পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়43 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ১৩: পার্ট- ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, জহির রায়হান, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ। ২. অন্যান্য লেখকগণ: কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জাহানারা ইমাম, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনেশচন্দ্র সেন, রফিক আজাদ, হুমায়ুন কবির, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পার্ট- ২: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক: i) বৈশ্বিক দ্বন্দ্ব ও গুরুত্বপূর্ণ অঞ্চল; ii) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ; iii) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি; iv) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19] পার্ট-৩: পার্ট-৩: গাণিতিক যুক্তি: টপিকসমূহ: জ্যামিতি: [i) রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান; ii) ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
'নবীন তপস্বিনী' নাটকটি রচনা করেছেন কে?
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) দক্ষিণারঞ্জন মিত্র
  3. গ) মাইকেল মধুসূধন দত্ত
  4. ঘ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
- 'নবীন তপস্বিনী' নাটকটি রচনা করেছেন- দীনবন্ধু মিত্র

দীনবন্ধু মিত্র:
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে ১৮৩০ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ। 
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, যার জন্য সরকার তাঁকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও। 
- ১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে নাটকটি প্রথম  ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
নাটক
- নীলদর্পণ
-  নবীন তপস্বিনী
- সধবার একাদশী 
- লীলাবতী 
- কমলে কামিনী। 
প্রহসন:
- বিয়ে পাগলা বুড়ো ও
- জামাই বারিক। 
কাব্যগ্রন্থ
- দ্বাদশ কবিতা ও
- সুরধুনী কাব্য। 

উৎস: বাংলাপিডিয়া।
.
'মার্কসবাদ' প্রবন্ধগ্রন্থটি রচনা করেছেন কে?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) রফিক আজাদ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
- 'মার্কসবাদ' প্রবন্ধগ্রন্থটি রচনা করেছেন- হুমায়ুন কবির। 
-
মার্কসবাদ প্রবন্ধগ্রন্থটি ১৯৫১ সালে প্রকাশিত হয়। 

হুমায়ুন কবির
:
- ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে রাজনীতিবিদ, লেখক, দার্শনিক। 
- ১৯৪৬ সালে হুমায়ুন কবির কংগ্রেস সভাপতি  মাওলানা আবুল কালাম আজাদএর আমন্ত্রণে তাঁর একান্ত সচিবরূপে যোগদান করেন।
- ১৯৫৬ সালে তিনি ভারতীয় রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
- ১৯৫৭ থেকে ১৯৬৯ সালে মৃত্যু পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের বশির হাট থেকে লোকসভার নির্বাচিত সদস্য ছিলেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:  
কাব্যগ্রন্থ:
- স্বপ্নসাধ 
- সাথী 
- অষ্টাদশী। 
উপন্যাস:
- নদী ও নারী। 
প্রবন্ধগ্রন্থ:
- ইমানুয়েল কান্ট 
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব  
- বাংলার কাব্য 
- মার্কসবাদ 
- নয়া ভারতের শিক্ষা 
- শিক্ষক ও শিক্ষার্থী 
- মিরজা আবু তালিব খান 
- দিল্লী-ওয়াশিংটন-মস্কো ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া।
.
'প্রবাসের দিনলিপি' গ্রন্থটি কে রচনা করেছেন?
  1. ক) নীলিমা ইব্রাহিম
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
- 'প্রবাসের দিনলিপি' গ্রন্থটি রচনা করেছেন- জাহানারা ইমাম। 
-
এই গ্রন্থটি ১৯৯২ সালে প্রকাশিত হয়। 

জাহানারা ইমাম
:
- অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন।
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
- তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি।

তাঁর রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো:
- অন্য জীবন 
- বীরশ্রেষ্ঠ 
- জীবন মৃত্যু 
- চিরায়ত সাহিত্য 
- বুকের ভিতরে আগুন
- নাটকের অবসান 
- দুই মেরু 
- নিঃসঙ্গ পাইন
- নয় এ মধুর খেলা
- ক্যানসারের সঙ্গে বসবাস ও
- প্রবাসের দিনলিপি

উৎস: বাংলাপিডিয়া।
.
'সন্ধ্যা' কাব্যগ্রন্থটি কোন সাহিত্যিকের সাহিত্যকর্ম?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যা
- 'সন্ধ্যা' কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের একটি সাহিত্যকর্ম। 
- কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। 

