পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা – ২৪ টপিক: ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। vi) এক কথায় প্রকাশ বানান ও ভাষা (Spelling and Language) i) বানান ও বাক্য শুদ্ধি; ii) বর্ণ বিন্যাস, শব্দ ও বাক্য গঠন; iii) সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং বাগ্‌ধারা; iv) পরিভাষা v) বিরাম চিহ্ন ও অক্ষরের ব্যবহার; vi) ভুল চিহ্নিত করণ ইত্যাদি। [এই টপিক্সের উপর লাইভ ক্লাস নেই। যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সাথে জিব্রাল্টার প্রণালীর যে সম্পর্ক সেরূপে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের সাথে কোনটির সম্পর্ক?
  1. বেরিং প্রণালী
  2. বসফরাস প্রণালী
  3. হরমুজ প্রণালী
  4. বাব-এল-মান্দেব প্রণালী
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বসফরাস প্রণালী
ব্যাখ্যা
প্রশ্ন: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সাথে জিব্রাল্টার প্রণালীর যে সম্পর্ক সেরূপে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের সাথে কোনটির সম্পর্ক?

সমাধান:
জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
অন্যদিকে, কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
.
‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ-
  1. সরোজ
  2. অমায়িক
  3. পন্নগ
  4. অপ্রমেয়
সঠিক উত্তর:
অমায়িক
উত্তর
সঠিক উত্তর:
অমায়িক
ব্যাখ্যা
প্রশ্ন: ‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ-

সমাধান:
‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ - অমায়িক।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘সরোবরে জন্মে যা’ এর এককথায় প্রকাশ - সরোজ।
- 'যা প্রমাণ করা যায় না' কে এককথায় বলে - অপ্রমেয়।
- পায়ে হেঁটে যে গমন করে না - পন্নগ।
.
ক্লাসে আপনি দেখলেন একজন ছাত্র পরীক্ষার সময় নকল করছে। আপনি কী করবেন?
  1. বিষয়টি এড়িয়ে যাবেন।
  2. অন্য সহপাঠীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
  3. শিক্ষকের কাছে ঘটনাটি জানাবেন।
  4. নকল করতে সাহায্য করবেন।
সঠিক উত্তর:
শিক্ষকের কাছে ঘটনাটি জানাবেন।
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষকের কাছে ঘটনাটি জানাবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: ক্লাসে আপনি দেখলেন একজন ছাত্র পরীক্ষার সময় নকল করছে। আপনি কী করবেন?

সমাধান:
এমন পরিস্থিতিতে সঠিক কাজ হলো শিক্ষকের কাছে ঘটনাটি জানানো।

কারণ:
- এটি নৈতিকতার একটি অংশ যে, অন্যায় কিছু ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
- নকল করা শিক্ষার জন্য ক্ষতিকর এবং এটি অন্যদের প্রতি অবিচার।
- বিষয়টি এড়িয়ে যাওয়া বা অন্যদের সাথে আলোচনা করলে সমস্যার সমাধান হবে না, বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে।
- নকল করতে সাহায্য করাও একটি অন্যায় এবং এটি সঠিক পথে চলার বিপরীত কাজ।
তাই, ঘটনাটি শিক্ষকের কাছে জানানোই সবচেয়ে উত্তম সমাধান।
.
'Constipation' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. কোষ্ঠকাঠিন্য
  2. দ্রাঘিমাংশ
  3. ধ্বনি
  4. দোভাষী
সঠিক উত্তর:
কোষ্ঠকাঠিন্য
উত্তর
সঠিক উত্তর:
কোষ্ঠকাঠিন্য
ব্যাখ্যা
প্রশ্ন: 'Constipation' শব্দের বাংলা পরিভাষা কী?

