পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
Exam 13 Topic: • Social work as a profession: Definition and characteristics of profession, evolution of social work as a profession, difference between professional non-professional social work. Social work in Developing countries Source: Class – 9, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
Which is not the feature of profession? (নীচের কোনটি পেশার বৈশিষ্ট্য নয়?) 
  1. Special skill (বিশেষ দক্ষতা) 
  2. Professional organisation (পেশাগত সংগঠন) 
  3. Code of ethics (নীতিমালা) 
  4. Social unacceptance (সামাজিক অনীহা) 
সঠিক উত্তর:
Social unacceptance (সামাজিক অনীহা) 
উত্তর
সঠিক উত্তর:
Social unacceptance (সামাজিক অনীহা) 
ব্যাখ্যা

পেশার মূল বৈশিষ্ট্যগুলো হলো বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ, পেশাগত সংগঠন, নৈতিক মানদণ্ড, সমাজের স্বীকৃতি ও সেবা, এবং অর্থ উপার্জন। পেশাদার ব্যক্তিরা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করেন এবং একটি স্বীকৃত পেশাগত সংগঠন দ্বারা পরিচালিত হন। তারা পেশাগত আচরণবিধি মেনে চলেন এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  
এখানে পেশার প্রধান বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
(০১)বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণ (Specialized Knowledge and Training):
পেশাদার হতে হলে একটি নির্দিষ্ট ক্ষেত্রে উচ্চশিক্ষা, বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা অপরিহার্য। এই জ্ঞান ও দক্ষতা পেশাদারদের তাদের কাজ সঠিকভাবে করতে সহায়তা করে।  
(০২)পেশাগত সংগঠন (Professional Organization):
বেশিরভাগ পেশার নিজস্ব পেশাগত সংগঠন থাকে (যেমন - উকিলদের বার কাউন্সিল বা ডাক্তারদের সমিতি)। এই সংগঠনগুলো পেশার মান নিয়ন্ত্রণ করে, সদস্যদের স্বার্থ রক্ষা করে এবং পেশাগত নিয়মকানুন তৈরি ও প্রয়োগ করে।  
(০৩)নৈতিক মানদণ্ড (Professional Ethics):
পেশার একটি অপরিহার্য অংশ হলো নৈতিক মানদণ্ড। পেশাদারদের কাজের ক্ষেত্রে সততা, দায়িত্ববোধ এবং পেশার প্রতি নিষ্ঠা বজায় রাখতে হয়। এর মাধ্যমে পেশার সুনাম বজায় থাকে এবং সমাজের আস্থা অর্জিত হয়।  
(০৪)সমাজের স্বীকৃতি ও সেবা (Social Recognition and Service):
পেশার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সমাজকে সেবা প্রদান করা। এই সেবার বিনিময়ে সমাজ পেশাকে স্বীকৃতি দেয়। যেমন, ডাক্তার, শিক্ষক, বা আইনজীবী সমাজের বিভিন্ন চাহিদা পূরণ করে।

.
Whenever an official fears for his task during official duty, it indicates? ( যখন একজন কর্মকর্তা নিজ  অফিসিয়াল দায়িত্ব পালন  করার ক্ষেত্রে  ভয় করে,  এটা তার কী নির্দেশ করে?? 
  1. Code of ethics ( নীতিমালা) 
  2. Professional accountability ( পেশাগত দায়বদ্ধতা) 
  3. Professional organisation ( পেশাগত সংগঠন) 
  4. Transference(স্বচ্ছতা) 
সঠিক উত্তর:
Professional accountability ( পেশাগত দায়বদ্ধতা) 
উত্তর
সঠিক উত্তর:
Professional accountability ( পেশাগত দায়বদ্ধতা) 
ব্যাখ্যা

পেশাগত দায়বদ্ধতা বলতে একটি নির্দিষ্ট পেশায় নিযুক্ত থাকার কারণে ব্যক্তির উপর অর্পিত নৈতিক ও আইনি দায়িত্ব বোঝায়, যেখানে পেশাদার জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে সঠিক ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এর মধ্যে রয়েছে কাজের যথাযথতা, সময়ানুবর্তিতা, সততা, সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, এবং প্রতিষ্ঠান ও গ্রাহকের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা।   
পেশাগত দায়বদ্ধতার মূল দিকগুলো:
(০১)নৈতিকতা ও পেশাদারিত্ব:
পেশাগত নৈতিকতা মেনে চলা এবং জনগণের প্রতি দায়বদ্ধ থাকা।  
(০২)দক্ষতা ও জ্ঞান:
পেশাগত ক্ষেত্রে নিজের জ্ঞান ও দক্ষতা ক্রমাগত বৃদ্ধি করা এবং তা সঠিকভাবে প্রয়োগ করা।  
(০৩)সঠিক ও সময়ানুবর্তী কাজ:
অর্পিত দায়িত্বগুলো সময়মতো ও নির্ভুলভাবে সম্পন্ন করা।  
(০৪)সততা ও বিশ্বস্ততা:
কাজের ক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততা বজায় রাখা।  
(০৫)সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা:
সহকর্মী এবং পেশাগত দলের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করা।  
(০৬)গোপনীয়তা রক্ষা:
গ্রাহক বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য সুরক্ষিত রাখা। 

কেন পেশাগত দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ?  

#এটি পেশাদারিত্বের মান বজায় রাখতে সাহায্য করে।
#জনসাধারণের আস্থা অর্জন ও বজায় রাখতে সহায়ক।
#পেশাদারদের নিজেদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে।
#পেশাগত উন্নতি ও ধারাবাহিক উন্নয়নের জন্য অপরিহার্য।

এজন্য উত্তর হবে অপশন "খ"

.
First poor law was initiated in which year in England? (ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন কতসালে পাস হয়?) 
  1. ১৩৪৭
  2. ১৩৪৮
  3. ১৩৪৯
  4. ১৪৪৯
সঠিক উত্তর:
১৩৪৯
উত্তর
সঠিক উত্তর:
১৩৪৯
ব্যাখ্যা

ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন ১৩৪৯ সালের Statute of Labourers আইন রাজা তৃতীয় এডওয়ার্ড কর্তৃক পাস হয়েছিল, যা শ্রমিকদের কাজ করতে বাধ্য করা এবং ভিক্ষাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে প্রণীত হয়েছিল।  
বিস্তারিত তথ্য:
আইনের নাম: Statute of Labourers।  
প্রণেতা: রাজা তৃতীয় এডওয়ার্ড।  
উদ্দেশ্য:সক্ষম শ্রমিকদের নিজ নিজ এলাকায় কাজ করতে বাধ্য করা।  
ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা।  
জনগণকে সক্ষম দরিদ্রদের ভিক্ষা দিতে নিরুৎসাহিত করা।  
এই আইনটি ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দরিদ্র আইন হিসেবে পরিচিত। 

.
Which is not the characteristic of professional social work? ( নীচের কোনটি পেশাদার  সমাজকল্যাণের বৈশিষ্ট্য নয়?) 
  1. Permanent solution of problem ( সমস্যার স্থায়ী সমাধান) 
  2. Palliative ( উপশমমূলক)
  3. Making people independent(মানুষকে আত্মনির্ভরশীল করে) 
  4. Modern way of social service ( সমাজসেবার আধুনিক পদ্ধতি) 
সঠিক উত্তর:
Palliative ( উপশমমূলক)
উত্তর
সঠিক উত্তর:
Palliative ( উপশমমূলক)
ব্যাখ্যা

পেশাদার সমাজকল্যাণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে সুশৃঙ্খল তাত্ত্বিক জ্ঞান, পেশাগত কর্তৃত্ব, পেশাগত নৈতিক মানদণ্ড, পেশাগত সংগঠন, এবং সমাজের স্বীকৃতি। এছাড়াও, পেশাদার সমাজকর্মীরা সেবা প্রদানের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি, কৌশল, মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করেন এবং এটি একটি উচ্চশিক্ষায়তনিক ও চর্চাভিত্তিক পেশা।  
 পেশাদার সমাজকর্মের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো এটি সমাজসেবার আধুনিক পদ্ধতি, এটি মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলে, এটি সমস্যার স্থায়ী সমাধান দেয়। 
উদাহরণ : পেশাদার  সমাজকর্ম
 অন্যদিকে ঐতিহ্যবাহী সমাজকর্মের বৈশিষ্ট্য হলো, এটি অস্থায়ী,  সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নির্ভরশীল করে তুলে,  এটি উপশমমূলক।
যেমন: দানশীলতা, ওয়াকফ ইত্যাদি। 

.
In which century,  Black death spread? (কোন শতাব্দীতে Black death এর বিস্তার ঘটেছিলো?)
  1. ত্রয়োদশ শতাব্দীতে
  2. চতুর্দশ শতাব্দীতে
  3. পঞ্চদশ শতাব্দীতে
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
চতুর্দশ শতাব্দীতে
উত্তর
সঠিক উত্তর:
চতুর্দশ শতাব্দীতে
ব্যাখ্যা

ব্ল্যাক ডেথ ছিল একটি বুবোনিক প্লেগ অতিমারী  যা ১৩৪৬ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় সংগঠিত হয়। কেউ কেউ বলে থাকে, এটি আফ্রিকা মহাদেশেও ছড়িয়ে পড়েছিল।  মানবসভ্যতার ভয়াবহ মহামারীর তালিকার মধ্যে এটি একটি ; যার ফলে প্রায় ৫ কোটি মানুষ  মারা গিয়েছিল, যা সম্ভবত ১৪ শতকের ইউরোপের জনসংখ্যার ৫০%। এটি "Yersinia pestis ” নামক  ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এবং মাছি  এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।  এই প্লেগ ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক উত্থান-পতনের সৃষ্টি করেছিল, যার ইউরোপীয় ইতিহাসের গতিপথে গভীর প্রভাব পড়েছিল।

.
When wasCharity organisation society(COS)established in USA? (আমেরিকায় দান সংগঠন সমিতি কতসালে গঠিত হয়?) 
  1. ১৮৬৯
  2. ১৮৬৮
  3. ১৮৬৭
  4. ১৮৭৭
সঠিক উত্তর:
১৮৭৭
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৭
ব্যাখ্যা

ইংল্যান্ডের দান সংগঠন সমিতি (Charity Organisation Society – COS) ১৮৬৯ সালে গঠিত হয়। এই সমিতি পেশাগত সমাজকর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।  
আরো কিছু তথ্য:
এই সংগঠনটির পূর্ণ নাম হলো Charity Organisation Society (COS), যা পেশাগত সমাজকর্মের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।  
এর প্রধান উদ্দেশ্য ছিল Charity বা দান কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করা এবং সমাজের দারিদ্র্য দূরীকরণে সহায়তা করা। 
আমেরিকায় এটি ১৮৭৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। 

.
" Paris" indicates  in Elizabethan poor law, 1601?( এলিজাবেথান আইন ১৬০১ সালে " প্যারিস" বলতে কী বুঝায়?) 
  1. Capital ( রাজধানী) 
  2. Local area  (স্থানীয় এলাকা)
  3. Local people  (স্থানীয় জনগন)
  4. Local  path  (স্থানীয় রাস্তা)
সঠিক উত্তর:
Local area  (স্থানীয় এলাকা)
উত্তর
সঠিক উত্তর:
Local area  (স্থানীয় এলাকা)
ব্যাখ্যা

এলিজাবেথীয় দরিদ্র আইন (Elizabethan Poor Law) পাস হয়েছিল ১৬০১ সালে. এটিকে 'পুরাতন দরিদ্র আইন' বা '43তম এলিজাবেথ' (43rd Elizabeth) নামেও পরিচিত এবং এটি ইংল্যান্ড ও ওয়েলসের জন্য একটি দুর্বল আইন ব্যবস্থা তৈরি করেছিল। 
এই আইনটি ছিল ইংল্যান্ডের দরিদ্র আইনের  ইতিহাসে একটি নতুন সংযোজন। 

(০১)স্থানীয়ভাবে সেবা প্রদান: আইনে প্যারিস (এলাকা) ভিত্তিক দরিদ্রদের সেবা প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ (প্যারিস) এলাকার জনগণের সহায়তায় দরিদ্রদের সাহায্য প্রদানের নীতি গ্রহণ করে। এ প্রসঙ্গে বলা হয়েছে, “It is established the principle that local community had to organize and finance poor relief.”

