পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজেন ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি?’- বিখ্যাত এই কবিতার রচয়িতা-
  1. ক) আহসান হাবীব
  2. খ) আল মাহমুদ
  3. গ) আবুল কালাম শামসুদ্দীন
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
উদ্ধৃতিগুলো আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘মাগো, ওরা বলে’ কবিতা থেকে নেওয়া।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
কাজী নজরুল ইসলামকে কে প্রথম ‘যুগ-প্রবর্তক’ কবি হিসেবে অভিহিত করেন?
  1. ক) আবুল কালাম শামসুদ্দীন
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আবু জাফর শামসুদ্দীন
সঠিক উত্তর:
ক) আবুল কালাম শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ক) আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামকে ‘যুগ-প্রবর্তক’ কবি হিসেবে প্রথম অভিহিত করেন আবুল কালাম শামসুদ্দীন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
ভাষা আন্দোলনের উপর রচিত কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ লিখেছেন-
  1. ক) আহমদ ছফা
  2. খ) আবুল ফজল
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) আবুল মনসুর আহমেদ
সঠিক উত্তর:
গ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
পাকিস্তান সরকার প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে প্রথম কবিতা রচনা করেন লেখক, কবি ও ভাষা সংগ্রামী আলাউদ্দিন আল আজাদ।
তাঁর সেই বিখ্যাত কবিতার কয়েকটি লাইন- ‘স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো / চারকোটি পরিবার’।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
নিচের কোন লেখক ত্রয়ী উপন্যাস রচয়িতা?
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) আবুল কালাম শামসুদ্দীন
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) আবু ইসহাক
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন - এই তিনটি উপন্যাসকে আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস বলা হয়।
উৎসঃ Live MCQ লেকচার এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
‘সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী’ কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) আহসান হাবীব
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর:
গ) আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
গ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
আনোয়ার পাশা রচিত কাব্যগ্রন্থঃ নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
উৎসঃ Live MCQ লেকচার এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
এস ওয়াজেদ আলি রচিত ভ্রমণকাহিনি কোনটি?
  1. ক) গ্রানাডার শেষ বীর
  2. খ) পশ্চিম ভারত
  3. গ) পথে প্রবাসে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) পশ্চিম ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম ভারত
ব্যাখ্যা
এস ওয়াজেদ আলি রচিত ভ্রমণকাহিনিঃ পশ্চিম ভারত, মোটর যোগে রাঁচী সফর।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ লিখেছেন-
  1. ক) কাজী ইমদাদুল হক
  2. খ) ইব্রাহীম খাঁ
  3. গ) আহমদ ছফা
  4. ঘ) আবদুল মান্নান সৈয়দ
সঠিক উত্তর:
খ) ইব্রাহীম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইব্রাহীম খাঁ
ব্যাখ্যা
ইস্তাম্বুল যাত্রীর পত্র, নয়া চীনে এক চক্কর, পাকিস্তানের পথে ঘাটে- ইব্রাহীম খাঁ রচিত ভ্রমণকাহিনি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
দেশভাগের পটভূমিতে রচিত ‘জীবনক্ষুধা’ উপন্যাস কে লিখেছেন?
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াসে
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) আবুল মনসুর আহমেদ
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
গ) আবুল মনসুর আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুল মনসুর আহমেদ
ব্যাখ্যা
পাকিস্তান আন্দোলন বিশেষত দেশভাগের পটভূমিতে রচিত ‘জীবনক্ষুধা’ উপন্যাস লিখেছেন আবুল মনসুর আহমেদ। হালিম চরিত্রকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনি আবর্তিত।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
‘আমি কিংবদন্তির কথা বলছি’ বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আহমদ ছফা
  2. খ) আবুল ফজল
  3. গ) আবুল মনসুর আহমেদ
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ ব্যক্তি জীবনে ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি আমলা। তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর পূর্ণ নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান। আমি কিংবদন্তির কথা বলছি (১৯৮১) তাঁর সর্বাধিক জননন্দিত কাব্যগ্রন্থ।
উৎসঃ Live MCQ লেকচার
১০.
মুক্তিযুদ্ধের উপর লেখা প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) নরকে লাল গোলাপ
  2. খ) জাল স্বপ্ন, স্বপ্নের জাল
  3. গ) রাইফেল রোটি আওরাত
  4. ঘ) ওঙ্কার
সঠিক উত্তর:
গ) রাইফেল রোটি আওরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের উপর লেখা প্রথম উপন্যাস আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’। এটি একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে এপ্রিলে লেখা শুরু হয়ে জুনে শেষ হয়।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
১১.
আল মাহমুদ রচিত উপন্যাস-
  1. ক) দ্বিতীয় ভাঙ্গন
  2. খ) উপমহাদেশ
  3. গ) গন্ধ বণিক
  4. ঘ) সৌরভের কাছে পরাজিত
সঠিক উত্তর:
খ) উপমহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) উপমহাদেশ
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত উপন্যাসঃ উপমহাদেশ, ডাহুকী, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ।
তাঁর রচিত দ্বিতীয় ভাঙ্গন- কাব্যগ্রন্থ, গন্ধ বণিক এবং সৌরভের কাছে পরাজিত- গল্পগ্রন্থ।
উৎসঃ Live MCQ লেকচার
১২.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ নয় কোনটি?
  1. ক) শকুন্তলা
  2. খ) সীতার বনবাস
  3. গ) অতি অল্প হইল
  4. ঘ) বেতাল পঞ্চবিংশতি
সঠিক উত্তর:
গ) অতি অল্প হইল
উত্তর
সঠিক উত্তর:
গ) অতি অল্প হইল
ব্যাখ্যা
‘অতি অল্প হইল’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ যা তিনি ‘কস্যাচিৎ উপযুক্ত ভাইপোস্য’ নামে লিখেন।
উৎসঃ Live MCQ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১৩.
‘জাগ্রত বাংলাদেশ’ আহমদ ছফা রচিত-
  1. ক) প্রবন্ধগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) অনুবাদগ্রন্থ
  4. ঘ) কবিতা
সঠিক উত্তর:
ক) প্রবন্ধগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত প্রবন্ধঃ জাগ্রত বাংলাদেশ, বাঙালি মুসলমানের মন, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ।
উৎসঃ Live MCQ লেকচার এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
১৪.
নিচের কোন তথ্যটি ভুল?
  1. ক) যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি
  2. খ) বাংলা ভাষায় ২টি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে
  3. গ) বাংলা স্বরধ্বনিতে ৬টি দীর্ঘস্বর আছে
  4. ঘ) অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ ৭টি
সঠিক উত্তর:
গ) বাংলা স্বরধ্বনিতে ৬টি দীর্ঘস্বর আছে
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলা স্বরধ্বনিতে ৬টি দীর্ঘস্বর আছে
ব্যাখ্যা
বাংলা স্বরধ্বনিতে দীর্ঘস্বরের সংখ্যা ৭টি; যথাঃ আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ।
হ্রস্ব স্বর রয়েছে ৪টি; যথাঃ অ, ই, উ, ঋ।
উৎসঃ ৯ম-১০ম শ্রেণি, বাংলা ভাষার ব্যাকরণ
১৫.
যৌগিক স্বরধ্বনিকে বলা হয়-
  1. ক) দ্বিস্বর
  2. খ) সন্ধিস্বর
  3. গ) যৌগিক স্বর
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
যৌগিক স্বরধ্বনিকে দ্বিস্বর, সন্ধিস্বর এবং যৌগিক স্বর এই সবগুলোই বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১৬.
মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
  1. ক) ধ্বনিবিজ্ঞানের ইতিহাস
  2. খ) বাংলা ধ্বনিবিজ্ঞান
  3. গ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
  4. ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
মুহাম্মদ আবদুল হাই একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী। তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)। বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত তাঁর ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে আন্তর্জাতিক খ্যাতি দান করে।
গ্রন্থটির বর্ণনাভঙ্গি বিজ্ঞানানুগ, এর ভাষাভঙ্গি ও রচনাকৌশল বিবেচনায় এখানে নিরস তত্ত্বকথাও রসপূর্ণ হয়ে উঠেছে। ফলে এ বিষয়ে অনভিজ্ঞ পাঠকও সহজে আকৃষ্ট হয়। ভাষাতত্ত্বের মৌলিক বিষয় নিয়ে এরূপ উচ্চমানসম্পন্ন গবেষণাগ্রন্থ দুই বাংলার মধ্যে তিনি প্রথম রচনা করেন। ধ্বনিবিজ্ঞানী হিসেবে গ্রন্থটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।
উৎসঃ বাংলাপিডিয়া
১৭.
কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
  1. ক) আজি > আইজ
  2. খ) পদ্ম > পদ্দ
  3. গ) রিক্‌সা > রিস্‌কা
  4. ঘ) তৎজন্য > তজ্জন্য
সঠিক উত্তর:
ঘ) তৎজন্য > তজ্জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৎজন্য > তজ্জন্য
ব্যাখ্যা
পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন।
যেমনঃ তৎ+জন্য > তজ্জন্য, তৎ+হিত > তদ্ধিত, উৎ+মুখ > উন্মুখ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
১৮.
আলাহিদা > আলাদা কোন ধরনের ধ্বনির পরিবর্তন?
  1. ক) অন্তর্হতি
  2. খ) ব্যঞ্জন চ্যুতি
  3. গ) বিষমীভবন
  4. ঘ) হ-কার লোপ
সঠিক উত্তর:
ক) অন্তর্হতি
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্তর্হতি
ব্যাখ্যা
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন : ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
১৯.
নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ?
  1. ক) অকৃতদার
  2. খ) হিমানী
  3. গ) মালিকা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ক্ষুদ্রার্থে ইকা যোগ হয়ঃ মালা - মালিকা (ক্ষুদ্রার্থক প্রত্যয়; স্ত্রী-প্রত্যয় নয়),