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।  
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের  ইমাম ও মাযারের খাদেম।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
-  বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- নজরুল যখন আলীপুর সেন্ট্রাল জেলে বন্দি তখন রবীন্দ্রনাথ তাঁর বসন্ত গীতিনাট্য তাঁকে উৎসর্গ করেন (২২ জানুয়ারি ১৯২৩)। এ ঘটনায় উল্লসিত নজরুল জেলখানায় বসে তাঁর অনুপম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ রচনা করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা
- বিষের বাঁশি
- ভাঙার গান 
- সাম্যবাদী
- সর্বহারা
- ফণি-মনসা
-জিঞ্জির 
- সন্ধ্যা
- প্রলয় শিখা ইত্যাদি।
উপন্যাস:
- বাঁধন-হারা 
- মৃত্যু-ক্ষুধা 
- কুহেলিকা। 
গল্পগ্রন্থ:
- ব্যথার দান
- রিক্তের বেদন
- শিউলিমালা। 
সঙ্গীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক 
- নজরুল গীতিকা 
- সুর সাকী 
- বনগীতি ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
.
'ধাত্রীদেবতা' উপন্যাসটি রচনা করেছেন-
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
- 'ধাত্রীদেবতা' উপন্যাসটি রচনা করেছেন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- এটি ১৯৩৯ সালে প্রকাশিত হয়। 
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ত্রয়ী উপন্যাসের মধ্যে একটি হচ্ছে- ধাত্রীদেবতা। 
- এটি বঙ্গশ্রী পত্রিকায় 'জমিদারের মেয়ে' নামে ছোট আকারে প্রথম প্রকাশিত হয়। 
- চার বছর পরে শনিবারের চিঠিতে 'ধাত্রীদেবতা' নামে যথাযথভাবে প্রকাশিত হয়। 

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদারবংশে তাঁর জন্ম। 
- ১৯৭০ সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সভাপতি নির্বাচিত হন।
- প্রথম জীবনে কিছু কবিতা লিখলেও কথাসাহিত্যিক হিসেবেই তারাশঙ্করের প্রধান খ্যাতি। 
- তারাশঙ্কর প্রায় দুশ গ্রন্থ রচনা করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি 
- ধাত্রীদেবতা 
- কালিন্দী 
- গণদেবতা 
- পঞ্চগ্রাম 
- কবি 
- হাঁসুলি বাঁকের উপকথা 
- আরোগ্য নিকেতন ইত্যাদি।

গল্পগ্রন্থ:
- বেদে,  
- পটুয়া,
- মালাকার,
- লাঠিয়াল,
- চৌকিদার,  
- বাগদী,
- বোষ্টম,  
- ডোম ইত্যাদি।

ছোটগল্প:
- রসকলি
- বেদেনী
- ডাকহরকরা। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
.
হাসান হাফিজুর রহমানের প্রথম রচনা ছোটগল্প ‘অশ্রুভেজা পথ চলতে’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) সবুজপত্র
  2. খ) সওগাত
  3. গ) কল্লোল
  4. ঘ) ধূমকেতু
ব্যাখ্যা
- ১৯৪৬ সালে স্কুলে পড়া অবস্থায় তাঁর প্রথম রচনা একটি  ছোটগল্প ‘অশ্রুভেজা পথ চলতে’ সওগাত পত্রিকায় প্রকাশিত হয়
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারী।
- ১৯৪৯ সালে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা।
- তিনি যৌথভাবে সম্পাদনা করেন উত্তর বঙ্গের মেয়েলী গীত এবং এককভাবে বাংলায় অনুবাদ করেন হোমারের ওডিসি।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৫ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র প্রকাশিত হয় (১৯৮২-১৯৮৩)। 

হাসান হাফিজুর রহমান:
- ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে মাতুলালয়ে তাঁর জন্ম।
- পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
- ১৯৫২ সালে সাপ্তাহিক  বেগম পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে  সওগাত, ইত্তেহাদ, পাকিস্তান এবং স্বাধীনতার পর দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
- বিমুখ প্রান্তর 
- আধুনিক কবি ও কবিতা 
- সীমান্ত শিবিরে
- আরো দুটি মৃত্যু 
- মূল্যবোধের জন্যে 
- যখন উদ্যত সঙ্গীন 
- সাহিত্য প্রসঙ্গ 
- দক্ষিণের জানালা 
- প্রতিবিম্ব 
- বজ্রে চেরা আঁধার আমার 
- শোকার্ত তরবারী 
- আমার ভেতরের বাঘ ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
.
দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে নিমচাঁদ চরিত্রে অভিনয় করেন কোন সাহিত্যিক?
  1. ক) গিরিশচন্দ্র সেন
  2. খ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  3. গ) গিরিশচন্দ্র ঘোষ
  4. ঘ) গোবিন্দচন্দ্র দাস
ব্যাখ্যা
- দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে নিমচাঁদ চরিত্রে অভিনয় করেন- গিরিশচন্দ্র ঘোষ
- দীনবন্ধু মিত্রের এই নাটকটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে। 
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো- জীবনচন্দ্র, অটলবিহারী, নিমচাঁদ, কেনারাম, গিন্নী, কাঞ্চন ইত্যাদি। 

গিরিশচন্দ্র ঘোষ:
- ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে তাঁর জন্ম।
- তিনি ছিলেন নাট্যকার, নাট্যপরিচালক, মঞ্চাভিনেতা।
- ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাবে তিনি প্রথমে গান ও কবিতা লিখতে শুরু করেন এবং পরে নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত হলে নাটকও লিখতে থাকেন।
- ১৮৬৭ সালে বাগবাজার সখের যাত্রাদল-প্রযোজিত মধুসূদনের শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে গিরিশচন্দ্র নাট্যজগতে প্রবেশ করেন।
- দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে তিনি নিমচাঁদ চরিত্রে অভিনয় করেন।
- প্রেমভক্তি, স্বদেশপ্রেম ও সমকালীন সামাজিক সমস্যা গিরিশচন্দ্রের নাটকের বিষয়বস্ত্ত।
-  মধুসূদনের চৌদ্দ মাত্রার অমিত্রাক্ষর ছন্দকে ভেঙ্গে তিনি অভিনয়ের উপযোগী ছোট ছোট ছত্রে বিন্যস্ত করেন।
- তাঁর নামানুসারে এ ছন্দের নাম হয় ‘গৈরিশ ছন্দ’। 

তাঁর রচিত সাহিত্যকর্ম:
নাটক:
- আগমনী
- অভিমন্যুবধ
- সীতার বনবাস 
- সীতাহরণ
- পান্ডবের অজ্ঞাতবাস 
- প্রফুল্ল 
- জনা 
- বলিদান 
- সিরাজদ্দৌলা
- মীরকাশিম 
- ছত্রপতি শিবাজী 
- শঙ্করাচার্য
- বিল্বমঙ্গল ঠাকুর। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
.
'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ফররুখ আহমেদ
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) আবুল ফজল
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
- 'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা- গোলাম মোস্তফা।
-
তাঁর বিশ্বনবী গ্রন্থখানি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
- এতে তিনি হযরত মুহাম্মদ (স.)-কে ঐতিহাসিক মহামানব হিসেবে মূল্যায়ন করেছেন। 

গোলাম মোস্তফা
:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে তাঁর জন্ম। 
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক ‘কাব্য সুধাকর’ (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬০) উপাধি লাভ করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- রক্তরাগ
- খোশরোজ
- কাব্য-কাহিনী 
- সাহারা 
- হাস্নাহেনা 
- বুলবুলিস্তান
- তারানা-ই-পাকিস্তান 
- বনিআদম 
- গীতিসঞ্চালন। 
অনুবাদ কাব্য:
- মুসাদ্দাস-ই-হালী
- কালামে ইকবাল 
- শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া। 
গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী
- ইসলাম ও কমিউনিজম 
- ইসলাম ও জেহাদ 
- আমার চিন্তাধারা 
- পাকিস্তানের রাষ্ট্রভাষা। 

উৎস: বাংলাপিডিয়া। 
.
জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদিত পত্রিকা নয় কোনটি?
  1. ক) সমাচার দর্পন
  2. খ) দিগদর্শন
  3. গ) ফ্রেন্ড অব ইন্ডিয়া
  4. ঘ) বেঙ্গল গেজেট
ব্যাখ্যা
- জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদিত পত্রিকা নয়- বেঙ্গল গেজেট
- 'বেঙ্গল গেজেট' পত্রিকার সম্পাদক জেম্স অগাস্টাস-হিকি। 

জন ক্লার্ক মার্শম্যান:
- ১৭৯৪ খ্রিস্টাব্দে ব্রিস্টলে তাঁর জন্ম।
- তিনি ছিলেন মিশনারি, ইতিহাসবিদ, সাংবাদিক।

জন ক্লার্ক মার্শম্যান রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভারতবর্ষের ইতিহাস
- পুরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ
- জ্যোতিষ গোলাধ্যায়
- সদ্গুণ ও বীর্জের ইতিহাস ঈশপস ফেলস
- ক্ষেত্রবাগান বিবরণ
- Murray's Grammar
- Outline of the History of Bengal 
- The History of India
- How Wars Arrive in India

তাঁর সম্পাদিত পত্রিকা
- দিগদর্শন
- সমাচার দর্পণ
- ফ্রেন্ড অব ইন্ডিয়া
- গভর্নমেন্ট গেজেট

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।  
১০.
' অসম্ভবের পায়ে' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) রফিক আজাদ
  4. ঘ) শামসুল হক
ব্যাখ্যা
- 'অসম্ভবের পায়ে' গ্রন্থটির রচয়িতা- রফিক আজাদ। 

রফিক আজাদ
- কবি রফিক আজাদ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে কবি, সম্পাদক ও মুক্তিযোদ্ধা ছিলেন।

তাঁর বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- সীমাবদ্ধ জলে
- সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো,
- অপর অরণ্যে,
- হৃদয়ের কি বা দোষ,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া। 
১১.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রোম, ইতালি
  2. খ) নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র
  3. গ) লিঁও, ফ্রান্স
  4. ঘ) বার্লিন, জার্মান
ব্যাখ্যা
• ইন্টারপোল:
- ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। 
- INTERPOL এর পূর্ণরূপ The International Criminal Police Organization
- এর সদর দপ্তর - লিঁও, ফ্রান্স
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে ২০টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালের ১৪ অক্টোবর।

সূত্র: ইন্টারপোল ওয়েবসাইট।
১২.
নকশাল আন্দোলন যাত্রা শুরু করে কোন দেশে?
  1. ক) নেপালে
  2. খ) ভারতে
  3. গ) আফগানিস্তানে
  4. ঘ) মায়ানমারে
ব্যাখ্যা
• নকশাল আন্দোলন:
-  ১৯৬৭ সালের ২৫শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এ আন্দোলন বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
- এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।
- বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।

উৎস: বিবিসি বাংলা নিউজ।
১৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI কে প্রতিষ্ঠা করেছিল?
  1. ক) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  2. খ) চার্লস জোসেফ বোনাপার্ট
  3. গ) জর্জ ওয়াশিংটন
  4. ঘ) আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
• FBI:
- FBI এর পূর্ণরূপ হলো - Federal Bureau of Investigation.
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- মূল সংস্থা: United States Department of Justice.

তথ্যসূত্র : Interpol Website.
১৪.
নিচের কোন তথ্যটি ভুল?
  1. ক) রেখাংশের একটি প্রান্তবিন্দু আছে।
  2. খ) রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
  3. গ) রেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত।
  4. ঘ) রেখার কোন প্রান্তবিন্দু নেই।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তথ্যটি ভুল?

সমাধান: 



রেখা: রেখা অসীম, রেখার কোন প্রান্তবিন্দু নেই। রেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত।
রশ্মি: একটি রেখার একটি দিকে যদি প্রান্তবিন্দু থাকে এবং অন্যদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে তাকে রশ্মি বলে।
রেখাংশ: কোন রেখার দুইটি বিন্দু চিহ্নিত করে সেই অংশ কেটে নিলে তাকে রেখাংশ বলে।
১৫.
প্রদত্ত চিত্র অনুসারে y এর মান কত? 
  1. ক) 12°
  2. খ) 42°
  3. গ) 24°
  4. ঘ) 36°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে y এর মান কত? 


এখানে,
2x এবং 3x সম্পূরক কোণ।
সুতরাং,
2x + 3x = 180°
5x = 180° 
x = 180°/5
x = 36°

আবার,
3x এবং y + 30° সম্পূরক কোণ।
3x + y + 30° = 180°
3 . 36° + y + 30° = 180°
108° + y + 30° = 180°
y + 138° = 180°
y = 180°  - 138°
y = 42°
১৬.
চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে x এর মান কত?
  1. ক) 90°
  2. খ) 45°
  3. গ) 135°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে x এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণ বা 360°।

ধরি,
চতুর্ভুজের ১ম কোণ x°
চতুর্ভুজের ২য় কোণ 2x°
চতুর্ভুজের ৩য় কোণ 3x°
চতুর্ভুজের ৪র্থ কোণ 2x°

শর্তমতে,
x° + 2x° + 3x° + 2x° = 360°
8x° = 360°
x° = 360°/8
x = 45°
১৭.
নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ?
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ১৮০ ডিগ্রি
  3. গ) ২২০ ডিগ্রি
  4. ঘ) ৯০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রবৃদ্ধ কোণঃ যে কোণের পরিমাণ ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে।


উৎস : গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এর পরিসীমা ৬০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪০ বর্গমিটার
  2. খ) ১৪৪ বর্গমিটার
  3. গ) ৫৭৬ বর্গমিটার
  4. ঘ) ৩৬০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এর পরিসীমা ৬০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার,
সুতরাং, দৈর্ঘ্য = 4x মিটার

এখন,
2(4x + x) = 60
2 × 5x = 60
10x = 60
x = 6

আয়তক্ষেত্রের প্রস্থ = 6 মিটার, 
 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 4 × 6 মিটার
= 24 মিটার

ক্ষেত্রফল = 24 × 6 বর্গমিটার
= 144 বর্গমিটার

১৯.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
  1. ক) 3, 4, 8
  2. খ) 2, 5, 10
  3. গ) 2, 4, 7
  4. ঘ) 7, 5, 9
ব্যাখ্যা

প্রশ্ন: নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর ।
এখানে একমাত্র 7 + 5 > 12 বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব।

ত্রিভুজ সংক্রান্ত আরো কিছু তথ্য: 
- কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে।
- কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে।
- ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।

২০.
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান কত?
  1. ক) 60⁰
  2. খ) 180⁰
  3. গ) 90⁰
  4. ঘ) 120⁰
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60⁰
এবং ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।
সুতরাং,
 সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে 60⁰ + 60⁰ = 120⁰

২১.
কোন বৃত্তের ক্ষেত্রফল 25π বর্গ একক হলে, বৃত্তটির পরিধি কত?
  1. ক) 5π একক
  2. খ) 2π একক
  3. গ) 10π একক
  4. ঘ) 50π একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের ক্ষেত্রফল 25π বর্গ একক হলে, বৃত্তটির পরিধি কত?

আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r হলে এর ক্ষেত্রফল πr2 
এবং পরিধি 2πr 

প্রশ্নমতে,
πr2 = 25π
r2 = 25
r = 5

সুতরাং, পরিধি 2πr = 2π 5 = 10π একক 
২২.
△ABC এ AD একটি মধ্যমা G তাহার ভরকেন্দ্র, AG = 6 সে.মি হলে DG = কত সে.মি?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 4
ব্যাখ্যা

ΔABC এ AD একটি মধ্যমা G এর ভরকেন্দ্র, AG = 6 সে.মি হলে, DG = কত সে.মি?



আমরা জানি,
ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2 : 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
এখানে, ΔABC এ AD একটি মধ্যমা G তাহার ভরকেন্দ্র।
ধরি, AG = 2x এবং DG = x
2x = 6
বা, x = 6/2
বা, x = 3

২৩.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৭√২ একক হলে, ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) ৪২ বর্গ একক
  2. খ) ৯৮ বর্গ একক
  3. গ) ৪৯ বর্গ একক
  4. ঘ) ২৮ বর্গ একক
ব্যাখ্যা

মনে করি,
বর্গের দৈর্ঘ্য a 
সুতরাং, বর্গের কর্ণ a√2
তাহলে,
a√2 = 7√2
a = 7

বর্গের ক্ষেত্রফল = 72 = 49
২৪.
AB রেখা ABC বৃত্তের ব্যাস হলে, ∠A + ∠B = কত?
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ৭০°
ব্যাখ্যা


AB রেখা ABC বৃত্তের ব্যাস হলে ∠C অর্ধবৃত্তস্থ কোণ
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা ৯০°।
∴∠C = ৯০°

এখন,
ত্রিভুজ ABC এ,
∠A + ∠B + ∠C = ১৮০°
∠A + ∠B = ১৮০° - ∠C
∠A + ∠B =  ১৮০° - ৯০°
∠A + ∠B = ৯০°
২৫.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি এবং এর ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি হলে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. ক) ১০ সে.মি
  2. খ) ১২ সে.মি
  3. গ) ২৮ সে.মি
  4. ঘ) ২০ সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি এবং এর ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি হলে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব

তাহলে,
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = (২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (২ × ৪০)/৪
= ৮০/৪
= ২০

২৬.
দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ৩৬ : ২৫ হলে, তাদের পরিসীমার অনুপাত কত হবে?
  1. ক) ১২ : ৫
  2. খ) ৬ : ৫
  3. গ) ২৫ : ১৬
  4. ঘ) ৩৬ : ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ৩৬ : ২৫ হলে, তাদের পরিসীমার অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
১ম ত্রিভুজের এক বাহু a1,
২য় ত্রিভুজের এক বাহু a2

১ম ত্রিভুজের ক্ষেত্রফল,(√3/4)a12
২য় ত্রিভুজের ক্ষেত্রফল,(√3/4)a22
শর্তমতে,
(√3/4)a12 : (√3/4)a22 = 36 : 25
বা, a12 : a22 = 36 : 25
বা, a1 : a2 = 6 : 5

এখন,
১ম ত্রিভুজের পরিসীমা = 3a1 = 3 × 6x = 18x
২য় ত্রিভুজের পরিসীমা = 3a2 = 3 × 5x = 15x
১ম ত্রিভুজের পরিসীমা : ২য় ত্রিভুজের পরিসীমা
= 18x : 15x
= 6 : 5

২৭.
বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) 22 : 7
  2. খ) 44 : 7
  3. গ) 4 : π
  4. ঘ) 7 : π
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
বৃত্তের পরিধি 2πr
এখন,
পরিধি : ব্যাসার্ধ = 2πr : r
 = 2π : 1
= 2 × (22/7) : 1
 = 44/7 : 1
= 44 : 7 
২৮.
(x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 20)° হলে, x এর মান কত?
  1. ক) 108°
  2. খ) 90°
  3. গ) 105°
  4. ঘ) 110°
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 20)° হলে, x এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে।

এখন 
(x - 10)° + (x - 20)°= 180°
2x - 30° = 180°
2x = 180° + 30°
2x = 210°
x = 210°/2
x = 105°
২৯.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল 72 বর্গ সে.মি. হলে, সামান্তরিকের ভূমি কত?
  1. ক) 6 সে.মি.
  2. খ) 18 সে.মি.
  3. গ) 12 সে.মি.
  4. ঘ) 24 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল 72 বর্গ সে.মি. হলে, সামান্তরিকের ভূমি কত?

সমাধান: 
মনে করি, সামান্তরিকের উচ্চতা, ক
সুতরাং, ভূমি 2ক
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
শর্তমতে,
ক × 2ক = 72
বা, 2ক2 = 72
বা, ক2 = 36
বা, ক = 6

 সামান্তরিকের ভূমি 2 × 6 = 12 সে.মি.
৩০.
কোন বৃত্তের পরিসীমার দ্বিগুণ 4π একক হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 4π বর্গএকক
  2. খ) 8π বর্গএকক
  3. গ) 2π বর্গএকক
  4. ঘ) π বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের পরিসীমার দ্বিগুণ 4π হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?


 সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিসীমার দ্বিগুণ 4π
∴ বৃত্তের পরিসীমা = 4π/2 = 2π
বা, 2πr = 2π
বা, r = 2π/2π
∴ r = 1

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π(1)2
= π
৩১.
প্রদত্ত চিত্রে,  AB | | CD হলে, x এর মান কত?
  1. ক) 105°
  2. খ) 15°
  3. গ) 285°
  4. ঘ) 25°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে,  AB | | CD হলে, x এর মান কত?


সমাধান:
আমরা জানি,
দুইটি সমান্তরাল সরলরেখার সাধারণ ছেদকের একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 180°
তাহলে এখানে,
x + 75° = 180°
x = 180° - 75°
x = 105°