পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৪ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
'বিরানব্বই' কোন সমাস?
  1. দ্বিগু সমাস
  2. নিত্য সমাস
  3. সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
  4. কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
নিত্য সমাস
ব্যাখ্যা
নিত্য সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলাে নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে।
- তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যােগে এগুলাের অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই।

অন্যদিকে:
সংখ্যাবাচক বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন: 
- চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ,
- সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।

কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।

দ্বিগু সমাস:
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন -
- তিন কালের সমাহার = ত্রিকাল,
- শত অব্দের সমাহার = শতাব্দী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
.
'Aerodrome' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিমানঘাঁটি
  2. বিমান-পরিবহন
  3. বিস্তার
  4. বিমান শাখা
সঠিক উত্তর:
বিমানঘাঁটি
উত্তর
সঠিক উত্তর:
বিমানঘাঁটি
ব্যাখ্যা
• 'Aerodrome' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমানঘাঁটি।

অন্যদিকে,
- 'Aerial Section' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমান শাখা।
- 'Aerial Transport এর বাংলা পরিভাষা হচ্ছে - বিমান পরিবহন।
- 'Aerial Shoot' এর বাংলা পরিভাষা হচ্ছে - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
'অনুচর' শব্দের 'অনু' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. পশ্চাত
  2. সঙ্গে
  3. সাদৃশ্য
  4. পৌনঃপুন
সঠিক উত্তর:
পশ্চাত
উত্তর
সঠিক উত্তর:
পশ্চাত
ব্যাখ্যা
- 'অনুচর' শব্দের 'অনু' উপসর্গটি 'পশ্চাত' অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'অনুচর' শব্দের 'অনু' উপসর্গটি একটি তৎসম উপসর্গ।

তৎসম বা সংস্কৃত উপসর্গ:
- যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০ টি।
 যেমন:
- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। 

• 'অনু' উপসর্গ টির ব্যব্যহার:
- 'পশ্চাত' অর্থে = অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ।
- 'সাদৃশ্য' অর্থে = অনুবাদ, অনুরুপ, অনুকার।
- 'পৌনঃপুন' অর্থে = অনুক্ষণ, অনুদিন, অনুশীলন।
- 'সঙ্গে' অর্থে = অনুকূল, অনুকম্পা।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘যাচ্ঞা‌’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় -
  1. √যাচা + ন + আ
  2. √যা + ন + আ
  3. √যাঞ্‌ + ন + আ
  4. √যাচ্ + ন + আ
সঠিক উত্তর:
√যাচ্ + ন + আ
উত্তর
সঠিক উত্তর:
√যাচ্ + ন + আ
ব্যাখ্যা
• 'যাচ্ঞা‌'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি-প্রত্যয়: √যাচ্ + ন + আ।
 অর্থ:
- প্রার্থনা,
- ভিক্ষা,
- যাচনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. দ্বৈত
  2. কার্পণ্যতা
  3. পৌরুষ
  4. গাম্ভীর্য
সঠিক উত্তর:
কার্পণ্যতা
উত্তর
সঠিক উত্তর:
কার্পণ্যতা
ব্যাখ্যা
• 'কার্পণ্যতা'- 'অপপ্রয়োগ'। 
- এটি প্রত্যয়জনিত অপপ্রয়োগের এর উদাহরণ। 
- এর শুদ্ধ প্রয়োগ হবে: কার্পণ্য। 

• তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে।
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।

• এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
- সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

অন্যদিকে:
- গাম্ভীর্য,
- পৌরুষ ও
- দ্বৈত।
শব্দ গুলোর শুদ্ধ প্রয়োগ ঘটেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'খ্যাংরাকাঠি' বাগধারার অর্থ -
  1. বিসদৃশরকম রোগা
  2. গালাগালি করা
  3. ভুলকাজ
  4. ছটফট করা
সঠিক উত্তর:
বিসদৃশরকম রোগা
উত্তর
সঠিক উত্তর:
বিসদৃশরকম রোগা
ব্যাখ্যা
• 'খ্যাংরাকাঠি' বাগধারার অর্থ - বিসদৃশরকম রোগা।

অন্যদিকে,
- 'খেউর গাওয়া' বাগধারার অর্থ - গালাগালি করা।
- 'খামকাজ' বাগধারার অর্থ - ভুলকাজ।
- 'খাবি খাওায়া' বাগধারার অর্থ - ছটফট করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।' - বাক্যে 'বিকাল পাঁচটায়' কোন কারক?
  1. সম্বন্ধ কারক
  2. অপাদান কারক
  3. অধিকরণ কারক
  4. কর্মকারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত -'এ', –'য়', -'য়ে', -তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালো।

অন্যদিকে,
সম্বন্ধ কারক:
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- এই কারকে শব্দের সঙ্গে ‘র’, -এর’, -য়ের’, ‘কার’, ‘কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে।
- এই কারকে সাধারণত হতে’, ‘থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
 যেমন: 
- জমি থেকে ফসল পাই।

কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম – উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে ‘কে’ বিভক্তি হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
'সারাটি বিকেল তোমার অপেক্ষায় বসে আছি ।' এখানে 'টি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সমার্থকভাবে
  2. নিরর্থকভাবে
  3. দ্বর্থহীনভাবে
  4. অর্থপূর্ণভাবে
সঠিক উত্তর:
নিরর্থকভাবে
উত্তর
সঠিক উত্তর:
নিরর্থকভাবে
ব্যাখ্যা
• কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে।
যেমন:
- টা, টি, খানা, খানি ইত্যাদি।

• নিরর্থকভাবেও টা টি-র ব্যবহার লক্ষণীয়।
যেমন:
- সারাটি সকাল তোমার আশায় বসে আছে।

• 'গোটা' বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে।
- এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য।
- গোটা শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
The authority to call an emergency meeting rests _____ the president.
  1. to
  2. by
  3. for
  4. with
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা

Rest with someone:
English Meaning - to depend on someone or something. 
Bangla Meaning - (কারো) হাতে নির্ভর করা; কারো দায়িত্বে থাকা।
Example - Everything rested with his reaction to it. 

Complete Sentence - The authority to call an emergency meeting rests with the president.

এছাড়াও, 
Rest (something) on/upon -  শুয়ে থাকা; (দৃষ্টির ক্ষেত্রে) পতিত হওয়া; পড়া: Her eyes rested on me.
Rest (something) on/upon/against - (কোনোকিছুতে) ভর দিয়ে অথবা হেলান দিয়ে বিশ্রাম করা।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১০.
The word 'Laughter' is -
  1. Common Noun
  2. Material Noun
  3. Abstract noun
  4. Proper Noun
সঠিক উত্তর:
Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
Abstract noun
ব্যাখ্যা
Noun: 
- Noun হলো কোন ব্যক্তি, বস্তু, স্থান, বা ক্রিয়ার নাম। 
- Noun প্রধানত দুই প্রকার। যথা: 
1) Concrete Noun. 
2) Abstract noun. 
- Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা: 
a) Proper Noun. 
b) Common Noun. 
c) Collective Noun. 
d) Material Noun. 

Abstract noun: 
- যে noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এবং যার কোনো বাস্তব রূপ নেই, তাকে Abstract noun বলে।
- Example: Goodness (ভালোত্ব), Kindness (দয়া), Wisdom (প্রজ্ঞা), Laughter (হাসি), Boyhood (ছেলেবেলা) etc. 
Kindness (noun) - দয়া।

Other options, 
Proper Noun - Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়। যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি। 
Material Noun - Material Noun দ্বারা কোন পদার্থের সমূদয় অংশকে এককভাবে বুঝায়। যেমন: Water, Gold, Iron ইত্যাদি। 
Common Noun - Common Noun দ্বারা কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সধারণ না বুঝায়। যেমন: Flower, River, Dress ইত্যাদি। 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১১.
Complete the sentence with an appropriate article.
Such __ fine picture!
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
Indefinite Article: 
- A এবং An এই দুইটি Indefinite Article. 
- Exclamatory Sentence এ singular countable noun এর আগে a/an বসে। 
- সাধারণত কোন word এর প্রথমে consonant থাকলে তার আগে 'a' বসে এবং vowel থাকলে তার আগে 'an' বসে। 
- তাই প্রদত্ত বাক্যে 'a' বসবে। 

Complete Sentence: Such a fine picture!

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
১২.
Not many people can commit such heinous crimes in ________.
  1. close-fisted
  2. cold weather
  3. cold war
  4. cold blood
সঠিক উত্তর:
cold blood
উত্তর
সঠিক উত্তর:
cold blood
ব্যাখ্যা
• Cold blood:   
- English Meaning: without emotion or pity / deliberately cruel or callous.
- Bangla Meaning: নৃশংস ভাবে, খুব ঠান্ডা মাথায় কিছু করা।    

- Ex. Sentence: Not many people can commit such heinous crimes in cold blood.
- Bangla Meaning: খুব বেশি মানুষ ঠান্ডা মাথায় এমন জঘণ্য অপরাধ করতে পারে না।

• Other options, 
- Cold War: A conflict over ideological differences carried on by methods short of sustained overt military action and usually without breaking off diplomatic relations.
- Close-fisted: Unwilling to spend money/means.