.
The poor law of 1349 in England was popularly known in which name? (১৩৪৯ সালের ইংল্যান্ডের দরিদ্র আইন কী নামে পরিচিত?) 
  1. Statute of Labourers
  2. Statute of  Poor 
  3. Statute of underprivileged 
  4. Statute of Disadvantaged 
সঠিক উত্তর:
Statute of Labourers
উত্তর
সঠিক উত্তর:
Statute of Labourers
ব্যাখ্যা

ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন ১৩৪৯ সালের Statute of Labourers বা Ordinance of labourers আইন রাজা তৃতীয় এডওয়ার্ড কর্তৃক পাস হয়েছিল, যা শ্রমিকদের কাজ করতে বাধ্য করা এবং ভিক্ষাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে প্রণীত হয়েছিল।  

বিস্তারিত তথ্য:
আইনের নাম: Statute of Labourers।  
প্রণেতা: রাজা তৃতীয় এডওয়ার্ড।  
উদ্দেশ্য:সক্ষম শ্রমিকদের নিজ নিজ এলাকায় কাজ করতে বাধ্য করা।  
ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা।  
জনগণকে সক্ষম দরিদ্রদের ভিক্ষা দিতে নিরুৎসাহিত করা।  
এই আইনটি ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দরিদ্র আইন হিসেবে পরিচিত। 

১৩৪৯ সালের আইনটি মূলত শ্রমিকদের নিয়ন্ত্রণ করার উপর বেশি গুরুত্ব দিয়েছিল, যেখানে পরবর্তীকালে প্রণীত আইনগুলি দরিদ্রদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তাদের সাহায্য করার উপর মনোযোগ দিয়েছিল। 

.
Who is the writer of the book "Dictionary of Management"? ("Dictionary of Management" গ্রন্থটি কে রচনা করেন?) 
  1. E. Genn
  2. Erina  Genn
  3. F. Genn
  4. E. Gerin
সঠিক উত্তর:
E. Genn
উত্তর
সঠিক উত্তর:
E. Genn
ব্যাখ্যা

"Dictionary of Management" গ্রন্থটির রচয়িতা বিখ্যাত গবেষক E. Genn।
E Genn তাঁর ‘Dictionary of Management’ গ্রন্থে পেশার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “Profession is a calling in which one professes to have acquired specialized knowledge which is used either in structing, guiding or advising others.” (অর্থাৎ, পেশা হচ্ছে এমন একটি সেবা যার জন্য একজন পেশাজীবিকে অন্যকে শিক্ষাদান, নির্দেশনা বা উপদেশ প্রদানের জন্য বিশেষায়তি জ্ঞান অর্জন করতে হয়।)

১০.
Which area was not affected by Black death? (ব্লাক  ডেথ কোন অঞ্চলকে প্রভাবিত করতে পারে নি?)
  1. ইউরোপ 
  2. আমেরিকা 
  3. এশিয়া 
  4. আফ্রিকা 
সঠিক উত্তর:
আমেরিকা 
উত্তর
সঠিক উত্তর:
আমেরিকা 
ব্যাখ্যা

ব্ল্যাক ডেথ ছিল একটি বুবোনিক প্লেগ অতিমারী  যা ১৩৪৬ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় সংগঠিত হয়। কেউ কেউ বলে থাকে, এটি আফ্রিকা মহাদেশেও ছড়িয়ে পড়েছিল।  মানবসভ্যতার ভয়াবহ মহামারীর তালিকার মধ্যে এটি একটি ; যার ফলে প্রায় ৫ কোটি মানুষ  মারা গিয়েছিল, যা সম্ভবত ১৪ শতকের ইউরোপের জনসংখ্যার ৫০%। এটি "Yersinia pestis ” নামক  ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এবং মাছি  এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।  এই প্লেগ ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক উত্থান-পতনের সৃষ্টি করেছিল, যার ইউরোপীয় ইতিহাসের গতিপথে গভীর প্রভাব পড়েছিল।

উল্লেখ্য,  এটি আমেরিকায় ছড়ায় নি।

১১.
Which article of Bangladesh constitution discusses about the freedom of profession? (বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে পেশার স্বাধীনতার কথা বলা হয়েছে?) 
  1. অনুচ্ছেদ -৩৮
  2. অনুচ্ছেদ -৪০
  3. অনুচ্ছেদ -৩৯
  4. অনুচ্ছেদ -৪১
সঠিক উত্তর:
অনুচ্ছেদ -৪০
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ -৪০
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা, বৃত্তি, কারবার বা ব্যবসায় পরিচালনার অধিকার থাকবে, যদি তার জন্য নির্ধারিত যোগ্যতা থাকে।  
অনুচ্ছেদ ৪০-এর মূল বক্তব্য:  
আইন দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের স্বাধীনতা।
আইন দ্বারা নির্ধারিত যোগ্যতা থাকলে যে কোনো নাগরিকের আইনসম্মত পেশা বা ব্যবসা করার অধিকার থাকবে।
সুতরাং, ৪০ নং অনুচ্ছেদ একজন নাগরিককে তার পছন্দ অনুযায়ী পেশা নির্বাচন ও পরিচালনার স্বাধীনতা দেয়, তবে তা অবশ্যই আইনসম্মত ও যুক্তিসঙ্গত বিধিনিষেধের অধীন হতে হবে। 

১২.
Which event helped to establish Charity organisation society(COS) in USA? (আমেরিকাতে দান সংগঠন সমিতি গড়ে উঠার পিছনে কোন ঘটনা সাহায্য করেছিলো?)
  1. Economic recession ( অর্থনৈতিক মন্দাভাব)
  2. World war( বিশ্ব যুদ্ধ) 
  3. American national war( আমেরিকার জাতীয় যুদ্ধ) 
  4. War with other countries (অন্যান্য দেশের সাথে যুদ্ধ) 
সঠিক উত্তর:
Economic recession ( অর্থনৈতিক মন্দাভাব)
উত্তর
সঠিক উত্তর:
Economic recession ( অর্থনৈতিক মন্দাভাব)
ব্যাখ্যা

আমেরিকার দান সংগঠন সমিতি
- ১৮৬১ সালে আমেরিকায় সৃষ্ট গৃহযুদ্ধ মানুষের সামগ্রিক জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করে। ফলে ১৮৭৩ সালে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। গৃহযুদ্ধের পর ১৮৬৯ সালে মন্দাবস্থা অনেক ব্যক্তিগত, পারিবারিক এবং সমষ্টিগত সমস্যা ও বিশৃঙ্খলা ডেকে আনে। অবস্থার প্রয়োজনে ইংল্যান্ডে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত দান সংগঠন সমিতির অনুকরণে  আমেরিকাতেও দান সংগঠন আন্দোলন শুরু হয়। ১৮৭৭ সালে আর. এইচ. গার্টিন নিউইয়র্কের বাফেলো শহরে সর্বপ্রথম Charity Organization Societies - COS প্রতিষ্ঠা করেন