হিম - হিমানী (জমানো বরফ),
কেবল পুরুষ বুঝায়ঃ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২০.
কোনটি দেশি শব্দ?
  1. ক) ভবন
  2. খ) টোপর
  3. গ) বৈষ্ণব
  4. ঘ) চামার
সঠিক উত্তর:
খ) টোপর
উত্তর
সঠিক উত্তর:
খ) টোপর
ব্যাখ্যা
তৎসম শব্দঃ ভবন ও বৈষ্ণব
তদ্ভব শব্দঃ চামার এবং
দেশি শব্দঃ টোপর, চোঙ্গা, পেট, গঞ্জ, ডিঙ্গা, কুড়ি, ডাব, কুলা, ঢেঁকি, চুলা, হাট, মার।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২১.
নিচের কোনটি হিন্দি শব্দ?
  1. ক) বেহালা
  2. খ) ছিনতাই
  3. গ) মাফিয়া
  4. ঘ) দেওয়ানা
সঠিক উত্তর:
খ) ছিনতাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ছিনতাই
ব্যাখ্যা
‘ছিনতাই’ হিন্দি শব্দ। বেহালা- পর্তুগিজ, মাফিয়া- ইতালীয় এবং দেওয়ানা- ফারসি শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
২২.
‘ডাক্তারখানা’ শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে?
  1. ক) ইংরেজি ও ফরাসি
  2. খ) ইংরেজি ও আরবি
  3. গ) ইংরেজি ও বাংলা
  4. ঘ) ইংরেজি ও ফারসি
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ও ফারসি
ব্যাখ্যা
‘ডাক্তারখানা’ শব্দটি ইংরেজি ও ফারসি শব্দযোগে গঠিত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২৩.
‘যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর’- এখানে ‘হারায়’ কোন ধাতুর উদাহরণ?
  1. ক) নামধাতু
  2. খ) কর্মবাচ্যের ধাতু
  3. গ) সংযোগমূলক ধাতু
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) কর্মবাচ্যের ধাতু
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মবাচ্যের ধাতু
ব্যাখ্যা
মৌলিক ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয়যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যেমন : দেখ্+আ=দেখা; ‘কাজটি ভালো দেখায় না’।
হার্+আ= হারা; ‘যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর’। একে প্রযোজক ধাতুও বলা যায় কারণ, এটি প্রযোজক ধাতুরই অন্তর্ভুক্ত। যেমনঃ ‘দেখায়’ ও ‘হারায়’ প্রযোজক ধাতু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২৪.
সংজ্ঞা অনুযায়ী নিচে উল্লিখিত কোনটি দিয়ে কোনো মৌলিক শব্দ বুঝায় যাকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যাবে না?
  1. ক) প্রকৃতি
  2. খ) ধাতু
  3. গ) প্রাতিপাদিক
  4. ঘ) সবগুলো দিয়েই মৌলিক শব্দ বুঝায়
সঠিক উত্তর:
ঘ) সবগুলো দিয়েই মৌলিক শব্দ বুঝায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো দিয়েই মৌলিক শব্দ বুঝায়
ব্যাখ্যা
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার। যেমনঃ নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু।
ধাতু বা ক্রিয়া প্রকৃতিঃ চলন্ত ও লিখিত- শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই- চল্+অন্ত=চলন্ত, লিখ্+ইত= লিখিত। এখানে চল্ ও লিখ্ দুইটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ যেগুলোকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যাবে না। এদের বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। যেমনঃ হাত, ফুল ইত্যাদি।
এগুলোকেও আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যাবে না। যদি এমন হতো- হাতল, ফুলেল, তাহলে এগুলোকে ক্ষুদ্রতর অংশে ভাগ করা যেত। সুতরাং বুঝা যাচ্ছে যে, সবগুলো দিয়েই মৌলিক শব্দ বুঝায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২৫.
'বধ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √ব + অয়
  2. খ) √হন্‌ + অল
  3. গ) √বি + অব
  4. ঘ) √হণ + অল
সঠিক উত্তর:
ঘ) √হণ + অল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √হণ + অল
ব্যাখ্যা
'বধ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় ‘√হণ + অল’।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২৬.
কোন প্রকৃতি-প্রত্যয়যুক্ত শব্দযুগল ভুল?
  1. ক) √কুল+নীন=কুলীন, √বর্ষ+নীয়=বর্ষীয়
  2. খ) √গুণ+ইনী=গুণিনী, √সর্বভূমি+ষ্ণ=সার্বভৌম
  3. গ) √সভা+ষ্ণ=সভ্য, √গুরু+ষ্ণ=গৌরব
  4. ঘ) √নগর+ষ্ণ=নাগর, √সুভগ+ষ্ণ্য=সৌভাগ্য
সঠিক উত্তর:
গ) √সভা+ষ্ণ=সভ্য, √গুরু+ষ্ণ=গৌরব
উত্তর
সঠিক উত্তর:
গ) √সভা+ষ্ণ=সভ্য, √গুরু+ষ্ণ=গৌরব
ব্যাখ্যা
এখানে, √সভা+য=সভ্য হবে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২৭.
নিচের কোনটি হিন্দি প্রত্যয়যোগে গঠিত শব্দ?
  1. ক) বাড়িওয়ালা
  2. খ) সওদাগর
  3. গ) চৌকিদার
  4. ঘ) ধোঁকাবাজ
সঠিক উত্তর:
ক) বাড়িওয়ালা
উত্তর
সঠিক উত্তর:
ক) বাড়িওয়ালা
ব্যাখ্যা
ওয়ালা>আলা (হিন্দি) : বাড়ি-বাড়িওয়ালা (মালিক অর্থে), দিল্লি-দিল্লিওয়ালা (অধিবাসী অর্থে), মাছ-মাছওয়ালা (বৃত্তি অর্থে)
গর>কর (ফারসি) : সওদাগর
দার (ফারসি) : চৌকিদার
বাজ (দক্ষ অর্থে-ফারসি) : ধোঁকাবাজ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম-১০ম শ্রেণি
২৮.
বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
  1. ক) লর্ড ক্লাইভ
  2. খ) ক্যাপ্টেন ওয়াল্টার
  3. গ) হেক্টর মুনরো
  4. ঘ) ক্যাপ্টেন ওয়াটসন
সঠিক উত্তর:
গ) হেক্টর মুনরো
উত্তর
সঠিক উত্তর:
গ) হেক্টর মুনরো
ব্যাখ্যা

