পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা - ১৮ প্রথম ধাপের চূড়ান্ত প্রস্তুতি (রংপুর, সিলেট ও বরিশাল) টপিক: ফুল মডেল টেস্ট - ১২ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা] [মোট নম্বর - ৮০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
x + 1/x = √3 হলে, x2 + 1/x2 এর মান কত?
  1. √3 - 2
  2. 1
  3. 5
  4. 7
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √3 হলে, x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
x2 + 1/x2
= x2 + (1/x)2
= (x + 1/x)2 - 2.x.(1/x)
= (√3)2 - 2  [ x + (1/x) = √3]
= 3 - 2
= 1
.
একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৪২০ টাকা
  2. ৪৩০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৪৬০ টাকা
সঠিক উত্তর:
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান: 
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।

২০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১২০ - ৯০) = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ১৩৫)/৩০ টাকা
= ৪৫০ টাকা।
.
x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
  1. x + 2
  2. x - 2
  3. x(x + 2)(x - 2)
  4. x2 - 4x + 4
সঠিক উত্তর:
x + 2
উত্তর
সঠিক উত্তর:
x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?
 
সমাধান:
 x2 + 2x = x(x + 2)

x3 + 8 = x3 + 23 = (x + 2) (x2 - 2x + 4) 

x2 - 4 = x2 - 22 = (x - 2) (x + 2)

∴ x2 + 2x, x3 + 8 এবং x2 - 4 রাশি তিনটির গ.সা.গু = x + 2
.
কোনো খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
  1. ১০ দিন
  2. ১২ দিন
  3. ১৪ দিন
  4. ১৬ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

সমাধান: 
২৪ জন লোকের খাদ্য আছে ২০ দিনের 
∴ ১ জন লোকের খাদ্য আছে ২০ × ২৪ দিনের 
∴ ৪০ জন লোকের খাদ্য আছে (২০ × ২৪)/৪০ দিনের 
= ১২ দিনের
.
27x + 1 = 81 হলে, 27x এর মান নিচের কোনটি?
  1. 80
  2. 27
  3. 3
  4. 1/3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 27x + 1 = 81 হলে, 27x এর মান নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
27x +1 = 81
⇒ 33(x + 1) = 34
⇒ 33x + 3 = 34
⇒ 3x + 3 = 4
⇒ 3x = 1
⇒ x = 1/3

এখন,
27x
= (33)1/3
= 3
.
নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 41° হলে, ∠BOC কোণের মান কত?
  1. 49°
  2. 62°
  3. 139°
  4. 82°
সঠিক উত্তর:
82°
উত্তর
সঠিক উত্তর:
82°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 41° হলে, ∠BOC কোণের মান কত?
 

সমাধান:
আমরা জানি,
একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
চিত্রটিতে, কেন্দ্রস্থ কোণ ∠BOC, বৃত্তস্থ কোণ ∠BAC = 41°

∴∠BOC = (2 × 41°) = 82°
.
রাকিবের আয়ের ৩৫% তানভীরের আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
  1. ৩ : ৪
  2. ৪ : ৩
  3. ৪ : ৭
  4. ৭ : ৫
সঠিক উত্তর:
৭ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৭ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের আয়ের ৩৫% তানভীরের আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
রাকিবের আয় ক টাকা
তানভীরের আয় খ টাকা 

শর্তমতে,
ক এর ৩৫% = খ এর ২৫%
বা, ৩৫ক/১০০ = ২৫খ/১০০
বা, ৩৫ক = ২৫খ
বা, ক/খ=২৫/৩৫
∴ ক : খ = ৫ : ৭
.
৬% হারে নয় মাসে ১০০০০ টাকার মুনাফা-আসল কত হবে?
  1. ১০৫০০ টাকা
  2. ১০৪৫০ টাকা
  3. ১০৬৫০ টাকা
  4. ১০৬০০ টাকা
সঠিক উত্তর:
১০৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১০০০০ টাকার মুনাফা-আসল কত হবে?