১৩.
In Elizabethan poor law,  the poor people were classified in how many groups?(এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্র জনগনকে কতভাগে ভাগ করা হয়?) 
  1. দুই 
  2. তিন 
  3. চার
  4. পাঁচ 
সঠিক উত্তর:
তিন 
উত্তর
সঠিক উত্তর:
তিন 
ব্যাখ্যা

এলিজাবেথীয় দরিদ্র আইন (Elizabethan Poor Law) পাস হয়েছিল ১৬০১ সালে. এটিকে 'পুরাতন দরিদ্র আইন' বা '43তম এলিজাবেথ' (43rd Elizabeth) নামেও পরিচিত এবং এটি ইংল্যান্ড ও ওয়েলসের জন্য একটি দুর্বল আইন ব্যবস্থা তৈরি করেছিল। 
এই আইনটি ছিল ইংল্যান্ডের দরিদ্র আইনের  ইতিহাসে একটি নতুন সংযোজন। 

এ আইনে দরিদ্রদেরকে সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল বালক বালিকা এ তিন ভাগে বিভক্ত করা হয়।

১৪.
When did NASW formulate the code of ethics of social work profession? (NASW কতসালে সমাজকর্ম পেশার পেশাগত নীতিমালা প্রণয়ন করে?) 
  1. ১৯৬০
  2. ১৯৫৫
  3. ১৯৬১
  4. ১৯৬৩
সঠিক উত্তর:
১৯৬০
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০
ব্যাখ্যা

NASW বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স(National Association of social workers)  প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ১ অক্টোবর। সমাজ সেবায় পেশাগত মান উন্নয়ন এবং সমাজ কর্মীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সমাজসেবাকে আরো পেশাগত এবং সম্মানজনক ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়।

এই সংগঠনটি সারা পৃথিবীর সমাজকর্ম পেশার পেশাগত সংগঠনের মডেল। এর অন্যতম অর্জন হলো ১৯৬০ সালে সমাজকর্ম পেশার নীতিমালা প্রণয়ন করা। 

১৫.
Which is not a journal of social work? (কোনটি সমাজকর্মের পত্রিকা নয়? 
  1. Social Work Year Book
  2. Social Diagnosis 
  3. Encyclopaedia of Social Work
  4. Journal of social work Education
সঠিক উত্তর:
Social Diagnosis 
উত্তর
সঠিক উত্তর:
Social Diagnosis 
ব্যাখ্যা

১৯৬৫ সাল থেকে CSWE "Journal of social work Education " প্রকাশ করে আসছে। 

The Social Work(ত্রৈমাসিক পত্রিকা) , “”Social Work Year Book”, Encyclopaedia of Social Work, সমাজকর্ম অভিধান(রবার্ট এল. বার্কার)ইত্যাদি এর প্রধান প্রকাশনা।

ম্যারি রিচমন্ড ১৯১৭ সালে তার বিখ্যাত গ্রন্থ “ Social Diagnosis “ প্রকাশ করেন। এটি কোনো পত্রিকা নয়। এটি একটি প্রকাশিত বই।

১৬.
Which of the following is not traditional social work?( নীচের কোনটি ঐতিহ্যবাহী সমাজকর্ম নয়?)
  1. Charity ( দানশীলতা)
  2. Waqf( ওয়াকফ)
  3. Dhomadola(ধোমাদোলা)
  4. Debottor (দেবোত্তর) 
সঠিক উত্তর:
Dhomadola(ধোমাদোলা)
উত্তর
সঠিক উত্তর:
Dhomadola(ধোমাদোলা)
ব্যাখ্যা

পেশাদার সমাজকল্যাণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে সুশৃঙ্খল তাত্ত্বিক জ্ঞান, পেশাগত কর্তৃত্ব, পেশাগত নৈতিক মানদণ্ড, পেশাগত সংগঠন, এবং সমাজের স্বীকৃতি। এছাড়াও, পেশাদার সমাজকর্মীরা সেবা প্রদানের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি, কৌশল, মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করেন এবং এটি একটি উচ্চশিক্ষায়তনিক ও চর্চাভিত্তিক পেশা।  
 পেশাদার সমাজকর্মের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো এটি সমাজসেবার আধুনিক পদ্ধতি, এটি মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলে, এটি সমস্যার স্থায়ী সমাধান দেয়। 
উদাহরণ : পেশাদার  সমাজকর্ম
 অন্যদিকে ঐতিহ্যবাহী সমাজকর্মের বৈশিষ্ট্য হলো, এটি অস্থায়ী,  সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নির্ভরশীল করে তুলে,  এটি উপশমমূলক।
যেমন: দানশীলতা, ওয়াকফ ইত্যাদি। 

উল্লেখ্য, ধোমাদোলা বলে ঐতিহ্যবাহী সমাজকর্মের কোনো প্রতিষ্ঠান পাওয়া যায় নি।

১৭.
"পেশা" শব্দটি কোন ভাষার শব্দ? 
  1. French( ফরাসি) 
  2. English (ইংরেজি) 
  3. Farsi( ফার্সি) 
  4. German( জার্মান) 
সঠিক উত্তর:
Farsi( ফার্সি) 
উত্তর
সঠিক উত্তর:
Farsi( ফার্সি) 
ব্যাখ্যা

১)পেশা’ শব্দটি ফারসি শব্দ থেকে উদ্ভূত। অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’ যা ল্যাটিন শব্দ Professor শব্দের সমার্থক শব্দ। যার অর্থ to make a public declaration. যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন। তাকে ঐ ব্যক্তির পেশা বলে। যেমন-চিকিৎসক, আইনজ্ঞ ইত্যাদি।
(০২) বৃত্তি:- এর আভিধানিক অর্থ ‘বৃত্তি’, (Occupation) বা কাজ (Job)। জীবিকা নির্বাহের উপায়কে বৃত্তি বলা হয়। অর্থাৎ, ‘বৃত্তি’ বলতে কায়িক শ্রম নির্ভর কাজকে বুঝায়। যেমন: দিনমজুরি, রিকশা চালনা ইত্যাদি।