বক্সারের যুদ্ধ
⤇ যুদ্ধ সংঘটনকাল - ২২ অক্টোবর, ১৭৬৪ খ্রিস্টাব্দ।
⤇ যুদ্ধের পক্ষসমূহ - মীর কাসিমের নেতৃত্বে বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনী ও ইংরেজ বাহিনী।
⤇ যুদ্ধের ফলাফল - ইংরেজরা বিজয়ী।
⤇ এই যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার শেষ আশাও বিলীন হয়ে যায়। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। ১৭৬৫ সালে কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানী লাভ করে। এই যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেয় - হেক্টর মুনরো।
উৎসঃ Live MCQ content (Upcoming)

২৯.
সাম্রাজ্য সম্প্রসারণে কোন ব্রিটিশ শাসক “অধীনতামূলক মিত্রতা নীতি” গ্রহন করেছিলেন?
  1. ক) ওয়ারেন হেস্টিংস
  2. খ) লর্ড ওয়েস্‌লি
  3. গ) লর্ড কর্নওয়ালিস
  4. ঘ) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর:
খ) লর্ড ওয়েস্‌লি
উত্তর
সঠিক উত্তর:
খ) লর্ড ওয়েস্‌লি
ব্যাখ্যা

লর্ড ওয়েলেসলি পাশ্চাত্য সভ্যতার শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিলেন বলেই এদেশবাসীর চাওয়া পাওয়াকে বিবেচনার যোগ্য মনে করেননি। পরস্পর বিবদমান এদেশীয় রাজাগণকে ইউরোপীয় সামরিক সাহায্য গ্রহণে আগ্রহী ও উৎসাহী দেখে লর্ড ওয়েলেসলি তাঁদেরকে পুরোপুরি ইংরেজ সাহায্যের উপর নির্ভরশীল করে তুলতে চাইলেন।
এ নীতি ওয়েলেসলির আগে ক্লাইভ এবং বিশেষ করে হেস্টিংস কর্তৃক অনুসৃত হয়েছিল। তবে ওয়েলেসলি এ নীতিকে নিপুণতার সাথে ব্যাপকভাবে কার্যকর করেছিলেন। তাই তিনি স্যার জন শোরের নিরপেক্ষ নীতি ত্যাগ করে সামরিক অধীনতার ভিত্তিতে গঠিত এ নীতির নামকরণ করলেন ‘অধীনতামূলক মিত্রতা নীতি।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস (১ম পত্র) বই (উন্মুক্ত।

৩০.
উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনকাল কোনটি?
  1. ক) ১৭৫৭ - ১৮৪৭ সাল
  2. খ) ১৭৬৫ - ১৯৪৭ সাল
  3. গ) ১৭৫৭ - ১৯৪৭ সাল
  4. ঘ) ১৭৬৫ - ১৮৫৭ সাল
সঠিক উত্তর:
ঘ) ১৭৬৫ - ১৮৫৭ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭৬৫ - ১৮৫৭ সাল
ব্যাখ্যা

উপমহাদেশে কোম্পানীর শাসনকাল ১৭৬৫ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত।
- ১৭৬৫ সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর মোঘল সম্রাট শাহ আলমের সাথে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির ''এলাহাবাদ চুক্তি'' স্বাক্ষরের মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানী লাভ করে। এর মাধ্যমেই উপমহাদেশে কোম্পানির শাসন শুরু হয়।
- ১৮৫৭ সালে সংঘটিত ''সিপাহী বিদ্রোহ'' - এর ফলে উপমহাদেশের শাসনভার বৃটিশ রাজ ও পার্লামেন্টের হাতে অর্পিত হয়। বৃটিশ কেবিনেটের একজন সদস্য ভারত সচিবের দায়িত্ব গ্রহণ করেন। সিদ্ধান্ত হয় শাসনকার্যে তাঁকে সাহায্য করবে ১৫ সদস্যের একটি কাউন্সিল। বৃটিশ সরকার সাম্রাজ্য বিস্তার নীতির অবসান ঘোষণা করে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ১ম পত্র বই (উন্মুক্ত)।

৩১.
উপমহাদেশের কুখ্যাত ঠগী সম্প্রদায়কে দমন করেন কোন ব্রিটিশ শাসক?
  1. ক) লর্ড রিপন
  2. খ) লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক
  3. গ) লর্ড ডালহৌসী
  4. ঘ) লর্ড ক্যানিং
সঠিক উত্তর:
খ) লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক
ব্যাখ্যা

ঠগীদের কথা বহু আগে থেকে জানা যায়। ঠগীরা ছদ্মবেশে হঠাৎ করে এসে নিরীহ পথিকদের, তীর্থযাত্রীদের ও ভ্রমণকারীদের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে তাদের সবকিছু লুঠ করে নিয়ে যেতো। এটা ছিল ঠগীদের পেশা। কথিত আছে যে মোগল সম্রাট আকবর এটোয়া জেলাতে প্রায় পাঁচশো ঠগীকে হত্যা করেন। বিদেশি ভ্রমণকারীদের কাছ থেকেও জানা যায় যে মোগল সম্রাট আওরঙ্গজেবের সময়েও ঠগীদের বেশ উৎপাত ছিল।
সম্ভবত ইংরেজ আমলে এদের দৌড়াত্ম বেড়ে গিয়েছিল। ঠগীরা ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ডাকাতদল। এ দলে হিন্দু-মুসলিম উভয় গোত্রের লোক ছিল। এরা পুরোহিত, দরবেশ ইত্যাদি ছদ্মবেশে ডাকাতি করতো। হায়দ্রাবাদ থেকে অযোধ্যা, রাজপুতানা ও বুন্দেলখন্ডে ঠগীদের আস্তানা ছিল। তারা সাংকেতিক ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলতো।
তাই জনগণের নিরাপত্তার জন্য ''লর্ড বেন্টিঙ্ক'' কর্ণেল পীমানের উপর ঠগী দমনের ভার দেন। কর্নেল পীমান ঠগীদের ভাষা আয়ত্ব করে এবং ফেরিঘিয়া নামে একজন ঠগীর কাছে থেকে ঠগীদের কৌশল ও গোপন আস্তানাগুলোর খবর জেনে নিয়ে প্রায় পনেরশ ঠগীকে ধরে ফেলেন এবং তাদের কঠোর শাস্তি দেন (১৮৩০ খ্রি:)।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ১ম পত্র বই (উন্মুক্ত)।

৩২.
দ্বৈত শাসন ব্যবস্থায় ‘বিচার ও শাসন’ - এর ভার কার হাতে ছিল?
  1. ক) কোম্পানির হাতে
  2. খ) নবাবের হাতে
  3. গ) সম্রাটের হাতে
  4. ঘ) গভর্নরের হাতে
সঠিক উত্তর:
খ) নবাবের হাতে
উত্তর
সঠিক উত্তর:
খ) নবাবের হাতে
ব্যাখ্যা

দিউয়ানী লাভের পর ক্লাইভ এদেশ শাসনের জন্য যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তা দ্বৈত শাসন নামে পরিচিত।
এ ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল -
- ‘রাজস্ব-আদায়’ ও
- ‘দেশ রক্ষার ভার’
আর নবারের হাতে ছিল -
- 'বিচার ও শাসনের ভার'।
এভাবে ধীরে ধীরে এদেশে ইংরেজ শাসন ব্যবস্থার পথ সুগম হতে থাকে। ক্লাইভই ছিলেন ইংরেজ শাসনের প্রথম প্রতিষ্ঠাতা।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ১ম পত্র বই (উন্মুক্ত)।

৩৩.
শাসন ও বিচার ব্যবস্থায় এদেশীয়দের নিয়োগ প্রদান শুরু হয় কার আমল থেকে?
  1. ক) লর্ড ক্যানিং
  2. খ) লর্ড বেন্টিঙ্ক
  3. গ) লর্ড কার্জন
  4. ঘ) লর্ড রিপন
সঠিক উত্তর:
খ) লর্ড বেন্টিঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) লর্ড বেন্টিঙ্ক
ব্যাখ্যা

১৮২৮ খ্রিস্টাব্দে লর্ড উলিয়াম বেন্টিঙ্ক এদেশের বড়লাট হয়ে আসেন। প্রথমেই তিনি বিচার বিভাগের সংস্কার সাধনে মনোযোগী হন।
- বেন্টিঙ্কই সর্বপ্রথমে এদেশীয়দের শাসন ও বিচার সংক্রান্ত উচ্চপদে নিয়োগ করেন। তিনি কর্ণওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক আদালতগুলো তুলে দিয়ে জেলা কালেকটরের উপর ফৌজদারী মামলার বিচারের দায়িত্ব দেন।
- তিনি কয়েকটি জেলাকে একত্রিত করে একটি বিভাগ গঠন করেন। প্রতিটি বিভাগে একজন করে কমিশনার নিযুক্ত করেন। ডেপুটি ও জয়েন্ট ম্যাজিস্ট্রেটের পদও সৃষ্টি করা হয়।
- অতঃপর বেন্টিঙ্ক সমাজ সংস্কারের প্রতি দৃষ্টি দেন। প্রথমেই তিনি ‘সতীদাহ প্রথা’ ও ‘অনুমরণ’ প্রথার বিলোপ সাধন করেন। এছাড়াও বেন্টিংক আরও অনেক অমানবিক প্রথা বাতিল করেন।
- তিনি ঠগী দস্যুদেরও দমন করেন।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ১ম পত্র বই (উন্মুক্ত)।

৩৪.
সিপাহী বিদ্রোহ - কার নেতৃত্বে শুরু হয়েছিল?
  1. ক) কুনওয়ার সিং
  2. খ) চাঙ্কি পান্ডে
  3. গ) তাতিয়া টোপী
  4. ঘ) মঙ্গল পান্ডে
সঠিক উত্তর:
ঘ) মঙ্গল পান্ডে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মঙ্গল পান্ডে
ব্যাখ্যা

১৮৫৭ সালে সংঘটিত ''সিপাহী বিদ্রোহ'' নানা কারনে তাৎপর্যপূর্ণ। সিপাহী বিদ্রোহের ফলে উপমহাদেশের শাসন ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তন হয়। কোম্পানির শাসনের অবসান ও ব্রিটিশ রাজের শাসন শুরু হয়। সিপাহী বিদ্রোহকে উপমহাদেশের প্রথম সশস্ত্র বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করা হয়।
১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পান্ডে নামে এক সিপাহী প্রকাশ্যভাবে বিদ্রোহ করে। বৃটিশ কর্তৃপক্ষ মঙ্গল পান্ডে এবং তার একজন সমর্থককে প্রাণদন্ডে দন্ডিত করে বিদ্রোহের আগুন নেভাবার চেষ্টা করে ব্যর্থ হন।
এরপর মে মাসে বড় আকারের বিদ্রোহ দেখা দেয় মীরাটের সেনা ছাউনিতে। সিপাহীরা সরকারী নির্দেশ অমান্য করে এবং কর্নেল ফিনিসকে গুলি করে হত্যা করার পর প্রকৃত বিদ্রোহের সূত্রপাত ঘটে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ১ম পত্র বই (উন্মুক্ত)।

৩৫.
কে বঙ্গভঙ্গের পর ‘পশ্চিমবঙ্গ প্রদেশ’ - এর গভর্ণর নিযুক্ত হন?
  1. ক) ব্যামফিল্ড ফুলার
  2. খ) লর্ড কার্জন
  3. গ) কিংসফোর্ড
  4. ঘ) এনড্রু ফ্রেজার
সঠিক উত্তর:
ঘ) এনড্রু ফ্রেজার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এনড্রু ফ্রেজার
ব্যাখ্যা

বঙ্গভঙ্গের পর,
- নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার এবং
- 'পশ্চিমবঙ্গ' প্রদেশের গভর্নর নিযুক্ত হন এনড্রু ফ্রেজার।
লর্ড কার্জন ছিলেন তৎকালীন সমগ্র ভারতবর্ষের বড় লাট।
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৩৬.
কোন ব্রিটিশকে হত্যাচেষ্টার জন্য বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল?
  1. ক) কিংসফোর্ড
  2. খ) এন্ড্রু ফ্রেজার
  3. গ) ব্যামফিল্ড ফুলার
  4. ঘ) লর্ড হার্ডিঞ্জ
সঠিক উত্তর:
ক) কিংসফোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) কিংসফোর্ড
ব্যাখ্যা

১৯০৮ সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড কে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী বোমা হামলা করেন।
কিংসফর্ড গাড়ীতে না থাকায় বেচে গেলেও অন্য দুইজন ব্রিটিশ নাগরিক মারা যায়। ক্ষুদিরাম গ্রেপ্তার হলেও প্রফুল্ল চাকী আত্মহত্যা করেন।
পরবর্তীতে, ১৯০৮ সালের ১১ আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস বোর্ড বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা।

৩৭.
তিতুমীর ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জোরদার করার জন্য কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?
  1. ক) ১৮৩০
  2. খ) ১৮৩১
  3. গ) ১৮৩২
  4. ঘ) ১৮২৯
সঠিক উত্তর:
খ) ১৮৩১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৩১
ব্যাখ্যা

মীর নিসার আলী ওরফে তিতুমীরের নেতৃত্বে পরিচালিত তাহরিক-ই-মুহাম্মদীয়া বা ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ও সামাজিক সংস্কার।
পরবর্তিতে এটি কৃষক আন্দোলনে রূপ নেয়। যা শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামে পরিণত হয়।
১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাস খ্যাত বাঁশের কেল্লা।
১৮২৭ খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলন শুরু এবং শেষ হয় ১৮৩১ খ্রিস্টাব্দে।
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা।

৩৮.
কোনটি মৌলিক রাশি নয়?
  1. ক) সময়
  2. খ) দীপন তীব্রতা
  3. গ) পদার্থের পরিমাণ
  4. ঘ) বেগ
সঠিক উত্তর:
ঘ) বেগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেগ
ব্যাখ্যা
দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতা এই সাতটি রাশিকে মৌলিক রাশি বলে।
সূত্রঃ পদার্থ বিজ্ঞান নবম-দশম শ্রেণী।
৩৯.
নিচের কোনটি সময় মাপার জন্য ব্যবহার করা হয়?
  1. ক) থামা ঘড়ি
  2. খ) ভার্নিয়ার স্কেল
  3. গ) ব্যালান্স
  4. ঘ) স্কেল
সঠিক উত্তর:
ক) থামা ঘড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) থামা ঘড়ি
ব্যাখ্যা
স্কেল ও ভার্নিয়ার স্কেল এর মাধ্যমে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। ব্যালান্স এর সাহায্যে ভর এবং থামা ঘড়ির সাহায্য সময় পরিমাপ করা হয়।
সূত্রঃ পদার্থ বিজ্ঞান নবম-দশম শ্রেণী।
৪০.
নিচের কোনটি সবচেয়ে ছোট একক?
  1. ক) ডেকা
  2. খ) সেন্টি
  3. গ) মিলি
  4. ঘ) ডেকা
সঠিক উত্তর:
গ) মিলি
উত্তর
সঠিক উত্তর:
গ) মিলি
ব্যাখ্যা
ক ও ঘ অপশন দুইবার আছে। তবে, উত্তর ঠিক আছে।

গিগা - 109
মেগা - 106
কিলো - 103
হেক্টো - 102
ডেকা - 101
ডেসি - 10-1
সেন্টি - 10-2
মিলি - 10-3
সূত্রঃ পদার্থ বিজ্ঞান নবম-দশম শ্রেণী।

৪১.
নিচের কোনটি বেগের মাত্রা?
  1. ক) LT-1
  2. খ) LT-2
  3. গ) LT1
  4. ঘ) LT2
সঠিক উত্তর:
ক) LT-1
উত্তর
সঠিক উত্তর:
ক) LT-1
ব্যাখ্যা

বেগের মাত্রা: সময় / দূরত্ব = L/T = LT-1
ত্বরণের মাত্রা: সময় / দূরত্ব = L/T2 = LT-2