সমাধান:
আমরা জানি,
I = pnr
I = ১০০০০ × (৯/১২) × (৬/১০০)
= ৪৫০ টাকা

∴ মুনাফা-আসল = ১০০০০ + ৪৫০
= ১০৪৫০ টাকা
.
x2 - y(y - 2) - 1 এর উৎপাদক নিচের কোনটি?
  1. (x - y - 1)(x - y + 1)
  2. (x - y + 1)(x + y - 1)
  3. (x + y + 1)(x - y - 1)
  4. (x - y)(x - y + 1)
সঠিক উত্তর:
(x - y + 1)(x + y - 1)
উত্তর
সঠিক উত্তর:
(x - y + 1)(x + y - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y(y - 2) - 1 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
x2 - y(y - 2) - 1 
= x2 - y2  + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= {x + (y - 1)}{x - (y - 1)}
= (x + y - 1)(x - y + 1)
১০.
নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 150° হলে ∠A কোণের মান কত?
 
  1. 30°
  2. 45°
  3. 75°
  4. 105°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে ∠B = 75° এবং ∠ACE = 150° হলে ∠A কোণের মান কত?
 
সমাধান:
∠ACB + ∠ACE = এক সরলকোণ = 180°
⇒ ∠ACB = 180° - ∠ACE
⇒ ∠ACB = 180° - 150°
⇒ ∠ACB = 30°

আবার, ∠A + ∠B + ∠ACB = 180°
⇒ ∠A +  75° + 30° = 180°
⇒ ∠A + 105° = 180°
⇒ ∠A = 180° - 105° = 75°
১১.
3 + 6 + 9 + ....... ধারাটির কততম পদের মান 33?
  1. 13
  2. 12
  3. 11
  4. 10
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + ....... ধারাটির কততম পদের মান 33?

সমাধান: 
এখানে
১ম পদ a = 3,
সাধারণ অন্তর d = 6 - 3 = 3

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
বা, 33 = 3 +(n - 1) × (3)
বা, 33 =3 + 3n - 3
বা, 33 = 3n 
বা 3n = 33 
বা n = 33/3
∴  n  = 11
১২.
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ২০ সেকেন্ড
  2. ২৪ সেকেন্ড
  3. ২৮ সেকেন্ড
  4. ৩২ সেকেন্ড
সঠিক উত্তর:
২৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেনটি মোট অতিক্রম করে (৩০০ + ১০০) = ৪০০ মিটার

৬০০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
∴ ৪০০ মিটার অতিক্রম করে  (৩৬০০ × ৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে
১৩.
f(x) = 2x2 + 3x - 1 হলে, f(0) = কত?
  1. 6
  2. 4
  3. 1
  4. - 1
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 2x2 + 3x - 1 হলে, f(0) = কত?

সমাধান:
f(x) = 2x2 + 3x - 1 
f(0) = 2.02 + 3.0 - 1
= 0 + 0 - 1
= - 1
১৪.
What is the synonym of the word 'Quack'?
  1. Ace
  2. Master
  3. Imposter
  4. Adept
সঠিক উত্তর:
Imposter
উত্তর
সঠিক উত্তর:
Imposter
ব্যাখ্যা
Quack - হাতুড়ে ডাক্তার; বঁচক; হাতুড়িয়া; ঠগ; ঠক; প্রতারক; ধূর্ত; শঠ; প্রবঁচক; মিথ্যাবাদী; চিকিত্সক।

• অপশনে উল্লিখিত শবগুলোর অর্থ -
ক) Ace - কোনো বিষয়ের শ্রেষ্ঠ বা বিশেষজ্ঞ ব্যক্তি, বিশেষত শ্রেষ্ঠ বৈমানিক বা ধাবনগাড়ির চালক।
খ) Master - নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; কোনো বিষয় নিয়ন্ত্রণে বা অধিকারে আছে এমন ব্যক্তি।
গ) Imposter - প্রতারক, ভন্ড।
ঘ) Adept - সুদক্ষ, কুশলী।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Imposter শব্দটি Quack এর সমার্থক অর্থ প্রদান করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
১৫.
The peregrine falcon is the fastest of all birds in the world. (Make it comparative)
  1. The peregrine falcon is faster than most other birds in the world.
  2. The peregrine falcon is faster than any other birds in the world.
  3. The peregrine falcon is faster than all other birds in the world.
  4. The peregrine falcon is faster than many other bird in the world.
সঠিক উত্তর:
The peregrine falcon is faster than all other birds in the world.
উত্তর
সঠিক উত্তর:
The peregrine falcon is faster than all other birds in the world.
ব্যাখ্যা
• Of all যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথম subject প্রথমেই + verb + superlative এর comparative form + than all other + বাকি অংশ। 
- সুতরাং নিয়মানুযায়ী -
- Superlative sentence: The peregrine falcon is the fastest of all birds in the world.
- Comparative sentence: The peregrine falcon is faster than all other birds in the world.

===============================

• অন্যদিকে,
- One of the যুক্ত superlative কে Comparative করতে -
- Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে + verb বসবে +এরপর one of the বাদ যাবে + superlative degree এর comparative form বসে + than most other বসবে এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 
- যেমন -
Superlative: The peregrine falcon is one of the fastest of all birds in the world.
Comparative: The peregrine falcon is faster than most other birds in the world.
১৬.
He said, “If I were a king!” (Make it indirect)
  1. He wished if he were a king.
  2. He wished he were a king.
  3. He wished he had been a king.
  4. He said that he wished he had been a king.
সঠিক উত্তর:
He wished he were a king.
উত্তর
সঠিক উত্তর:
He wished he were a king.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Exclamatory Sentence হওয়ায় এবংএর দ্বারা আকাঙ্ক্ষা প্রকাশ করায় Reporting Verb -Said এর পরিবর্তে  wished হবে।
- Sentence কে Assertive Sentence বানাতে হয় অর্থাৎ if কে বাদ দিয়ে এর পরের অংশ বসে।
- বক্তা ও শ্রোতা অনুযায়ী Reported Speech এর Subject ও Object পরিবর্তন করতে হয়।

• Direct narration এর reporting verb টি past tense এ থাকলে indirect narration করার ক্ষেত্রে reported speech ও past tense হবে। 
- Reporting Verb (say) Past Tense হওয়ায় Reported Speech (Inverted Comma এর ভেতরের অংশ) নিয়ম অনুযায়ী Past Tense কে Past Perfect এ রূপান্তর করার সাধারণ নিয়ম থাকলেও Unreal Past এর কোনো পরিবর্তন হয় না।
- তাই  এখানে were ই থাকবে।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর - 
Direct: He said, “If I were a king!”
Indirect: He wished he were a King.
১৭.
We planned meticulously so that ___________.
  1. our event can ran smoothly
  2. our event can run smoothly
  3. our event could run smoothly
  4. our event could ran smoothly
সঠিক উত্তর:
our event could run smoothly
উত্তর
সঠিক উত্তর:
our event could run smoothly
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - our event could run smoothly.
- Complete sentence: We planned meticulously so that our event could run smoothly.

• So that যুক্ত complex sentence গুলোতে সাধারণত can, could, may, might ইত্যাদি বসে। 
- প্রথম cluse এ present থাকলে so that এর পরে may/can ইত্যাদি বসে,
- past tense - এ থাকলে, তাই so that এর পরে can এর past form might/could বসে। 

• প্রশ্নে উল্লেখিত বাক্যের ১ম clause টি past tense এ আছে, তাই পরের clause এ could/might হবে।
- Could/might ইত্যাদি modal auxiliary এরপর সবসময় verb এর base form হয়।
১৮.
Identify the correct sentence.
  1. No sooner did the bell ring than the students had rushed out of the classroom.
  2. No sooner did the bell ring when the students had rushed out of the classroom.
  3. No sooner did the bell ring then the students rushed out of the classroom.
  4. No sooner did the bell ring than the students rushed out of the classroom.
সঠিক উত্তর:
No sooner did the bell ring than the students rushed out of the classroom.
উত্তর
সঠিক উত্তর:
No sooner did the bell ring than the students rushed out of the classroom.
ব্যাখ্যা
• No sooner did/had ..... than, Scarcely had ....... when, hardly had ..... before থাকলে than, when, when  এর পূর্বে verb এর past participle এবং পরে verb এর past form হয়।
• অর্থাৎ, Scarcely had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle এবং দ্বিতীয় clause টি past indefinite হয়।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - No sooner did the bell ring than the students rushed out of the classroom.