Source: Live MCQ lecture.
১৩.
The room was filled with soft and light colors.
Choose the parts of speech of the underlined word.
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

Light (adjective): 
Meaning -  (১) (স্থান) আলোকবিশিষ্ট; উজ্জ্বল: a light room.
(২) (রং) হালকা; লঘু; ফিকে; গাঢ় নয় এমন: a light coloured suit.

Example - 
The room was filled with soft, light colors.- এই sentence টিতে soft এবং light উভয়ই adjective; কারণ এই দুটি word, colors (noun) কে বিশেষায়িত করছে।

 এছাড়াও, 
Light (noun): 
Meaning - আলোক; আলো। 
Example - The light in the room was dim.

Light (verb): 
Meaning - জ্বালানো; প্রজ্বলিত করা। 
Example - Can you light the candles?

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৪.
Choose the antonym of 'Skeptic'.
  1. Rationalist
  2. Worshipper
  3. Agnostic
  4. Pessimist
সঠিক উত্তর:
Worshipper
উত্তর
সঠিক উত্তর:
Worshipper
ব্যাখ্যা
Skeptic (noun): 
English Meaning: A person who doubts the truth or value of an idea or belief.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে, সংশয়াত্মা, সংশয়ান, সংশয়বাদী।

• Synonyms: Doubter (অবিশ্বাসী), Rationalist (যুক্তিবাদী), Atheist (নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী), Agnostic (অজ্ঞেয়বাদী), Pessimist (নৈরাশ্যবাদী)।
• Antonyms: Believer (বিশ্বাসী ব্যক্তি; ইমানদার), Worshipper (আবেদ, ইবাদতকারী), Admirer(ভক্ত), Devotee (উপাসক), Pious (ধার্মিক)। 

Other Forms: 
- Skeptical) [স্কেপটিকল্] (adjective) সন্দেহপ্রবণ; সংশয়বাদী; সন্দিগ্ধচিত্ত।
- Skeptically [স্কেপটিকালি] (adverb) সংশয়ের সঙ্গে; সন্ধিগ্ধভাবে।
- Skepticism [স্কেপ্‌টিসিজ্‌ম্‌] (noun) সন্ধিগ্ধচিত্ততা; সংশয়বাদ। 
Example Sentence: 
1. He was different from the other skeptic who had questioned her before.
2. At first, I was skeptical about the test, but later on, I realized it creates good value. 

Source: Live MCQ lecture. 
১৫.
Choose the appropriate preposition to complete the sentence:
"She expressed her gratitude _____ her parents' support."
  1. with
  2. to
  3. for
  4. of
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা

Gratitude (to somebody) (for something):
Meaning - কৃতজ্ঞতা।
- কোন বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে Gratitude এর পর 'for' preposition ব্যবহৃত হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে - পিতামাতার সাপোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বোঝানো হয়েছে অর্থাৎ, for something.

Example: 
1. I would like to express my deep gratitude for your generous support during my time of need.
2. She showed immense gratitude for the opportunity to travel to a foreign country and experience new cultures.

Complete Sentence: She expressed her gratitude for her parents' support. 

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৬.
Change the voice - We knew the answer to the puzzle.
  1. The answer to the puzzle was known to us.
  2. The answer of the puzzle was known by us.
  3. The answer to the puzzle was known by us.
  4. The answer of the puzzle was known to us.
সঠিক উত্তর:
The answer to the puzzle was known to us.
উত্তর
সঠিক উত্তর:
The answer to the puzzle was known to us.
ব্যাখ্যা

• Past Indefinite Tense এর Active voice কে Passive করার নিয়ম:
- Active voice এর object প্রথমে বসে +
- was/were +
- মূল verb এর past participle form +
- by +
- subject টির objective form বসে +
- extension.

• অনেক ক্ষেত্রে active voice এর subject কে passive voice এ object করার সময় by ছাড়া অন্য preposition বসে। যেমন: to, at, on, with ইত্যাদি। 
- প্রদত্ত sentence এর verb হচ্ছে 'know'. Know এর পর preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়।

Active: We knew the answer to the puzzle.
Passive: The answer to the puzzle was known to us.

Source: Advancer Learner's HSC Communicative English by Chowdhury & Hossain.

১৭.
Select a word that has a similar meaning to 'Plethora'.
  1. Paucity
  2. Surfeit
  3. Dearth
  4. Deficiency
সঠিক উত্তর:
Surfeit
উত্তর
সঠিক উত্তর:
Surfeit
ব্যাখ্যা
Plethora (noun): 
English Meaning: A very large amount of something, especially a larger amount than you need, want, or can deal with.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য।
(২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।

Synonyms: Excess (অতিরিক্ত), Surfeit (অতিরিক্ত পরিমাণে কিছু), Overabundance (অতিপ্রাচুর্য), Profusion (প্রাচুর্য), Richness (সমৃদ্ধি)। 
Antonyms: Dearth (অভাব, অনটন,  আকাল), Lack (অভাব ঘটা), Deficiency (ঘাটতি), Paucity (অনটন), Shortage (স্বল্পতা)। 

Other Forms: Plethoric (adjective).
Example Sentence: 
1. The plethora of regulations is both contradictory and confusing.
2. The Plethora of details about anything does not bring any good. 

Source: Live MCQ lecture.
১৮.
It is high time ________ sustainable practices in our daily lives to combat climate change.
  1. implement
  2. implemented
  3. to implement
  4. had implemented
সঠিক উত্তর:
to implement
উত্তর
সঠিক উত্তর:
to implement
ব্যাখ্যা
• It is time/It is high time এর ব্যবহার: 
- কোন কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, বিলম্ব না করে এ মুহূর্তে কাজটি শুরু করা উচিত বুঝানোর জন্য It is time ব্যবহৃত হয়। 
- তবে বেশি জোর দেওয়া বুঝাতে It is time এর পরিবর্তে It is high time ব্যবহৃত হয়। 
- Structure: It is time + subject + past subjunctive + -----------
Example: It is high time we invested in renewable energy sources to mitigate the impact of climate change.

আবার, কোন কাজ করার সঠিক সময় হয়েছে বুঝাতে It is time + infinitive + --------- বসে। 
Example: It is high time to realize the consequences.

অর্থাৎ, 
- বাক্যে  It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এর পরের verb টি past form হবে।
- It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর  to infinitive form হবে।  

তাই সঠিক উত্তরটি হবে - It is high time to implement sustainable practices in our daily lives to combat climate change.

Source: Advanced Learner's HSC Communicative English. 
১৯.
Which century does the Victorian era primarily cover?
  1. 16th century
  2. 17th century
  3. 18th century
  4. 19th century
সঠিক উত্তর:
19th century
উত্তর
সঠিক উত্তর:
19th century
ব্যাখ্যা
Victorian Period:
- The 19th century of English literature refers to - The Victorian Period.
- 1832–1901: The time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগের নামকরণ করা হয়েছে Queen Victoria এর নামানুসারে।

Victorian Period এ উল্লেখযোগ্য সাহিত্যিকরা হচ্ছেন - 
- Alfred, Lord Tennyson;
- Charles Dickens;
- Robert Browning;
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Mark Twain;
- Thomas Hardy;
- Henry James;
- Oscar Wilde, etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২০.
A strong dislike or hatred towards someone or something -
  1. Antipathy
  2. Sympathy
  3. Apathy
  4. Empathy
সঠিক উত্তর:
Antipathy
উত্তর
সঠিক উত্তর:
Antipathy
ব্যাখ্যা
Antipathy: 
English Meaning - A feeling of strong dislike, opposition, or anger.
Bangla Meaning - পারস্পরিক বিদ্বেষ। 

Other options, 
Sympathy - Understanding and caring for someone else's suffering. 
Apathy - Behavior that shows no interest or energy and shows that someone is unwilling to take action, especially over something important. 
Empathy - The ability to share someone else's feelings or experiences by imagining what it would be like to be in that person's situation. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২১.
Choose the correct sentence.
  1. When I signed up for the job, I didn't bargain with such long working hours.
  2. When I signed up for the job, I didn't bargain away such long working hours.
  3. When I signed up for the job, I didn't bargain by such long working hours.
  4. When I signed up for the job, I didn't bargain for such long working hours.
সঠিক উত্তর:
When I signed up for the job, I didn't bargain for such long working hours.
উত্তর
সঠিক উত্তর:
When I signed up for the job, I didn't bargain for such long working hours.
ব্যাখ্যা

Bargain on/for something (phrasal verb): 
English Meaning - To expect or be prepared for something.
Bangla Meaning - প্রত্যাশা করা; প্রস্তুত থাকা। 
Example - 
1. We did not bargain for your taking this initiative.
2. We hadn't bargained on such a long wait.
3. The strength of opposition to the project was more than she'd bargained for.