সমাধান:
"Constipation" শব্দের বাংলা পরিভাষা - "কোষ্ঠকাঠিন্য"।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
- 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
- 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি।
.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. চাঁদ
  2. ডিমোস
  3. টাইটানিয়া
  4. মঙ্গল
সঠিক উত্তর:
মঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গল
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

সমাধান:
মঙ্গল একটি গ্রহ অন্যদিকে চাঁদ, ডিমোস ও টাইটানিয়া হলো উপগ্রহ।

চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ।
ডিমোস মঙ্গল গ্রহের একটি উপগ্রহ।
টাইটানিয়া ইউরেনাস গ্রহের একটি উপগ্রহ।
 
.
নির্মল : পঙ্কিল :: ঈশান : ?
  1. পঙ্কিল
  2. নৈর্ঋত
  3. স্নিগ্ধতা
  4. অন্তর্হিত
সঠিক উত্তর:
নৈর্ঋত
উত্তর
সঠিক উত্তর:
নৈর্ঋত
ব্যাখ্যা
প্রশ্ন: নির্মল : পঙ্কিল :: ঈশান : ?

সমাধান:
'ঈশান' এর বিপরীতার্থক শব্দ - নৈর্ঋত।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ - 'অন্তর্হিত'।
- 'প্রাখর্য' এর বিপরীতার্থক শব্দ'- স্নিগ্ধতা'।
- 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ - 'পঙ্কিল'।
.
আলফি একটি মেয়েকে দেখে তার বন্ধু হাবিবকে জিজ্ঞেস করলো 'মেয়েটি কে?' হাবিব বললো, 'মেয়েটির মা আমার দাদীর একমাত্র মেয়ে।' হাবিবের সাথে মেয়েটির সম্পর্ক কী?
  1. হাবিবের ফুফাতো বোন
  2. হাবিবের সহোদর বোন
  3. হাবিবের খালাতো বোন
  4. হাবিবের মামাতো বোন
সঠিক উত্তর:
হাবিবের ফুফাতো বোন
উত্তর
সঠিক উত্তর:
হাবিবের ফুফাতো বোন
ব্যাখ্যা
প্রশ্ন:  আলফি একটি মেয়েকে দেখে তার বন্ধু হাবিবকে জিজ্ঞেস করলো 'মেয়েটি কে?' হাবিব বললো, 'মেয়েটির মা আমার দাদীর একমাত্র মেয়ে।' হাবিবের সাথে মেয়েটির সম্পর্ক কী?

সমাধান:
হাবিবের দাদীর একমাত্র মেয়ে হলো হাবিবের ফুফু।
ফুফুর মেয়ে হবে ফুফাতো বোন।
.
নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
  1. ড্যাস
  2. কোলন
  3. সেমিকোলন
  4. বিস্ময়চিহ্ন
সঠিক উত্তর:
বিস্ময়চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
বিস্ময়চিহ্ন
ব্যাখ্যা
• বিরাম চিহ্ন:
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

কোলন, ড্যাস, সেমিকোলন প্রান্তিক বিরাম চিহ্ন নয়।
- বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন।
- এগুলো হলো:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)
.
'ঘোর অন্ধকার রাত্রি'-এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ঢ্যাপসা
  2. অনিত্য
  3. জঙ্গম
  4. তামসী
সঠিক উত্তর:
তামসী
উত্তর
সঠিক উত্তর:
তামসী
ব্যাখ্যা
প্রশ্ন: 'ঘোর অন্ধকার রাত্রি'-এর এক কথায় প্রকাশ কী হবে?

সমাধান:
'ঘোর অন্ধকার রাত্রি'-এর এক কথায় প্রকাশ হলো - তামসী/তমিস্রা।
১০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নীশিথীনি
  2. সরস্বতী
  3. আদ্যক্ষড়
  4. নীরিক্ষন
সঠিক উত্তর:
সরস্বতী
উত্তর
সঠিক উত্তর:
সরস্বতী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
 সরস্বতী বানানটি শুদ্ধ।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী।
- 'নিরিক্ষন' এর শুদ্ধ বানানটি হচ্ছে নিরীক্ষণ।
- 'আদ্যক্ষর' এর শুদ্ধ বানানটি হচ্ছে আদ্যাক্ষর।
১১.
যদি EASY এর কোড FCVC হয়, তাহলে HARD এর কোড কী হবে?
  1. IBSE
  2. ICUH
  3. IBSB
  4. IUCU
সঠিক উত্তর:
ICUH
উত্তর
সঠিক উত্তর:
ICUH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EASY এর কোড FCVC হয়, তাহলে HARD এর কোড কী হবে?

সমাধান:

E + 1 = F
A + 2 = C
S + 3 = V
Y + 4 = C

HARD ⇒ 
H + 1 = I
A + 2 = C
R + 3 = U
D + 4 = H
১২.
নিচের কোন বাগধারা জোড়টি ভিন্নার্থক?
  1. পোয়া বারো - ঢাকের বাঁয়া
  2. কাঁঠালের আমসত্ব - কুমিরের সন্নিপাত
  3. অন্ধের যষ্টি - অন্ধের নড়ি
  4. সোনায় সোহাগা - মণিকাঞ্চন
সঠিক উত্তর:
পোয়া বারো - ঢাকের বাঁয়া
উত্তর
সঠিক উত্তর:
পোয়া বারো - ঢাকের বাঁয়া
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাগধারা জোড়টি ভিন্নার্থক?

সমাধান:
‘পোয়া বারো’ বাগধারার অর্থ - সৌভাগ্য।
'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ - 'যার কোন মূল্য নেই'।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'কাঁঠালের আমসত্ব' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।
- 'কুমিরের সন্নিপাত' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

- মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
- সোনায় সোহাগা বাগধারাটির অর্থ- সুন্দর মিল।

- অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ-অপরিহার্য অবলম্বন।
- অন্ধের নড়ি বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
১৩.
সচেষ্ট এর বিপরীত শব্দ কী?
  1. সৌম্য
  2. গরল
  3. নিশ্চেষ্ট
  4. বিষাদ
সঠিক উত্তর:
নিশ্চেষ্ট
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চেষ্ট
ব্যাখ্যা
প্রশ্ন: সচেষ্ট এর বিপরীত শব্দ কী?

সমাধান:
'সচেষ্ট'
 এর বিপরীত শব্দ = নিশ্চেষ্ট।

• অন্যান্য অপশন আলোচনা:
অমৃত - গরল।
হর্ষ - বিষাদ।
উগ্র - সৌম্য।
১৪.
Select the sentence with the correct punctuation and capitalization.
  1. Can we visit, the statue of Liberty in New York!
  2. Can we visit the statue of liberty in New York?
  3. Can we visit the Statue of Liberty in New York?
  4. Can we visit the statue of liberty in New York.
সঠিক উত্তর:
Can we visit the Statue of Liberty in New York?
উত্তর
সঠিক উত্তর:
Can we visit the Statue of Liberty in New York?
ব্যাখ্যা
প্রশ্ন: Select the sentence with the correct punctuation and capitalization.

সমাধান:
Correct: Can we visit the Statue of Liberty in New York?

• Explanation:
- "Statue of Liberty" এবং "New York" নির্দিষ্ট নাম, তাই প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে লেখা হয়েছে।
- বাক্যটি প্রশ্নবোধক, তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) সঠিকভাবে বসানো হয়েছে।
- বাক্যের শুরুতে "Can" শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে লেখা হয়েছে।
১৫.
একজন দলনেতা দেখলেন তার দল কোনো কাজের সময় সঠিকভাবে সহযোগিতা করছে না। তার কী করা উচিত?
  1. কাজটি নিজে সম্পন্ন করা।
  2. ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো।
  3. দলকে কঠোরভাবে নির্দেশ দেওয়া।
  4. দলকে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া।
সঠিক উত্তর:
দলকে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া।
উত্তর
সঠিক উত্তর:
দলকে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া।
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দলনেতা দেখলেন তার দল কোনো কাজের সময় সঠিকভাবে সহযোগিতা করছে না। তার কী করা উচিত?

সমাধান:
এই পরিস্থিতিতে "দলকে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া" সবচেয়ে কার্যকর এবং দায়িত্বশীল পদক্ষেপ।

কারণ:
- দলনেতার মূল দায়িত্ব হলো দলের সদস্যদের মধ্যে সমন্বয় তৈরি করা এবং সবার ভূমিকা নিশ্চিত করা।
- সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দিলে প্রত্যেক সদস্য তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হয়, যা দলগত সহযোগিতা বাড়ায়।
- কঠোর নির্দেশ দেওয়া বা কাজটি নিজে সম্পন্ন করা সমস্যার স্থায়ী সমাধান নয়।
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলো চূড়ান্ত বিকল্প, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে।
১৬.
কোনগুলো সমার্থক শব্দ নয়?
  1. পাথার, সায়র, লহরী
  2. কলাপী, শিখী, বর্হী
  3. বিধিলিপি, ভাগ্য, ললাট
  4. কেশরী, মৃগেন্দ্ৰ, দ্বিরদান্তক
সঠিক উত্তর:
পাথার, সায়র, লহরী
উত্তর
সঠিক উত্তর:
পাথার, সায়র, লহরী
ব্যাখ্যা
প্রশ্ন: কোনগুলো সমার্থক শব্দ নয়?

সমাধান:
'সমুদ্র' এর সমার্থক শব্দ: পাথার, সায়র, লহরী সমার্থক শব্দ নয়।
- 'ঢেউ' এর সমার্থক: লহরী।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'ময়ূরের' সমার্থক শব্দ: কলাপী, শিখী, বর্হী।
- 'কপাল' এর সমার্থক শব্দ: বিধিলিপি, ভাগ্য, ললাট।
- 'সিংহ' এর সমার্থক শব্দ: কেশরী, মৃগেন্দ্ৰ, দ্বিরদান্তক ইত্যাদি।
১৭.
নাফি, সামিয়ার পুত্র। সামিয়া এবং সানজিদা পরস্পর বোন। মানহা হচ্ছে সানজিদার মা। হাসান, মানহার পুত্র। হাসানের সাথে নাফির সম্পর্ক কী?
  1. নাফির খালু হাসান
  2. নাফির চাচা হাসান
  3. নাফিরর মামা হাসান
  4. হাসানের নানা নাফি
সঠিক উত্তর:
নাফিরর মামা হাসান
উত্তর
সঠিক উত্তর:
নাফিরর মামা হাসান
ব্যাখ্যা
প্রশ্ন: নাফি, সামিয়ার পুত্র। সামিয়া এবং সানজিদা পরস্পর বোন। মানহা হচ্ছে সানজিদার মা। হাসান, মানহার পুত্র। হাসানের সাথে নাফির সম্পর্ক কী?

সমাধান:
নাফি, সামিয়ার পুত্র। সামিয়া এবং সানজিদা পরস্পর বোন।
∴ সানজিদা, নাফির খালা।

মানহা হচ্ছে সানজিদার মা। তাহলে মানহা, সামিয়ারও মা।
∴ মানহা, নাফির নানী।

হাসান, মানহার পুত্র। হাসান, নাফির নানীর পুত্র।
∴ হাসান, নাফির মামা।
১৮.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Miliennium
  2. Sinuster
  3. Ephemeral
  4. Bureuacracy
সঠিক উত্তর:
Ephemeral
উত্তর
সঠিক উত্তর:
Ephemeral
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Ephemeral.
বাংলা অর্থ: স্বল্পজীবী, স্বল্পস্থায়ী।

অন্যান্য অপশনের সঠিক বানান:
Bureacracy = Bureaucracy.
Milennium = Millennium.
Sinuster = Sinister.