• মনে রাখা জরুরি,
- no sooner...than, scarcely..when, hardly...when এভাবে আসে। 
- যেমন:
- No sooner did/had the thief seen the police than he ran away.
- Hardly had I reached the station when the train came.
- Scarcely had we reached the station, when the train left.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) বাক্যে No sooner did এর পরের cluse এ past indefinite এর বদলে past perfect tense বসেছে বিধায় বাক্যটি ভুল।
খ) এবং গ) বাক্যে No sooner did এর সাথে than এর বদলে when এবং then বসায় বাক্য দ্বয় ভুল।
১৯.
Which of the following is a masculine gender?
  1. Hind
  2. Bridegroom
  3. Spinster
  4. Nun
সঠিক উত্তর:
Bridegroom
উত্তর
সঠিক উত্তর:
Bridegroom
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Bridegroom (বর; নববিবাহিত পুরুষ) হচ্ছে masculine gender.
- এর feminine হচ্ছে Bride (বিয়ের কনে; নববধূ)

• অন্যদিকে, 
- Spinster (feminine) (অবিবাহিতা মহিলা; চিরকুমারী) এর masculine gender হচ্ছে Bachelor ( কুমার; অকৃতদার/অবিবাহিত পুরুষ)
- Hind (feminine) (হরিণী; মৃগী; কুরঙ্গী) এর masculine হচ্ছে stag (পুরুষ হরিণ)
- Nun(feminine) (সন্ন্যাসিনী) এর masculine হচ্ছে Monk (সন্ন্যাসী)

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
What is the noun form of the word 'Extreme'?
  1. Extremition
  2. Extremitve
  3. Extremity
  4. Extremitity
সঠিক উত্তর:
Extremity
উত্তর
সঠিক উত্তর:
Extremity
ব্যাখ্যা
• Extreme (Noun) (Adjective) 
English Meaning: : something situated at or marking one end or the other of a range.
Bangla Meaning: যে কোনো কিছুর শেষ সীমা; (লাক্ষণিক) চরমসীমা; চরমমাত্রা।

• Other forms: 
- Extremely (adverb)
- Extremist (noun) চরমপন্থি (ব্যক্তি)।
- Extremity (noun) চরমবিন্দু; প্রান্ত; সীমা।
- Extremeness (noun)

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১.
I would speak _____ Japanese _____ way ______ Japanese speak it.
  1. the, zero article, the
  2. the, the, the
  3. the, a, the
  4. zero article, the, the
সঠিক উত্তর:
zero article, the, the
উত্তর
সঠিক উত্তর:
zero article, the, the
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী - 
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।

• যেহেতু প্রশ্নে, I speak Japanese দ্বারা ভাষা বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- the way - যেভাবে অর্থে বোঝাতে way এর পূর্বে the বসে।
- like __ Japanese দ্বারা জাপানিদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে।

• Complete sentence: I would speak Japanese the way the Japanese speak it.
২২.
Teachers remind students to abstain ________ cheating during exams.
  1. against
  2. to
  3. of
  4. from
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• Abstain from:
Meaning: কোনোকিছু থেকে বিরত থাকা।
Example: Teachers remind students to abstain from cheating during exams.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Abstain এর সাথে 'কোনোকিছু থেকে বিরত থাকা' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।
২৩.
The puzzle was trickier _________ the other games.
  1. than those of
  2. than that of
  3. than this of
  4. than these of
সঠিক উত্তর:
than that of
উত্তর
সঠিক উত্তর:
than that of
ব্যাখ্যা
• কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়,
- কোনো comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে -
- than + that/those of
- noun যদি singular হয় তবে that আর noun যদি plural হয় তবে those
-  বাকি  noun টি।

• সঠিক উত্তর হচ্ছে - than that of.
Complete Sentence: The puzzle was trickier than that of the other games.
২৪.
Identify the correct sentence.
  1. She played music while she had been cleaning her room.
  2. She played music while she was cleaning her room.
  3. She played music while she had cleaned her room.
  4. She had played music while she had cleaning her room.
সঠিক উত্তর:
She played music while she was cleaning her room.
উত্তর
সঠিক উত্তর:
She played music while she was cleaning her room.
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - She played music while she was cleaning her room.
২৫.
'অপহরণ' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. স্থানান্তর
  2. অভাব
  3. নিকৃষ্ট
  4. বিকৃত
সঠিক উত্তর:
স্থানান্তর
উত্তর
সঠিক উত্তর:
স্থানান্তর
ব্যাখ্যা
উপসর্গ: 
- যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ।

 সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ।
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ, অপনোধন। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২৬.
নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. গায়েপড়া
  2. গোলাভরা
  3. পদ্মআঁখি
  4. টাকমাথা
সঠিক উত্তর:
গোলাভরা
উত্তর
সঠিক উত্তর:
গোলাভরা
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় ৷
যেমন:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- মামার বাড়ি = মামাবাড়ি,
- পথের রাজা = রাজপথ,
- গোলায় ভরা = গোলাভরা ইত্যাদি।

অন্যদিকে: 
- 'গায়েপড়া (গায়ে এসে পড়ে যে)' হচ্ছে অলুক বহুব্রীহি সমাস।
- 'পদ্মআঁখি (আঁখি পদ্মের ন্যায়)' হচ্ছে উপমিত কর্মধারয় সমাস।
- 'টাকমাথা (টাক যে মাথা)' হচ্ছে কর্মধারয় সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি  (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
২৭.
‘বিলাতে সাড়ে সাতশ দিন’ কার লেখা?
  1. অন্নদাশংকর রায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. মুহম্মদ আবদুল হাই
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
'বিলেতে সাড়ে সাতশ দিন': 
- এই ভ্রমণকাহিনির রচয়িতা মুহম্মদ আবদুল হাই। 
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে।

মুহম্মদ আবদুল হাই:
- শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে।
- পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য মুহম্মদ আবদুল হাই সৈয়দ আলী আহসানের সঙ্গে যৌথভাবে রচনা করেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক যুগ, ১৯৬৮)।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত 'সাহিত্য পত্রিকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক।

তাঁর অন্যান্য প্রকাশিত গ্রন্থ:
- সাহিত্য ও সংস্কৃতি,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. অপাদমস্তক
  2. আপদমস্ত
  3. আপাদমস্তক
  4. আপদমস্তক
সঠিক উত্তর:
আপাদমস্তক
উত্তর
সঠিক উত্তর:
আপাদমস্তক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'আপাদমস্তক'
- সংস্কৃত শব্দ।
- ক্রিয়া বিশেষণ।
- প্রকৃতি প্রত্যয়: আপাদ + মস্তক।
  অর্থ:
- পা থেকে মাথা পর্যন্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
কোন গাছকে শান্তির প্রতীক বলা হয়?
  1. নারিকেল গাছ
  2. সুপারী গাছ
  3. জলপাই গাছ
  4. আম গাছ
সঠিক উত্তর:
জলপাই গাছ
উত্তর
সঠিক উত্তর:
জলপাই গাছ
ব্যাখ্যা
জলপাই গাছ:
- জলপাই গাছকে শান্তির প্রতীক বলা হয়।
- ২য় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তুপ অবলোকন করে বিশ্বনেতারা জাতিসংঘ গঠনের প্রক্রিয়া শুরু করেন।
- তখন যুদ্ধে শান্তির প্রতীক হিসাবে জলপাই গাছের পাতাকে জাতিসংঘের পতাকায় স্থান দেওয়া হয়।

এছাড়াও,
- প্রাচীন গ্রীকরা বিশ্বাস করতো যে, জলপাই গাছগুলি দেবী এথেনার একটি উপহার।
- তার ফলেই জলপাই শাখা তাদের সংস্কৃতিতে শান্তির প্রতীক হয়ে উঠেছে।
- ২০১৯ সালে ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৪০তম অধিবেশনে 'বিশ্ব জলপাই গাছ দিবস' ঘোষণা করা হয়েছিল এবং প্রতি বছর ২৬ নভেম্বর এই দিবস অনুষ্ঠিত হয়।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৩০.
দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. যশোর
  3. রাজশাহী
  4. লালমনিরহাট
সঠিক উত্তর:
লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা
দহগ্রাম ছিটমহল:
- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩১.
নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম বিল?
  1. চলন বিল
  2. আড়ায়াল বিল
  3. চাতলার বিল
  4. হালতির বিল
সঠিক উত্তর:
চলন বিল
উত্তর
সঠিক উত্তর:
চলন বিল
ব্যাখ্যা
চলন বিল:
- বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল।
- এটি রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত।
- নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলভূমি, বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটাই বিখ্যাত চলনবিল।
- শুকনা মৌসুমে এসব বিলে জল থাকে না।
- জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলনবিল ভ্রমণের উপযুক্ত সময়।
- ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয়, সে সময়েই চলনবিলের সৃষ্টি।
- বর্তমানে চলনবিল অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে ১১৫০ বর্গকিলেমিটারে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩২.
TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
  1. প্রোগ্রাম
  2. প্রোগ্রামিং
  3. প্রোটোকল
  4. ফ্লোচার্ট
সঠিক উত্তর:
প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
প্রোটোকল
ব্যাখ্যা
TCP:
- TCP এর পূর্ণরূপ: Transmission Control Protocol.
- ইন্টারনেটে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিসিপি।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে নিরাপদে সংযোগ স্থাপন অনেকটা টিসিপির ওপর নির্ভর করে।
- ই-মেইলের মতো ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ্লিকেশনেও টিসিপি ব্যবহার করা হয়।
- টিসিপির প্রধান কাজ তিনটি:
১. 'বাইট স্ট্রিম' সরবরাহ করা।
২. সংযোগবিষয়ক।
৩. আস্থা স্থাপন।
- কয়েকটি ছোট প্রক্রিয়ার মাধ্যমে এটি ফাইলের নিরাপত্তা নিশ্চিত করে।
- এ কারণেই প্রেরণ করার সময় ফাইলগুলো অন্য লিঙ্কে প্রবেশ করা থেকে এবং হারিয়ে যাওয়া থেকে বিরত থাকে।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে 'ম্যান অব দ্যা ম্যাচ' কে নির্বাচিত হন?
  1. বিরাট কোহলি
  2. মোহাম্মদ শামি
  3. গ্লেন ম্যাক্সওয়েল
  4. ট্রাভিস হেড
সঠিক উত্তর:
ট্রাভিস হেড
উত্তর
সঠিক উত্তর:
ট্রাভিস হেড
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ম্যাচ: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩৪.
মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে গেলে কী রোগ হয়?
  1. এপিলেপসি
  2. কোয়াশিয়রকর
  3. প্যারালাইসিস
  4. পারকিনসন
সঠিক উত্তর:
পারকিনসন
উত্তর
সঠিক উত্তর:
পারকিনসন
ব্যাখ্যা
পারকিনসন রোগ:
- মস্তিস্কে স্নায়ু কোষ বা নিউরন শুকিয়ে যাওয়ার কারণে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার (এক ধরণের রাসায়নিক পদার্থ) নষ্ট হয়ে যায় অথবা এর ঘাটতি দেখা দেয়।
- স্বাভাবিক অবস্থায় মস্তিস্কে ব্যাজাল গ্যাংলিয়া নামের একটি অংশ মানুষের চলাফেরা এবং গতির সমন্বয় করে থাকে।
- ডোপামিনের অভাবে সেই সমন্বয়ের প্রক্রিয়া নষ্ট হয়ে যায়।
- তখন মানুষ পারকিনসন রোগে আক্রান্ত হয়।

এই রোগের উপসর্গ:
- হাত এবং পায়ে কাঁপুনি হয়।
- শরীরের একপাশের হাত এবং পা স্বাভাবিকের তুলনায় শক্ত হয়ে যায়।
- চলাফেরার গতি ধীর হয়ে যায়।

অন্যদিকে -
- এপিলেপসি বা মৃগীরোগ হলো এক ধরণের স্নায়বিক ব্যাধি যা একজন ব্যক্তির বারবার খিঁচুনি ঘটায়। 
- কোয়াশিয়রকর হলো প্রোটিনের তীব্র অপুষ্টিজনিত রোগ যাতে শোথ এবং ফ্যাটি লিভার হয়।
- প্যারালাইসিস হলো একটা অবস্থা যেখানে শরীরের কিছু বা সমস্ত অঙ্গের সাময়িক বা সম্পূর্ণ সঞ্চালণ বন্ধ হয়ে যায়।

উৎস: ১৩ এপ্রিল ২০২২, বিবিসি বাংলা।
৩৫.
বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
  1. আব্দুর রউফ
  2. রাজিয়া বানু
  3. ড. কামাল হোসেন
  4. সুরঞ্জিত সেনগুপ্ত
সঠিক উত্তর:
ড. কামাল হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ড. কামাল হোসেন
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- রাজিয়া বানু ছিলেন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। 
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- স্বাক্ষরসহ সংবিধান ছিল ১০৯ পাতার।
- হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
- সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। 
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করে ১৫ ডিসেম্বর, ১৯৭২।
- হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন। 
         iii) বাংলাদেশের সংবিধান, আরিফ খান।