরমভাবাপন্নতা
  2. খ) শুষ্ক গ্রীষ্মকাল এবং উষ্ণ ও আর্দ্র শীতকাল
  3. গ) উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল
  4. ঘ) ঋতু বৈচিত্র্যহীনতা
সঠিক উত্তর:
গ) উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল
উত্তর
সঠিক উত্তর:
গ) উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল
ব্যাখ্যা
বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অত্যধিক। আবার আমাদের দেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ফলে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত।
এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক ও শীতল শীতকাল।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৩২.
ভূপৃষ্ঠের সমতাপ সম্পন্ন স্থানসমূহ যোগকারী রেখাকে বলা হয়-
  1. ক) আইসোথার্ম
  2. খ) আইসোহাইট
  3. গ) আইসোবার
  4. ঘ) আইসোহেলাইন
সঠিক উত্তর:
ক) আইসোথার্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) আইসোথার্ম
ব্যাখ্যা
- আইসোথার্ম - সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোবার - সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোহাইট - সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখা।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৩৩.
বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
  1. ক) জানুয়ারি
  2. খ) এপ্রিল
  3. গ) নভেম্বর
  4. ঘ) ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) এপ্রিল
ব্যাখ্যা
- উষ্ণতম মাস – এপ্রিল
- শীতলতম মাস – জানুয়ারি
- উষ্ণতম স্থান - লালপুর
- শীতলতম স্থান – শ্রীমঙ্গল
- সর্বোচ্চ বৃষ্টিপাত – লালাখাল
- সর্বনিম্ন বৃষ্টিপাত – লালপুর।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় : নবম-দশম শ্রেণী এবং জাতীয় তথ্য বাতায়ন)
৩৪.
জাতিসংঘ গৃহিত সেন্দাই ফ্রেমওয়ার্কের বিষয়বস্তু কী?
  1. ক) গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ হ্রাস
  2. খ) দুর্যোগের ঝুঁকিহ্রাস
  3. গ) জলবায়ু তহবিল সংগ্রহ
  4. ঘ) ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
খ) দুর্যোগের ঝুঁকিহ্রাস
উত্তর
সঠিক উত্তর:
খ) দুর্যোগের ঝুঁকিহ্রাস
ব্যাখ্যা
২০১৫ সালের ১৪ থেকে ১৮ মার্চ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকিহ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক : ২০১৫-২০৩০ গৃহিত হয়। এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য স্থির করা হয়।
(সূত্র: জাতিসংঘ দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যালয়)
৩৫.
টর্নেডো সৃষ্টির ক্ষেত্রে প্রধান কারণ কোনটি?
  1. ক) ঘূর্ণিঝড়
  2. খ) নিম্নচাপ
  3. গ) নিম্নতাপ
  4. ঘ) বৃষ্টিপাত
সঠিক উত্তর:
খ) নিম্নচাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিম্নচাপ
ব্যাখ্যা
টর্নেডো সৃষ্টির মুখ্য কারণ নিম্নচাপ। স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডোতে রূপ নেয়।
টর্নেডোর স্থায়ীত্ব স্বল্প সময়ের জন্যে হলেও এর তাণ্ডবের মাত্রা থাকে অত্যধিক।
(সূত্রঃ সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৬.
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল কোন দুর্যোগের জন্যে অধিক ঝুঁকিপূর্ণ?
  1. ক) ভূমিকম্প
  2. খ) লবণাক্ততা
  3. গ) খরা
  4. ঘ) নদীভাঙন
সঠিক উত্তর:
গ) খরা
উত্তর
সঠিক উত্তর:
গ) খরা
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল খরার জন্যে অধিক ঝুঁকিপূর্ণ। এ অঞ্চলের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর প্রভৃতি জেলা খরার জন্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ।
অনাবৃষ্টি, দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন ও প্রস্বেদনের হার অধিক হলে সাধারণত খরা দেখা দেয়।
(সূত্রঃ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান - পৃষ্ঠা : ১৯৫)
৩৭.
নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য নয়?
  1. ক) ক্ষতি হ্রাস করা
  2. খ) ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
  3. গ) পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা
  4. ঘ) দুর্যোগ নির্মূল করা
সঠিক উত্তর:
ঘ) দুর্যোগ নির্মূল করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুর্যোগ নির্মূল করা
ব্যাখ্যা
আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো ৩টি। এগুলো হলোঃ
- ক্ষতি হ্রাস করা
- ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
- পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা।
অন্যদিকে দুর্যোগকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৩৮.