১৮.
The previous name of NASW(National Association of social workers) was- (NASW এর পূর্ব নাম কী?) 
  1. Association of Social Workers  in America 
  2. American Association of Social Workers 
  3. American Association of the School of Social Workers 
  4. National Social Workers  Association 
সঠিক উত্তর:
American Association of Social Workers 
উত্তর
সঠিক উত্তর:
American Association of Social Workers 
ব্যাখ্যা

NASW বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স(National Association of social workers)  প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ১ অক্টোবর। সমাজ সেবায় পেশাগত মান উন্নয়ন এবং সমাজ কর্মীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সমাজসেবাকে আরো পেশাগত এবং সম্মানজনক ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়।

- এই সংগঠনটি সারা পৃথিবীর সমাজকর্ম পেশার পেশাগত সংগঠনের মডেল। এর অন্যতম অর্জন হলো ১৯৬০ সালে সমাজকর্ম পেশার নীতিমালা প্রণয়ন করা।
- ১৯২১ সালে “American Association of Social Workers (NASW “ নামে এবং পরবর্তীতে ১৯২৬ সালে এর নাম “মনস্তাত্বিক সমাজকর্মী সমিতি” তে রূপান্তরিত হয়। “মনস্তাত্বিক সমাজকর্মী সমিতি” ১৯৫৫ সালে চূড়ান্তভাবে “National Association of Social Workers (NASW)“ নাম ধারন করে এবং বর্তমানেও এ নামে পরিচিত।

১৯.
Dependent male Children’s age  was defined how many years in Elizabethan poor law?( এলিজাবেথীয় দরিদ্র আইনে নির্ভরশীল পুরুষ ছেলেদের বয়স কত ছিল?)
  1. ২১
  2. ২২
  3. ২৩
  4. ২৪
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

এলিজাবেথীয় দরিদ্র আইন (Elizabethan Poor Law) পাস হয়েছিল ১৬০১ সালে. এটিকে 'পুরাতন দরিদ্র আইন' বা '43তম এলিজাবেথ' (43rd Elizabeth) নামেও পরিচিত এবং এটি ইংল্যান্ড ও ওয়েলসের জন্য একটি দুর্বল আইন ব্যবস্থা তৈরি করেছিল। 
এই আইনটি ছিল ইংল্যান্ডের দরিদ্র আইনের  ইতিহাসে একটি নতুন সংযোজন। 
অর্থাৎ ১৩৪৯ সালের পর থেকে ১৬০১ সালের আগ পর্যন্ত ইংল্যান্ডে আরও ৪২ টি দরিদ্র আইন হয়েছিলো।

এ আইনের অধীনে যেসব নাগরিক নির্ভরশীল ছেলেমেয়েদের দায়িত্ব নিত তাদের কাছে ছেলে হলে ২৪ বছর ও মেয়ে হলে ২১ বছর বয়সপূর্তি পর্যন্ত গৃহভৃত্য বা গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে বাধ্য থাকত।

২০.
lack of which condition,  A profession can not be really a profession? ( কোন শর্তের অভাবে একটি পেশা প্রকৃতপক্ষে পেশার মর্যাদা লাভ করতে পারে না?) 
  1. professional values (পেশাগত মূল্যবোধ)
  2. Professional recognition (রাষ্ট্রীয় স্বীকৃতি)
  3. Accountability (জবাবদিহিতা)
  4. Special knowledge (বিশেষ জ্ঞান)
সঠিক উত্তর:
Professional recognition (রাষ্ট্রীয় স্বীকৃতি)
উত্তর
সঠিক উত্তর:
Professional recognition (রাষ্ট্রীয় স্বীকৃতি)
ব্যাখ্যা

পেশা’ শব্দটি ফরাসি শব্দ থেকে উদ্ভূত। অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’  যা ল্যাটিন শব্দ Professor শব্দের সমার্থক শব্দ। যার অর্থ to make a public declaration. যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন। তাকে ঐ ব্যক্তির পেশা বলে। যেমন-চিকিৎসক, আইনজ্ঞ ইত্যাদি।

পেশার বৈশিষ্ঠসমূহ (characteristics of profession)
বিশেষ জ্ঞান, বিশেষ প্রশিক্ষণ, জনকল্যানমুখীতা
বিশেষ দক্ষতা, বিশেষ নীতিমালা,  পেশাগত জবাবদিহিতা, পেশাগত মূল্যবোধ, পেশাগত সংগঠন, রাষ্ট্রীয় স্বীকৃতি।

তবে, উল্লেখ্য, পেশার সকল বৈশিষ্ট্য থাকা সত্বেও যদি রাষ্ট্রের স্বীকৃতি না লাভ করে,  তবে তা পেশা নয়।

২১.
Which organisation published "Journal of social work Education "
  1. NASW
  2. IFSW
  3. IASSW
  4. CSWE
সঠিক উত্তর:
CSWE
উত্তর
সঠিক উত্তর:
CSWE
ব্যাখ্যা

Council for Social  Work  Education (CSWE) সারা পৃথিবীর সমাজকর্ম শিক্ষা ও পেশাগত সেবা  বিস্তারে নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ১৯৫২ সালে American Association of Schools of Social  Work (AASSW) এবং National Association of Schools of Social  Administration (NASSA) এর সমন্বয়ে এটি গঠিত হয়। ১৯৬৫ সাল থেকে এই কাউন্সিল "Journal of social work Education " প্রকাশ করে আসছে। 

২২.
What is the full form of CSWE? (CSWE এর পূর্ণরূপ কী?)
  1. Council for Social  Workers  Education  
  2. Council for Social  Work  Education
  3. Cooperation  for Social  Workers  Education
  4. Council for Social  Workers  Extension 
সঠিক উত্তর:
Council for Social  Work  Education
উত্তর
সঠিক উত্তর:
Council for Social  Work  Education
ব্যাখ্যা

- Council for Social  Work  Education (CSWE) সারা পৃথিবীর সমাজকর্ম শিক্ষা ও পেশাগত সেবা  বিস্তারে নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ১৯৫২ সালে American Association of Schools of Social  Work (AASSW) এবং National Association of Schools of Social  Administration (NASSA) এর সমন্বয়ে এটি গঠিত হয়। ১৯৬৫ সাল থেকে এই কাউন্সিল "Journal of social work Education " প্রকাশ করে আসছে। 

২৩.
In Elizabethan poor law 1601, who were not incapable poor?( ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে কারা অক্ষম দরিদ্র নয়?)
  1. Fit beggars ( সামর্থ্যবান ভিক্ষুক)
  2. Elderly (বয়স্ক)
  3. Disabled ( প্রতিবন্ধী) 
  4. Disabled widow(পঙ্গু বিধবা)
সঠিক উত্তর:
Fit beggars ( সামর্থ্যবান ভিক্ষুক)
উত্তর
সঠিক উত্তর:
Fit beggars ( সামর্থ্যবান ভিক্ষুক)
ব্যাখ্যা

১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র  আইনে দরিদ্রদেরকে (০১) সক্ষম দরিদ্র( কর্মক্ষম ভিক্ষুক) ,(০২)  অক্ষম দরিদ্র( রুগ্ন, বৃদ্ধ , বধির, সন্তানাদিসহ বিধবা , পঙ্গু বা প্রতিবন্দিত্ব, অন্ধ ইত্যাদি) ও (০৩) নির্ভরশীল বালক বালিকা( ছেলে ২৪ বছর ও মেয়ে ২১ বছর বা বিয়ের আগমুহূর্ত পর্যন্ত এ তিন ভাগে বিভক্ত করা হয়।

২৪.
What is back- death? (ব্ল্যাক ডেথ কী?)
  1. A name of death (একটি মৃত্যুর নাম)
  2. An epidemic (একটি মহামারি) 
  3. A Famine (একটি দুর্ভিক্ষ) 
  4. A biological war (একটি জৈব যুদ্ধ) 
সঠিক উত্তর:
An epidemic (একটি মহামারি) 
উত্তর
সঠিক উত্তর:
An epidemic (একটি মহামারি) 
ব্যাখ্যা

- ব্ল্যাক ডেথ ছিল একটি বুবোনিক প্লেগ অতিমারী  যা ১৩৪৬ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় সংগঠিত হয়। মানবসভ্যতার ভয়াবহ মহামারীর তালিকার মধ্যে এটি একটি ; যার ফলে প্রায় ৫ কোটি মানুষ  মারা গিয়েছিল, যা সম্ভবত ১৪ শতকের ইউরোপের জনসংখ্যার ৫০%। এটি "Yersinia pestis ” নামক  ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এবং মাছি  এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।  এই প্লেগ ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক উত্থান-পতনের সৃষ্টি করেছিল, যার ইউরোপীয় ইতিহাসের গতিপথে গভীর প্রভাব পড়েছিল।

২৫.
Who published "Charities Review "? ( "Charities Review" পত্রিকাটি কে প্রকাশ করেন?)
  1. NASW
  2. COS
  3. IASSW
  4. IFSW
সঠিক উত্তর:
COS
উত্তর
সঠিক উত্তর:
COS
ব্যাখ্যা

প্রকাশনা বা পত্রিকা: 
"Charities Review" নামে একটি সমাজকর্ম পত্রিকা ১৮৯১ সালে প্রকাশিত হয়েছিল, যা এই সমাজকর্ম প্রতিষ্ঠানের উপর আলোকপাত করতো। এর প্রকাশনার দায়িত্বে ছিলো দান সংগঠন সমিতি বা Charity organisation society ( COS)।

২৬.
When "New York School of Philanthropy" Changed into "Columbia University School of Social Work "? (কতসালে "New York School of Philanthropy" এর নাম "Columbia University School of Social Work "হয়।
  1. ১৯৬২
  2. ১৯৬৩
  3. ১৯৬৫
  4. ১৯৫৩
সঠিক উত্তর:
১৯৬৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৩
ব্যাখ্যা

কলম্বিয়া স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক (Columbia School of Social Work) এর নামের ইতিহাসে মূল পরিবর্তনগুলো ছিল: New York School of Philanthropy (১৮৯৮/১৯০৪) থেকে New York School of Social Work (১৯১৯/১৯১৭) এবং সর্বশেষ Columbia University School of Social Work (১৯৬৩)। এই পরিবর্তনগুলো মূলত সামাজিক কাজের ক্ষেত্রে এর ক্রমবর্ধমান পরিধি এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে এর গভীর সম্পৃক্ততা নির্দেশ করে।  

এখানে ধাপে ধাপে নাম পরিবর্তনের ইতিহাস দেওয়া হলো:
(০১) New York School of Philanthropy (১৮৯৮/১৯০৪):
(০২)১৮৯৮ সালে New York Charity Organization Society (COS) দ্বারা একটি গ্রীষ্মকালীন স্কুল হিসেবে এর সূচনা হয়।  
পরবর্তীতে এটি New York School of Philanthropy নামে পরিচিতি লাভ করে।  

(০৩)New York School of Social Work (১৯১৯/১৯১৭):
১৯১৯ সালে (কিছু সূত্রমতে ১৯১৭ সালে) এর নাম পরিবর্তন করে New York School of Social Work রাখা হয়। এটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সামাজিক কাজের প্রোগ্রামগুলির মধ্যে অন্যতম হিসেবে পরিচিতি লাভ করে।  
Columbia University School of Social Work (১৯৬৩):
১৯৬৩ সালে এর নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে Columbia University School of Social Work করা হয়। এটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক কাজের স্নাতক স্কুল হিসেবে পরিচিতি লাভ করে এবং বর্তমানে এই নামেই এটি পরিচিত। 

২৭.
Permanent royal poor Commission consisted in how many members? ( ১৮৩৪ সালের স্থায়ী রয়াল দরিদ্র কমিশনের কতজন সদস্য ছিল?) 

সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

ইংল্যান্ডের অসহায় দরিদ্রদের বাস্তবিক কল্যাণের উদ্দেশ্যে ১৮৩৪ সালে দরিদ্র সংস্কার আইন প্রণয়ন করা হয়। ১৬০১ সালে প্রণীত এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ডের সমাজজীবনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যেমন- দরিদ্রদের সরকারি সাহায্যের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি, ত্রাণ কার্যক্রমে বিশৃঙ্খলা, শ্রমাগারে অস্বাস্থ্যকর পরিবেশ প্রভৃতি। এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে ১৮৩৪ সালে দরিদ্র সংস্কার আইন প্রণয়ন করা হয়। এটি ১৮৩২ সালের রাজকীয় কমিশনের অপারেশন অব দ্য পুওর এর ফলে উদ্ভূত হয়েছিল , যার মধ্যে এডউইন চ্যাডউইক, জর্জ বার্ড সামনার, জেমস ব্লমফিল্ড  এবং  নাসাউ উইলিয়ামও অন্তর্ভুক্ত ছিলেন । চ্যাডউইক তার প্রতিবেদন থেকে প্রাপ্ত আইনের প্রতি অসন্তুষ্ট ছিলেন।  ইতিহাসবিদরা  যুক্তি দিয়েছেন যে এটি PLAA পাস হওয়ার একটি প্রধান কারণ ছিল। 

১৮৩৪ সালের দারিদ্র সংস্কার  আইনের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য
(০১)দারিদ্র আইন সংস্থা গঠন
(০২)স্থায়ী রাজকীয় দরিদ্র আইন কমিশন গঠন( ৩ সদস্যবিশিষ্ট একটি স্থায়ী কমিটি গঠন)
(০৪)রাজকীয় দরিদ্র আইন কমিশন ৬টা সুপারিশ করেন
(০৫) ১৮৩৪ সালের ১৪ আগস্ট এই আইন কার্যকর হয়

২৮.
Which of the following is a profession? (নীচের কোনটি পেশা?)
  1. Day labourer( দিনমজুর)
  2. Peasant ( কৃষক) 
  3. Rickshaw- puller(রিকশাচালক)
  4. Social service officer( সমাজসেবা কর্মকর্তা) 
সঠিক উত্তর:
Social service officer( সমাজসেবা কর্মকর্তা) 
উত্তর
সঠিক উত্তর:
Social service officer( সমাজসেবা কর্মকর্তা) 
ব্যাখ্যা

১)পেশা’ শব্দটি ফরাসি শব্দ থেকে উদ্ভূত। অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’  যা ল্যাটিন শব্দ Professor শব্দের সমার্থক শব্দ। যার অর্থ to make a public declaration. যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন। তাকে ঐ ব্যক্তির পেশা বলে। যেমন-চিকিৎসক, আইনজ্ঞ ইত্যাদি।

(০২) বৃত্তি:- এর আভিধানিক অর্থ ‘বৃত্তি’, (Occupation) বা কাজ (Job)। জীবিকা নির্বাহের উপায়কে বৃত্তি বলা হয়। অর্থাৎ, ‘বৃত্তি’ বলতে কায়িক শ্রম নির্ভর কাজকে বুঝায়। যেমন: দিনমজুরি, রিকশা চালনা ইত্যাদি।

২৯.
Which bacteria  caused Black  death? (কোন ব্যাকটেরিয়া ব্ল্যাক ডেথের কারণ ছিলো?)
  1. Yerhinia pestis
  2. Yersinia pestis
  3. Versinia pestis 
  4. Yerminia pestis 
সঠিক উত্তর:
Yersinia pestis
উত্তর
সঠিক উত্তর:
Yersinia pestis
ব্যাখ্যা

ব্ল্যাক ডেথ ছিল একটি বুবোনিক প্লেগ অতিমারী  যা ১৩৪৬ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় সংগঠিত হয়। কেউ কেউ বলে থাকে, এটি আফ্রিকা মহাদেশেও ছড়িয়ে পড়েছিল।  মানবসভ্যতার ভয়াবহ মহামারীর তালিকার মধ্যে এটি একটি ; যার ফলে প্রায় ৫ কোটি মানুষ  মারা গিয়েছিল, যা সম্ভবত ১৪ শতকের ইউরোপের জনসংখ্যার ৫০%। এটি "Yersinia pestis ” নামক  ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এবং মাছি  এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।  এই প্লেগ ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক উত্থান-পতনের সৃষ্টি করেছিল, যার ইউরোপীয় ইতিহাসের গতিপথে গভীর প্রভাব পড়েছিল।

উল্লেখ্য,  এটি আমেরিকায় ছড়ায় নি।

৩০.
In 1918, which social work organisation was established in USA?  (১৯১৮ সালে আমেরিকায় কোন সংগঠনটির জন্ম?)
  1. American Association of Social Workers 
  2. Medical Social workers Samity
  3. Psychiatric Social workers Samity
  4. Industrial Social workers Samity
সঠিক উত্তর:
Medical Social workers Samity
উত্তর
সঠিক উত্তর:
Medical Social workers Samity
ব্যাখ্যা

আমেরিকা যুক্তরাষ্ট্রে ১৯১৮ সালে “চিকিৎসা সমাজকর্মী সমিতি” নামক পেশাগত সংগঠন তৈরি হয়।
১৯২১ সালে “American Association of Social Workers (NASW “ নামে এবং পরবর্তীতে ১৯২৬ সালে এর নাম “মনস্তাত্বিক সমাজকর্মী সমিতি” তে রূপান্তরিত হয়। “মনস্তাত্বিক সমাজকর্মী সমিতি” ১৯৫৫ সালে চূড়ান্তভাবে “National Association of Social Workers (NASW)“ নাম ধারন করে এবং বর্তমানেও এ নামে পরিচিত।

৩১.
"Charities Review"  was first published in which year? ("Charities Review" কতসালে প্রকাশিত হয়?) 
  1. ১৮৯২
  2. ১৮৯১
  3. ১৮৯৩
  4. ১৮৯৪
সঠিক উত্তর:
১৮৯১
উত্তর
সঠিক উত্তর:
১৮৯১
ব্যাখ্যা

প্রকাশনা বা পত্রিকা: 
"Charities Review" নামে একটি সমাজকর্ম পত্রিকা ১৮৯১ সালে প্রকাশিত হয়েছিল, যা এই সমাজকর্ম প্রতিষ্ঠানের উপর আলোকপাত করতো। এর প্রকাশনার দায়িত্বে ছিলো দান সংগঠন সমিতি বা Charity organisation society ( COS)।

৩২.
In which year,  Elizabethan poor law 1601  was revised? (কতসালে এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সংশোধন হয়?)
  1. ১৮৩৩
  2. ১৮৩৪
  3. ১৮৪৪
  4. ১৮৩৫
সঠিক উত্তর:
১৮৩৪
উত্তর
সঠিক উত্তর:
১৮৩৪
ব্যাখ্যা

ইংল্যান্ডের অসহায় দরিদ্রদের বাস্তবিক কল্যাণের উদ্দেশ্যে ১৮৩৪ সালে দরিদ্র সংস্কার আইন প্রণয়ন করা হয়। ১৬০১ সালে প্রণীত এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ডের সমাজজীবনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যেমন- দরিদ্রদের সরকারি সাহায্যের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি, ত্রাণ কার্যক্রমে বিশৃঙ্খলা, শ্রমাগারে অস্বাস্থ্যকর পরিবেশ প্রভৃতি। এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে ১৮৩৪ সালে দরিদ্র সংস্কার আইন প্রণয়ন করা হয়। এটি ১৮৩২ সালের রাজকীয় কমিশনের অপারেশন অব দ্য পুওর এর ফলে উদ্ভূত হয়েছিল , যার মধ্যে এডউইন চ্যাডউইক, জর্জ বার্ড সামনার, জেমস ব্লমফিল্ড  এবং  নাসাউ উইলিয়ামও অন্তর্ভুক্ত ছিলেন । চ্যাডউইক তার প্রতিবেদন থেকে প্রাপ্ত আইনের প্রতি অসন্তুষ্ট ছিলেন।  ইতিহাসবিদরা  যুক্তি দিয়েছেন যে এটি PLAA পাস হওয়ার একটি প্রধান কারণ ছিল। 

৩৩.
When was NASW established? (কতসালে NASW প্রতিষ্ঠিত হয়?) 
  1. ১৯৬০
  2. ১৯৫৫
  3. ১৯৫৬
  4. ১৯৬১
সঠিক উত্তর:
১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৫
ব্যাখ্যা

NASW বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স(National Association of social workers)  প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ১ অক্টোবর। সমাজ সেবায় পেশাগত মান উন্নয়ন এবং সমাজ কর্মীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সমাজসেবাকে আরো পেশাগত এবং সম্মানজনক ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়।

এই সংগঠনটি সারা পৃথিবীর সমাজকর্ম পেশার পেশাগত সংগঠনের মডেল। এর অন্যতম অর্জন হলো ১৯৬০ সালে সমাজকর্ম পেশার নীতিমালা প্রণয়ন করা। 

৩৪.
Which is the main challenge of social work profession in our country? (বাংলাদেশে সমাজকর্ম পেশার সবচেয়ে বড়ো সমস্যা কোনটি?) 
  1. Lack of state recognition (রাষ্ট্রীয় স্বীকৃতির অভাব) 
  2. Lack of Accountability (জবাবদিহিতার অভাব) 
  3. Lack of professional values (পেশাগত মূল্যবোধের অভাব)
  4. Lack of professional organization (পেশাগত সংগঠনের অভাব)
সঠিক উত্তর:
Lack of state recognition (রাষ্ট্রীয় স্বীকৃতির অভাব) 
উত্তর
সঠিক উত্তর:
Lack of state recognition (রাষ্ট্রীয় স্বীকৃতির অভাব) 
ব্যাখ্যা

 যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন। তাকে ঐ ব্যক্তির পেশা বলে। যেমন-চিকিৎসক, আইনজ্ঞ ইত্যাদি।

পেশার বৈশিষ্ঠসমূহ (characteristics of profession)
বিশেষ জ্ঞান, বিশেষ প্রশিক্ষণ, জনকল্যানমুখীতা
বিশেষ দক্ষতা, বিশেষ নীতিমালা,  পেশাগত জবাবদিহিতা, পেশাগত মূল্যবোধ, পেশাগত সংগঠন, রাষ্ট্রীয় স্বীকৃতি।

তবে, উল্লেখ্য, পেশার সকল বৈশিষ্ট্য থাকা সত্বেও যদি রাষ্ট্রের স্বীকৃতি না লাভ করে,  তবে তা পেশা নয়। সেদিক থেকে বাংলাদেশে সমাজকর্ম পেশার সবচেয়ে বড়ো সমস্যা এটি। 

৩৫.
First Poor law of England was initiated by whom?(ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কার দ্বারা প্রণয়ন করা হয়?) 
  1. King first Edward (রাজা প্রথম এডওয়ার্ড) 
  2. King second  Edward (রাজা দ্বিতীয়  এডওয়ার্ড) 
  3. King third Edward (রাজা তৃতীয়  এডওয়ার্ড) 
  4. King fourth Edward (রাজা চতুর্থ  এডওয়ার্ড) 
সঠিক উত্তর:
King third Edward (রাজা তৃতীয়  এডওয়ার্ড) 
উত্তর
সঠিক উত্তর:
King third Edward (রাজা তৃতীয়  এডওয়ার্ড) 
ব্যাখ্যা

ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন ১৩৪৯ সালের Statute of Labourers বা Ordinance of labourers আইন রাজা তৃতীয় এডওয়ার্ড কর্তৃক পাস হয়েছিল, যা শ্রমিকদের কাজ করতে বাধ্য করা এবং ভিক্ষাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে প্রণীত হয়েছিল।  

বিস্তারিত তথ্য:
আইনের নাম: Statute of Labourers।  
প্রণেতা: রাজা তৃতীয় এডওয়ার্ড।  
উদ্দেশ্য:সক্ষম শ্রমিকদের নিজ নিজ এলাকায় কাজ করতে বাধ্য করা।  
ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা।  
জনগণকে সক্ষম দরিদ্রদের ভিক্ষা দিতে নিরুৎসাহিত করা।  
এই আইনটি ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দরিদ্র আইন হিসেবে পরিচিত। 

১৩৪৯ সালের আইনটি মূলত শ্রমিকদের নিয়ন্ত্রণ করার উপর বেশি গুরুত্ব দিয়েছিল, যেখানে পরবর্তীকালে প্রণীত আইনগুলি দরিদ্রদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তাদের সাহায্য করার উপর মনোযোগ দিয়েছিল। 

৩৬.
Which is the characteristic of profession?(নীচের কোনটি পেশার বৈশিষ্ট্য?) 
  1. Physical labour based (শারীরিক শ্রম নির্ভর) 
  2. Absence  of  professional organisation (পেশাগত সংগঠনের অনুপস্থিতি) 
  3. Knowledge based (জ্ঞান নির্ভর) 
  4. Lack skill (দক্ষতার অভাব)
সঠিক উত্তর:
Knowledge based (জ্ঞান নির্ভর) 