এছাড়াও, 
Bargain over something - কোনো কিছুর জন্য দরকষাকষি করা। 
Bargain away - বিকিয়ে দেওয়া। 

তাই, Correct Sentence - When I signed up for the job, I didn't bargain for such long working hours.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

২২.
Identify the Imperative Sentence:
  1. I can't believe how fast time flies.
  2. The storm clouds gathered on the horizon.
  3. May you have a wonderful day.
  4. Clean your room before you go out to play.
সঠিক উত্তর:
Clean your room before you go out to play.
উত্তর
সঠিক উত্তর:
Clean your room before you go out to play.
ব্যাখ্যা
• Imperative sentence:
- যে Sentence এ কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে Imperative sentence বলে।
- 'Verb + object' দ্বারা শুরু হলে Imperative Sentence হয়।  
Example:
Take this medicine every other day.(advice)- এই ওষুধটি প্রতি একদিন পর পর খাবেন।

→ Clean your room before you go out to play.
- এই বাক্যে আদেশ করা বুঝাচ্ছে এবং 'Verb + object' দ্বারা শুরু হয়েছে। 
- তাই, এটি একটি Imperative Sentence. 

Other options, 
I can't believe how fast time flies - Assertive Sentence. 
The storm clouds gathered on the horizon - Assertive Sentence. 
May you have a wonderful day - Optative Sentence. 
২৩.
A ______ is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.
  1. Preposition
  2. Adverb
  3. Conjunction
  4. Adjective
সঠিক উত্তর:
Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Conjunction
ব্যাখ্যা
Conjunction: 
- A Conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences. (Conjunction হলো একটি part of speech যা দুই বা ততোধিক word, phrase, clause, বা sentence- কে যুক্ত করে)। 
- Examples: And, But, As, So, or, Yet, Either, Neither, After, Before, Since, So that, That, else, lest, Still, Till, Until, etc. 

Other options, 
Preposition - Preposition একটি noun বা pronoun বা noun-equivalent - এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word - এর সম্পর্ক বুঝিয়ে দেয়। 
Adverb - যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
Adjective - যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৪.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
  1. ৯৮ টাকা
  2. ৯০ টাকা
  3. ৯২ টাকা
  4. ৯৬ টাকা
সঠিক উত্তর:
৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি, 
কলমের মূল্য = x টাকা 
এবং 
বইয়ের মূল্য = (১৯০ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ৩০ = ২ {(১৯০ - x) - ২৮} 
বা, x + ৩০ = ৩৮০ - ২x -৫৬ 
বা, x + ২x = ৩২৪ - ৩০ 
বা, ৩x = ২৯৪ 
বা, x = ২৯৪/৩ 
∴ x = ৯৮ 

∴ বইটির মূল্য = (১৯০ - ৯৮) টাকা 
= ৯২ টাকা।
২৫.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৫৮ বছর
  3. ৬৮ বছর
  4. ৫৭ বছর
সঠিক উত্তর:
৫৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১৫ বছর 
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১৫) বছর 
= ৩০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১৭ বছর 
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১৭) বছর 
= ৩৫৭ বছর 

∴ শিক্ষকের বয়স = (৩৫৭ - ৩০০) বছর 
= ৫৭ বছর।
২৬.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং আয়তক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ২৮ মিটার
  2. ৩৬ মিটার
  3. ৪০ মিটার
  4. ৪২ মিটার
সঠিক উত্তর:
৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং আয়তক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রটির প্রস্থ = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (x + ১২) মিটার 

শর্তমতে, 
২(x + ১২ + x) = ১৩৬ 
বা, ২x + ১২ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ১২ 
বা, ২x = ৫৬ 
বা, x = ৫৬/২ 
∴ x = ২৮ 
অর্থাৎ, প্রস্থ = ২৮ মিটার 

∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (২৮ + ১২) মিটার 
= ৪০ মিটার।
২৭.
একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/5
  2. 5/12
  3. 1/2
  4. 7/12
সঠিক উত্তর:
7/12
উত্তর
সঠিক উত্তর:
7/12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 10/(8 + 10 + 6) 
= 10/ 24
= 5/12