বাংলাদেশে সাধারণত কখন কালবৈশাখী ঝড় সংঘটিত হয়?
  1. ক) মাঘ-চৈত্র
  2. খ) শ্রাবণ-ভাদ্র
  3. গ) বৈশাখ-জ্যৈষ্ঠ
  4. ঘ) আষাঢ়-আশ্বিন
সঠিক উত্তর:
গ) বৈশাখ-জ্যৈষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈশাখ-জ্যৈষ্ঠ
ব্যাখ্যা
বাংলাদেশে সাধারণত বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে (মার্চ-এপ্রিল/এপ্রিল-মে) কালবৈশাখী ঝড় দেখা দেয়। তবে বৈশাখ মাসেই কালবৈশাখীর প্রকোপ বেশি থাকে।
এই ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৮০ কি. মি. পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ু এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুর সংঘর্ষে সাধারণত কালবৈশাখী ঝড় সংঘটিত হয়।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৩৯.
বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কীসের অধীন?
  1. ক) আবহাওয়া অধিদপ্তর
  2. খ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
  3. গ) পানি উন্নয়ন বোর্ড
  4. ঘ) স্পারসো
সঠিক উত্তর:
গ) পানি উন্নয়ন বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) পানি উন্নয়ন বোর্ড
ব্যাখ্যা
বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি উন্নয়ন বোর্ডের অধীন। এটি রাজধানী ঢাকায় অবস্থিত যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কাজ হলো বন্যা বিষয়ে আগাম সতর্কতা প্রদান।
(সূত্রঃ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ওয়েবসাইট)
৪০.
আর্সেনিক দূষণের মাত্রা সবচেয়ে বেশি কোন জেলায়?
  1. ক) কুমিল্লা
  2. খ) চাঁদপুর
  3. গ) নীলফামারী
  4. ঘ) নাটোর
সঠিক উত্তর:
খ) চাঁদপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) চাঁদপুর
ব্যাখ্যা
সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলাসমূহ
- চাঁদপুর - ৯০ শতাংশ
- মুন্সিগঞ্জ - ৮৩ শতাংশ
- গোপালগঞ্জ - ৭৯ শতাংশ
- ফরিদপুর – ৬৫ শতাংশ
- কুমিল্লা - ৬৫ শতাংশ।
(দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়)
৪১.
বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ক) মালদ্বীপ
  2. খ) পালাউ
  3. গ) পুয়ের্টোরিকো
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) পুয়ের্টোরিকো
উত্তর
সঠিক উত্তর:
গ) পুয়ের্টোরিকো
ব্যাখ্যা
জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ ২০১৯ সালের ৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ২০১৮ সালের ডাটা পর্যালোচনা করে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২০ প্রকাশ করে৷ এই রিপোর্টে জলবায়ু ঝুঁকিতে বিশ্বে
- শীর্ষদেশ - পুয়ের্টোরিকো
- দ্বিতীয় - মিয়ানমার
- তৃতীয় - হাইতি।
- সপ্তম - বাংলাদেশ।
তবে সাইক্লোন ও বন্যার ক্ষেত্রে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ।
(সূত্রঃ জার্মানওয়াচ)
৪২.
নিচের কোন জেলায় নদীভাঙনের পরিমাণ অত্যধিক?
  1. ক) সিরাজগঞ্জ
  2. খ) খুলনা
  3. গ) রংপুর
  4. ঘ) ব্রাহ্মণবাড়িয়া
সঠিক উত্তর:
ক) সিরাজগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) সিরাজগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে ভাঙনের পরিমাণ সর্বাধিক। তিনটি নদীতে বিগত চল্লিশ বছরে দেড় থেকে দুই লক্ষ হেক্টর জমি ভাঙনের শিকার হয়েছে। বাৎসরিক চার থেকে ছয় হাজার হেক্টর জমি ভাঙনের শিকার হয়।
ভাঙনপ্রবণ জেলাসমূহের মধ্যে সিরাজগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ভোলা, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, জামালপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও বরিশাল প্রধান।
(সূত্র: বিবিসি বাংলা, ডয়েচভেলে এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস)