পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা – ৬ টপিক: রিভিশন পরীক্ষা সিলেবাস - পরীক্ষা ৪ ও ৫ [Live Class – ৫, ৬, ৭, ৮]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
বাল্টিক রাষ্ট্র নয় কোনটি?
  1. লিথুয়ানিয়া
  2. লাতভিয়া
  3. ফিনল্যান্ড
  4. এস্তোনিয়া
ব্যাখ্যা
- উল্লিখিত প্রশ্নে 'ফিনল্যান্ড' বাল্টিক রাষ্ট্র নয়। 

⇒ বাল্টিক রাষ্ট্র:

- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে; এস্তোনিয়া,  লাতভিয়া এবং লিথুয়ানিয়া।
- বাল্টিক দেশগুলো শীতল, আর্দ্র জলবায়ুর অঞ্চল। 
- অঞ্চলটির এক-তৃতীয়াংশের বেশি অরণ্যাঞ্চল, যেখানে বার্চ ও শঙ্কু গাছ প্রধান।
- বন্যপ্রাণীর মধ্যে আছে এল্ক, বন্য শূকর, হরিণ, নেকড়ে ইত্যাদি।
- এস্তোনিয়ানরা ফিনো-উগ্রিক ভাষা বলে, যা ফিনিশ সংস্কৃতি দ্বারা প্রভাবিত।
- লাতভিয়ান এবং লিথুয়ানিয়ানরা বাল্টিক-ইন্দো-ইউরোপীয় ভাষা বলে।
- বাল্টিক রাষ্ট্র গুলো সোভিয়েত শাসন হতে ১৯৯১ সালের স্বাধীনতা লাভ করে। 
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।  
.
সৌদি আরবের অফিসিয়াল নাম কী?
  1. The Kingdom of Saudi Arabia
  2. The Islamic Republic of Saudi Arabia
  3. The Islamic Kingdom of Saudi Arabia
  4. The Islamic People's Republic of Saudi Arabia
ব্যাখ্যা
সৌদি আরব:
- মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ, যা বিশাল মরুভূমি অঞ্চল নিয়ে গঠিত।
- এটি বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক দেশ এবং ধর্মীয়ভাবে ইসলামের জন্মভূমি।
- সরকারি অফিসিয়াল Kingdom of Saudi Arabia.
- রাজধানী নাম রিয়াদ।
- জনসংখ্যা প্রায় ৩৩.১ মিলিয়ন (২০২৪)।
- মুদ্রার নাম  সৌদি রিয়াল।
- শাসনব্যবস্থা হলো রাজতন্ত্র ।
- বর্তমান রাজা সালমান বিন আবদুল আজিজ।
- বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
- বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ।

উল্লেখ্য,
- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- কোরআন এবং সুন্নাহকে সৌদি আরবের সংবিধান হিসাবে গৃহীত হয়।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও সৌদিপিডিয়া।[লিঙ্ক]
.
কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
  1. নাউরু
  2. পালাউ
  3. মাদাগাস্কার
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
 ওশেনিয়া মহাদেশ:
- ওশেনিয়া হল একটি বিস্তীর্ণ অঞ্চল যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার প্রশান্ত মহাসাগরের উপ-অঞ্চলকে ঘিরে রয়েছে।
- ওশেনিয়ায় মোট ১৪টি দেশ রয়েছে।
- অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম এবং জনবহুল দেশ।

• ওশেনিয়ার দেশসমূহ:
১. অস্ট্রেলিয়া,
২.পাপুয়া নিউ গিনি,
৩. নিউজিল্যান্ড,
৪. ফিজি,
৫. সলোমান দ্বীপপুঞ্জ,
৬. মাইক্রোনেশিয়া,
৭. ভানুয়াতু,
৮. সামোয়া,
৯. কিরিবাতি,
১০. টোঙ্গা,
১১. মার্শাল দ্বীপপুঞ্জ,
১২. পালাউ,
১৩. টুভ্যালু,
১৪. নাউরু।

উল্লেখ্য,
- মাদাগাস্কার , আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপরাষ্ট্র। 
- ভারত মহাসাগরের পশ্চিম দিকে মাদাগাস্কার দ্বীপ অবস্থিত। 

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও ওয়ার্ল্ড এটলাস।
.
কত সালে সুয়েজ খাল সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়?
  1. ১৮৫৪
  2. ১৫৯
  3. ১৬৯
  4. ১৭৯
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ১৮৬৯ সাল। 
উত্তরপত্রের অপশনে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
========================= 