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (5/12)} 
= (12 - 5)/12
= 7/12
২৮.
x3 - 7x - 6 এর উৎপাদক কোনটি?
  1. (x + 1) (x + 2) (x - 3)
  2. (x - 1) (x + 2) (x - 3)
  3. (x - 1) (x - 2) (x - 3)
  4. (x + 1) (x - 2) (x - 3)
সঠিক উত্তর:
(x + 1) (x + 2) (x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x + 1) (x + 2) (x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 7x - 6 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
x3 - 7x - 6
= x3 + x2 - x2 - x - 6x - 6 
= x2 (x + 1) -x (x + 1) -6 (x + 1) 
= (x + 1) (x2 - x - 6) 
= (x + 1) (x2 - 3x + 2x - 6) 
= (x + 1) {x (x - 3) + 2 (x -3)} 
= (x + 1) (x - 3) (x + 2) 

∴ নির্ণেয় উৎপাদক = (x + 1) (x + 2) (x - 3) ।
২৯.
বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরী করে কোন দেশ?
  1. ডেনমার্ক
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রোবট আইনজীবী:

- 'ডুনটপে' অ্যাপের মাধ্যমে রোবট আইনজীবীকে পরিচালনা করা হবে।
- বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরী করে যুক্তরাষ্ট্র।
- আইনজীবীর কাজ চালাবে 'ডুনটপে' নামে একটি অ্যাপ, যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।
- মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।
- মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে 'ডুনটপে'।

তথ্যসূত্র - সময় নিউজ অনলাইন, ৪ ফেব্রুয়ারি ২০২৩।
৩০.
'অপারেশন আল-আকসা ফ্লাড' পরিচালনা করে কোন বিদ্রোহী গোষ্ঠী?
  1. হুতি
  2. হিজবুল্লাহ
  3. হামাস
  4. আইএস
সঠিক উত্তর:
হামাস
উত্তর
সঠিক উত্তর:
হামাস
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:

- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- হামাস কর্তৃক এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের চলা উৎসব পর্বে আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

তথ্যসূত্র - ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
৩১.
প্রথম নারী হিসেবে ২০২৪ সালে চন্দ্রাভিযানে যাবেন কে?
  1. ডেনিস পেরিয়ার
  2. মারিতা লিন্ডাল
  3. ক্রিস্টিনা কোচ
  4. জেনিফার হোস্টেন
সঠিক উত্তর:
ক্রিস্টিনা কোচ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টিনা কোচ
ব্যাখ্যা
চন্দ্রাভিযান:

- ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর এবারেই প্রথম নভোচারীদের নিয়ে চাঁদে যাওয়ার এই মিশন পরিচালিত হচ্ছে।
- এই মিশনের নাম দেওয়া হয়েছে আর্টেমিস–টু।
- ২০২৪ সালের নভেম্বর মাসে এই মিশন শুরু হবে।
- মিশনটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
- প্রথমবারের মতো এ চন্দ্র মিশনে একজন নারীকে রাখা হচ্ছেন।
- ক্রিস্টিনা কোচই প্রথম নারী হিসেবে চন্দ্র অভিযানে যাচ্ছেন।
- আগামী বছরের এই চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের তিনজন এবং কানাডার একজন নভোচারী অংশ নেবেন।
- নাসার নভোচারী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন।

তথ্যসুত্র - দৈনিক প্রথম আলো, ০৪ এপ্রিল ২০২৩।
৩২.
'বাংলাদেশ স্ট্রিট' কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাজ্য
  2. লাইবেরিয়া
  3. সিয়েরা লিওন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বাংলাদেশ স্ট্রিট:
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'।
- সড়কটির নতুন নামকরণ উপলক্ষে অনুষ্ঠানে কয়েক শ অভিবাসী বাংলাদেশি যোগ দেন।
- অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ১৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান।
- জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়।
- জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন।
- এর আগে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় একটি সড়কের নাম 'বাংলাদেশ অ্যাভিনিউ' রাখা হয়েছে।
- ব্রঙ্কসের স্টালিং অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে 'বাংলা বাজার অ্যাভিনিউ'।

অন্যদিকে,
- আইভরি কোস্টে 'বাংলাদেশ সড়ক / Bangladesh Road' নামে একটি সড়ক আছে।
- ২০০২ সালে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।

তথ্যসূত্র - প্রথম আলো, ২৭ মার্চ, ২০২৩।