সূত্রঃ পদার্থ বিজ্ঞান নবম-দশম শ্রেণী।

৪২.
তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ____ বলে।
  1. ক) কম্পাঙ্ক
  2. খ) তরঙ্গ বেগ
  3. গ) তরঙ্গদৈর্ঘ্য
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) তরঙ্গ বেগ
উত্তর
সঠিক উত্তর:
খ) তরঙ্গ বেগ
ব্যাখ্যা

তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে।
তরঙ্গ বেগ = কম্পাঙ্ক × তরঙ্গদৈর্ঘ্য
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।

৪৩.
নিচের কোনটি সঠিক?
  1. ক) একটি মাত্র কম্পাঙ্ক থাকলে তাকে স্বর বলে
  2. খ) একটি মাত্র কম্পাঙ্ক থাকলে তাকে সুর বলে
  3. গ) একাধিক কম্পাঙ্ক থাকলে তাকে সুর বলে
  4. ঘ) সকল উপসুর হারমোনিক
সঠিক উত্তর:
খ) একটি মাত্র কম্পাঙ্ক থাকলে তাকে সুর বলে
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি মাত্র কম্পাঙ্ক থাকলে তাকে সুর বলে
ব্যাখ্যা

একটি মাত্র কম্পাঙ্ক থাকলে তাকে সুর বলে।
একাধিক কম্পাঙ্ক থাকলে তাকে স্বর বলে।
কোনো স্বরের মধ্য বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর বা মৌলিক সুর বলে। অন্য সকল কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি তাদের উপসুর বলে। আবার উপসুর এর কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক হলে তাদের হারমোনিক বলে। সকল হারমোনিক উপসুর, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়।
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।

৪৪.
যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে ____ বলে?
  1. ক) সমচাপ প্রক্রিয়া
  2. খ) সমআয়তন প্রক্রিয়া
  3. গ) সমোষ্ণ প্রক্রিয়া
  4. ঘ) রুদ্ধতাপীয় প্রক্রিয়া
সঠিক উত্তর:
গ) সমোষ্ণ প্রক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) সমোষ্ণ প্রক্রিয়া
ব্যাখ্যা
যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে?
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।
৪৫.
একটি ইলেকট্রনের আধান কত?
  1. ক) 1.6 × 1019C
  2. খ) 1.6 × 10-19C
  3. গ) 1.6 × 10-21C
  4. ঘ) 1.6 × 10-17C
সঠিক উত্তর:
খ) 1.6 × 10-19C
উত্তর
সঠিক উত্তর:
খ) 1.6 × 10-19C
ব্যাখ্যা
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।
৪৬.
পৃথিবীর তড়িৎ বিভব কত?
  1. ক) ১
  2. খ) অসীম
  3. গ) ০
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ০
উত্তর
সঠিক উত্তর:
গ) ০
ব্যাখ্যা
পৃথিবী একটি তড়িৎ পরিবাহী। কোন আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটি নিস্তড়িত হয়। কোন স্থানের উচ্চতা নির্ণয়ের সময় সমুদ্রের উপরিতলের উচ্চতাকে যেমন শূন্য ধরা হয় তেমনি বিভব নির্ণয়ের সময় পৃথিবীর বিভবকেও শূন্য ধরা হয়।
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।
৪৭.
নভো বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্রে প্রধানত কোন লেন্স এর ব্যবহার করা হয়?
  1. ক) সমতল লেন্স
  2. খ) উত্তল লেন্স
  3. গ) অবতল লেন্স
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) উত্তল লেন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তল লেন্স
ব্যাখ্যা
আকাশ পর্যবেক্ষণের জন্য এই ধরনের দূরবিক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার সর্বপ্রথম এই যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রে প্রধানত দুইটি উত্তল লেন্সের ব্যবহার করা হয়।
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।
৪৮.
কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত এর বেশি হলে তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়?
  1. ক) ৩৫
  2. খ) ৫৭
  3. গ) ৬৭
  4. ঘ) ৮২
সঠিক উত্তর:
ঘ) ৮২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮২
ব্যাখ্যা
কোনো প্রাকৃতিক পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা ঘটলে সেসব পদার্থকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে।
যেমনঃ ইউরেনিয়ান, রেডিয়াম, থোরিয়া প্রভৃতি। এদের পপারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি।
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।
৪৯.
কত সালে ট্রানজিস্টর আবিষ্কার হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৪৭
  3. গ) ১৯৬২
  4. ঘ) ১৯৯৪
সঠিক উত্তর:
খ) ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৭
ব্যাখ্যা

ট্রানজিস্টর আবিষ্কারের সঙ্গে বেল ল্যাবরেটরির তিনজন উদ্ভাবকের নাম জড়িত উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন।

From Bell Laboratory Official Site:
December 16, 1947, Bardeen, Brattain and Shockley managed to make the first working transistor, now known as the point-contact transistor.