সুয়েজ খাল: 
- সুয়েজ খালের অবস্থান সিনাই উপদ্বীপ, মিশর।
- ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগকারী একটি কৃত্রিম খাল।
- এই প্রণালী দ্বারা আফ্রিকার মূল ভূখণ্ড থেকে পৃথক মিশর হয়ে গেছে। 
- খালটি উত্তরে পোর্ট সাইদ (বুর সাঈদ) এবং দক্ষিণে সুয়েজের মধ্যে ১৯৩ কিমি (১২০ মাইল) বিস্তৃত, পোর্ট সাইদের উত্তরে ভূমধ্যসাগরে এবং সুয়েজের দক্ষিণে ড্রেজ করা অ্যাপ্রোচ চ্যানেল সহ।
- মূলত বাণিজ্যিক সুবিধার জন্য এই খাল খনন করা হয়েছে।
- এই খাল খননের আগে সাগর পথে জাহাজে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো।
- এর ফলে মালামাল পরিবহনে বহু সময় ব্যয় হতো।
- সেই সাথে পরিবহন খরচও বেড়ে যেতো অনেক।
- ১৮৫৪ খ্রিষ্টাব্দ এই খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়।
- ২৫ এপ্রিল, ১৮৫৯ সালে বর্তমান পোর্ট সাঈদের পুরনো নাম আল-ফারামা শহরে খালের নির্মাণ কাজ শুরু হয়।
- প্রায় ২০,০০০ মিশরীয় শ্রমিক চরম প্রতিকূল পরিবেশে কাজ করেন।
- ১৮৫৯ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর ধরে খালটি নির্মিত হয়।
- ১৭ নভেম্বর, ১৮৬৯ সালে সুয়েজ খাল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
- সুয়েজ খালের উদ্বোধন ১৮৬৯ সালে বিশ্ব বাণিজ্য এবং যোগাযোগে একটি নতুন যুগের সূচনা করেছিল।

- ১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের খালটি জাতীয়করণ ঘোষণা করেন।
-১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধ (ছয় দিনের যুদ্ধ) পর খালটি বন্ধ হয়ে যায়।
- ৮ বছর বন্ধ থাকার পর ৫ জুন, ১৯৭৫ সালে খালটি আবার চালু করা হয়।

তথ্যসূত্র: SCA - Canal History, Suez Canal Authority. [লিঙ্ক]

.
'বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. সোমালিয়া
  2. লাইবেরিয়া
  3. কেনিয়া
  4. জাপান
ব্যাখ্যা
বাংলাদেশ স্কয়ার:
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।
- বাংলাদেশের শান্তি রক্ষীরা এটি নির্মাণ করেছে।
- লাইবেরিয়ার গবারঙ্গা (Gbarnga) শহরে অবস্থিত বাংলাদেশ স্কয়ার একটি বিনোদনমূলক ও শিক্ষামূলক প্রকল্প।
- লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UNMIL) বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে।
- ২০০৮ সালের জানুয়ারিতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এলেন মার্গারেথ লয় এই প্রকল্পটি উদ্বোধন করেন।

উল্লেখ্য,
- লাইবেরিয়া হচ্ছে পশ্চিম আফ্রিকার উপকূলের একটি দেশ।
- লাইবেরিয়ার ভূখণ্ড নিম্ন এবং বালুকাময় উপকূলীয় সমভূমি থেকে ঘূর্ণায়মান পাহাড় এবং আরও অভ্যন্তরীণ বিচ্ছিন্ন মালভূমি পর্যন্ত বিস্তৃত।
- লাইবেরিয়া আফ্রিকার একমাত্র কৃষ্ণাঙ্গ রাষ্ট্র যা কখনো ঔপনিবেশিক শাসনের অধীন হয়নি এবং আফ্রিকার প্রাচীনতম প্রজাতন্ত্র।
- ১৮৪৭ সালে লাইবেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং এর সীমানা প্রসারিত করা হয়।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও লাইবেরিয়ান সংবাদ পত্র [লিঙ্ক]
.
যুক্তরাজ্যের সরকার প্রধান কে?
  1. রানি বা রাজা
  2. রাষ্ট্রপ্রতি
  3. প্রধানমন্ত্রী
  4. সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- প্রধানমন্ত্রী দেশের কার্যনির্বাহী শাখার নেতৃত্ব দিয়ে থাকেন এবং সরকার পরিচালনার মূল দায়িত্ব পালন করেন।

- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- তিনি ২০২২ সালের ২৫ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।

উল্লেখ্য, 
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
.
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানীর নাম কী?
  1. লিমা
  2. বোগোতা
  3. সান্তিয়াগো
  4. প্যারামারিবো
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকার দেশ পেরু:
- দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানীর নাম লিমা (Lima)। 
- লিমা প্রশান্ত মহাসাগরের তীরে আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত।
- এটি পেরুর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত কেন্দ্র।
- এখানে পেরুর প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যার বাসস্থান।
- শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত।

উল্লেখ্য,
- চিলি প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত একটি দীর্ঘ, সরু দেশ।
- চিলির রাজধানী হলো সান্তিয়াগো।
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত।
- কলম্বিয়ার রাজধানী হলো বোগোতা।
- সুরিনাম দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চলের রাষ্ট্র।
- সুরিনামের রাজধানী হলো প্যারামারিবো।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। [লিঙ্ক]
.
মারে নদী কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার প্রধান নদী:
-অস্ট্রেলিয়ার কৃষিপ্রধান এলাকা গড়ে উঠেছে মারে নদী ধরে।
- মারে নদী, অস্ট্রেলিয়ার প্রধান নদী এবং মারে-ডার্লিং বেসিনের প্রধান প্রবাহ।
- এটি তুষারময় পর্বতমালা থেকে ভারত মহাসাগর পর্যন্ত দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া জুড়ে প্রায় 1,570 মাইল (2,530 কিমি) প্রবাহিত হয়।
- ঔপনিবেশিক সেক্রেটারি স্যার জর্জ মারের (Sir George Murray) নামে এই নদীর নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো।
.
কোন দেশ থেকে পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে?
  1. স্পেন
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে।

উল্লেখ্য,
- রাজধানীর নাম পোর্ট মোরেসবি, যা নিউ গিনির দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ - পাপুয়া নিউগিনি।
- দেশটিতে প্রায় ৮০০টির বেশি ভাষা রয়েছে।
- তবে টোক পিসিন (Lingua franca) সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা।
- পাপুয়া নিউ গিনির বেশিরভাগ মানুষ খ্রিষ্টান ধর্মাবলম্বী। তবে প্রথাগত ধর্মীয় বিশ্বাসও বিদ্যমান।
- দেশটি ১৯৭৫ সালে স্বাধীনতা লাভের পর সংসদীয় গণতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। [লিঙ্ক] 
১০.
যুক্তরাষ্ট্র লুইসিয়ানা রাজ্যটি কোন দেশ থেকে ক্রয় করে?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. মেক্সিকো
  4. কানাডা
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্য:
- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা রাজ্য ক্রয় করে।
- নেপোলিয়ান ১৫ মিলিয়ন ডলারে লুইসিয়ানা বিক্রি করতে রাজি হয়।
- এই রাজ্য ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রে আয়তন দ্বিগুণ হয়ে যায়।
- লুইসিয়ানা রাজ্যের সীমানা ছিল পূর্বে মিসিসিপি নদী, পশ্চিমে রকি পর্বতমালা, দক্ষিণে মক্সিকো উপসাগর, এবং উত্তরে কানাডা।
- ফরাসিদের কাছ থেকে এই ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রশান্ত মহাসাগরের দিকে সীমানা বিস্তার সহজ হয়ে যায়।
- ১৮১২ সালে লুইসিয়ানা যুক্তরাষ্ট্রের ১৮তম রাজ্য হিসাবে যুক্্রত্মা
- বর্তমানে লুইসিয়ানা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য।
- রাজধানী: ব্যাটন রুজ।
 
উল্লেখ্য,
- লুইজিয়ানা রাজ্যের ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৮টি ইলেক্টোরাল ভোট ছিলো। {তথ্যটি পরিবর্তনশীল আপডেট জানতে [লিঙ্ক] দেখুন।}
- এটি ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যের ৬ জন প্রতিনিধি (জনসংখ্যার ভিত্তিতে) এবং ২ জন সিনেটরের সংমিলনে নির্ধারিত হয়েছে।

তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট ও ব্রিটেনিকা ওয়েবসাইট। [লিঙ্ক]