যেহেতু, এই বেল ল্যাবেই ট্রানজিস্টরের উদ্ভাবন হয়েছে। তাই, ট্রানজিস্টর সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে এর থেকে যথাযথ রেফারেন্স আর হয় না।

তাই, ট্রানজিস্টর কত সালে আবিস্কার হয়?
এই প্রশ্নের সঠিক উত্তর, নিঃসন্দেহে ১৯৪৭ সাল হবে।

এছাড়াও, পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণী, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) বইয়ে ১৯৪৭ এর কথাই বলা আছে।

তবে, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৪৮ কে উত্তর হিসেবে নিতে হবে।

বিস্তারিতঃ Live MCQ Premium Section -> তথ্যকলদ্রুম অপশনের পোস্ট-০০৫ দেখুন।

৫০.
এক্স-রে এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত?
  1. ক) 5 x 10-11 থেকে 5 x 10-15
  2. খ) 5 x 10-8 থেকে 5 x 10-15
  3. গ) 5 x 10-7 থেকে 5 x 10-9
  4. ঘ) 5 x 10-3 থেকে 5 x 10-7
সঠিক উত্তর:
খ) 5 x 10-8 থেকে 5 x 10-15
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 x 10-8 থেকে 5 x 10-15
ব্যাখ্যা

এক্স-রে তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা - 5 x 10-8 থেকে 5 x 10-15
গামা-রে তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 5 x 10-11 থেকে 5 x 10-15 বা এর চেয়ে কম।
সূত্রঃ একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান।

৫১.
নিচের কোন সংস্থাটি সর্বপ্রথম সুশাসনের ধারণা প্রদান করে?
  1. ক) UNDP
  2. খ) ADB
  3. গ) WB
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
গ) WB
উত্তর
সঠিক উত্তর:
গ) WB
ব্যাখ্যা
বিশ্বব্যাংক ১৯৮৯ সালে সুশাসন সম্পর্কে প্রথম স্পষ্ট ধারণা বা সংজ্ঞা প্রদান করে। আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের নীতির ব্যর্থতার পরিপ্রেক্ষিতে 'শাসন প্রক্রিয়া ও উন্নয়ন' (১৯৯২) রিপোর্টে সুশাসন ধারণাটি সামনে আনে। (সূত্রঃ বিশ্বব্যাংক)
৫২.
‘আইনের চোখে সকলে সমান’ উক্তিটি কে করেছেন?
  1. ক) অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কি
  2. খ) লর্ড ব্রাইস
  3. গ) অধ্যাপক ডাইসি
  4. ঘ) অধ্যাপক হারমান ফাইনার
সঠিক উত্তর:
গ) অধ্যাপক ডাইসি
উত্তর
সঠিক উত্তর:
গ) অধ্যাপক ডাইসি
ব্যাখ্যা
‘আইনের চোখে সকলে সমান’ উক্তিটি কে করেছেন অধ্যাপক ডাইসি। [সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই]
৫৩.
‘আইনের চোখে সব নাগরিক সমান’ বাংলাদেশের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?
  1. ক) ধারা ৭
  2. খ) ধারা ২৭
  3. গ) ধারা ৩৭
  4. ঘ) ধারা ৪৭
সঠিক উত্তর:
খ) ধারা ২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ধারা ২৭
ব্যাখ্যা
সংবিধানের ২৭ নং ধারায় বর্ণিত আছে- “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”। এছাড়া ২৬ নং অনুচ্ছেদে ‘মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল’ ; ২৮ নং অনুচ্ছেদে ‘ ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য’ ; ও ২৯ নং অনুচ্ছেদ ‘সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা’ এর কথা বলা হয়েছে।
৫৪.
মানব উন্নয়ন সুচকের ধারণাটি প্রথম কে প্রদান করেন?
  1. ক) জন ভি ন্যাশ
  2. খ) আরনল্ড
  3. গ) অমর্ত্য সেন
  4. ঘ) নাজিব উল হানিফ
সঠিক উত্তর:
গ) অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অমর্ত্য সেন
ব্যাখ্যা
‘The Idea of Justice’ অমর্ত্য সেন রচিত গ্রন্থ। তিনি জনকল্যাণ অর্থনীতি, মানব উন্নয়ন তত্ত্ব ও অর্থনীতিতে ১৯৯৮ সালে নোবেল পুরস্কার পান।
৫৫.
মূল্যবোধ শিক্ষার প্রভাবে সম্ভব হয়-
  1. ক) আত্মার সততা ও বিশুদ্ধতা অর্জন
  2. খ) পাপকার্য থেকে মুক্ত থাকা
  3. গ) কর্মজীবনে সৎ থাকা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
মূল্যবোধ শিক্ষা হলো শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ প্রভৃতি সম্পর্কিত শিক্ষা। মূল্যবোধের শিক্ষা সামাজিক অবক্ষয় তথা ব্যভিচার, রাহাজানি, মাদকাসক্ত, ইভটিজিং প্রভৃতি রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী এবং একাডেমিক বই।)
৫৬.
মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হয়-
  1. ক) মূল্যবোধ প্রতিষ্ঠা পেলে
  2. খ) প্রশাসন দক্ষ হলে
  3. গ) সুশাসন প্রতিষ্ঠিত হলে
  4. ঘ) নৈতিকতা বৃদ্ধি পেলে
সঠিক উত্তর:
গ) সুশাসন প্রতিষ্ঠিত হলে
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশাসন প্রতিষ্ঠিত হলে
ব্যাখ্যা
সুশাসন না থাকলে অন্যগুলো প্রতিষ্ঠা পেলেও মৌলিক অধিকার রক্ষা পাবে না।
৫৭.
ই-গভর্নেন্স ও সুশাসন নিশ্চিত করে ____ নিশ্চিত করে। শুন্যস্থানে বসবে-
  1. ক) মানুষের স্বাধীনতা
  2. খ) জনগণের ঐক্য
  3. গ) স্বচ্ছতা ও জবাবদিহিতা
  4. ঘ) সম্পদের সুষ্ঠু বণ্টন
সঠিক উত্তর:
গ) স্বচ্ছতা ও জবাবদিহিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বচ্ছতা ও জবাবদিহিতা
ব্যাখ্যা
সুশাসনের উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা।